-
হারানোর অরণ্যে
পাবলো নেরুদা
[অনুবাদ]হারানোর অরণ্যে, আমি একটি পাতা ছিঁড়ে হাতে তুলে নিলাম।
সে মৃদু স্বরে কথা বলছিলো আমার ঠোঁটের স্পর্শে।
যেমন বৃষ্টির শব্দ, ভাঙা বেল অথবা পোড়া হৃদয়।
যেন তা অনেক দুরের পৃথিবীর, মাটির নিছে লুকোনো।
হেমন্তের আর্তনাদ অথবা পাতা ভেজা পত্র গুচ্ছের অন্ধকার।
এই হারানোর অরণ্যে ঘুম ভেঙ্গে আমি দেখি, আমার পায়ের নিচে…Read More4 Comments-
-
সত্যি অদ্ভুত বিষন্নতা মাখা @neel
-
-
কবিতা
পাবলো নেরুদা
[অনুবাদ]এবং এটিই সে সময়
যখন কবিতা আমাকে খুঁজে নিলো, আমি জানি না, আমি জানি না,
সে এলো নদী অথবা শীত থেকে, কখন, কোথায়, কিভাবে আমি জানি না।
না তা কোন কণ্ঠসর নয়, নয় শব্দ, নয় নীরবতা।
এবং আমাকে তা আচ্ছন্ন করল কোন এক রাজপথে।
রাতে বিভিন্ন শাখার মধ্যে একটি,
এবং জ্বলন্ত অগ্নির মত অথবা একাকী ফেরার মত।
সেখানে আমি মুখোশহীন এবং তা…Read More3 Comments -
জলপরী আর মাতালের গল্প
পাবলো নেরুদা
[অনুবাদ]তারা সবাই তখন সেখানে উপুস্থিত ছিল,
যখন সে নগ্ন পায়ে হেঁটে এলো।
তার পান করছিলো, ঘৃণায় থু থু ফেললো।
মাত্রই নদী থেকে এসেছে, সে কিছুই জানে না।
সে একজন জলপরী যে পথ হারিয়ে ফেলেছে,
অপমান তার ভেজা গায়ে লেগে ছিল না।
ভয়ঙ্কর শব্দ গুচ্ছ তার সোনালী বুক ঢেকে দিল,
চোখের পানি সে চেনে না, তাই সে কাঁদে…Read More -
দ্বিমুখী
কখনো আমি ক্রোধে উন্মত্ত
অগ্নির বাসর জ্বলে যায় দাউ দাউ।
পর মুহূর্তেই মৌন নদীর মত শান্ত,
নিসতরঙ্গ ঢেউ কোন দূরে হারিয়ে যায়।
কখনে রাতের নক্ষত্র দেখে শিহরিত,
আকাশ ছোবার সপ্ন ভাবি।
পর মুহূর্তেই রিপুর তাড়নায়,
মগ্ন মৃত্তিকা আকড়ে ধরে আসন পেতে সাধন করি।3 Comments -
জীবনের প্রয়োজনে এই পৃথিবীতে আমার আগমন,
আমি নই আমার পিতৃ পুরুষ,
আমি এক নতূন মানব , জীবনের প্রয়োজনে যতটুকু।
আমি নই তোমার আপন নই তোমার পর,
বন্ধু ভেবে যাকে জড়িয়ে ধরেছি সে চলে গেছে ছেড়ে।
আমাকে আমার শত্রুরা ঘিরে রাখে।
আমি এখানে এসেছি জীবনের প্রয়োজনে,
মৃত্যুর সাথে জুয়া খেলায় হেরে গেছি, জীবনের ঘরে।
আমি নই আনন্দ অথবা দুঃখ,
নই জয় অথবা পরাজয়।
ভোরের স্বপ্নে…Read More5 Comments -
সকলকে পহেলা ফাল্গুন এবং ভালবাসা দিবসের শুভেচ্ছা
4 Comments -
রহস্য
পাবলো নেরুদা
[অনুবাদ]তুমি আমায় জিজ্ঞেস করলে মাছেরা তাদের সোনালি পাখায় নাচে কেন?
আমি বলি, সমুদ্রকে প্রশ্ন করো?
তুমি আমায় জিজ্ঞেস করলে, ঝিনুক কেন স্বচ্ছ জলের জন্য অপেক্কেয়া করে? কেন অপেক্ষা করে?
আমি বলি সে তোমার মতই অপেক্ষা করে।
তুমি আমায় জিজ্ঞেস করলে, সইবাল কেন পরস্পরকে জড়িয়ে থাকে।
তাকে দেখ, তাকে দেখ, শুধু সমুদ্রই জানে।
তুমি…Read More -
শুধুই মৃত্যু
পাবলো নেরুদা
[অনুবাদ]এ সব সমাধি স্থল বড়ই একাকী,
হাড়ে ভর্তি কবর, নিশ্চুপ,
হৃদয় একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে যায়,
এর অন্ধকার, অন্ধকার, অন্ধকারের ভেতর দিয়ে।
যেমন জাহাজডুবিতে আমরা মারা যাই।
যেমন আমরা আমাদের হৃদয়ের ভেতর হারিয়ে যাই।
যেন আমরা আমাদের আত্মার ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।
এবং পরে থাকে মৃতদেহ,
পা যা তৈরি হয় বরফের…Read More8 Comments-
-
চিলীয় কবি “পাবলো নেরুদা’র” মৃত্যু নিয়ে এই লেখা যেন আমরা ভাবনায় প্রাণ দিল।
আমি বেশকিছু দিন থেকে মৃত্যুকে ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। বারবার এক গাড় শূন্যতা ছাড়া কিছুই মাথায় আসছিলো না। অথচ, কবি শব্দের পর শব্দ বসিয়ে মৃত্যুকে কত সুন্দর ও শৈল্পিক করে তুলেছে যা সত্যি অনুপ্রেরণা দেয়।চমৎকার ভাষা শৈলীর জন্য অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইল…Read More
-
-
-
জবানবন্দি
আমি একজন ফাঁসির আসামিকে চিনতাম,
যে গভীর রাতে কারাগারের প্রকোষ্ঠে জীবনান্দের কবিতা আবৃত্তি করত।
“আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।“
পাপ পুণ্যের জীবনে আমরা কয়েকজন কারাগার প্রকোষ্ঠে বন্দী।
রাস্তায় পরে থাকে সহযোদ্ধার ছিন্ন ভিন্ন দেহ।
রাজপথে পাওয়া যায় উচ্ছল কিশোরীর ধর্ষিত দেহ।
পাপ পুণ্যের জীবনে আমরা কয়েকজন কারাগার প্রকোষ্ঠে…Read More -
বর্তমানে আমরা একটি অস্থির সময়ের মধ্যে আছি। আমদের মাঝে নারী পুরুষ বিভেদ, চিন্তা চেতনায় বিভেদ, ধর্মের বিভেদ, অর্থনৈতিক বিভেদ। । কিন্তু এমন একটি দিন আসবে যখন এই বিভেদ গুলো থাকবে না। ভবিষ্যতের পৃথিবী সেভাবেই তৈরি হচ্ছে। আমি সে দিনের প্রতীক্ষায় এখনো একেলা জেগে আছি।
1 Comment -
সকলকে অমর একুশে বই মেলার শুভেচ্ছা। ভালো থাকবেন, সকলের জন্য শুভ কামনা যারা বইপোকা।
6 Comments -
প্রশ্নের বই থেকে
IIIপাবলো নেরুদা
[অনুবাদ]বলো আমাকে, গোলাপ কি নগ্ন?
নাকি সেটাই তার পোশাক?
কেন বৃক্ষেরা লুকিয়ে রাখে,
তাদের শেকড়ের সৌন্দর্য?
কে শুনেছে সেই আর্তনাদ
যা চুরির গাড়ি থেকে নির্গত হয়?
বলো এর থেকে দুঃখের আর কিছু কি আছে
যখন ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকে?4 Comments -
অনুপস্থিতি
পাবলো নেরুদা
[অনুবাদ]আমি তোমাকে গোপনে ছেড়ে এসেছি
যখন তুমি আমার ভেতরে প্রবেশ করো, কাঁচের মতো,
অথবা কম্পনের মতো, অথবা অবহেলিত,
আমার দ্বারা তুমি আহত হও।
অথবা ভালবাসায় মগ্ন হও, যেভাবে তোমার চোখ জীবনের উপহার অনুভব করে।
যা আমি তোমাকে উপহার দিয়েছি।প্রিয়তমা,
আমরা পরস্পরকে খুঁজে পেয়েছি।
পিয়াসী, পান করেছি সকল জল এবং রক্ত।…Read More3 Comments -
বাদামি বর্ণের চঞ্চল শিশু
পাবলো নেরুদা
[অনুবাদ]বাদামি বর্ণের চঞ্চল শিশু, সূর্য যার জন্য ফল পুষ্ট হয়,
পরিপক্ক হয় এবং তাকে নিংরে যে কোমল পানীয় তা তোমার শরীরকে করেছে সুন্দর,
এবং তোমার চোখকে করেছে উজ্জ্বল এবং তোমার মুখ শুভ্র জলের মতো।তোমার কাল কুন্তল কেশরাজিতে বাঁধা পরেছে অস্তগামী সূর্য।
তুমি খেল তার সাথে,
এবং তোমার দুটি চোখ যেন দুটি…Read More7 Comments-
-
-
মঞ্চবন্ধু, আমার কাছে বরাবর’ই সাধারণ বিষয়গুলোকেই খুব অসাধারণ লাগে। এখানে, “তোমার কাল কুন্তল কেশরাজিতে বাঁধা পরেছে অস্তগামী সূর্য” এই লাইনটি যেন কবিতার সমস্ত সৌন্দর্য্য বাঁধা পড়েছে। সুন্দর অনুবাদ, ভালো লাগলো খুব।
-
বিষাদের বাতিঘর
পাবলো নেরুদা
[অনুবাদ]ওহে বিষাদের বাতিঘর
সেই গৌরবোজ্জ্বল সমুদ্রের নেকলেস আর ভাস্কর্য,
নোনা চোখ, বিপুল জলের উন্মত্ততা, কাঁদে সকালের সামুদ্রিক পাখি, ফেনিল জল,
তার সঙ্গী হল সমুদ্রের বাতাস, ওহে বিচ্ছিন্ন গোলাপ যা ঘাস ফুলের বাগানে জন্ম নেয় মাটির গভীরে,
পরিণত হয় দ্বীপপুঞ্জে।
ওহে আকাশের নক্ষত্র, সবুজাভ উজ্জ্বলতায় তোমার একাকী…Read More4 Comments -
যে জন সেবিছে সৃষ্টি,
সে জন সেবিছে ঈশ্বর।2 Comments -
সারা বেলা
পাবলো নেরুদা
[অনুবাদ]আমি ঈর্ষান্বিত নই,
যা আমার পূর্বে এসেছে।
যা একজন মানুষের সাথে এসেছে।
তার কাঁধে।
এসো একশো জন লোক নিয়ে তাদের চুলের গন্ধ নিয়ে।
এসো এক হাজার জন মানুষ নিয়ে তোমার বক্ষের এবং পদ যুগলের মাঝে।
এসো নদীর মতো, যেখানে মানুষ ডুব দেয়।
যে মিশে যায় সাগরের সাথে,
অনন্ত সাগর, অনন্ত সময়।সবাইকে নিয়ে এসো।
আমি অপেক্ষা…Read More3 Comments -
-
মাতাল
পাবলো নেরুদা
[অনুবাদ]অমৃত সুধায় মত্ত মাতাল
তোমার প্রকাশ্য চুম্বনে,
তোমার ভেজা শরীর আমার ভেজা শরীরে মিশে থাকে।
এবং আমাদের ফুলেল নৌকো।
পরিপূর্ণ, এবং আমরা তাকে নিয়ে যাত্রা করি।
যেমন নৌকার নিচের অংশ হলুদাভ ধাতবের সাথে মিশে থাকে।
তার যাত্রা ঊর্ধ্বগামী, দিনের শেষ নিঃশ্বাস তার পালে।উত্তরায়নের সূর্যে এবং দিগন্তে, মত্ত এবং মিশে থাকে…Read More
-
তোমার চরণ
পাবলো নেরুদা
[অনুবাদ]যখন আমি তোমার মুখের দিকে তাকাতে পারি না
তখন আমি তোমার চরণ দেখি।
তোমার আহত শরবিদ্ধ চরণ।
তোমার শক্ত হয়ে আসা পা।
আমি জানি তারা তোমাকে বহন করে,
তোমার সামান্য ওজন।
তোমার কমর এবং তোমার বক্ষ।
আর তোমার বক্ষে লুকনো বেগুনী গোপনীয়তা।
তোমার অক্ষি কোটরের চোখ যারা অনেক দূরে চলে গেছে।
তোমার অপূর্ব মুখশ্রী আর…Read More2 Comments -
তোমার হাসি
পাবলো নেরুদা
[অনুবাদ]যদি ইচ্ছে হয় আমার খাবারের থালা কেড়ে নাও।
কেড়ে নাও আমার বিশুদ্ধ বাতাস।
শুধু কেড়ে নিয়ো না আমার থেকে তোমার হাসি।
কেড়ে নিয়ো না গোলাপগুলো যা তুমি বাগান থেকে তুলে এনেছো।
স্বচ্ছ জল যা আনন্দে প্রবাহিত হয়, রুপালী ঢেউ যা তোমার ভেতর।
আমার কষ্ট তীব্র তোমার জন্য আমার ক্লান্ত চোখে।
যখন চারপাশে অপরিবর্তিত পৃথিবীর…Read More2 Comments - Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



এই হারানোর অরণ্যে ঘুম ভেঙ্গে আমি দেখি, আমার পায়ের নিচে এর বসন্ত খেলা করে
আমার সচেতন মস্তিষ্কে প্রবেশ করে।
যেন তা আমার ফেলে আসা অতীতের মত আর্তনাদ করে ডাকে।- এ অংশটা উল্লেখযোগ্য আমার কাছে। ভালো লাগলো।