Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile Photo
    Umme Tabassum Taiyeba
    @umme-tabassum-taiyeba
  • হাজার শিশু মরছে ডুবে
    সাংবাদিক আবু তাহের

    হাজার শিশু মরছে ডুবে পুকুর খালে বিলে,
    স্বজন কান্দে পাগল বেশে কষ্ট রেখে দিলে।
    পিতামাতার আহাজারি আকাশ বাতাস ভারী,
    পুকুর জলে বুকের মানিক নিয়েছে তার কাড়ি।

    যুগে যুগে মরছে শিশু মোদের স্বাধীন দেশে,
    বুক চাপড়িয়ে জীবন কাটে ঘোরে পাগল বেশে।
    মায়ে ব্যস্ত ঘরের কাজে বাবা ফসল মাঠে,
    অবুঝ শিশু সেই সুযোগে…Read More

    12
    6 Comments
  • খুকির পণ
    সাংবাদিক আবু তাহের

    পণ করেছে আমার খুকি
    ডাক্তার সে গো হবে,
    গরিব দুখীর করবে সেবা
    মনের শান্তি তবে।

    খুকি আমায় ডেকে বলে
    শোনো প্রিয় বাবা,
    মরণ ব্যাধি করবো মুক্ত
    হোক না কোভিড থাবা।

    বলছে খুকি চর অঞ্চলে
    শত মা আজ মরে,
    বেঁচে থাকে কত সন্তান
    মা বিহনে ঘরে।

    ডাক্তার নেই গো চরাঞ্চলে
    গায়ে উঠলে জ্বরে।
    কাঁধে করে দূর্গম পথে
    আনতে…Read More

    10
    4 Comments
  • নিদয়া নিঠুর রে বন্ধু,
    গীতিকার সাংবাদিক আবু তাহের

    নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।
    ধরে ছিলে দুটি হাতে
    কাছে বসে চাঁদনী রাতে
    কোন দোষেতে গেলি ছাড়ি মন নিয়ে গো কাড়ি।
    নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।

    নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।
    মন বসেনা কোনো কাজে
    চোখে হারাই শরম লাজে
    তোরে নিয়ে দিতে চাই গো সাত স…Read More

    8
    3 Comments
  • অপরূপ শোভা
    সাংবাদিক আবু তাহের

    ফুলে ফলে নদী জলে ভরা মোর দেশ,
    অপরূপ শোভা দেখে প্রাণ থাকে বেশ।
    পাখি উড়ে ডানা মেলে ঠোঁটে ধরে গান,
    ভোরবেলা গান শুনে মন নাচে তান।

    গাছেগাছে ফুল ফোটে দেখে ভরে মন
    খরগোশ ছুটে চলে ঝোঁপঝার বন।
    নিশিরাতে শুনি মোরা শিয়ালের হাঁক,
    মগডালে বসে থাকে কতো দাঁড়কাক।

    শাপলা শালুক ফোটে খাল-বিল প…Read More

    9
    7 Comments
  • প্রতিদানে চায় না কভু
    সাংবাদিক আবু তাহের

    হাঁটতে শিখি ভবের বুকে
    পিতার হাতটি ধরে,
    পিতা আমার জীবন ছাতা
    বুকে রাখে জড়ে।

    রোগে শোকে পিতা মাতার
    চোখের ঘুম নেয় কেড়ে,
    মায়ের আদর সেবা যত্নে
    দিনদিন উঠি বেড়ে।

    মোদের সুখে পিতার কষ্ট
    হৃদয় মাঝে ভোলে,
    সারাটি দিন ঘামে ঝরে
    হাসি মুখ নেয় কোলে।

    আদর সোহাগ দিয়ে বাবা
    কাঁধে নিয়ে ঘোরে,
    দুষ্টমিতে রাগ ক…Read More

    8
    5 Comments
  • স্রোতের তোড়ে লণ্ডভণ্ড
    সাংবাদিক আবু তাহের
    ১৯ জুন ২০২২

    বানের জলে ভাসছে আজি মোদের সিলেট জেলা,
    চোখের পানি ফেলছে মানুষ কষ্টে কাটছে বেলা।

    বসত ঘরের ভিতর আজি ঢুকছে বানের পানি,
    ঘোর বিপদে শিশু সন্তান বৃদ্ধ নানা নানি।

    স্রোতের তোড়ে লণ্ডভণ্ড কাঁচা-পাকা বাড়ি,
    ভেসে গেছে গরু-ছাগল ভাতের রান্না হাঁড়ি।

    খাবার নাহি অনেক ঘরে নেই বিদ্যুতের…Read More

    10
    7 Comments
    • আমার দেখা অন্যতম সুন্দর জায়গা আজ ডুবে আছে। অসংখ্য মানুষের চোখ দিশেহারা একটু শুকনো জায়গার খোঁজে। বড় ধরনের বিপর্যয় হবার আগে মানবতার হাত যেন এগিয়ে আসে সকল অসহায় মানুষগুলোর কাছে এই কামনা করি।

    • মানবতার জয় হোক।

    • প্রকৃতি অশান্ত হওয়ার জন্য মনুষ্য কম দায়ি নয় কিন্তু খাল বিল দখল করে ভরাট, নদী দখল করে ভরাট, শুধু চাই আর চাই; চাওয়া ছাড়া কিচ্ছু নাই, প্রকৃতির সাথে আমরা যেমন করবো প্রকৃতি কি তা ফিরে দিবে ন? পানির ধারণ ক্ষমতা নষ্ট না করি, একা সুখী হওয়া যায় না, মানবতার জয় হোক, সবাই সবার অবস্থান থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেই। আসুন সবে এক সাথে বাঁচি।

    • দুর্গতদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য

    • মানবতার জয় হোক।

    • মন্তব্য করে উৎসাহ প্রদানকারী সকল বন্ধুজনে কৃতজ্ঞতা জানাই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।

  • স্বার্থ লোভে ভবের মাঝে
    সাংবাদিক আবু তাহের

    আপন স্বার্থ ছেড়ে যারা
    থাকে সংসার ভবে,
    মৃত্যূ পরে লোকের মুখে
    বেঁচে তারা রবে।

    ধরার বুকে প্রভুর খুশি
    দিবে শান্তির ছায়া,
    হাদিস বাণী মেনে চললে
    নবী করবেন মায়া।

    হিংসা বিভেদ গীবতকারী
    ধর্মে নহে ভালো,
    ভালোবাসা দিয়ে সবাই
    ভবে জ্বালাই আলো।

    স্বার্থ লোভে ভবের মাঝে
    করলে মানুষ খুনে,
    ইতিহাস তা…Read More

    8
    5 Comments
  • ধরার বুকে মানব জাতির
    সাংবাদিক আবু তাহের

    ধরার বুকে মানব জাতির
    আজ বোঝা দায় গুণ,
    আপন স্বার্থে ভোলে স্বজন
    করছে তুলা ধুণ।

    নিজ স্বার্থে তার নীতি কথা
    পরের স্বার্থে চুপ,
    আপন স্বার্থে বন্ধুর প্রাণকে
    ফেলছে গহীন কুপ।

    সহায় সম্পদ লোভে দেখি
    ভাইকে করছে খুন,
    পরের ধনে গাপুস গুপুস
    খায় আলকাতরা চুন।

    পোষাক গুণে যায় না চেনা
    মানুষের যে রুপ,
    জাতি…Read More

    8
    5 Comments
  • সুখ থাকে গো ঘরে
    সাংবাদিক আবু তাহের

    ভবের বুকে স্বামী স্ত্রীতে
    সারা জীবন চলে,
    সুখে দুখে পাশে থেকে
    মনের কথা বলে।

    একই ছাতার নীচে দুজন
    ধরে দুটি হাতে,
    বিপদ দেখলে যায় না দূরে
    থাকে তারা সাথে।

    মনের মাঝে হাজার স্বপ্নে
    বিভোর তারা থাকে,
    ঝড় বৃষ্টিতে ভয় করে না
    সংসার সুখের রাখে।

    সুখের সংসার জুড়ে থাকে
    মুখে তৃপ্তির হাসি,
    কেহ…Read More

    8
    7 Comments
  • Profile picture of Abu Taher

    Abu Taher and Profile picture of Al-MasudAl-Masud are now friends

    Profile Photo
    Al-Masud
    @al-masud
  • Profile Photo
    Shohel Nawaz
    @shohel-nawaz
  • নিদয়া নিঠুর রে বন্ধু,
    সাংবাদিক আবু তাহের

    নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।
    ধরে ছিলে দুটি হাতে
    কাছে বসে চাঁদনী রাতে
    কোন দোষেতে গেলি ছাড়ি মন নিয়ে গো কাড়ি।
    নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।

    নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।
    মন বসেনা কোনো কাজে
    চোখে হারাই শরম লাজে
    তোরে নিয়ে দিতে চাই গো সাত সাগর যে পার…Read More

    6
    6 Comments
  • মিছে মায়া ভবে
    সাংবাদিক আবু তাহের

    দয়া মায়া যত মান বাড়ে তত
    ব্যথা ভোলে তার মনে,
    সুখ বুকে তার নহে মুখ ভার
    চলে হাসি মুখ সনে।

    লোভ দেখে কত নহে মাথা নত
    ভয় বুকে চলা তার,
    মনে প্রেম বাতি ভবে ভোলে জাতি
    কিসে হবে তরী পার।

    নাহি মরে ধুঁকে আশা রেখে বুকে
    দ্বীন দেখে পথ চলা,
    ভয় তার রবে সুখ ছাড়ে সবে
    মনে নেই ছলা কলা।

    ভাবে কভু বসে চোখে জল খসে…Read More

    7
    6 Comments
  • দেশের চাষী ব্যস্ত আজি
    সাংবাদিক আবু তাহের

    দেশের চাষী ব্যস্ত আজি
    গোলায় ভরছে ধান,
    নতুন ধানের আনন্দেতে
    চাষীর মুখে গান।

    রৌদ্রে পোড়ে বৃষ্টি ভিজে
    গায়ের ঝরায় ঘাম,
    খুশি থাকে কৃষক সবাই
    পাইলে ন্যয্য দাম।

    ধান কাটিয়ে উঠোন মাঝে
    চাষীর মুখে হাঁক,
    বোশেখ মাসের খড়া তাপে
    মেঘের বজ্র ডাক।

    খড় শুকিয়ে ঢিপি সাজায়
    খাবে গরুর পাল,
    গিন্নির মুখে পান…Read More

    5
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar