• শেষ আশ্রয়
    ✍️ রতন চন্দ্র রায়

    সবাই আমাকে পর করবে,
    শ্মশান আমাকে করবে আপন—
    জীবনের যত পরিচিত মুখ
    মুছে যাবে একে একে ক্ষণ।

    যাদের জন্য স্বপ্ন বুনি,
    যাদের জন্য এত আয়োজন,
    সময় শেষে তারাই হয়তো
    হারিয়ে যাবে অচেনা ক্ষণ।

    হাসির দিনে কত আপনজন,
    দুঃখ এলে নীরব সবাই;
    তবু এই মন ভালোবাসা খোঁজে,
    হার মানে না—ভেঙে পড়েও তাই।

    শেষ বিকেলের ন…Read More

    3
    4 Comments
    • সবাই পর করলেও মানুষ যেন থেকে যায় মানুষ হয়ে বাঁচার সেই প্রমাণটুকু নিয়ে…..🤍🖤

    • আপনার কবিতার ‘মানুষের মাঝে ভালোবাসা রেখে জীবন হোক তার চেয়েও সুন্দর’ লাইনটা একদম মনের মতো। জীবনের কঠিন বাস্তবতাকে এমন সহজভাবে ফুটিয়ে তুলেছেন যে পড়েই খুব ভালো লাগলো।

    • রতন চন্দ্র রায়, আপনার লেখনীতে ফুটে ওঠা “মানুষের মাঝে ভালোবাসা রেখে জীবন হোক তার চেয়েও সুন্দর” কথাটি বড্ড হৃদয়স্পর্শী, আর প্রতিটি লাইনে যে গভীর উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে—আশা করি আপনার লেখনী এভাবেই আমাদের মুগ্ধ করে যাবে।

    • সমাপ্তিটা একটু দুর্বল হয়ে গেছে, বিশেষ করে শেষ ২ চরণ। শুরুটা দারুণ ছিল।

  • স্বপ্ন যখন ভাঙে-
    মুহাম্মদ রাইস উদ্দিন –

    স্বপ্ন ভাঙার কষ্ট কত
    সবাই কি তা জানে?
    সেই কথাটা জানাব আজ
    সবার কানে কানে।

    স্বপ্নগুলোই বাঁচিয়ে রাখে,
    আশা জাগায় চোখে,
    প্রশান্তি আর স্বস্তিগুলো
    বাসা বাঁধে বুকে।

    আশাহত মানুষগুলো
    স্বপ্ন দেখেই বাঁচে,
    নিরাশার মেঘ মাথার ওপর
    তা ধিন ধিন নাচে।

    2
    3 Comments
    • আশাহত মানুষও স্বপ্ন দেখেই বাঁচে নিরাশার মেঘেও থামে না বেঁচে থাকার নাচ…..🤍🖤

    • ‘স্বপ্নগুলোই বাঁচিয়ে রাখে, আশা জাগায় চোখে’- এই লাইনটা একদম মনের কথা বলেছেন আপনি। লেখাটা পড়ে বেশ ভালো লাগলো, সত্যি স্বপ্ন না থাকলে বাঁচা অনেক কঠিন হয়ে পড়ে।

    • আপনার লেখাটির ছন্দ এবং সহজ সরল প্রকাশভঙ্গি খুব চমৎকার, বিশেষ করে স্বপ্ন ভাঙার অনুভূতিকে ফুটিয়ে তোলার বিষয়টি হৃদয়ে গভীর এক আবেশ তৈরি করেছে। যদি পরবর্তী অংশে আরও কিছু উপমা বা রূপক ব্যবহার করার চেষ্টা করেন, তবে এই আবেগ আরও দারুণভাবে ফুটে উঠবে। দলের অন্য লেখকদের লেখা পড়ে ভালো লাগলে আপনার মতামত বা প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে আমাদের এই আড্ডাটি আরও প্রাণ…Read More

  • একুশের মিনার – ম পানা উল্যাহ্
    এ বঙ্গীয় গৌড় সমতটে
    কে কবে ভেবেছে
    পৃথিবীর অধরা ভাষার মিনারটি তৈরি হবে
    আকাশচুম্বী;
    বেজন্মা নিন্দুক নপুংসকদের মুখে
    ছাঁই চাপা দিয়ে।
    স্বাপ্নিক বুদ্বুদ আজ আমাদের চেতনার দরজায় কড়া নাড়ে,
    আমরা জাগি; আন্দোলিত হই
    অতঃপর ঘুরে দাঁড়াই
    সাহসী সব আন্দোলনে।
    অগুনতি বাল্মীকি প্রতিভারা
    প্রভাতফেরিতে জাগে নিরন্তর।
    ব…Read More

    2
    3 Comments
    • একুশের মিনারেই গাঁথা আছে জাতির সবচেয়ে গর্বিত মাথা উঁচু করার ইতিহাস…..🤍🖤

    • ম পানা উল্যাহ্, আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো আর মনের ভেতর এক অন্যরকম অনুভূতি কাজ করছে। ভাষার জন্য আমাদের এই ভালোবাসা এবং সংগ্রামের গল্পটা সত্যিই ভীষণ আবেগের। লেখাটিতে আপনি কোন অনুপ্রেরণা থেকে এমন দারুণভাবে একুশের মিনারকে ফুটিয়ে তুলেছেন?

    • ভাষার প্রতি আপনাদের এই গভীর ভালোবাসা আর আবেগী শব্দচয়ন সত্যিই মন ছুঁয়ে যায়। প্রতিটি পংক্তিতে যে সাহসের প্রকাশ ঘটেছে তা আরও একটু ছন্দবদ্ধ করার চেষ্টা করলে বিষয়টি পাঠকহৃদয়ে অন্যরকম এক অনুরণন তুলবে।

  • ঈর্ষা
    জাকের আদিত্য

    কিছু মানুষ হারিয়ে যায় – অকারণে অথবা অভাবে।
    না বলেই হারিয়ে যায়- বিদায় না বলেই।
    এটা কি অভিমান?
    আমরা তা জানি না।
    তাদের রক্তে খেলা করে আরো বিবিধ বিস্ময়।
    কিছু মানুষ হারিয়ে যায়- যেন কিছুই হয় নি।
    আর ঘরে ফিরে আসি আমরা- সকালে অথবা সন্ধ্যায়
    অভুক্ত শরীর, বাসি ভাত, কাঁচা লঙ্কা আর এক বুক ঈর্ষা ন…Read More

    2
    6 Comments
  • ♥️কম খরচ করা মানে কৃপনতা নয়,
    আর বেশি খরচ করা মানে স্বাবলম্বী নয়।
    সত্যিকার অর্থে সঠিক জায়গায় সঠিক পরিমাণ খরচ করতে পারাটাই হলো গুনীজনের কাজ।

    3
    4 Comments
    • সঠিক জায়গায় সঠিক পরিমাণ খরচ করাটাই তো প্রকৃত জ্ঞানীর পরিচয়…..🤍🖤

    • মোহাম্মদ মোজাম্মেল জাহিদ সিকদার, আপনার লেখা কথাগুলো একদম খাঁটি সত্যি, ব্যালেন্স করে চলাটাই আসলে লাইফের আসল স্কিল।

    • আপনার এই লেখাটিতে খরচের বিষয়ে যে গভীর জীবনবোধ প্রকাশ পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে ‘সঠিক জায়গায় সঠিক পরিমাণ খরচ করতে পারাটাই হলো গুনীজনের কাজ’—এই অংশটি আমাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। আপনারা এভাবেই বাস্তবসম্মত ও চিন্তাশীল বিষয়গুলো আমাদের সাথে ভাগ করে নিতে থাকুন, আপনার লেখা আমাদের সবসময় অনুপ্রাণিত করে।

    • সঠিক জায়গায় জায়গায় সঠিক পরিমাণ খরচ যথার্থ বলেছেন ।

  • রিটায়ার্ড কর্ণেল রেজোয়ান। চাকুরীতে থাকাকালীন খাগড়াছড়ির দুর্গম পাহাড়ী এলাকায় একটা জায়গা কিনেছিলেন। ইচ্ছে ছিল অবসরে যাবার পর ওখানে একটা রেস্টহাউজ বানাবেন। পরিবার পরিজন নিয়ে এসে মাঝে মাঝে থাকবেন। কিন্তু, যখন পরিকল্পনা বাস্তবায়ন করতে জায়গায় যান, দেখেন ওখানে এক রিসোর্ট কোম্পানীর সাইনবোর্ড ঝুলছে। খোঁজ নিয়ে জানতে পারেন, পাহাড়ের এক পরাক্রমশ…Read More

    3
    4 Comments
    • দখলদারদের অজানা ছিল নাইট ওলফের যুদ্ধ এবার শুরু হবে নিজের মাটির জন্যই…..🤍🖤

    • বিষণ্ন সুমন, আপনি বেশ টানটান উত্তেজনার একটা গল্পের প্লট দাঁড় করিয়েছেন। এই কর্ণেল রেজোয়ানের পরের পদক্ষেপগুলো দেখার জন্য আমি বেশ আগ্রহী হয়ে আছি। আচ্ছা, গল্পটা কি কোনো বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে লেখা?

    • বিষণ্ন সুমন, আপনার লেখায় ‘নাইট ওলফ’-এর মতো একজন কমান্ডোর আত্মপ্রকাশের মুহূর্তটি বেশ উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় মনে হয়েছে। “বুঝতে পারলেন যা করবার নিজেকেই করতে হবে”—আপনার এই লাইনটি চরিত্রটির দৃঢ় মানসিকতার এক দারুণ বহিঃপ্রকাশ। এই গল্পের পরবর্তী অংশ পড়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাই আপনার লেখনী সচল থাকুক।

    • আপনার লেখাগুলো বেশ দারুণ হয়। কখনও ভাবিনি আপনাকে এখানে পেয়ে যাবো। সেই গল্প-কবিতা সাইট থেকে আপনাকে চেনা। এখানে আপনাকে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো!! 🙂

  • সময়ের মূল্য
    মেহেদী হাসান মুন্না

    সময়ের মূল্য কথাটির সাথে সকলেই পরিচিত,
    সময়ের সঠিক ব্যবহার আমরা কে করছি কতো ”
    সময় মানুষকে বানায় গরির,
    তৈরি করে ধনী।
    সময়ের সঠিক ব্যবহার করছে যে,
    সেই আসল জ্ঞানী।

    সময় কাওকে দেয় উপহার সীমাহীন সেই সুখ,
    কারো জীবনে নেমে আসে অন্ধকারের যুগ।
    ছাত্রজীবনে সময়ের মূল্য দেইনি আমরা যারা,
    সময়ের পরিবর্তন…Read More

    6
    5 Comments
    • সময় নিয়ে সঠিক উপলব্ধি

    • সময়ের সঠিক ব্যবহারেই লুকিয়ে থাকে সফলতার সবচেয়ে সহজ সূত্র…..🤍🖤

    • আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো, একদম বাস্তব কিছু কথা উঠে এসেছে। সত্যিই সময়ের সঠিক মূল্যায়ন না করতে পারলে পরে অনেক পস্তাতে হয়।

    • ঠিক কথা সময়ের মূল্য সময় দিয়ে দিতে হয়।

    • আপনার লেখাটি জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে সহজভাবে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে সময়ের গুরুত্ব নিয়ে দেওয়া আপনার বার্তাটি বেশ অনুপ্রেরণামূলক। শব্দচয়নগুলোতে সামান্য কিছু জায়গায় ছন্দময় সাবলীলতা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে হয়, যা আপনার ভাবনার গভীরতাকে আরও স্পষ্টভাবে পাঠকের কাছে পৌঁছে দেবে। আমাদের এই আঙিনায় নিয়মিত সক্রিয় থেকে অন্যের লেখা…Read More

  • “তুলট কাগজ: আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের গল্প”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে

    ​ কখনো কি ভেবে দেখেছেন, শত শত বছর আগের আমাদের সাহিত্য, ধর্মশাস্ত্র বা চিকিৎসার কথাগুলো আজকের দিনে কীভাবে অক্ষত অবস্থায় পৌঁছাল? উত্তরটা লুকিয়ে আছে ‘তুলট কাগজ’-এর ভেতর। যখন আজকের মতো আধুনিক কাগজ বা ছাপানো প্রেসের ব্যবস্থা ছিল না, তখন আমাদ…Read More

    5
    4 Comments
    • তুলট কাগজের সেই ভেষজ উপাদানেই বেঁচে আছে পূর্বপুরুষদের আত্মনির্ভরতার অমূল্য ইতিহাস…..🤍🖤

    • Naznin Shamim, আপনার লেখাটি পড়ে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু নতুন করে জানলাম। আপনি দারুণ লিখেছেন যে, “তুলট কাগজ শুধু একটি লেখার কাগজ নয়, এটি আমাদের পূর্বপুরুষদের নিজেদের প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হওয়ার এক বড় প্রমাণ।” এমন তথ্যবহুল লেখা আরও বেশি করে শেয়ার করা দরকার যাতে আমরা সবাই আমাদের শেকড় নিয়ে জানতে পারি।

    • আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের এই চমৎকার আলোচনাটি পড়ে অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং বিশেষভাবে “তুলট কাগজ শুধু একটি লেখার কাগজ নয়, এটি আমাদের পূর্বপুরুষদের নিজেদের প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হওয়ার এক বড় প্রমাণ” বাক্যটি আমাদের ইতিহাসের এক অনন্য দিক উন্মোচন করেছে, তাই সামনের দিনগুলোতে আপনি আরও এমন সমৃদ্ধ বিষয় নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা রাখি।

  • ভালোবাসা মানে
    মাহমুদ হায়াত
    ভালোবাসা চিতার অগ্নি তবু মানুষ তাকেই লগ্নি করে আমরণ স্বপ্ন দ্যাখে।
    শীর্ণ শরীরে প্রেম খেলে শরতমেঘের লুকোচুরি।
    বয়স বাড়ার মানে স্মৃতির অবিরাম পদচারণ,
    তবু মানুষ তাকেই করে আমরণ ঘর গেরস্থলির মতো বুকে ধারণ।
    ফাগুন ফুরিয়ে যায়, ফুরিয়ে যায় রোদ্র মেঘের লুকোচুরি,
    শিহরণহীন হয় অধর যুগল।
    তবু ভালোবাসা কাঁপটি মারা বুকে…Read More

    1
    5 Comments
    • চিতার আগুন জেনেও মানুষ ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচার শেষ প্রচেষ্টায়…..🤍🖤

    • “ভালোবাসা মানে আকাশময় স্বপ্নরোদন”—এই লাইনটা সত্যি অনেক গভীর আর চমৎকারভাবে লিখেছেন আপনি!

    • আপনার লেখাটি পাঠ করে স্মৃতির গহীন কোণে জমে থাকা শরতের মেঘ ও বিষণ্ণতার ছোঁয়া বেশ অনুভব করলাম। জীবনের গোধূলি বেলায় ভালোবাসাকে নতুন করে দেখার এই আন্তরিক প্রয়াস চমৎকার, আপনি এভাবেই লেখনী চালিয়ে যান।

  • স্বপ্ন ভাঙা গড়ার খেলা
    মাহমুদ হায়াত
    পড়ন্ত বিকেলের শেষ রোদ্দুর গায়ে মেখে আমার স্বপ্নগুলো হাঁটে খালি পায়।
    কখনও আবার সূপ্ত বাসনার অতৃপ্ত অনুভূতিগুলো জেগে ওঠে
    এক একটা স্বপ্নের সমাধি হলে,
    এভাবেই লেখা হয় পুতুল নাচের কাহিনি
    আর এভাবেই চলে যায় জীবন,
    স্বপ্ন ভাঙা-গড়ার খেলা।

    জীবননদী অথৈ পারাপার।

    2
    6 Comments
    • স্বপ্নের সমাধিতেই জন্ম নেয় নতুন স্বপ্ন এই ভাঙা-গড়ার খেলাতেই বয়ে চলে জীবননদী…..🤍🖤

    • Mahmud Hayat, লেখাটা পড়ে খুব ভালো লাগল আর ‘পড়ন্ত বিকেলের শেষ রোদ্দুর গায়ে মেখে আমার স্বপ্নগুলো হাঁটে খালি পায়’ লাইনটা ভীষণ সুন্দর হয়েছে। জীবনের এই ওঠানামাকে এত সহজভাবে ফুটিয়ে তুলেছেন যে নিজের কথাগুলোই মনে পড়ে গেল। এমন চমৎকার সব লেখা আরো শুনতে চাই আপনার কাছ থেকে।

    • MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে বিকেলের ম্লান আলো আর স্বপ্নের যে গভীর ছোঁয়া পাওয়া গেল, তা এক কথায় অপূর্ব। স্বপ্ন ভাঙা-গড়ার এমন উপলব্ধিকে আপনি আরও একটু বিস্তারিত করে লিখলে পাঠকদের মনে তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। আপনি আপনার অসাধারণ লেখনী চালিয়ে যান, কারণ এমন অনুভবগুলো পাঠকের হৃদয়ে নতুন আশার আলো জ্বেলে দেয়।

  • দায়িত্বজ্ঞানহীন
    — পি কে সরকার

    মৃন্ময় দাসের বয়স চল্লিশ পেরিয়েছে অনেক আগেই। আয়নার সামনে দাঁড়ালে এখন নিজের মুখের চেয়ে দায়িত্বগুলোর ছায়াই যেন বেশি স্পষ্ট দেখা যায়।
    চোখের নিচে কালি, কপালে কয়েকটি স্থায়ী ভাঁজ, চুলে অকালপক্বতার ছাপ। অথচ এই মানুষটিই একদিন কত স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিল!
    তখন তার পকেট ছিল প্রায় শূন্য, কিন্তু বুকভরা সাহস ছিল। মনে হয়ে…Read More

    2
    5 Comments
    • মৃন্ময় দাসের নিঃস্বার্থ ত্যাগ এবং তার যন্ত্রণার এই গভীর অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা যে কোনো পাঠকের হৃদয় স্পর্শ করে। আপনার লেখনীতে প্রতিটি মুহূর্ত যেভাবে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে, তা বজায় রেখে সামনের দিনগুলোতে আরও এমন মননশীল কাজ উপহার দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি।

    • ত্যাগের কোনো রসিদ থাকে না তবু নীরব দায়িত্বপালনটাই মানুষের সবচেয়ে বড় সততা…..🤍🖤

    • গল্পটা পড়ে খুব খারাপ লাগছে, আসলে মাঝবয়সী মানুষগুলোর জীবনের টানাপোড়েনগুলো খুব কাছ থেকে অনুভব করা যায় আপনার লেখায়। মৃন্ময়ের মতো মানুষরা প্রতিনিয়ত যে ত্যাগের পরীক্ষা দেয়, তা হয়তো বাইরের মানুষরা কোনোদিন বুঝবে না। এমন বাস্তবসম্মত এক গল্প শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

  • Load More Posts
Skip to toolbar