তুলট | রবিউল আলম মাজেদ | Activity
ওগো সুহাসিনী
✍️অপরাধী মাজেদ
ওগো সুহাসিনী, তুমি হাসো,
হাসো প্রিয়—আরও হাসো।
তোমার নরম ঠোঁটের মিষ্টি হাসিতে
মম হৃদে প্রেমের জোয়ার ওঠে,
বিদীর্ণ বাগিচায়ও যেন
সুগন্ধি পুষ্প নীরবে ফোটে।
অন্তিম ক্ষণে আর চাওয়া থাকে না কিছু,
যদি দেখি তোমার মুখের ওই হাসিটুকু।
দ্বিধা–ভয় হারায় তখন হৃদয়ের ভাষা,
তোমার মিষ্টি হাসিতেই পূর্ণ হয় সব আশা।
ওগো সুহাসিনী
✍️অপরাধী মাজেদ
ওগো সুহাসিনী, তুমি হাসো,
হাসো প্রিয়—আরও হাসো।
তোমার নরম ঠোঁটের মিষ্টি হাসিতে
মম হৃদে প্রেমের জোয়ার ওঠে,
বিদীর্ণ বাগিচায়ও যেন
সুগন্ধি পুষ্প নীরবে ফোটে।
অন্তিম ক্ষণে আর চাওয়া থাকে না কিছু,
যদি দেখি তোমার মুখের ওই হাসিটুকু।
দ্বিধা–ভয় হারায় তখন হৃদয়ের ভাষা,
তোমার মিষ্টি হাসিতেই পূর্ণ হয় সব আশা।
ফাঁসি হোক 
✍️ অপরাধী মাজেদ 
আমি চাই, কেউ একজন
 আমার হয়ে থাকুক। 
আমার দুঃখে না কাঁদলেও, 
আমার সুখে হাসুক।
আমায় ভালো না বাসলেও, 
ভুলগুলো সে ধরুক।
 তার হাসিতেই সেরে উঠুক
 আমার মনের রোগ।
আমার মনটা মলিন হলেও
হৃদয় তার উচ্ছ্বসিত হোক,
তার চোখের মায়ায় যেন
আমার ফাঁসি হোক।
ফাঁসি হোক
✍️ অপরাধী মাজেদ 
আমি চাই, কেউ একজন
 আমার হয়ে থাকুক।
আমার দুঃখে না কাঁদলেও,
আমার সুখে হাসুক।
আমায় ভালো না বাসলেও,
ভুলগুলো সে ধরুক।
 তার হাসিতেই সেরে উঠুক
 আমার মনের রোগ।
আমার মনটা মলিন হলেও
হৃদয় তার উচ্ছ্বসিত হোক,
তার চোখের মায়ায় যেন
আমার ফাঁসি হোক।
বলো না, ভালোবাসি
✍️ অপরাধী মাজেদ 
আর কতদিন, আর কতদিন বলো,
এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব?
চুপি চুপি, নিঃশব্দে, নিভৃতে কথা বলব?
তোমার কোমল হাতের স্পর্শ পেতে
আমার জরাজীর্ণ, শুষ্ক হাতযুগল বাড়িয়ে
কতবারই বা চুপিসারে গুটিয়ে নেব?
দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে
তোমার হরিণীর মতো কাজল চোখে
আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
আমার ইচ্ছে করে
তোমার হাতে হাত রেখে
পাশাপাশি হেঁটে চলতে,
চলতে চলতে হারিয়ে যেতে
দিকশূন্যপুরে।
চলো, চলো না, আমরা এক হই,
আমরা দুইয়ে মিলে এক হই।
হাতে হাত রেখে হেঁটে চলি,
চোখে চোখ রেখে কথা বলি,
বলি এতদিনের না-বলা কথাগুলো।
তোমার মিষ্টি ঠোঁটের মৃদু ছোঁয়ায়
মুছে যাক তোমার তরে জমানো
আমার সব অভিমান।
তোমার কোলে মাথা রেখে
তোমার মায়াবী বদনখানি
দেখতে আমার খুব ইচ্ছে করে।
তোমার হাতের আলতো ছোঁয়ায়
দূর হয়ে যাক আমার জীবনের
হতাশার সব কালো অধ্যায়।
পড়ন্ত বিকেলে সোনালি প্রান্তরে
উপভোগ করব প্রকৃতির অনিন্দ্য শোভা 
চাললা ঘাসের নরম বিছানায়
পাশাপাশি বসে শুনব
তোমার ঠোঁটে জন্ম নেওয়া রূপকথার গল্প।
ঘাসের শিশিরমাখা কোমলতা
ছুঁয়ে যাবে আমাদের ভালোবাসা,
আর তুমি ধীরে ধীরে
আরও মায়াবী হয়ে উঠবে।
গোধূলির রঙ গায়ে মেখে
ফিরব আমরা দুজন,
একই পথের দুটি নীরব পথিক হয়ে।
রাতের খাবার খেতে গিয়ে
তরকারির ঝালে যখন
চোখে জল এসে যাবে আমার,
তুমি মুচকি হেসে
ঠোঁটের আলতো ছোঁয়ায়
সব কষ্ট ভুলিয়ে দেবে।
তারপর বাড়ির উঠোনে
মাদুর পেতে পাশাপাশি বসে
গল্পে হারিয়ে যাব দুজন।
তুমি শোনাবে
আকাশভরা তারাদের উজ্জ্বলতার গল্প,
আমি বলব—
সেই সব তারার আলোও
তোমার ভালোবাসার কাছে
হার মেনে যায়।
তুমি চুপি চুপি বলবে—
"বলো না, ভালোবাসি।"
আমি রাতের নীরবতা ভেঙে,
সমস্ত পৃথিবীকে সাক্ষী রেখে
এক উত্তাল চিৎকারে বলে উঠব—
ভালোবাসি তোমায়,
ভালোবাসি তোমায়,
ভালোবাসি...
যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে,
প্রকৃতি তার নিজস্ব রঙে রঙিন হয়ে থাকবে।
যতদিন চাললা ঘাসের কোমলতায়
বেঁচে থাকবে আমাদের স্বপ্ন,
ততদিন তোমার হাতটি
আমার হাতেই থাকবে।
সময় যদি দুজনার চুলে
রূপালি রঙ মেখে দেয়,
দাড়িগুলো যদি সাদা হয়ে যায়,
তবুও তোমার চোখে চোখ রেখে
আমি বলে যাব
চিরন্তন সেই সত্যবাক্য—
ভালোবাসি তোমায়।
বলো না, ভালোবাসি
✍️ অপরাধী মাজেদ 
আর কতদিন, আর কতদিন বলো,
এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব?
চুপি চুপি, নিঃশব্দে, নিভৃতে কথা বলব?
তোমার কোমল হাতের স্পর্শ পেতে
আমার জরাজীর্ণ, শুষ্ক হাতযুগল বাড়িয়ে
কতবারই বা চুপিসারে গুটিয়ে নেব?
দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে
তোমার হরিণীর মতো কাজল চোখে
আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
আমার…Read More
ক্ষুধার্ত
✍️অপরাধী মাজেদ 
আমি চক্ষুসম্মুখে যা পাই,
তাই গিলে খাই।
আমি ক্ষুধার্ত—
ক্ষুধার্ত কুকুর যেমন
রাস্তার পাশে পড়ে থাকা
আবর্জনা থেকে খাবার খোঁজে,
আমিও ঠিক তেমনি।
ক্ষুধার জ্বালায়
 এমন কিছু আমি ভক্ষণ করি,
যা আদৌ খাদ্য নয়।
মাংসাশী ক্ষুধার্ত বাঘ যেমন
ক্ষুধার তাড়নায় আর কিছুই দেখে না,
আমিও ঠিক তেমনি।
নিজের কাঁথা, কম্বল, বালিশের খোল—
ক্ষুধার উন্মাদনায়
খুবলে খুবলে ছিঁড়ে খাই।
আমি এতটাই ক্ষুধার্ত—
হয়তো কোনো একদিন
পুরো মানচিত্রটাই ছিঁড়ে খাব।
ক্ষুধার্ত
✍️অপরাধী মাজেদ 
আমি চক্ষুসম্মুখে যা পাই,
তাই গিলে খাই।
আমি ক্ষুধার্ত—
ক্ষুধার্ত কুকুর যেমন
রাস্তার পাশে পড়ে থাকা
আবর্জনা থেকে খাবার খোঁজে,
আমিও ঠিক তেমনি।
ক্ষুধার জ্বালায়
 এমন কিছু আমি ভক্ষণ করি,
যা আদৌ খাদ্য নয়।
মাংসাশী ক্ষুধার্ত বাঘ যেমন
ক্ষুধার তাড়নায় আর কিছুই দেখে না,
আমিও ঠিক তেমনি।
নিজের কাঁথা, কম্বল, বালিশের খোল—
ক্ষুধার উন…Read More
আরজি 
অপরাধী মাজেদ 
খোদার কাছে শুধু এক আরজি—
জাহান্নামের দাবানলে
যেদিন পুড়ব,
যেদিন আগুনের লেলিহান শিখায়
ছটফট করবে এই প্রাণ,
ঠিক সেদিন—
তোমার হাসিমাখা  পবিত্র মুখখানি
যেন ভাসে আমার চোখের পাতায়।
জানি না,
আমার এ আরজি
কবুল হবে কি না—
খোদা জানেন,
শুধু খোদাই জানেন।
তবু বলি,
তোমার মুখের একটুখানি হাসি
যদি সেদিন সঙ্গী হয়,
তবে জাহান্নামের আগুনও
হয়তো আমার কাছে
ফুলের মতোই সয়ে যাবে।
আর যদি কোনোদিন
আল্লাহর রহমতে
জান্নাতের দুয়ার খুলে যায়,
ফেরেশতারা এসে
যদি শোনায়
জান্নাতি হুরদের কথা—
আমি মৃদু হেসে বলব,
“না...
আমার কোনো হুর চাই না।
তোমরা শুধু
আমার প্রিয়তমাকে
আমার কাছে নিয়ে এসো।”
কারণ—
জান্নাতের হাজারো ফুলের মাঝেও
আমার চোখ খুঁজবে শুধু
একটি মুখ।
আরজি
অপরাধী মাজেদ 
খোদার কাছে শুধু এক আরজি—
জাহান্নামের দাবানলে
যেদিন পুড়ব,
যেদিন আগুনের লেলিহান শিখায়
ছটফট করবে এই প্রাণ,
ঠিক সেদিন—
তোমার হাসিমাখা  পবিত্র মুখখানি
যেন ভাসে আমার চোখের পাতায়।
জানি না,
আমার এ আরজি
কবুল হবে কি না—
খোদা জানেন,
শুধু খোদাই জানেন।
তবু বলি,
তোমার মুখের একটুখানি হাসি
যদি সেদিন সঙ্গী হয়,
তবে জাহান…Read More
রবিউল আলম মাজেদ and চিন্তাতরঙ্গিনী are now friends
রয়ে যাবে তুমি
অপরাধী মাজেদ 
তুমি আমায় স্মরণে রাখো বা না রাখো,
আমি তোমায় রাখবো—
যেমন শুকিয়ে যাওয়া নদীর আঁকাবাঁকা ক্ষতচিহ্ন
বলে যায়, এখানে একদিন যৌবনভরা স্রোত ছিল।
পাহাড়ের বুকে ক্ষয়ে যাওয়া খাদগুলো
সাক্ষ্য দেয়—
কত উচ্ছ্বাসে একদিন
ঝর্ণারা নেমে আসত পাথরের গা বেয়ে।
যেমন পরিত্যক্ত ঘাটের ভাঙা সিঁড়িগুলো
আজও জলের পদচিহ্ন খোঁজে,
ধসে পড়া সেতুর মরিচাধরা কাঠামো
আজও বহন করে বহু যাতায়াতের স্মৃতি।
ঠিক তেমনি—
আবহমান কাল ধরে
আমার স্মৃতির গভীরে
রয়ে যাবে তুমি।
ঘড়িটা থেমে আছে সেই বিকেলেই,
যেদিন তুমি বলেছিলে— “ভালো থেকো।”
মনের দরজাটা এখনো খোলা,
তোমার ফিরে আসার অপেক্ষায়।
পুন্ড্রনগরের নাম শুনলেই চোখে ভেসে ওঠে
জাঁকজমকপূর্ণ এক প্রাচীন রাজধানী,
ধ্বংসস্তূপের ভাঁজে আজও লুকিয়ে থাকে
বিস্মৃত কোনো সভ্যতার কাহিনী।
ঠিক তেমনি—
কেউ আমায় দেখলে
হয়তো খুঁজে পাবে
তোমার স্মৃতি।
রয়ে যাবে তুমি
অপরাধী মাজেদ 
তুমি আমায় স্মরণে রাখো বা না রাখো,
আমি তোমায় রাখবো—
যেমন শুকিয়ে যাওয়া নদীর আঁকাবাঁকা ক্ষতচিহ্ন
বলে যায়, এখানে একদিন যৌবনভরা স্রোত ছিল।
পাহাড়ের বুকে ক্ষয়ে যাওয়া খাদগুলো
সাক্ষ্য দেয়—
কত উচ্ছ্বাসে একদিন
ঝর্ণারা নেমে আসত পাথরের গা বেয়ে।
যেমন পরিত্যক্ত ঘাটের ভাঙা…Read More
নীরব হাহাকার 
অপরাধী মাজেদ 
নেতা মোদের ভীষণ মহৎ
গরিব দুঃখীর কথা কয়,
মোদের ভোটে তাই তো নেতা
পেলো বিশাল জয়।
সংসদ কাঁপাবে মোদের নেতা
জনগণের তরে—
এখন দেখি নেতা শুধু
কথার ভেতর ঝরে।
ছিল স্বপ্ন, ছিল দাবি,
ছিল অনেক আশা,
সংসদে গিয়ে নেতা বলবে
আমাদেরই ভাষা।
মোদের স্বপ্ন অতিবৃষ্টিতে
বন্যার জলের নিচে,
চেতনার সেই মিষ্টি কথায়
দুঃখের চিড়া ভিজে।
নেতা আমার ভীষণ ব্যস্ত
চেতনারই ব্যবসায়,
আমি এখন ডুকরে কাঁদি
স্বপ্ন ডুবার বেদনায়।
কৃষকের চোখ বন্যায় ভাসে,
চারদিকে আজ হাহাকার,
পবিত্র ওই সংসদজুড়ে
আলোচনায় শুধু রাজাকার।
তলিয়ে গেলে আমার স্বপ্ন
বলো, কারোই বা কী,
তাইতো আমি ধিক্কার জানাই—
ছি! বাংলাদেশ ছি!
নীরব হাহাকার
অপরাধী মাজেদ 
নেতা মোদের ভীষণ মহৎ
গরিব দুঃখীর কথা কয়,
মোদের ভোটে তাই তো নেতা
পেলো বিশাল জয়।
সংসদ কাঁপাবে মোদের নেতা
জনগণের তরে—
এখন দেখি নেতা শুধু
কথার ভেতর ঝরে।
ছিল স্বপ্ন, ছিল দাবি,
ছিল অনেক আশা,
সংসদে গিয়ে নেতা বলবে
আমাদেরই ভাষা।
মোদের স্বপ্ন অতিবৃষ্টিতে
বন্যার জলের নিচে,
চেতনার সেই মিষ্টি কথায়…Read More
আমাকে রাবণ হতেই হবে
অপরাধী মাজেদ 
যে লঙ্কায় যাই
সেই রাবণ হতে চাই
সিংহাসন পেয়ে আমি স্বৈরাচার হতে চাই।
ধ্বংস করতে চাই গণতন্ত্র,
ছিন্নভিন্ন হবে গণতন্ত্রের মূলমন্ত্র।
আমাকে স্বৈরাচার হতেই হবে
জনগণের রায়ের বিরুদ্ধে গিয়েও
আমাকে স্বৈরাচার হতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি
দুর্নীতি আর হানাহানির মোড়কে সাজাতে হবে।
যারা সত্য বলতে চায়-
বাকরুদ্ধ করতে হবে তাদেরকে,
থামিয়ে দিতে হবে তাদের কণ্ঠস্বর-
যেন আমার বিরুদ্ধে তারা আওয়াজ তুলতে না পারে।
আমাকে রাবণ হতেই হবে।
সিংহাসন ঠিক রাখতে হলে
অবশ্যই আমাকে রাবণ হতে হবে।
নির্লজ্জের মতো বেফাঁস মন্তব্য করে,
মাতিয়ে রাখতে হবে দেশের বোকা জনগণকে।
ক্ষমতার প্রতিটি স্তরে স্তরে
খুঁটি গেড়ে বসতে হবে,
ক্ষমতাকে উপভোগ করতে হবে,
যেভাবেই হোক আমাকে রাবণ হতেই হবে।
নিজস্ব প্ল্যাটফর্ম বানাতে চাই
বিচার বিভাগ এবং আইন বিভাগকে,
প্রয়োজনে ধ্বংস করতে হবে
স্বাস্থ্য খাত আর শিক্ষা খাতকে।
আমাকে রাবণ হতেই হবে।
তৈল মর্দনে ব্যস্ত কুকুরগুলোকেও
পুরস্কৃত করতে চাই,
দিতে চাই তাদের অন্ধ উচ্ছ্বাস।
কথায় আছে মানিকে মানিক চেনে
শুয়োরে চেনে কচু,
অন্যায়-অবিচারের কাছে
সত্য-ন্যায়ের মাথা নিচু।
বাহ্যিক প্রকল্পের মাধ্যমে
হরিলুটের খেলায় মত্ত থাকতে হবে।
সৎ সাহসী কণ্ঠগুলোকে স্তব্ধ করে,
আমাকে, আমাকে রাবণ হতেই হবে।
আমাকে রাবণ হতেই হবে
অপরাধী মাজেদ 
যে লঙ্কায় যাই
সেই রাবণ হতে চাই
সিংহাসন পেয়ে আমি স্বৈরাচার হতে চাই।
ধ্বংস করতে চাই গণতন্ত্র,
ছিন্নভিন্ন হবে গণতন্ত্রের মূলমন্ত্র।
আমাকে স্বৈরাচার হতেই হবে
জনগণের রায়ের বিরুদ্ধে গিয়েও
আমাকে স্বৈরাচার হতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি
দুর্নীতি আর হ…Read More
না পাওয়ার বেদনা 
অপরাধী মাজেদ 
সিগারেট মুখে নিয়া 
যখন সুখ টান দিতে যাই,
তখন তার বিষাক্ত ধোঁয়া 
আমার উপর রাগ দেখাইয়া কইতে থাকে—
তোমার একলা থাহনের কথা 
আমারে কইয়া লাভ নাই।
আমি অবাক হইয়া ভাবতে থাকি—
তোমারে না পাওয়ার বেদনা 
আমারে নীরবে সইয়া যাইতে অইবো।
কারণ এই কাহিনি-
সিগারেটের ধোঁয়াও শুনতে পছন্দ করেনা
না পাওয়ার বেদনা
অপরাধী মাজেদ 
সিগারেট মুখে নিয়া
যখন সুখ টান দিতে যাই,
তখন তার বিষাক্ত ধোঁয়া
আমার উপর রাগ দেখাইয়া কইতে থাকে—
তোমার একলা থাহনের কথা
আমারে কইয়া লাভ নাই।
আমি অবাক হইয়া ভাবতে থাকি—
তোমারে না পাওয়ার বেদনা
আমারে নীরবে সইয়া যাইতে অইবো।
কারণ এই কাহিনি-
সিগারেটের ধোঁয়াও শুনতে পছন্দ করেনা
মনে রেখো 
অপরাধী মাজেদ 
মাজেদ তুমি একটা আহাম্মক
সদা নিজের গুনগান করে গেলে
আর কবে মানুষ হবে তুমি
প্রাণ পাখি উড়ে গেলে
সময় এখন ভীষণ খারাপ
বিষাদ নিশি বেড়ে যায়
কভু কি তা ফিরে পাবে
চিরতরে যা হারিয়ে যায়
আফসোস করে লাভ নেই 
একদিন চলে যেতেই হবে 
হিসাব দিতে প্রস্তুত হও, মাজেদ!
যা পাপ করেছ এ ভবে 
অহংকারের উঁচু মাচায় বসে 
করছো বুনিয়াদি উল্লাস 
মনে রেখো, মাজেদ 
মাটির দেহ পড়ে রবে, হয়ে যাবে লাশ।
মনে রেখো
অপরাধী মাজেদ 
মাজেদ তুমি একটা আহাম্মক
সদা নিজের গুনগান করে গেলে
আর কবে মানুষ হবে তুমি
প্রাণ পাখি উড়ে গেলে
সময় এখন ভীষণ খারাপ
বিষাদ নিশি বেড়ে যায়
কভু কি তা ফিরে পাবে
চিরতরে যা হারিয়ে যায়
আফসোস করে লাভ নেই
একদিন চলে যেতেই হবে
হিসাব দিতে প্রস্তুত হও, মাজেদ!
যা পাপ করেছ এ ভবে 
অহংকারের উঁচু মাচায…Read More
জীবন চলার পথে, বাড়িয়াছে বহু দেনা 
শোধ করিয়াছি কিছু, বাকি রহিয়াছে অনেক ঋণ 
ক্ষমা করো মোরে,,  নেত্রকোনার প্রিয় আইরিন 
নীলাম্বরীর নীলাভ রং ঢেকে যায় 
কালো মেঘের সাজে
মোর   হৃদয় গহীনে  আজ 
বিরহের বীণা বাজে 
শুনিতে কি পাও
এই করুণ সুরের বীণ 
ওগো মোর প্রিয়সী
প্রিয়তমা আইরিন 
তোমায় দেখিতে এ মন
করে শুধু আনচান 
এই দেহ খানা ছাড়িয়া 
উড়ে যেতে চাই মোর প্রাণ
দেখা পাব কি আর কোনদিন 
বল হে প্রিয়সী, প্রিয়তমা আইরিন 
তাই, দেখা দাও, দেখা দাও 
দেখা দাও মোরে 
প্রায়শ্চিত্তের লাগি আজ 
এ মন ঘুরে দ্বারে দ্বারে 
ক্লান্ত হইয়া লুটাইয়া পরে 
এ মন নিদ্রাহীন 
ক্ষমা করে মোরে,  বুকেতে টানিয়া লো
হে মোর, প্রিয়তমা আইরিন।
জীবন চলার পথে, বাড়িয়াছে বহু দেনা
শোধ করিয়াছি কিছু, বাকি রহিয়াছে অনেক ঋণ
ক্ষমা করো মোরে,,  নেত্রকোনার প্রিয় আইরিন
নীলাম্বরীর নীলাভ রং ঢেকে যায়
কালো মেঘের সাজে
মোর   হৃদয় গহীনে  আজ
বিরহের বীণা বাজে
শুনিতে কি পাও
এই করুণ সুরের বীণ
ওগো মোর প্রিয়সী
প্রিয়তমা আইরিন 
তোমায় দেখিতে এ মন
করে শুধু আনচান
এই দেহ খানা ছা…Read More
নিঃসঙ্গতার দহন 
অপরাধী মাজেদ 
হে প্রিয়তমা,
তুমি এসেছিলে কিছুদিনের জন্য—
হৃদয়ের এই মরুভূমিতে
সুজলা-সুফলা স্বপ্ন ফলাতে,
জনশূন্য এই নির্জন ভূমিকে
গড়ে তুলতে মানুষের আবাসস্থল।
কিন্তু এই হৃদয়ভূমির নির্মমতা কত,
তুমি তা জানতে না—
এই নিঃসঙ্গতার পরিধি
তোমার জানা ছিল না।
এই শুষ্ক হৃদয়ের তীব্র দহনেই
তুমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেলে।
একাকিত্বের গহীন যন্ত্রণায়
জেগে ওঠা অগ্নিঝড়
হৃদয়ের প্রতিটি কোষে কোষে
দাউ দাউ করে জ্বলে ওঠে।
পৃথিবীর সবুজতম অরণ্যও
পুড়ে ছাই হয়ে যাবে একদিন,
এই নিঃসঙ্গতার দহনে—
তুমি তো মানুষ মাত্র, প্রিয়তমা।
তবুও এই ছাইয়ের নিচে কোথাও
লুকিয়ে থাকে একফোঁটা জীবন,
হয়তো কোনো এক অচেনা ভোরে
আবার জন্ম নেবে সবুজ কোনো স্বপ্ন।
কিন্তু তুমি থাকবে না, প্রিয়তমা,
এই পুনর্জন্মের সাক্ষী হতে—
তুমি এসেছিলে ক্ষণিকের জন্য,
আর আমি পুড়ছি অনন্তকাল ধরে।
বিঃদ্রঃ ভুল ক্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন। কবিতার ভাব, রস, রুপ এবং শব্দচয়নে ভুল হলে আশা করি আপনারা সুন্দর পরামর্শ দিবেন।
নিঃসঙ্গতার দহন
অপরাধী মাজেদ 
হে প্রিয়তমা,
তুমি এসেছিলে কিছুদিনের জন্য—
হৃদয়ের এই মরুভূমিতে
সুজলা-সুফলা স্বপ্ন ফলাতে,
জনশূন্য এই নির্জন ভূমিকে
গড়ে তুলতে মানুষের আবাসস্থল।
কিন্তু এই হৃদয়ভূমির নির্মমতা কত,
তুমি তা জানতে না—
এই নিঃসঙ্গতার পরিধি
তোমার জানা ছিল না।
এই শুষ্ক হৃদয়ের তীব্র দহনেই
তুমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেলে।
একাকিত্…Read More
সত্যের সন্ধান 
অপরাধী মাজেদ 
মাজেদ তুমি বড়ই আজব 
নিজের মনে হিংসা রেখে 
যেথায় সেথায় শান্তি খোঁজো 
তা কি হয়?
মনের দুয়ার তালা দিয়ে 
মসজিদ ঘরে আল্লাহ খোঁজো 
তিনি সেথায় রয়? 
ওরে ও মন, আমি শুধাই 
সত্যের সন্ধান কোথায় পাই 
সত্য মিথ্যার দ্বিধা দ্বন্দ্বে 
শান্তি আজও নাহি পাই
সত্যের সন্ধান
অপরাধী মাজেদ 
মাজেদ তুমি বড়ই আজব
নিজের মনে হিংসা রেখে
যেথায় সেথায় শান্তি খোঁজো
তা কি হয়?
মনের দুয়ার তালা দিয়ে
মসজিদ ঘরে আল্লাহ খোঁজো
তিনি সেথায় রয়? 
ওরে ও মন, আমি শুধাই
সত্যের সন্ধান কোথায় পাই
সত্য মিথ্যার দ্বিধা দ্বন্দ্বে
শান্তি আজও নাহি পাই 
রবিউল আলম মাজেদ and অসীম রহমান are now friends
রবিউল আলম মাজেদ changed their profile picture
বিষন্নতা
অপরাধী মাজেদ 
বিষন্নতা,
তোমাকে ধন্যবাদ—
আমার একাকিত্বের মুহূর্তে
তোমার আবির্ভাব সত্যিই প্রশংসনীয়।
নিঃসঙ্গতার অতল গহ্বরে
যখন আমি হারিয়ে যাচ্ছিলাম,
ঠিক তখনই দেবদূত হয়ে
আমার পাশে এলে তুমি।
কথা দাও, বিষন্নতা—
কভু ছেড়ে যাবে না আমায়।
আমার এই ছোট্ট জীবনে
তোমায় খুব প্রয়োজন।
অস্থিরতার অন্তিম মুহূর্তে,
যখন আমি বিদায়ের শেষ প্রস্তুতি নেব,
ঠিক তখন অবধি তুমি
আমার পাশে থেকো—
বিষন্নতা, পাশে থেকো।
জীবনের চলার পথে
কত সাথী-স্বজন পেয়েছি,
কেউ বেশি দূর
একসাথে চলেনি।
পাশাপাশি হাঁটেনি,
হাতে হাত রাখেনি—
আমায় একা করে
চলে গেছে সবাই।
একাকিত্বের মাঝে
আমি তলিয়ে গেছি বহুবার।
যখন তোমার দেখা পেয়েছি, বিষন্নতা,
মনে হয়েছে—
চিরসাথী পেলাম আমি।
আমি আশাবাদী—
অন্তহীন আশাবাদী,
তুমি কভু
আমায় ছেড়ে যাবে না।
বলো তো, বিষন্নতা—
আর কতকাল
আমার সাথে চলবে?
অস্থিরতার কত গল্প আমার—
তুমি শুনবে নীরবে,
নিঃশব্দ সাথী হয়ে।
বিষন্নতা,
তুমি কভু আমায় ছেড়ে যেও না।
তুমি ছেড়ে গেলে
আমি শেষ হয়ে যাবো—
হারিয়ে ফেলবো
নিজেকেই,
আমার অস্তিত্বটুকু।
তোমায় খুব ভালোবাসি, বিষন্নতা—
খুব ভালোবাসি।
বিষন্নতা
অপরাধী মাজেদ 
বিষন্নতা,
তোমাকে ধন্যবাদ—
আমার একাকিত্বের মুহূর্তে
তোমার আবির্ভাব সত্যিই প্রশংসনীয়।
নিঃসঙ্গতার অতল গহ্বরে
যখন আমি হারিয়ে যাচ্ছিলাম,
ঠিক তখনই দেবদূত হয়ে
আমার পাশে এলে তুমি।
কথা দাও, বিষন্নতা—
কভু ছেড়ে যাবে না আমায়।
আমার এই ছোট্ট জীবনে
তোমায় খুব প্রয়োজন।
অস্থিরতার অন্তিম মুহূর্তে,
যখন আমি বিদায়ে…Read More