• প্রসঙ্গ – ক্ষুধা ও খাদ্য
    ————————————
    বাংলাদেশ, চার হাজার বছরের বেশি সময়ের দালিলিক ইতিহাস যার, পেরিয়ে এসেছে মৌর্য ও গুপ্ত সভ্যতা, আর্য সভ্যতা, পাল ও সেন বংশের শাসন, মোগল ও ব্রিটিশ শাসন, অতঃপর পাকিস্তান এবং শেষে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশেরও অর্ধ শতাব্দী পেরিয়ে এসে আজো যা অর্জন করতে পারেনি তা হল ক্ষুধামুক্তি।…Read More

    4
    6 Comments
    • উন্নয়নের এত গল্পের মাঝেও ক্ষুধার এই বাস্তবতা আমরা এড়িয়েই যাই। জরুরি একটা প্রশ্ন তুললেন। চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনকে স্মরণ করার এই প্রচেষ্টা প্রশংসনীয়।

    • আপনার ভাবনার গভীরতা এবং সমাজের এক রূঢ় বাস্তবতাকে এমন সংবেদনশীলভাবে তুলে ধরার ধরণটি আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে, আর মোনাজাত উদ্দিনের উদ্ধৃতিটি যোগ করার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত সময়োপযোগী ও হৃদয়স্পর্শী যা লেখাটির আবেদনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

    • খুব সুন্দর করে লিখেছেন। বেশ ভালো লাগল। হ্যাঁ, মোনাজাত উদ্দিনের উপরে সেই ১৯৯৪-৯৬-এর দিকে দৈনিক সংবাদ-এ নানা লেখা পড়েছি। এমনকি উনার রিপোর্টগুলাও সম্ভবত সংবাদ-এ প্রকাশিত হতো। দৈনিক সংবাদ ছিল তখন প্রচারের দিক থেকে প্রথম সারির পত্রিকা। সংবাদ আর ইত্তেফাক (ডি টি পি নির্ভর নতুন পত্রিকাগুউলি তখনও আসেনি)। আমার মনে আছে যে, উনার লেখালেখির প্রসঙ্গে এত আগ্রহী…Read More

    • ক্ষুধা কোনো পরিসংখ্যান মানে না
      রাস্তার সেই কাতরানোই আসল সত্যের সাক্ষী…..🤍🖤

    • আনিস কবির, “মুই মরি যাইতেচো, মোক একনা ভাত দ্যাও” – এই লাইনগুলো পড়ার সময় সত্যি বুকটা কেঁপে উঠল। আপনার এই লেখাটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাকে নতুন করে মনে করিয়ে দিল।

    • শেষের ইংরেজি কবিতাটাও দারুণ মিলাইছেন
      “I am Hunger” নামটাই সব বলে দেয়
      লেখাটা শুধু লেখা না বাস্তবতার আয়না যেন

  • লেখাটা ১১ই জুন-২৬ এ প্রথম ফেসবুকে লিখেছিলাম। তুলটের বন্ধুদের জন্য কিছুটা সংস্কার করে আবার দিলাম।

    দুনমেহ: বিশ্বজুড়ে খিলাফাহ পতনের গোপন কারিগর।
    দুনমে বা দোনমেহ, একটি বিশেষ ইহুদী গোত্র। ​ইতিহাসে এরা ‘ক্রিপ্টো-জিউ’ (Crypto-Jews) বা ছদ্মবেশী ইহুদি হিসেবে পরিচিত। এই গোপন গোষ্ঠিটি মুসলিম ছদ্মবেশে থাকতো কিন্তু আদতে তারা ছিল ইহুদী। এরাই ইসলামী খিলাফাহর…Read More

    3
    3 Comments
    • ইতিহাসের বিভিন্ন জটিল বাঁকবদলের প্রেক্ষাপট নিয়ে আপনার এই সুগভীর বিশ্লেষণমূলক উপস্থাপনটি অত্যন্ত তথ্যবহুল এবং সময়োপযোগী হয়েছে, যা পাঠকের সামনে ইতিহাসের একটি অজানা অধ্যায়কে বেশ স্পষ্টভাবে তুলে ধরেছে।

    • দোনমে বা সাব্বাতিয়ান সম্প্রদায়ের ইতিহাস সত্যিই আকর্ষণীয় এক অধ্যায়….🖤

    • রাকিবুল হাসান, আপনার লেখাটি পড়ে সুলতান আব্দুল হামিদের সেই উক্তিটি—“আমি তার চোখে এমন এক কালো আভা দেখতে পেয়েছি, যা অচিরেই সব কিছু তছনছ করে দিবে”—সত্যিই গা শিউরে ওঠার মতো এক ঐতিহাসিক সত্য মনে হলো; আচ্ছা, বর্তমান বিশ্বের অস্থিরতার পেছনে ঠিক কোন কোন ঘটনা দেখে আপনার দোনমেদের প্রভাব বা কার্যক্রম এখনো চলমান বলে মনে হয়?

  • “জীবন”
    প্রতিদিন চুরি হয় আমাদের মূল্যবোধ,
    ছিনতাই হয়ে যাচ্ছে লালিত স্বপ্নগুলো,
    ডাকাতি হচ্ছে আধুনিক সভ্যতার বিবেক,
    ধর্ষিত হয়ে আড়ালে লুকিয়ে কাঁদে চেতনা,
    খুন হয়ে লাশের মত পড়ে থাকে মানবতা অথচ এখনো আমরা ভবিষ্যত খুঁজি যাপিত জীবনের।
    গুজব আর গজবের বোঝা মাথায় নিয়ে জীবন এগিয়ে চলে আশ্চর্য নিয়মে।

    6
    12 Comments
  • Profile picture of বান্টি দেব

    বান্টি দেব changed their profile picture

    4
    7 Comments
  • নিশ্বাসে বৈষম্য
    বান্টি দেব
    —————————————
    শালিকের ঝাঁকে নেই কোনো সুখ
    নেই কোনো বৈষম্যের গান:
    অধিকার আর ক্ষমতার লড়াইয়ে
    ক্লান্ত হয়ে গেছে শালিকের দল।
    কারো-বা ডানা ভেঙে গেছে,
    কেউ-বা লুটিয়ে পড়েছে
    মৃত্যুর দুয়ারে।
    কেন আজ এত লড়াই,
    কেনই-বা বৈষম্যের এত যুদ্ধ?
    জোনাকির…Read More

    5
    12 Comments
    • শালিক, জোনাকি, শকুন, কাক—প্রকৃতির রূপকে সমাজের বৈষম্য আর ক্ষমতার লড়াইয়ের এই চিত্রায়ণ অসাধারণ।

    • Banti Deb, আপনার এই লেখাটিতে শালিক এবং জোনাকিদের মাধ্যমে যে বিষাদময় পরিস্থিতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই হৃদয়ে গভীর দাগ কাটে। আপনি যদি পরবর্তী সময়ে শকুনের এই প্রতীকের পাশাপাশি আরও কোনো নতুন আশার আলোর কথা যোগ করার কথা ভাবেন, তবে বিষয়টি পাঠকদের জন্য আরও পূর্ণাঙ্গ মনে হতে পারে। আপনার এই আবেগময় প্রকাশভঙ্গি চমৎকার, তাই কলম থামাবেন না এবং…Read More

    • অসাধারণ একটি লেখা,ধন্যবাদ

    • বৈষম্যের আগুনে পোড়ে সবার অস্তিত্ব
      শেষে থাকে না কোনো কর্ণধার
      শুধু নিশ্বাসে বৈষম্য…..🤍🖤

    • বান্টি দেব ভাই লেখেন সেইরকম
      আরো পড়তে চাই

    • আপনার লেখাটিতে ‘নিশ্বাসে নিশ্বাসে বৈষম্য, শুধু বৈষম্য’ লাইনটা পড়ে সত্যিই খুব খারাপ লাগলো, খুব সুন্দর ও গভীর একটা বিষয় নিয়ে লিখেছেন আপনি।

  • স্মৃতির আলো

    তুমি হয়তোবা অন্য কোনো পথে চলে গেছো দূরে বহুদূর,
    তবুও হৃদয়ে বেজে চলে আজও ভালোবাসারই সুর।
    একসাথে হাঁটা চেনা দিনগুলো হারিয়ে যায়নি মোটে,
    স্মৃতির পাতায় তোমার নামটি আজও যে সুখে ফোটে।
    বিরহ আমায় শেখাল একাকী ভালোবাসতে তোমায়,
    অভিমান ছেড়ে শুভকামনায় ভরিয়ে দিলাম হাওয়ায়।
    তুমি ভালো থেকো নতুন আকাশে, নিজের মতন করে,
    আমার হৃদয় আলো হয়ে থাক তোমার…Read More

    7
    6 Comments
    • Syed Farah, আপনার লেখাটা পড়ে একদম মনটা ভালো হয়ে গেল, এত সুন্দর আর আবেগ মাখানো শব্দগুলো সত্যি খুব মায়া ভরা।

    • প্রিয়জনকে ছেড়ে দেওয়ার পরও তার মঙ্গল কামনা করা—এটাই তো প্রকৃত ভালোবাসা।

    • Syed Farah, ‘বিরহ আমায় শেখাল একাকী ভালোবাসতে তোমায়’—আপনার এই লাইনটি হৃদয়ের খুব গভীরে নাড়া দেয় এবং আপনার শব্দের গাঁথুনিতে যে আবেগ ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত থাকুক।

    • অভিমান ছেড়ে শুভকামনায় ভরিয়ে দিলাম হাওয়ায় বাহ চমৎকার ।

    • দূরত্ব যতই বাড়ুক, স্মৃতির আলোতেই বেঁচে থাকে ভালোবাসার সেই সুর…..🤍🖤

    • ভাই এইটা পইড়া মন খারাপ হয়ে গেলো সত্যি😥
      “অভিমান ছেড়ে শুভকামনায়” এই লাইনটা অসাধারণ হইছে
      কষ্টের মধ্যেও এত সুন্দর কইরা কেউ লেখে কেমনে!

  • উপকথা ১৫ আগস্ট
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    কিছু চিন্তা করো না—
    ফড়িং সিনা বলে
    আমার অন্তর গেল আগুনে—
    তার মুখের কেক
    আরেকজন খায়!

    আমার পরাজগতে
    সিনা শুধু আমার
    আমরা থাকি বাগানে—
    তাঁকে দেখে আমার
    প্রাণ জুড়ায়!

    3
    3 Comments
    • লেখাটা বেশ অন্যরকম এবং কিছুটা রহস্যময় ভালো লাগলো। “আমার পরাজগতে সিনা শুধু আমার” — লাইনটা পড়ার সময় মনে হলো খুব মায়াবী একটা অনুভূতি কাজ করছে। আচ্ছা, আপনি কি সিনা বলতে বিশেষ কোনো রূপক বা চরিত্রকে বোঝাচ্ছেন?

    • না-পাওয়ার মাঝেই কল্পনার এমন নিঃস্বার্থ বাগান সত্যি অপূর্ব। দারুণ লিখেছেন!

    • Ashik Mokami, আপনার এই লেখাটিতে ফড়িং আর বাগানের বর্ণনায় এক ধরনের অদ্ভুত বিষণ্ণতা ও মায়াবী অনুভূতির ছাপ পাওয়া যায় যা অনেকটা হারানো কোনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়। আপনি চাইলে অনুভূতির গভীরতা বোঝাতে লাইনগুলোতে আরও কিছু বর্ণনামূলক শব্দ যুক্ত করার কথা ভাবতে পারেন। একাকীত্ব আর অনুরাগের এমন সংমিশ্রণ পাঠক হিসেবে বেশ হৃদয়স্পর্শী লেগেছে, আপনি নিয়মিত লিখুন।

  • উপকথা ১২ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    তুমি মেখেছো—মুখে চন্দন
    কাজলে রঙ্গিয়েছো চোখের পলক
    হয়েছ— জীবনে এত উদাসীনি
    আমার সাথে জুড়েছো বন্ধন

    তুমি যে হয়েছো—আমার মেঘবালিকা
    গলে লাগিয়েছ—লাল আভা
    সুরমায় বানিয়েছো চোখদুটো হরিণী
    ঠোঁটে এঁকেছো—লাজুক মায়া।

    চুলে গুঁজেছো—বকুল—ফুলের মালা,
    কানে দুলেছে—চাঁদের দুল,
    হাতে কাঁচের চুড়ি বাজে…Read More

    3
    4 Comments
    • আপনার লেখা কবিতাটা ভীষণ সুন্দর আর ছিমছাম হয়েছে। পড়ার সময় মনে হচ্ছিল চোখের সামনে একদম জীবন্ত এক রূপবতী মেয়েকে দেখছি। এমন স্নিগ্ধ একটা অনুভূতির কথা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • ‘মেঘবালিকা’ থেকে ‘হাসনাহেনা ফুল’ হয়ে ওঠার এই রূপক মন ছুঁয়ে গেলো।

    • আপনার এই লেখাটুকুর ছন্দ আর প্রতিটি উপমার ব্যবহার খুব সুন্দর, যা পড়লে মনের ভেতর এক মায়াবী অনুভূতির জন্ম হয়। সাজসজ্জার বর্ণনাগুলো এমন জীবন্ত যে মনে হচ্ছে চোখের সামনেই কোনো এক অপার্থিব সৌন্দর্য ভেসে উঠছে। আপনি চাইলে শেষ স্তবকে দু-একটি নতুন শব্দের অলংকার যোগ করে দেখতে পারেন, যা আপনার চমৎকার সৃষ্টিকে আরও উজ্জ্বল করে তুলবে।

    • সাজের প্রতিটি ছোঁয়াতেই লুকিয়ে থাকে তোমার মেঘবালিকা রূপের মায়া…..🤍🖤

  • উপকথা ১৩ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    “আমার পরাজগৎ মুছে যাচ্ছে, ধুলা হয়ে উড়ে যাচ্ছে! যেন কখনোই এর কোন অস্তিত্ব ছিল না। আমি যেন আরেকটি উপকথায় প্রবেশ করছি! — বাস্তবতায় প্রবেশ করছি! বাস্তবে আসল আমিকে অনুভব করছি! আসল বিধাতার আসল উপকথার আমি!”

    সিনার বান্ধবী রাতে একটা লিংক পাঠাল, সাথে একটা লাইন— “পড়িস তো, তোকে নিয়েই মনে হয় লেখা।”

    সিনা প্রথমে…Read More

    3
    4 Comments
    • আপনার এই লেখাটা পড়ার পর মনে হচ্ছে আমাদের সবার মনের ভেতর আসলে এমন এক একটা জগৎ লুকিয়ে থাকে যা আমরা নিজেরাও ঠিকমতো টের পাই না, সত্যি বলতে মানুষের এই জটিল মনস্তত্ত্ব নিয়ে আপনার এই দৃষ্টিভঙ্গিটা কি সবসময়ই আপনার লেখার অনুপ্রেরণা হয়ে থাকে?

    • আপনার এই লেখাটিতে মানুষের মনস্তত্ত্ব এবং বাস্তবতাকে দেখার যে দারুণ এক দার্শনিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে তা সত্যিই মুগ্ধ করার মতো, বিশেষ করে পর্যবেক্ষকের সেই চিরন্তন প্রশ্নগুলো পাঠককে নিজের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

    • লেখাটা পুরাপুরি ফিলোসফি হয়ে উঠে নাই – এটাই সুন্দর, বা এটাই সাহিত্য। কবিতা নিয়ে যেমন অনেকে বলেন – কবিতায় ফিলোসফি আসতে পারে, কিন্তু পুরাপুরি যদি ফিলোসফি হয়ে উঠে তাইলে সেটা আর কবিতা থাকে না। এই ফিলোসফি, অনুভূতি আর প্রকাশের মধ্যে আসা যাওয়াটাই ভালো লাগল বেশ। শুভেচ্ছা নিবেন।

    • আশিক মোকামী নামটা প্রথমবার শুনলাম কিন্তু লেখার হাত বহুত ভালো বলা লাগবে
      সিনার শেষের লাইনগুলা মাথায় গেঁথে গেলো ভাই
      “দেবী” এইটা পইড়া গায়ে কাটা দিসে

  • স্পর্শের ভেতরে
    ~ শরীফ এমদাদ হোসেন

    সেই যে কবে মেঘ ছুঁয়েছিলাম
    ডানায় ডানায় দুলছিল আকাশ, উড়ছিলাম
    নীলিমার ছোঁয়ায়, আজও ভুলতে পারিনি

    আজও ভুলতে পারিনি
    কোন এক কোমল পাহাড় ঘেঁষে বৃষ্টি নামল অঝর ঝরে
    ভিজে গেল স্মৃতির পাখি, খণ্ড খণ্ড হলো মেঘ
    বিধ্বস্ত নীলিমার নীলে

    তবু মন জানে প্রতিটি ভাঙা মুহূর্তের ভেতর
    আনন্দ আছে, বিষাদ আছে
    রঙতুলিতে আঁকা…Read More

    2
    7 Comments
    • ভাঙা মুহূর্তেও লুকানো থাকে সৌন্দর্য, স্পর্শের ভেতরেই বাজে গভীর সমুদ্রের গান…..🤍

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা এই স্পর্শের গভীরতা আর বৃষ্টির অনুভূতির বর্ণনাটা দারুণ লেগেছে। গ্রুপের বাকিদের লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে সক্রিয় থাকলে আমাদের সবার জন্য বেশ ভালো হতো।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • শরীফ এমদাদ হোসেন, “মন জানে, মনের ছায়ায় জেগে ওঠে মনের আলো”—এই পঙক্তিটি অত্যন্ত চমৎকার ও গভীর অনুভূতির এক অনন্য প্রকাশ। আপনার এই সুন্দর ও মায়াবী লেখাটি পড়তে দারুণ লাগল, আশা করি আপনি নিয়মিত এভাবেই লিখে যাবেন।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • 4
    2 Comments
  • গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার পথে কাক ডাকে, হারানোর মতো আর কিছু নেই বলে গোরস্থান এখন আর ভয় দেখায় না। সর্বস্বান্ত হয়ে যাওয়া মানুষ বাসস্থান আর গোরস্থানের মধ্যে কোন তফাৎ খুঁজে পায় না। দুটোই তো একধরনের ঠিকানা, যেখানে গিয়ে থামা যায়। আর থামাটাকেই হয়তো ভুল করে শান্তি বলে ডাকা হয়।

    5
    4 Comments
    • থামাকেই মানুষ শান্তি ভাবে, যখন হারানোর মতো আর কিছুই থাকে না….🤍

    • FAM Farhad, “সর্বস্বান্ত হয়ে যাওয়া মানুষ বাসস্থান আর গোরস্থানের মধ্যে কোন তফাৎ খুঁজে পায় না”—কথাটা পড়ে বেশ মায়া লাগলো। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • আপনার এই লেখাটিতে জীবনের এক গভীর ও বিষণ্ণ সত্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বিশেষ করে বাসস্থান আর গোরস্থানের সমান্তরাল তুলনাটি আমার মনে গভীরভাবে দাগ কেটেছে। গদ্যের ছন্দে শব্দের যে চমৎকার ব্যবহার করেছেন, তা পড়ার সময় আপনি চাইলে শব্দচয়নের ক্ষেত্রে আরও কিছুটা নিবিড় ও নিজস্ব শৈলী যোগ করতে পারেন। জীবনের এই নিরাবেগ অভিজ্ঞতার বয়ান পড়তে বেশ ভালো লাগলো, আপনি…Read More

    • দুটোই আসল ঠিকানা বাদবাকি সব নকল।

  • “মুড নেই, এখন বলতে পারবো না!”

    আবরারের নির্লিপ্ততায় বাকহারা হয় মেয়েটা। এসব কি ধরনের মজা? তাই বলে এমন একটা ব্যাপার নিয়ে মজা করবে লোকটা?তিনি কি জানেন, কি নিয়ে কথা বলছেন, সেটা ওর কাছে কতোটা গুরুত্বপূর্ণ!
    আবরার উঠে চলে যেতে নিলে হাত টেনে ধরে মেয়েটা। হাতের দিকে একবার তাকিয়ে সরাসরি ওর চোখে চোখ রাখে লোকটা।ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, ‘কি?’

    “ বলুন…Read More

    4
    5 Comments
    • ছোট্ট এক দাগেই দুলে ওঠে মন, স্বপ্ন আর বাস্তবের সীমারেখা মিলিয়ে যায়…..🤍

    • তিতা ফুল, ইন্তিহা আর আবরারের খুনসুটি ভরা সম্পর্কটা পড়তে সত্যি খুব ভালো লাগলো। আপনার গল্পের বর্ণনাগুলো এতোটাই জীবন্ত যে মনে হচ্ছিলো চোখের সামনে সবটা ঘটছে। একদম শেষ দিকে এসে যে সাসপেন্স তৈরি করলেন, তাতে পরের পর্বের জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করবো।

    • আবরার লোকটা যেমন পাজি, তেমনই কেয়ারিং! বউকে জ্বালাতন করার কৌশলগুলো দারুণ। আর ইন্তিহার এই অবুঝ অভিমান আর কৌতূহল গল্পটাকে বড্ড মায়াবী রূপ দিয়েছে।

    • আপনার লেখা এই অংশটিতে সম্পর্কের টানাপোড়েন এবং মান-অভিমানের যে সহজ-সুন্দর চিত্র ফুটে উঠেছে, তা বেশ উপভোগ্য এবং পাঠকদের মনে কৌতুহল জাগিয়ে রাখার মতো। বিশেষ করে ‘পৃথিবীর সব মেয়েরাই সুন্দরী, তবে আমার চোখে তো আর না!’—আবরারের এই একটি বাক্য সত্যিই চমৎকার, যা চরিত্রটির ব্যক্তিত্ব ও ইন্তিহার প্রতি তার ভালোবাসাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটি মুহূর্তকে…Read More

  • যাদের হারাই, তারা কি সত্যিই হারায়?
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১লা সেপ্টেম্বর ২০২৬ইং

    কিছু মানুষকে হারানোর পর আমরা বুঝতে পারি—
    মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া অভ্যাসগুলো থেকে যায়।

    একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ মনে পড়ে যায় তার কথা।
    কোনো অচেনা গানের ভেতর পরিচিত হয়ে ওঠে তার কণ্ঠ।
    বৃষ্টির শব্দে মনে হয়, কেউ বুঝি আবার দরজায় দাঁড়িয়ে…Read More

    4
    7 Comments
    • মানুষ হারালেও অভ্যাসগুলো থেকে যায়, গল্পের পাতা শুধু একসঙ্গে লেখা হয় না আর…🖤

    • নাজনীন শামীম, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সত্যিই কিছু মানুষের স্মৃতি কখনো পুরোপুরি হারিয়ে যায় না, বরং প্রতিদিনের অভ্যাসে মিশে থাকে। কথা বলার অধিকার হারিয়ে ফেলার এই শূন্যতাটুকু একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • মানুষ চলে গেলেও তার স্মৃতিগুলো যেভাবে দৈনন্দিন অভ্যাসে জমে থাকে, তা খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।

    • “যে মানুষটা একসময় প্রতিদিনের গল্প ছিল, একদিন সে-ই হয়ে যায় সবচেয়ে নীরব অধ্যায়”—এমন গভীর উপলব্ধি পড়ার সময় প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে গেছে। আপনি এমন চমৎকার সব লেখা নিয়মিত শেয়ার করার পাশাপাশি অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত রাখতে পারেন।

  • একটি কবিতা
    জাহাঙ্গীর আলম শিমুল

    একটি কবিতা লিখবো বলে
    আমি ভর দুপুরে ঘর ছাড়ি-
    মানুষ স্নান করে, ভাত রাঁধে
    মানুষ কাজ করে, মসজিদে যায়-
    আমি উদ্ভট রোদে পথ হাঁটি।

    একটি কবিতা দাও, হে ঈশ্বর
    আমার কথা নেই, ভাষা নেই, চিন্তা নেই।
    আমাকে একটি কবিতা দাও, হে ঈশ্বর
    আমার কেবল দীর্ঘশ্বাস আছে।

    তোমার দীর্ঘশ্বাস তোমার কবিতা হোক-
    পরম পুরুষ বলে-…Read More

    4
    5 Comments
    • মনটা ছুঁয়ে গেলো

    • মানুষের দীর্ঘশ্বাস একটি সুন্দর কবিতা….🖤

    • Md alam, “মানুষের দীর্ঘশ্বাস একটি সুন্দর কবিতা” লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে, সত্যি বলতে এমন গভীর উপলব্ধি খুব কমই পড়েছি। আপনি কি আসলেই ভর দুপুরে এমন উদ্ভট রোদে পথ হাঁটতে হাঁটতে এই দারুণ পঙক্তিগুলো লিখেছেন, আর অন্যদের লেখায়ও কি নিয়মিত রিয়েকশন বা কমেন্ট করা যায় না?

    • দীর্ঘশ্বাস কবিতা— জীবনের কষ্টই আসল কবিতা!

    • “মানুষের দীর্ঘশ্বাস একটি সুন্দর কবিতা”—এই অসাধারণ পঙক্তিটি মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ও গভীর অনুভূতির রেশ রেখে যায়। আপনার এই সৃজনশীল প্রকাশভঙ্গিতে ফুটে ওঠা ভাবনার স্বচ্ছতা ও সরলতা সত্যিই প্রশংসনীয়, আপনি চাইলে পরবর্তীতে শব্দের চিত্রকল্প নিয়ে আরও নিরীক্ষা চালিয়ে দেখতে পারেন। আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে অন্য সদস্যদের লেখায় লাইক ও মন্তব্য…Read More

  • রাগী মেয়ের জন্য
    -কবি মেহেদী হাসান আইয়ুশ
    তোমার রাগ করার বয়স বাড়ছে মেয়ে,
    সকালের দাতব্রাশে পেষ্ট না পাওয়ার মতো রাগ করো আজকাল।
    আমার কোন ব্যক্তিগত মানিব্যাগ নেই
    পকেটে পয়সা নেই।
    আছে পায়ে হাঁটা কয়েকটা পথ।

    বাড়ন্ত পথের মতো বাড়ছে তোমার রাগ করার বয়স,
    আমি হাসলে তুমি রাগ হও
    আমি কাঁদলেও।
    দেখা করলে কিংবা দেখা না করলেও রাগ হও খুব।
    আমি জানি তোমার রাগ…Read More

    7
    12 Comments
  • আমাদের ইদ নেই।
    -কবি মেহেদী হাসান আইয়ুশ
    আমাদের ইদ নেই।
    এটা আমি বুঝেছি সেদিন, যেদিন সবার ঘরে সেমাইয়ের গন্ধ উঠেছিল আর আমাদের ঘরে উঠেছিল আতরের সাথে মিশে থাকা কান্নার গন্ধ।

    বাবা ইদের দিন মারা গেছেন।
    মানুষ বলে, ইদের দিন নাকি আকাশ খুশি থাকে। আমার কাছে সেদিন আকাশটা খুব নির্দয় লাগছিল।

    সকালবেলা বাবা সাদা পাঞ্জাবি পরেছিলেন। আমি তাকিয়ে ছিলাম। মনে…Read More

    4
    6 Comments
    • সাদা পাঞ্জাবির সেই হাসিটাই থেকে যায় স্মৃতির গভীরতম প্রান্তে
      ইদের আনন্দ হারালেও ভালোবাসা হারায় না কখনো…..🤍

    • ‘সবার ঘরে সেমাইয়ের গন্ধ উঠেছিল আর আমাদের ঘরে উঠেছিল আতরের সাথে মিশে থাকা কান্নার গন্ধ’— ইদের আনন্দের মাঝে এক পরিবারের বিষাদ!

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার প্রতিটি শব্দের মাঝে জমে থাকা গভীর কষ্ট আর বাবার প্রতি ভালোবাসা পাঠক হৃদয়ে যে গভীর ছাপ ফেলে, তা সত্যিই অতুলনীয়। খুব সহজ অথচ হৃদয়ছোঁয়া এই কথাগুলো প্রকাশের পাশাপাশি আপনি চাইলে এর পরের অংশে সময়ের সাথে কাটানো শূন্যতার অনুভূতিগুলো যোগ করে আরও বিস্তারিত রূপ দিতে পারেন।

  • তুমুল সন্ন্যাসী হতে হতে
    -কবি মেহেদী হাসান আইয়ুশ
    তুমুল সন্ন্যাসী হতে হতে
    সংসারহীন স্বতন্ত্র মশারীর ভেতর বাঁধা পড়ে আছি
    চালাক-চতুর রমণীরা নি:সঙ্কোচে চিবিয়ে খেয়েছে আমার দূর্বলতা
    পরম অনাদরে; শকুনী যেভাবে খায় তিতিরের হাড়
    কাকে দিয়ে লিখাবো আমার নিরেট শূণ্যতা ভরা করুণ ইতিহাস?
    ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ
    তীব্র নি:সঙ্গতাবোধের নৈকট্যে…Read More

    3
    7 Comments
    • নিঃসঙ্গতার মধ্যেই লুকিয়ে থাকে অস্তিত্বের গভীরতম প্রশ্ন
      “না থাকা”ও তবু এক ধরনের থাকা….🤍

    • “অবুঝ শিশুর মতো মাঝে মাঝে মনে হয় / না থাকার মতো করে থেকে যাই কিছুটা সময়”—আপনার কবিতার এই লাইনটা ভীষণ অদ্ভুত আর গভীর এক অনুভূতি দিয়ে গেল।

    • ‘ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ’— একাকিত্বের চরম রূপ!

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখাটির ভেতরকার গভীর একাকিত্বের অনুভূতিগুলো পাঠকের হৃদয়ে বেশ দারুণভাবে দাগ কাটে এবং আপনি চাইলে পরের বার শব্দচয়নের দিকে আরেকটু নজর দিয়ে নিজের শৈলীকে আরও কিছুটা শানিত করে তুলতে পারেন, তবে আপনার এই সহজবোধ্য অথচ গভীর আবেগমাখা কথাগুলো সত্যিই খুব চমৎকার।

  • নিউক্লিয়ার ফিউশন_ ভবিষ্যতের শক্তির উৎস ।।, দেবজীৎ ঘোষ প্রীতম।। তথ্যসূত্র:- ITER, বিজ্ঞানচিন্তা ডিসে. ২০২৫
    by
    দেবজীৎ ঘোষ প্রীতম
    –
    February 25, 2026
    মানুষ কি আকাশের তাঁরাকে মাটিতে নামিয়ে আনবে? দেবজীৎ ঘোষ প্রীতম
    ভাবুন ত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে কি আছে? অনেকে বলবে- খাবার, পানি, গাছ, কিংবা বেশি বিজ্ঞানমনস্ক হলে বলবে অক্সিজেন…Read More

    4
    6 Comments
    • শক্তি উৎপাদনের জন্য খুব দরকারী একটা প্রক্রিয়া হবে এটি।

    • মানুষ একদিন সত্যিই আকাশের তারাকে মাটিতে নামিয়ে আনবে
      নক্ষত্রের শক্তিই হবে ভবিষ্যতের আলো…..🤍🖤

    • আপনার লেখাটি পড়ে বেশ নতুন অনেক কিছু জানতে পারলাম, তবে আপনি কি মনে করেন আমাদের দেশে এই প্রযুক্তি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে?

      • আসলে এটা বাস্তবায়ন করা অনেক দিনের ব্যাপার, তাই দ্রুত বাস্তবায়নের আশা না করাই ভাল, আমি লিখতে পছন্দ করি, তুলট কি আমার শখের জন্য উপযুক্ত?

    • আমি যখন জানলাম যে ফিউশনে কোনো তেজস্ক্রিয় বর্জ্য হয় না, তখন আমার মনে হলো—এটাই আমাদের ভবিষ্যৎ!

    • বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে আপনি যেভাবে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আগামীর পৃথিবীর জন্য আশার আলো জাগানো এই চমৎকার লেখাটি পড়ে আমাদের জ্ঞানভাণ্ডার অনেক সমৃদ্ধ হলো।

  • Load More Posts
Skip to toolbar