-
সে আসবে
সে আসছে, সে আসবে।
মাতৃত্বের জঠরে নিকষ আঁধার ভেঙে ভেঙে
সে আলোর পৃথিবীতে আসছে।
জন্মের প্রবল যন্ত্রণায় মৃত্যুর স্বাদ নিতে সে আসছে।
মায়ের শরীরে প্রবল আঁটকে থাকা সেআসবে।
রক্তেরসাথেপ্রবাহিতআগুনেরলাভায়ফিরে আসবে।
তার গভীরে আলোকিত রক্ত কণিকায়;
সহস্র চোখে ও বিপন্ন বিস্ময়ে
ধুলো জমা পৃথিবীতে সে আসবেই।
প্রতিশ্রুতির প্রয়োজনে অথবা জীবনের আহবানে।1 Comment -
Shomik Adhikary Nandon and
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] are now friends
-
শিরায় শিরায় বিষের জ্বালা
ধমনীর শাখা প্রশাখায় লোহিত রক্তের শানিত স্রোত।
শিরায় শিরায় বিষের জ্বালা।
করোটির গোপন গভীরে বুলেটের ইস্পাতের ঘ্রাণ।
ওরা কেড়ে নিয়েছে সবচেয়ে সুন্দর গোলাপ।
আমি একাকী কাচঘরে বসে ভাবি, শুধু ভাবি।
ওরা গোপনে চুক্তি করে।
মৃত লাশ রাস্তার ডাস্টবিনে পচে পরে থাকে,
কোন ভুল না করে আমি পলাতক।
ওরা আমায় খুঁজতে আসে।
আমি হাসি।
ওরা…Read More -
স্বপ্ন বাসর
আমার স্বপ্নের বাসর সাজে নি।
সে প্রস্তুত ছিল।
হয়তো আমি যথেষ্ট ছিলাম না।
খুব ছোট বেলায়,
যখন সবাই লাঠি লজেন্স কিনতো,
তখন আমি ওই বড় রাস্তায় যুদ্ধ করেছি মৃত্যুর সাথে।
মৃত্যুকে আমার আপন বন্ধু মনে হয়।
মনে হয় সে যেন এক গভীর ঘুম।
তাই আমার স্বপ্নের বাসর সাজে নি।
ক্ষমা করে দিয়ো প্রিয়তমা।
আমার জীবন অন্য রকম। -
কোন এক গভীর রাতে
এক গভীর রাতে
আমি বড় রাস্তায় হেঁটেছি একা।
আকাশের অশ্রু বৃষ্টির মতো ঝড়ে পরে।
আমি একাকী পথ চলি।
পকেটের নিকোটিনের টুকরো গুলো
শুধু শুধু ভিজে গেলো।
এক গভীর রাতে
আমি বড় রাস্তায় হেঁটেছি একা।
আকাশের অশ্রু বৃষ্টির মতো ঝড়ে পরে।
রাজপথে হেঁটে চলি,
কোন একটা দোকানে দাঁড়িয়ে আশ্রয় নেই।
ভেজা নিকোটিনে আগুন জ্বালাই।
আকাশের অশ্রু…Read More6 Comments -
তুমি আমার না হও
তুমি আমার না হও,
দুঃখে কাতর আমি নই।
মনের ঘরে তোমার ছবি,
সেই ছবিতেই স্বপ্ন দেখি।
আমি স্বপ্ন মাখি,
স্বপ্নে মাতাল তোমায় দেখি,
জংলি ফুলের গন্ধ মাখি।
তুমি আমার না হও,
দুঃখে কাতর আমি নই।
মনের ঘরে বাস করেছো,
দুঃখে কাতর আমি নই।
কিছু সম্পর্ক বিচ্ছেদেই শুরু হয়।1 Comment -
তাল পাতার সেপাই
আমার এ অন্ধ ঘরের চিলেকোঠায়,
আমি একাই কাব্য করি।
শব্দ জালে গভীর রাতে,
গোপন প্রিয়ার দুঃখ আঁকি।
পথের ধুলোয় একলা হেঁটে,
নীল জিন্সে রক্ত মাখি।
আমার এ অন্ধ ঘরের চিলেকোঠায়,
আমি একাই কাব্য করি।
আমার এ অন্ধ ঘরের চিলেকোঠায়,
আমি একাই তাল পাতার সেপাই।4 Comments -
নারী তুমি রক্ত জবার ফুল
নারী তুমি রক্ত জবার ফুল।
নারী তুমি অবুঝ নদীর কূল।
দোষটা শুধু তোমার হল।
ওরা খুব খিস্তি করে নিজের নেশায় মত্ত হল।
তোমার পছন্দের ছেলেটি তোমাকে ব্যবহার করে,
আরেক নারীর আঁচল ছুলো।
দোষটা শুধু তোমার হল।
নারী তুমি রক্ত জবার ফুল।
নারী তুমি অবুঝ নদীর কূল।
ও পাড়ার কোমল কিশোরী একাই কেমন কষ্ট পেলো।
ওরা শুধু খিস্তি করে লোক…Read More -
শাদা কালো
আমি শাদা শাদা ক্যানভাসে
কালো কালো তুলিতে,
দুঃখ লিখি, বাসর বাঁধি।
তুমি কি এতটাই পাষাণ,
এখনো বোঝো না,
পাগল পাড়া গান।3 Comments -
সময় পেলে পত্র দিয়ো
পত্র দিয়ো, পত্র দিয়ো,
পত্রে লেখো তোমার রক্ত জবার গান,
আমার বিরহের অভিমান।
পত্র দিয়ো, পত্র দিয়ো,
পত্রে লেখো তোমার হৃদয় ভাঙ্গার গান
আমার বিরহের অভিমান।
পত্র দিয়ো, পত্র দিয়ো,
পত্রে লেখো কিভাবে তোমায় করে অপমান,
নারী তুমি রক্ত জবার গান।
আমার বিরহের অভিমান।4 Comments-
এখন তুমি কোথায় আছ, কেমন আছ? পত্র দিও।কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে
পত্র দিও , পত্র দিও।
আর না হলে যত্ন করে ভুলে যেয়ো, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে , কার কি তাতে?
আমি নাহয় ভালবেসে ভুল করেছি, ভুল করেছি
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
এক জীবন কতটা আর নষ্ট হবে,
এক মানবী কতটা আর কষ্ট…Read More
-
বিছেদে বেঁচে আছি
শীতের এ রাতে ,
কুয়াশার চাদরে আবৃত একাকী।
ভাবছি এবার তাকে বলেই দেবো,
ভালোবাসি, ভালোবাসি।
শীতের এ রাতে ,
কুয়াশার চাদরে আবৃত একাকী।
ভাবছি এক খানি প্রেমের গীতি কবিতা লিখি,
কিন্তু উর্বশী যে বলে দিলো,
বিচ্ছেদ থেকেই সম্পর্ক হলো।4 Comments -
আমার হাতে একটি রক্তগোলাপ
আমার হাতে একটি রক্তগোলাপ।
সহস্র দিনের পর আমার হাতে একটি রক্তগোলাপ।
কালচে রক্তের মতো রাঙ্গা রক্তগোলাপ।
আমি গোলাপটি আকাশকে উৎসর্গ করলাম।
আকাশ আমাকে জানালো সহস্র বিষাদে সে নীল হয়ে গেছে।
সে আমার উৎসর্গকৃত গোলাপটি প্রত্যাখান করলো।
আমি পৃথিবীর বনাঞ্চলকে রক্ত গোলাপটি উৎসর্গ করলাম।
সে বললো ব্যাথায় আজ আমি…Read More6 Comments -
কথোপকথন
ও আমার পাগল,
আমার চোখের নিচে,
নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম।
তারও নিচে নরোম ঠোঁটে,
ঘুমপাড়ানি গান।
ও নাগর, আমার বুকে ভালোবাসার প্রাণ।
ছন্নছাড়া বাঁশির সুরে বাজুক তোর গান।
ও নাগর, তাকাস না ক্যান?
আমার রুপে পাগলপাড়া,
ও গলির সব ছেলে ছোকরা।
তাহলে তোর কিসে সমস্যা?
বুকে ব্যথা, মাথা ধরা,
নাকি গত রাতের ঘুমহারা।
তাকাস না ক্যান? এবার…Read More2 Comments -
প্রাত্যহিক জীবন
কিশোরী তোমার কোমল মনের পবিত্রতায়,
হারিয়েছিলে নির্বাসনে।
বন্ধু খুঁজে বের হয়েছিলে, পথের ধারে, শোকের পথে।
তুমি আর ঘরে ফিরে আসো নি।
আমি পথে অনেক হাঁটলাম,
পথের রক্ত প্রিয় জিন্সে মাখালাম,
রক্তভেজা ধুলোর ঘ্রাণে ক্লান্ত জলের ছবি আঁকলাম।
কিন্তু তোমায় খুঁজে পেলাম না।
সন্ধ্যায় জানলাম তোমার ক্ষত বিক্ষত লাশ রাস্তার ডাস্টবিনে পাওয়া…Read More1 Comment -
পলাতক সুন্দর
সুন্দর, তুমি কেনো আমায় ছেড়ে যাচ্ছো বহুদূরে?
আমি, তোমায় চোখের পাতায় ঠাঁই দিয়েছি অনেক কষ্ট করে।
সুন্দর, তবু তুমি আমায় ছেড়ে যাচ্ছো বহুদূরে।
আমার চোখে তুমি নেই।
যে চোখে দেখেছি বিশাল আকাশ আর গভীর রাতের তারা।
হঠাৎ হারিয়ে গেলো- তারপর ঘুম ভেঙে দেখি এ আমি কোথায়?
এখানে অজস্র সরীসৃপ আমার ত্বকের নিচে
বুকে ভর দিয়ে হেঁটে চলে।
আমার রক্তের…Read More2 Comments -
দূরত্ব
এক ভোরের স্বপ্নে ছেলেটি স্বপ্ন দেখলো, অনিন্দ্যসুন্দর মেয়েটি নদীর ঘাটে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। এক রাতের স্বপ্নে মেয়েটি স্বপ্ন দেখলো, তার প্রচণ্ড একাকীত্ব দূর করতে সাহসী ছেলেটি হাত বাড়িয়ে দিয়েছে।
ঘুম ভেঙে প্রখর সূর্যালোকে ছেলেটি অনুভব করলো তার একাকীত্ব।
স্বপ্নভঙ্গে চোখের জলে মেয়েটি অনুভব করলো তার অপূর্ণতা।
ছেলেটি ও মেয়েটি, দুজনই তাদের…Read More3 Comments -
সত্য বচন
একটি গ্রাম্য কিশোরী,
রাস্তার ডাস্টবিনে মরে পরে থাকা একটি কাকের মাংস খাচ্ছে।
ওরা গলায় বেড়ি,
পায়ে ছিন্ন শিকল। হয়তো বা নিজের সম্ভ্রম হারিয়েছে।
একজন কণ্ঠ শিল্পী,
যার কণ্ঠে ফুলের মতো ফুটে উঠতো মন মুগ্ধকর সঙ্গীত।
ওরা তার কণ্ঠনালী খুবলে খুবলে খেয়েছে।
এক উর্বশী খুব বিশ্বাসে একজনকে মন দিয়েছিলো।
তার মদ্যপ স্বামীটি তাকে পরিত্যাগ করে তবু তার…Read More1 Comment -
প্রিয়া এবার আমার ঘরে এসো,
বাজারে বাজারে ঘুরে কিনেছি,
চিকণ চিরুনী, বাঁশি আর হাতপাখা।
দেবো তোমার চুল বেঁধে, শোনাবো মধুর সুর,
দেবো হাত পাখার বেহেস্তি বাতাস।
তবু প্রিয়া আমার ঘরে এলো না।[মওলানা জালালুদ্দিন রুমীর গীতি কবিতার প্রেমে]
2 Comments -
প্রিয়ার পেছনে ছুটলাম আমি,
খুঁজলাম তাকে প্রাচীন নগরে ও বিদর্ভ বন্দরে,
চোখের জলে ছিন্ন বসন সিক্ত হোল।
শুঁড়ি খানার মদিরার পাণ পাত্রে দুঃখ জমাট বাঁধে।
কিন্তু তাকে খুঁজে পেলাম না।
আমাকে এই চার দেয়ালের ঘরেই থাকতে দাও।
বলো না, সূর্যের খরতাপে পুড়তে।
বৃষ্টির অবিরল ধারায় ভিজতে।[মওলানা জালালুদ্দিন রুমীর গীতি কবিতার প্রেমে]
1 Comment -
পোড়া মন এবং একটি ব্যবহারযোগ্য ছুড়ি
রাত গভীর হতেই আমি একটি কবিতা লিখতে বসলাম।
ও বাসার মেয়েটা চিৎকার করছে।
বীভৎস যন্ত্রণায় কষ্ট পাচ্ছে।
শহরের বিপনী বিতানে সাজানো পুতুলের মতো,
একটি মেয়ে অসীম শূন্যতায় বসে আছে।
আজ তিন দিন সে এক গভীর শূন্যতায় শুয়ে আছে।
তার চোখ অসাড় হয়ে আসে।
তার মদ্যপ স্বামীটি ঘরে ফিরেছে।
মেয়েটি অসাড় শুয়ে আছে, ঠিক যেন একটি…Read More4 Comments - Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam





আসি আসি করে তুমি আর এলে না।