Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • একাকিত্বের প্রণয়
    ১২,৯,২৪
    এক আনা বিষাদ দিয়েছিলে,
    তাই দিয়ে আমি এক পৃথিবী
    একাকিত্ব কিনেছি,
    বহু শহরের ভিড়ের মাঝে,
    নিজের একাকিত্ব কে সাথে রেখেছি।
    শুনেছি জমিন আর আকাশে ঝগড়া,
    টের পেয়েছি তাদের প্রনয় আলাপ,
    বহুবার দেখেছি জড়িয়ে ধরতে,
    শুভ্র মেঘে পাহাড়ের চুরাকে,
    কতবার রাতের আঁধারে,
    ঘুমেরা নিরুদ্দেশ অভিমানে,
    জানি না পলাতক স্বপ্নরা ফিরবে…Read More

    10
    7 Comments
  • আমার আমি
    ১৮,৮,২৪
    আমি শুকিয়ে যাওয়া নদীর মতো,
    হতে চাই নি কখনো,
    আমার বালুচরে লাল কাকড়ারা
    বাসা বাধুক, আমি চাই নি কখনো,
    আমার বুক চিরে কাটা ওয়ালা,
    উদ্ভিদ বেড়ে উঠুক,
    এ আমার প্রত্যাশা নয়।
    একেকটা জীবন একেকটা পৃথিবী,
    পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক,
    কেউ যেন নিজেকে গড়তে,
    অন্যকে উজাড় করে না দেয়,
    অন্যের নদী, ঝড়না কে ময়লা করে না দেয়।
    মেঘ মু…Read More

    13
    14 Comments
  • পানশী,
    ১৭,৮,২৪
    খেয়ালের এক পানশী ভাসে,
    কোন স্রোতে জানা নাই,
    কত স্বপ্ন করে বোঝাই,
    ভাসে পানশী কোন দিশাতে,
    নেইকো জানা এই অবুঝ মনের,
    কোন সমুদ্রে সে দিক হারাবে।
    কত হৈচৈ সর্ব দিকে,
    আমিই একা চুপটি বশে,
    নিখুঁত স্বপ্ন বুনন করি,
    সেই স্বপ্ন যায় না বেঁচা,
    যায় না কেনা,
    শুধু মন নদীতে সাঁতার কাটে,
    সেই নদীতে কখনো জোয়ার ,
    কখনো ভাঁটা।…Read More

    12
    7 Comments
  • Profile picture of Borno
    Profile Photo
    Borno
    @biborno
  • বাক্যের ওজন,
    ১৩,৮,২৪
    বাক্যের পৃষ্ঠ তলে পরিয়া,
    কতবার যে ক্ষতবিক্ষত হলাম,
    তা কারো খবর হয় নাই কোনদিন,
    হবে কি করে,
    মুচকি হাসির প্রলেপেতো,
    বোঝার কোন উপায় নেই,
    আমি রক্তাক্ত কতখানি।
    দেহের অবয়ব পেয়ে,
    রুহুকে করে নিপিড়ন,
    ভুলে যায় যে আবার ফিরতে হবে,
    এই অবয়ব কুরে কুরে খাবে পোকামাকড়ে,
    হায় রে মনুষ্য জাত,
    সুখের সংস্পর্শে ভুলে যায় কি ঘটবে সামনে,
    অথবা…Read More

    8
    5 Comments
  • জীবনের উপলব্ধি,
    ০৭,০৮,২৪
    গুদাম ভরিয়া রত্ন রখিয়া কি হবে ময়না,
    লোভ লালোসায় নিজ আত্মা কে করিয়া কয়লা,
    দেহের শক্তি জোগাইতে লাগে অল্প আহার,
    রুহের শক্তি জোগাইতে, ভালো কর্মের দরকার।
    যুগ হইতে যুগ পার হইয়া যায় সম্মান অর্জনে,
    একটুকু সময় লাগে, গড়া সম্মান ভাঙিতে,
    রাজা কখন হইবে ফকির,
    তাহা জানে না রাজা নিজে,
    ফকির জানে না,
    কখন সাজিবে তাহা…Read More

    8
    3 Comments
    • “দেহের শক্তি জোগাইতে লাগে অল্প আহার,
      রুহের শক্তি জোগাইতে, ভালো কর্মের দরকার।
      যুগ হইতে যুগ পার হইয়া যায় সম্মান অর্জনে,
      একটুকু সময় লাগে, গড়া সম্মান ভাঙিতে,” ভীষণ দামী কথাগুলো !
      এই ঠুনকো জীবনটাকে বুঝতে এই উপলদ্ধিগুলো খুব দরকারী !

    • কিসের দম্ভে, দম্ভীক তুমি,
      কে দিলো ছাড়পত্র,
      একটু পরেই কি হইতে পারে জানা নাই কিন্তুু,
      বেপরয়া হইয়া জীবন করিওনা পার,
      এই জীবন অনেক দামি,
      একবার গেলে, পাবে না ফেরত আর। বারেবারে আমরা এই কথা ভুলে যাই।

  • বীর ছাএজনতা,
    ০৫,০৮, ২০২৪
    স্বাধীনতার প্রথম কবিতা আমার,
    মুগ্ধ তোমাদের আত্মত্যাগে
    লিখতে পারলাম,
    অশ্রু সিক্ত নয়নে তোমাদের রুহের
    প্রতি জানাই হাজার সালাম।
    এ ব্যথা ভুলবার নয়,
    কখনো ভুলবেনা তোমাদের এই জাতী,
    তোমারা পবিত্র ছিলে,
    ছিলে শক্তিশালী,
    একবুক সাহস নিয়ে রাজপথ রাঙিয়ে দিলে,
    সেই রঙে রাংলো হাজার বাঙালী,
    বুকের ভেতরের সমস্ত ভালোবাসা,
    হে ছাএ জনতা ত…Read More

    8
    3 Comments
    • মুগ্ধরা মরে না, বরং ওদের চেতনা, আত্মত্যাগ আমাদের বাঁচিয়ে রাখবে, শক্তি যুগিয়ে যাবে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খারাপ লাগে যখন ভাবি ১৫-১৬ বছরে এই সব আত্মত্যাগ ম্নান হয়ে যায়। ইতিপূর্বেও এমন কত আত্মত্যাগ ম্নান হয়ে গেছে, কিছু মিথ থেকে যাবে যেগুলো রাজনৈতিক মোড়কে মুরানো থাকবে।😔

  • ছোট বেলায় একটা গল্প শুনেছিলাম,
    একটা রাজপ্রাসাদে একটা দৈত্ত্য থাকতো,
    তার একটা বড়ো ফুলের বাগান ছিলো, অনেক রকম সুন্দর ফুল ফুটতো আর প্রজাপ্রতীরা সেখানে উরে বেড়াতো,এবং সেখানে প্রতি দিন অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এসে অনেক আনন্দ কোরতো আর অনেক হাসতো,তাদের হাসির শব্দে দৈত্য ঘুমাতে পারতো না তাই সে সেই ছেলে মেয়েদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতো,কিন্তু…Read More

    7
    2 Comments
  • উৎওপ্ত রাজপথ
    25, 7, 24
    ভাগ্যের শিখরে মুক্ত বসাতে,
    আবার কারা যেনো,
    নিলো আলোর মশাল হাতে,
    বুকের ভেতর অনেক শক্তি সাহস,
    কেউ থামাতে আসবে না, ওহে,
    মহাকালের এই স্রোত।
    উৎতপ্ত রাজপথে,
    কোমল পদচারনা,
    কোকিলের মতো কন্ঠগুলো
    চিৎকার করে তীরের বর্ষণ করছে,
    অন্তরে হবেই তো রক্তক্ষরণ।
    বিবেক রেখেছে যারা বস্তায় পুরে,
    তারা কোনদিন পারবেনা,
    জাতিকে কলঙ্ক…Read More

    6
    1 Comment
  • শুকনো পাতার গল্প,
    ০৩,১৭,২৪
    অরণ্যে ঝড়ে যাওয়া,
    শুকনো পাতার ক্ষোভে,
    আগামীর সবুজ না জানী,
    দগ্ধ হয়ে যায়।
    অল্প হাওয়ায় মর মরে
    ক্রন্দনের শব্দ তুলে
    কিছু একটা গল্প শোনাতে চায়,
    সেই গল্প হতে পারে বিষাধে ভরা,
    যা ছদ্মবেশী যৌবন এড়িয়ে যায়।
    সময়ের টানে হারিয়ে যাবার অপেক্ষা,
    কিন্তুু পুঁজি করে রাখা অনেক স্মৃতি,
    আলো হয়ে পথ দেখিয়েছে,
    এক…Read More

    8
    4 Comments
    • অনেকদিন পর আপনার চমৎকার কবিতা পড়লাম মঞ্চগুরু! ভালো আছেন তো?

      • আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হাজার কবিতার পঙক্তি মনে উঁকি দিয়ে আবার হারিয়ে গেছে একটা গভীর অভিমানে,তাই আর কবিতা লেখা হয়নি,কিন্তুু তারপরও এখন শুরু করলাম লিখতে।

      • ধন্যবাদ মঞ্চগুরু, আমি বেশ আনন্দে আছি!
        লেখালেখি আবার শুরু করেছেন জেনে ভালো লাগলো। আমার মতে, থেমে থাকার কোন মানে হয় না। বিশ্ব চরাচরের আপনি যেদিকেই তাকান না কেন, কোন কিছুই কিন্তু থেমে নাই। গতিশীল এই জীবনে সময় ছুটে চলেছে চড়ুই পাখির মত, বর্তমান বুঝে ওঠার আগেই অতীত হয়ে যায়।

  • Profile Photo
    Eiasin Arafat
    @eiasin-arafat
  • এক অচেনা মনের সন্ধান,
    ৮,১১,২৩
    কতদিন ধরে একটা অনুভবে,
    অন্য রকম এক অচেনা মনের,
    সেই মনটা শুধু বিদ্রোহ করতে জানে,
    সত্য আর মিথ্যায় লিপ্ত হয় সংগ্রামে,
    কারো বাঁধা বারন শাসন,
    করো বন্ধন ভালোবাসায়,
    সব কিছুর উপেক্ষাই তার শান্তি এখন।
    একা পথ চলতেই হবে,
    নির্ভরতা একটা বড় প্রতিবন্ধকতা,
    জীবনের স্বাদকে তেঁতো করে দেয়,
    নিজের অস্তিত্বকে হরিয়ে ফেলে,
    চোরা ব…Read More

    6
    6 Comments
    • শব্দের নিপুন বুনন।
      জম্পেশ একখানা কবিতা হয়েছে !

    • খুবই ভালো লাগল কবিতা । শুভকামনা রইল।

    • “কারো বাঁধা বারন শাসন,
      করো বন্ধন ভালোবাসায়,
      সব কিছুর উপেক্ষাই তার শান্তি এখন।
      একা পথ চলতেই হবে,
      নির্ভরতা একটা বড় প্রতিবন্ধকতা,
      জীবনের স্বাদকে তেঁতো করে দেয়,
      নিজের অস্তিত্বকে হরিয়ে ফেলে,
      চোরা বালির কালো অন্ধকারে”

      এই পঙতিগুলো খুব ধ্রুব সত্য, হয়তো সবার জীবনে নয়… তবে মনে মনে খুব অন্বিত
      ও আবেগাক্রান্ত হ’লাম, এমন সত্যের মুখোমুখি যেন এই প্…Read More

  • ছোট্ট পাখি ফিলিস্তিনীর,
    ২,১১,২৩
    আমার হৃদয়ের,
    মরনতো বারবার হয়,
    কিন্তুু তুমি বারবারি,
    এই হৃদয়ে জীবন ফুঁকে দাও,
    কি ভাবে সহ্য করি,
    অশ্রুসিক্ত আবুঝ নয়ন,
    রক্তে মাখা কমল শরীর,
    আমি সেই শিশুর কথা বলছি
    বারুদের গন্ধে যার নিশ্বাস ভারী
    ওহ আমার ছোট্ট পাখি ফিলিস্তিনী।
    ভয় আর আতঙ্ক নিয়ে সে মাকে খোঁজে,
    আপন ভূমিতে সব অচেনা লাগে,…Read More

    4
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • প্রাণের ফিলিস্তিন
    ২৬,১০,২৩
    আমি চুপিচুপি কাঁদি,
    তোমার সামনে কাঁদি,
    কখন আঁচলে মুখ লুকিয়ে,
    কখন নিজের অজান্তে কাঁদি,
    সব সময় তোমার সামনেই কাঁদি,
    লুকোনোর কিছুই নেই,
    সব ঘটনা গুলো ঘটছে,
    ঘটেই যাচ্ছে,
    আর তোমার ঘুমহীন নয়ন,
    তা দেখছে, দেখেই যাচ্ছে।
    আমার অন্তর সাগরের ঢেউ,
    কতটা বাঁধা হীন,
    মন আকাশের মেঘ কতটা কালো,
    ইয়্যা আল্ল…Read More

    4
    1 Comment
  • মধুর ভাবনা গুলো
    ৮,৯,২৩
    একদিন এক মেঘলা আকাশের খোঁজে,
    এক মেঘলা মনের খোঁজে,
    নীরবে নিরুদ্দেশ হলাম,
    যেখানে গোলপাতার ঘরে,
    প্রবীণ যুগল মুগ্ধ প্রণয়ে,
    সেখানে সেদ্ধ আলু আর অল্প ভাতে,
    প্রেমের টান না পরে।
    ভাঙ্গা গোয়াল ঘরে,
    শুকনো দুটো গরু,
    কত্তো তাদের প্রিয়,
    বাসি গোবরের ঘ্রাণ,
    মনে করিয়ে দেয় এখানেই তো,
    আমার ফেলে যাওয়া,
    ভুলে যাওয়া সকল আ…Read More

    7
    4 Comments
    • “স্বপ্ন যাহার পুতুল বিয়ে,
      আসবে পালকি তারে নিতে,
      এমন কোন এক দুপুর বেলায়,
      আমিও কি ছিলেম সেই কিশোরী”

      অত্যন্ত মায়াময় অনিন্দ্য সুন্দরতম এই মনের আবেগী শব্দাঞ্জলি… এই অনুভূতিগুলো বেঁচে আছে বলেই হয়তো যুগের যান্ত্রিকতা আমাদের আজও নিঃশেষ করে ফেলতে পারেনি… প্রিয়কবি কিছু শব্দের অক্ষরগুলো আপনার মনোযোগ চাইছে… আপনার কবিতায় প্রকৃত মনের আবেগ উৎসারিত হয়,…Read More

      • ধন্যবাদ আপনাকে কবি,কিছু ভূল ধরিয়ে দিলে আমার উপকার হবে, যেটা হয়তো আমি বুঝতে পারি না,আমার মনে অনুভূতি গুলো এভাবে কবিতা করে ধরে রাখি সেই জন্য হয়তোবা ভূল গুলো আমার নজরে আসে না,আপনাদের মতন অভিজ্ঞ লেখকরা সেটা বুঝতে পারে, আপনার মতমতে আমার উপকার হবে।

      • প্রিয় কবি @fazilatun-nesa, আপনার কবিতা আমার বরাবরই খুব ভালো লাগে… অনলাইনের পাতায় কবিতা বা অন্যান্য সাহিত্যের শব্দে টাইপো (অক্ষর বিভ্রাট) এমন কোনো বিষয় নয়, মূল যে আকর্ষণ সেটি হলো এর সারমর্ম, এতেই গুণমুগ্ধ পাঠকের মন ভ’রে থাকে তবে কবিতা-সাহিত্য এমন একটি বিষয় বিশেষত উদীয়মান পাঠকবন্ধু’দের মনো-সংযোগ খানিকটা ব্যাহত হতে পারে এই টাইপো’র জন্যে… আমি…Read More

    • পড়ে ভালো লেগেছে।

  • নতুন জন্ম ,
    ৭,৯,২৩

    শত ধ্বংসের পরে,
    সেখানে নিষ্পাপ অংকুরের জন্ম হয়,
    সে হয় সজীব সবুজ,
    ধীরে ধীরে সুবিশাল বৃক্ষে পরিণত হয়,
    সুরভিত ফুলে অন্তর বিকশিত,
    সুমিষ্ঠ ফলে সকলে তৃপ্ত,
    নতুন নীড়ে ছোট্ট পক্ষী ছানা,
    যারা এখনো গগন চেনে না,
    আর কটা দিন পড়ে,
    মেলবে নতুন ডানা।
    সেখানে পুণ্যময় আত্মারা করে আনাগোনা,
    তারা শুধু ভালো বাসতে শিখেছে,
    তারা…Read More

    6
    5 Comments
    • যে আশায় যে সবুজের জন্যে যে আলো ঝলমল এই সুন্দর পৃথিবীকে বড় ভালোবেসেছি, শুভ ও শান্তির হোক তাঁর প্রতিটি অঞ্চল… অসামান্য এই নিবেদনের জন্যে কবি আপনাকে জানাই অজস্র ফুলেল শুভেচ্ছা…

      • আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য, অনেক দিন পরে আবার লিখলাম,কিন্তুু এরি মাঝে ঝরে গেছে অনেক কবিতা, যা মনের চোরাবালিতে হারিয়ে গেছে।

    • অপুর্ব।

    • আপনার লেখায় বেশ একটা সাবলীলতা আছে। ভালো লাগে পড়তে।

      • ধন্যবাদ বন্ধু, কিছু কিছু মন্তব্য আমাকে অনুপ্রেরণা জোগায়,কবিতা এমন একটা অন্তরে প্রকাশ যাকিনা অন্য অন্তরের শান্তির কারণ হতে পারে, যদি সেটা সহজ ভাষায় লেখা যায়।

  • ভয়হীন বক্ষ
    ৫,৯, ২৩
    একদিন তুমি আমি,
    সংসার নামের এক দুর্গম গিরি,
    চলতে শুরু করেছিলাম,
    এক সুবিশাল মরুভূমি,
    যেখানে অনেক শুঁকনো মনের অস্তিত্ব মেলে।
    ভালো বাসার চাদরে ঢাকা,
    কতো বিষাক্ত সাপ গোপনে ফসফস করে।
    মাঝে মাঝে জীবনের বালুঝড়ে,
    তুমি হাতটি ধরেছো বেশ শক্ত করে,
    আর আমি বারবার,
    আশ্রয় নিয়েছি তোমার,
    ভয়হীন বক্ষ মাঝে।
    -fnesa

    5
    1 Comment
  • Load More Posts
Skip to toolbar