Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • মনোলীনার প্রতি বিবৃতি
    ————————
    মনোলীনা,
    তুমি যদি আমাকে কখনো বলো
    ‘ভালোবাসি’
    আমার অস্হিরতা বেড়ে যাবে,
    প্রতি উত্তরে কী বলতে হবে
    আমাকে কখনো কেউ বলে দেয়নি,
    আমাকে কখনোই আগে কেউ এমন করে বলেনি,
    তাই আমি অজ্ঞের মতো ডিকশনারী উল্টাতে থাকব,
    আর সঠিক শব্দগুলো খুঁজতে থাকবো।
    মনোলীনা,
    তুমি যখনই আমাকে বলবে ‘ভালোবাসি’
    আমি পৃথিবীর সবাইকে নিঃশর্ত ক্ষমা কর…Read More

    12
    6 Comments
  • মন খারাপের গুজব
    ————————
    বুকে কি লাগলো? গরম বাতাস?
    গোপনে নিশ্বাস ফেলোনিতো?কাঁদছে আকাশ!
    পুড়ে গেলো বুক,
    উড়ে গেলো সুখ!

    ঘরের আয়নাটা অভিশাপে মরে, এই জীবন অন্ধ জোনাকী।
    যৌবনের আস্তর ঝরে পড়ে, জীবনের অংকে ফাঁকি।

    পোড়া বুকের ছাই শহরে উড়ে, আমি কানামাছি,
    মন খারাপের গুজব দেওয়াল জুড়ে, তবুও বেঁচে আছি।

    ডাকপিয়নের মতো ঠিকানা খুঁজি, দমবন্ধ…Read More

    1 Share
    17
    21 Comments
    • পুড়ে গেলো বুক, উড়ে গেলো সুখ!

    • সুন্দর লিখেছেন।

    • খুবই মুগ্ধ হলাম। আরো লেখা চাই।

    • খুব সুন্দর কবিতা। অভিনন্দন।

    • অনবদ্য কবিতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 November 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • খুব ই সুন্দর আপনি এবং আপনার মনোলীনা । …পোড়া বুকের ছাই শহরে উড়ে, আমি কানামাছি,
      মন খারাপের গুজব দেওয়াল জুড়ে, তবুও বেঁচে আছি।

      ডাকপিয়নের মতো ঠিকানা খুঁজি, দমবন্ধ দিন,
      তুমি নিরূদ্দেশ!আমার বেঁচে থাকা খুব কি কঠিন?

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 15 March 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 08 January 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • কবি অসাধারন বর্ণনা করেছেন!

    • চমৎকার লিখেছেন!.

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 October 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 July 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 May 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 May 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • একটি নাকফুল ও একজন আদি পুরুষ
    ———————————————-

    আমি এখন আর পুরানো ঠিকানায় থাকিনা,
    নতুন বাসায় উঠেছি একদিন হলো,
    চারতলা ছাদের পূর্বকোণে একখানা টিনের ঘর ।

    ছোট্ট ঘরটি ঝারপোছ করতে গিয়ে দেখলাম
    একটা সোনার নাকফুল!
    তামার হতে পারে,
    ভাবলাম রেখে দেই।
    আগের ভাড়াটিয়ার হবে হয়তো ,
    যত্ন করে রেখে দিলাম কাগজে মুড়িয়ে শার্টের পকেটে…Read More

    14
    8 Comments
  • আমি একদিন সমুদ্রের জল হয়ে যাবো
    ————————————————

    প্রতি সন্ধ্যারাতে নির্জনে সমুদ্রের জলে পা ডুবিয়ে কাঁদতে কাঁদতে
    চোরাবালিতে হুড়মুড় করে ভেঙে পড়ে
    আমার ভাঙাচোরা বুক
    আর একটা বিষণ্ন জীবন।
    তার পাশে চুপচাপ বসে থাকে একটা ভেজা আকাশ।

    নিজেকে অভিশাপ দিতে দিতে
    একসময় ‘আমাকে’ ছুঁড়ে দেই উত্তাল সমুদ্রজলে।
    আমার শূন্য ভাঙাচোরা বুকে আবা…Read More

    12
    8 Comments
  • আয় ঘুম আয়
    ————————
    এই শহরেই তোমার থাকার কথা ছিল;
    অথচ কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়া তুমি দিব্যি হারিয়ে গেলে!
    শত বিজ্ঞপ্তিতেও এই শহরের কেউ আমাকে জানাতে পারেনি তোমার ঠিকানা।
    তাইতো এই শহরে এখন
    রাত হলেই আমার দু’চোখের পুকুরে একটা বিশাল অঘুম সাঁতার কাটে,
    আর সেই পুকুরের দু’পারে অজস্র ঘুম দর্শকের মতো বসে বসে সেই সাঁতার দেখে।
    সকাল হতে হতেই
    দু’চোখ…Read More

    12
    4 Comments
  • মানুষ ভুলতে কতদিন লাগে?
    —————-
    দিনটা ছিল রবিবার,
    প্রচণ্ড বৃষ্টিতে দুজনেই টংয়ের চায়ের
    দোকানে আশ্রয় নিয়েছিলাম।
    সেদিনই পরিচয় হয়েছিল তোমার সাথে,
    অনেকদিন আমরা চা খেয়েছি একসাথে,
    বৃষ্টিতেও ভিজেছিলাম আহ্লাদে।
    আমার এখন আর একা চা খেতে ভালো লাগেনা।
    চা খেতে গেলেই শুধু বৃষ্টির কথা মনে পড়ে,
    আর অল্প বৃষ্টিতেই কোত্থেকে যেনো চায়ের গন্ধ না…Read More

    11
    6 Comments
  • এ কেমন শহর!
    ——————-
    মনোলীনা,
    এ কেমন শহরে থাকো তুমি,
    আমার আকাশ থেমে যায়,
    রাজপথের যানজটে, বাসের সিটে!
    বাসের জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে,
    আকাশটাকে কেবলই মনে হয় মরা নদী,
    এতো মানুষের ভীড় এই শহরে!
    মেঘের গায়েও লেগে যায় মানুষের শরীরের গন্ধ।
    মনোলীনা,
    প্রচণ্ড ইচ্ছে করে
    দৌঁড়ে অচল আমার আকাশটাকে আবার সচল করে দেই।
    এই শহরে মানুষের শরী…Read More

    10
    5 Comments
  • আন্তর্জাতিক ভালবাসা
    ———————-
    মনোলীনা-
    তুমি কি জানো ?
    আমেরিকা,আমাদের ভালবাসার বিরোধিতা করেছে।
    তাদের যুদ্ধ বিমানগুলো সব সময় আমাদের উপড় নজর রাখছে!
    আমার প্রেমের চিঠিগুলো নাকি তাদের রাষ্ট্রের নীতি মানেনি!
    শুধু ভালবাসা কথা দিয়ে কোনো চিঠি নয়!
    সেখানে থাকবে যুদ্ধের কথা,
    অস্ত্রের কথা,
    ভালবাসাহীন মানুষের কথা,
    তেলের জন্য রাষ্ট্র দখলের কথা ।।…Read More

    11
    8 Comments
  • শেষ চিঠির শুরু
    ————————
    প্রিয়তমা,
    ভুলে গেছো,
    আমার কথা হয়তো ভুলেই গেছো!

    তিনশ তিনদিন প্রতিটি দীর্ঘরাত
    আমি ‌অঘুমে কাটাচ্ছি বদ্ধ একটি ছোট্ট ঘরে।
    দরজা জানালার পর্দা টেনে রাখি সর্বদা সজাগ থাকি পাহারাদারদের মতো,চুরি করেও যেন একফোঁটা চাঁদের আলোও আমার ঘরে ঢুকতে না পারে।
    একটিও বুকভরে নিঃশ্বাস ফেলিনি আমি দীর্ঘ তিনশ তিনদিন!

    কারোই কিচ…Read More

    1 Share
    14
    10 Comments
  • অভিমান ও বিপ্লব
    -———-
    মাননীয় ঈশ্বর,
    আমার অভিমান দিন দিন বাড়ছে ।
    মাননীয় রাষ্ট্রপতি,
    আমার অভিমান দিন দিন বাড়ছে।
    দেশের সকল মাননীয়গণ,
    আমার অভিমান দিন দিন বাড়ছে।
    আপনাদের কাছে আমার আবেদন,
    আমাকে একটা সন্মানের চাকরি দিয়ে
    আমার অভিমান কমানোর ব্যবস্থা করুন।
    মনোলীনা আমাকে দুই মাসের সময় দিয়েছে,
    ওর বাবা আমার মত বেক…Read More

    12
    5 Comments
  • একটি ক্ষুধার্ত কাক অথবা একজন পুরুষ
    —————————————————

    দোতালার বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে তুমি যখন আকাশের দিকে তাকিয়ে আছো,
    সেই সময় একটি কাক তোমার বাড়ির ঠিক উল্টোদিকের রাস্তায় ল্যাম্পপোস্টের তারে বসে চুপচাপ কাকচোখে তোমাকেই দেখছে

    আর আমি আকাশ দেখার ছলে
    সেই ল্যাম্পপোস্টেরই গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে
    তখন সেই কাকটি…Read More

    10
    5 Comments
  • ঢাকা শহরের ফুটপাতের দেওয়াল
    ———————————————
    আজকাল আমার খুব ইচ্ছে জাগে ঢাকা শহরে রাজপথের দেওয়ালে দেওয়ালে কবিতা লিখতে,
    স্লোগানের মতো ভরে দিতে এই শহরের পুরো দেওয়াল,
    ঢাকা শহরের সব দেয়াল যদি আমার কবিতায় ভরে যায়
    তাহলে কি কারো বেশি ক্ষতি হয়ে যাবে?
    শহরের চলন্ত মানুষজনদের
    কেউ হয়তো দু’ এক লাইন পড়বে,
    আবার কেউবা মনে করবে
    কাগজের ঘাটতি পড়ছে ঢ…Read More

    1 Share
    13
    8 Comments
  • আমার ‘অভাবী ঘুম’ পালিয়েছিলো এক রাতে
    – ———

    “হ্যালো,
    ‘৯৯৯’
    আমার একটি অভাবী ঘুম পালিয়েছে কিছুক্ষণ আগে,
    -এতো রাতে খুঁজতে পারবেন না!
    আশ্চর্য,
    -শহরের রাতের পুলিশ কী করে!
    হারিয়ে যাওয়া ঘুম- খুন হওয়ার চেয়েও বড় খুন।
    আমাকেই খুঁজে নিতে হবে!
    শুনুন দয়া করে ফোন রাখবেন না,
    ‘অভাবী ঘুম’ রাতেই খুঁজতে হয়,
    রেখে দিলেন!”

    অনেকদিন…Read More

    9
    5 Comments
  • Load More Posts
Skip to toolbar