-
জীবন
অনিন্দিতা দেব
০৫/০৯/২০২৬জীবন সায়াহ্ন বুঝি এলো ঘনায়ে
কী পেলাম কি দিলাম –
তার হিসেব-নিকেশ হয়তো যাবে মুছে।
পাওয়া না পাওয়ার বেড়াজালে –
আবদ্ধ এ জীবনে কী ছিল সার?
সুখ পাখিরে দেখি ওদের ঘরে
নিত্যদিন ঘুরে -ফিরে।
আমার ঘরের প্রদীপখানি
টিপটিপিয়েই শুধু জ্বলে।
আমার ভাঙা চালার ঘরখানিতে
বৃষ্টির অবাধ আনাগোনা।
তাদের দালান-ঘরে হাসিগান…Read More6 Comments -
ভুলে যাবো
– কবি মেহেদী হাসান আইয়ুশএরপর অনেকদিন আমাদের কথা হবে না।
একদিন,
দু’জন দু’দিকে মুখ ফিরিয়ে
নিজ নিজ জীবনের ভিড়ে হারিয়ে যাবো আমরা।
তারপর ধীরে ধীরে ভুলে যাবো,
কেমন ছিল তোমার কণ্ঠস্বর,
কথার মাঝখানে হঠাৎ থেমে যাওয়ার অভ্যাসটা,
হাসতে হাসতে শ্বাসকষ্ট হয়ে আসা সেই হাসির শব্দ,
আবৃত্তি করতে গিয়ে কোন উচ্চারণে বারবার ভুল করতে তুমি।ভুলে…Read More
2 Comments -
মোস্তফা কামাল সাকি and
মেহেদী হাসান আইয়ুশ are now friends
-
দূর অগোচরে বয়ে যাক স্মৃতির নদী,
মিলে যায় রাত আর ভোরের আলো যদি।
থমকে থাকা প্রতিটি ভারী শ্বাস,
মেটাক মন খারাপের পুরোনো অভিলাষ।
আকাশের কোলে মিলিয়ে যাক দূর অভিমান,
নিঃশব্দে কেটে যাক আঁধারের শেষ টান।
ভেজা চোখে মুছে যাক বিষাদের দাগ,
অবশেষে শান্ত হোক গোপন অনুরাগ।
যে কথা হয়নি বলা শত কোটি রাতে,
লিখে রাখি তার নাম শিশিরভেজা পাতায়।
আড়ালে লুকিয়ে থাক না-মেলা…Read More3 Comments -
“ আপনি কোনোদিন ছেড়ে যাবেন না আমাকে।”
“ যাবো না!”
“ ভুল বুঝবেন না কখনো।”
“ বুঝবো না!”
“ ওয়াদা করুন?”
“করলাম। শান্ত হও এবার।”
ইন্তিহা তবুও শান্ত হতে পারে না। আবরার ওর মাথাটা নিজের বুকে চেপে বসে আছে। হোটেলে এসে পৌঁছেছে আধ ঘণ্টাও হয়নি এখনো। তখন ট্রেনের মধ্যে কিছু একটা হয়েছে মেয়েটার। তার পর থেকে এমন অস্বাভাবিক আচরন করছে। জিজ্ঞেস করলেও…Read More
8 Comments-
-
প্রিয় লেখক, আপনার এই রচনায় ইন্তিহা ও আবরারের মধ্যকার পারস্পরিক নির্ভরতা এবং টানাপোড়েনের মুহূর্তগুলো খুব গভীর ও হৃদয়স্পর্শী হয়ে ফুটে উঠেছে। আপনারা যারা এই প্ল্যাটফর্মে লিখছেন, তাদের প্রত্যেকের লেখার প্রতি একটু সদয় নজর রেখে নিয়মিত লাইক ও কমেন্টের মাধ্যমে একে অপরকে উৎসাহিত করলে আমাদের এই বাগানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
-
-
“ভালোবাসার সীমানা পেরিয়ে”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
৫ ই সেপ্টেম্বর ২০২৬ ইং চোখের কোণে জমাট বাঁধা নোনা জল আর মোবাইল স্ক্রিনের নীল আলো—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে মারিয়া তখন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল।
স্পেনের মাদ্রিদ শহরের এক ব্যস্ত ক্যাফেতে বসেছিল মারিয়া। স্প্যানিশ বাবার মেয়ে হলেও মারিয়ার মা ছিলেন বাংলাদেশি। কিন্তু কোনো দিন ওই রক্ত আর…Read More3 Comments-
শুকনো গোলাপ হাতে দিয়ে বিদায় নেওয়ার সেই দৃশ্যটা মন ছুঁয়ে গেলো। ভালোবাসাকে জোর করে না ধরে রেখে ছেড়ে দেওয়ার এই সৌন্দর্য অসাধারণ।
-
দূর দেশ থেকে ভালোবাসার টানে ছুটে আসার এমন তীব্র আবেগ আর মারিয়ার সেই শেষ মুহূর্তে শুকনো গোলাপটি তুলে দেওয়ার বিষাদময় মুহূর্তটি আমার হৃদয়ে গভীর দাগ কেটে গেছে, তবে আপনি চাইলে পরবর্তী লেখায় মারিয়ার নীরব প্রস্থানের পরের অনুভূতিগুলো আরও কিছুটা বিস্তারিত জুড়ে দিতে পারেন, কারণ আপনার এমন সহজ ও সাবলীল বর্ণনার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়।
-
-
আঁধার ও আলোর আয়না
দিন আর রাতের এই অবিরাম আবহে,
কীভাবে চিনবে জীবনকে তার পরম অনুভবে?
যেদিন ভোরে চোখ মেলেই ভাববে সচেতন মন—
এই সকালটি কোনো সাধারণ আলো নয়, এক অনন্য পুনর্জন্ম।
যেদিন প্রতি নিঃশ্বাসে টের পাবে ক্ষণিকের টান,
বুঝবে এই রক্তমাংসের দেহই নয় শেষ পরিচয় বা গান।
ভোগের কোলাহল ছেড়ে নির্জনে বসে যখন আঁকবে হিসাব,
দেখবে পৃথিবীর সমস্ত অহংকার…Read More7 Comments -
-
ছাই মুছে উঠুক ভোরের আগুন
~ শরীফ এমদাদ হোসেনকোথায় রাখবো চোখ
কোথায় খুঁজবো আমি নির্দোষ আলো?
এ দেশ ভরে গেছে অশ্রুর ধোঁয়ায়
যেদিকে তাকাই, দেখি—
স্মৃতির ফর্দে আটকে থাকা নিঃসঙ্গ রোদ্দুর
দেয়ালজুড়ে মৃত্যুর পোস্টার
আকাশের গায়ে জড়ানো স্যাঁতসেঁতে শোক
আহা! ক্রমশ নিভে যেতে থাকি, ভাঙা প্রদীপের মতো।কোথায় রাখবো হাত—
শূন্য উঠোন জন্মায় না লতাগুল্ম…Read More8 Comments-
শরীফ এমদাদ হোসেন, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, খুব গভীর একটা হাহাকার অনুভব করলাম প্রতিটি লাইনে।
-
-
আপনার লেখায় উঠে আসা ছবিগুলো দারুণভাবে হৃদয়ে স্পর্শ করে এবং শেষ পর্যন্ত আশার বার্তাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার এই চমৎকার লেখনী নিয়মিত প্রকাশ করতে থাকুন, আমাদের ভালো লাগবে।
-
অনাবৃত শরীর
মাহমুদ হায়াততোমার অনাবৃত শরীরে আছে ঢেউ
আর জোছনার রাশি রাশি মিষ্টি হাসি,
সমুদ্র কতটা ক্লান্ত জানে না তা কেউ!
নিভৃতে নিরলস চেয়ে চেয়ে সপ্তর্ষি
অবসাদে ভেজা চোখ মোছে দীর্ঘশ্বাসে,
সূর্য ডোবে সমুদ্রের অতল তিমিরে,
কার যেন স্বপ্নের খেয়া শ্রাবণে ভাসে।
সে কি জানো তোমার অনাবৃত শরীরে ?আদি পিতামহের আকুল অনুনয়ে
নিসর্গ নেমে আসে…Read More3 Comments -
নীলশাড়ি
মাহমুদ হায়াতনীলশাড়িতে বেশ জমেছে
লাল টিপটাও ভালে,
এমন করে কেউ কি কখন
লাগায় হাওয়া পালে?চশমাটাও নাকের উপর
তুলির আচড় গালে,
এমন করে কেউ কি কখন
নাচায় ঢোলের তালে?ঠোঁট দুটোও ভরা কটাল
চুলের লোপাট ঘ্রাণে,
এমন করে কেউ কি কখন
হেঁচকা লাটাই টানে?ঘূর্ণি নাচায় শাড়ির আঁচল
বুকের উঠোন বানে,
এমন করে কেউ কি কখন
আকাশ রাঙায় গানে ?3 Comments-
আপনার এই লেখায় নীলের আবেশ আর বাতাসের দোলা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বিশেষ করে চশমা ও শাড়ির আঁচলের বর্ণনা আমার ভীষণ ভালো লেগেছে। ছন্দ ও উপমার এমন নান্দনিক মেলবন্ধন আপনার সৃষ্টিকে বেশ প্রাণবন্ত করে তুলেছে, যা পড়ে এক স্নিগ্ধ আমেজ পাওয়া যায়। আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি উপহার দিতে থাকুন, আপনার লেখনী আরো বিকশিত হোক।
-
বৃষ্টিতে
মাহমুদ হায়াতপ্রথম যেদিন দেখি তোকে
লেকের ধারে বৃষ্টিতে,
লাল কাঁচুলি নীলাভ শাড়ি
অন্যরকম সৃষ্টিতে।ভেজা শহর ভেজা প্রহর
ভেজা ভেজা কাক ছিল,
তোর শরীরে কোথায় যেন
ভরা নদীর বাঁক ছিল।ভেজা আঁচল ভেজা কাঁচল
ভেজা ঠোট নাক ছিল,
তোর শরীরে কোথায় যেন
মধুমক্ষির চাক ছিল।3 Comments -
“অপরাজিতার লাল রক্ত”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
৫ ই সেপ্টেম্বর ২০২৬ইং আঁধার নেমে আসা মঞ্চে শুধু একটা নীল স্পটলাইট এসে পড়ে নারীর ওপর। সাদা ধবধবে সুতির শাড়ি, কোনো অলংকার নেই। হাতে একটা শূন্য তামার প্রদীপ।
সিঁদুর নাকি কোনো নারীর কপাল উজ্জ্বল করে? ঢং! লাল রঙ তো রক্তের রঙ, বাবু! যেদিন আমার শশী মরে গেল, সেদিন তার তাজা রক্ত দিয়ে সবাই…Read More9 Comments-
-
naznin shamim, লেখাটা পড়ে শরীরের ভেতর এক অদ্ভুত হাহাকার তৈরি হলো। আপনার বর্ণনাভঙ্গি এতই জীবন্ত যে অপরাজিতার ভেতরের দহনটা স্পষ্ট অনুভব করতে পারছিলাম। এত কঠিন এক বিষাদকে ফুটিয়ে তোলার পর আপনার পরবর্তী লেখা নিয়ে কি খুব শীঘ্রই কিছু পাব?
-
আপনার লেখায় ফুটে ওঠা ক্ষোভ আর তীব্র আবেগের প্রকাশটি পাঠকদের হৃদয়ে গভীর রেখাপাত করে, বিশেষ করে অপরাজিতার যন্ত্রণাময় একাকীত্বের চিত্রকল্পটি অত্যন্ত হৃদয়স্পর্শী। এই গ্রুপের অন্যান্য সদস্যদের লেখায় আপনার সুন্দর প্রতিক্রিয়া ও মতামত শেয়ার করলে আমাদের এই আড্ডাঘরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই সাগ্রহে আপনার পদচারণা কামনা করছি।
-
-
-
অবশিষ্ট আটাশ
ইসমাঈল মজুমদারজীবন তো স্রেফ এক ফালি চিলতে রোদ,
কতটুকু আর সময় থাকে হাতে?
কুড়ি বছর তো ছেলেমানুষির ভুল,
বাকিটুকুর হিসাব মেলাই রাতে।ষাট পেরিয়ে মন আবার অবুঝ,
চুলের ভাঁজে বয়স জমায় ছাই;
মাঝের এই তো চল্লিশটা দিন-রাত,
তাতেও ঘুমের হিসেব গোনা চাই।আটাশ বছরের ঝুলিতে আর কী-ই বা থাকে?
ঘুমেই যদি দশ-বারো বছর পার—
তার ওপর যদি জমে…Read More5 Comments-
অনুভূতির ডাইরি, “অভিযোগের পাহাড় তুলে দাও টেবিলে”—আপনার এই গভীর আকুতির প্রকাশটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। সময় যে খুব দ্রুত ফুরিয়ে আসে, সেই উপলব্ধিকে এমন সহজ অথচ চমৎকার ভাষায় সাজিয়েছেন যে প্রতিটি লাইন পড়তে বেশ ভালো লেগেছে। আপনার লেখনীর এই আবেগী ধারাটি যেন সবসময় অব্যাহত থাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
-
অমিত and
ছন্নছাড়া মহাপ্রান are now friends
-
Kazi Adam and
Raghib Shahriyer are now friends
-
মিল অমিল
সৈয়দ মো সজিব
আমি কোন ভোর বেলা দেখিনা
কিংবা শুনিনা,কোন সমুদ্রের সুর
সবুজের মাঝে আলোর
কোন এক সুন্দর লিলা
কেবলি বিশ্মিতের মত চেয়ে থাকি
শুধু এই নগরির পথে
অগনিত মানুষ আর
তার পদচারনার সাথে
কোন মিল নেই
কিংবা নেই কোন সাজ
আজ
আমার গায়ের পথে (সংক্ষেপিত)4 Comments -
#_কবিতা
“বৃষ্টির ফোঁটা”ছোট্র একটা জলের ফোঁটা
কত রঙ্গ তার প্রাণে,
কত রকম তালে পড়ে সে যে
যেথায় পড়ে ঐ টা তাহা জানে।গাছের পাতায় পড়লে ফোঁটা
ফোঁটা নিজেই লেপ্টে য়ায়,
পিচ ঢালা রাস্তায় পড়লে ফোঁটা
লাফিয়ে ছুটে বেড়ায়।জন্তু জানোয়ারের গায়ে পড়লে ফোঁটা
তারা গা ঝাড়িয়া নেয়,
ভিজাতে তাদের পারে না ফোঁটা
যত বেশিই পড়ুক ঝরে।কচু পাতায় পড়লে…Read More
5 Comments -
-
আপনার এই আন্তরিক শুভেচ্ছা বার্তাটি পড়ে খুব ভালো লাগলো, যা আমাদের পুরো গ্রুপের পরিবেশকে আরও স্নিগ্ধ ও সুন্দর করে তুলেছে। আপনার এমন ইতিবাচক মনোভাব সকলের মনে প্রশান্তি ছড়িয়ে দিক এবং আমাদের এই পথচলায় এমন সুন্দর আদান-প্রদান অব্যাহত থাকুক। আপনি আপনার এই চমৎকার সৌজন্যবোধ বজায় রেখে নিয়মিত আমাদের মাঝে লিখে যাবেন বলে আশা রাখি।
-
ইরার সংসার
বৃদ্ধা মহিলা মারা যাবার পরপরই ওরা দুজন স্বামী স্ত্রী কোথায় উদাও হয়ে গেলো,পুলিশ ওদের তন্নতন্ন করে ও খুঁজে পাচ্ছে না।
আজকাল কে কার খবর রাখে ।
সবাই নিজের সংসার নিয়ে ব্যাস্ত , ঔ মহিলার মৃত্যু যেন এক রহস্যের চাদরে ঢাকা পরে গেল। পুলিশের তদন্ত চলছে, ওরা কিছু জানলে, আমরাও জানতে পারবো ।
যদিও মৃত্যু স্বাভাবিক ভাবেই হয়েছে, শরীরের কোথাও…Read More5 Comments - Load More Posts






আপনার লেখাটা পড়ে মনের ভেতর অনেকগুলো চিন্তার উদয় হলো। জীবনের পাওয়া না পাওয়ার এই হিসেবগুলো আসলে সবসময়ই আমাদের খুব ভাবায়। খুব সুন্দর এবং বাস্তব একটা অনুভূতি দারুণভাবে তুলে ধরেছেন আপনি।