Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • কোন এক শরতের বিকালে বা বসন্তের সকালে
    একজন বিচিত্র মানুষের দেখা পাব।
    নির্জন পুকুরপাড়ে যখন ঘাসের উপর
    উড়ে বেড়ানো প্রজাপতি দেখতে থাকব, ঠিক তখন।
    সে আসবে এমনিতেই, শিশুতোষ সারল্য নিয়ে ।
    কোন চুক্তি বা দায়বদ্ধতা থেকে নয়।
    কখনই সে অনুমেয় হবে না ।
    এক এক দিন একএক কথা শোনাতে সে আসবে।
    সে কখনোই জানতে চাইবে না
    আমি খেয়েছি কিনা বা,
    বৃষ্টি হতে পারে ছাতা নিয়েছি কিন…Read More

    7
    5 Comments
    • সত্যি এমন যদি কেউ হতো! অনেকদিন পর দারুণ কিছু পড়লাম।

    • এভাবে তার জ্ঞান আর অভিজ্ঞতার প্রাচুর্যে অভিভূত হব আমি।
      তারপর তাকে খুঁজলেও আর কখনও পাওয়া যাবে না।
      একসময় মনে হবে আমি ছাড়া আর কেউ তাকে শুনতে পায়নি।
      অনেক বছর তার স্মৃতিতে বিষাদগ্রস্থ থাকব আমি।
      মনে হবে আমি হয়ত সিজোফ্রেনিয়ায় আক্রান্ত । অনবদ্য

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • নিজেকে আমার-
    বিশাল এক শান্ত সাগরের
    এক বিন্দু বৃষ্টি বলে মনে হয়।
    বিরাট বটের অসংখ্য পাতার মাঝে বসা
    ছোট্ট এক পাখির ছানা বলে মনে হয় ।
    প্রকান্ড পর্বতগাত্রে আটকে থাকা
    ক্ষুদ্র এক নুড়ি পাথর বলে মনে হয়।
    পুরোনো সংবাদপত্রের স্তুপের উপর রাখা
    নতুন ডায়রী বলে মনে হয়।
    মনে হয় –
    অতিকায় অট্টালিকার প্রবেশদ্বারে অপেক্ষমান
    অজ্ঞানী এক আগন্তুক ।

    5
    1 Comment
  • রোদের শহরে পথে পথে
    পরিচ্ছন্ন হাওয়ার প্রবাহ।
    ধুলো জমে না পুরোনো বইএর দোকানে ।
    সেই পথে, ভারবাহী শ্রান্ত মায়ের পাশে
    সদ্য হাঁটতে শেখা একটি শান্ত অশ্বশাবক।
    হেঁটে যায় সে, রেখে ঘর্মাক্ত মানুষের
    মুখে প্রশান্তির হাসি ।

    এভাবে অনেক মানবসন্তানও হেঁটে গিয়েছে।
    মায়ের কাছে যাবার জন্য কষ্ট পেয়েছে ।
    মায়ের কাছে থাকার জন্য কষ্ট করেছে।
    কষ্ট পেয়ে মায়েদের কে…Read More

    7
    8 Comments
  • বহুদূর হতে মরুভূমির তপ্ত বালুপথ ধরে
    ধুঁকে ধুঁকে আত্মঘাতে
    বহুকালের সংরক্ষিত শামুকের শক্ত খোলস
    ভেঙে ক্ষতবিক্ষত হতে হতে
    তোমাদের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি।
    এসেছি হৃত রাজ্যের সুখ ও শখ ত্যাগ করে।
    প্রবল ঘৃণা ও বিতৃষ্ণা জয় করে,
    আজীবন অদৃষ্ট কোন স্বপ্ন পূরণ করতে
    আর সবার মত সাধারণ হতে এসেছি একা ।
    ভোগের লোভে বা জীবিকার খোঁজে নয়,
    স্বার্থপর…Read More

    7
    5 Comments
    • মহানুভব তোমরাই হতে পারলে,
      আমি নাহয় নির্মমতাই হলাম।
      তোমাদের আচ্ছন্নতা অটুট থাকুক,
      আমি না হয় প্রচ্ছন্ন হয়েই রইলাম। অসাধারণ।

    • অসাধারণ লিখনি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লিখেছেন

  • আমি ঘৃণা করতে চাই প্রচন্ড প্রিয় কিছু,
    যার অশুভ আভাস পেয়েও আমি
    অন্ধ হয়ে থাকতে চাইতাম ।

    আমি ঘৃণা করতে চাই সেই অশ্রুসাগর,
    যার বিশাল ঢেউ প্রকাশ করে
    তীব্র অন্তস্থ কষ্টের প্লাবন।

    আমি ঘৃণা করতে চাই সেই সঙ্গীত,
    যার মোহনীয় সুর ইঙ্গিত করে
    অশুদ্ধ আনন্দ না পাওয়ার অতৃপ্ত বেদনা।

    আমি ঘৃণা করতে চাই সেই আকাঙ্খা,…Read More

    4
    2 Comments
    • আমি ঘৃণা করতে চাই সেই অদৃশ্য ক্ষত,
      যার রক্তাক্ত উপস্থিতি সৃষ্টি করে
      অব্যক্ত অসহ্য ব্যথার । দারুণ!

    • অসাধারণ উপস্থাপন

  • বসন্তের রাতে জলপতনের শব্দে
    এক পলকের জন্য দেখছিলাম অকল্পনীয় সৌন্দর্য ।
    মনে পড়ে, এমনই কোন এক রাতে,
    চাঁদের নিচে ঝর্ণার জলে
    এক বনপরীকে স্নান করতে দেখেছি ।
    তা কি আমার তুচ্ছ জীবনে ভুলক্রমে প্রাপ্ত সৌভাগ্য-
    অজানা জগতের দ্বারে মোহময় সূচনার আহবান,
    আমার ভীরু মনের অযাচিত অনধিকারপ্রবেশ,
    নাকি আমার অতি উৎসাহের কারণে
    হারানো…Read More

    5
    5 Comments
    • তবু সেই অজানাকে জানার দুর্বার আকর্ষণ ।
      আর সে চোখের অধিকারিণীর
      শ্যামবর্ণের মুখটা থেকে
      ঠিকরে বের হচ্ছিল চাঁদের উজ্জ্বলতা । অসাধারণ।

    • চমৎকার

    • সে কালো চোখ –
      স্নেহে গলে যাওয়া কোন মায়াবতীর চোখ নয়,
      সে চোখে ছিল কাঠিন্য, বাঁশগাছের পাতার মত,
      কিন্তু কি বিশাল ঘন অরণ্যের গভীরতা ! ভালো লাগোলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার &শুভকামনা 💐

  • জীবনব্যাপী বন্দি রাখা সেই প্রজাপতিগুলো
    হৃদয়ের খাঁচা খুলে ছেড়ে দিয়েছি সব ।
    সহস্র প্রজাপতি মুক্তির আনন্দে উড়ে গেল
    একা ফেলে আমাকে নীরব ।
    বাঁচার রসদ ছিল যেন তারা
    প্রস্তর কঠিন সমাধীর গভীরে ।
    সুখের মত শোকার্ত হয়ে ছিল
    নিষ্পেষিত নিজের অধিকারে ।
    জলতরঙ্গের বাজনা হলো নীল আকাশে
    বার্তাবহ হাওয়ায় উড়ে হারালো তারা দূরে।
    জানি ফিরবে না…Read More

    3
    1 Comment
  • মধু ভরছে কর্মী মৌমাছি সুদৃশ্য মৌচাকে।
    নেই বাঁচার মত করে বাঁচার কোন সূত্র,
    তবু ভালোবাসার টানে উজাড় করে নিজেকে
    যেন পরাজিত রাণীর পোষ্যপুত্র।

    বিতরণী ক্রীড়া দেখা যায় পক্ষপাতের ক্রোড়ে।
    বিতরণ করে কেউ বিতাড়িত হবার আতঙ্কে।
    অগ্রাধিকার কেউ কেড়ে নেয়, কেউবা ক্রয় করে
    আভিজাত্যের আড়ালে আধিপত্যের অঙ্কে।

    স্বার্থান্ধের সখ মেটে কারো সর্বসম…Read More

    2
    1 Comment
    • সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!

  • আনমনে চলে যাই
    অলস স্মৃতির অচেনা জলাশয়ে,
    আষাঢ়ের দীর্ঘ মেঘলা দিবসে ।
    সেখানে সারা বিকাল সারা সাঁঝে
    পদ্মপাতা, শাপলা আর কচুরীপানা ভাসে ।
    গাঢ় সবুজ ঝাঁড়ের আড়াল থেকে
    বেরিয়ে এসে শান্ত জলে নামে হাঁসেরা ।
    তবু সে জংলা জলাশয়
    ভারাক্রান্ত আকাশের মতই বিষাদের ভারে নতমুখী ।
    বনলতায় ঘেরা তার পরিপার্শ্ব,
    নিবেদিত বৃক্ষরাজির গভীর ছায়া,
    নতুন ফুলের সু…Read More

    4
    1 Comment
  • “অসংজ্ঞায়িত”

    বহুবর্ষ মাঝে, বহুজনের সাজে
    যাকে খুঁজে ফেরা, সে যে নতুন কেউ নয় ।
    বহু সুরে বাজে, বহু কবিতার ভাঁজে
    যাকে ভুলতে চাওয়া, সে যে পুরোনো হবার নয় ।
    স্থানিক পার্থক্যে, কালের বার্ধক্যে
    সে যে ম্রিয়মান হবার নয়।
    মনোভূমিতে তার জমিটি ভাড়া হবার নয় ।
    মিলনান্তক উপাখ্যানে, বিয়োগান্তক প্রত্যাখ্যানে
    সে যে অধিকৃত হবার নয়,
    স্বতন্ত্র তার বিচ…Read More

    3
    2 Comments
  • গোধূলির অনিবার্য প্রস্থান
    সমাধির মত নিরব করে শীতের আঁধার
    সব কোলাহল থেমে গেলে
    অকারণে নিভে যায় উদ্যম আবার ।
    যুগোত্তীর্ণ হৃদতন্ত্রী জমে
    কত আকীর্ণ পথে অযাচিত নিশ্চয়তা বাড়ায়
    লবনাক্ত সাগর জলে,
    কুয়াশাচ্ছন্ন আকাশ তলে,
    কত শুভকামনা হারায় ।
    কোন কালে কি হয়েছে
    বিমূঢ় বিষ্ময়ে, বিমূর্ত সংশয়ে
    কিছু শুদ্ধ পদ্য রচনা,
    কোন দৈব হস্তক্ষেপে চিত্ত বিক্ষেপে
    চোখ ধ…Read More

  • আমি যেন হতে চাইছি
    ঘুমন্ত শিশুর বালিসের পাশে থাকা
    অ্যান্ডারসনের বইএর পাতায় রঙিন কোন ছবি ।
    অথবা লুকোচুরি খেলতে খেলতে
    হঠাৎ নিশ্চল হয়ে আত্মগোপন করা
    লরেলের মতই বুনো নয়নতারার চারা ।
    তাও যদি না হয় , হতে চাইছি
    মেসোজোইক পাললিক শিলায় জমে থাকা
    হারানো ফড়িংএর নিষ্প্রাণ ফসিল ।
    নিখোঁজ নয়, বিস্মৃত হতে চাইছি আমি
    পার্থিব প্রতীক্ষা ও প্রাপ্তির প্র…Read More

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar