-
নীরবতাই শ্রেষ্ঠ সঙ্গীত
এক গভীর রাতে আমি বসে ছিলাম সমুদ্রের সামনে।
চারিদিকে অন্ধকার।
আমি শুনেছি সমুদ্রের গর্জন।
কি প্রবল গভীরতা, কত ক্ষুদ্র এই অস্তিত্ব।
এক আলোকিত পূর্ণিমা রাতে
আমি বসেছিলাম পর্বত চূড়ায়,
পর্বতের অহমের কাছে,
পরাজিত হলাম।
এক শান্ত বিকেলে,
আমি বসেছিলাম অরণ্যের মাঝখানে।
অরণ্য ভেদ করে একটি ট্রেন লাইন চলে গেছে।
আমি ছোট বড়…Read More2 Comments -
চিরকুট
আমি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে সবার জীবনের নিরাপত্তা থাকবে। যেখানে নারীরা নির্যাতিত হবে না। শিশুরা তাদের মতো গান গাইতে গাইতে বৃষ্টিতে ভিঝবে। যেখানে সৎ মানুষ তাদের সম্মান নিয়ে বাঁচতে পারবে।
আমি বিশ্বাস করি লাল সবুজের এই দেশে এখনো অসংখ্য ভালো মানুষ আছে, আছে উচ্ছল তরুণ তরুণী।
যারা সৎ এবং চরিত্রবান। হে আগামী দিনের নাবিক আজ…Read More2 Comments -
এইসব শীতের রাতে
এইসব শীতের রাতে মৃত্যু আমাকে ছায়ার মতো ঘিরে থাকে।
একান্ত আপনজনের মতো আমি ছায়াদের আঁকড়ে ধরি।
ভাঙা জানালা দিয়ে উঁকি দেয় বাঁকা চাঁদ।
আর জ্বলজ্বলে তারকারাজি আকাশের বুকে মৃত নীহারিকার মতো শ্মশানে আগুন জ্বালে।
আমি রাত জেগে তাকে দেখি।
প্রেয়সী আমার কোথায় হারিয়ে গেছে।
এখন শুধু এইসব শীতের রাতে মৃত্যু আআকে ছায়ার মতো ঘিরে থাকে।
আলো আর আধারির…Read More2 Comments -
আমি যেতে চাই অরণ্যের কাছাকাছি
আমি যেতে চাই অরণ্যের কাছাকাছি।
হালকা মৃদুমন্দ শীতল বাতাসে আমার ছোট্ট কুটির।
আমি দেখতে চাই অরণ্যের সৌন্দর্য আর ঝর্ণা ধারার আলোড়ন।
আমি যেতে চাই অরণ্যের কাছাকাছি।
হালকা মৃদুমন্দ শীতল বাতাসে আমার ছোট্ট কুটির।
সন্ধে হলে একটা টিমটিমে বাতি জ্বলবে আমার কুটিরের বারান্দায়।
আমি দেখতে চাই অরণ্যের সৌন্দর্য আর ঝর্ণা ধারার…Read More2 Comments -
স্মৃতির ছায়াতলে
সহস্র পথ পারি দিয়ে আমি এসেছি তোমাদের জগতে,
আমি দেখেছি বিস্তৃত ধান ক্ষেত আর হলদে সর্ষে ফুল।
আমি দেখেছি পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এ বাংলায়,
কি অদ্ভুত ভাবে রাতের আকাশের তারা গ্রাম্য ধানক্ষেতে নেমে আসে।
দুরের ঘর গুলোয় টিমটিমে আলো জ্বলে আর আকাশে তারকারাজি।
যেন আলো আর আঁধারে,
মিশে যায় অপূর্ব বসুন্ধরা আকাশের তারকারাজির সাথে।
আমি…Read More3 Comments-
কি অদ্ভুত ভাবে রাতের আকাশের তারা গ্রাম্য ধানক্ষেতে নেমে আসে।
দুরের ঘর গুলোয় টিমটিমে আলো জ্বলে আর আকাশে তারকারাজি।- দারুণ! -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
চিরকুট
সেই রুদ্র। রক্তের হোলি খেলায় উন্মাতাল পৃথিবীতে তার দুর্নিবার যাত্রা। সে একক এবং একাকী। মৃত্যু তার পথে ছায়ার মতো ঘোরে। কিন্তু সে বিচলিত নয়। বিচিত্র সৃষ্টিশীলতা আর ধংসের প্রবল লীলাখেলায় তার অবাধ বিচরণ। তার হৃদয় পানির মতো শুভ্র ও স্বচ্ছ। সেই নির্ঝর। সে হেঁটে এসেছে অনেকটা পথ। সে একক এবং একাকী। সে শুনেছে নতুন দিনের গান আর সে স্বপ্ন দেখে নতুন…Read More3 Comments -
এখানে আকাশ নীল
রাধা মাথায় লাল জবাটি সুন্দর করে গুঁজে নেয়। আজ সে খুব আনন্দিত। পাশের গ্রাম থেকে তার সখীরা এসেছে। রাধা বহু দিন পর আনন্দে মেতে উঠেছে। তারা প্রায় দশ বারো জন সখি একসাথে গল্প করছে। পাহাড়ে ঘুরে ঘুরে জংলি ফুল জোগাড় করছে। হঠাৎ রুদ্র এসে উপস্থিত। রাধা বলে,
দাদা এরা আমার সখি।
ও আচ্ছা।
দাদা ওর নাম বিপাশা, ওর নাম কেয়া।
রুদ্রের সাথে রাধা…Read More2 Comments -
এখানে আকাশ নীল
রুদ্র আসলে কে?
কি তার ইতিহাস?
কেন সে ঢাকা থেকে এই দুর্গম এলাকায় এসেছে?
কি তার রহস্য?
আর ওই লোকটি বা কে?
নাম বলল ক্যাপ্টেন জুয়েল।
সেই বা কি চায়?
রাধা নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবে। বিছানায় এপাশ ওপাশ করে। ঘরের মেঝেতে বাঁশের কঞ্চির ভেতর দিয়ে আলো ছায়া খেলা করে। রাদা জানে সে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ছেলেটির সম্পর্কে সে…Read More2 Comments -
এখানে আকাশ নীল
রুদ্র গোসল করছে। কল পাড়ের চাপ কলে পানি ঢেলে সে গোসল করছে। এখন বিকেল বেলা। রুদ্র বাইরে থেকে এসেছে। তার ছিপ ছিপে শরীর। খাড়া নাক, হলদে শাদা গায়ের রঙ। রাধা ঘরে বসে দেখছে। একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক…Read More
-
গভীর রাতের কথকতা
মানুষ খুবই অদ্ভুত । বিশেষত পুরুষেরা। তারা সুন্দর মেয়েদের প্রতি আকৃষ্ট হয়। এর একটি কারণ আছে। প্রকৃতিতে সুন্দর মেয়েরা সাধারণত সুন্দর, সবল শিশুদের জন্ম দিতে পারে। তাই পুরুষেরা তাদের প্রতি আকৃষ্ট হয়। যতই বলি না কেন এ আমার জন্যও সত্য। যতই বলি না কেন ওই অসুন্দর মেয়েটিও সুন্দর তারপরও পুরুষেরা সুন্দর মেয়েদের প্রতি আকৃষ্ট হয়। এটি মেয়েদের…Read More -
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইআফা কেমন আসেন?
আছি, ভালো আছি।
আজকে ডাকসিলেন?
জি ওই ছেলেটাকে নিয়ে কথা বলবো?
কি কথা আফা?
ছেলেটি মারা গিয়েছিলো কিভাবে?
আফা পুলাডা অসুস্থ ছিল। অসুখ হয়ে মরছে?
আমাকে একজন বললো, ছেলেটিকে খুন করা হয়েছিলো?
এই সব কি কোন আফা?
পুলাডা অসুখ হয়ে পড়ছে। আমি নিজে দেখছি?
কি অসুখ?
তা কইতে পারুম না।…Read More -
বোধ
আলো আর অন্ধকারে পৃথিবী উন্মাতাল। এ এক রক্তাক্ত ইতিহাসের পৃথিবী। এখানে আমি শুনি অসংখ্য মানুষের আর্তনাদ, অসংখ্য মানুষে কান্নার স্বর। শুনি অসংখ্য নির্যাতিতার কথকতা। রাত জেগে কবিতা লিখি আর ভাবি। ভাবি এ কেমন খেলা ঘর। এ কেমন পৃথিবী। সময়ের সাথে সব বদলে যায়। কিন্তু আসলে ক্ষত গুলো জেগে থাকে। এতো দুঃখেও আমি কবিতা লিখি। আমি কি পাষাণ? সম্রাট নিরোর মতো…Read More7 Comments-
-
এতো দুঃখেও আমি কবিতা লিখি। আমি কি পাষাণ? সম্রাট নিরোর মতো বাঁশি বাজাচ্ছি?জানি না। শুধু লিখে যাই। লিখতে ভালো লাগে। শাদা পর্দার অন্তরালে কতো দুঃখ, কতো কষ্ট।আমি ও বদলে যাচ্ছি। আগের মতো হাসতে পারি না। চোখের জল কতকাল আগে হারিয়ে গেছে। আমি কি পাষাণ? …….বিক্রমাদিত্য আমার না বলা প্রশ্ন গুলো যেন লিখে দিলেন !
-
-
শুধু তোমাকেই ভালোবাসি
হতে পারে এটিই শেষ গান,
হতে পারে এটিই শেষ কবিতা।
ভুলে যেয়ো না,
এটাই প্রার্থনা।
ও আমার প্রিয়া,
মরন কালে একবার যেন দেখা যাবে।
নয়তো এ জীবন ব্যর্থ হয়ে যাবে।
গভীর রাতে লিখতে বসি,
শুধু তোমাকেই ভালোবাসি।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
বিষের সুধা
যদি বিষ সুধা এনে দাও,
আমি তা অমৃত ভেবে অনর্গল পাণ করে যাবো।
কারণ তোমার মাঝেই আমার পূর্ণতা।
প্রিয়া একটি ছুড়ি হাতে তুলে নাও।
এই বুক চিড়ে হৃদয়টা বের করে নাও।
দেখবে সেখানে শুধুই তুমি।
কারণ তোমার মাঝেই আমার পূর্ণতা।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
কোথায় তুমি
কোথায় তুমি?
কোথায় তুমি থাকো?
কোথায় তোমার বসত ভিটা একটু খানি বল?
আমি সহস্র তারকারাজির মাঝ থেকে তোমাকেই খুঁজে নেবো।
লক্ষ যোজন হেঁটেছি,
তোমায় খুঁজে মরেছি।
কোথায় তুমি?
কোথায় তুমি থাকো?
কোথায় তোমার বসত ভিটা একটু খানি বল?2 Comments -
আক্ষেপ
আমি স্থাপত্য বিদ্যার ছাত্র ছিলাম। ভেবে ছিলাম বড় স্থপতি হবো। পারি নি। সুন্দর ছবি আঁকতে চেয়েছিলাম সেখানেও ব্যর্থ। অসাধারণ একটি কবিতা লেখার চেষ্টা করছি এক যুগ ধরে। শুধু একটি কবিতা। তাও পারি নি। মেনে নিতে হবেই আমার এ এক পরাজয়ের জীবন। ভালোবেসে যাকে চেয়েছি সেও চলে গেছে। ভুলে যাও, ভুলে যেতে চাই। জীবনে বড় হতে চেয়েছিলাম। পারি নি। একটি গোলাপকে…Read More -
চিরকুট
যখন লেখা শুরু করলাম প্রায় এক যুগ আগে, তখন স্বপ্ন ছিল ভালো লেখক হবো। ভালো লেখক হতে পারি নি। ইচ্ছে ছিল রূপকথা লিখবো। কিন্তু আমার লেখায় শুধুই মৃত্যুর ছায়া, রাস্তায় পরে থাকা লাশের কথা। নির্যাতিতার কথা। একটা রূপকথা লিখতে চেয়েছিলাম। পারি নি। হয়তো কোন দিন পারবো না।
স্বপ্ন ছিল ভালো লেখক হবো। ভালো লেখক হতে পারি নি। এ কেমন খেলা ঘরে আনলে ঈশ্বর।…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
চিরকুট
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে, পারি না। শত ব্যস্ততা আমাকে ঘিরে থাকে। মাঝে মাঝে অতীতের কথা মনে পরে। স্মৃতির মানুষেরা ছুটে আসে। যখন একা থাকি মনে পরে। স্মৃতি বড় প্রতারক। ভুলতে পারি না। ভুলতে পারলে ভালো লাগতো। কতো শত মানুষের সাথে থাকলাম। জীবন চলছে জীবনের মতো। আগের মতো ডুব সাঁতার দিতে পারি না। সময় সব বদলে দেয়। আমিও বদলে গেছি। গভীর রাতে ভাবি…Read More2 Comments -
শেষ রাতের ভালোবাসা
আমি একজন ঊন মানুষ।
ঈশ্বরের বিধানে আমি এই খেলাঘরে এসেছি।
আজ আছি, কাল নেই।
আমি এক বিবাগী মুসাফির।
আমার পূর্ণতায় তুমি।
কি খুঁজি মানুষের মাঝে?
প্রত্যেকেই বিষাদগ্রস্থ।
তোমাকেই খুঁজি।
জানি তুমি একটি লাল শাড়ি পরে,
পদ্ম ফুলের মতো,
আমার প্রতীক্ষায় বসে আছো।
অন্য দিকে আমি যুদ্ধে মত্ত।
জানি না যুদ্ধও শেষে তোমাকে ফিরে পাবো কিনা?
কিন্তু…Read More -
চিরকুট
হে যুবক এ দেশ তোমার, হে তরুণী এ দেশ তোমার। তুমিই আলো। তোমার হাতেই আজ লাল সবুজ। যুদ্ধে ঝাপিয়ে পরো। নিজের অধিকার ছিনিয়ে নাও। আমি তো এক সামান্য মুসাফির। তুমিই বাংলাদেশ, তুমিই লাল সবুজ। ভালোবাসার মারনাস্ত্র হাতে তুলে নাও। তোমার হল শুরু আমার হল সারা। এই লাল সবুজ সহস্ত্র জনতার রক্তে, ঘামে, অশ্রুর বিনিময়ে এসেছে। তাকে উপেক্ষা করো না। সাহসী হও, হও…Read More2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
- Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam




এটা আপনার ভালো লেখাগুলোর মধ্যে এগিয়ে থাকবে আমার কাছে। এক গভীর রাতে আমি বসে ছিলাম সমুদ্রের সামনে।
চারিদিকে অন্ধকার।
আমি শুনেছি সমুদ্রের গর্জন।
কি প্রবল গভীরতা, কত ক্ষুদ্র এই অস্তিত্ব। -সত্যি অসাধারণ!