Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • রাত্রি বা দিবালোকে, রাস্তায়, মোড়ে__
    হল্লায়, অলিতে-গলিতে,বাসে,টার্মিনালে,
    ট্রেনে বা রিকশায়,আতঙ্ক মূর্তিমান
    যে-কোনো কোথাও: আণ্ডারপাসের সরুতে,
    ভ্যাপসা গুমোটে, বিপণি বিতানে, উড়াল
    সেতুতে,এসকেলেটরে।আতঙ্ক বিরাজ
    করছে রেস্টুরেন্টে,পিঠাঘরে,পেস্ট্রিশপে,
    বেকারিতে, এমন কী অভ্যর্থনায়,ফুলের
    তোড়াতে,প্রেস ও মিডিয়াপাড়ায়।আতঙ্ক…Read More

    2
    2 Comments
    • ‘আতঙ্ক’ যেন শুধু একটি অনুভূতি নয়, বরং এটি একটি মূর্ত সত্তা

      • আপনার আন্তরিক প্রতিক্রিয়া পড়বার পর আমার নিজের কাছে নিজের পরিশ্রম সার্থক মনে হচ্ছে! অশেষ ধন্যবাদ আপনাকে।

  • কী ক’রে

    __________________________________

    হুল্লোড় আর ধুলোর ভেতর কী দ্রুত
    বদলায় রঙ!

    তড়িঘড়ি বদলে যায় পরিচিত পুচ্ছ
    মুখের আদল,এমন কী কন্ঠ!
    কুকুর ডাকে-না ‘ঘেউ’
    ‘মিঁউ মিঁউ’ ডাকে-না বিড়াল
    ময়ূরেরা হয়ে যায় কাক, কাকেরা ময়ূর
    শকুনেরা শিস দ্যায় দোয়েলের মতো
    বাঘ এসে লেজ ঘষে ‘মিঁউ মিঁউ’ স্বরে……Read More

    3
    4 Comments
    • রুপকের চমৎকার ব্যবহার। “কাঁটাগুলো রক্তে ভিজে গলে পড়ছে”, “শকুনেরা শিস দ্যায় দোয়েলের মতো”, এবং “কঙ্কাল-ফুল” — এই ধরনের চিত্রকল্পগুলো বিদ্রূপ এবং হতাশার অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

      • “কঙ্কাল-ফুল” শব্দবন্ধটি খুবই সুন্দর ;কিন্তু__ মহীয়সী, আমি কি এই কবিতায় উল্লিখিত শব্দবন্ধটি ব্যবহার করেছি? ওটাতো আপনার সৃষ্টি! আমি মুগ্ধ হয়েছি!

    • অসম প্রতিভার পরিচয় দিয়েছেন, কবিবর !

  • কী ক’রে

    হুল্লোড় আর ধুলোর ভেতর কী দ্রুত
    বদলায় রঙ!

    তড়িঘড়ি বদলে যায় পরিচিত পুচ্ছ
    মুখের আদল, এমন কী কন্ঠ!
    কুকুর ডাকে-না ‘ঘেউ’
    ‘মিঁউ মিঁউ’ ডাকে-না বিড়াল
    ময়ূরেরা হয়ে যায় কাক,কাকেরা ময়ূর
    শকুনেরা শিস দ্যায় দোয়েলের মতো
    বাঘ এসে লেজ ঘষে ‘মিঁউ মিঁউ’ স্বরে…

    কী ক’রে আমরা এখন
    না-লিখে থাকবো ধা…Read More

    2
    1 Comment
  • বৈশাখ

    _____________________________________

    ধুলো উড়ছে। পাতা উড়ে
    নামলো হাওয়ায়।
    ধুলো উড়ছে নিচু পথ দিয়ে__
    ধুলো উড়ছে, পাতা উড়ে যায়।

    খাল সরু। নিচু হয়ে
    গিয়ে আছে জল।
    বহুদূরে ট্রেন যাচ্ছে
    ভেসে আসছে রোদে মাঠে __
    লম্বা হুইসল্।

    দুটি মেয়ে হেঁটে আসছে মোড়ে
    ওড়না উড়ছে খাটো জামা লাল।
    খরখরে মাটির রাস্তা,…Read More

    3
    5 Comments
    • কালো মেঘ, দমকা হাওয়া, শিলা বৃষ্টি, কালবৈশাখী ঝড় ছাড়া আমার কাছে বৈশাখ, বৈশাখ মনে হয় না। আপনার কবিতায় মোটামুটি সবই উঠে এসেছে। একারনে একেবারে আমার মনের মতন কবিতা মনে হলো। আপনাকে ধন্যবাদ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • আপনাকেও অভিনন্দন জানাচ্ছি। প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • হৃদয়পদ্য

    ____________________________

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    আসছে অবিরাম ও মুখ স্মরণে ।
    কান্না শুকিয়ে গালের পাশে দাগ,
    বাতাসে লেগে আছে কী এক অনুরাগ!
    ও নাম মুখে নিয়ে ঘরে কি থাকা যায়?
    ও নাম হাতে নিয়ে মাথায় রাখা যায়।

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    অবাক মায়া-ভরা মুখের গড়নে।
    চোখের নিচে কালি গোধুলি আভাময়।
    এ…Read More

    2
    2 Comments
  • হৃদয়পদ্য
    ——————————————

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    আসছে অবিরাম ও মুখ স্মরণে।
    কান্না শুকিয়ে গালের পাশে দাগ,
    বাতাসে লেগে আছে কী এক অনুরাগ।
    ও নাম মুখে নিয়ে ঘরে কি থাকা যায়?
    ও নাম হাতে নিয়ে মাথায় রাখা যায়।

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    অবাক মায়া-ভরা মুখের গড়নে।
    চোখের নিচে কালি গোধূলি আ…Read More

  • হৃদয়পদ্য
    —————————————————-

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    আসছে অবিরাম ও মুখ স্মরণে।
    কান্না শুকিয়ে গালের পাশে দাগ,
    বাতাসে ভেসে আছে কী এক অনুরাগ।
    ও নাম মুখে নিয়ে ঘরে কি থাকা যায়?
    ও নাম হাতে নিয়ে মাথায় রাখা যায়।

    ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
    অবাক মায়া-ভরা মুখের গডনে।
    চোখের নিচে কালি গোধূলি আভাময়।…Read More

  • ___________________________________

    পাগলপারা সহস্রটি তারা,
    মধ্যখানে বিবেকহারা একলা বোকা চাঁদ!

    ___________________________________

    2
    1 Comment
  • ______________________

    পথের পাশে দাঁড়ানো দায়,
    মেঘ টেনে আনি বারান্দায় !

    ______________________

  • __________________

    রাষ্ট্রপতি হওয়ার চেয়ে
    তোমার গায়ের একটি তিল
    হ’তে পারাও শ্রেষ্ঠতর __
    এই কবিতার অন্তমিল।

    _________________

  • রাষ্ট্রপতি হওয়ার চেয়ে
    তোমার গায়ের একটি তিল __
    হ’তে পারাও শ্রেষ্ঠতর
    এই কবিতার অন্তমিল।

    3
    1 Comment
    • কবিতার ভাষা অত্যন্ত সহজ, কিন্তু এর পেছনের বার্তাটি খুব গভীর।

  • শব্দে, বাক্যে
    ___________

    দু’চোখ বুজে হাত বাড়িয়ে পেলাম
    চাঁদের ফালির মতন তোমার হাত।

    ছোঁয়ায় তোমার লোহিত কণা ত্বকের
    রোদকে দেখায় অলৌকিক আভা __

    হাতের সাথে রক্তে খবর হলো
    শিরায়-উপশিরায স্রোতের ধারা।

    আষাঢ় ভাসে শ্রাবণ আসে আসে__
    এই ভাবনা ভারী গন্ধে মেশা।

    ভাসে রোদ্রে সিঁদুর কৃষ্ণচূড়ার
    তোমার চুলে জমেছে…Read More

    7
    4 Comments
  • স্রেফ বাকশের ভেতরে বসবাস:আদেশ_
    নির্দেশ।অন্নসংস্থান,অন্নগ্রাস, সহবাস,
    প্রহার, বলাৎকার, ইত্যাদি। স্বাক্ষর কাগজে,
    অন্যান্য প্রযোজ্য মাধ্যমে, পটের ওপরে।
    পোকা, পাখি, সরীসৃপ, প্লবগসমূহ থাকে
    কোটরে,খোলকে, গর্তে, চিকন সুরঙ্গসমূহে
    যে প্রকার। প্রকৃষ্ট কৌশলে ইট, সিমেন্ট, বালু,
    রড,নকশা-রঙে তৈরি বিধায় চিন্তা না-ক’রে বোঝা যায় না নিহিত সে-সব ব্যাপার…Read More

    5
    1 Comment
    • আদি থেকেই আমরা বন্য, সভ্যতার নামে যুগ যুগ ধরে মানুষ হবার প্রচেষ্টাই করে যাচ্ছি মাত্র! শুভেচ্ছা নেবেন সুন্দর কবিতাটির জন্য!

  • তোমাকে ডাকছি

    ______________

    তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছো না তুমি?

    নড়ছে না পাতারা বা অন্য বস্তুরা_
    উড়ে আবার মাটিতে প’ড়ে যাচ্ছে টুকরো
    কাগজ।পাশেই শুষ্ক বাকলে ব’সে
    চোখ বুজে ঝিমোচ্ছে একলা তক্ষক…

    তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছো না তুমি?
    পার্কের পুকুরে স্থির হয়ে আছে ঢেউ _
    পাড়ে ব’সে ঢিল ছুড়ছে না কোনো ছেলে
    এখানে গাড…Read More

    6
    4 Comments
    • খুব সুন্দর, মনটা জুড়িয়ে গেল এক অব্যক্ত মায়ায়!

    • অনবদ্য… 🖤

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • শেকলিত সশ্রম

    _____________

    দংশনে কালো বিষের ন্যায় ধোঁয়া জর্জর
    সময় দীর্ঘনিঃশ্বাস ফ্যালে কালো রাস্তায়,
    দৈনিক তৈজসপত্র চাতুরির প্রকৌশল
    শোষে । প্রথাবিদ্ধ মধ্যবিত্তদল একইভাবে
    দলে দলে গাছের কোটরের কথা মনে আনে
    সমূলে ছিটকে আসা পরিবারগুলো
    বাণিজ্যিক ফ্ল্যাটে: তামাশার ন্যায় চিলতে বারান্দায় হাসে উপহাসে। নিরবিচ্ছিন্ন…Read More

    3
    3 Comments
    • বৈষম্য বেড়ে চলেছে, বেড়ে চলেছে দীর্ঘশ্বাস!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আনন্দ-রহিত
    ___________

    অস্থির গোলক:চৈতন্যের ডালপালা পোড়ে।
    মানুষের খণ্ড খণ্ড হা-হুতাশগুলো একযোগে ঐক্যতান হ’য়ে ফিরে আসে।… ফিরে আসে পাক-খাওয়া ধোঁয়াগুলো সুবাতাস-বহতা-নদীর গাল ছুঁয়ে। রত্নর মতো ঝরে অশ্রু,স্বেদ শ্রমিকের।দীর্ঘনিঃশ্বাস নির্যাতিতর,পতিতর বা পতিতার আর সমান্তরাল গণকের গণিত, বিজ্ঞানের জ্ঞান ধারাবাহিকভাবে উদ…Read More

    5
    4 Comments
    • “মানুষের খণ্ড খণ্ড হা-হুতাশগুলো একযোগে ঐক্যতান হ’য়ে ফিরে আসে।… ফিরে আসে পাক-খাওয়া ধোঁয়াগুলো সুবাতাস-বহতা-নদীর গাল ছুঁয়ে।” ~ সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো।

    • অগ্নিকন্ঠ হোক আপনার শব্দ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তোমাকে আমি হারিয়ে ফেললাম _ সেই দুপুরে, ন্যূ’মার্কেটে। হারিয়ে ফেলে তোমাকে
    আমি স্টেশনারি দোকানগুলোর সামনে
    একা। সেইতো আবার চিল চক্কর মারতে
    থাকে দুপুর থেকে কড়ইগাছের ওপর দিয়ে
    সন্ধ্যা-রাগের পর্যন্ত কার্জন হল লালচে
    ইটের দালান ঘেরা পুকুরপাড়ে জলের ওপর
    খুচরো ঢেউয়ের ধৈর্য্য ভরা মালা ভাসানো
    মাস্ক পড়া দিনরাতগুলোর সে গুমো…Read More

    4
    6 Comments
  • Load More Posts
Skip to toolbar