Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • চাইলে দিবে
    মোঃতওহিদুল ইসলাম

    ক্ষণিক জীবন আশা বড়
    বেশতো ভালো এগিয়ে চল
    ঐ জীবনকে শুদ্ধজলে
    সাঁতার কেটে গড়ে তুল।
    অন্ধ মোহে অবোধ হয়ে
    চল যদি বাঁকা পথে
    সোনার জীবন ধ্বংস হবে
    শান্তি হারা হবে রাতে।
    সরল পথে প্রেম করে
    দু’হাত তুল তাঁর তরে
    যিনি তোমার ডাক শুনে
    শান্তি দেবে পূর্ণ করে।
    চাওয়ার যদি কিছু থাকে
    প্রাণ খোলে বলো তারে
    যিনি সকল দ…Read More

    3
    2 Comments
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    আসল নকল দ্বন্দ্বের খেলা
    চলছে মাঠে বেশ
    কূল কিনারা পাইনা খোঁজে
    তাই পাকিলো কেশ।
    নরম গরম দ্বন্দ্ব চরম
    আমি অসহায়
    কি করবো এখন আমি
    দুঃখে পরাণ যায়।
    ভাব দেখে ভাবছি বসে
    এই কি শনির দশা
    আরাম করে রক্ত চুষে
    কেন এত মশা?
    বয়স আমার বেড়ে গেছে
    বুদ্ধি গেছে কমে
    ভাবের হাটে নকল পণ্য
    কিনি চড়া দামে।
    জ্ঞানী গুণী বোধহা…Read More

    3
    2 Comments
  • দিও
    মোঃতওহিদুল ইসলাম

    মৃত্যু দিও সুখের দিনে
    দুখের দিনে নয়
    তোমার নামটা আমার মুখে
    যখন উচ্চারিত হয়।
    শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিনে
    সকল কিছু ভুলে
    আমি যেন তোমার ডাকে
    যাই খুশির ছলে।
    যেই মাসে ইবলিশ থাকে
    শিকল পরে বন্দি
    আমায় ডেকো তোমার কাছে
    করতে প্রণয় ফন্দি।
    তোমার প্রেমের খেলার মাঠে
    বিজয়ী মোরে করে
    মন্দ কর্ম ফেলে দিও…Read More

    4
    2 Comments
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    রহমতের আজ চাঁদ ওঠেছে
    নীল গগনে ঐ
    খুশি মনে দেখবে যারা
    খোকাখুকী কই।
    হাসির মেলা ধরার বুকে
    স্নিগ্ধ হাসির ঢেউ
    রমজানের ঐ চাঁদ দেখিতে
    ভুল করোনা কেউ।
    সুপথের ঐ বার্তা নিয়ে
    চন্দ্র বিলায় আলো
    পাপ ভুলে ন্যায়ের পথে
    সবাই থেকো ভালো।
    চাঁদের আলোর রঙ মেখে
    দিল করিলে সাফ
    মহান প্রভূ খুশি হয়ে
    গুণাহ করবে মাফ।

    4
    2 Comments
    • খুব সুন্দর ছড়াটির জন্য ধন্যবাদ। মাহে রমজান এর সুন্দর রাতগুলোতে সবাই মিলে চাঁদ দেখার এ পরম আনন্দ আমি এখন উপভোগ করি। ভালবাসা নেবেন।

  • পালাবে কই
    মোঃতওহিদুল ইসলাম

    মরন সবার পিছে পিছে ছায়া হয়ে ঘুরে
    লকডাউনে টাউন ছেড়ে পালিওনা দূরে।
    যার যে ভাবে মরন হবে বিধির বিধান মতে
    ব্যস্ত হবে সবাই সেথায় খুশি মনে যেতে।
    মৃত্যু থেকে পার পাবেনা এ জগতে কেউ
    সময় থাকতে ঐ প্রেমে মনে জাগাও ঢেউ।
    যাঁর কাছে নতশিরে চাইলে পাবে ক্ষমা
    তাঁর দয়ার নেই তুলনা নেইকো পরিসীমা।
    রহমতের ঐ এলো মাস…Read More

    4
    3 Comments
    • মহামারীর এই দিনে তোমার কবিতায় প্রান জুড়াবে পাঠক।

    • সময়টা পালানোর নয় সচেতনতা ও মানবতার। ভালবাসা রইল কবি ও কবিতার প্রতি।

    • এমন সুযোগ আর পাবেনা হয়তো কেহ খুঁজে
      সুখের চাবি সময় থাকতে নিও সবাই বুঝে।
      ভয় পেয়ে পালিয়ে যাবার নেইতো প্রয়োজন
      খোদার প্রেমে মত্ত হয়ে হওনা প্রিয়জন। … ছড়িয়ে পড়ুক সবার মাঝে খোদা প্রেম ।। শুভকামনা ।।

  • ভয় জাগে
    মোঃতওহিদুল ইসলাম

    বেশতো ভালো খেলতে পারো
    একাই খেলার মাঠে
    তোমার খেলার খবর পেয়ে
    ইবলিশ আসে ছুটে।
    দিনে রাতে সমান তালে
    খেলে সারা মাঠে
    জয় ছিনিয়ে খুশি মনে
    ঘরে যাও ছুটে।
    সুখের সময় এখন তোমার
    ভাবনা কিছু নেই
    আমার চোখে অশ্রু ঝরে
    মুছার মানুষ নেই।
    স্মৃতির পাঠের অতীত ব্যথা
    সকল কিছু ভুলে
    আপন মোহে সকল কিছু
    ছিনিয়ে লও কোলে।
    সুখে…Read More

    3
    2 Comments
    • লেখায় নতুন মাত্রা ভাই। অভিনন্দন।

    • সুন্দর লেখা। “আমার চোখে অশ্রু ঝরে
      মুছার মানুষ নেই।” মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ যেগে উঠুক সকল মানুষের প্রতি।❤️

  • বুঝে নাও
    মোঃতওহিদুল ইসলাম

    নিশী ঘুম কি আজো ভাঙ্গে
    কারো নীরব ডাকে
    কোমল বুকে উলকি আঁকে
    কেউ কি নেহাত শখে?
    নাকি তৃষ্ণাকাতর বুক জুড়ে
    তুষের আগুন জ্বলে
    চলার পথে থমকে দাঁড়াও
    কারো মায়া জালে?
    আক্ষেপের ঐ বিলাপ শোনে
    কষ্ট কি পাও মনে
    হৃদয় ঘরে যারে ভাবো
    আজো ক্ষণে ক্ষণে?
    চোখের জলে স্মৃতির পাতা
    কভূ কি যায় ভিজে
    ঐ মানুষকে দেখ…Read More

    3
    1 Comment
  • আজো দেখি
    মোঃতওহিদুল ইসলাম

    মানব আত্মা মনের মাঝে
    আরাম করে ঘুমায়
    পশুর আত্মা সেথায় এসে
    নীতি বোধ কমায়।
    সুখের স্বপন যেথায় করতো
    খুশি মনে খেলা
    সেই পথের দরজায় এখন
    ঝুলছে বড় তালা।
    কোথায় যেন হারিয়ে গেলো
    তালা খোলার লোক
    কষ্ট ব্যথায় মানব মনে
    নিতুই বাড়ছে দুখ।
    হিংসা জলের ঢল নেমেছে
    মানব মনের মাঠে
    জ্ঞানী গুণী ব্য…Read More

    5
    3 Comments
  • সুখে রেখো
    মোঃতওহিদুল ইসলাম

    জ্ঞানের আলো বিলিয়ে দেওয়া ছিলো যাঁর কাজ
    জগৎ মাতার আঁচল ছেড়ে চলে গেলেন আজ।
    গুণে মানে অতি মহান ছিলেন নিষ্ঠাবান
    জ্ঞানের রাজ্যে তাঁরও ছিলো অনেক অবদান।
    হাসিমুখে জ্ঞানের আলো বিলিয়ে দিতেন যিনি
    হাজার হাজার ছাত্র ছাত্রী তাঁর কাছে ঋণী।
    আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বেলে প্রতিদিন
    মানুষ গড়ার মন্…Read More

    3
    1 Comment
  • বলবোনা আর
    মোঃতওহিদুল ইসলাম

    চলতে গিয়ে হঠাৎ যদি
    কোথাও দেখা হয়
    ভুলে যেও প্রথম দেখার
    সেই প্রণয়ের ভয়।
    আগের মতো বলবোনা আর
    তোমায় কোন কিছু
    লজ্জাতে সেই মুখটা ঢেকে
    হেট করোনা নীচু।
    গোপন কথা বলবোনা আর
    ভয় পেয়োনা তুমি
    প্রেম করার উচিত শিক্ষা
    সব পেয়েছি আমি।
    আমি শুধু দেখবো চেয়ে
    ঐ পাষাণীর মুখ
    যেই মুখের হাসি দেখে
    আমার বাড়লো দু…Read More

    2
    1 Comment
  • কেন
    মোঃতওহিদুল ইসলাম

    মন মননে বিষের জ্বালা সর্বঅঙ্গে ঘা
    তপ্ত তাপে জ্বলে পোড়ে ছাই হলো গা।
    চোখের কোণে দিবা নিশী অশ্রু বারি ঝরে
    মন যে কেমন করে আমার মনে যে কেমন করে।
    যার কারনে দৈন্য-দশা তারই মনে চায়
    পাইনা খোঁজে আলোর দিশা কি যে করি হায়!
    মানেনা মন কোন কারণ শুধু খোঁজে তারে
    প্রেমের ছোঁয়ায় হৃদয় নিয়ে যে গেছে গো সরে।
    সুখের দিনে বন্ধু সেজে…Read More

    2
    1 Comment
    • “সাথী রূপে নাইবা পেলাম রঙমহলে তারে
      তবু তারে মনে খাঁচায় পোষি যতন করে।” তারে মনের খাচায় আটকে রেখো ভালবাসার বাধনে।

  • কবিতা কথা বলে
    মোঃতওহিদুল ইসলাম

    কবিতা মনের কথা বলে
    ছলে বলে কৌশলে
    মা মাটির কথা বলে
    গভীর মমতার ছলে।
    দেশ ও মানুষের কথা বলে
    চরম সংকট কালে
    পরিত্রাণের কথা নিঃসংকোচে বলে
    নির্ভয়ে হৃদয় খোলে।
    প্রেম ভালোবাসা কথা বলে
    অপবাদের গ্লানি ভুলে
    আর্ত পীড়িতের কথা বলে
    চোখের অশ্রু ফেলে।
    ধর্মীয় মূল্যবোধের কথা বলে
    সততা ও নিষ্ঠার ছলে
    ম…Read More

    3
    2 Comments
  • সাড়া দেয়
    মোঃতওহিদুল ইসলাম

    সৃষ্টির মাঝে স্রষ্টা খোঁজ
    রূপ যেখানে হাসে
    সকল সৃষ্টির মাঝেই প্রভূ
    আছে নিজে মিশে।
    দেখা যায়না কভূ তাঁরে
    আঁখি দু’টি মেলে
    আড়াল থেকে রঙ্গের মাঠে
    প্রাণ খুশিতে খেলে।
    আহার যোগায় সবার তরে
    গোপন প্রেমে মজে
    ভালো কাজে খুশি থাকে
    বলছে প্রভূ নিজে।
    হাসায় কাঁদায় যারে তারে
    নিজের বিধান মতে
    মুক্তি লাভের উপ…Read More

  • কেন দেখি
    মোঃতওহিদুল ইসলাম

    লুকিয়ে যেদিন প্রথম দেখেছিলে তুমি
    খুশির জোয়ারে শান্ত হয়েছিলো ভূমি।
    কতনা মায়া ছড়িয়ে ছিলে দুষ্টামী চোখে
    আমি পারিনী সেদিন থাকিতে ব্যথায় দুখে।
    জ্যোৎস্নার আলো মাখা দেখেছি যে হাসি
    মনে হয়েছিলো ভবে নেমেছে গো শশী।
    চোখের ভাষায় যে কথা হয়েছিলো বলা
    মনে পড়ে সেকথা যায়না তো ভোলা।
    মনে মনে মিলনের যে পথ হয়েছিলে স…Read More

  • কেন দেখি
    মোঃতওহিদুল ইসলাম

    লুকিয়ে যেদিন প্রথম দেখেছিলে তুমি
    খুশির জোয়ারে শান্ত হয়েছিলো ভূমি।
    কতনা মায়া ছড়িয়ে ছিলে দুষ্টামী চোখে
    আমি পারিনী সেদিন থাকিতে ব্যথায় দুখে।
    জ্যোৎস্নার আলো মাখা দেখেছি যে হাসি
    মনে হয়েছিলো ভবে নেমেছে গো শশী।
    চোখের ভাষায় যে কথা হয়েছিলো বলা
    মনে পড়ে সেকথা যায়না তো ভোলা।
    মনে মনে মিলনের যে পথ হয়েছিলে স…Read More

    1
    1 Comment
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    আলোর পথে দীক্ষা নেবো
    শিক্ষা নিয়ে আমি
    দুর্নীতির মূল ছিন্ন করে
    সাজাবো এই ভূমি।
    পেশি শক্তি বাহুর জোর
    সকল কিছু ভুলে
    পরম মায়ায় গরিব দুখী
    টেনে নেবো কোলে।
    যে মনেতে হিংসার অনল
    দিনে রাতে জ্বলে
    প্রেম পুষ্পে গড়বো সেথা
    হাসি খুশির ছলে।
    অশ্রু ভেঁজা চোখ জুড়ে
    মধুর স্বপন এঁকে
    স্নিগ্ধ হাসি ছড়িয়ে দেব
    সভ্যতার ঐ…Read More

    5
    3 Comments
    • খুব সুন্দর। ❤️

    • দারুণ লিখেছেন। অন্যায় অবিচারের প্রতি ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনে কবি মনের বিদ্রোহী ছড়া। খুব ভালো লাগল।

    • আলোর পথে দীক্ষা নেবো
      শিক্ষা নিয়ে আমি
      দুর্নীতির মূল ছিন্ন করে
      সাজাবো এই ভূমি।…আশা করছি পবিত্র এ ভূমি একদিন দূর্নীতিমুক্ত হবে । ধন্যবাদ ।।

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    ইচ্ছে করে পরীর মত
    ডানা মেলে উড়ি
    নীল আকাশের বুক জুড়ে
    মন খুশিতে ঘুরি।
    ঘুরে ফিরে সেথায় যদি
    নতুন কিছু পাই
    মূল্য দিয়ে আনবো কিনে
    খাঁটি পণ্য ভাই।
    চাঁদ তারাদের রূপের হাটে
    চোখ মেলে দেখে
    দেশের মায়ায় আসবো ফিরে
    হাসি রেখে মুখে।
    (০৪০/৩/২১ইং)

  • আলো জ্বেলে যাও
    মোঃতওহিদুল ইসলাম

    মনের ভেতর দুঃখ পোষে মুখে রাখি হাসি
    মুখে মধু অন্তরে বিষ যেন গগন শশী।
    চাল চলনে ভদ্র তুমি ঠান্ডা মাথার খুনি
    হাসিমুখে কথা বলে ভাবের হাটে গুণী।
    নিজের লাভে ব্যস্ত সদা আপন মোহের তরে
    নাওনি খবর শোকে দুখে মানুষ কত মরে?
    পেশি শক্তি বাহুর জোরে সকল কিছু কর
    প্রতিবাদের সকল উৎস ঝাঁপটা মেরে ধর।
    প্রতিপক্ষের চ…Read More

  • মায়ের আঁচল
    মোঃতওহিদুল ইসলাম

    ভালোবাসার আবির মাখা মায়ের আঁচলখানা
    শুদ্ধতার মোড়ক যেন স্নেহের বালাখানা।
    সেই আঁচলের গভীরতা যায়না কভূ মাপা
    নিঁপুণ প্রেমের কারুকার্যে শাড়ীখানা ছাপা।
    সেই আঁচলে স্বর্গসুখ নিরবধি মিলে
    মায় যদি নেয় অনুরাগে কোলে।
    কষ্টে যদি অশ্রু ঝরে চোখে
    সেই ছোঁয়াতে হাসি ফোটে মুখে।
    (০২/০৩/২১ইং)

    5
    8 Comments
    • মায়েদের হাসি মনে স্বর্গীয় সুখ দেয়। সেই সুখের আবেশে সুন্দর এ ভুবনে ঝলমল করে লক্ষ তারা। অসম্ভব সুন্দর কবিতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 05 May 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খুব সুন্দর। মায়েদের আঁচল পৃথিবীর স্বর্গ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 04 July 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 04 April 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • শুভেচ্ছা রইলো

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 October 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 28 July 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • অপেক্ষার রাতে
    মোঃতওহিদুল ইসলাম

    প্রথম বসন্তে দেখেছিলে
    যে চোখে আমায়
    সে চোখ কি চলার গতি
    কখনো তোমার থামায়?
    যে কথায় দুু’টি মন
    নীরবে হয়েছিল এক
    সে কথা কি কভূ বলে
    ভেবে মোরে দেখ?
    যে হাসিতে একদিন
    ছুঁয়ে ছিলে মন
    সে হাসি কি আগের মত
    করে গো এমন?
    যে চোখের পাতা টিপে
    কাছে ডেকে ছিলে
    যাতনায় সে পাতা কি
    ভিজে কভূ জলে?…Read More

    4
    2 Comments
    • তোমার ছড়া বড়ই মধুর। লিখে যাও।

    • “যে চোখের পাতা টিপে
      কাছে ডেকে ছিলে
      যাতনায় সে পাতা কি
      ভিজে কভূ জলে?”
      -বাহ খুব সুন্দর। মোলায়েম বেদুনা বিধুর।

  • Load More Posts

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar