• ***প্রাণেশ্বর ***
    ——-হেনা পারভীন

    প্রিয়তম,তুমি আমাকে যেদিন বলেছিলে
    ভীষণ ভালবাস তুমি আমায়
    বলেছিলে, আমার জন্য নাকি এনে দিতে পারবে
    ওই চাঁদের দেশের নুরী পাথর,
    এনে দিবে উত্তাল সমুদ্রের মধ্যে থেকে
    সেই অমূল্য রত্ন সম্ভার,

    বলেছিলে,আমায় নিয়ে হারিয়ে যাবে
    নৈঃশব্দ্যের নীলাচলে।
    ডানা মেলে উড়বে, মুক্ত বিহঙ্গ যে…Read More

    6
    6 Comments
    • আপনার এই চমৎকার লেখায় ফুটে ওঠা ‘হৃদয়ের সবকটি জানালা খুলে দিয়ে’ অংশটি এক কথায় অসাধারণ, যেখানে স্মৃতির গভীর বেদনার ছাপ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনীর এই আবেগময় ধারাবাহিকতা যেন এভাবেই এগিয়ে যায়।

    • প্রতিশ্রুতির নীল আকাশ মুছে গেলে প্রেমের হাতে শুধু পোড়া অঙ্গারের স্মৃতি বেঁচে থাকে…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনে হচ্ছে যেন কোনো এক অদ্ভুত মায়াবী অনুভূতির ভেতর দিয়ে গেলাম, দারুণ লিখেছেন!

    • সবকটি সুখের পায়রা কোথায় হারিয়ে গেছে, একসময় অনেক প্রতিশ্রুতি থাকে পরে কালের অতলে গহ্বরে হারিয়ে যায় ।

    • বলেছিলে, আমার জন্য নাকি এনে দিতে পারবে
      ওই চাঁদের দেশের নুরী পাথর

  • পৃথিবী ঘুরেই তবে ফের হবে দেখা,
    ওষ্ঠে লাজুক হাসি ছুঁয়ে দূরে একা !
    ছটফটে কিশোরীর জোড়া বেণী ভুলে,
    নিটোল ওষ্ঠ ভাঁজে অধর আমূলে -!

    অক্ষরের ভিড়ে বসে, ছেলেটা শুধু তোমাকেই পড়েছে !!!

    1
    5 Comments
    • আপনার লেখা এই পঙক্তিগুলো বেশ চমৎকার, বিশেষ করে ‘অক্ষরের ভিড়ে বসে, ছেলেটা শুধু তোমাকেই পড়েছে’ অংশটি আবেগের এক দারুণ বহিঃপ্রকাশ, তাই আশা করি আপনি আপনার এই সুন্দর সৃষ্টিশীলতা অব্যাহত রাখবেন।

    • অক্ষরের ভিড়েও যে হৃদয় শুধু তোমাকেই পড়ে, তার ভালোবাসা নিঃশব্দ অথচ অনন্ত…🖤

    • আপনার লেখাটা পড়ে দারুণ একটা ফিল আসলো, বিশেষ করে “অক্ষরের ভিড়ে বসে, ছেলেটা শুধু তোমাকেই পড়েছে” লাইনটা একদম মনের মতো। অনেক গভীর একটা অনুভূতির কথা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। মাঝেমধ্যে এমন ছোট ছোট লেখাগুলো বেশ ভালো লাগে।

  • এআই-এর কাছে শেষ প্রশ্ন
    কাজী অ্যাডাম

    এআই-কে জিজ্ঞেস করলাম—
    “একজন মানুষকে কীভাবে ভুলে যেতে হয়?”

    সে হাজারটি উপায় সাজিয়ে দিল।
    কোনোটিতেই তোমার গন্ধ ছিল না,
    কোথাও শেষ বিকেলের নীরবতা ছিল না।

    মেশিন লার্নিং অনেক কিছু শিখতে পারে,
    কিন্তু একটি হৃদয়ের
    কোনো ট্রেনিং ডেটা তার কাছে নেই।

    খসড়াধ্বনি: যন্ত্র যখন মানুষের…Read More

    5
    12 Comments
    • Kazi Adam, যান্ত্রিক উত্তরের মাঝে হৃদয়ের অব্যক্ত হাহাকারটুকু আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনি যদি শেষ দিকের ভাবনাগুলোকে আরও কিছুটা বিস্তারিতভাবে শব্দের বুননে নিয়ে আসেন, তবে অনুভূতির গভীরতা আরও জোরালো হতে পারে। আপনার এই আবেগময় প্রকাশভঙ্গি পাঠকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, তাই এমন অসাধারণ লেখা নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

      • প্রিয় কবি বন্ধু, আপনার পাঠের গভীরতা ও পরামর্শ দুটোই আন্তরিকভাবে ভালো লাগল। শেষের নীরবতাটুকু ইচ্ছে করেই কিছুটা খোলা রেখেছিলাম, যাতে পাঠকের নিজের অনুভব সেখানে এসে মিশতে পারে। তবে আপনার প্রস্তাবটি পরের লেখায় অবশ্যই ভাবনায় রাখব। এমন মনোযোগী পাঠ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা।

    • সে হাজারটি উপায় সাজিয়ে দিল।

      • আপনার এই ছোট্ট কথাটুকুও অনুভূতিটাকে আরও সুন্দর করে দিল, প্রিয় কবি বন্ধু। লেখা হৃদয়ে একটু জায়গা করে নিয়েছে জেনে আনন্দিত। আপনার জন্যও রইল আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি।

    • ভালোবাসা কোনো অ্যালগরিদমে মুছে যায় না…🖤

      • কবি বন্ধু, কিছু অনুভূতির কোনো ডিলিট অপশন থাকে না। সময় শুধু তাদের দৃশ্যপট বদলে দেয়, ভেতরের অস্তিত্বটা নয়। আপনার এই একটুকু কথায় কবিতার গভীরতাটা সুন্দরভাবে ধরা পড়েছে।

    • Kazi Adam, “মেশিন লার্নিং অনেক কিছু শিখতে পারে, কিন্তু একটি হৃদয়ের কোনো ট্রেনিং ডেটা তার কাছে নেই”—লাইনটা ভীষণভাবে মনের ভেতরে গেঁথে গেল। এআই হয়তো দুনিয়ার সব উত্তর দিতে পারে, কিন্তু অনুভূতির গভীরতা বোঝার ক্ষমতা বোধহয় শুধু মানুষেরই থাকে।

      • কবি বন্ধু, আপনার এই পাঠে লাইনটির ভেতরের কথাটা যেন আরও পরিষ্কার হয়ে উঠল। তথ্য থেকে উত্তর তৈরি করা যায়, কিন্তু একটি মানুষের অনুভূতির ইতিহাস কোনো ডেটাসেটে পুরোপুরি ধরা পড়ে না। এত গভীরভাবে অনুভব করার জন্য সত্যিই কৃতজ্ঞ।

    • ভুলে থাকার ডেটা নেই তার মেশিনে বাহ।

      • হাহা, ঠিক সেখানেই তো আসল বিপদ, কবি বন্ধু! ভুলে থাকার কোনো ডেটা না থাকায় মেশিনও বারবার পুরোনো স্মৃতির কাছেই ফিরে যায়। আপনার কথাটা বেশ মজার অথচ গভীর লাগল।

    • অজানার শেষ কোথায় কেউ জানে না

      • হয়তো অজানার সৌন্দর্যটাই এখানেই, কবি বন্ধু, শেষটা জানা নেই বলেই পথটা এত রহস্যময়। আপনার কথাটাও ভাবিয়ে দিল।

  • একাকি কাঁদে কীর্তিনাশা
    মাহমুদ হায়াত

    যা নষ্ট হওয়ার সে-তো হয়েই গেছে
    এখন নষ্ট হওয়ার নীলকষ্টগুলো বুকে নিয়ে বেচেঁ আছি,
    আকাশ জানে না কতটা কষ্ট বুকে নিয়ে জেগে থাকে চন্দ্রাবতী।
    আমাকে ভালো লাগলে বুকের মধ্যে আকাশটাকে পুষে রেখো,
    তৃষ্ণার জলে শরীর ভিজিও না ।
    আমাকে মনে পড়লে একলা বিকেল ছুঁয়ে দিয়ো,
    বুড়ো বয়সের প্রেমের মতো কেঁদো না ।
    জীবন জগত ঘ…Read More

    2
    3 Comments
    • আপনার লেখায় যন্ত্রণার যে রূপটি ফুটে উঠেছে তা সত্যিই গভীর এবং হৃদয় স্পর্শ করে যায়। এমন আবেগময় অনুভূতির প্রকাশ আরও নিয়মিত দেখতে পারলে আমাদের সবার ভালো লাগবে।

    • কীর্তিনাশার নির্জন কান্নায় জমে আছে নষ্ট হয়ে যাওয়া ভালোবাসার নীল বিষাদ…🖤

    • Mahmud Hayat, লেখাটা পড়ে মনটা একটু কেমন যেন হয়ে গেল। “আমাকে ভালো লাগলে বুকের মধ্যে আকাশটাকে পুষে রেখো” – এই লাইনটা আমার খুব বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ এক অনুভূতি ফুটে উঠেছে আপনার লেখায়।

  • প্রেম করছি

    প্রেম করছি এমন একটা মানুষকে যার সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যখন তাঁর পেছনে পড়ে যাই, সে আমার হাঁটার দ্রুতি ধরতে নিজের চলার গতি কমায়। আর এই কাজটা সে বারবার করে। এক মনে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ বলে ওঠে, “এই পরিবেশটা সুন্দর, তুমি সুন্দর।” দু-চোখ ভরে আকাশ দেখে। আবার ঠিক যখন আমি ভাবি এমন সময় ঠিক এইখানে যে বসে আছি, এখানে…Read More

    3
    6 Comments
    • রাইসা আনজুম (পর্শি), আপনার লেখায় ফুটে ওঠা ভালোবাসার প্রতিটি মায়াভরা মুহূর্ত হৃদয় ছুঁয়ে গেছে এবং এই অনুভূতিগুলো প্রকাশে আপনার শব্দ চয়ন সত্যিই অপূর্ব। আপনি এই লেখার প্রবাহ ধরে রেখে আরও নতুন নতুন ভালো লাগার মুহূর্ত লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।

    • অবাক হলাম লিখাটা পড়ে। দারুণ রহস্যময় অনুভূতি ব্যক্ত করেছো

    • চতুষ্পদীরা মানুষ চেনে।

    • যে ভালোবাসা হাঁটার গতি মেলায়, চোখের ভাষা বোঝে….সে প্রেম সত্যিই জ্যোৎস্নায় ভরা ছোট্ট এক ঘর…🖤

    • “আমার ছোট্ট উঠোন কানায় কানায় পরিপূর্ণ”—আপনার লেখা এই লাইনটা পড়ে মনটা একদমে ভালো হয়ে গেল! এমন মায়ায় ভরা মুহূর্তগুলো আপনার জীবনে ঠিক এভাবেই সব সময় লেগে থাকুক, সত্যি কি কখনো এমন সুন্দর অনুভূতির শেষ আছে?

  • Profile picture of Mohammad Rahman

    Mohammad Rahman changed their profile picture

    1
    1 Comment
  • মূল্য চুকালেই গল্প জাগে
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১৯শে সেপ্টেম্বর ২০২৬ ইং

    ​সস্তা ভালোবাসায় পাতার পর পাতা ভরানো যায়, কিন্তু সাহিত্য তৈরি হয় না। যে লেখা সত্যি সত্যি পাঠকের বুকে দাগ কেটে বসে, তার প্রতিটি লাইনের আড়ালে কোনো না কোনো ত্যাগের রক্তক্ষরণ থাকে। তুলা আর আঠার তৈরি ‘তুলট’ কাগজে রক্ত কিংবা কালির আঁচড় ফেলা কোনো সহজ খেলা নয়; এটি…Read More

    2
    8 Comments
    • লেখার প্রতিটি শব্দে গভীর অনুভূতির যে ছাপ আপনি ফুটিয়ে তুলেছেন, তা একজন পাঠকের মনে দীর্ঘস্থায়ী রেখাপাত করে। নিজের ভেতরের এই সত্যটুকু কাগজের পাতায় তুলে ধরার সাহস আপনার লেখনীকে আগামী দিনে আরও উজ্জ্বল করে তুলুক।

    • আপনার ভেতরের সবচেয়ে প্রিয় অনুভূতিটা—যে ভালোবাসা আপনি আকড়ে ধরে রাখতে চেয়েছিলেন—তা যখন সাহিত্যের খাতিরে একপাশে সরিয়ে রাখতে পারেন, ঠিক তখনই লেখার জন্ম হয়।

    • যে কলম ভালোবাসার রক্তে লেখা, তার প্রতিটি শব্দই পাঠকের হৃদয়ে অমোচনীয় দাগ হয়ে থাকে…🖤

      • সুন্দর মন্তব্যে আমি অভিভূত বন্ধু, ধন্যবাদ অশেষ ♥️♥️

    • নাজনীন শামীম, আপনার লেখার এই গভীর উপলব্ধিগুলো সত্যিই অনেক সুন্দর আর অর্থবহ। সত্যিকারে হৃদয়ে দাগ কাটার মতো সাহিত্য যে কষ্টের বিনিময়েই আসে, সেটা আপনার কথায় খুব সুন্দর ফুটে উঠেছে।

      • আমার প্রিয় বন্ধু রুপাই,তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা তবে আব্দার করবো এভাবে আমার লিখার পাশে সুন্দর মন্তব্যে পাশে থেকে আমায় উৎসাহিত করার♥️♥️♥️♥️

  • (( বিধি কিচ্ছা))

    ​”বৈশাখ মাসের অলস তপ্ত দুপুর। চারপাশের চরাচর যখন রোদের চাদর গায়ে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই নিঝুম মুহূর্তেই পাড়ায় ভাঙল এক পিনপতন নীরবতা।

    ​আচমকা ধেয়ে এলো নুড়ি আপুর সেই চেনা কড়া হাঁক— “সানি, ওঠ! চল, এক্ষুনেই মিশনে বেরোতে হবে। এইমাত্র খোদেজার মাকে দেখে এলাম, বারান্দায় হোগলা বিছিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। এমন মোক্ষম স…Read More

    2
    4 Comments
    • Mohammad Rahman, বৈশাখের দুপুরের সেই নিঝুম পরিবেশ আর নুড়ি আপুর প্রাণবন্ত ডাকটি পড়ার সময় মনের ভেতর এক অদ্ভুত হাস্যরসাত্বক ছবি ফুটে উঠেছে। আপনার এই সরস বর্ণনার ছোঁয়া যদি গল্পের পরবর্তী অংশগুলোতেও অটুট রাখেন, তবে তা পাঠকদের মুগ্ধ করার জন্য যথেষ্ট হবে। আমাদের এই ছোট্ট আসরে নিয়মিত অন্যদের লেখায় লাইক কিংবা ভালোবাসার ইমোজি দেওয়ার পাশাপাশি মত…Read More

    • নুড়ি আপুর কড়া হাঁকে অলস দুপুরও যেন হাস্যরসের গোপন মিশনে জেগে উঠল…🖤

    • আপনার এই লেখার “এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করলে আর জীবনেও আসবে না” লাইনটা পড়ে একদম ছোটবেলার দুষ্টুমির কথা মনে পড়ে গেল! আপনারা এই মিশনে শেষ পর্যন্ত কী কী কাণ্ড ঘটিয়েছিলেন, তা কি পরের পর্বে জানতে পারব?

  • রক্তজবার অধিকার
    মিহির চৌধুরী ইমন

    তোমাকে কি একটি গোলাপ দিতে পারি—
    ভালোবাসার প্রতীক করে?

    তোমার ললাটের লাল টিপটি আমার আঙুলের
    ছোঁয়ায় কেমন মানাবে— কখনো কি ভেবেছ?

    তোমার খোপায় একটি রক্তজবা গুঁজে দেওয়ার
    সামান্য অধিকার কি আমায় দেবে?

    নাকি তোমার সৌন্দর্যের কাছে আমার সবটুকু
    ভালোবাসাই আজীবন শুধু দূরত্ব হয়ে থাকবে?

    2
    6 Comments
    • আপনার লেখাটির “তোমার খোপায় একটি রক্তজবা গুঁজে দেওয়ার সামান্য অধিকার কি আমায় দেবে?” লাইনটি ভীষণ সুন্দর এবং এক নিবিড় ভালোবাসার অনুভূতি নিয়ে এসেছে। এই গভীর আবেগপূর্ণ শব্দগুলো প্রতিটি পাঠকের হৃদয়ে এক অদ্ভুত দোলা দিয়ে যায়, তাই এমন সুন্দর সৃষ্টির জন্য আপনাকে অনেক অভিনন্দন। আমাদের এই ছোট্ট আসরটি প্রাণবন্ত রাখতে আপনিও অন্যান্য সদস্যদে…Read More

    • তোমার ললাটের লাল টিপটি আমার আঙুলের
      ছোঁয়ায় কেমন মানাবে— কখনো কি ভেবেছ?

    • রক্তজবার মতো লাল ভালোবাসা চেয়েও কবি দাঁড়িয়ে আছেন অধিকারহীন দূরত্বের কিনারায়…🖤

    • মিহির চৌধুরী ইমন, লেখাটা বেশ ছোঁয়াচে আর আবেগী হয়েছে। আপনার এই শব্দচয়নে রোমান্টিকতার এক দারুণ ছোঁয়া পেলাম। এমন সুন্দর অনুভূতির প্রকাশ সত্যি মন ভালো করে দেয়।

    • তোমার খোপায় একটি রক্তজবা গুঁজে দেওয়ার
      সামান্য অধিকার কি আমায় দেবে? এই লাইন টা মন ছুঁয়ে গেছে 🥰

  • পাষান হয়ো না প্রিয়া

    নিশীথের আঁধারে আজি
    সাজিয়েছি মনের ঘর
    প্রিয়া তুমি পাষাণ হয়ে
    ভেঙো না স্বপ্ন-বাসর।।

    অঢেল পয়সা নাহি গো মোর
    করো না মোরে ঋণী
    আসো গো যদি সঁপে দেবো তবে
    প্রেমময় হৃদয় খানি।।

    চলার পথে দিগন্ত ছেয়ে
    যদিও বা আসে ঝড়
    ক্লান্ত কিবা হতাশ হয়ে
    ছাড়িবো না হস্ত তোমার।।

    বক্ষে তোমায় রাখিবো ধরে
    আমা…Read More

    2
    4 Comments
    • আপনার এই আবেগময় শব্দচয়নগুলো সত্যিই খুব গভীর, যা হৃদয় নিংড়ানো ভালোবাসার আকুতিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। ঠিক যেমন পুরোনো দিনের চিরন্তন বিরহের গানে প্রিয়জনকে আগলে রাখার আকুলতা মিশে থাকে, আপনার লেখাতেও তেমনই এক পরম নির্ভরতার ছোঁয়া পাওয়া গেল। এমন মুগ্ধকর অনুভূতির প্রকাশ নিয়মিত চর্চার মাধ্যমে আরও পূর্ণতা পাক, আপনার লেখনী সবসময় প্রাণবন্ত থাকুক।

    • আপনার লেখা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো, ভালোবাসার অনুভূতিগুলো দারুণ ফুটে উঠেছে। কথাগুলো বেশ গভীর এবং আবেগে ভরপুর, বিশেষ করে শেষ লাইনটা অনেক সুন্দর হয়েছে।

    • চলার পথে দিগন্ত ছেয়ে
      যদিও বা আসে ঝড়
      ক্লান্ত কিবা হতাশ হয়ে
      ছাড়িবো না হস্ত তোমার।।

    • শান্ত মনে অশান্ত ঝড় ভালবাসাকে আমার তেমনই মনে হয় ।

  • “স্মৃতির পাতায়”

    স্মৃতির পাতায় কিছু মানুষ
    ছবির মতো থেকে যায়…
    জীবনের গল্প থেকে হারিয়ে গিয়ে
    মনের গল্পে বেঁচে থাকে সারাজীবন…!!

    তাদের সঙ্গে আর কথা হয় না,
    তবুও মনে মনে কথা বলি।
    তারা পাশে নেই…
    তবুও একাকী রাতে…
    তাদের উপস্থিতি অনুভব করি…!!

    কখনো ভাবি—
    আর যদি একবার দেখা হতো…
    তাহলে কি আগের মতো…
    সবকিছু ফিরে পাওয়া যেত…!!…Read More

    3
    4 Comments
    • আপনার লেখাটির প্রতিটি ছত্রে স্মৃতির সেই গভীর ও আবেগময় অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা পড়ে মন ভরে গেল। আপনি চাইলে পরবর্তীতে আরও ছোট ছোট শব্দের গাঁথুনিতে এই অনুভূতিগুলোকে সাজিয়ে দেখতে পারেন, আপনার লেখা এগিয়ে চলুক অবিরাম।

    • জীবনের গল্প থেকে হারিয়ে গিয়ে
      মনের গল্পে বেঁচে থাকে সারাজীবন…!!

    • মানুষ হারিয়ে যায়, সম্পর্ক বদলে যায়…তবু স্মৃতির পাতায় কিছু নাম চিরকাল অমোচনীয় থাকে…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই গ্রুপটা অনেক প্রাণবন্ত থাকবে।

  • অরণ্যের শেষ প্রহর

    (অধ্যায় নয়)
    মেঘদূত মাউন্টেন রিসোর্টের মালিক শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন, ভয় দেখিয়ে শ্রমিক ধরে রাখা যাবে না। একদল চলে গেছে, আরেকদল যাওয়ার কথা ভাবছে। এদিকে রাতের পাহারায় আর লোক পাওয়া যাচ্ছে না। অথচ পাহাড়ের কাজ থামিয়ে রাখার মতো অবস্থাও নেই। তার ওপর প্রতিদিনের বিল, মেশিনের খরচ, রাস্তার কাজ, মালামাল আনা, শ্রমিকের মজুরি, সব মিলিয়ে…Read More

    1
    4 Comments
    • বিষণ্ন সুমন, আপনার অরণ্যের গহীন রহস্য আর রেজোয়ানের শান্ত ব্যক্তিত্বের যে বুনন আপনি তৈরি করেছেন, তা সত্যিই খুব আকর্ষণীয় এবং পাঠককে ধরে রাখার মতো একটি কাজ হয়েছে। পাহাড়ের প্রতিটা বাঁকে যে অস্বস্তি আর অনিশ্চয়তা আপনি খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন, তা গল্পটিকে একটি অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। আপনি আপনার এই চমৎকার লেখনী চালিয়ে যান, আমরা আপনার পরবর্তী…Read More

    • একদল চলে গেছে, আরেকদল যাওয়ার কথা ভাবছে।

    • অরণ্যের অন্ধকারে রেজোয়ানের নীরব প্রতিরোধ যেন অদৃশ্য ঝড়ের মতো আতঙ্ক ছড়িয়ে দেয়…🖤

    • বিষণ্ন সুমন, “মানুষের সবচেয়ে বড় ভুল হয় তখন, যখন সে বিশ্বাস করতে শুরু করে যে বিপদ কেটে গেছে”—এই লাইনটা একদম মনের মতো হয়েছে, আর রেজোয়ানের এই নীরব অথচ শক্তিশালী জেদ দেখে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সে রিসোর্টের মালিককে থামিয়ে দিতে পারবে?

  • ছায়াবিকেল
    মাহমুদ হায়াত

    চোখের পাতায় ছায়াবিকেল
    মেঘ ভেসে যায় দূর,
    কোথায় যেন হারিয়ে গেছে
    আমার চেনা সুর।

    মনের উঠোন উছল নদী
    রাতের আকাশ ঢেউ,
    কোথায় যেন হারিয়ে গেছে
    আমার চেনা কেউ।

    বুকের পাড়ায় ফিঙেদুপুর
    রোদরঙা মেঘপ্রীতি ,
    কোথায় যেন হারিয়ে গেছে
    আমার চেনা স্মৃতি।

    ঠোঁটের ডেরায় শিশিররোদ
    তিতলি রঙিন সাজ,
    কোথায় যেন হারিয়ে গেছে
    সেসব কারুকাজ।

    1
    3 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘বুকের পাড়ায় ফিঙেদুপুর’ পঙ্‌ক্তিটি অসম্ভব সুন্দর এবং এক গভীর বিষণ্নতা ছুঁয়ে যায়। প্রতিটি স্তবকে হারানো সুর ও স্মৃতির যে মায়াবী আবহ ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে দারুণ মুগ্ধ করেছে। আপনারা অন্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মন্তব্য প্রকাশ করলে আমাদের এই আড্ডাঘরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • হারিয়ে যাওয়া সুর, মানুষ আর স্মৃতিরা ছায়াবিকেলে নীরব বিষাদের রঙ হয়ে ভেসে থাকে…🖤

    • Mahmud Hayat, আপনার এই কবিতাটা পড়ে খুব মায়াবী আর কিছুটা নস্টালজিক ফিল হলো। ছন্দের সাথে মনের গভীরের না বলা কথাগুলো দারুণভাবে মিলে গেছে।

  • ঠিক তখন-ই
    মাহমুদ হায়াত

    বিভাস যখন ভোরের আকাশ
    ঘুমভাঙা মেঘ ছাদে,
    ঠিক তখন-ই পাড় ভাঙে জল
    বুকের গহীন খাদে।

    চিলেকোঠা উদাস-দুপুরবাঁশি
    একলা অধীর ঢেউ,
    ঠিক তখন-ই শিষ দিয়ে যায়
    বুকের ভেতর কেউ।

    ক্লান্ত মাঝি দূর-পারাপার খেঁয়া
    বিজন বিকেল ঘাটে,
    ঠিক তখন-ই বুকের পাথর
    করাত করাত কাটে।

    1
    3 Comments
    • আপনার প্রতিটি পঙক্তিতে ভোরের আকাশ আর বিজন বিকেলের যে ছবি ফুটে উঠেছে, তা পাঠকের বুকের ভেতরে এক অদ্ভুত নীরবতা ও গভীর আবেগের দোলা দিয়ে যায়। অস্থির সময়ে এমন ছন্দের দোলা অনেকটা জীবনানন্দ দাসের নির্জনতার কথা মনে করিয়ে দেয়, তাই আপনার লেখনী যেন এভাবেই হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে।

    • ভোর, দুপুর আর বিকেলের আড়ালে বুকের গোপন ক্ষত ঠিক তখনই নীরবে রক্তক্ষরণ করে…🖤

    • আপনার এই কবিতার ‘বুকের গহীন খাদে জল পাড় ভাঙার’ দৃশ্যটা ভীষণ অদ্ভুত আর মায়াবী লেগেছে।

  • ফিরে এসেছি স্বাধীনতায়
    বান্টি দেব
    ……………………….
    আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
    দেখিনি দুনয়নে,
    অসহায় মায়ের দুচোখের জল
    মুছে দিতে পারিনি।
    মুক্তির পতাকা হাতে নিয়ে
    জয় বাংলা বলিনি,
    রাজপথে মিছিলে স্বাধীনতার
    স্লোগান ধরিনি,
    আমার জন্ম যে মা
    তখনো হয়নি।
    আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
    দেখিনি দুনয়নে,
    মায়ের…Read More

    3
    8 Comments
    • মুক্তির পতাকা উড়িয়ে চলি নতুন আকাশে

    • আপনার লেখায় ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং বর্তমান প্রজন্মের আবেগ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। মাঝখানের অনুচ্ছেদগুলোতে আরও কিছু নতুন উপমা যোগ করলে এই অনুভূতিগুলো পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটত বলে আমার মনে হয়। আপনি এভাবেই মনের মাধুরী মিশিয়ে লিখে যান, কারণ আপনার শব্দের গাঁথুনি আমাদের মুগ্ধ করে রাখে।

    • না দেখেও মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করে স্বাধীনতার পতাকায় ফিরে আসার আকুলতা গভীরভাবে স্পর্শ করে…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, সত্যি বলতে এই অনুভবের জায়গাটা থেকে আপনার কি আর কোনো লেখা আছে? আমাদের এই গ্রুপের বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলে সবাই আরও নতুন কিছু লেখার উৎসাহ পাবে।

  • ফেইসবুক
    মিজান পঞ্চায়েত

    জুকারবার্গের ফেইসবুক
    একটি মধুর বাঁশি,
    বসুন্ধরার সকল মানুষ
    বাজায় এ বাঁশি।

    কর্মকালের ব্যস্ততাতেও
    একটু সময় নিয়া,
    দিবানিশি বাজায় বাঁশি
    সকল বাসুরিয়া।

    শেয়ার করে জীবন ছবি
    সুখ দুঃখের কথা,
    মন থেকে দূর হয়ে যায়
    সকল দুঃখ ব্যথা।

    সরাসরি সম্প্রচার হয়
    নানান অনু…Read More

    2
    4 Comments
    • আপনার এই লেখাটিতে খুব সহজ-সরল ভাষায় বর্তমান সময়ের একটি অতি পরিচিত মাধ্যমের ছবি যেভাবে ফুটে উঠেছে, তা পড়তে সত্যিই খুব ভালো লাগল। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক ও কমেন্ট করে সক্রিয় থাকার অনুরোধ রইল, এতেই আমাদের সবার সৃজনশীলতার এই আঙিনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • ফেসবুক যেন ভার্চুয়াল বাঁশির সুরে দূর মানুষকেও স্মৃতি, খবর আর ভালোবাসার বন্ধনে জুড়ে রাখে…🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, “শেয়ার করে জীবন ছবি / সুখ দুঃখের কথা” লাইনগুলো পড়ে মনে হলো যেন আমাদের সবার প্রতিদিনকার অভ্যাসের কথাগুলোই খুব সুন্দর করে তুলে ধরেছেন। ফেইসবুক তো এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনি কি মনে করেন যে এই ভার্চুয়াল জগত আমাদের বাস্তব সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করছে? আপনি তো খুব সুন্দর লেখেন, তাই নিয়মিত…Read More

  • অতি থেকে ইতি
    মিজান পঞ্চায়েত

    অতি থেকেই হয় ইতি
    হয়ে যায় স্মৃতি,
    স্বাভাবিকের অধিক কভু
    দেখাইও না প্রীতি ।

    যবে করিবে অতি
    তবেই হইবে ক্ষতি।

    জীবনে আসিলে অতি
    স্বাভাবিক রাখিবে গতি,
    তবেই রক্ষা হবে তোমার
    চরম এক ক্ষতি ।

    অতি বড় বেসামাল
    ছিন্ন করিবেই পাল।

    মানবকূল ক্ষমতাহীন
    সহ্য করিতে অতি,
    অতি শুধু তার জন্য
    যিনি পরম পতি ।

    2
    3 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “অতি থেকেই হয় ইতি হয়ে যায় স্মৃতি” পঙক্তিটি জীবনের এক গভীর সত্যকে খুব সহজ অথচ চমৎকার ছন্দে ফুটিয়ে তুলেছে, তাই আপনার এই লেখনীটি নিয়মিত চর্চার মাধ্যমে আরও নতুন নতুন ভাব প্রকাশের অনুপ্রেরণা জোগাবে।

    • অতিরিক্ত মায়া, প্রীতি কিংবা অহংকার…সবই একদিন ইতি টেনে স্মৃতির ধুলোয় মিশে যায়…🖤

    • দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন, কথাগুলো একদম বাস্তব আর অনেক গভীর। এমন সুন্দর আর শিক্ষণীয় লেখা পড়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল।

  • শ্রমিক
    মিজান পঞ্চায়েত

    শ্রমিক বলে অবহেলা
    করিবে না কভু,
    শ্রমিক হলো স্রষ্টার বন্ধু
    যিনি মহান প্রভু।

    শ্রমিকের শ্রমের ফলেই
    সকল উন্নয়ন,
    করিতেছো ভোগ বিলাস
    নানান আয়োজন।

    শ্রমিকের ঘামে মিশ্রিত হয়
    সুরকি সিমেন্ট বালি,
    ভুল- ত্রুটি করলেও তারা
    দিবেনা তাদের গালি।

    কৃষক শ্রমিক জেলে তাঁতি
    হাজার পেশার শ্রমে,
    মানব সভ্যতার অগ্রগত…Read More

    2
    2 Comments
    • শ্রমিকদের অবদানের প্রতি আপনার এই গভীর শ্রদ্ধাবোধ আর মানবিক সংবেদনশীলতা সত্যিই খুব হৃদয়স্পর্শী। এই লেখার মতোই শ্রমের মর্যাদা বজায় রাখার সুর বিশ্বজুড়ে সব যুগেই সমাদৃত, তাই আপনি আরও প্রাণবন্ত শব্দ চয়নে বিষয়টি ফুটিয়ে তুলতে পারেন।

    • শ্রমিকদের নিয়ে এমন সুন্দর ও বাস্তবধর্মী কথাগুলো পড়ে খুব ভালো লাগল। আপনার এই সচেতনতামূলক লেখাটা অনেকেরই ভাবনার খোরাক জোগাবে।

  • গাছকথা
    লেখক: মো: নাজমুল আখতার।
    পিতা হতে পৈত্রিক সূত্রে সম্পত্তিতে নান্দনিক ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছি। বাড়ির আঙিনায় অযত্নে বেড়ে ওঠা গাছগুলোকে কেটে জায়গা দখলে নিজের করে নিয়েছি। সিঁড়ি বেয়ে যখন দোতলার প্রশস্ত বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখি, তখন দূর হতে মিহি মিষ্টি বাতাস দূরের গাছগুলোকে আন্দোলিত করে স্বীয় শরীরকে পুলকিত করে যায়।…Read More

    5
    8 Comments
  • সুখ।
    আমিনা বেগম রেবা।

    সুখের কোনো,
    আালাদা কৌমার্য নেই।
    আছে কি?
    সুখের সাক্ষাৎ যখন কখনো,
    ময়ূর পেখমের মতো, আলগোছে
    আমাকে ছুঁয়ে যায়,,,
    আমি ঝট করে ঘাঁড় ফিরিয়ে,
    তাকেও ফের ছুঁয়ে দিতে চাই,,,
    যেন আমার সাথে তার সখ্যতা হয়।
    দেখি,, আসলেই তার কোনো অবয়ব নেই।

    সন্ধ্যার ঠিক পরেই,
    সেই হারিকেন আলোয়,আম্মার ধমক,
    হাতের লেখার অনুশীলন,
    নিবিড় শীতের সকালে,…Read More

    5
    9 Comments
    • Reba Amina Begum, ময়ূর পেখমের কোমল ছোঁয়া আর শৈশবের স্নিগ্ধ স্মৃতির যে মায়াবী আখ্যান আপনি সাজিয়েছেন, তা পাঠকের হৃদয়ে গভীর প্রশান্তি ছড়িয়ে দেয় এবং সম্পর্কের টানাপোড়েনে সুখ খুঁজে পাওয়ার এই অদ্ভুত আর্তি যেন আমাদের চিরচেনা কোনো হারিয়ে যাওয়া বিকেলের গল্পের মতোই প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।

    • সুখের অবয়ব নেই, তবু শৈশবের গন্ধে ও মায়ের স্নেহে তার ময়ূরপেখম আজও নীরবে মেলে…🖤

    • Reba Amina Begum, আপনার লেখা ‘সুখের দিকে চাইতে গেলেই, চোখে জল আসে’ লাইনটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।

    • অসাধারণ লেখক বন্ধু ❤️❤️❤️

    • সুখের জন্য মিছেমিছি আর ছুটিনা সুখের পিছনে।

    • সুখ আসলে সন্তুষ্টিতে।

  • Load More Posts
Skip to toolbar