Profile Photo

rubaOffline

  • Ruba91
  • আমার সুখের হাজার বায়না উড়ে বেড়ায় শূণ্যতায়।আমি উড়তে শিখিনি তাই দূর থেকে চেয়ে থাকি।এই নাগাল পাই আবার পাইনা।

    হঠাৎ এলো ঝুম বৃষ্টি!

    অপলক চোখে দেখি ধুয়ে মুছে যাওয়া কাদামাখা বায়নার লুটোপুটি।

    এই বুঝি তন্দ্রা এলো!
    অনেক দিন মিষ্টি করে ঘুমাইনা।
    আজ নাহয় তার ইতি হলো!

    রুবা//

    4
    3 Comments
  • “নতুন আমেজে নবান্ন”
    রুবা

    যখন ধানের শীষে হলুদ কিরণ আসে,
    কিষাণ মুগ্ধ নয়নে স্বপ্নীল ক্ষণে হাসে,
    মুক্ত চুম্বনে সে সুধা তার হৃদয় পূর্ণ করে,
    সুখ সুখ দোলা লাগে অগোছালো সংসারে।

    লাফিয়ে চলে কাজের তাড়া মনের আকাশ জুড়ে,
    কখন হবে সাঙ্গ সব বেলা যে যায় বসে !
    খুশিতে তারা ক্লান্তি ভুলে ঘর্ম স্নান করে,
    নতুন ধানের গন্ধে সবার চোখ বুঁজে আসে।

    চঞ্চল…Read More

  • কিছু মিথ্যে জেদ আর বাঁধাধরা আবেগ বিলাসবহুল জীবনে মূল্যবান,
    কিন্তু সেখানে অর্থনৈতিক জটিলতা থাকলে অর্থপূর্ণ ভাবাবেগ ও কেবল ”দূর হতে তোমারেই দেখেছি” হয়ে আকাশ পানে চেয়ে থাকা ছাড়া কিছু করার থাকেনা।

    রুবা//

    6
    2 Comments
  • চঞ্চল আবেগে তোমার স্নিগ্ধ ছোঁয়া,
    এলোমেলো স্বপ্নে সুখেরা আজ ধোঁয়া ধোঁয়া,
    শতো আলাপন পাখি হয়ে মেলুক পাখনা,
    শূণ্যে যাবো উড়ে ফেলে সব দূর্ভাবনা।।

    ছুটে চলা দিনগুলো হারায় সীমানা,
    তুমি এলে তাই মন পবণে প্রেম ঝর্ণা,
    এ মিলন ক্ষণে সাজুক ফাগুন বেলা,
    এসো সেই ভাবনায় ভাসি আজ দুজনা।।

    রুবা//

    3
    3 Comments
    • ছুটে চলা দিনগুলো হারায় সীমানা,
      তুমি এলে তাই মন পবণে প্রেম ঝর্ণা,
      এ মিলন ক্ষণে সাজুক ফাগুন বেলা,
      এসো সেই ভাবনায় ভাসি আজ দুজনা।
      “মিলনের ঘ্রাণে মুখরিত হোক
      চারিপাশ কেটে যাক শোক
      আজি কে শুধু সখা সখিতে নিরবে বয়ে যাবে বেলা
      তাই ভাবি জীবনের মানে, প্রেমময় প্রিয়ার চোখে শুধু মিলনের খেলা”……….
      লিখে যান বহুদূরে যাবে রথ………………

  • সেই কবে! মনে হয় হাজার যুগ আগে সুখ’ নামে একজন ভালোবেসে চুমু খেয়েছিলো ভালে।এখন
    এ পথে তার আনাগোনা চোখে দেখিনা।
    ক্ষতি নেই! দুঃখ’ নামের অনুভূতিটি কম গভীর নয়।এখানে আবার কান্নাগুলো পথ ভুলেছে, তবে ভাবুক হয়ে পথ চাইতেও ভালোই লাগে।

    কি অদ্ভুত অনুভূতি কোন উফ! আহ! শব্দ নেই, কান্নার অবিরাম বর্ষন নেই। কেমন চুপিচুপি ভাসিয়ে নিয়ে যায়- কখনো দুমরে-মোচরে কখ…Read More

    3
    2 Comments
    • সেই কবে! মনে হয় হাজার যুগ আগে সুখ’ নামে একজন ভালোবেসে চুমু খেয়েছিলো ভালে।এখন
      এ পথে তার আনাগোনা চোখে দেখিনা।
      ক্ষতি নেই! দুঃখ’ নামের অনুভূতিটি কম গভীর নয়।- মুগ্ধ হয়ে গেলাম এ অংশটায়।

  • ভালো লাগা দ্বন্দেরা সজীব বিশালতায়,
    আর ভালো থাকায় দ্বন্দেরা তীরন্দাজ।
    হাজারো দ্বন্দের মাঝে হারায় রাগ-অনুরাগ,
    দ্বিধা আর দ্বন্দের কেবল নেই কাজ খই ভাজ।
    আগে-পিছের ভাবনায় দ্বন্দ মনে নেই ভয়-লাজ,
    অহেতুক সময়গুলো পালিয়ে হয় পগার পার।
    গালে হাত রেখে রাত-দিনের নেই লয়-তাল,
    বন্ধ মনের ঘরে উঁকি দেয় বর-কনে হওয়ার স্বাদ ।
    চনমনে আবেগে নেই দ্বন্দময় আলো-আঁধার,…Read More

    5
    4 Comments
  • ‘নারী’ এমন একটা শব্দ যার জন্য প্রতিবন্ধকতাগুলো অশান্ত থাকে সারাক্ষণ।প্রতিনিয়ত প্রমাণ করতে হয় নারীর অস্তিত্বের প্রয়োজনীয়তা।
    আসলে,
    “আমরা নারী আমরা পারি” নয়
    “আমরা নারী তাই আমাদের পারতেই হবে” নামক প্রতিবন্ধকতা পৃথিবীর সকল নারীদের জন্ম থেকে
    মৃত্যু পর্যন্ত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে।

    তাই প্রথমে ‘না…Read More

    5
    2 Comments
  • আপনারে পর করে”
    রুবা//

    নিজের ভেতর নেই নিজস্বতা,
    পরের কাঁধে আপনার বোঝা।

    নিজ ভুবনে অচেনার আনাগোনা,
    খুশিতে বিষম খায় লুকিয়ে কামনা।

    কাজের নামে অকাজে তালবাহানা,
    সময়ের ফোঁড়ে লেগে যায় ধূলোকণা।

    লোভী মন চঞ্চল শুনতে রটনা,
    আঁধার আর আলোর দম্ভ হটেনা।

    দশমাস দশদিন লালন করে বাহানা,
    উপদেশ নির্দেশে নেই তাহার চেতনা…Read More

    4
    3 Comments
  • #সংক্ষিপ্ত গল্প
    ‘ফোকাস’
    রুবা

    সকাল সকাল গোছল করে ছেলেকে নিয়ে স্কুলের পথে হাঁটছে রেনু।জনা তাকে দেখে এগিয়ে এসে বললো,
    ––– কিরে তুই এতো সকালে এমন গুছিয়ে আসিস কিভাবে?
    রেনুঃ আমি নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসি।
    জনাঃ হুম! ভাইয়া তোকে এতো ভালো রাখছে দেখে খুশিই লাগে, কয়টা মেয়ে এমন জামাই পায়!
    রেনুঃ (হেসে আপ্লুত হয়ে) হ্যাঁ তা ঠিক বলেছিস।
    জনা ও…Read More

    3
    3 Comments
    • অনু গল্পের অনুরণ।

    • মনটা বিষন্ন হয়ে গেলো। লেখার ধরণটা ভালো লাগলো।

    • দূর থেকে দেখলে পৃথিবীটাকে বালুকনা মনে হয়, কাছে থেকে দেখলে প্রিয়ার চোখটাও সমুদ্র! শুভেচ্ছা নেবেন সুন্দর গল্পটির জন্য!

  • এমন তোমাকে খোঁজার ইচ্ছা ক্লান্তিহীন।
    সেই না চেনা পৃথিবীতে নিজের অস্তিত্ব অনুভবের সাথে সাথে।তারপর কৈশোর আর যৌবনের লালায়িত আভাসে ভেসে অস্তগামী সূর্যের পিছে অনেক দৌড়েছি।
    কিন্তু তুমি থেকেছো তখনও নাগালের বাইরে।আমি অন্ধকারেও তোমাকে খুঁজেছি ঠিক আলোর অবয়ব ভেবে।
    এখনো খুঁজি চেতনায় আবার অবচেতন মনে, কেবল তোমাকে।
    ঠিক সেই তুমি যেমনটা সুন্দর গল্পের বই…Read More

    2
    1 Comment
  • #গল্প

    সবুজ গাছের ছায়ায় ঢাকা গ্রামের রাস্তায় অনেক হেঁটেছি আমি।হালকা মিষ্টি বাতাস যখন চারপাশে।
    কখনো রোদ এসে চড়াও হলেও আবার বৃক্ষরাজ এসে বাঁচিয়ে দেন।সে এক মিষ্টি অনুভূতি! আমার মনে হয় সবার ই হয় এমন অনুভূতি।

    একদিনের কথা আজ মনে পরছে খুব!
    এমন মিষ্টি আবহাওয়া থাকলে যদি সেদিনটি হয় ছুটির দিন আমি একা থাকতে ভালোবাসতাম খুব।যদিও আমার ব…Read More

    2
    2 Comments
  • তুমি প্রেমের গতিহীন অমিয় ধারা।
    না তোমাকে ছুঁই না হারাতে চাই,
    মাঝখানে জীবন কেবল বয়ে যায়,
    তোমার কান্না-হাসির গল্প শুনি বৃথাই।

    কল্পনার দ্বারে সোহাগী হাত বাড়াও,
    ডাকলে মুচকি হেসে ছায়া হয়ে যাও,
    ওগো প্রেমপতি সদা শুভ্র প্রেমে ভাসাও,
    অগোছালো স্বপ্নে আজও আড়চোখে চাও।
    রুবা//

    4
    3 Comments
  • “হিংসা”/–
    লেখা_”রুবা”
    রচনা তারিখঃ–১৫/০২/২০২১

    আমার মন খারাপের দেশে তুমি যাযাবর,
    আমার কান্নাভেজা চোখের দৃষ্টি আজ ধূসর –
    সবার আনন্দে আজ আমার হিংসুটে মন।

    আমার পাহাড়তলী গাঁয়ের ভাঙা মেঠোপথ,
    ডিঙিয়ে পাহাড় আমি জংলি হারিয়ে জনপদ।
    মিষ্টি কোলাহলে হিংসে আমার তাই নিরুত্তর।

    পাতার আড়ালে আমি মড়া শাখা বিশেষ,
    আমার জন্য নেই তাই কারো প্রেম নির্দেশ…Read More

    4
    2 Comments
  • অব্যক্ত বিস্তীর্ণ হলো সংসারের খুঁটিনাটি।ঠিক যেমন ঘরের চারকোণায় অসংখ্য অগোছালো জিনিস যা প্রতিদিন গোছাতে হয় নাহলে দেখতে ভয়ংকর অসহ্য লাগে।

    সেই অগোছালো হাজার কাজের মেলোবন্ধনে যারা ধরা পরে গেছে তারা সংসারে বসবাস করে তীক্ষ্ন দৃষ্টি দিয়ে, যেনো একচুল ও নড়চড় না হয় কাজের।

    কখনো ভালোবেসে কখনো দায়িত্ববান হয়ে পথচলা প্রতিদিন যার সীমানা হয়তো শেষ ন…Read More

    4
    5 Comments
  • আমি নিরাসক্ত বাঙালি
    রুবা
    ১৫/০২/২৩

    আমি নিরাসক্ত বাঙালি,
    আমি চেতনা খুঁজি দিবা-রাতি,
    আমি মেঘের গর্জনে হাই তুলি,
    আমি বিদ্যুৎ চমকালে থমকে যাই।

    কে মোরে দেখাবে আগামীর প্রত্যয়?
    কোন আশায় আমি চলবো পথ?
    কোথায় সে অদম্য জনপদ?
    যেথা ছিলো জাগরিত সব অগ্রজ।

    সকলে মিলেমিশে যেথায় এনেছিলো নিশান,
    বেজেছিলো একসুরে শতোকন্ঠে এক গান,
    বাংলা চাই বাং…Read More

    5
    6 Comments
    • যে পায়ে দাড়িয়ে তুমি খোঁজ প্রত্যয় পদাঘাত করো আপন শক্তিতে হবেই বিজয়। শুভ কামনা চিরদিনের তরে।

    • “কে মোরে দেখাবে আগামীর প্রত্যয়?
      কোন আশায় আমি চলবো পথ?
      কোথায় সে অদম্য জনপদ?
      যেথা ছিলো জাগরিত সব অগ্রজ…”

      দারুন সুন্দর শব্দাঞ্জলি… মুগ্ধতা ও শুভাশীর্বাদ রইলো প্রিয়…

      • কৃতজ্ঞতা জানাই অণুপ্রেরণা দেবার জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। যাঁরা আমার লেখাটাকে ভালোবেসে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা।

    • চমৎকার লিখেছেন শুভকামনা রইল।

  • থমকে যাওয়া প্রতিটি দিন আমি পথ চলতে শিখি
    কেটে যাওয়া দিনগুলোর হাত ধরে।আমি তার ছড়ানো উষ্ণতায় আজও দিশা পাই, শ্রান্ত হই তারই দেওয়া শীতলতায়।

    আমি দূর্গমকে জয় করিনা আমাতেই বাস করি নিত্য।
    আমি ক্লান্ত নই তার প্রেম পূজায় সদা সিক্ত।

    রুবা//
    ১৩/০২/২৩

    3
    1 Comment
  • শ্রেণীকরণ আর শ্রেণীর সাথে শ্রেণীর বিকিরণ,
    ভেবে কি হবে বলো! ভুলে ভুলে শ্রেণীর ও ব্যাপ্তি হলো।তবু হলোনা এ শ্রেণীর ভেদাভেদ আর বিবেকের সাথে আত্মার যুদ্ধের অবসান।
    অসৎ আরও অসত্য বানালো লোকে তাতে হুমরি খেলো, চোখের সামনে সত্য আজও অধরা রয়ে গেলো।হাসির আড়ালে কেউ দুঃখ আবার কেউ বিরক্তি লুকালো।
    ধমকে কেউ ভালোবাসা আবার কেউ প্রেম জাগালো।কেউ ভান করে ভালো থা…Read More

    2
    2 Comments
  • #গল্প
    (চেষ্টার ভুল-ত্রুটিগুলো মাফ করবেন)!

    “অচেনা”
    রুবা
    ০৭/০১/২৩

    চৈত্রের দাবদাহে কিংবা কনকনে শীতে বাচ্চাদের নিয়ে কোনমতে একটি ভাঙ্গাচোড়া পুরাতন বাড়িতে বসবাস করে শিউলি আক্তার।আর কিছুদিন পরে হয়তো বাড়িটিকে আর বাড়ি বলে মনে হবেনা।
    স্বামী মারা যাবার পর দুই ছেলে-মেয়ে নিয়ে বাপের বাড়ির এই ভিটেখানিই সম্বল তার।ছেলে ছোট্ট একটা মুদির দ…Read More

    3
    2 Comments
  • আদর্শ সামাজিক জীব হতে হলে “দৃষ্টি” জ্ঞান থাকা জরুরি।
    কখনো দৃষ্টি অবনত, কখনো সংযত আবার কখনো ঔদ্ধত।
    এসবের সঠিক স্থান, কাল আর পাত্রের ভেদাভেদ না জানলে আপনি আপনার মতো করে মূল্যায়িত হবেন।

    আবার পাশাপাশি আপনাকে তা মেনে নিতে বাধ্য থাকতে হবে।কারন আপনি সীমাবদ্ধ পরিসরে বসবাস করেন।

    রুবা//

    3
    2 Comments
  • ওহে যৌবন ধারা,
    বয়ে যাও আপন স্রোতে,
    কভু যেনো থেমোনা ক্লান্ত নিশিথে,
    হইওনা কভু স্থির প্রভাত সঙ্গীতে।
    ছলাৎ ছলাৎ করে জাগো ধরনীতে,
    আসুক যতোই ঝঞ্ঝা-ঝড় গতিপথে,
    তুমি ছুটে যাও দিক-বেদিক ভুলে,
    কখনো তা নতো শীরে অন্যায় কাব্যে।
    যৌবনে পরে মন কাক হতে ময়ূর সাজে,
    দিকে দিকে কলরব বীরপুরুষ এসে গেছে,
    আজি কে রুখিবে তারে বীর গাঁথা হতে,
    ইতিহাস নাহয় কিঞ্চিৎ ধি…Read More

    3
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar