• 1 Share
    4
    3 Comments
  • মাটির কাছাকাছি একদিন
    – মিহির চৌধুরী ইমন

    একদিন
    বাংলার পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার সাথে
    চলে যাবো—
    পাথর ছুঁয়ে, শ্যাওলা ছুঁয়ে।

    কোন এক কৃষাণ বঁধুর সাথে
    পাকা ধানের গন্ধ মেখে
    কাকতাড়ুয়ার সাথে
    বসে থাকবো, মাটির কাছাকাছি একদিন।

    তারপর বহুদিন বহুমাস বহুবছর কেটে যাবে –
    বাংলার ঘরে ঘরে।

    কোন এক সন্ধ্যায়
    জুনাকি হয়ে জ্বলবো
    আবার ঝিঁঝি পোকার শ…Read More

    4
    6 Comments
    • বাংলার মাটি, ঝরনা আর জোনাকির আলোয় মিশে যাওয়ার আকাঙ্ক্ষায় কবিতাটি শিকড়ের কাছে ফিরে আসার গান হয়ে উঠেছে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মাটির সোঁদা গন্ধ আর স্নিগ্ধ প্রকৃতির কথা মনে পড়ে গেল। বিশেষ করে “পাকা ধানের গন্ধ মেখে” লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ও সাবলীল একটা অনুভূতি শেয়ার করেছেন আপনি।

    • কবিতাটি যেন বাংলার প্রকৃতির বুকে আঁকা এক কোমল স্বপ্ন।

    • দারুণ অভিব্যাক্তি

    • মিহির চৌধুরী ইমন, মাটির ঘ্রাণ আর প্রকৃতির সাথে মিশে যাওয়ার এমন সহজ সুন্দর প্রকাশভঙ্গিটি হৃদয়ে এক অপূর্ব প্রশান্তি ছড়িয়ে দিল, তাই আপনি এমনভাবেই আপনার হৃদয়ের কথাগুলো লিখে যেতে থাকুন।

  • অহেতুক
    — শরীফ এমদাদ হোসেন

    তামাসার গল্প লিখতে লিখতে
    সারাটা রাত কেটে গেলো
    হলো না বাক্য তৈরী, কিংবা সংলাপ
    কেবল মনের কাছে ঢেউ দিয়ে যাচ্ছিল শুকনা বাতাস
    বারবার বলে যাচ্ছিল
    নিশুতি… চলি…. চলি….

    স্রোতের কিংবদন্তী হয়ে গেলো বহুকাল
    তারপর… তারপর
    আমার জানালা পাশে নতুন দোয়েল এসে
    শিস দিয়ে যায়
    টুনটুনি গান করে, বাসা বাঁধে পা…Read More

    2
    4 Comments
    • নীরব রাত পেরিয়ে নতুন দিনের পাখির গানও আসন্ন বিচ্ছেদের বিষণ্নতা মুছে দিতে পারে না…..🤍🖤

    • ‘সময়কে ধরে রেখে গুনতে থাকি’—আপনার লেখা এই লাইনটা খুব সুন্দর আর একদম মনের মতো এক অদ্ভুত ভালোলাগা তৈরি করল।

    • “আজ অথবা কাল”—এই সামান্য কথাটুকুতেই কত অনিবার্য বিচ্ছেদের আভাস!

    • আপনার লেখা এই পঙক্তিগুলো পড়ার সময় মনে হচ্ছিল যেন একরাশ শান্ত বিকেল চোখের সামনে ভেসে উঠছে, বিশেষ করে দোয়েলের শিস দেওয়ার দৃশ্যটি ভীষণ সুন্দর ও প্রাণবন্ত। সময় গুনে যাওয়ার এই গভীর অনুভূতিকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে চাইলে শব্দের গাঁথুনিতে কিছুটা অদলবদল করে দেখতে পারেন। আপনার লেখনীর এই স্নিগ্ধতা যেন আরও বহু নতুন ভাবনার জন্ম দেয়, তাই নিয়মিত কলম চালিয়ে যান।

  • তুমি আমার সূর্য ডোবা সন্ধ্যা
    রাতের নক্ষত্র
    ভোরের কাঞ্চনজঙ্ঘা
    তোমার মনে জায়গা পেতে
    আমায় করতে হবে দীর্ঘ প্রতিক্ষা

    2
    4 Comments
    • প্রিয় হৃদয়ে স্থান পাওয়ার আকাঙ্ক্ষায় অপেক্ষাই হয়ে ওঠে ভালোবাসার দীর্ঘতম সাধনা…..🤍🖤

    • আপনার লেখাটা দারুণ হয়েছে, বিশেষ করে “তোমার মনে জায়গা পেতে আমায় করতে হবে দীর্ঘ প্রতিক্ষা” লাইনটা একদম মনের মতো লেগেছে। প্রিয় মানুষকে পাওয়ার এই আকুলতা কি সব সময় এমন গভীর হয়?

    • আহা, ভালোবাসার মানুষটি এতটা আপন, অথচ তার মনে জায়গা পাওয়াটাই যেন বহু দূরের স্বপ্ন!

    • আপনার শব্দচয়নগুলো হৃদয়ের গভীর অনুভূতিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে প্রতিটি উপমা যেন মনের ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছে। অন্যান্য সদস্যদের লেখাতেও আপনার ভালোলাগা বা মন্তব্য ছড়িয়ে দিলে আমাদের এই সুন্দর আড্ডার ঘরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • আমার কথা বলো

    টেকনাফ থেকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর
    প্রমত্তা কর্ণফুলী ও সবুজ সুন্দরবনের কথা বলো।

    দিব্য-রুদক-ভীম এর কথা বলো
    সহস্রাব্দের শেকল বিরুদ্ধ সংগ্রাম;
    পলি আর রক্ত মিশ্রিত উর্বরতার কথা বলো।
    চিরকাল পরপুরুষের রঙ্গশালায় নৃত্যরত জননীর কথা বলো।

    ধমনি শিরা উপশিরা;
    সন্তান সম্মুখে বেআব্রু চিত হয়ে শুয়ে…Read More

    3
    6 Comments
    • শোষিত বাংলার মাটি, নদী আর মানুষের আর্তনাদ আজ কবিতার আগুনে জেগে উঠে সন্তানদের বিবেকের কাছে জবাব চায়…..🤍🖤

    • আপনার এই কবিতার “পলি আর রক্ত মিশ্রিত উর্বরতার কথা বলো” লাইনটা খুব গভীরভাবে ছুঁয়ে গেল, কিন্তু এত সব কষ্টের মাঝে আমরা কি আসলেই নিজের শেকড়কে দিন দিন ভুলে যাচ্ছি?

    • ভাষা তীব্র, চিত্রকল্প রূঢ় আর উচ্চারণ নির্ভীক

    • অপূর্ব কথন🎊

    • আপনার এই লেখনীটি দেশের প্রতি গভীর ভালোবাসা আর দায়বদ্ধতার এক চমৎকার প্রকাশ, যা পড়লে সত্যিই হৃদয়ে এক গভীর অনুরণন সৃষ্টি হয়। প্রতিটি ছত্রে ফুটে ওঠা দৃঢ় প্রতিবাদ এবং দেশমাতৃকার প্রতি আকুতি আমাদের সকলকে অনুপ্রাণিত করুক এবং আপনি এভাবেই নিরন্তর লিখে যান।

    • সহস্রাব্দের শেকল বিরুদ্ধ সংগ্রাম;

  • ~”ছিন্ন ভিন্ন হৃদয় নিয়েও তো মানুষ ভালোবাসতে জানে’ তবে সেই ভালোবাসায় থাকে না পুরনো দিনের আবেগ, অধীর আগ্রহে বসে অপেক্ষা আর ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা!!” সেই হৃদয়ে শুধু থাকে বিষাদের মতো গাঢ় অন্ধকার`❤️‍🩹🌷

    3
    7 Comments
    • ভাঙা হৃদয় ভালোবাসতে জানে ঠিকই, তবে তার ভেতর আর বসন্ত নয়, জমে থাকে দীর্ঘ বিষাদের রাত্রি…..🤍🖤

    • Nusrat jahan Sadia, ‘ছিন্ন ভিন্ন হৃদয় নিয়েও তো মানুষ ভালোবাসতে জানে’—কথাটা এক কথায় অসাধারণ লিখেছেন আপনি। বিষাদ মাখা এই লাইনগুলো মনের খুব গভীরে গিয়ে ধাক্কা দেয়।

    • ভালোবাসা মরে যায় না, বিষাদ হয়ে হৃদয়ের অন্ধকারে বেঁচে থাকে।

      • ভালোবাসা মানুষের জীবনে আসে বিষাদের স্বাদ আস্বাদন করাতে😥

    • আপনার লেখাটির “ছিন্ন ভিন্ন হৃদয় নিয়েও তো মানুষ ভালোবাসতে জানে” কথাটি পড়ে হৃদয়ের গভীর এক বিষাদ গভীরভাবে অনুভব করতে পারছি। এই অনুভূতির বর্ণনাটি বেশ সাবলীল হয়েছে এবং আপনি চাইলে আবেগের পাশাপাশি ভালোবাসার কোনো ছোট আশার কথা যোগ করে লেখাটিকে আরও কিছুটা প্রসারিত করতে পারেন। আপনি নিয়মিত লিখুন, আপনার শব্দের এই মায়াবী প্রকাশ আমাদের খুব ভালো লাগছে।

      • ধন্যবাদ। আমার লেখায় কোন ভুল হলে শিখিয়ে দিবেন।

  • _”আপনি না হয় আমারই হইলেন! সারাজীবনের লাইগা আমার হইয়া থাকলেন” তাতে কি আপনার খুব বেশি ক্ষতি হইয়া যাইবো?
    আমি যে আপনার লাইগা পথ চাইয়া আছি। কবে আপনি আইবেন চিরতরে আমারে আপনার কইরা লইয়া যাইতে! আমার সেই অপেক্ষা কি আদোও শেষ হইবো!! আমি যে রোজ স্বপ্ন দেহি’ আপনার লাইগা লালটুকটুকে বউ সাইজবার! হেইডা কি পূরণ হইবো? আমার যে খুব জানতে ইচ্ছা করে”! আমি আপনারে ন…Read More

    3
    6 Comments
    • Nusrat jahan Sadia, লেখাটা পড়ে মনটা একদম ভালো হয়ে গেল, বিশেষ করে “আমি যে আপনার লাইগা পথ চাইয়া আছি” লাইনটা খুব মায়াবী লেগেছে। আপনার কল্পনার এই টোনাটুনির সংসারটা সত্যিই অনেক বেশি মিষ্টি আর সুন্দর। আচ্ছা, এই স্বপ্নের মানুষটির সাথে দেখা হলে প্রথম কোন কথাটি বলার ইচ্ছা আছে আপনার?

      • তাঁর সাথে দেখা হলে প্রথম কথাটি বলতাম……আপনি কি আমৃত্যু ভালোবেসে আমার হয়ে থাকবেন?❤️

    • “টোনাটুনির সংসার”—কী মায়াভরা একটা স্বপ্ন!

    • আপনার লেখায় ‘টোনাটুনির সংসার’-এর কল্পনাটি ভীষণ মিষ্টি ও প্রাণবন্ত, যা পড়ে মনের ভেতর এক অদ্ভুত স্নিগ্ধতার ছোঁয়া অনুভব করলাম। আপনার এই সরল আকাঙ্ক্ষাগুলো এবং অপেক্ষা নিয়ে লেখাগুলো ঠিক যেন শরতের আকাশের মতো স্বচ্ছ ও আবেগঘন, যা পাঠককে খুব সহজেই আপন করে নেয়। এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত রাখুন, কারণ আপনার হাতের লেখায় আরও অনেক ভালো কিছু পড়ার অপেক্ষায় রইলাম।

  • তুমি আমার নিখোঁজ প্রতিধ্বনি
    মোঃ ইফতেখার আহমেদ তাজিম

    জলরাশির মতো তুমি, হৃদয়ে নিরবধি বয়ে যাও,
    গভীর শীতল এক স্রোত, মনের অতল অরণ্যে।
    কখনো মেঘের কান্না, কখনো জোয়ারের ডাক,
    তোমার ছোঁয়ায় জেগে ওঠে স্মৃতির নিভৃত কূলে।

    তুমি নিঃশ্বাস ভরা এক দুঃস্বপ্ন,
    যে রাতের নির্জনতায় আঁকে বিষাদময় রেখা,
    ভোরের প্রথম আলোয় মিশে যায় ধূস…Read More

    2
    4 Comments
    • হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি নীরব স্রোতের মতো হৃদয়ের গভীরে অবিরত বয়ে যায়…..🤍🖤

    • মোঃ ইফতেখার আহমেদ তাজিম, আপনার লেখা ‘তুমি কি শুধুই এক বিভ্রম, নাকি গহন স্রোতের ডাক’ লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে, খুব সুন্দর একটা ফিলিং কাজ করছে লেখাটা পড়ে।

    • জলরাশির অন্তহীন প্রবাহের সঙ্গে স্মৃতির তুলনাটি সুন্দর। কিছু অনুভূতির সত্যিই কোনো শেষ নেই।

    • মোঃ ইফতেখার আহমেদ তাজিম, জলরাশির মতো বয়ে চলা আপনার এই গভীর ও আবেগঘন প্রকাশভঙ্গি মনের ভেতর এক অদ্ভুত ভালোলাগার রেশ রেখে যায়, আর হয়তো মাঝেমধ্যে শব্দের ছন্দ সামান্য মিলিয়ে নিলে এটি আরও অনেক বেশি সাবলীল হয়ে উঠবে।

  • কবিতা: তুমি তাই গো

    তুমি আমার কাব্য শহরের দীর্ঘ উপন্যাস,
    তুমি আমার বাদলা দিনে বৃষ্টির উচ্ছ্বাস।
    তুমি আমার চিলেকোঠার রঙচটা এক দেয়াল,
    তুমি আমার ভুলো মনের হঠাৎ আসা খেয়াল।

    তুমি আমার স্নিগ্ধ বিকেল, চায়ের কাপের ধোঁয়া
    তুমি আমার দমকা হাওয়ার আলতো শরীর ছোঁয়া।
    তুমি আমার মরুর বুকে কাষ্ঠ ফাঁটা রোদ,
    তুমি আমার নিষেধ মানার দীর্ঘ অবরো…Read More

    5
    13 Comments
    • প্রিয় মানুষটি জীবনের প্রতিটি ঋতু, সুর আর নিঃশ্বাসে মিশে এক অনন্ত ভালোবাসার নাম হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, বিশেষ করে শেষ লাইনটা দারুণ ছিল; আচ্ছা, এই কবিতাটি লেখার পেছনের গল্পটা কি খুব স্পেশাল কিছু?

      • প্রতিটা কবিতাই কোন না কোন স্পেশাল মুহুর্তকে ধারণ করে৷ এটাই ঠিক তেমনই কিছু বলতে পারো! 🙂

    • তুমি আমার অসাধ্য প্রেমের সাধনা

    • বৃষ্টি, চিলেকোঠা, চায়ের ধোঁয়া আর রবীন্দ্রসংগীত—সব মিলিয়ে প্রেমের এক কোমল, নস্টালজিক আবহ তৈরি হয়েছে।

    • আপনার প্রতিটি চরণে প্রিয় মানুষকে ঘিরে থাকা অজস্র অনুভূতির দারুণ বহিঃপ্রকাশ ঘটেছে, বিশেষ করে বৃষ্টির দিন আর চায়ের ধোঁয়া মিলিয়ে তৈরি করা দৃশ্যপটটি মনে এক স্নিগ্ধ আমেজ তৈরি করে। সম্পর্কের গভীরতা বোঝাতে আপনি যেভাবে রবীন্দ্রনাথের গানের সুরকে জড়িয়ে নিয়েছেন তা ভীষণ ভালো লেগেছে, তাই আপনার কলম থেকে এমন আরও লেখা পেতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব।

    • এই লাইনটা এড করলে মন্দ হতোনা।

  • এক ফুলের একাকীত্ব

    তুমি সেই ফুল, যার সুবাস মন মাতানো,
    যার ঘ্রাণ অবর্ণনীয়;
    কিন্তু সেই সুবাস আহরণ করার মতো
    কেউ নেই।

    তুমি প্রতিদিন সকালে ফুটে ওঠো
    নতুন নতুন রূপে,
    কিন্তু সেই রূপসাগরে ডুব দেওয়ার মতো
    কেউ নেই।

    তোমার পাপড়িতে শীতের সকালে
    কুয়াশার শিশির জমে,
    কিন্তু সেই শিশিরে গা ভেজানোর মতো
    কেউ নেই।

    তুমি প্রতিদিন প্রেমের সুতো…Read More

    6
    6 Comments
    • কিন্তু সেই রূপসাগরে ডুব দেওয়ার মতো
      কেউ নেই। দারুন

    • সৌন্দর্য আর ভালোবাসায় পূর্ণ হয়েও একাকী ফুলটি নিঃসঙ্গতার বাগানে নীরবে সুবাস ছড়িয়ে যায়…..🤍🖤

    • নাহীদ শাহ্, আপনার লেখা ‘তুমি সবার জন্যই ফুটে ওঠো, নিজের মতো করে সৌরভ ছড়াও’ লাইনটা সত্যিই খুব সুন্দর আর গভীর। একাকীত্বের এমন সহজ প্রকাশ বেশ ভালো লেগেছে আমার।

    • কুয়াশার শিশির জমে সেই কুয়াশার গাঁ ভেজানোর কেউ নেই

    • একাকীত্বের কী মর্মস্পর্শী প্রকাশ!

    • নাহীদ শাহ্, আপনার লেখা এই অনুভবগুলোতে একাকীত্বের যে স্নিগ্ধ ও বিষণ্ন রূপ ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার কলম থেকে এমন আরও স্নিগ্ধ সব কথা নিয়মিত শোনার অপেক্ষায় রইলাম।

  • বিশালতা কি?
    বিশালতা কি শুধু আকাশের বিস্তার,
    নাকি মহাসমুদ্রের অন্তহীন জলরাশি,
    নাকি হিমালায়ের চুড়ায় পৃথিবী দেখা,
    নাকি সাহারা মরুর বুকে বালুময় পথ।

    আমি বিশালতা দেখেছি
    একজন মায়ের হৃদয়ে,
    যে নিজের ক্ষুধা লুকিয়ে
    সন্তানের মুখে খাবার দেয়।

    আমি বিশালতা দেখেছি
    একজন মানুষের ক্ষমায়,
    যে শোধের আগুন নিভিয়ে
    শান্তির প্রদীপ জ্বালায়।

    ম…Read More

    2
    4 Comments
    • পাহাড় সমুদ্র আকাশের চেয়েও বড় হয় সেই হৃদয়, যেখানে ভালোবাসা ক্ষমা আর মানবতা একসাথে বাস করে…..🤍🖤

    • Md Muhibbullah, আপনার লেখাটা পড়ে একদম মনটা ভালো হয়ে গেল, বিশেষ করে মায়ের হৃদয়ের অংশটুকু দারুণ লিখেছেন। বিশালতার এই সংজ্ঞাটা আসলেই অনেক গভীর আর সত্যি কথা বলতে কী, হৃদয়টাই আসল। আপনি গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত রিঅ্যাকশন দিন এবং সুন্দর মন্তব্য করে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত রাখুন।

    • যে হৃদয়ে ঘৃণার চেয়ে ভালোবাসা বেশি, সেই হৃদয়ই পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্রয়।

    • আপনার কলমে ফুটে ওঠা হৃদয়ের এই বিশালতার গভীর রূপকগুলো আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে মায়ের মমতা আর ক্ষমাশীলতাকে পরম মমতায় ফুটিয়ে তোলার শৈলীটি এক কথায় অপূর্ব। মানুষের ভেতরের এই অসীম উদারতাকে নিয়ে আপনি আরও অনেক সুন্দর লেখা আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।

  • ক্ষুধার কাছে স্বাধীনতা পরাজিত
    মিহির চৌধুরী ইমন

    আমার লেখায় কোন আভিজাত্য নেই,
    নেই কোন শব্দের কারুকাজ, অলংকারের বাহার—
    আছে শুধু সত্যের মুখোমুখি দাঁড় করানোর
    এক নিরাবরণ আয়না।

    আমার কলম ক্ষুধার্ত উদরে
    তোষামোদের ভাষা খুঁজে পায় না,
    সিংহাসনের জৌলুশে মুগ্ধ হয় না,
    রাজদরবারের প্রশস্তিগাথাও জানে না।

    বারুদের বিষে যদি ক্ষুধা মেটে,
    তবে বিষই দ…Read More

    3
    4 Comments
    • স্বাধীনতা কার জন্য, যদি দেশের মানুষই দুবেলা খাবারের নিশ্চয়তা না পায়? সহজ ভাষায় গভীর একটা প্রশ্ন

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় সত্যের প্রতি যে অবিচল নিষ্ঠা ও তীব্র উপলব্ধির প্রকাশ ঘটেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর শব্দের সরল বুননটুকু বজায় রেখে আপনি চাইলে বিষয়টিকে আরও বিস্তারিত বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তোলার কথা ভেবে দেখতে পারেন।

    • অন্নহীন মানুষের কাছে স্বাধীনতার স্লোগান ম্লান, কারণ ক্ষুধার্ত পেটই সত্যের সবচেয়ে নির্মম ভাষা…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, খুব গভীর একটা বাস্তবতাকে তুলে ধরেছেন। কবিতার প্রতিটি শব্দ যেন আমাদের চারপাশের না বলা অনেক কষ্টের প্রতিচ্ছবি। একদম মনের কথাগুলো সহজ ভাষায় খুব সুন্দর করে সাজিয়েছেন আপনি।

  • কিছু কথা বাকি রয়ে যায়

    শহরের এই অসমাপ্ত ফ্লাইওভারের নিচে যখন নিয়ন বাতিগুলো একে একে জ্বলে ওঠে, তখন বাতাসটা কেমন যেন অন্যরকম ভারী হয়ে আসে। সবাই ছুটছে— কারো বাড়ি ফেরার তাড়া, কারো বা কেবলই পালিয়ে বাঁচার।

    আমি দাঁড়িয়ে থাকি ট্রাফিক সিগন্যালের ঠিক মুখে। সিগারেটের ধোঁয়া আর বৃষ্টির হালকা গন্ধ মিলেমিশে যে চেনা স্মৃতিটা তৈরি করে, সেখানে তুমি আজও ঠিক…Read More

    2
    8 Comments
    • কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের না-থাকাটুকু নিঃশব্দে বেঁচে থাকে। লেখাটা ভীষণ ছুঁয়ে গেলো।

    • শহরের ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে থাকা সেই নিঃসঙ্গ মুহূর্তগুলো আর পুরনো স্মৃতি আঁকড়ে ধরার অনুভবটুকু হৃদয়ে ভীষণ গভীর এক বিষণ্নতা জাগিয়ে দেয়। আপনার এই চমৎকার লেখাটি মানুষের মনের না বলা কষ্টের ছবিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, তাই আপনার এই সুন্দর চর্চা নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

    • সময় ক্ষত শুকিয়ে দিলেও হারানো মানুষটির অনুপস্থিতি মনের নরম কোণে নীরবে বেঁচে থাকে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, বিশেষ করে “সময় আসলে কিছুই ভোলায় না, শুধু ক্ষতগুলোর ওপর একটু ধুলোর আস্তরণ ফেলে দেয়”—এই লাইনটা খুব গভীর। অনেক সুন্দর করে মনের না বলা কথাগুলো গুছিয়ে লিখেছেন আপনি।

  • এক মহাপ্রণয়

    — মানিকুল ইসলাম মানিক

    যেদিন থেকে মনে প্রণয়ের সঞ্চার হলো,
    সেদিন থেকেই তোমার জন্য এক মহাপ্রণয়।
    এই প্রণয় মহাবিশ্বের মতোই সীমাহীন,
    ঝঞ্ঝার মতোই বাধাহীন।

    তোমার এক পশলা হাসির জন্য—
    এনে দিতে পারি লক্ষ-কোটি লালপদ্ম,
    এনে দিতে পারি রাশি রাশি কাদুপুল ফুল,
    পান করতে পারি হিমলকের বিষাক্ত রস।
    জীবন-মৃত্যু তো একবারই,
    তাতে কি…Read More

    3
    10 Comments
  • নিষিদ্ধ দুপুর
    মাহমুদ হায়াত

    স্থির দুপুর নীলাক্ষির চোখে আগুন,
    নীরবতায় কেঁপে ওঠে নিষেধের দেয়াল।
    ছুঁইনি তবু রক্তে স্পর্শের ঢেউ,
    ঠোঁটের কিনারে কামনা দগ্ধ চিঠির মতো গোপন।
    দূরত্ব কাচের প্রাচীর কামনা তার বিস্ফোরণ,
    শিরায় শিরায় নিষিদ্ধ স্পর্শের তড়িৎ।
    ঘর ছেড়ে যাই
    তবু দুজন দুজনের ভেতর বন্দি;
    দুই হাতে শূন্যতা,
    বুকে এক নিষিদ্ধ দুপুর।

    3
    4 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে আবেগের যে গভীর ও তীব্র টান ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। নির্জন দুপুরের এই একাকীত্ব ও নিষিদ্ধ অনুভূতির বহিঃপ্রকাশ যেভাবে শব্দের বুননে সাজিয়েছেন, তা পাঠককে মুহূর্তেই অন্য এক ভুবনে নিয়ে যায়। মনের গহীনে জমে থাকা এমন অনুভূতিগুলো নিয়মিত লিখে যান, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • নিষেধের দেয়াল যত উঁচু হয়, নীরব আকাঙ্ক্ষার আগুন তত গভীরে জ্বলে…..🤍🖤

    • MAHMUD HAYAT, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে। একদম গভীর আর আবেগী অনুভূতির বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

  • Load More Posts
Skip to toolbar