-
তবুও কবিতা লিখি
– শরীফ এমদাদ হোসেনঘুম ভাঙলে দেখি
তালগাছের ছায়ায় মুখ ঢেকে আছে
চিল উড়ে গেছে নোনা হাওয়ার আঙুল ধরে
পায়ের নিচে শব্দ—
ভাঙা গর্তে জমে থাকা কারও চিৎকার।আজকাল মেঘ জমলে শহর কাঁপে না
শুধু বিদ্যুৎ লাফিয়ে পড়ে পুরনো দেয়ালের গায়ে
চুন-সুরকির গন্ধে ভিজে ওঠে ফেলে রাখা শরীর
যেখানে ‘ভালোবাসি’ শব্দটা
একদিন দোতলার বারান্দা দিয়ে…Read More3 Comments -
দায়িত্বপ্রিয়
– শরীফ এমদাদ হোসেনপ্রতিদিন আমাদের ছায়ায় জন্ম নিচ্ছে, মুখোশধারী ঈশ্বর,
তারা নিয়ন্ত্রণ করে বাতাস, শব্দ, এমনকি বিবেকও।দেখি— ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে
নীতির গায়ে চকমকে জ্যাকেট
আমরা তালি দিই, কারণ হাত দুটো অন্য কাজে
কোনোদিনও আর ওঠে না।প্রতিবাদ করি— ক্ষীণ কণ্ঠে,
যেখানে শব্দ হারিয়ে যায়
নিষিদ্ধ ব্যানারের নিচে জমে…Read More2 Comments -
অভাবী মানুষ আমি
— শরীফ এমদাদ হোসেনএকটা অভাবী মানুষ আমি
আমার বড্ড জ্ঞানের অভাব, দৃষ্টির অভাব, আলোর অভাব। পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমি অতীত খুঁজি,
চোখ ঝাপসা হলে বারেবারে মুছি, ক্ষীণ আলোয় চিনি না অলিগলি। একপেট ক্ষুধা নিয়ে রোজ ফিরি ঘরে
অভাব আঁধারে মৃতবৎ আমার অন্তঃসারশূন্য বেঁচে থাকা। কেননা একটা অভাবী মানুষ আমিআমার বড্ড চেতনার অভাব, ঘুমেরও,…Read More
2 Comments -
চৌকাঠ
শরীফ এমদাদ হোসেন
ঘরটা এখন নিঃশব্দ এক আশ্রম
জীর্ণ অবয়বে পড়ে আছে সময়ের ধুলো
চৌকাঠে বসে থাকে মা’র মুখ—
আঁচলের কোণে শুকনো হাসি জমে আছে আজও।একটা চেয়ারে বাবা, কাঁধে হাত রাখা নেই আর
ঘড়ির কাঁটা ঘোরে, কেউ কিন্তু দেখে না সময়
চাল ধোয়া শব্দ আর শিলপাটা থেমে গেছে
কে যেন মুখ ঢাকে আর বারবার ভিজে ওঠে বুক।চারকোনা টেবিলে চারটা থালা—
একটাতে…Read More2 Comments -
ছাপ
— শরীফ এমদাদ হোসেনএইটুকু রাখতেই পারি ছাপ
এই নরম বালুতে এঁকে দিয়ে যাই শেষ
কত যে হেঁটেছি মাঠের ওপারে দূরের দেশেরটানে
ওখানে সাগর তরঙ্গ, নিঃসঙ্গ খেলা করেওই যে দেখি হলুদে ধূসর আকাশ
যেন নেমে এলো খুব কাছে
ওখানের ওই বিচ্ছিন্ন দ্বীপছায়ায়
ভালোবাসা মিশে আছে।ভেবেছি অনেক
হাতে হাত রেখে…Read More4 Comments-
কবিতাটি নিঃসঙ্গতার এক নরম স্বীকারোক্তি, যেখানে কবি বন্ধুত্ব বা ভালোবাসার আশ্রয় খোঁজেন—“আসতোই যদি এমন বন্ধু…” এই আকাঙ্ক্ষা আমাদের সকলের এক চিরন্তন আকুতির প্রতিচ্ছবি। ভাষা সহজ, কিন্তু ইমেজারিতে সমৃদ্ধ। কবিতাটি স্বল্প শব্দে বিশাল অনুভূতির কথা বলে।
মূল থিম: নিঃসঙ্গতা, স্মৃতি, আকাঙ্ক্ষা, প্রকৃতি ও ভালোবাসার অতল অভিপ্রায়।
শৈলী: আধুনিক এবং…Read More
-
-
লোভী মৌমাছি
— শরীফ এমদাদ হোসেনদাঁড়িয়ে আছি!
তিরিশ বছর ধরে তাকাই পেছনের দিক
দেখি দাঁড়িয়েই আছি
সোমত্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, রাত হয়
এগিয়ে যায় মানুষের দিন
সবকিছু এগোলেও
এ দেশের গণতন্ত্রের মতো আমিও পারিনি এগোতে
আমিও হয়ে উঠতে পারিনি কামুক প্রেমিক, মাতাল ভবঘুরে কিংবা লুটেরার একজন
দাঁড়িয়েই আছি, কেবল দাঁড়িয়েই আছি।যারা ছিলো একসাথে…Read More
2 Comments -
🌧️ কান্না
~~ শরীফ এমদাদ হোসেন
(কাব্যগ্রন্থ: প্রতিভা যেওনা ফিরে ১৯৯৭)প্রতিভা, আমিতো এমন কিছুই বলিনি তুমি কাঁদতে পারো
এতটুকুই শুধু বলেছি
আগেও একা ছিলাম, এখনো একা আছি
আর একাই থাকতে চাই অনন্তকাল!পথ হারালে পথিক, মরীচিকা দেখে চোখে
পথ হারালে নদী, বালুচরে ধরা পড়ে
নীড় হারালে পাখি, একাকী আকাশে ওড়ে
ঘর হারালে নারীর, কেঁদে‑কেটে দিন…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
মহাজনের
~ শরীফ এমদাদ হোসেনএবং আমিও তোমার নই
এ ঘর আমার নয়, এ নদী সরোবর, মায়াবী রাখাল
ওই তো কাশের বন, সময়ের অকুণ্ঠ দাশ কখনো আমার নয়
আমিও কী কখনো আমার?সময়ের ট্রেনে করে যারা যায়, আমি তার টিকিট বাহক
আমি নই,আমি নই জনস্রোতে হারানো- নিখোঁজ বালক
আমি তার কেবলই খবর স্বজনের
দিনশেষে আমার নয় কোনকিছু — সবটাই মহাজনের।আমার বলিতে কিছু নেই
শুধু…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
স্বপ্ন পুর
~ শরীফ এমদাদ হোসেনআহা স্বপ্নপুর!
কোথায় সে কতদূর আর কতদূর?
মন হতে গেছে চুরি গানেদের সুর
ফুলের সোহাগ, ভাবনার অন্তঃপুর
ভালোবাসা আলোময় শুভেচ্ছা দুপুর
কোথায়, কতদূর আর কতদূর?আশা জাল ফেলে ধীরে হৃদয়ের বন্দরে
স্বপ্নকে এঁকেছি নিপুণ নিখুঁত
এঁকেছি সুরভী রাত,অমায়িক আনন্দ প্রভাত
মনে তবু চাপে কেন অতীতের ভূত?কেন বৃথা ভাবি মনে…Read More
5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
কায়াহীন কারাগার
~ শরীফ এমদাদ হোসেনকত আর লিখবো দেয়াল লিখন
দুষ্টচক্রের
মনের দেয়ালে ভরা জঞ্জাল যতো,
পারিনি উপড়াতে আজও
আজও কুহকের অন্ধকারে ডুবে আছে মন
অসুখের মতন
পারিনি ছাড়াতে তারে, পারিনি তাড়াতে তারে
আরো তারে আঁকড়ে ধরে বারেবার
ভাবি, এই ছিলো নেশার স্বপন আগেকার।কত আর বলবো ভালোবাসি দেশ মাটি, মা,
মায়ের ভাষা
বুকের ভেতরে রাখা…Read More1 Comment -
মন চায় ফেরাতে সময়
– শরীফ এমদাদ হোসেনচমকে উঠি
তবুও প্রহর গুনি ভরপুর
বুকে বেঁধে রাখি আকাঙ্ক্ষিত সোনালী দুপুর!
আরেকবার মুগ্ধ হতে চাই
আরেকবার কাঁকনের শব্দে থমকে যেতে চাই
দেখতে চাই
উঠোনের পাশ দিয়ে হাঁটা সেই দুরন্ত কৈশোর
উড়ুক্কু ভালোবাসা
মোহন বাঁশীর মতো চেনা কণ্ঠস্বর।হায়! আমি শুদ্ধ হয়ে যাই বার বার
খুলে রাখি বেদুইন জানালা, স্মৃতি…Read More4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
আবার যদি
~ শরীফ এমদাদ হোসেনমনটা আমার ভীষণ খারাপ
দেহটা যে বেশী আরো
এমন করে চলতে গেলে
খোঁজ নেয়াটা হয়না কারো– ভীষণ বাজেএকে একে সব আপনজন
মুখ ফিরিয়ে গেলো চলে
বলবো না নিজ কষ্ট কথা
চাণক্য যে গেলো বলে–সকল কাজেবর্ষারাতে তোমার মধ্যে
ভিজেছিলাম যেমন তেমন
সেই ভেজাতেই জাগলো সাড়া
ভিজতে করলে আমন্ত্রণ–নবীন সাজেআজ কি তোমার মনে আছে…Read More
4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
আলামত
শরীফ এমদাদ হোসেননগর হতে দূরে বহুদূরে দৃষ্টি ফেলতে চাই
কিন্তু পারছিনা..
কোলাহল ছাপিয়ে দুঃখগুলো এক হয়ে আসে
কান্নারা আরো অধিকতর জড়িয়ে আবিস্কার করে
এ নগর ভূতের নগর, আঁধারের নগর, আগামীর নয়
এ নগর শৃঙ্খলা মানে না এ নগর সভ্য হতে চায় নাপুরাকাল নিয়ে যদিও ভাবছি না, কেবল ভেবে যাচ্ছি
কোথায় চলেছি আমরা?
দেশের,দশের,ভাগ্যের সমুহ…Read More1 Comment -
সূর্য সংক্রান্ত
– শরীফ এমদাদ হোসেনবালক বয়সে হেডস্যার জিজ্ঞেস করেছিলো, “কওতো সূর্য কোনদিক উঠে কোনদিকে ডুবে যায়?”
আমি কইলাম, আমি জানি স্যার
সূর্য তো খলিল কাগা’গে কুটোর পালার বাড় দিয়ে উইঠে…. বৈকেলে রানু’গে টিনির চালে খানিকক্ষণ বাইধে থাইয়ে, ফুচ্চুৎ কইরা ডুবে যায়।
পুবপচ্চিম কোন বালও না….আমার জবাব শুনে ক্লাস ভরতি মাইয়া পোলা হাইসা ওঠে।…Read More
3 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
খোয়াব
— শরীফ এমদাদ হোসেনকে জানে কার কতোটুকু বেদনা বুকের নিঃশ্বাসে ?
কবিদের মায়াভরা হৃদরোগ প্রতিদিন
তবু তার চোখে জ্বলে অধুনার গ্যালাক্সির আলো
ভরা ফসলের মতো আশাবাদ নিয়ে হাঁটা অগুনতি পথ
নিস্তরঙ্গ রাতের আঁধারে দেখে চলে আগামী খোয়াবকে জানে কার গন্তব্যটা কতদূর এগিয়ে যাবে ?
সুতোর নিখুঁত টানে বিঁধবে তা জানলেও
পৃথিবীর তাবৎ জন্ম বেমালুম…Read More2 Comments -
দেখা
======
— শরীফ এমদাদ হোসেনসবুজ ট্রেনে করে বৈশাখী ঝড় এলে
বলবো তোমায়
কতটুকু হুইসেলে ছেড়ে যাবে রোদের স্টেশন
ঈশানের কালো মেঘে কতোটুকু ছুঁয়ে যাবে নিশ্চিন্দিপুর?
এসে একবার দেখে যেও,
বৃক্ষগুলি কতোটা নিবারণ করেছে তৃষ্ণা,
ঝড়ের ঝাপটায় পাখিরাও প্রেমময় আছে কিনা।2 Comments -
ভোরের শালিক
— শরীফ এমদাদ হোসেনপ্রতিভা, তোমাকে বলি, এসো কোন একদিন।
বৃষ্টির কাদামাখা দিন আর নেই, শরৎ আকাশ।
এসো খুলে বসি তারুণ্যের নিসিদ্ধ ইস্তেহার
না হয় জ্যোৎস্না রাতে ধূপ ধুনোর গন্ধে খুলে রেখো বেদুঈন জানালা তোমার
স্মৃতি খুলে বিস্মৃতি এনো সাথে
যা কিছু রেখেছো গোপন
যা কিছু নিঠুর বাঁশির সুরে রেখেছো অতীত
সব এনে মেলে ধরো, দৃষ্টির…Read More2 Comments -
মেঘ ও জীবন
~ শরীফ এমদাদ হোসেনমেঘ উড়ে যায় দিগ্-দিগন্তে মেঘে মেঘে মাতামাতি
মনের মেঘেই বিচূর্ণ মন, মন কাঁদে দিবারাতি
মেঘ উড়ে যায় মেঘের অধরে টুপটাপ ঝরে বৃষ্টি
চোখের কোণায় মেঘের শ্রাবণ, কারো অভিমানে সৃষ্টি।মেঘ উড়ে যায় আকাশ সুনীল, বাতাসও সুনির্মল
মন তবু মনে ভালোবাসা বোনে হবে কিনা নিস্ফল
মেঘ উড়লেই বন্ধ্যা নদীতে জোয়ারের ঢেউ জাগে
মেঘ ও…Read More3 Comments -
মনের দিশা
~শরীফ এমদাদ হোসেনমন এক জটিল বাগান
সে বাগানে কখনো রোদ কখনো মেঘ
বৃষ্টির দেখা নেই মোটে
দুঃখ বিবাদগুলি কেবলই খুঁচিয়ে খুঁচিয়ে ওঠে
তাই তো মন ফেরী করি রোজ
পাই না কোথাও মনের মতো একটি মনের খোঁজ
তুমিও কী মন হতে ধীরে ধীরে হচ্ছো নিখোঁজ?মন থেকে কাউকে মুছে ফেলা বড্ড কঠিন
মন চলে মনের কাছে বিরতি বিহীন।যদি চাই আলোকিত হোক কারো…Read More
2 Comments -
নিষেধের নিমখুন
~ শরীফ এমদাদ হোসেনকরোটির ভেজা কাঠে কী কিসিমে লাগালে আগুন
কোনকিছু বুঝবার আগে, জ্বলে পুড়ে হয়ে যাচ্ছি ছাই
কী দাহ তোমার মনে?কতটা বিলাসী হলে অথবা রোষে
পোড়াচ্ছো আমারে তুমি জ্বালানি ছাড়াই।আমি বলি,
প্রাণের অধিক তুমি, তুমিই রোজ আমার শবে-বরাত
কেন করো রঞ্জিত, নিষেধের নিমখুনে প্রেমের দু’হাত?
_____________________________________________7 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
- Load More Posts
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


কবিতা লেখা অব্যাহত থাকুক, সুখে-দুঃখে সবসময়