• উপকথা—রুনামিতা
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
    আবির নামটা তার মা রেখেছিল। কিন্তু মা কখনো তাকে ডাকেনি সেই নামে। মা তখন অন্য একজনের সংসারে, অন্য একজনের বিছানায়, অন্য একজনের সন্তানের মুখে ভাত তুলে দিতে ব্যস্ত।
    আবির সেই সংসারের কেউ না। আবির সেই সংসারের লজ্জা। এতিমখানার দারোয়ান চাচা তাকে প্রথমদিন এনে দিয়েছিল একটা নীল রঙের থলেতে করে — দুটো জাম…Read More

    2
    1 Comment
    • কখনো কখনো একজন মানুষের পতন ব্যক্তিগত নয়—তা হয়ে ওঠে পুরো ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। রুনামিতার গল্প সেই ব্যর্থতারই নাম।

  • আগের জন্মে তুমি ছিলে হেরো,
    আমি লিয়েন্ডার- মনে আছে?
    অরুন্ধতী, সেদিন জল আমাকে মারেনি—
    আমাকে মেরেছে তোমার নিভে যাওয়া প্রদীপ।

    প্রতিরাতের সে উন্মত্ত সময়ের কালস্রোত ছিঁড়ে
    সাঁতরে গিয়েছি তোমার দিকে।
    ওপারে তোমার মিনারের চূড়ায় জ্বলা প্রদীপটাই
    ছিলো আমার একমাত্র ধ্রুবতারা।

    নোনা জলের ঝাপটা যখন চোখ-…Read More

    3
    1 Comment
  • তুমি আমার অবাধ্য সাইকি—
    যে নিষিদ্ধ আলোর মায়ায়
    পা রেখেছিলে আমার গহীন অন্ধকারে।
    আর আমি?
    আমি এক ছদ্মবেশী ইরোস—
    যে নিজের মুখ লুকিয়ে কেবল
    তোমার আত্মার কাছে পৌঁছাতে চেয়েছি।

    আমাদের প্রেমের কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না,
    ছিল না কোনো জাগতিক স্বাক্ষর বা প্রমাণপত্র—
    ছিল কেবল দুই আত্মার মাঝে জন্ম নেওয়া
    এক আদিম, নগ্ন অনুভবের হাহাকার।

    তুমি…Read More

    3
    1 Comment
    • প্রেম পরিপূর্ণতার বদলে অপরিপূর্ণতার নান্দনিক রূপে ধরা দিয়েছে

  • মেয়েদের ভিতরের গল্প
    ;নাদিয়া রিপাত রিতু
    মা-বাবা ছোট থেকে একটা মেয়ে‌কে লেখা-পড়া করিয়ে বড় করে।যখন প্রাপ্ত বয়স্ক হয় মেয়েটিকে চেষ্টা করে ভালো জায়গায় বিয়ে দিতে মেয়েটি সংসার জীবনে যেন‌ সুখে থাকে  সব সময় মা-বাবা এটাই চাই।তার জন্য মা-বাবা কোনো কিছু কমতি রাখেনা।যার যতটুকু সামর্থ্য আছে মেয়েকে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়।এরপর ও যদি কিছু বেশ…Read More

    3
    2 Comments
  • শিশির কণা

    নাদিয়া রিপাত রিতু,
    পর্ব – ৪

    একদিনে ওদের দূরত্বটা হয়নি,,,ওদের দূরত্বের জন্য রেহেনা আর রুবি দায়ী ,,,, রায়ানের মন বিষিয়ে দিয়েছে শিশিরের প্রতি,,,ওদের জন্য আজ রায়ান আর শিশিরের সম্পর্কের পরিণতি
    আগের কথা বাদ দিলাম,,,,,
    সকাল সকাল ঘুম থেকে উঠে গেলো শিশির,,,,,
    মা শায়লা বললো সকাল সকাল‌ উঠে গেলি যে,,,,
    শিশির একটু কাজ আছে মা,…Read More

    3
    2 Comments
  • বজ্রে উন্মাদ চরাচর
    জাকের আদিত্য
    বর্ষার বজ্র উন্মাদ পৃথ্বীর সমতলে সেই একাকী নগ্ন পুরুষ হলদে সর্ষে ক্ষেতে একা এসে দাঁড়ায় প্রবল উত্তেজনায়। পার্শ্ববর্তী চরাচরের মানুষ দিক বিদিক ভুলে ঘরের দিকে পালাতে শুরু করে। ঝড়ো হাওয়া, বজ্রের ধ্বনিতে কেঁপে ওঠে চারিপাশ। লাল, নীল, বেগুনি এইসব বিবিধ রং আঁকড়ে ধরে টুকরো টুকরো আকাশ প্রজ্বলিত করে। সেই দিগম্…Read More

    3
    6 Comments
  • মাতৃকোল
    মিহির চৌধুরী ইমন

    তুমি এলেই
    পূর্ণতা পাবে চেনা শহরের মানচিত্র,
    সবুজ অরণ্য ছুঁয়ে
    নরম রোদ নেমে আসবে আমার উঠোনে।

    তোমার আগমনে
    বর্ণমালার ভেতর জেগে উঠবে জীবনের শব্দ,
    নতুন গোলাপের গন্ধে
    আমার কবিতায় ফিরবে লাল-সবুজের রং।

    তুমি ভালোবাসলেই
    শিকড়ের গন্ধে জেগে উঠবে সংস্কৃতি,
    ভাটি-বাংলা
    ফিরে পাবে তার হারানো গান।

    তুমি এলেই
    বাংলা…Read More

    6
    3 Comments
    • ভালোবাসায় ফেরে শিকড়…..🤍

    • জীবনানন্দ দাশের সেই ‘রূপসী বাংলা’র কথা মনে পড়ে গেল।
      বাংলার প্রকৃতি আর সংস্কৃতিকে আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
      সত্যিই প্রশংসনীয়, চালিয়ে যান

    • নিজস্ব সংস্কৃতি, শিকড় আর ভালোবাসায় ফেরা……………

  • আমি মানসিক প্রস্তুতি নিচ্ছি|
    শুনেছি সব আমাকে ছেড়ে যাবে|
    অনেকটা সম্মতিতেই সব চলে যাবে|
    রাতের আধারে মত অন্ধকারে|
    চুপিচুপি যাওয়ার পথে
    সূক্ষ্ম আর্তনাদ রেখে|
    আমি প্রস্তুতি নিচ্ছি এক অসম যুদ্ধের,
    অন্ধকারে বেঁচে থাকার
    শূন্যতায় লড়ে যাবার…..!!!

    4
    2 Comments
    • সবাই ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়াটা অনেক কষ্টের
      খুব সাহসের সাথে কবিতায় তুলে ধরেছেন।

    • এই অন্ধকারও একসময় কেটে যাবে, শুধু সময়টা সহ্য করে যেতে হবে।

  • তোমার মতন কাউকে পেলে
    তাকে কি করে তোমার মতন ভালোবাসবো?
    তোমায় এমন ভাবে ভালোবেসেছি যে,
    সব শব্দগুলো তোমার বর্ননায় ফুরিয়েছে।
    তোমাকে ভালোবেসে দেউলিয়া হয়ে’ই
    আমি গড়েছি আমার সাম্রাজ্য।

    আমার হৃদপিণ্ড হয়েছে বাউলের একতারা,
    যা শুধু তোমার সুরই চেনে—
    অন্য কোনো আঙুলের ছোঁয়া
    সেখানে কেবল এক বেসুরো আর্তনাদ তুলবে।

    আমি এখন সেই নদী,
    যে একব…Read More

    4
    6 Comments
  • আমি তোমাকে চেয়েছিলাম, নেফারতিতি।
    অথচ আমাকে দেওয়া হলো মহাকাশের শূন্যতা,
    নির্দয় নির্ঘুম রাত,
    একঝাঁক পরিযায়ী একাকিত্ব,
    মৃত্যুর হাহাকার
    আর একটি অমীমাংসিত গল্প।

    আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
    কোনো অলৌকিক মুক্তিও না।
    চাইনি ইতিহাসে নাম লিখতে,
    চাইনি নক্ষত্রের উত্তরাধিকার।

    আমি শুধু চেয়েছিলাম
    তোমার পাশে বসে থাকা কিছু বিকেল,
    দু’…Read More

    4
    4 Comments
    • আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
      কোনো অলৌকিক মুক্তিও না।

    • ছোট চাওয়ায় মহাবিশ্ব শূন্য…..🖤

    • নেফারতিতিকে নিয়ে আপনার এই আকুতি আর স্মৃতির কাছে নির্বাসিত হওয়ার গল্পটা মন ছুঁয়ে গেল
      সত্যিই প্রশংসনীয়।

    • এমন একতরফা ভালোবাসার শূন্যতা অনেকেই চেনে, শুধু শব্দে এত সুন্দরভাবে বলা হয় না।

  • ইউরিডিসি,
    এখন আমি একলা এক অরফিউস—
    যার বীণায় কোনো সুর নেই, আছে শুধু হাহাকার;
    আমি আজও পাতালের দরজায় মাথা খুঁড়ি—
    যদি কোনোদিন তোমার সেই হারিয়ে যাওয়া পদধ্বনি
    আবার শুনতে পাই অন্ধকারের ওপার থেকে।

    দেবতারা আমাকে ক্ষমা করেনি,
    সময়ও না।
    কিন্তু সবচেয়ে নির্মম বিচারক হয়ে আছে নিজের হৃদয়;
    সে প্রতিদিন আমাকে সেই এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়—
    যে মুহূর্…Read More

    4
    5 Comments
  • মন্তব্যের ভিড়ে সমাজের প্রতিচ্ছবি
    (শব্দের অন্তরালে মানুষের মনস্তত্ত্বের পাঠ)
    ___ পি কে সরকার

    ডিজিটাল যুগ মানুষের কণ্ঠকে অভূতপূর্ব স্বাধীনতা দিয়েছে। একসময় যে মতামত ঘর, আড্ডা কিংবা সীমিত পরিসরের আলোচনায় আবদ্ধ থাকত, আজ তা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় লক্ষ মানুষের সামনে। সংবাদমাধ্যমের মন্তব্যঘর, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া কিংবা অনলাইন আল…Read More

    6
    4 Comments
    • মন্তব্যে লুকায় মনের ভাষা…..🖤

    • আপনার লেখা পড়ে নতুন করে ভাবলাম।
      আপনার এই পর্যবেক্ষণ ক্ষমতা সত্যিই অসাধারণ।
      চালিয়ে যান, অনেক শুভকামনা!

    • চমৎকার বিশ্লেষণ। আমি আরেকটা জিনিস বলতে চাই আর তা হল আমাদের স্মৃতি বিভ্রাট। আধুনিক যুগে যে কোন সংবাদের প্রতিক্রিয়া স্বল্পায়ু। শুভ কামনা জানবেন।

    • নিজের প্রতিক্রিয়াগুলোকেও নতুনভাবে প্রশ্ন করতে শিখলাম

  • “নীল বাতাসের গন্ধ”

    অন্ধকারকে ছোঁবার সাহস শুধু স্মৃতিদেরই থাকে। তারা ফিসফিস করে, কখনও তীব্র চিৎকারে জানান দেয় তাদের উপস্থিতি, ঠিক যেন এই মধ্যরাতের মতো। বৃষ্টি জানত, এই রাত তার জন্য নয়। এই রাতের তারারা সাইদের নয়, কিংবা এই শহরের নয়। এই রাতটা একান্তই তার পুরোনো, জং-ধরা অতীতের।

    আজকাল বড্ড বেশি স্মৃতি এসে ভিড় করে। বৃষ্টি সাইদের ফ্ল্যাটের বারান…Read More

    5
    8 Comments
  • ঘুরে দাঁড়ানোর গান
    (আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে)

    কাঁটাতারের বেড়া দিয়ে আঁকা যায় মানচিত্রের রেখা,
    সেথা মানুষের কান্নার কোনো রঙ নাহি যায় দেখা।
    উদ্বাস্তু নাম দিয়ে যারে আজ ফেলেছ পেছনে ঠেলে,
    সেও তো মেধার আলো ছড়াতে পারে নতুন প্রদীপ জ্বেলে।
    তুমিও মানুষ, সেও মানুষ—একই আকাশের নিচে,
    সুযোগ পেলে তারও স্বপ্ন কি কভু হতে পার…Read More

    8
    4 Comments
  • ইশারা
    ================
    – শরীফ এমদাদ হোসেন

    যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
    সেদিন যেমন চারু বৌদি রাজি হয়েছিল
    খেলাচ্ছলে বলেছিলো,” মজা পেলুম, আবার এসো ”
    কী করে বোঝাবো বলো?
    সে মজা নিয়ে ঘুরলাম উত্তর সাগরে
    টারসিয়ারি যুগ হতে বয়ে চলা হিমেও থামলো না উত্তেজনা, আমি চরম উত্তেজিত।

    মাঝে মাঝে ভুল হয়,
    চারু বৌদি ভেবে ডুব দেই তোমার জলে,
    ও’জলে…Read More

    4
    4 Comments
    • যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?

    • ইশারাতেই খোলে পাপড়ি…..🤍

    • ইশারার ভাষায় আকাঙ্ক্ষা, স্মৃতি আর জীবনের গল্পকে এক অনন্য কাব্যিক আবহে তুলে ধরেছে।
      অসাধারণ লিখেছেন!

    • ইশারার কথার আড়ালে এক ধরনের নিঃসঙ্গ আকাঙ্ক্ষা আছে।

  • কার কাছে যাবো ফিরে?
    ~ শরীফ এমদাদ হোসেন

    ম্যারাথন রেসে গিয়ে ফিরে আর আসলো না
    পাললিক নদী, নদীর স্রোত
    জীবনের মানেগুলি এখানেই থমকে চলে বুঝি?
    দ্বীপের দেশের গাছে বিকিরণ ঘটে যায় যদি
    এলিয়েন ছোঁড়ে তার আচানক মিসাইল ডানা
    বাঁচবে কী প্রকৃতির দান করা,
    আমাদের বসবাসরত পৃথিবী খানা?

    ফেরানো যাবে না ভেবে,
    মন আজও ফুঁড়ে চলে সুনীল আকাশ
    কার কাছ…Read More

    4
    4 Comments
    • ফেরানো যাবে না ভেবে,
      মন আজও ফুঁড়ে চলে সুনীল আকাশ

    • ফেরার পথ খুঁজি অবিরাম….🖤

    • সব হতাশা ও অনাস্থার পরেও মানুষকেই শেষ আশ্রয় হিসেবে দেখানোর ভাবনাটা সুন্দর।

    • আজকের পৃথিবীর উদ্বেগ আর হতাশার চিৎকার

  • ঢেউয়ের বুকে নোঙর

    নোনা বাতাস আর সমুদ্রের গর্জন সজিব ও তারেকদের মজ্জায় মিশে ছিল। পটুয়াখালীর এক চিলতে উপকূলীয় গ্রামে যখন সাগরের জল উপচে উঠত, তখন বাবা বলতেন, “মানুষের মনটাও সাগরের মতো বড় হতে হয় রে বাবা, তবেই টিকে থাকা যায়।”

    সংসারটা ছিল বেশ বড়। সজিব আর তারেক—দুই ভাই, আর তাদের পাঁচ বোন—আমিনা, ফাতিমা, হালিমা, কুলসুম ও হাফসা। বাইরে থেকে ভা…Read More

    6
    3 Comments
    • ঝড় সয়েও অটুট ভিত…..🤍

    • নিয়াজের দায়িত্বশীলতা এবং সজিবের অভিভাবকসুলভ সিদ্ধান্ত গল্পটিকে আলাদা মাত্রা দিয়েছে। ❤️
      “ঢেউয়ের বুকে নোঙর” নামটির যথার্থতা পুরো গল্পজুড়ে অনুভব করেছি। 🌿💙

    • বাবা-মায়ের ত্যাগ আর ভাই-বোনের একতা—পড়তে গিয়ে চোখ ভিজে গেল।

  • একটি সাদা মানিব্যাগ
    অথবা একজন সান্তাক্লজ

    ১.
    সকাল ৮টার সময় ঘুম ভাঙলো সাঈদুর রহমান শান্তর। ঝটপট উঠে পড়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলো। সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো টাই ঝুলিয়ে রুম থেকে বের হয়েই দেখতে পেলো খাবার টেবিলে নাশতা সাজাচ্ছেন মা রাশেদা কামাল। বাবাকেও দেখতে পেলো শান্ত। খাবার টেবিলে বসেই পত্রিকা পড়ছেন নিমগ্ন চিত্তে।
    রাশেদা স্বাম…Read More

    3
    6 Comments
  • Load More Posts
Skip to toolbar