• আমার ভেতরে কি যেনো একটা মরে গেছে।
    আমি খুব বুঝতে পাই।
    ঐ যে কিছু নাই,কিছু নাই বলে যে একটা অনুভূতি আছে,
    রাতে আমাকে সেই টা ঘুমাইতে দেয় না।
    রং চটা সিলিং এর দিকে তাকিয়ে থাকি।আর তখনেই,
    আমি মানুষ থেকে কেমন করে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি তা খুব বুঝতে পাই।
    কি, কেন, কখন, কোথায়,
    এটা ভালো,এটা মন্দ বোধ গুলো আমার আর নাই।
    আমার যায় আসে না মানুষ কি ভাবলো বা…Read More

    4
    10 Comments
    • শব্দের আড়ালের আর্তনাদ অনুভব করলাম। আপনার জন্য শুভকামনা।

    • নিজের ভেতরে হারিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে ফেরার এই নিঃশব্দ যন্ত্রণা অন্ধকারেও যেন কোথাও একটা সাড়া দেওয়ার আকুতি রেখে যায়…..🤍🖤

    • এই অনুভূতিগুলা একা বয়ে বেড়ানোর দরকার নাই😥

    • আপনার লেখা “গাঢ় অন্ধকারে ডুবতে থাকা মানুষের নির্বাক চিৎকার কেমন হয়” লাইনটা পড়ে মনের ভেতরটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। আপনি কি মনে করেন নিজেকে এতটা একা করে দিলে এই শূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর বাকিদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে আমাদের গ্রুপটাকে বেশ প্রাণবন্ত রাখা যায় না?

    • ছন্নছাড়া মহাপ্রান, আপনার লেখায় ফুটে ওঠা মনের গভীর হাহাকার ও একাকীত্বের চিত্রটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি যদি এই কষ্টের অনুভূতিগুলোকে আরও একটু ছোট ছোট বাক্যে সাজিয়ে লেখেন, তবে হয়তো পাঠকের কাছে সেই বেদনার তীব্রতা আরও স্পষ্টভাবে ধরা দেবে, যা আপনার লেখনীকে নিঃসন্দেহে আরও শক্তিশালী করে তুলবে।

  • সীমানা পেরিয়ে
    (পূর্ণাঙ্গ ওয়েস্টার্ণ)

    অধ্যায় ২৭
    পাহাড়ের শেষ ঢালটা পেছনে ফেলে খোলা প্রান্তরের দিকে নামতে নামতে মারদেকার মনে হলো, অনেক দিন পর সে আবার আকাশকে পুরোটা দেখতে পাচ্ছে। গত কয়েকদিন ধরে পাহাড়ের মধ্যে আকাশ যেন সবসময় কোনো না কোনো পাথরের কিনারা, খাড়া দেয়াল কিংবা কালো চূড়ার আড়ালে কেটে গেছে। কোথাও সরু গিরিখাতের ওপরে একফালি নীল দেখা গেছে, কোথাও…Read More

    4
    5 Comments
    • আপনার কলম এগিয়ে চলুক!আরও লেখার অপেক্ষায় রইলাম।

    • গল্পের এই ধীর ও টানটান পরিবেশই ইঙ্গিত দিচ্ছে সামনে কত বড় ঝড় আসছে!

    • বাবার মৃত্যুর সত্য জানার পর অস্ত্র হাতে দাঁড়ানো ছেলেটার মনে ভয় নয় শুধু নিজের মানুষদের রক্ষা করার দৃঢ় প্রতিজ্ঞা জেগে ওঠে…..🤍

    • তাড়াহুড়া নাই ধৈর্য শেখানোটাই যেন আসল শিক্ষা😄

    • আশা করি আপনার নিয়মিত সাহিত্যচর্চায় এই ফোরামটি আরও সমৃদ্ধি লাভ করবে। আপনার জন্য শুভকামনা।

  • Oh to be loved by a poet and be his poetry!
    জন্মান্তরে কবিতা হয়ে জন্মাতে চাই। জীবনানন্দের কবিতা? নাকি রুদ্র গোস্বামীর? নাকি রবি ঠাকুরের? শহীদ কাদরীর প্রিয়তমা? ইশ্! সে পরে ভাবা যাবে। তবে কবিতা হবো! রবি ঠাকুর আমার জন্য লিখবেন,
    “তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে
    এমন সহজে তব প্রতিমা বিরাজে।”

    “যখন তোমারে হেরি জগতের তীরে
    মনে হয় মন হতে এসেছ বাহিরে।”…Read More

    6
    9 Comments
    • আপনার এই লেখার প্রতিটি পরতে ভালোবাসার যে এক অদ্ভুত মায়া আর আবেগের টান মিশে আছে, তা সত্যিই হৃদয়ের গভীরে এক দারুণ প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই কলম থামাবেন না এবং আপনার এই সুন্দর সৃষ্টিশীল পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠুক।

    • নশ্বর জীবনের চেয়ে কবিতার শরীরের অমরতা সত্যিই অনেক বেশি সুন্দর। মুগ্ধ হলাম!

    • কবির কলমে অমর হয়ে বেঁচে থাকার চেয়ে বড় প্রেম বুঝি আর হয় না কবিতা হয়ে ওঠাই যেন ভালোবাসার চূড়ান্ত রূপ…..🤍🖤

    • কী দারুণ একটা কল্পনা কবিতা হয়ে জন্মানোর ইচ্ছা😌

    • Onek Valo Laglo . Kobitar proti ei valobasha sochorachor dekhi na karo majhe…..

    • রাইসা আনজুম (পর্শি), আপনার এই লেখাটা পড়ে মনে হচ্ছে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে আছি, কিন্তু সত্যি করে বলুন তো, জীবনানন্দ কিংবা রুদ্র—এই প্রিয় কবিদের মধ্যে কার কবিতা হয়ে থাকতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে?

    • তোমার এই ইচ্ছেটুকুর জন্যই হাজার প্রেমিক কবি হয়ে যায়।
      তুমি জন্মান্তরে কবিতা হতে চেয়েছ,
      আর আমি জন্মান্তর চেয়েছি তোমার পাঠক হয়ে।
      তোমার একটুখানি অভিমানকে যুগের পর যুগ ধরে রাখবো একটি পঙ্‌ক্তি করে।
      আর তোমার এই শিশুর মতো ভালোবাসার কাছে
      আমার সমস্ত কবিত্ব হার মেনে যাবে—
      কারণ কবিতা লেখা যায়,
      কিন্তু এমন সরলভাবে কবিতা হয়ে বাঁচতে চাওয়া যায় না—তোমার মতো…Read More

    • উফ! কি অস্থির মনোবাসনা!!

  • Profile picture of বান্টি দেব

    বান্টি দেব changed their profile picture

    5
    5 Comments
  • সূর্যের বুক
    বান্টি দেব
    ——————-
    যদি প্রশ্নের তিরে রক্তাক্ত করি জাতির বিবেক
    তবু উত্তর আড়ালেই অসমান্তের চিহ্ন আঁকবে
    অদৃশ্য স্রষ্টার বুকে,
    শূন্য পৃথিবীর গর্ভে মানবের শুধু
    হিংসা, অহংকার আর আধিপত্যের
    হয়েছে শুধুই প্রসব ব্যথা।
    আদৌ কি পেরেছে কেউ
    পূর্ণ করতে দম্ভের চূড়া?
    হয়েছে সবই চূর্ণ,…Read More

    8
    14 Comments
    • আপনার এই লেখায় বিবেকের দহন আর মানুষের অহেতুক দম্ভের যে চিত্র ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ এবং গভীরভাবে হৃদয়স্পর্শী। জীবনের নশ্বরতা ও পারস্পরিক সহাবস্থানের সুরটি যেন কোনো বিখ্যাত মরমী গানে আমরা সচরাচর খুঁজে পাই, যা পাঠককে মুহূর্তেই নিজের ভেতর ডুব দিতে বাধ্য করে। আপনি যদি কোথাও কিছুটা ছন্দপতন এড়িয়ে শব্দের বুনন আরও একটু মসৃণ করতে চান, তবে সেটি…Read More

    • অহংকার চূর্ণ হওয়ার চিরন্তন গল্প আর এক অখণ্ড মানবধর্মের বন্দনা।

    • কেউ ভাবে না আমরা আমরা একই কাননের ফুল চমৎকার।

    • মানুষের অহংকার আর হিংসায় ভেঙে পড়ে সভ্যতা তবু এক সুতায় বাঁধা এই পৃথিবীর সকল ফুল একই কাননেরই সন্তান…..🤍🖤

    • দর্শনে ভরপুর মানুষের অহংকার আর বিভেদের কথা মানবতার একতার কথা দারুণ লিখছেন😊

    • আপনার লেখাটা পড়ে একদম মন ছুঁয়ে গেল, বিশেষ করে ‘যদিও-বা ভিন্ন ফুলে গাঁথা হয় মালা, তবুও একই সুতায় পূর্ণ আমাদের জীবনের খেলা’ লাইনগুলো দারুণ লেগেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথাগুলো সত্যিই খুব গভীর একটা বার্তা দেয়। এত সুন্দর একটা ভাবনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    • অসাধারণ!

  • অ্যাকাউন্ট নিষ্ক্রিয়
    কাজী অ্যাডাম

    আজ সকালে তোমার পুরোনো নম্বরে ফোন করলাম।
    একটি নির্লিপ্ত কণ্ঠ বলল—
    “এই ব্যবহারকারী বর্তমানে আর কোনো অনুভূতি গ্রহণ করছেন না।”

    আমি বললাম,
    “একটা কথা পৌঁছে দেবেন?
    আমি এখনও অপেক্ষা করছি।”

    কণ্ঠটি বলল—
    “দুঃখিত, অপেক্ষার মেয়াদও শেষ হয়েছে।”

    আমি ফোন কেটে দিলাম।
    স্ক্রিনে তখনও তোমার নাম জ্বলছিল—
    একটি…Read More

    8
    18 Comments
    • সুন্দর লিখেছেন

      • প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। আপনার ভালো লাগাটুকুই লেখার বড় প্রাপ্তি। অনেক প্রীতি রইল। 🤍

    • Kazi Adam, ‘মানুষ চলে গেলে তার স্মৃতি মুছে যায় না; শুধু সিস্টেম তাকে আর লগ-ইন করতে দেয় না’—এই অসামান্য লাইনটি খুব গভীরভাবে মনের ভেতরে দাগ কেটে গেল। আপনি অন্যদের লেখায় নিয়মিত লাইক বা মন্তব্য দিয়ে আমাদের এই সুন্দর আড্ডাকে প্রাণবন্ত রাখুন, যাতে আমরা একে অপরের লেখাগুলো আরও উপভোগ করতে পারি।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। স্মৃতি ও হারিয়ে যাওয়ার এই প্রযুক্তিনির্ভর রূপকটি আপনার মনে দাগ কেটেছে জেনে সত্যিই ভালো লাগল। আর এই সুন্দর সাহিত্যিক আড্ডাকে প্রাণবন্ত রাখতে একে অপরের লেখা পড়া ও ভালোবাসা দেওয়ার চেষ্টা অবশ্যই থাকবে। অনেক প্রীতি ও শ্রদ্ধা রইল। 🤍

    • দুর্দান্ত অথচ ভীষণ বিষাদময় লেখনী!

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। বিষাদের ভেতরের সেই তীব্রতাটুকু আপনার হৃদয়ে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি রইল।

    • এটা দারুণ লাগলো মানুষ চলে গেলে শুধু সিস্টেম তাকে লগইন করতে দেয়না।

      • প্রিয় কবি বন্ধু, এই লাইনটি আপনার এত ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত। মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়, শুধু সেখানে আর ফিরে আসার কোনো লগইন থাকে না। অনেক প্রীতি রইল। 🤍

    • যন্ত্রের ভাষায় সম্পর্ক শেষ ঘোষিত হলেও স্মৃতির অ্যাকাউন্ট থেকে মানুষটাকে কখনো লগ-আউট করা যায় না…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী চমৎকারভাবে কবিতার অনুভূতিটুকু নিজের ভাষায় তুলে ধরেছেন! সম্পর্ক থেকে লগ-আউট করা গেলেও স্মৃতি থেকে মানুষটাকে মুছে ফেলা যায় না। আপনার এই কাব্যিক অনুধাবনে মুগ্ধ হলাম। অনেক প্রীতি রইল। 🤍🖤

      • শুভকামনা

    • হাসিও পাইলো আবার কষ্টও লাগলো একসাথে দারুণ কম্বিনেশন😄

      • প্রিয় কবি বন্ধু, হাহা, এই কম্বিনেশনটাই তো জীবনের আসল মজা! 😄 কষ্টের ভেতর একটু হাসি, আর হাসির আড়ালে একটু বিষাদ। আপনার অনুভবটা দারুণ লাগল। অনেক প্রীতি রইল।

      • আপনার প্রতি শুভকামনা অবিরাম

    • এককথায় দারুন👍👍👍

      • প্রিয় কবি বন্ধু, এক কথায় আপনার এই ভালো লাগাটাই অনেক বড় প্রাপ্তি। আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি রইল। 👍🤍

    • Kazi Adam, “মানুষ চলে গেলে তার স্মৃতি মুছে যায় না; শুধু সিস্টেম তাকে আর লগ-ইন করতে দেয় না”—আপনার লেখা এই লাইনটা একদম হৃদয়ে গিয়ে লেগেছে, তা এমন অভিমানী অবসানের পর কি আদৌ কারো সাথে নতুন করে সংযোগ হওয়া সম্ভব?

      • প্রিয় কবি বন্ধু, হয়তো নতুন করে সংযোগ সম্ভব, কিন্তু আগের মতো করে নয়। কিছু মানুষ চলে যাওয়ার পর তাদের শূন্যতাই আমাদের ভেতরে স্থায়ী ঠিকানা হয়ে থাকে। আপনার গভীর প্রশ্ন ও অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল। 🤍🖤

  • একা একা এই পথে

    মোঃ রুবায়েত রহমান রাফি

    ৬.

    রাত দশটা।

    আরিফ ফোন হাতে নিয়ে মায়ার প্রোফাইলে গেল।

    প্রোফাইল পিকচারে মায়া হাসছে।

    ক্যাপশন

    হারিয়ে যেতে ভালো লাগে।

    আরিফ কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল।

    মায়ার একটা অদ্ভুত অভ্যাস ছিল।

    সে প্রায়ই হঠাৎ করে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভেট করে দিত। কয়েকদিন পর আবার হঠাৎ ফিরে…Read More

    4
    5 Comments
    • তিনটি মেয়ের সাথে আরিফের এই জটিল সম্পর্কের গতিপ্রকৃতি এত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটা ছোট ইঙ্গিত গল্পে নতুন মাত্রা যোগ করছে।

    • “কিছু কিছু দূরত্ব তৈরি হওয়ার জন্য দুজন মানুষের দূরে যাওয়া লাগে না, একজনের একটু চুপ হয়ে যাওয়াই যথেষ্ট”—আপনার এই নিপুণ পর্যবেক্ষণের মাধ্যমে মানুষের মনের সূক্ষ্ম অস্থিরতা ও আবেগের যে গভীরতা আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই এক অনন্য ও হৃদয়স্পর্শী সংযোজন।

    • চুপ হয়ে যাওয়া মানুষের অনুপস্থিতিতেও ভালোবাসা টিকে থাকে অপেক্ষার নীরব ভাষায়…..🤍🖤

    • আজকালকার প্রেমের বাস্তবতাটা ভাসলো😄

    • লেখাটা পড়ে খুব ভালো লাগল, বিশেষ করে ‘কিছু কিছু জিনিস জানার পরও মানুষ করে, কারণ আশা জিনিসটা যুক্তির কথা খুব একটা শোনে না’ লাইনটা একদম মনের মতো হয়েছে। আরিফ আর মায়ার এই নীরবতার টানাপোড়েন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। গ্রুপে সবার লেখাগুলো নিয়মিত পড়ে লাইক আর কমেন্ট করলে আমাদের কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনিও একটু সময় করে অন্যদের…Read More

  • আঁধার লিপি

    গভীর রাত।
    মাতৃত্বের চাদরে ঘুমন্ত পৃথিবী
    আকাশের বিশালতায়
    এক ফালি চাঁদ।
    নিস্তব্ধ প্রকৃতি তবে
    জেগে ওঠে এক জোড়া চোখ;
    ভেজা পলক চিক চিক করে
    জ্যোৎস্নার আলোতে।
    যেন মুছে ফেলতে চায়
    পঙ্কিলতার দগ দগে চিহ্ন।
    সে জানে শান্তির অমিও সুধা
    কেবল প্রভুর দ্বারে নীরব অশ্রু বর্ষণে।
    ‌…Read More

    5
    7 Comments
    • পঙ্কিলতার চিহ্ন মুছে ফেলার আকাঙ্ক্ষা—এটা খুব সত্যি! আমরা সবাই শুদ্ধ হতে চাই!

    • মোস্তফা কামাল সাকি, আপনার লেখা ‘ভেজা পলক চিক চিক করে/জ্যোৎস্নার আলোতে’ পংক্তিটি অত্যন্ত স্নিগ্ধ ও গভীর আবেগময় একটি ছবি ফুটিয়ে তুলেছে। এমন সুন্দর সৃষ্টির পাশাপাশি আপনি যদি আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতে লাইক ও কমেন্টের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করেন, তবে আমাদের এই পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • রাতের নিস্তব্ধতায় ভেজা চোখের নীরব অশ্রুই যেন প্রভুর দুয়ারে পৌঁছানোর একমাত্র প্রার্থনা…..🤍🖤

    • একটা ভক্তির অনুভূতি দিলেন ভালো লাগলো😊

    • আপনার লেখাটা খুব গভীর আর আবেগময় হয়েছে, এই নির্জন রাতের নিঃশব্দ কান্নার অনুভূতিটা কি নিজের মনের আয়না থেকে উঠে এসেছে? গ্রুপে অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের কমিউনিটিটা আরো প্রাণবন্ত হয়ে উঠবে।

  • আজ আকাশ ভরা নীল,উড়ছে শত চিল, ছুটছে দিগন্ত
    মাধুরি আমার স্বপ্ন দেখে জয় করে হবে শান্ত!
    মিশুক না সে জলে নেমে ডুবুরিদের হৃদ্ধে
    কতকাল তব দেখা হয়না বিকেল গড়ায় বৃদ্ধে

    6
    7 Comments
    • প্রকৃতি আর মানুষের আবেগের এই মেলবন্ধন পড়তে ভালো লাগলো। ছন্দটাও বেশ সাবলীল।

    • দারুণ লিখেছেন

    • এমডি আই আবিদ, “আজ আকাশ ভরা নীল,উড়ছে শত চিল” লাইনটির মাধ্যমে আপনি খুব সুন্দর ও প্রাণবন্ত এক দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা মুহূর্তেই মন ভালো করে দেয়। আপনার বর্ণনায় আবেগীয় গভীরতা বাড়ানোর জন্য কোনো একটি বিশেষ মুহূর্তকে আরও কিছুটা সময় নিয়ে বিস্তারিত বর্ণনা করে দেখার কথা ভাবতে পারেন। ছন্দের ব্যবহারে আপনার নিপুণতা অত্যন্ত মুগ্ধকর, আশা করি আপনি নিয়মিত লেখালেখি…Read More

    • বিকেল গড়ায় বৃদ্ধে বাহ।

    • নীল আকাশ আর উড়ন্ত চিলের মাঝে বেঁচে থাকে এক অপেক্ষার স্বপ্ন যা সময়ের সাথে বৃদ্ধ হলেও ফুরায় না…..🤍🖤

    • মাধুরির স্বপ্নের সাথে সময়ের এই বিসর্জনের ছবিটা😌

    • আপনার লেখা এই ‘আজ আকাশ ভরা নীল,উড়ছে শত চিল, ছুটছে দিগন্ত’ লাইনটা পড়ে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। কবিতার বাকি অংশগুলোও অনেক গভীর আর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। বিকেল গড়িয়ে যাওয়ার এই অনুভূতিটা ইদানীং খুব বেশিই ফিল করছি, দারুণ লিখেছেন!

  • বিশ্ব শিক্ষক দিবসে
    আমাদের গুরুকুল : আমার শিক্ষাগুরু
    কলমে : উত্তম ঘোষ
    তারিখ ঃ ০৬/০৯/২০২৬

    “সকালে উঠিয়া আমি মনে মনে বলি
    সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
    আদেশ করেন যাহা মোর গুরুজনে”

    সূর্য উদয়ের সাথে সাথে যার মুখ দিয়ে উপরের শব্দগুলো উচ্চারিত হতো আর আমরা মন্ত্র মুগ্ধ হয়ে সাথে সাথে উচ্চারণ করতাম সেই আমাদের গুরুকুলের…Read More

    5
    6 Comments
    • গুরুকুলের সেই সরল শিক্ষা-ঐতিহ্য আজ আর নেই—এটা খুব কষ্টের!

    • Uttam Kumar Ghosh, আপনার স্মৃতিকাতর এই লেখাটি পড়ে সেই হারিয়ে যাওয়া গুরুগৃহের শান্ত পরিবেশ ও আদর্শ শিক্ষকের প্রতি আপনার অকৃত্রিম শ্রদ্ধা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে, যেন আমিও সেই সুনিবিড় ছায়াময় সকালের পবিত্র পাঠদানের সাক্ষী হয়ে পড়েছি এবং আপনার এই সুন্দর লেখনীধারা ভবিষ্যতেও চলমান থাকুক, এই শুভকামনা জানাই।

    • শৈশবের মাটির ঘরে বসে শেখা প্রথম পাঠ আজও হৃদয়ে জ্বলে গুরু চলে গেলেও তাঁর শিক্ষা রয়ে যায় অমলিন…..🤍🖤

    • মাটির ঘর, ছনের ছাউনি জলচৌকিতে বসে পড়ানোর বর্ণনাটা এত জীবন্ত😫😌

    • আপনার লেখাটা পড়ে একদম শৈশবের সেই গুরুকুলের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল, আপনার গুরুমশাইয়ের স্মৃতিগুলো এখনো কি মাঝে মাঝে আপনার খুব বেশি মনে পড়ে?

  • #একটি বৈজ্ঞানিক(!) কল্পকাহিনী লেখার ক্ষুদ্র প্রয়াস

    অনুভূতি
    .
    এখন মানুষ শারীরিক ও মানষিক বিবর্তন ঘটিয়ে নিজেদের অনেক উন্নত করে তুলেছে। সফলভাবে আবেগ নিয়ন্ত্রন করা শিখে গেছে।
    অনিয়ন্ত্রিত আবেগ এবং এর প্রকাশের জন্য ১০০০ বছর আগের পৃথিবীতে যেসকল সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হত এখন আর তেমনটা হয় না।
    এখন মানুষ পরিমিত পরিমানে ও সুনিয়ন্ত্রিতভাবে আবেগ…Read More

    5
    7 Comments
    • আপনার লেখা গল্পটা পড়ে অন্যরকম এক অনুভূতি হলো, সাই-ফাই এর ভেতরে আবেগের এই টানাপোড়েন বেশ চমৎকার। তবে আধুনিক যান্ত্রিকতার ভিড়ে কি সবসময় আবেগ নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব বলে আপনার মনে হয়?

    • আবেগ নিয়ন্ত্রিত পৃথিবীতে রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর এই লাইনগুলো যেন এক বিদ্রোহ!

    • আপনার লেখা “কিছুটাতো চাই- হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ” এই অংশটুকু অত্যন্ত হৃদয়স্পর্শী এবং এটি আবেগের যে গভীরতা ফুটিয়ে তুলেছে তা এক কথায় অসাধারণ। সুন্দর এই চিন্তাধারাকে আরও বিস্তারিত বর্ণনা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম।

    • লেখাটা পড়ে মন উদ্বেলিত হলো।

    • ভবিষ্যতের যন্ত্রনিয়ন্ত্রিত হৃদয়েও অবচেতনে রয়ে যায় সেই আদিম অনিয়ন্ত্রিত ভালোবাসার টান…..🤍🖤

    • খুব ভালো লাগল সায়েন্স ফিকশনের পিছে এই আইডিয়া আর তার উপস্থাপন। আশা করি আরও লেখা পড়তে পাব আপনার।

    • দারুণ একটা কনসেপ্ট বানাইছেন😊

  • তবুও তুমি আছো
    – কবি মেহেদী হাসান আইয়ুশ

    তোমার কথা যদি হঠাৎ হঠাৎ মনে পড়ে,
    কোনো কারণ ছাড়াই, কোনো অজুহাত ছাড়াই,
    দিনের ব্যস্ততার ভিড়ে আচমকা
    মনটা যদি শুধু তোমার কাছেই ফিরে যেতে চায়,
    তবে কি সেটাকেই ভালোবাসা বলে?

    যদি তাই হয়,
    তবে হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি।

    তোমার অনুপস্থিতি যদি
    চারপাশের সমস্ত কোলাহলের মাঝেও
    আমার ভেতর এক অদ্ভুত নীরবতা নামিয়ে…Read More

    6
    10 Comments
    • যদি তাই হয়,
      তবে হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি।

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক অদ্ভুত ভালোলাগা কাজ করছে, বিশেষ করে অনুভূতির গভীরতাগুলো দারুণভাবে ফুটে উঠেছে।

    • ‘কিছু মানুষকে ছুঁতে হয় না, শুধু হৃদয়ের গোপন কোণে রাখতে হয়’ — নীরব ভালোবাসার এরচেয়ে সুন্দর সংজ্ঞা আর হয়না!

    • দারুণ লিখেছেন কবি

    • “কিছু মানুষকে ছুঁতে হয় না, শুধু হৃদয়ের খুব গোপন এক কোণে আজীবন আপন করে রাখতে হয়”—এই পঙক্তিটি যেমন গভীর তেমনি হৃদয়স্পর্শী, তাই আপনার এই চমৎকার লেখাটি পড়ে মনের গহীনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম এবং আপনার এই সহজ-সরল অনুভূতির প্রকাশ বজায় রেখে নিয়মিত লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল।

    • তোমার দূরত্বেও যে ভালোবাসা নীরবে বেঁচে থাকে তাকে না ছুঁয়েও হৃদয়ে ঠিক অনুভব করা যায়…..🤍🖤

    • চমৎকার উপলব্ধি।

    • নীরব ভালোবাসাটা কী জিনিস বুঝলাম ভালোবাসাকে সংজ্ঞায় বাঁধতে না চাওয়াটা খুব সুন্দর😊

  • উপকথা ৯ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    I feel like you are talking to me
    I feel like you are looking right at me
    My heart skip beats, is it really you?
    You should meet me, as your love guru

    সুন্দরী কন্যা, আদোরিনী
    princess treatment দিয়ে তোমায় রাখবো
    সংসারে আমরা— আর তুমি রানী
    বিছানার নিচে চকলেট রাখবো

    তিশা তুমি— আমি তোমার মোস্তাক…Read More

    3
    4 Comments
    • আপনার লেখাটা বেশ অন্যরকম আর বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ মজা পেলাম পড়ে।

    • সুন্দর লিখেছেন

    • Ashik Mokami, আপনার এই লেখায় আবেগ ও কল্পনার যে মেলবন্ধন ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, আর ছোট ছোট বাক্যগুলো ব্যবহারের পাশাপাশি ছন্দময় বর্ণনার জায়গাগুলোতে আরেকটু যত্ন নিলে লেখাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনার এই সুন্দর সৃজনশীল যাত্রা অব্যাহত থাকুক।

    • মজা পাইলাম পড়ে 😄

  • Load More Posts
Skip to toolbar