• “চিঠি তো আর আসে না”
    – তুহিন-উল-ইসলাম

    চিঠি তো আর আসে না,
    হলুদ খামে মোড়ানো নীল চিঠি।
    বাবা-মা ভাই-বোনের চিঠি, প্রিয়জনের চিঠি;
    প্রেমিকার গোপন চোখের জলে ভেজা,
    আসে না আর…..,
    গোলাপের পাপড়ির ভাঁজে রঙিন চিঠি।

    এখন তো আর শব্দ করে আসে না,
    রেলে বা ফনিক্স সাইকেলের, বেলের শব্দ:
    আর আসে না, কিরিং কি…Read More

    4
    4 Comments
    • দারুন লিখেছেন, মনোমুগ্ধকর ♥️♥️

    • চিঠির সেই নীল খামগুলো হারিয়ে গেলেও রয়ে যায় স্মৃতির অমূল্য বন্ধন…..🤍🖤

    • আপনার লেখা এই লাইনটা খুব ভালো লেগেছে, “এখন তো আর শব্দ করে আসে না, রেলে বা ফনিক্স সাইকেলের, বেলের শব্দ”। হারিয়ে যাওয়া সেই সোনালি দিনগুলোর কথা একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। গ্রুপটাকে আরও প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখায় নিয়মিত লাইক-কমেন্ট করে তাদের উৎসাহিত করতে পারেন।

    • তুহিন-উল-ইসলাম, ‘হলুদ খামে মোড়ানো নীল চিঠি’—এই অংশটি হারিয়ে যাওয়া স্মৃতির এক মায়াবী চিত্রপট তৈরি করেছে যা পড়ে মনটা বিষণ্ণতায় ভরে গেল। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এমন আবেগী দিনগুলো নিয়ে আরও অনেক চমৎকার কথা আপনার লেখনীতে ফুটে উঠুক, এই শুভকামনা রইল।

  • ইরার সংসার
    কালকে সব মেহমান চলে গেছে, ঘড়িতে তখন আটটা ঝুমঝুম বৃষ্টির শব্দে ড্রয়িংরুমের কাঁচের জানালাগুলো আবছা হয়ে এসেছে ।
    ইরা কিচেনে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা চা ঢালছিল দুটো কাপে, অর্নব ল্যাপটপ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হেলান দিল ।
    ফার্মেসীর সারাদিন খাটাখাটুনির পরে, এই সময়টুকু তাদের আসল জিরোনের জায়গা।
    চা নাও ইরার গলায় হালকা অভ…Read More

    3
    4 Comments
    • ভালোবাসার উষ্ণতায় জমে ওঠে সংসার
      দরজার ওপাশে অপেক্ষা করে অজানা রহস্য…..🤍🖤

    • আপনার লেখাটির ‘সংসারের ছোট্ট মূহুর্তগুলো দিনশেষে একসঙ্গে বসা এক কাপ চা আর ঝুম বৃষ্টি দুই ভাইয়ের মতো সমান্তরালে দৌড়াতে থাকা দুটো জীবনকে এক সূতোয় বেধে ফেলা’ লাইনটা ভীষণ সুন্দর আর ছোঁয়া লেগেছে মনে। পরবর্তী পর্বে কি প্রতিবেশীর ফ্ল্যাট থেকে আসা ওই রহস্যময় গন্ধের কোনো ভয়াবহ সত্য বেরিয়ে আসবে?

    • খুব সুন্দর মিষ্টি বর্ণনা সংসারের। রহস্যের ইঙ্গিত থাকাতে মন শংকায় ভরে উঠল – এই মিষ্টি সংসারের কী হবে …

  • স্মৃতিচারণ: “পকেটের পাঁচ টাকা আর শার্টের কালি”
    ​নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৩ রা সেপ্টেম্বর ২০২৬ইং

    ​পকেটের পাঁচ টাকার একটা নোট আর টিফিন পিরিয়ডের আগের সেই ঘড়ির কাটার টিকটিক শব্দ—এ দুটো জিনিস যার শৈশবে ছিল, সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। আমরা তখন ভবিষ্যৎ ভাবতাম না, আমরা শুধু ভাবতাম শেষ ঘণ্টার পর লাল রঙের আইসক্রিমটা পাওয়া যাবে তো…Read More

    3
    4 Comments
    • পাঁচ টাকার সেই সরল সুখই আজও অধরা রয়ে গেছে বড় হওয়ার সব সাফল্যের ভিড়ে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার সেই দিনগুলোতে হারিয়ে গেলাম, ঝালমুড়ি আর স্কুলের টিফিনের স্মৃতিগুলো সত্যিই খুব নস্টালজিক।

    • নাজনীন শামীম, আপনার লেখাটির “আমরা শৈশবে কোনো ভবিষ্যৎ জমাইনি, জমিয়েছিলাম একমুঠো আনন্দ” অংশটি পড়ে শৈশবের সোনালী দিনগুলোর কথা মনে পড়ে এক অন্যরকম আবেগে আপ্লুত হলাম, আর আপনি অনায়াসেই সহজ ভাষায় হারিয়ে যাওয়া সেই অমূল্য দিনগুলোর ছবি ফুটিয়ে তুলেছেন বলে আপনার এই অসাধারণ লেখনী নিয়মিত চালিয়ে যাওয়াটা সত্যিই ভীষণ আনন্দের হবে।

  • \\\ সুখের খোঁজে-২ ///

    সুখ তোকে খুঁজতে খুঁজতে
    আমি বড় ক্লান্ত,
    হয়ে গেছি আমি অস্থির
    তুই যে বড় শান্ত।

    ছুটতে গিয়ে তোর পিছনে
    ফুরিয়ে এলো বেলা,
    বুঝিনা কেন আমায় নিয়ে
    খেলছিস নিঠুর খেলা।

    এভাবে তুই আমায় আর
    কত দিবি কষ্ট,
    অকারণে সময়গুলো
    হয়ে গেল নষ্ট।

    তবে কি তুই এ জনমে
    আসবি না মোর বাড়ি,
    পরজনমেও তোর সাথে
    রইলো তবে আড়ি।

    4
    3 Comments
    • সুখের পিছনে ছুটেই ফুরিয়ে যায় বেলা, তবু ধরা দেয় না সে চঞ্চল মায়া…..🤍🖤

    • কবিতাটা পড়ে খুব ভালো লাগলো, তবে আপনি কি সত্যিই মনে করেন সুখকে বাইরের কোথাও খুঁজে পাওয়া সম্ভব?

    • মোঃ আবু মুনিফ আল মুকিম, আপনার লেখাটি পড়তে গিয়ে সুখের প্রতি এক গভীর অভিমান এবং আকুলতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা সত্যিই পাঠককে ছুঁয়ে যায়। মনের এই আবেগগুলো এভাবে শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা প্রশংসনীয়, আপনি এমন চমৎকার সব অনুভূতি নিয়মিত লিখে আমাদের আরও অনুপ্রাণিত করবেন বলে আশা করি।

  • এপিটাফের শব্দগুলো
    আমাদের সময়গুলো ঘড়ির কাটায় এসে থামে
    বেজে ওঠে সায়াহ্নের বিষন্ন সুর বৈকালিক ঘুমে,
    বৃক্ষের ঝরাপাতায় দু এক ফোটা খেয়ালী বৃষ্টি
    কখনো কোথাও অলক্ষ্যে আলগোছে নামে।
    আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ
    সচল হয়ে উঠে নিত্যদিন –
    প্রিয় স্বজন কলিগ ব্যাচমেট বন্ধুদের মৃত্যুর খবরে,
    কে কখন চলে যায় কার অগোচরে।
    নাগরিক যান্ত্রিকত…Read More

    3
    5 Comments
    • খুব সুন্দর লাগল আপনার লেখাটা। ব্যবহৃত শব্দগুলো যেন “খেয়ালী বৃষ্টির অলক্ষ্যে আলগোছে নামা”র মতই উদাসীন আর ঝলমলে … ‘হোয়াটসঅ্যাপ’ ‘মেসেঞ্জার’ শব্দগুলি খুব সাবলীল ভাবে উপস্থাপিত হয়েছে। শুভেচ্ছা নিবেন।

    • অগোচরেই একে একে চলে যাই সবাই
      শুধু রেখে যাই বেদনার এই এপিটাফের সুর…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নাগরিক জীবনের ব্যস্ততায় আমরা আসলে মানুষগুলোকে হারানোর কষ্টটা অনেক সময় ভুলেই যাই। খুব সুন্দর আর গভীর একটা অনুভূতি শেয়ার করেছেন আপনি।

    • এই রকম গভীর চিন্তা এত কম কথায় বলা সহজ না, ভালো লিখছেন

    • ‘পুরনো ভুল কষ্ট আঘাত, পেছনের কথা যতো বন্ধু সুজন ক্ষমা করে দিও’—এই পঙ্‌ক্তিটি জীবনের নশ্বরতাকে খুব নিবিড় ও হূদয়স্পর্শী করে তুলেছে। যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর প্রতি আপনার এই সংবেদনশীল দৃষ্টি বেশ গভীর, যা আমাদের চিরচেনা সময়ের অস্থিরতার সাথে দারুণভাবে মিলে যায়। চমৎকার এক উপলব্ধির বুনন তৈরি করেছেন আপনি, নিয়মিত আপনার লেখনীর মাধ্যম…Read More

  • It’s a good initiative. Thank you.

    4
    3 Comments
    • স্বাগতম নিজের ভাষায় বাঁচার এই মঞ্চে….🖤

    • আপনার লেখাটি বেশ গঠনমূলক এবং ইতিবাচক মনোভাব প্রকাশ করে, বিশেষ করে ‘ধন্যবাদ’ অংশটুকু সবার সাথে মিলেমিশে কাজ করার আগ্রহকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কথাগুলোকে আরেকটু বিস্তারিত করলে হয়তো এর গুরুত্ব আরও স্পষ্টভাবে ফুটে উঠত। এমন সুন্দর ও মার্জিত আলোচনার রেশ বজায় রেখে নিয়মিত লেখালেখি চালিয়ে গেলে আপনার ভাবনাগুলো আরও অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে।

  • গতকাল রাত থেকে একেকটা ঢেউ যখন আছড়ে
    পরছে বুকের ভিতর তখন আর বেচে থাকার মত
    শক্তি সাহস থাকে না।
    থাকে শুধু নিরব ক্রন্দন।

    5
    5 Comments
    • খুব ভালো লাগলো শুভকামনা

    • আশা রাখি সব ঢেউ একদিন শান্ত হবে….🖤

    • লেখাটা পড়ে ভেতরটা একদম কেমন যেন হয়ে গেল, খুব মায়া লাগছে আপনার এই অনুভূতির জন্য। বিশেষ করে “থাকে শুধু নিরব ক্রন্দন” লাইনটা এতোটাই গভীর যে সত্যি অনেকক্ষণ থমকে থাকতে হলো। নিজের যত্ন নেবেন, আশা করি খুব দ্রুত সব কিছু সহজ হয়ে আসবে আপনার জন্য।

    • আপু আপনি কি ঠিক আছেন?

    • আপনার লেখায় ‘বুকের ভিতর আছড়ে পড়া ঢেউ’-এর চিত্রটি তীব্র যন্ত্রণার অনুভূতির সাথে খুব চমৎকারভাবে মিশে গেছে। কষ্টের এই গভীর মুহূর্তটি আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি নিয়মিত লিখে নিজেকে আরও সমৃদ্ধ করুন।

  • Profile picture of নাঈম ভুঁইয়া

    নাঈম ভুঁইয়া changed their profile picture

    4
    3 Comments
  • অভিযোগ রাখিনি কোথাও
    যে পথে যেতে বাঁধা পেয়েছি
    আমি ছেড়ে এসেছি সেই পথ
    উল্টো পথে হেঁটে গেছে গোটা দিন
    হয়তো গন্তব্য পাইনি খুঁজে
    তবু সে পথে আর যাইনি
    যে পথ আমাকে টানতে পারেনি

    দুর্ভিক্ষের দেশে একটু রুটি পাইনি
    তবু আক্ষেপ রাখিনি
    বলেছি এক গেলাস জল দাও
    সে হোক নালার কিংবা ডোবার
    যা পেয়েছি— তাতেই তৃপ্ত হতে চেয়েছি
    তবু সে পথে আরেকবার যাইনি
    যে…Read More

    8
    7 Comments
    • ‘যা পেয়েছি—তাতেই তৃপ্ত হতে চেয়েছি’………… এটাই সঠিক পথ

    • নাঈম ভুঁইয়া, আপনার এই লেখাটিতে জীবনের বাঁক বদল এবং নিজের সত্তাকে খুঁজে পাওয়ার যে এক গভীর ও শান্ত আকুতি ফুটে উঠেছে, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে; আপনি ঠিক এভাবেই মনের অনুভূতিগুলো সুন্দর করে গুছিয়ে লিখে যান, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • গন্তব্যে খুঁজে পাওয়া বড়ই কঠিন ।

    • আমি নতুন আপনার লেখা পড়েছি

    • আমি নতুন আপনার লেখা পড়েছি

    • যে পথ ভালোবাসেনি
      সেই পথে ফিরে না যাওয়াই তো জীবনের প্রকৃত শিক্ষা…..🤍🖤

    • নাঈম ভুঁইয়া, আপনার লেখা “যে পথ আমাকে ভালোবাসেনি কবু” লাইনটা খুব গভীরভাবে ছুঁয়ে গেল। গ্রুপটাকে আরও প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখায় নিয়মিত রিঅ্যাক্ট এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন।

  • আজ প্রায় তিন দিন হলো
    সে কোনো খোজ রাখল না
    এটাই কি অবহেলা??

    5
    6 Comments
    • ‘এটাই কি অবহেলা??’—এমন একটি গভীর জিজ্ঞাসার মাধ্যমে মনের যে অভিমানটুকু আপনি তুলে ধরেছেন তা সত্যিই ভীষণ হৃদয়স্পর্শী এবং সহজ ভাষায় প্রকাশ করা এই অনুভূতিগুলো আপনার লেখনীকে অনেক বেশি আপন করে তুলেছে, তাই সামনের দিনগুলোতেও আপনি এভাবেই আপনার মনের কথাগুলো আমাদের সাথে ভাগ করে নেবেন বলে আশা রাখছি।

    • নীরবতা—সম্পর্কের সবচেয়ে বড় প্রশ্ন! আপনি নিশ্চয়ই তাকে খুব মিস করছেন?

    • অবহেলার ধরণ কেমন তা কেবল ভোক্তবোগীই জানে।

    • অপেক্ষার এই নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়…..🤍🖤

    • ‘এটাই কি অবহেলা??’—আপনার লেখা এই লাইনটা পড়ে মনটা কেমন খারাপ হয়ে গেল, সত্যি খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন অনুভূতিটা।

    • Everything gonna be alright ❤

  • বিবর্ণ এক চিঠি

    বিবর্ণ একটি চিঠির খাম
    বিদায়ের সময় হাতে নিতে চাইনি
    ব্যাকপ্যাকের পকেটে ঢুকিয়ে দিয়েছিলে।
    তিরিশ বছর কেটে গেছে
    টেবিলের ড্রয়ারে স্মৃতি হয়ে আছে
    খোলার সাহস হয়নি কোনোদিন
    কি জানি ভিতরে কি আছে
    কি লেখা আছে!
    তুমি চলে যাওয়ার পর ঘুমহীন কেটেছে রাতের পর রাত
    ঝাঁপসা চোখে তারা গুনেছি আকাশে
    পূর্ণিমার রাতকেও…Read More

    5
    6 Comments
    • Mohammad Abul Hosein, চিঠির ভেতরের না বলা কথাগুলো যেভাবে ড্রয়ারের কোণে দীর্ঘশ্বাস হয়ে জমে আছে, তা পাঠকের হৃদয়ে গভীর এক বিষণ্নতা জাগিয়ে তোলে এবং আপনার এই অনুভূতির প্রকাশগুলো যেন আরও কিছুদিন এমনভাবেই ঝরতে থাকে।

    • কবরে পৌঁছে দিও চিঠিখানা—মৃত্যুর পরেও অপেক্ষা!

    • খামটা এভাবেই থাকনা, চিঠি দিবসের শুভেচ্ছা ।

    • না খোলা চিঠিই থাক জীবনের শেষ গোপন রহস্য হয়ে…..🤍🖤

    • আপনার এই লাইনটা, “খামটা বরং এভাবেই থাক- অছিয়তনামায় বলে যাবো- আমার কবরে পৌঁছে দিও চিঠিখানা!!!” আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে গেল, খুব চমৎকার লিখেছেন আপনি।

    • আগের যুগের ভালোবাসা আর এখনকার “আনফ্রেন্ড” এই দুইটা এমনে মিলাইছেন যে অস্থির লাগলো

  • ভাঙা সেতু ও এক অচেনা পৃথিবী

    ​তুলি নামের চঞ্চলা মেয়েটার এখন একাই বেড়ে উঠতে হবে। সে যখন ঘরে দৌড়ে বেড়াত, পুরো ঘরটাই যেন এক টুকরো জান্নাত হয়ে উঠত। কখনো সে লুকিয়ে থাকত শোকেসের পেছনের ছোট্ট জায়গাটিতে, কখনো-বা ওয়্যারড্রবের খোলা কেবিনে। বাবা-মা তাকে হন্যে হয়ে খুঁজত; আর সে হুট করে বেরিয়ে আসত খাট কিংবা আলনার পেছনের সরু গলি থেকে। আবার…Read More

    5
    5 Comments
    • দাম্পত্য সম্পর্কে যোগাযোগের অভাব কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে! তুলির জন্য মন খারাপ লাগল খুব।

      • দাম্পত্য জীবনে পিতা-মাতার সুন্দর সম্পর্ক একটি শিশুর ব্বেড়ে উঠার সুন্দর পরিবেশের জন্য খুবই জরুরি। সন্তান হওয়ার পর তাই সন্তানের মায়ের মতো বাবারও কেয়ার প্রয়োজন হয়।

    • মোঃ রাকিবুল হাসান, আপনার লেখাটিতে তুলি নামের নিষ্পাপ শিশুটির ঘিরে জমে ওঠা বিষণ্ণতা আর সম্পর্ক ভাঙার গভীর যন্ত্রণা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে, যা আমাকে আবেগী করে তুলেছে এবং আপনি চাইলে ঘটনাপ্রবাহে আরও কিছুটা সূক্ষ্ম অনুভূতির সংযোগ ঘটিয়ে গল্পটিকে আরও জীবন্ত করে তুলতে পারেন, আপনার লেখনী সত্যিই চমৎকার।

    • ভাঙা সংসারের সবচেয়ে নিরপরাধ শিকার হয়ে থাকে একটি নিষ্পাপ শৈশব…..🤍🖤

    • মোঃ রাকিবুল হাসান, লেখাটা পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ তুলির মতো নিষ্পাপ শিশুদের জীবন এভাবে ভেঙে যাওয়া সত্যিই মেনে নেওয়া যায় না। পরিস্থিতির চাপে পড়ে বাবা-মায়ের এমন ভুল সিদ্ধান্তে শেষ পর্যন্ত কি মেয়েটার জীবনে কোনো আলোর দেখা পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন?

  • “অন্ধকারের ছায়াসঙ্গী”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৩ রা সেপ্টেম্বর

    ​অফিস থেকে বের হতে হতে রাত সাড়ে দশটা বেজে গেল। অনন্যা একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার। প্রতিদিনের মতোই অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং বাইক ডেকে রওনা হলো বাসার উদ্দেশ্যে। চারপাশের রাস্তাগুলো জনমানবহীন, ফ্লাইওভারের নিচের বাতিগুলোর আলো-আঁধারির খেলায় এক ধরনের অদ্ভ…Read More

    4
    9 Comments
    • অনন্যাদের মতো সাহসী মানুষদের প্রতি শ্রদ্ধা।

    • আপনি যেভাবে এই সংবেদনশীল বিষয়টি তুলে ধরেছেন, বিশেষ করে “সে জানে, এই রায়ের মাধ্যমে তার জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ক্ষত একরাতে মুছে যাবে না”—এই লাইনটি আমার হৃদয়ে গভীর দাগ কেটেছে। এমন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক মানুষকে সাহস জোগাবে এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। আপনার লিখনশৈলী অত্যন্ত সাবলীল ও অ…Read More

    • ভাঙা মুহূর্তকেই শক্তি করে গড়ে ওঠে ন্যায়ের নতুন অভিযাত্রা…..🤍🖤

    • আপনার লেখা এই গল্পের “এই রায়ের মাধ্যমে তার জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ক্ষত একরাতে মুছে যাবে না”—লাইনটি পড়ে সত্যিই অনেক খারাপ লাগলো। এত প্রতিকূলতার মাঝেও অনন্যার লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাকে কুর্নিশ জানাই। এমন সাহসী গল্পগুলো আমাদের সমাজে সত্যিই খুব জরুরি।

    • অনন্যার এই লড়াইটা অনেক সাহসের, এই রকম গল্প সমাজে দরকার আছে
      বিচার পাওয়ার পরও যে ক্ষত থাইকা যায় এইটা বাস্তবতা, খুব ভালো লিখছেন এই দিকটা
      এই রকম লেখা সবার পড়া উচিত আপু, সমাজের চোখ খুলে দেওয়ার মতো♥❤

    • আপনাদের হ্নদয় নাড়াত পেরে নিজেরকাছে খুবই ভালো লাগছে।

  • অবশিষ্ট।
    ইসমাঈল মজুমদার

    তোমার বোঝার সীমানা ঘেরে যতটুকু থেকে যায়,
    তোমার মানার ওপারে আমি অবুঝ আবেশে ধায়।
    তোমার জানার সীমানা ঘেরে অপার মহাদ্যুতি,
    আমার অজানার অন্ধকারে লুকায় তোমার ক্ষীতি।

    ​তুমি যে প্রদীপ জ্বালিয়ে রাখো সুনীল গগন তলে,
    আমি সেই শিখা যা নিভে যায় নিবিড় চোখের জলে।
    তুমি তো বোঝো সকল কথা, হৃদয় গহন গান,
    আমি অস্পষ্ট স্বপন হয়ে…Read More

    7
    5 Comments
    • মানুষ ও পরমসত্তার এই সংলাপ মন ছুঁয়ে গেলো।

    • আপনার লেখাটির “তুমি যে প্রদীপ জ্বালিয়ে রাখো সুনীল গগন তলে” পঙক্তিটিতে যে গভীর বিষাদ ও আলোর ছটা ফুটে উঠেছে তা সত্যিই অনবদ্য, তাই আপনার এই ভাবনার ধারাকে আরও বিস্তৃত করে নিয়মিত লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল।

    • জ্ঞানের সীমানার ওপারেও অসম্পূর্ণতাই হয়ে থাকে হৃদয়ের প্রকৃত ভাষা…..🤍🖤

    • অনুভূতির ডাইরি, “তোমার জানার সীমানা ঘেরে অপার মহাদ্যুতি” লাইনটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। লেখার মধ্যে যে এতো সুন্দর গভীরতা আর ছন্দের টান থাকে, সেটা আপনার এই লেখাটা না পড়লে বুঝতাম না। আচ্ছা, আপনি কি সবসময় মনের এমন জটিল অনুভূতির কথাগুলোই কবিতায় ফুটিয়ে তুলতে পছন্দ করেন?

  • দুঃখের পিতৃপরিচয়
    কাজী অ্যাডাম

    তুমি অন্য পুরুষের সঙ্গে ভবিষ্যৎ লিখছ,
    আমি এখনও তোমার রেখে যাওয়া অতীতের শেষ পাতায় আটকে আছি।

    তোমার আগামীতে নতুন ঘর, নতুন সকাল, নতুন হিসাব;
    আমার আগামী শুধু সেই পুরোনো রাতটির পুনরাবৃত্তি।

    আমার আগামী এখনও তোমার ফেলে যাওয়া গতকালের কাছে ঋণী।

    তুমি যা ঘটেছিল তাকে অতীত বলেই ভুলে গে…Read More

    9
    15 Comments
    • াঅনেক ভালো লাগলো আপনার লিখাগুলো

      • প্রিয় কবি বন্ধু, আপনার এত আন্তরিক ভালো লাগার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। আপনার মতো সহযাত্রী কবির ভালোবাসা ও উৎসাহই লেখার পথে এগিয়ে যাওয়ার বড় অনুপ্রেরণা। অনেক শ্রদ্ধা ও প্রীতি রইল।

    • আপনি প্রতিবারই সম্পর্কের জটিলতা অভিনব দৃষ্টিকোণ থেকে দেখার চেস্টা করেরন। এই কবিতাও ব্যতিক্রম না। গভীর একটা যন্ত্রণা!

      • সঠিক মতামত

      • প্রিয় কবি বন্ধু, ঠিকই বলেছেন। সম্পর্কের জটিলতা ও ভেতরের নীরব যন্ত্রণাগুলোকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। আপনার গভীর অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। প্রীতি রইল।

    • Kazi Adam, ‘খুঁজে যাচ্ছি আমার দুঃখের পিতৃপরিচয়’ লাইনটির গভীর আর বিষণ্ণ অনুভূতি দারুণভাবে ছুঁয়ে গেছে, তাই এই আবেগময় বুননটি যদি আরেকটু বিস্তারিত বর্ণনা দিয়ে সাজাতেন তবে প্রতিটি শব্দের গভীরতা পাঠকের মনে আরও দীর্ঘস্থায়ী ছাপ ফেলত; আপনার লেখনীর এই সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশের ধারা অব্যাহত রাখুন।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর ও মনোযোগী পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। “দুঃখের পিতৃপরিচয়” খোঁজার সেই বিষণ্ণ অনুভূতিটুকু আপনার হৃদয়ে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। কবিতাটি আরও বিস্তৃত হতে পারত, আপনার এই গঠনমূলক ভাবনাটিও সাদরে গ্রহণ করলাম। অনেক প্রীতি ও শ্রদ্ধা রইল।

    • একজনের কাল হয়ে ওঠে অন্যজনের চিরস্থায়ী আজ
      দুঃখেরও তাই থেকে যায় নিজস্ব উত্তরাধিকার…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী গভীর ও অসাধারণ এক অনুভব! সত্যিই, একজনের শেষ হয়ে যাওয়া সময় অন্যজনের জীবনে দীর্ঘস্থায়ী বর্তমান হয়ে থাকে, আর দুঃখও রেখে যায় তার নিজস্ব উত্তরাধিকার। আপনার এই কাব্যিক অনুধাবনে মুগ্ধ হলাম। অনেক প্রীতি রইল।

    • ‘দুঃখের পিতৃপরিচয়’ গভীর মর্মার্থ বহন করে। অনেক সুন্দর হয়েছে।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর অনুধাবনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। “দুঃখের পিতৃপরিচয়” এর অন্তর্নিহিত মর্মার্থ আপনার হৃদয়ে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি ও শ্রদ্ধা রইল।

    • Kazi Adam, “আমি যা ঘটেছিল তার মধ্যেই নিজের ভবিষ্যৎ হারিয়েছি”—এই লাইনটা একদম কলিজার ভেতর গিয়ে লাগছে। আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে খুব গভীর কোনো কষ্ট খুব সহজভাবে তুলে এনেছেন। পুরো লেখাটা ভীষণ ইমোশনাল আর বেশ চমৎকার হয়েছে।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর অনুভব সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। অতীতের কোনো ঘটনার ভেতর ভবিষ্যৎ হারিয়ে ফেলার সেই নীরব কষ্টটুকুই সহজ ভাষায় ধরার চেষ্টা ছিল। আপনার মতো সহযাত্রী কবির হৃদয়ে তা পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি ও কৃতজ্ঞতা রইল।

    • কাজী অ্যাডাম ভাই
      এই লেখাটা বুকে সরাসরি লাগলো😓

      • ভাই, আপনার এই অনুভূতিটাই আমার লেখার সবচেয়ে বড় প্রাপ্তি। বুকে গিয়ে লাগার মতো অনুভব করতে পেরেছেন জেনে সত্যিই আপ্লুত হলাম। অনেক ভালোবাসা ও প্রীতি রইল। 🤍

  • তুমি আমার সীমা আঁকো, আবার সেই সীমাতেই বিলীন হও।

    মহাবিশ্ব যতটুকু ধরে রাখতে পারে তার নাম বাস্তবতা, আর যতটুকু উপচে পড়ে তা তুমি। বিজ্ঞানের বইগুলো যেখানে এসে থমকে দাঁড়ায়, যেখানে সব সংজ্ঞার শেষ—ঠিক সেখান থেকেই তোমার শুরু। আমি আলো দিয়ে মেপে নিই আমার চেনা জগৎ, আর তুমি অধরা থেকে যাও সেই আলোটুকু ফুরিয়ে যাওয়ার পর।

    তুমি সেই নীরব সম…Read More

    6
    5 Comments
    • খুব চিন্তাশীল আর গভীর একটা লেখা।

    • অনুভূতির ডাইরি, আপনি যেভাবে বাস্তবতার সীমারেখা ছাড়িয়ে অদেখা এক সত্তার গভীরতা এঁকেছেন, তা সত্যিই হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগার অনুরণন তোলে। শব্দের এমন নিখুঁত বুননে আপনি যে অনুভবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তা ধরে রাখতে আপনি আপনার কলম আরও অনেকবার এভাবে চালনা করবেন বলে প্রত্যাশা রইল।

    • যেখানে সংজ্ঞার শেষ
      ঠিক সেখান থেকেই শুরু হও তুমি অধরা সত্য হয়ে…..🤍🖤

    • অনুভূতির ডাইরি, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ভালোলাগা কাজ করছে মনের ভেতর। জীবন আর অনুভূতির এই টানাপোড়েনগুলো আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

    • বিজ্ঞান আর দর্শন এমনে মিশায়া দিসে বোঝার চেষ্টা করতেছি এখনো
      “অপূর্ণতাই সুন্দর” এই কথাটা মাথায় বইসা গেলো সত্যি
      এত গভীর চিন্তা এত অল্প কথায় বলা কঠিন কাজ দারুণ লিখছেন👌

  • সীমানা পেরিয়ে
    (পূর্ণাঙ্গ ওয়েস্টার্ণ)

    অধ্যায় ২৫
    পাথরের ফাঁকটার ভেতর দিয়ে নিচে নামার সময় প্রথমেই মারদেকার মনে হয়েছিল, পৃথিবী যেন হঠাৎ তার পায়ের নিচ থেকে সরে গেছে। ওপরে গিরিখাতের মুখে তখনও গুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে।

    মারদেকা নিচের দিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না। অন্ধকার এত গভীর ছিল যে মনে হচ্ছিল পাহাড়ের ভেতর একটা কালো কুয়ো মুখ…Read More

    4
    8 Comments
  • 6
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar