• রূপের রাণী শরৎ
    নাজমুল হাসান সাকিব

    কে সাজালো রূপালী শুভ্রতায় ঘেরা সমস্ত পৃথিবী?
    তুমি কি সেই নীল আকাশের কোনো নিপুণ ছবি?

    বর্ষা শেষে শান্ত, স্নিগ্ধ, এক নীলাচল আকাশ,
    শিউলি তলায় মন্দ্র সুরে বইছে যে মৃদু বাতাস।

    নীলিমার বুক জুড়ে আজ লেগেছে রঙের দোলা,
    ভেসে চলেছে আপন মনে সাদা মেঘের ভেলা।

    নদীর তীরে কাশবনেতে শুভ্রতারই গান,
    শরৎ এলে জুড়িয়ে…Read More

    4
    6 Comments
    • নাজমুল হাসান সাকিব, আপনার লেখনীতে ফুটে ওঠা শরতের আকাশ আর শিউলি ফুলের স্নিগ্ধ বর্ণনা মন ভালো করে দেয়। নিপুণ ছন্দে সাজানো শব্দগুলো যেন চোখের সামনে একটি মায়াবী প্রকৃতিকে জীবন্ত করে তুলেছে, যা পাঠকের হৃদয়ে প্রশান্তি পৌঁছে দেয়। এমন সুন্দর অনুভূতিগুলোকে আরও বেশি করে লিখে যাওয়ার চর্চা চালিয়ে যান।

    • নাজমুল হাসান সাকিব, শরৎ নিয়ে আপনার এই কবিতাটা পড়লাম, একদম অসাধারণ একটা অনুভূতি হলো।

    • শিউলি, কাশফুল আর শিশিরের স্নিগ্ধতায় শরৎ যেন ক্লান্ত পৃথিবীর কপালে স্বর্গের শুভ্র চুম্বন আঁকে…..🤍🖤

    • অসম্ভব সুন্দর লিখেছেন

  • সাইলেন্ট মোডের মানুষ
    কাজী অ্যাডাম

    অনেকদিন ধরে
    আমি নিজের ভেতরের শব্দ
    বন্ধ করে রেখেছি।

    কেউ কাঁদলে
    আমি সান্ত্বনা দিই।
    কেউ ভেঙে পড়লে
    তার পাশে বসি।

    কেউ ভালোবাসা চাইলে
    আমি ভালোবাসার ভাষা বলি।

    শুধু নিজের কষ্টের সময়
    চুপ হয়ে যাই।

    কারণ মানুষ অভ্যস্ত হয়ে যায়
    নিজের ভাঙনকে
    অন্যের সামনে না দেখাতে।

    তবুওআমি জানি,
    আমি শান…Read More

    4
    10 Comments
    • খুব সুন্দর কথা মালা।উপভোগ করলাম।ধন্যবাদ কবি।

      • আপনার এই আন্তরিক পাঠ-প্রতিক্রিয়ায় লেখার আনন্দটা আরও বেড়ে গেল। শব্দগুলো আপনার কাছে কিছুটা সময় কাটাতে পেরেছে, এটাই বড় প্রাপ্তি। কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল, কবি বন্ধু।

    • “নিজের কান্নাকে শব্দহীন করে ফেলেছি”—এই পঙক্তিটি মনের ভেতরের গভীর একাকিত্বকে খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছে, যা পড়তে গিয়ে নিজের জীবনের কিছু মুহূর্তের কথাও মনে পড়ে গেল। নিজের জমানো কষ্টের কথাগুলো এমন সহজ আর শান্ত ভাষায় তুলে ধরার এই প্রচেষ্টাকে অনেক সাধুবাদ জানাই, আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান।

      • কিছু কষ্ট আছে, যেগুলো প্রকাশ করতে গেলেও কণ্ঠস্বর পাশে দাঁড়ায় না। তখন নীরবতাই নিজের মতো করে কথা বলে। আমার একটি পঙক্তি আপনার ব্যক্তিগত কোনো মুহূর্তের কথা মনে করিয়ে দিয়েছে জেনে লেখাটির সঙ্গে আপনার এই সংযোগকে সম্মান জানাই। আপনার আন্তরিক উৎসাহ আমার লেখার পথচলায় প্রেরণা হয়ে থাকবে। অনেক কৃতজ্ঞতা।

    • Kazi Adam, ‘নিজের ভাঙনকে অন্যের সামনে না দেখানো’র যে গভীর সত্যটা আপনি লিখেছেন, তা একদম মনের ভেতর গিয়ে লেগেছে। গ্রুপের অন্যদের লেখাতেও মাঝে মাঝে একটু রিঅ্যাক্ট বা কমেন্ট করে সক্রিয় থাকলে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হবে।

      • আপনার কথাটা আন্তরিকভাবেই নিলাম। শুধু নিজের লেখা ভাগ করে নেওয়া নয়, অন্যের সৃষ্টির ভেতরেও সময় দেওয়া জরুরি। এই আড্ডায় সবার লেখার সঙ্গে আরও নিয়মিত যুক্ত থাকার চেষ্টা করব। এমন সুন্দরভাবে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, কবি বন্ধু।

    • নিজের কস্ট নিজেকেই বইতে হয় সারাজীবন অন্যের কাছে বললে উপহাস পেতে হয়।

      • কথাটা তিক্ত হলেও জীবনের অনেক অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। তবে সব মানুষ উপহাস করে না, কেউ কেউ নীরবে পাশে থাকার ভাষাটুকুও জানে। সেই মানুষগুলোর দেখা পাওয়াও জীবনের এক সৌভাগ্য।

    • অন্যের কান্না মুছে দিতে দিতে নিজের অশ্রুগুলো নীরবতার অন্ধকারে লুকিয়ে রাখে ক্লান্ত হৃদয়…..🤍🖤

      • অন্যের চোখের জল মুছতে থাকা মানুষটিরও যে একদিন কারও কাঁধের প্রয়োজন হয়, সেই কথাটাই আমরা প্রায় ভুলে যাই। আপনার এই উপলব্ধিতে কবিতারই আরেকটি পঙ্‌ক্তি খুঁজে পেলাম। 🤍

  • সঙ্গীতের রণভূমি
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আমার স্বর সাধনার পথে
    অশ্বখুরের চিহ্ন থাকে।
    এক হাতে ঢাল–তলোয়ার,
    আর এক হাতে বিনা বাজে।

    যখনই চলি পথে,
    পশ্চাতে শোনা যায় হু–হু ধ্বনি—
    এ কি ঘন আওয়াজ?
    না, এ কি সুমধুর সুর,
    মায়াজালে বোনা।

    ডানে বাঁয়ে মায়াকানন,
    পুষ্প-রক্তে লাল,
    তলোয়ারের অগ্নিকোপে
    বিধ্বস্ত ঝাড়-জঞ্জাল।

    ললাটে লাল শালু বেঁধ…Read More

    3
    8 Comments
  • কলরব
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আজ ব্যাঙের ডাকে মরা গাঙে নামল খুশির ঢল,
    ঝিনঝিনিয়ে ডাকল সুখে ঝিঝি-পোকার দল।
    কিচির-মিচির আওয়াজ শুনি গাছের পাতায় ডালে,
    শিমুলবনে ডাকল হুতুম ভগ্নকন্ঠ ছলে।

    ভনভনিয়ে মৌমাছি বউ ছুটল কুসুম বাগে,
    দোয়েল ভোরে শিশ দিয়ে যায় সবার আগে।
    লাফিয়ে নেমে কাটল সাতার কিশোর টিমের দল,
    খলখলিয়ে উঠল ক্রোধে নদীর ঘোলা…Read More

    3
    6 Comments
    • সুন্দর ও উপভোগ্য! ধন্যবাদ কবি।

    • শাহ্ আলম আল মুজাহিদ, “আজ ব্যাঙের ডাকে মরা গাঙে নামল খুশির ঢল”—এই পঙ্‌ক্তিটির মধ্য দিয়ে আপনি প্রকৃতির এক জীবন্ত ও প্রাণবন্ত চিত্র ফুটিয়ে তুলেছেন, তাই আপনার ছন্দের এই সাবলীল ভঙ্গিটি বজায় রেখে এভাবেই লিখে যাওয়ার অনুরোধ রইল।

    • শাহ্ আলম আল মুজাহিদ, আপনার লেখা ‘ধরায় প্রাণের সাড়া আনে করে কলরব’ লাইনটা একদম মনের মতো হয়েছে। প্রকৃতি নিয়ে এমন মিষ্টি ছন্দময় কবিতা পড়ে সত্যিই খুব ভালো লাগল।

    • পাখি, পোকা আর নদীর সুরে নিস্তব্ধ ধরিত্রী আজ প্রাণের উচ্ছল উৎসবে জেগে ওঠে…..🤍🖤

  • জীবনের গান
    – শাহ্ আলম আল মুজাহিদ

    এ মম জীবন নহে কোনো নাট্যলীলা,
    সোনায় সোনায় চাকচিক্যময়—
    ভিতরে বহ্নিজ্বালা।

    দু’চোখে আমার স্বপ্নরেখা,
    বুকভরা মিছে আশা,
    হৃদয়ে মিশানো প্রেম অকৃত্রিম—
    দুনিয়ার ভালোবাসা।

    অপূর্ণ রবে জানি স্বপ্ন সকল,
    আমি রব পরপারে,
    হেসে যাই তাই নকল হাসি—
    ম্লান হয়ে বারে বারে।

    সম্মুখে আমার মহাকাল-য…Read More

    2
    4 Comments
    • আপনার লেখা “ভিতরে বহ্নিজ্বালা” অংশটি জীবনের গভীর সত্যকে এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে তা পাঠকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও চিন্তার খোরাক জোগায়। আপনি চাইলে এই গভীর উপলব্ধির সাথে মিলিয়ে আরও কিছু ভাবনার সংমিশ্রণ ঘটিয়ে লেখাটিকে আরও দীর্ঘ ও সমৃদ্ধ করে তুলতে পারেন। আপনি অন্যান্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই প্ল…Read More

    • শাহ্ আলম আল মুজাহিদ, লেখাটা পড়ে খুব গভীর এক অনুভূতি হলো। আপনার এই লাইনটি—”অসীম কানুনে ক্ষুদ্র আমি—আকাশের মাঝে এক তিল”—আমার ভীষণ ভালো লেগেছে। খুব সহজ ভাষায় জীবনবোধের এমন সুন্দর বহিঃপ্রকাশ সচরাচর দেখা যায় না।

    • মায়া ও মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে মানুষ চায় তার ক্ষুদ্র জীবনটুকু মানবকল্যাণে মহৎ হয়ে উঠুক…..🤍🖤

  • হাসির আড়ালে
    মানিকুল ইসলাম মানিক

    তখনো তাদের চোখেমুখে মুক্ত ঝরা হাসি,
    ভাব প্রকাশের এক অনবদ্য ভঙ্গি।
    কোথাও বোঝার উপায় নেই;
    তারা অনাথ,
    তারা ছন্নছাড়া,
    তারা ঘরহীন,
    তারা মলিন।
    অভুক্ত থেকেও তারা হাসতে পারে,
    হাসতে পারে রোদ বৃষ্টি ঝড়ে।

    কঠিন জীবনচক্রে তাদের-
    নেই কোন অভিযোগ,
    নেই কোনো প্রাপ্তির আশা,
    নেই কোন হারানোর ব্যথা।

    সমা…Read More

    2
    7 Comments
  • || পাপ করিবো পাপী হবো ||
    লেখক : রাতিন আহমেদ

    পাপ করিবো পাপী হবো,
    এইতো কথা ছিলো না।
    পাপী কি আর ক্ষমা পাবে?
    বলো মুর্শিদ মাওলানা।

    পাপ সাগরে ডুবে আছি,
    সাঁতার আমি জানি না।
    পূণ্য করে সকল লোকে,
    আমার আদায় হলো না।

    আমি পাপী বেশ দোযখী,
    বেহেশত আর পাবো না।
    রাতিন বলে দয়ার মালিক,
    মুখ ফিরিয়ে নিয়ো না।

    পাপ করিবো পাপী হবো,
    এইতো কথা ছিলো না।…Read More

    2
    4 Comments
    • আপনার লেখায় দয়ার মালিকের প্রতি যে আকুতি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং আপনার এই মিনতিপূর্ণ প্রকাশভঙ্গিতে এক গভীর আবেগ অনুভব করা যাচ্ছে। আপনি চাইলে শব্দের ছন্দে সামান্য নতুনত্ব আনার কথা ভেবে দেখতে পারেন, তবে আপনার এই ভাবনাটুকু এভাবে অটুট রাখলে পাঠকদের মনে এক অনন্য সুরের দোলা দিয়ে যাবে।

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, একদম মনের গভীর থেকে উঠে আসা কথাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • পাপের অন্ধ সাগরেও করুণাময়ের ক্ষমার আশাই পাপী হৃদয়ের শেষ আশ্রয়…..🤍🖤

  • কালোর শত্রু আলো
    কবি ইমদাদ শাহ্

    পুরুষ এক বিবর্তনের ফসল কর্মক্ষেত্র প্রশস্ত তার
    সুনীল শস্য বুনে বুনে অভাগা পুরূষ–বিচিত্র করে কর্মভান্ডার
    প্রশস্ত তার রনক্ষেত্র জগত ব্যাপৃত তার সংসার
    গরীব শ্রমিক মানুষ সবাই মারো তারে লাথি উষ্টা
    কেউই মুখে পানিটুকুও তুলে দাও না তো আর

    ঘরে তার অপ্রিয় রমনী কুৎসিত তবু প্রেম এক আকাশ
    তুমি প্রা…Read More

    1
    3 Comments
    • ইমদাদ শাহ্, লেখাটার গভীরতা খুব ভালো লাগলো আর জীবন নিয়ে এমন ইতিবাচক বার্তা বেশ অনুপ্রেরণাদায়ক। আপনি আমাদের গ্রুপে অন্য সবার লেখাতেও একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে পুরো পরিবেশটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • পরিশ্রমী মানুষের সংগ্রামী জীবন আর অন্ধকার পেরিয়ে আলোর পথে ফেরার এই ইতিবাচক বার্তাটি পড়ার সময় প্রতিটি ছত্রে গভীর মানবিক মমতা ও আশাভরা এক আবহ ফুটে উঠেছে, যা আপনার লেখনীকে আরো সাবলীল ও উজ্জ্বল করে তুলতে পারে বলে আমার মনে হয়।

    • শ্রমজীবী মানুষের অন্ধকার পেরিয়ে সত্য, ধৈর্য ও ন্যায়ের আলোই শেষ পর্যন্ত বিজয়ের পতাকা তোলে…..🤍🖤

  • Profile picture of নাঈম অরণ্য

    নাঈম অরণ্য Changed their profile cover

    2
    2 Comments
  • উল্টো পথে যাবে
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    তুমি পারবে,আর আমি পারবোনা
    তুমি ছাড়বে,আর আমি ছাড়বোনা
    তুমি ভালোবাসবে না
    আমি ভালোবাসবো,
    তুমি কাছে আসবেনা
    আমি কাছে আসবো,
    এভাবে কি,ভালোবাসা যাই বলো?
    এখনো হয়নি চলা,পাশাপাশি
    হাতে হাত রেখে বসা,কাছাকাছি।
    দূরত্ব আছে,তোমার আমার
    নেই কোন সন্ধি,
    ভালবাসার ছাড়পত্র দিয়েছো
    অকারণে ফন্দি।
    তুমি মানেই,আমা…Read More

    3
    9 Comments
  • উপসংহার

    “একদিন সারাবেলা অন্ধকার প্রিয় বন্ধু হবে।”
    ধূলো ধূসরিত হয়ে মিশে যাবে পাড়াগাঁয়ের ভাড় আর রাজপুত্রের সকল অস্থিহাড়।
    সেদিন আমাদের আর কোন ক্ষোভ থাকবে না। থাকবে না কোন প্রয়োজনীয়তা।
    একদিন আমরা সাধারণ একটা স্মৃতি হয়ে থাকবো সামান্য কিছু মানুষের কাছে।
    থাকবে না জীবন আর জগতের তৃষ্ণা।

    “একদিন সারাবেলা অন্ধকার প্রিয় বন…Read More

    3
    4 Comments
    • Md Zaker Hayat Khan, লেখাটা পড়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। “একদিন সারাবেলা অন্ধকার প্রিয় বন্ধু হবে” লাইনটা একদম মনের গহীনে গিয়ে ধাক্কা দিল। জীবনের এই চরম সত্যগুলোকে আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

    • আপনার লেখাটির প্রতিটি ছত্রে জীবনের নশ্বরতা আর মহাজাগতিক এক বিশাল শূন্যতার যে নিপুণ প্রকাশ ঘটেছে, তা এক কথায় অপূর্ব। নিঃসঙ্গতার এই গভীর অনুভূতিগুলো পাঠককে স্থির হয়ে ভাবতে শেখায় এবং মনের গহীনে এক ধরণের মায়াবী শান্তি ছড়িয়ে দেয়। আপনার এই চমৎকার লেখনীশৈলী আমাদের নিয়মিত উপহার দিতে থাকুন, আপনার পথচলা আরও সুন্দর ও সার্থক হোক।

  • দোহাই তোমার
    — শরীফ এমদাদ হোসেন
    দোহাই তোমার, আমাকে ভাঙতে এসো না
    ভাঙতে ভাঙতে আর পারছি না লাগাতে জোড়া
    এখন আর চাই না
    আমার ভেতরে বাস করুক অন্য মানুষ
    অন্য ছোঁয়া
    মনের ভেতরে তৈরী নদী
    চাই না শুকিয়ে যাক
    চাই না গোলাপ বাগান অবহেলা পাক
    *
    দোহাই তোমার, আমাকে রাঙাতে এসো না
    দু’চোখ অন্ধকার ; রাতের মত নিঃসঙ্গ আমি
    এখন আর চাই না বলুক কেউ
    আমিও রঙ্গিন…Read More

    1
    3 Comments
    • আপনার লেখাটা একদম মনের ভেতর গিয়ে ধাক্কা দিলো, ভীষণ সুন্দর একরাশ হাহাকার ফুটে উঠেছে প্রতিটি ছন্দে। আমাদের এই গ্রুপটা সুন্দর রাখতে আপনিও মাঝে মাঝে অন্য সবার লেখায় লাইক-কমেন্ট করবেন, এতে সবার উৎসাহ বাড়ে।

    • শরীফ এমদাদ হোসেন, আপনার আবেগঘন প্রকাশভঙ্গি মনের গহীনে জমে থাকা নিঃসঙ্গতা ও নীরব অভিমানকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। মানুষের হৃদয়ের অসীম শুন্যতা আর একাকীত্বের যে চিত্র আপনি এঁকেছেন, তা অনেকটা প্রিয় কোনো বিরহী সুরের মতোই হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। আপনার এই লেখনীর ধারা অব্যাহত থাকুক এবং শব্দের বুননে এভাবেই আপনি আরও অনেক অনুভূতির কথা আমাদের মাঝে ছড়িয়ে দিন।

  • প্রস্থান ও পূর্ণতা
    -রিশি

    অপ্রয়োজনীয় শব্দের ভিড় আর মিথ্যে বিশ্বাসের কোলাহল থেকে
    আমি স্বেচ্ছায় নিজের ছায়াটা গুটিয়ে নিয়েছি।

    বুঝে গেছি-
    কাউকে জড়িয়ে ধরার আকুলতা আসলে একতরফা বিভ্রান্তি।
    তাই এখন আর নিজের ক্ষত কিংবা যন্ত্রণার ব্যাখ্যা নিয়ে
    কারো দরজায় দাঁড়াই না।
    যার কাছে অনুভূতির কোনো মূল্য নেই,
    তার কাছে গুরুত্ব প্রমাণের বোকামিটা ছেড়ে দিয়েছি বহ…Read More

    1
    3 Comments
    • দারুণ লাগলো।

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “প্রিয় মানুষদের দূর থেকে ভালোবেসে, নিরব শুভকামনা জানিয়ে প্রত্যাশামুক্ত হওয়াই আসল মুক্তি” লাইনটা মনের খুব কাছাকাছি মনে হলো। সত্যি বলতে, ইদানীং নিজের মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য আপনার এই ভাবনাগুলো খুব বেশি প্রয়োজন।

    • আপনার লেখাটির “সবকিছু না পেয়েও নিজেকে শান্ত রাখা যায়” লাইনটি আমার হৃদয়ে গভীর প্রশান্তি ছড়িয়ে দিল এবং নিজের ভেতরের অনুভূতিগুলোকে গুছিয়ে নেওয়ার এই অসাধারণ প্রকাশের ভঙ্গিটি এককথায় অতুলনীয়, তাই আপনি নিয়মিত এমন চমৎকার সব কথা আমাদের উপহার দিতে থাকুন।

  • Profile picture of নাহীদ শাহ্

    নাহীদ শাহ্ changed their profile picture

  • ওহে পেট পূজারী

    সুন্নত আজ হচ্ছে দাফন, বিদআত সমাদৃত,
    কুফরি অন্তরে বেঁধেছে বাসা, ঈমানি চেতনা মৃত।
    সবাই তো চায় জিন্দা হোক নবীজির সুন্নত,
    তেজোদীপ্ত ঈমানি চেতনা ফিরে পাক উম্মত।

    আপন মতে কোরআন পড়ে গড়ছে নীতিমালা,
    নিজের বেলায় জায়েজ শুধু, অন্যে করলে জ্বালা।

    উম্মত আজ টুকরো টুকরো,কত শতো বিভক্ত,
    পেটপূজারি, পেটের পূজা করবি তুই…Read More

    1
    1 Comment
  • “উপহার”

    আমিও চাই
    মানুষের ভীড় ঠেলে এসে
    কেউ আমার হাতটি ধরুক,
    লাজ-লজ্জা ভুলে
    গভীর ভালবাসা নিয়ে
    কপালে চুম্বন রেখা আঁকুক।

    এই অগোছালো জীবনটাকে
    নিজের মতো গোছাতে
    আমৃত্যু জড়িয়ে থাকুক,
    ছোট্ট ছেঁড়া ছাতার নিচে
    আমার কাঁধে হাত রেখে
    ভিজে ভিজে পথ চলুক।

    নিঃসঙ্গতার অযুহাতে
    কর্মব্যস্থ আমাকে
    কল দিয়ে বিরক্ত করুক,
    আমার ফেরার প্রতীক্ষায়
    জা…Read More

    1
    6 Comments
    • আপনার এই লেখায় একান্ত চাওয়া আর নির্ভরতার যে নিখুঁত ছবি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এমন আবেগী অনুভূতির মতোই আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও ভালোবাসা ও সহমর্মিতার ছোঁয়া দিতে আপনি নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করবেন বলে আশা রাখি।

    • বাহ বাহ চমৎকার আপনি এত সুন্দর করে কবিতা লিখেন সত্যি মুগ্ধ হয়ে গেলাম আরও লিখুন আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম শুভকামনা মঞ্চ বন্ধু।

    • আপনার লেখা ‘ছোট্ট ছেঁড়া ছাতার নিচে আমার কাঁধে হাত রেখে ভিজে ভিজে পথ চলুক’ লাইনটা খুব সুন্দর আর ইমোশনাল লাগলো। ভালোবাসার এই চাওয়াগুলো খুব সহজ কিন্তু গভীর, সত্যি দারুণ লিখেছেন আপনি।

  • অতল ঘরের ডাক

    ….সিরাজুল ইসলাম

    শহরের সব আলো একে একে চোখ বুজেছে,
    ব্যস্ত গলির শেষ মাথায় থমকে আছে ক্লান্ত কুয়াশা।
    ভেতরে নিভে যাওয়া নিশ্বাসের শব্দ ছাড়া
    আর কোনো চলাচল নেই এই ঘরে।
    চারপাশের চেনা দেয়ালগুলো ধীরে ধীরে পর হয়ে আসে,
    যেন কোনো অচেনা দ্বীপের মতো দাঁড়িয়ে আছি একা।

    এমন সময় জানালার কাচে আঙুল রাখে মাঝরাত,
    ভিজে যাওয়া প্রা…Read More

    1
    3 Comments
    • আপনার লেখাটির ‘ভেতরে নিভে যাওয়া নিশ্বাসের শব্দ ছাড়া আর কোনো চলাচল নেই এই ঘরে’ লাইনটি এক নিস্তব্ধতার গভীর ছবি এঁকেছে যা পাঠকের মনে এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করে। আপনি যদি চান, তবে স্মৃতির এই টানাপোড়েনটুকু নিয়ে আরও কিছুটা এগিয়ে যেতে পারেন। আপনার এমন চমৎকার লেখনী আমাদের মুগ্ধ করে, তাই নিয়মিত লিখতে থাকুন।

    • সিরাজুল ইসলাম, আপনার লেখাটা পড়তে পড়তে একদম হারিয়ে গেলাম, সত্যি একরাশ শূন্যতা আর স্মৃতির খুব সুন্দর এক মেলবন্ধন ফুটে উঠেছে এই কবিতায়।

  • Load More Posts
Skip to toolbar