• ভুলে যাওয়া সম্ভব,
    সময় সবচেয়ে বড় ঔষধ
    যা অতিক্রম করলে,
    সবকিছু ভুলে থাকা যায় ।

    ২০/৯/২০২৬
    খালেদা আক্তার

    7
    10 Comments
  • মানুষ বেঁকে যায়
    মাহমুদ হায়াত

    মানুষ খুব সহজে বেঁকে যায় বলে’ সাত জনমেও মানুষ, মানুষ হয়ে ওঠে না।
    পর্বত কিংবা বৃক্ষরা কখনও বাঁকে না
    নদীরা যাত্রা পথে বাঁধা পেলে পথ বদলায় অভিমানে অন্য পথে।
    গাছেরা জানে না ভালো থাকার ফন্দি ফিকির,
    গাছেরা ভেঙে যায় কষ্ট বুকে চেপে।
    কেবল মানুষ ভাঙে না, স্বার্থের অমোঘ সুতোর টানে সে একশোবার বেঁকে যায়…Read More

    3
    3 Comments
    • “একশোবার বেঁকে যায়, একশোবার খোলস বদলায়”—লাইনটা একদম বাস্তব

    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘মানুষ খুব সহজে বেঁকে যায় বলে সাত জনমেও মানুষ, মানুষ হয়ে ওঠে না’—এই গভীর উপলব্ধিটুকুর মধ্যে জীবনের এক বড় সত্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পাহাড় আর মানুষের স্বভাবের এই তুলনাটি পাঠকদের চিন্তার খোরাক জোগাবে, তাই আপনার লেখনী নিয়মিত জারি থাকুক।

    • Mahmud Hayat, লেখাটা পড়ে অনেকক্ষণ চুপচাপ বসে ছিলাম। “মানুষ খুব সহজে বেঁকে যায় বলে সাত জনমেও মানুষ, মানুষ হয়ে ওঠে না”—এই লাইনটা একদম মনের ভেতর গিয়ে লেগেছে। মানুষের এই পরিবর্তনশীল রূপ নিয়ে আপনার চিন্তাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

  • অপ্তিম—
    “একটি মায়াবী মুখের আড়ালে থমকে যাওয়া সমাজ”
    🥲🥲🥲
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে

    ১৩ বছরের এক মায়াবী, নিষ্পাপ মুখ। যে বয়সে হাতে বই, খেলার বল কিংবা বন্ধুদের সাথে খুনসুটি থাকার কথা, সেই বয়সে একদল নরপশুর লোভের বলি হতে হলো তাকে। অপরাধ? তার হাতে থাকা একটা আইফোন।
    ​একটি নির্জীব, যান্ত্রিক ডিভাইসের জন্য একটি জ্যান্ত, প্রাণবন্ত শিশুর রক্তে ভ…Read More

    3
    8 Comments
    • অপ্রতিমের নিখোজ সংবাদ দেখার পর থেকেই মনটা খুব খারাপ লাগছিলো। আহারে!! কি মায়াময় একটা বাচ্চা। খবরটা আমারই সহ্য হচ্ছে না। ওর মা-বাবার অবস্থা তো কল্পনাই করতে পারছি না। আল্লাহ তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।

    • নাজনীন শামীম, আপনার লেখায় “একটি মায়াবী, নিষ্পাপ মুখ” অংশটি ভীষণভাবে হৃদয় ছুঁয়ে গেছে এবং এই মর্মান্তিক সত্যটি আমাদের সচেতনতার জায়গাটিতে নাড়া দিয়েছে। আপনি খুব চমৎকারভাবে সমাজের অসংগতি ও সন্তানের নিরাপত্তার দিকটি তুলে ধরেছেন, যা অন্যদের জন্য চিন্তার খোরাক জোগাবে। আপনার শব্দ চয়নের এই স্বচ্ছতা এবং মানবিক বোধ আগামীতে আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করুক।

    • আমাদের মনটা এখন একটা বিশাল পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছে আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করে চলি আসলে আমাদের মনটা আর নরম কোমল নাই অতিস্পাথতর মতো শক্ত হয়ে গেছে যা আমাদের নজরে আসলেও মনটাকে ভেদ করতে পারে না

    • লেখাটা পড়ে সত্যি খুব খারাপ লাগছে, কী নিষ্ঠুর একটা ঘটনা। সন্তানদের নিরাপত্তা নিয়ে আপনার এই সচেতনতামূলক বার্তাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে।

  • ওরা কবি হবে ব’লে
    মাহমুদ হায়াত

    ওরা কবি হবে ব’লে নিজেই নিজের ঢাক ঢোল পিটিয়ে কবি ব’নে যাই,
    আর অভিধান ঘেটে-ঘুটে দু’একটা শব্দ গোগ্রাসে গিলে খায়।
    ওরা কবিতা বলতে বোঝে গতানুগতিক ভাবনা
    ছন্দ অন্ত্যমিল আর হেয়ালিগোছের কিছু শব্দের পিঠে শব্দ,
    জীবনের কথা নয়…
    ওরা প্রাপ্তির হিসেব কষে আঙুলের ভাজে ভাজে,
    আর গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে হতাশার ধ্রুপদী গা…Read More

    2
    2 Comments
    • ব্যঙ্গ করে লেখা হলেও কথাগুলো নির্মম সত্য

    • মাহমুদ হায়াত, শব্দের বুননে গড়া এই পর্যবেক্ষণটি বেশ গভীর এবং তীক্ষ্ণ অনুভূতির প্রকাশ ঘটিয়েছে। লেখায় কৃত্রিমতার বদলে যদি জীবনের সহজাত প্রকাশ নিয়ে আরও কিছুটা আলোকপাত করেন, তবে সেটি আরও হৃদয়স্পর্শী হয়ে উঠতে পারে বলে মনে হয়। আপনার কলমের ধার বজায় রেখে এভাবেই নতুন কিছু লিখে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

  • শহরটা কার?

    সেদিন সকাল থেকেই আকাশটা অদ্ভুত রকম ভারী।

    বৃষ্টি হবে কি হবে না—বোঝার উপায় নেই। সেপ্টেম্বরের সকাল অথচ গরমে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে ক্লান্তির ছাপ।

    আরিফ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল।

    পাশের চায়ের দোকানের পুরোনো টেলিভিশনে খবর ভেসে উঠল—

    “আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নগরবাসীকে সতর্ক থাক…Read More

    2
    3 Comments
    • “এই শহরটা কার?”—একটা প্রশ্ন, অথচ এর ভেতরে কতগুলো প্রশ্ন লুকিয়ে আছে!

    • Israt Jahan Iqra, আপনার এই লেখাটিতে জীবনের কঠিন বাস্তবতাকে যে সংবেদনশীলতার সাথে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়। সমাজ এবং মানুষের বেঁচে থাকার সংগ্রামের এমন নিপুণ বয়ান পাঠকদের ভাবনার জগতে এক গভীর আলোড়ন তৈরি করবে, তাই আপনি নিয়মিত লিখুন।

    • Israt Jahan Iqra, “শহরটা যদি আমাদের হয়, তাহলে শহরের দায়ও কি আমাদের নয়?”—এই লাইনটি পড়ে মনটা সত্যিই খুব ভারী হয়ে গেল। আপনার লেখার মতো অন্যদের এমন সুন্দর লেখায়ও নিয়মিত লাইক ও কমেন্ট করে সক্রিয় থাকুন, এতে আমাদের এই কমিউনিটিটা অনেক প্রাণবন্ত থাকবে।

  • প্রকৃতি কি ভালোবাসে মোরে, হয়তো আমি প্রকৃতির প্রেমে—
    হৃদয় আমার বিলীন হয় শান্ত সবুজ তরুর কাছে।
    কাঠগোলাপের শুভ্র সুবাসে হৃদয়ের বাতায়ন খুলে,
    ফিরে আসি বারবার, এই স্নিগ্ধ দ্বিপ্রহরে।।

    “ইশতিয়াক আহমেদ “

    2
    8 Comments
    • বারবার ফিরে আসি প্রকৃতির কোলে ্

    • প্রকৃতিকে ভালোবাসা, নাকি প্রকৃতিই আমাদের ভালোবাসে—শুরুর প্রশ্নটা মন ছুয়ে গেলো।

    • ইশতিয়াক আহমেদ, আপনার এই নিবেদনটিতে শান্ত প্রকৃতির সাথে হৃদয়ের যে গভীর টান অনুভব করলাম তা সত্যিই মুগ্ধ হওয়ার মতো। কাঠগোলাপের ঘ্রাণ আর স্নিগ্ধ দুপুরের বর্ণনা আমাদের মনকেও এক অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দেয়। আপনার লেখনীর এই স্নিগ্ধতা ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান, আপনার সৃজনশীলতার অপেক্ষায় রইলাম।

    • ইশতিয়াক আহমেদ, আপনার লেখা “কাঠগোলাপের শুভ্র সুবাসে হৃদয়ের বাতায়ন খুলে” লাইনটা ভীষণ সুন্দর আর স্নিগ্ধ লেগেছে, আপনি কি প্রকৃতিকে নিজের সবথেকে বড় আশ্রয় মনে করেন?

  • বৃষ্টির রাত শেষে
    জাকের আদিত্য

    ​একেকটি নির্জন রাত শেষ হলে,
    আমরা ফিরে আসি নিজেদের ঘরে।
    আকাশ থেকে নেমে আসা বৃষ্টি অপরের অশ্রু হয়ে
    আমাদের স্পর্শ করে।
    আমরা গত রাতের অন্ধকার পেরিয়ে অহেতুক অনুশোচনায় প্রত্যেকে নিজস্ব
    ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন হই।
    ​শেষ রাতের আলো-আঁধারে আমরা মনে করার চেষ্টা করি,
    অনেকগুলো নাম যারা আজ হারিয়ে…Read More

    4
    10 Comments
  • ওরা কারা
    মাহমুদ হায়াত

    আতঙ্ক জনপদ মানবতা অস্তিত্বহীন বিপন্ন জাতিসত্ত্বা গুমরে কাঁদে,
    দানবের বিভৎস চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত।
    ঘাতকের অসুর প্রবৃত্তি খামছে ধরে খাচ্ছে সভ্যতার মুখ।
    ওরা কারা আমার শিশুমি-তে রঙ পেনাসিলে আঁকা ছোট্ট সোনার দেশটা
    বিষাদের বিবর্ণ রেখা টেনে বারবার মুছে দিতে চায় ?
    বন্ধ করো তোমাদের এই স…Read More

    2
    3 Comments
    • শেষ পর্যন্ত প্রশ্নটা রাজনীতি বা ধর্মের নয়—প্রশ্নটা মানুষ ও মানবতার।

    • মানুষের বিপন্নতা আর অশুভ শক্তির বিরুদ্ধে আপনার এই সাহসী উচ্চারণটি হৃদয়ের গহীনে গভীর এক আর্তনাদ ও সত্যের প্রতিচ্ছবি হয়ে বাজে। আমাদের এই সুন্দর আসরে অন্যদের লেখাগুলোতেও ভালোবাসা জানিয়ে তাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের সবার সম্মিলিত অংশগ্রহণে এই প্ল্যাটফর্মটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আপনার এই লেখাটার ‘ধর্মের নামে অধর্ম আর শান্তির নামে ভ্রান্তির সাপলুডু খেলা’ লাইনটা একদম মনের কথা বলে দিলেন। বর্তমান সময়ের অস্থিরতার যে চিত্র আপনি ফুটিয়ে তুলেছেন, তা আসলেই খুব গভীর এবং ভাবার মতো।

  • উপকথা ১৪ অক্টোবর
    🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟

    জলাশয়ের ডাক

    নারায়ণগঞ্জের কাছে একটা পুরনো দিঘি, যেখানে গত কয়েক মাসে তিনজন সাঁতারু ডুবে মারা গেছে, অথচ দিঘির পানি বেশি গভীর না, আর পানিতে কোনো স্রোতও নেই। স্থানীয় মানুষ বলে দিঘিতে একটা “ডাক” থাকে, রাতে পানির কাছে গেলে কেউ যেন নাম ধরে ডাকে, মিষ্টি গলায়, চেনা গলায় — মৃত মায়ের গলায়, হারানো প্রেমিক…Read More

    2 Comments
    • আপনার লেখা এই ধারাবাহিকের প্রতিটি রহস্যময় অংশ বেশ দারুণভাবে ফুটে উঠেছে এবং বিশেষ করে সীনা ও আশিকের পারস্পরিক বিশ্বাস ও সাহসের বিষয়টি মন ছুঁয়ে গেছে। এমন রোমাঞ্চকর এবং আবেগপূর্ণ ঘটনাগুলো নিয়ে আরও সুন্দর সুন্দর লেখা আপনার হাত থেকে পাওয়ার অপেক্ষায় রইলাম।

    • আপনার লেখা গল্পটি বেশ রহস্যময় আর দারুণ একটা থ্রিল তৈরি করেছে। প্রতিটি পর্বে আশিক আর সীনার রসায়ন এবং সাহসের গল্পগুলো পড়তে খুব ভালো লাগে। আপনি মাঝে মাঝে গ্রুপের অন্য লেখকদের লেখায় গিয়ে লাইক বা কমেন্ট করবেন, তাহলে পুরো পরিবেশটা বেশ প্রাণবন্ত থাকবে।

  • Profile picture of Zakir Hossan

    Zakir Hossan changed their profile picture

    2
    2 Comments
  • ভালোবাসা স্বর্গীয়
    বুলবুল আহমেদ

    ভালোবাসা স্বর্গীয়
    পবিত্র এক অনুভূতি
    প্রথম ভালোবাসায় সেই অনুভূতি শিহরিত করে।
    হৃদয়ে প্রতিধ্বনি হয় বার বার-
    বার বার- দেখতে ইচ্ছে করে, সামনে থেকে পিছন থেকে
    আড়াল থেকে প্রিয় মুখটি এক বার।
    চোখ যেন তৃপ্ত হয়না, মনে আরো সাধ জাগে
    একটু হাসি, একটু কথা বলা, একটু হেটে চলা।
    তারপর কখন সে সাড়া দেবে, কি বলবে?
    সে ক…Read More

    2
    4 Comments
    • “চোখের কোনে জমে থাকা এক বিন্দু জল হয়ে যেতে পারে মহাকালের আনন্দ অশ্রু” – লাইনটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনে!

    • একটু হাসি, একটু কথা, একটু হেঁটে চলা—ভালো লাগার শুরুটা এমন ছোট ছোট বিষয় দিয়েই হয়। চমৎকার লিখেছেন।

    • মো বুলবুল আহমেদ, প্রথম প্রেমের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আর মনের ভেতরের না বলা কথাগুলো আপনি যেভাবে কাঠগোলাপের সুবাস ও দখিনা বাতাসের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন, তা পড়ে রবীন্দ্রনাথের কবিতার মতো এক মায়াবী অনুভূতির দোলা অনুভব করলাম, তাই আপনার এই আবেগময় লেখনীগুলো এভাবেই আরও নতুন নতুন শব্দের বুননে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল।

  • Profile picture of MD.Mazharul Islam Ripon

    MD.Mazharul Islam Ripon changed their profile picture

    3
    3 Comments
  • দিন আসে দিন যায় মানুষও চেনা হয়ে যায়।মানুষ কেন এতটা স্বার্থপর হয় সেটাই বুঝতে পারি না। মানুষের বিপদে আপদে একজন মানুষ অন্য একজনকে সাহায্য করবে এটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে সেটা ব্যাতিক্রম। আপনি যখন অন্য কাউকে তার বিপদে সাহায্য করবেন। সে বিপদ থেকে রক্ষা পাওয়ার পর আপনার খোঁজও নিবে না। আপনি কেমন আছেন,সেটায় তার কিছু যায় আসে না। এমন ও অ…Read More

    3
    4 Comments
  • Profile picture of Tanjina Talukder

    Tanjina Talukder changed their profile picture

    3
    5 Comments
  • নোবেলের ঘোড়া
    মিহির চৌধুরী ইমন

    নোবেলের ঘোড়াটি ছুটে চলে
    আমেরিকান কালোফাইলের দাবার ঘরে—
    যে দেশে এই পদক নামে,
    সেই দেশের কপাল কেন পোড়ে?।

    4
    6 Comments
    • কূটনীতির দাবার ঘরেই ঘুরপাক খায় সম্মানের এই রাজনৈতিক নিয়তি…..🤍🖤

    • এইদেশের কপাল এভাবেই পুড়ে যায় ।

    • মিহির চৌধুরী ইমন, আপনার লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা ঘোর কাজ করছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথাগুলো সত্যিই বেশ ভাবিয়ে তোলার মতো। আপনি ঠিক কোন তাড়না থেকে এই লাইনগুলো লিখতে বসলেন?

    • “যে দেশে এই পদক নামে, সেই দেশের কপাল কেন পোড়ে?”—প্রশ্নটা বেশ কড়া।

    • ‘যে দেশে এই পদক নামে, / সেই দেশের কপাল কেন পোড়ে?’—এই লাইনটিতে ফুটে ওঠা গভীর আক্ষেপটি ভীষণ ছুঁয়ে গেল, তাই আপনি অনায়াসেই এমন ভাবনার পরিধি আরও কিছুটা বাড়িয়ে লিখতে পারেন।

    • দেশের মানুষের ভাগ্য ভাল না তাই

  • মানুষ সেই প্রাচীন যুগ থেকে যুদ্ধ করে আসছে। সময়ের সাথে যুদ্ধের ধারা পরিবর্তিত হয়েছে। কিন্তু তার হিংস্রতা কমে নি। সেই প্রাচীন আমলে যুদ্ধে মৃতদেহ বিকৃত করা হতো। এই ধারা বজায় আছে আজ পর্যন্ত। একজন বিপ্লবীর হাত কেটে নিয়ে যায় বিজয়ী পক্ষ। নিজের সাফল্যের প্রমাণ হিসেবে।

    মানুষের ইতিহাস যুদ্ধ, প্রতিহিংসা আর রক্তের ইতিহাস। শুধু মাত্র এক জন সৈ…Read More

    3
    9 Comments
    • বিশ্বাস করুন যুদ্ধে কোন কৃতিত্ব নেই। কিছু ক্ষমতাশীল ব্যক্তিদের আয়োজনে যুদ্ধের শুরু। যারা জনগণ থেকে বিচ্ছিন্ন।

    • যুদ্ধশেষে সৈনিক আর নিজেকেই চিনতে পারে না, শুধু নস্টালজিয়াই হয় শেষ সম্বল…..🤍🖤

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ], লেখাটা পড়ে খুব খারাপ লাগল কিন্তু বাস্তব দিকটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। যুদ্ধের এই ভয়াবহতা আর সৈনিকদের মানসিক লড়াইয়ের কথাগুলো একদম মনের ভেতর গেঁথে যাওয়ার মতো। গ্রুপে যারা লেখা দিচ্ছেন তাদের সবার লেখায় একটু রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকবে।

    • চিন্তা জাগানিয়া লেখা।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], “যুদ্ধে কোন কৃতিত্ব নেই” আপনার এই জোরালো উচ্চারণটি সত্যিই ভাবনার গভীরে দাগ কাটে এবং মানুষের অমানবিকতার প্রতি এক সাহসী বার্তা পৌঁছে দেয়। এই চমৎকার ও মানবিক দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করতে যুদ্ধের পরের মুহূর্তগুলোকে কেন্দ্র করে এমন আরও কিছু গভীর পর্যবেক্ষণ আপনি তুলে ধরতে পারেন।

    • যুদ্ধে কোন ধংস ছাড়া আর কিছু নেই।

  • সংগীত : কেহ নেই মোর
    লেখক : রাতিন আহমেদ

    কেহ নেই মোর এই ধরায়,
    হৃদয়ের আপনজন। (২)
    ওরে আমার মন, ওরে আমার মন। (২)

    কেহ দেবে কি আমায়!
    প্রেমের পরশ অন্তরায়।
    তুমি ছাড়া আছে কে’বা? (৩)
    হে মুর্শিদ মহাজন।
    ওরে আমার মন, ওরে আমার মন। (২)

    কেহ দেখে কি এই ব্যাথা!
    কারে বলি হৃদয়ের কথা।
    রাতিন বলে মুর্শিদ মাওলা, (৩)
    তুমি ছাড়া নাই আপন।
    ওরে আমার মন,…Read More

    3
    5 Comments
    • কেহ দেখে কি এই ব্যাথা!
      কারে বলি হৃদয়ের কথা।

    • মুর্শিদ ছাড়া এই ধরায় হৃদয়ের কোনো আপনজন নেই, একমাত্র তিনিই সব ব্যথার সঙ্গী…..🤍🖤

    • রাতিন আহমেদ, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা গভীর প্রশান্তি কাজ করছে। আপনার এই গানের কথাগুলো খুব সুন্দর আর সহজ ভাষায় প্রাণের কথা বলে গেল।

    • মুর্শিদের প্রতি এই নিবেদন মনে গভীর প্রশান্তি এনে দেয়।

    • আপনার লেখা এই আবেগময় শব্দগুলো এক গভীর আধ্যাত্মিক আকুলতা তৈরি করে যা হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে এবং আপনার এই অনবদ্য সৃজনশীলতা চর্চা অব্যাহত থাকুক।

  • সাঁঝবধূ
    কবি ইমদাদ শাহ্
    সাঝবধু সাজলে বুঝি সন্ধ্যা মনির সাঝকে
    নিতুই হাওয়ায় তাল লেগেছে পাতাল ফুঁড়ে আজকে
    আজকে রাতের পিয়াস মনে
    সুর স্বরলিপির আয়োজনে
    সূর্য মামা পালিয়ে গেল জট বাঁধিয়ে থাক গে
    বন বাদাড় উঠল কেঁপে নিতুই বনে যাক গে

    তড়িঘড়ি মাঝি ভাইয়ের নদীর তীরে না’ থামে
    নিখিল হাওয়ার স্নিগ্ধ মনে চারদিকে আধার নামে
    আধার নামে বন…Read More

    3
    4 Comments
    • সন্ধ্যাবধূর সাজেই মিশে যায় জোছনা আর নদীর কলকল সুরের মায়া…..🤍🖤

    • ইমদাদ শাহ্, ‘সন্ধ্যাবধূও বুঝি সেজেছে এমন করে সাঝকে’ লাইনটা পড়তে অসম্ভব ভালো লাগলো। পুরো লেখাটা পড়লে মনে হয় একদম চোখের সামনে কোনো এক মফস্বল সন্ধ্যার রূপ ফুটে উঠেছে। আপনার এই লেখায় জোছনা আর নদীর যে বর্ণনা দিয়েছেন, সেটা কি কোনো কাল্পনিক জায়গা থেকে অনুপ্রাণিত?

    • সন্ধ্যাকে নববধূর রূপে দেখার কল্পনাটা অসাধারণ।

    • আপনার এই লেখাটিতে সন্ধ্যাবেলার শান্ত রূপ আর প্রকৃতির মায়াবী দৃশ্যগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে, যা আমাকে এক স্নিগ্ধ ঘোরের মধ্যে নিয়ে গেল। এমন সুন্দর শব্দ চয়ন ও অনুভূতির প্রকাশ আমাদের আরও উপহার দেবেন, এই প্রত্যাশা রইল।

  • আরাধনা

    তুমি আমার সোনালী সকাল,
    রক্তজবা বিশ্রাম নেবে খোপায়।
    গড়িয়ে যাবে দুপুর নিভে যাবে বিকাল,
    সহস্র বছর অপেক্ষায় তোমার আশায়।

    শীতের শিশির চকচক করছে কিশলয়ে,
    তোমার আবির্ভাব মিলছে মোর শরীরে।
    ভীষণ নিস্তব্ধতা তোমার চাহনি খানা,
    মরণ যে হবে এবার সহিয়ে অর্ন্তজ্বালা!

    কত আবেগে চাহিব তোমারে মনে প্রাণে!
    কন্যা তুম…Read More

    1 Share
    7
    7 Comments
    • সহস্র বছরের অপেক্ষাতেই লুকিয়ে থাকে হৃদয়ের সবচেয়ে নিবিড় আরাধনা…..🤍🖤

    • আপনার লেখা এই কবিতাটি দারুণ হয়েছে, বিশেষ করে “সহস্র বছর অপেক্ষায় তোমার আশায়”—এই লাইনটি আমার খুব ভালো লেগেছে।

    • এক বুক বিরহ আর ব্যাকুল ভালোবাসার মায়াবী এক আরাধনা! খুব ভালো লাগলো।

    • জাকির হোসেন, প্রকৃতির স্নিগ্ধ উপাদানে সাজানো এই বর্ণনায় আপনার হৃদয়ের গভীর আকুতি ও প্রতীক্ষার ছবিগুলো দারুণভাবে ফুটে উঠেছে, তবে ছন্দময় এই প্রকাশভঙ্গিতে যতিচিহ্ন বা শব্দের বিন্যাসে সামান্য পরিবর্তনের সুযোগ নিয়ে আরও একটু বেশি মায়াবী করে তোলা যায় কি না তা ভেবে দেখতে পারেন, কারণ আপনার লেখা এই আবেগী আরাধনা সত্যিই পাঠককে মুগ্ধ করার মতো।

  • কবিতাঃ নিস্তব্দ একটি রাত।
    রওনক নাহার রুনু
    চট্টগ্রাম,

    নিস্তব্দ, শুমশান, মায়াবী নিশীত রাত।
    আকাশটা কেমন বিশ্রী অভিমান করে আছে।
    মাঝে মাঝে দু”একটা তারা মিটমিট করে জ্বলছে আর নিভছে।
    ব্যালকনিতে দাড়িয়ে নিস্তব্দ রাতের অভিমানি কান্না শুনতে শুনতে কখন যে হইল চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি টের পাইনি।
    দীর্ঘ রজনীর সাথে গভীর প্রনয়।
    প্রতিদিন একটু একটু করে মরে…Read More

    2
    9 Comments
    • প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে আমার সত্তা।

    • নিস্তব্ধ রাতের সেই অভিমানি কান্নাতেই মুক্তি খোঁজে ক্লান্ত এক আত্মা…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, তবে এমন বিষণ্ণ একটা পরিণতির কথা কেন লিখলেন? আমাদের এই গ্রুপে আরও যারা লিখছেন তাদের পোস্টে রিঅ্যাকশন আর কমেন্ট করলে সবার সাথে বেশ ভালো একটা যোগাযোগ তৈরি হবে, তাই নিয়মিত অন্যদের লেখাতেও একটু সময় দিন।

      • ধন্যবাদ।নিরবে নিভৃতে এমন ঘটনা সাক্ষী অনেকেই আছে যারা বেঁচে থেকেও যেন বেঁচে নেই। আমি শুরু লেখায় তা প্রকাশ করলাম।

    • শেষটা সত্যিই নাড়া দিয়ে গেলো।

    • আপনার লেখায় ফুটে ওঠা ‘নিস্তব্দ, শুমশান, মায়াবী নিশীত রাত’ কথাগুলো খুব নিপুণভাবে রাতের বিষণ্ণতাকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে। ঠিক যেন প্রিয়জনহীন নিঃসঙ্গ কোনো মানুষের মনের ভেতরকার গভীর হাহাকার এখানে একাত্মতা খুঁজে পেয়েছে। আপনি খুব সাবলীলভাবে হৃদয়ের আর্তি ফুটিয়ে তুলেছেন, এভাবেই নিয়মিত মনের কথাগুলো লিখে যান।

    • আত্মহত্যা কোন কিছুর সমাধান হতে পারেনা, আত্মহত্যা মহাপাপ।

      • আত্মহত্যা মহাপাপ চিরন্তন সত্যি।তবুও কিছু এমন টানাপোড়েনে ভুল পথটাই বেছে নেয়।আপনার মতামতের জন্য ধন্যবাদ

  • Load More Posts
Skip to toolbar