• বিশ্বাসের বসতি

    লক্ষ তারার গণসমাবেশের রাতে,
    ডাহুকের ডাকে সাড়া দেয় অন্ধকার।
    রাতের অচেনা ঘ্রাণ নিতে,
    তুমি পাশে বসেছিলে আমার।

    সৈকতে ভেঙে পড়া ঢেউয়ের শব্দ নিতে,
    তুমি পাশে বসেছিলে আমার।

    হারাতে যাওয়া জাহাজের শেষ বিন্দু খুঁজতে,
    তুমি পাশে বসেছিলে আমার।

    অনেক চেনা হলেও যাইনি সে দেশে।
    তোমায় মেতে ডুবে যাই পুনর্জন্মের বিশ্বাসে।

    4
    3 Comments
    • সমুদ্রের ঢেউ, রাতের নীরবতা আর পাশে প্রিয় মানুষ—ভালোবাসার এমন স্নিগ্ধ দৃশ্যগুলো কত সুন্দর করে ফুটিয়ে তুললেন! পড়তে খুব ভালো লাগলো।

    • তোমার পাশে বসেই অচেনা রাত বিশ্বাসের নীড় পায়, আর হৃদয় পায় পুনর্জন্মের আলো……🖤

    • Ahmed Al Amin, ‘তোমায় মেতে ডুবে যাই পুনর্জন্মের বিশ্বাসে’ লাইনটা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। লেখার মধ্যে দারুণ এক গভীরতা আছে যা মন ছুঁয়ে যাওয়ার মতো।

  • Profile Photo
    Sharika Khatun
    @sharika6924gmail-com
  • আসলে তোমার সামনে বসে তোমাকে নিজের দুঃখ গাথা পড়ে শোনাতে পারার মতো বলবান বৃক্ষ এখনো হয়ে উঠতে পারি নি।

    আমি তোহ গুল্ম, স্বভাবতই এই ফুলে ফুলে ভরে উঠি আবার কিছুটা পানির অভাবেই নেতিয়ে পড়ি।

    আমাকে জানতে হলে এগিয়ে এসে সন্তপর্ণে আমার সকল ভার বুকের মাঝে চেপে ধরো।

    রক্ত দানের মতোই আদান প্রদান হোক সকল কাব্য কথারা। বাহ্যিক বেশ টা থাক সাদামাটা, নিরেট ব…Read More

    4
    3 Comments
    • মানুষও বোধহয় এমনই, একটু যত্ন পেলেই ফোটে, না হলে চুপচাপ নেতিয়ে পড়ে।

    • নীরব গুল্মের অন্তরে যে তুফান, প্রিয় স্পর্শেই তার ক্লান্ত পাতা পায় শান্তির ঘুম…🖤

    • আপনার লেখা এই লাইনটি দারুণ লাগলো যে, “আমি তোহ গুল্ম, স্বভাবতই এই ফুলে ফুলে ভরে উঠি আবার কিছুটা পানির অভাবেই নেতিয়ে পড়ি।” নিজের আবেগগুলোকে এভাবে গুছিয়ে বলাটা সত্যি অনেক সুন্দর হয়েছে। পরের লেখাগুলোর জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য।

  • 2
    2 Comments
  • নয়নের বৃষ্টি রূপ পেত একটি নদে
    ইচ্ছা গুলো পোষণ হত এক সাহারার সমান
    স্বপ্ন দেখতাম জেরুজালেম পথের দূরত্বে
    আমার প্রিয় শহর
    সঙ্গী বানাতাম ডানাযুক্ত পাখিকে উড়বার জন্যে
    যেটা আমার প্রিয় শখ৷৷৷৷
    পূণিমার রাএিতে আটকে যেত সময় শুধু আকাশের সৌন্দর্যের জন্যে

    ~জুবায়ের

    5
    7 Comments
  • > শিক্ষাগুরু > মিজান পঞ্চায়েত >

    শিক্ষাগুরু জ্ঞানের মশাল
    জ্ঞানের আলো ছড়ায়,
    সন্তান তুল্য আপন ভেবে
    শিক্ষার্থীদের পড়ায়।

    ভালো ছাত্র গড়তে শিক্ষক
    সদা চেষ্টা করে,
    ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন
    মানুষ হতে পারে।

    শিক্ষকের আদেশ মতো
    চেষ্টা করে যারা,
    উচ্চ শিক্ষা গ্রহণ করে
    জীবন গড়ে তারা।

    সু-শিক্ষিত মানুষ হয়ে
    চালায় সমাজ দেশ,…Read More

    3
    3 Comments
    • শিক্ষকতার আসল সৌন্দর্যটা জ্ঞান দেওয়ার পাশাপাশি মানুষ গড়ার মধ্যেই। ভালো থাকুক সকল শিক্ষক।

    • শিক্ষকের জ্ঞানের প্রদীপেই মানুষ পায় আলোর পথ, গুরুর ঋণ তাই জীবনের চিরন্তন সাধনা….🖤

    • আপনার লেখাটিতে “শিক্ষাগুরু জ্ঞানের মশাল জ্ঞানের আলো ছড়ায়” লাইনটি খুব সুন্দর আর বেশ গভীর অর্থবহ লেগেছে। এমন একটা চমৎকার বিষয়বস্তু নিয়ে আপনি কি আগে কখনো আরও কবিতা লিখেছেন? আমাদের এই গ্রুপের বাকি সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • এলাচ ফুলের রেনু।
    জান্নাতুন নূর সাহলা।

    এলাচ ফুলের রেনুর বুকে ক্ষুদ্র ক্ষুদ্র ফল
    যা এলাচ নামে করল বিশ্ব জয় রে জয়।
    ভারতের এলাচ পর্বত আর মায়ার অদিবাসীদের
    জন্য এলাচ ছিল একটি সময় রক্ত আর দাসত্ব।
    ভারতীয় এলাচ আরবীয় বনিকদের হাত ধরে যায়
    বিশ্বের বিভিন্ন দ্বার প্রান্তে, মিশরের মমি,খাবারে
    কিংবা ধুপ তৈরিতে এলাচ ছিল তখন অনির্বায।
    ইউরোপীয়দের শোষনে ভর…Read More

    6
    12 Comments
  • Profile picture

    অর্থ নাকি স্বার্থ?

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    এই দেশে আর হবে কি সেই আসমানী?
    এখন দেখি দারিদ্র্যতায় বাড়ছে শয়তানি!

    প্রবাসীরা, দেশটাকে একবার দেখে যাও,
    কেন কষ্ট করে এই দেশে টাকা পাঠাও?

    এই দেশে জন্মায় না আর কোনো আসমানী,
    চারদিকে শুধু আজ জন্ম হচ্ছে শয়তানি!

    আগে ছিল সবকিছুর অভাব,
    ছিল মানুষের ভালোবাসার স্বভাব।
    আজ তো কোনো কিছুর অভাব ন…Read More

    1
    2 Comments
  • জীবন্ত বই

    হাজার হাজার বই পড়িয়াছো জ্ঞান তো আসে নাই
    ডিগ্রীর জোরে গরীবেরে মেরে নিজে শুধু খাই খাই,

    জ্ঞানচক্ষু খুলে নাই তবু, সবার কাছে তুমি জ্ঞানী
    টাকার জোরে চাপার জোরে আজ হলে সম্মানী,

    যে বই পড়িলে চক্ষু খুলিবে সেই বই পাবো কই,
    শোনো সেই বইয়ের নাম দিয়াছি জীবন্ত এক বই,

    তব পাশের অভাবীর দিকে চক্ষু উঠাইয়া দেখো
    দেখবে সেথায় মহ…Read More

    3
    7 Comments
  • গুপ্ত ব্যাধি
    নফছ্ নামের পাখি আজি ব্যাধিতে অচল
    উপরে ফিট ফাট পাখি ভেতরে গন্ডগোল ।
    পাখি আমার কাম লালসায় গুপ্ত ব্যাধিগ্ৰস্থ
    হালাল হারাম নাই তমিজ জীবন নাশে ব্যাস্ত ।
    দেহ জ্বলে ক্রোধ অনলে বেপরোয়া মন
    সবর শোকর নেই যে পাখির কু-রিপুর দংশন ।
    আগুন যেমন কাষ্ঠখড়ি ঝলসে করে ছাই
    হিংসা তেমন ধ্বংস করে জিন্দেগীর কামাই ।
    অন্যজনের উন্নতিতে হিংসুট…Read More

    3
    10 Comments
  • upokotha 26 october

    জাদুঘরের রাত ৩
    গের্নিকার দরজা ওদের ফেলল আবার একটা করিডোরে। এবার আলো নেই, শুধু অন্ধকার। কেউ কথা বলছিল না। ক্লাউস দেয়াল ধরে ধরে হাঁটছিলেন, চোখ লাল। ফাতিমা কিছুক্ষণ পর নিজে থেকে ওঁর হাত ধরলেন, শব্দহীনভাবে।
    আশিক আর সীনা একদম পেছনে। সীনা হঠাৎ থেমে গেল, আশিকের কনুই ধরে টানল। “এক মিনিট।”
    “কী?”
    “আমি একটু দাঁড়াতে চাই।” ওর গল…Read More

    2
    2 Comments
    • শোক ভাগ করলে হালকা হয়, আর ভালোবাসা নীরব ভাষায় মানুষকে মানুষে জোড়ে……🖤

    • Ashik Mokami, আপনার গল্পের ‘ভালোবাসা লুকিয়ে রাখলে কেউ জানবে না’—এই কথাটি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। এমন চমৎকার একটি লেখার জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য, তাই অন্যান্য লেখকবন্ধুদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে আরো প্রাণবন্ত করে তুলুন না!

  • upokotha 25 october

    জাদুঘরের রাত ২
    তারা বাগানে ছড়িয়ে পড়ল। আশিক একটা উড়ন্ত মাছের পিঠে চড়ে বসল, মাছটা ওকে নিয়ে গেল বিশাল একটা আঙুরের গুচ্ছের চারপাশে, আর মাঝপথে একটা মুখ-মানুষের-শরীর-মাছের প্রাণী ওকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করে বসল। আশিক হেসে রাজি হলো, দুজন ছুটল আঙুরের চারপাশে, আশিক ফার্স্ট রাউন্ডে হারল, সেকেন্ড রাউন…Read More

    2
    1 Comment
    • Ashik Mokami, আপনার জাদুঘরের এই অদ্ভুত আর নান্দনিক ভ্রমণের বর্ণনাটা পড়ে একদম অন্য এক জগতে হারিয়ে গেলাম। বিশেষ করে “দ্য কিস” নিয়ে আপনাদের কথোপকথনটা আমার খুব ভালো লেগেছে, তাই এমন সুন্দর লেখায় অন্যদের উৎসাহিত করতে সবাই একটু লাইক-কমেন্ট করবেন।

  • upokotha 24 october

    জাদুঘরের রাত ১
    নিমন্ত্রণপত্রটা এল সোজা প্যারিস থেকে। ভারী কাগজ, সোনালি কিনারা, মোমের সিল। ভেতরে লেখা — “বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলোর এক রাতের গোপন প্রদর্শনী। মধ্যরাতে শুরু। আমন্ত্রিত অতিথি মাত্র কুড়িজন।”
    সীনা কার্ডটা আলোর দিকে ধরে উল্টেপাল্টে দেখল। “আমরা কি এখন আর্ট দুনিয়াতেও সেলিব্রিটি?”
    “জাপানের যো…Read More

    2
    1 Comment
    • Ashik Mokami, আপনার লেখা এই ‘জাদুঘরের রাত ১’ গল্পটির বর্ণনাশৈলী এত চমৎকার যে মনে হচ্ছে চোখের সামনে সত্যিকারের একটি জাদুঘর জীবন্ত হয়ে উঠেছে, বিশেষ করে “আপনারা তো শিল্প বিশেষজ্ঞ না,” ফাতিমার এই সংলাপটি পুরো গল্পের আবহকে এক নিমেষেই রহস্যময় করে তুলেছে।

  • (প্রবন্ধ)
    কল্পনায় অনিদ্রার রাত_____________
    -সফিকুল ইসলাম শিল্পী, ০৫.১০.২৬,

    রাতটা কেমন করে যেন শেষ হতে চাইছিল না।

    ঘুম আমার চোখের কাছে এসেও ফিরে যাচ্ছিল। বালিশে মাথা রেখে কতবার যে এপাশ-ওপাশ করেছি, তার হিসাব নেই। জানালার বাইরে তখন নিস্তব্ধ পৃথিবী।

    দূরে কোথাও কুকুরের ডাক। মাঝে মাঝে বাতাসে পাতার মৃদু শব্দ। অথচ আমার ভেতরে তখন এক অদৃশ্…Read More

    3
    4 Comments
    • “কখনো কখনো কল্পনায় পাওয়া একজন মানুষই বাস্তবের চেয়েও বেশি সত্যি হয়ে ওঠে”—আহা! কী চমৎকার একটা লাইন!

    • অনিদ্রার রাত পেরিয়ে কল্পনার মানুষটিই হৃদয়ে জ্বালে সবচেয়ে উজ্জ্বল ভোর…🖤

    • Shilpi, আপনার লেখা “সেই রাত আমাকে তোমাকে দিয়েছিল, বাস্তবে নয়, কল্পনায়” – এই লাইনটা এত দারুণভাবে লিখেছেন যে পড়তে পড়তে একদম অন্যরকম এক অনুভূতি হচ্ছিল।

  • ক বি তা:
    মেঘের শব্দ আর মাটির ভাষা
    সফিকুল ইসলাম শিল্পী, ৫ অক্টোবর,২৬,

    মেঘ আকাশে জমে থাকে।
    তার ভারে পাহাড়ের কপাল নুয়ে আসে।

    পাহাড় তার পাথুরে শরীর দিয়ে
    শুনে নেয় মেঘের গোপন উচ্চারণ।
    তারপর শিকড়ের অন্ধকারে
    নিঃশব্দে খুলে যায় জলের দরজা।

    সেই জল প্রথমে নামে
    সরু কোনো স্বপ্নের মতো।
    তারপর একটু একটু করে
    নদী হয়ে নিজের পুরোনো নাম ভুলে যায়।…Read More

    2
    3 Comments
    • অসাধারণ শব্দশৈলী আর গভীর ভাবনা।

    • মাটির নীরব বুকে নদী লিখে যায় জীবনের অনন্ত উত্তর……🖤🖤

    • আপনার লেখাটি পড়ে খুব শান্তি পেলাম, প্রকৃতির এমন মায়াবী বর্ণনাগুলো সত্যিই অনেক চমৎকার।

  • একটি ভুল মানুষ থেকে সাবধান, জীবনের একটি ভুল সিদ্ধান্ত সারাজীবনের জন্য কান্না বয়ে আনবে।
    জীবনের অনেকটা সময় যদি চলে যায়, তবে যাকনা,তবুও একটি ভুল মানুষকে জীবনসঙি হিসেবে বেছে না নেওয়া। পূরুষ অথবা নারী যে ই
    হোক, যাচাই বাছাই করে তারপর সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে ছেলের সাথে তার বিয়ে হবে, অঢেল টাকা সম্পদের অভাব নেই কিন্তু ছে…Read More

    7
    14 Comments
  • চাঁদ আর নেই
    মাহমুদ হায়াত

    রাতের পাঠ শেষে
    ভোরের আগেই চাঁদ তার সমস্ত আলো
    কোনো অদৃশ্য জানালার ওপারে রেখে পালিয়ে গেছে।
    তারপর নদী উজানে ওঠে…
    জলের ভেতর কে যেন কাঁদে,
    বৃক্ষেরা সারারাত বিলাপ করে নিজেদের পুরোনো স্মৃতির আঙিনায় ।
    পাখিরা আকাশে ফিরে যেতে চায়,
    কিন্তু পথের কোথাও আর চাঁদের চিহ্ন নেই।
    আকাশের এক কোণে কালো হয়ে ঝুলে আছে…Read More

    2
    4 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘কিছু আলো নিভে গেলে অন্ধকারও আর আগের মতো থাকে না’—এই অসামান্য লাইনটি গভীর এক বিষণ্ণতা আর অনুভবের ছাপ রেখে যায়। বিষাদময় এই দৃশ্যপটটি আরও জীবন্ত করতে চাইলে হয়তো কোথাও সামান্য শব্দ বদল করে ছন্দময় করে তুলতে পারেন। এমন হৃদয়স্পর্শী লেখনী আমাদের মুগ্ধ করে, তাই নিরন্তর লিখে যাওয়ার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

    • অদ্ভুত সুন্দর আর গভীর এক শূন্যতার কবিতা।

    • চাঁদ হারালে রাত শুধু অন্ধকার হয় না, পৃথিবীর অন্তরেও এক অনন্ত শূন্যতা নামে……🖤

    • Mahmud Hayat, ‘কিছু আলো নিভে গেলে অন্ধকারও আর আগের মতো থাকে না’—এই লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লেগেছে। লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের ভেতর।

  • আমার ইচ্ছেরা

    শহর জুড়ে বৃষ্টি নামুক
    ভিজুক আমার সারা দেহ মন
    উড়ে যাওয়া শুভ্র বলাকার মতো
    হোক না মেঘের সাথে আমার একটু আলাপন ।।

    পাহাড় বেয়ে ঝর্ণা নামুক
    বয়ে চলুক শীতল জলধারা
    প্রকৃতির সাথে সৃষ্টি হোক না তবে
    আমার অকৃত্রিম ভালোবাসার সহস্র ধারা।।…Read More

    5
    5 Comments
    • আপনার লেখাটিতে ‘রঙিন স্বপ্নের মেলা বসুক, আমার ছোট্ট আঙিনাতে’ লাইনটি দারুণ এক স্নিগ্ধ অনুভূতি তৈরি করেছে, আর প্রকৃতির নানা অনুষঙ্গের সাথে আপনার এই সুন্দর মেলবন্ধন যেন জীবনানন্দ দাসের কোনো প্রিয় কবিতার মতো হৃদয়ে প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই কলম চালিয়ে যান, এমন স্নিগ্ধতায় আমাদের লেখা উপহার দিতে থাকুন।

    • জীবনটা আসলেই এমন আনন্দে ভরপুর থাকা উচিত!

    • প্রকৃতির কোলে তোমার সকল ইচ্ছা ফুল হয়ে ফুটুক, জীবন ভরে উঠুক বৃষ্টি চাঁদ আর নির্মল আনন্দে……🖤

    • আপনার কবিতার ‘রঙিন স্বপ্নের মেলা বসুক আমার ছোট্ট আঙিনাতে’ লাইনটা ভীষণ সুন্দর, একদম মনের কোণ ছুঁয়ে গেল।

    • শুধু আনন্দটুকু থাকনা জীবনে।

  • অমানুষ (১ম পর্ব)
    ২য় পরিচ্ছেদ

    শফিক বলল, ‘পড়তাম, যদি ইকবাল পাকিস্তানের না হয়ে বাংলাদেশের হতো।’
    অফিসার বলল, ‘রবি ঠাকুরওতো বাংলাদেশের না ভারতের।,
    ‘হুম,তবে তিনি বাংলাকে ভালোবেসে বাংলা কবিতা লিখেছেন, যা ইকবাল লিখেনি।,
    অফিসার এবার ভ্রু কুঁচকালেন।অনেক যুক্তি দিয়েও যখন বুঝানো যাচ্ছেনা তখন কি করা যায়?তার কি প্রচন্ড রাগ হচ্ছে? শিরায় আঙুল বুলিয়ে দ…Read More

    4
    5 Comments
    • অফিসারের সামনে যেন পাঁচটা লাশ নয়, পাঁচটা বাংলাদেশ শুয়ে আছে—এই চমৎকার বর্ণনার মাধ্যমে আপনি ইতিহাসের এক গভীর বেদনাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়স্পর্শী, আর প্রতিটি লাইনের সাথে আপনার লেখনী যেন আরও উজ্জ্বল হয়ে উঠুক এই শুভকামনা রইল।

    • অফিসারের সামনে যেন পাঁচটা লাশ নয়, পাঁচটা বাংলাদেশ শুয়ে আছে…”— অদম্য দেশপ্রেমের ভীষণ শক্তিশালী উপস্থাপন।

    • শহীদের রক্তে ভাষা পায় বাংলা, আর সেই রক্তেই জেগে ওঠে অমর বাংলাদেশ……🖤

    • মো বুলবুল আহমেদ, ‘অফিসারের সামনে যেন পাঁচটা লাশ নয়, পাঁচটা বাংলাদেশ শুয়ে আছে’—এই লাইনটা পড়ে গা শিউরে উঠল, আপনি পরবর্তী পর্বে আসলে কী দেখাতে চাচ্ছেন?

  • Load More Posts
Skip to toolbar