• কখন ফুরাবে দিন, এমন দুঃখের?
    — শরীফ এমদাদ হোসেন

    দুঃখ নিওনা আর। এসেছে হেমন্ত
    ক্ষুধার খবর পৌঁছে গেছে আমন ধানের ক্ষেতে
    সোনালী বরণ হতে কীইবা বাকী আছে তার
    অভুক্ত ইঁদুরও জানে পুঁজি করার এইতো সময়
    চারিদিক তাকিয়ে একমনে নিবিষ্ট কৃষক হাই তোলে
    জর্জরিত দেনার ভার এবার মিটবে নিশ্চয়।

    কোন কোন বৃক্ষও পেয়েছে খবর
    খুব বেশী বাকী নাই, পাতা ঝরবার দিন…Read More

    2
    4 Comments
    • শরীফ এমদাদ হোসেন, কৃষকের জীবনের এমন কঠিন বাস্তবতাকে আপনি অত্যন্ত গভীর ও মর্মস্পর্শী অনুভূতির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার শব্দচয়নে অভাবের ভার এবং সময়ের নিষ্ঠুরতা যেভাবে ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক ধরনের বিষণ্ণতার ছোঁয়া রেখে যায়। প্রতিটি চরণের বুনন আরও একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনি নিয়মিত লেখা চালিয়ে গেলে সামনের দিনগুলোতে আরও চমৎকার সব সৃষ্টি উপ…Read More

    • শরীফ এমদাদ হোসেন, কবিতাটা পড়ে খুব মায়া লাগলো কারণ কৃষকের কষ্টের এই বাস্তব চিত্রটা আমাদের চারপাশেই সবসময় দেখি। শেষ লাইনটা সত্যিই অনেক গভীর আর মন খারাপ করা একটা প্রশ্ন রেখে গেল।

    • যুগ বদলায়, সময় বদলায়, অথচ কৃষকের ভাগ্য আর বদলায় না

    • সোনালি ধান পেকে উঠলেও ঋণ আর দারিদ্র্যের শিকলে বাঁধা কৃষকের জীবনে দুঃখের হেমন্ত যেন ফুরোতেই চায় না…..🤍🖤

  • কলম ও দ্রোহ ”
    সৈয়দ মোহাম্মদ ফরিদ।
    চ্টরগ্রাম।
    কবিতা তো শুধু কিছু শব্দের মেলবন্ধন আর তাল,
    তবুও কেন জাগে মনে এত ভয়?
    কেন চারপাশ হয়ে ওঠে বেসামাল?
    কবির দর্শনে যা সত্য ও সুন্দর মনে হয়,
    সে তো অবলীলায় বলবে, লিখবে পরম স্বাধীনতায়;
    যদিও কবির নিজেরই আত্মদহন তাকে প্রতিনিয়ত জ্বালায়।
    কবি তো কখনো চায় না কোনো রাজসিংহাসন,
    দেশ আর মাটির প্রতি পরম কৃতজ…Read More

    6
    10 Comments
    • অন্যবদ্য লেখা।

    • আপনার এই লেখায় ‘তার কলমেই ফুঁটে ওঠে শাসকের নির্মম শোষণ’—পঙ্‌ক্তিটি অন্যায়ের বিরুদ্ধে সাহসের এক বলিষ্ঠ উচ্চারণ হিসেবে আমার খুব ভালো লেগেছে। আপনি যদি চান, তবে প্রতিটি লাইনের ছন্দে আরও বৈচিত্র্য আনার কথা ভেবে দেখতে পারেন যা বিষয়বস্তুকে আরও গভীরে নিয়ে যাবে। আপনার চিন্তার এই নির্ভীক প্রকাশ আমাদের অনুপ্রাণিত করে, তাই আপনি নিয়মিত লিখে যান।

    • আপনার লেখাটা পড়ে একদম মন ছুঁয়ে গেল, সত্যি খুব চমৎকার আর বাস্তবধর্মী একটা বিষয় ফুটিয়ে তুলেছেন। এই ধরণের কলমের তেজ এখনকার সময়ের জন্য খুব বেশি প্রয়োজন। অন্য রাইটারদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে সক্রিয় থাকবেন, এতে আমাদের পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • দারুণ চিন্তাধারা কবির..! অসাধারণ! ❤️

    • সত্যের পক্ষে নির্ভয়ে লেখার শক্তি ও সামাজিক দায়বদ্ধতার সুন্দর প্রকাশ।

    • অন্যায়ের অন্ধকারে কবির কলম সত্যের মশাল হয়ে জ্বলে, তাই শাসকের ভয় আর নিপীড়নের বিরুদ্ধে দ্রোহের ভাষা হয়ে ওঠে…..🤍🖤

    • কবি বলীলাক্রমে যা দেখবে তাই লিখবে স্বাধীনতায়।

  • জিরো পার্সেন্ট ব্যাটারি
    কাজী অ্যাডাম

    আজ সারাদিন
    কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করেনি।

    ফোনে চার্জ ছিল,
    ইন্টারনেট ছিল,
    শত শত মানুষের উপস্থিতি ছিল—
    শুধু আমার ভেতরে
    কোনো শক্তি ছিল না।

    রাতে জানালার পাশে বসে
    মনে হলো,
    মানুষেরও নিশ্চয় ব্যাটারি থাকে।

    কেউ ভালোবাসায় চার্জ হয়,
    কেউ স্পর্শে,
    কেউ একটি সত্যিকারের কথায়।

    আর কেউ কেউ…Read More

    5
    14 Comments
    • বেঁচে থাকলে মনে নতুন আশা জাগে সেই আশায় মানুষ বাঁচে।

      • ঠিক বলেছেন, কবি বন্ধু। কখনো কখনো মানুষ বেঁচে থাকে কোনো নিশ্চয়তায় নয়, শুধু ছোট্ট একটা আশাকে বুকের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য।

    • ব্যাটিরির চার্জ আর মনের চার্জ সুন্দর মিল খুজেো পাই কবির লেখায়।ধন্যবাদ কবি।

      • কবি বন্ধু, প্রযুক্তির পরিচিত একটা দৃশ্যের মধ্যে মনের ক্লান্তিটুকু খুঁজে পেয়েছেন, এটাই ভালো লাগল। আপনার এই মিল খুঁজে পাওয়াটাই লেখার আনন্দ বাড়িয়ে দিল।

    • আপনার এই লেখাটি মানুষের মনের এক গভীর ও নিস্তব্ধ অনুভূতির কথা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে শেষ দিকে চার্জার থাকা সত্ত্বেও চার্জ নেওয়ার ক্ষমতা হারানোর বিষয়টি আমার হৃদয়ে বেশ দাগ কেটেছে। এমন সুন্দর চিন্তাভাবনা আপনি নিয়মিত আমাদের সাথে ভাগ করে নেবেন বলে আশা রাখি।

      • প্রিয় কবি বন্ধু, চার্জার কাছে থাকা সত্ত্বেও চার্জ নেওয়ার শক্তি না থাকাটাই বোধহয় ভেতরের ক্লান্তির সবচেয়ে কঠিন ছবি। আপনার মনে এই দৃশ্যটি দাগ কেটেছে জেনে সত্যিই ভালো লাগল। এমন অনুভূতির আরও কিছু গল্প নিয়ে ফিরব, আপনারা সঙ্গে থাকবেন।

    • আপনার লেখাটা একদম মনের ভেতর গিয়ে ধাক্কা খেলো, সত্যি বলতে এই অনুভূতিটা খুব পরিচিত। আমাদের গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক-কমেন্ট দিয়েন, তাহলে পুরো জায়গাটা বেশ প্রাণবন্ত থাকবে।

      • কবি বন্ধু, পরিচিত কোনো অনুভূতি হঠাৎ লেখার মধ্যে নিজের মুখ খুঁজে পেলে ধাক্কাটা বোধহয় এমনই হয়। আর অবশ্যই, অন্যদের লেখাতেও সময় দিয়ে এই সাহিত্যিক আড্ডায় অংশ নেওয়ার চেষ্টা থাকবে। আপনার আন্তরিক কথার জন্য ধন্যবাদ।

    • আপনি বরাবরই ভিন্ন ধারার কবিতা লেখেন। যেন প্রতিটি ভাষার মধ্যে আধুনিকতার ছোঁয়া! 🪫

      • কবি বন্ধু, পরিচিত অনুভূতিগুলোকে একটু নতুন ভাষায় ধরার চেষ্টা করি মাত্র। আমার এই নিরীক্ষাগুলো আপনার ভালো লাগছে জেনে আরও নির্ভয়ে লিখতে ইচ্ছে করে।

    • বেঁচে থাকা আর সত্যিকার অর্থে জীবিত থাকার পার্থক্যটা বড় গভীর!

      • কবি বন্ধু, এই ব্যবধানটুকুই কখনো কখনো মানুষের সবচেয়ে বড় লড়াই। শ্বাস চলতে থাকা আর ভেতরে জীবনের স্পন্দন অনুভব করা যে এক নয়, আপনার কথায় সেই সত্যটাই ফিরে এল।

    • মানুষের ভিড়েও নিঃসঙ্গ হৃদয় কখনো এমন নিঃশেষ হয়ে যায় যে বেঁচে থাকাটাই হয়ে ওঠে এক নীরব ক্লান্তি…..🤍

      • কবি বন্ধু, নিঃসঙ্গতার সবচেয়ে ভারী রূপ বোধহয় সেটাই, যখন চারপাশে মানুষ থাকে অথচ ভেতরের ক্লান্তিটুকু ভাগ করে নেওয়ার কেউ থাকে না। আপনার কথায় সেই নীরব অবসাদটা গভীরভাবে ধরা পড়ল।

  • উপকথা ৫ নভেম্বর
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    সিনা সিটি—(idea)
    maybe it will be a bigger novel.

    লোকে বলে সিনা সিটি নাকি একটা শহর। ভুল। সিনা সিটি আসলে একটা লাশ, যেটাকে কেউ কবর দেয়নি, কারণ জমির দাম বেশি।
    হাজার হাজার বছর আগে মহাকাশে “সিনারি” নামে এক জাতি ছিল, দেবীর জাত। তারা তারা সামলাত, গ্রহ ঘোরাত, আর মাঝেমধ্যে ছোটখাটো মহাবিশ্বের ঝামেলা মেটা…Read More

    1
    3 Comments
    • শহরের লোভে চাপা পড়া এক দেবীর হৃদয়কে জাগিয়ে তোলে অবহেলিত শ্রমিকের নীরব মমতা, অথচ তার প্রাপ্য থাকে শাস্তির নোটিশ…..🤍🖤

    • Ashik Mokami, আপনার লেখা এই ‘সিনা সিটি’-র গল্পটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, বিশেষ করে “সিনার শিরা সাফ করে আশিক” – লাইনটা পড়ে মনে হলো বাস্তব আর রূপকথার কী অদ্ভুত এক মেলবন্ধন তৈরি করেছেন আপনি!

    • সিনা ও আশিকের এই সম্পর্কের বুনন অত্যন্ত চমৎকার এবং প্রতিটি শব্দ যেন এক গভীর আবেগের চিত্র এঁকেছে। বিশেষ করে আপনার এই বাক্যটি হৃদয়ে দাগ কেটে যায়— “আশিকের চোখে, সে একটা দেবীর গোড়ালি ধরে আছে, যে গোড়ালিতে হাজার বছরের ফোসকা।” এমন রূপকনির্ভর এবং মানবিকতার গল্প আপনি আরও লিখতে থাকুন, কারণ আপনার লেখনশৈলীতে এক অনন্য সংবেদনশীলতা ফুটে উঠেছে। আপনার সৃজনশী…Read More

  • উপকথা ৬ নভেম্বর
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    খাজ্জানীর কাব্য 🚲🌸

    তোমার পিঠ চুলকায়,
    খাজখাজানি দিব নাকি তোমায়?

    সাইকেল থামিয়ে দেখালে তুমি,
    তোমার পিঠটা চুলকাচ্ছে!
    গাড়ির জানালার পাশে এসে,
    পিঠটা দিলে ঘুরিয়ে,
    কোথায় যেন চুলকায় তোমার,
    দেখালে আঙুল দিয়ে।
    বললে, “একটু ডানে, এবার বাঁয়ে,
    আরেকটু নিচে যাই!”
    তোমার কথামতো…Read More

    1
    2 Comments
    • Ashik Mokami, ‘শান্তি পেলে যে, মুখে ফুটল হাসি, হঠাৎ হুঁশ ফিরতেই দেখি, লজ্জায় হয়েছ উদাসী’ লাইনটা ভীষণ কিউট ছিল। একদম ছোটখাটো একটা মিষ্টি মুহূর্তের কথা এত সুন্দর করে লিখেছেন যে পড়ে বেশ ভালো লাগল। মাঝে মাঝে এমন সিম্পল গল্পগুলোই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।

    • Ashik Mokami, আপনার লেখা এই দৃশ্যটিতে ‘শান্তি পেলে যে, মুখে ফুটল হাসি’ মুহূর্তটি বেশ মায়ার সাথে ফুটে উঠেছে। আপনি চাইলে শব্দের ছন্দে সামান্য পরিবর্তন এনে বিষয়টিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারেন। এমন সহজ ও আনন্দময় অনুভূতিগুলো লিখে যাওয়ার অভ্যাসটি দারুণ, আপনি নিশ্চয়ই আগামীতে আরও সুন্দর কিছু নিয়ে আসবেন।

  • উপকথা November: ১

    লাইব্রেরির ভিতরে
    আমি তুমি কোন তাকের সাইডে
    তোমার চোখে নেবুলা জ্বলে,
    আমি হারাই বইয়ের আড়ালে।

    তুমি আমার দিকে যেভাবে তাকালে,
    স্বর্ণলতার মতো স্বপ্নে জড়ালে,
    স্পর্শকলার অনন্ত কামনার ভাষায়,
    ভোর নেমে এলো নীরব আশায়।

    যেন তোমাকে
    ছুয়ে দিলাম
    তোমার বুক থেকে পেটে
    সুরসুরী— বুলালাম
    আবার হাটটা ঘুরালাম—
    তোমার শ…Read More

    1
    2 Comments
    • আপনার কবিতার “আপনার চোখে নেবুলা জ্বলে” লাইনটা ভীষণ সুন্দর আর জাদুকরী লেগেছে। লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির ছোঁয়া পেলাম, দারুণ লিখেছেন আপনি।

    • লাইব্রেরির নিস্তব্ধতায় দুজন মানুষের মায়াবী মুহূর্তগুলো আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়ে এক গভীর প্রশান্তি ও ভালোলাগার আবেশ ছড়িয়ে দেয়। সম্পর্কের এই সূক্ষ্ম অনুভূতিগুলোকে এমন সুন্দর কাব্যিক রূপক দিয়ে সাজিয়ে আরও গভীরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে পারেন।

  • সীমান্তে গোলাপ
    মিহির চৌধুরী ইমন

    মানচিত্র যদি আমার প্রথম প্রেমিকা হয়,
    ফ্ল্যাগ যদি আমার প্রথম প্রেম হয়—

    আর তোমার চোখের দৃষ্টিতে
    সীমান্তের বুকে যদি গোলাপ ফোটে,
    তবে বুঝে নিও—

    শাসকের বদলে যায় ইতিহাস,
    সীমান্তের রেখা টানে কোন কবির কলম?

    তোমার আঁচলে যদি ঠাঁই পায়
    আমার ক্লান্ত দিনের ঘাম—

    তবে ইতিহাসের সমস্ত…Read More

    2
    4 Comments
    • ভালোবাসার কোমল সাহস যখন বিভেদের দেয়াল ছুঁয়ে যায়, তখনই তা ইতিহাসের গতিপথ বদলানোর শক্তি হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়লাম, শব্দগুলোর গাঁথুনি সত্যিই খুব সুন্দর আর গভীর। ভালোবাসার এমন প্রকাশভঙ্গি মনের খুব কাছাকাছি পৌঁছে যায়।

    • মিহির চৌধুরী ইমন, মানচিত্র আর ভালোবাসার এমন গভীর মেলবন্ধন পড়লাম যেখানে সীমান্তের কঠিন বাস্তবতার মাঝেও যে কোমলতা ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় কবিতার প্রতিটি চরণের চিত্রকল্পগুলো যেন কোনো বিদ্রোহী কবির লেখনীর মতোই অনবদ্য; আপনি এভাবেই নিরন্তর লিখে যান।

    • শাসকের ইতিহাসের বিপরীতে মানুষের ভালোবাসার ইতিহাস—ভাবনাটা চমৎকার।

  • পরিণাম
    — অপরাধী মাজেদ

    জীবনে কত পাপ করেছি,
    আজ তারই পরিণাম ভোগ করছি নীরবে।
    হয়তো কারো পাকা ধানে মই দিয়েছি,
    কারো অশ্রুর আড়ালে হেসেছি গোপনে,
    ক্ষতবিক্ষত করেছি কত হৃদয়—
    তার হিসাব রাখিনি কোনোদিন।

    নইলে আঘাতে আঘাতে
    ক্ষতবিক্ষত হয় কেন এ হৃদয়?
    সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেও
    কেন বারবার পিছলে যায় পা?
    কেনই-বা পতন ডেকে নেয় আমাকে
    অতল অন্ধকার…Read More

    2
    4 Comments
    • অতীতের দেওয়া আঘাতের অনুতাপ যখন ফিরে এসে হৃদয়ে বাজে, তখন আত্মস্বীকারই প্রায়শ্চিত্তের প্রথম আলো হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, জীবনের হিসাব-নিকাশ নিয়ে কী দারুণ একটা উপলব্ধি শেয়ার করলেন!

    • রবিউল আলম মাজেদ, মনের গহিনের অনুশোচনা আর হাহাকারগুলো আপনি যেভাবে শব্দের তুলিতে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই গভীর এবং হৃদয়স্পর্শী, তাই আপনার এই অনুভূতির বহিঃপ্রকাশকে আরও সংবেদনশীল ও আরও ধারালো করে তুলতে আপনি চাইলে রূপকের ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন।

    • অনুশোচনা শুধু বেদনা নয়, নিজেকে বদলে নেওয়ারও একটা সুযোগ।

  • অনুপস্থিতির জ্যামিতি

    .সিরাজুল ইসলাম

    সব সম্পর্কের তো একটা নাম থাকতে নেই,
    কিছু কথা বরং ঝুলন্ত ব্রিজের মতো দোদুল্যমান থাকলেই সুন্দর।
    আমরা যে যার নিজের বৃত্ত এঁকে নিয়েছিলাম বহুদিন আগেই,
    অথচ কেন্দ্রবিন্দুটা রয়ে গেছে অদ্ভুত এক শূন্যতায়।

    মাঝে মাঝে চেনা কোনো সুর বেজে উঠলে
    হাতের কাপের চা জুড়িয়ে জল হয়ে যায়।
    আমি ভাবি, কত সহজে…Read More

    4
    6 Comments
    • নামহীন সম্পর্কের দূরত্ব যতই বাড়ুক, কিছু স্মৃতি নীরবতার ভেতর অদৃশ্য কেন্দ্র হয়ে রয়ে যায়…..🤍🖤

    • সিরাজুল ইসলাম, আপনার লেখা ‘কিছু দূরত্ব আসলে কখনো মাপা যায় না’ লাইনটা একদম মনের গহীনে গিয়ে ধাক্কা দিল, দারুণ লিখেছেন!

    • আমরা কেউ কাউকে হারাইনি কথাটি মনের গহীনে গেঁথে গেলো।

    • আপনার লেখার “কিছু কথা বরং ঝুলন্ত ব্রিজের মতো দোদুল্যমান থাকলেই সুন্দর” অংশটি এক গভীর অনুভূতির প্রকাশ, যা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। জীবনের না বলা কথাগুলোকে এভাবে ছন্দে বেঁধে রাখার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়, আপনি এমন আরও সুন্দর ভাবনা আমাদের সাথে শেয়ার করতে থাকুন।

    • নীরব দূরত্ব আর না-বলা অনুভূতির অসাধারণ প্রকাশ।

  • ছায়াবৃতা রূপসী রাত
    কবি ইমদাদ শাহ্

    ছায়াবৃতা রূপসী রাত
    বনের শিয়রে ভাঙা চাঁদ জাগে এক কোনে
    বিরহী আঁখি মোর কার পথ চায় আনমনে

    দিনের আলোর কোলাহল ফেলে নদী হয় চুপ
    আকাশের বুকে মেতে ওঠে নক্ষত্রের রূপ
    অঞ্চল ছায়ে জড়িয়ে থাকে নিদ্রা রূপ যত যাত্রী
    আলোর অতল তলে ছায়া হয়ে আসে রাত্রি

    মোর বাতায়ন পাশে বসে একেলা
    হেরি তব রূপের এই শান্ত অবহেলা…Read More

    3
    4 Comments
    • নিস্তব্ধ রাতের ছায়ায় ক্লান্ত মন বিরহের ভার নামিয়ে শান্তির কোলে নতুন ভোরের আশ্বাস খোঁজে…..🤍🖤

    • ইমদাদ শাহ্, আপনার লেখা এই রাতের বর্ণনাগুলো বেশ গভীর আর শান্ত, পড়তে খুব ভালো লাগলো।

    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা “রজনীগন্ধার নিঃশ্বাসে ভাসে গহীন উদাস” পঙ্‌ক্তিটি যেমন গভীর আবেগময়, তেমনি পুরো আয়োজনে প্রকৃতির নিস্তব্ধতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি নিয়মিত লিখে নিজের এমন সুন্দর প্রকাশভঙ্গি আরও বিকশিত করুন।

    • এক বিষণ্ন অথচ মায়াময় রাতের ছবি এঁকেছেন

  • খোকা-খুকী
    রোকেয়া খানম
    ———————————-
    বর্ষার জল করে টলমল,
    খোকা-খুকি চল চল।
    আম কুড়াব অনেক ঝুড়ি,
    কদম ফুলের মালা পরি।
    রঙিন জালে মাছ ধরব,
    হাওয়ায় দুলে বৃষ্টি আসবে।
    সবাই মিলে স্নান করবে,
    মাঝি-মাল্লা পাল তুলে
    ঝড়-তুফানে দিবে পাড়ি।
    হাওয়ায় ভেসে খোকা-খুকি
    নতুন দিনের স্বপ্ন দেখে।

    4
    4 Comments
    • বর্ষার আনন্দ, প্রকৃতির খেলাঘর আর খোকা-খুকির কল্পনায় শৈশবের দিনগুলো রঙিন স্বপ্নে ভেসে ওঠে…..🤍🖤

    • লেখাটা পড়ে ছোটবেলার বৃষ্টির দিনের কথা খুব মনে পড়ে গেল। “হাওয়ায় ভেসে খোকা-খুকি নতুন দিনের স্বপ্ন দেখে”- আপনার এই লাইনটা একদম দারুণ লেগেছে।

    • আপনার ছন্দে ফুটে ওঠা বৃষ্টির দিনের এই সহজ-সরল শৈশবের ছবিগুলো মন ভালো করে দেওয়ার মতো, যেন বর্ষার কদম ফুলের মতোই স্নিগ্ধ এক অনুভূতির স্পর্শ পেলাম। এমন সুন্দর অনুভূতির আদান-প্রদানে গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে আমাদের এই ছোট পরিবারটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

    • পড়তে পড়তে নিজের শৈশবের কথা মনে পড়ে গেলো।

  • রসদ
    — শরীফ এমদাদ হোসেন

    স্বপ্নের দিন
    আবার দু’জনে কবে হবো লীন !
    স্মৃতি বেদনায় বৈঁচি তলায়,হিজলের ফুলের মেলায়
    ভাঁট, আকন্দে, কালো ধুতরার মোহময় রঙে
    আবার দু’জনে মিলবো কি ?
    আবার আম্র শাখে রুদ্র কাল বৈশাখে
    কুড়াতে পারবো কি
    সেদিনের সেই ফেলে রাখা টক কুল আম আমলকি !!

    আবার মেঘে মেঘে ঈশানের রুদ্র রাগে
    অবাক বর্ষা দেশে উঠোনের পাশ ঘেঁসে
    দুরন্…Read More

    2
    4 Comments
    • শৈশবের মেঘভেজা উঠোনে হারানো সঙ্গীর হাত খুঁজে ফেরে স্মৃতিরা, যেখানে ফিরে আসার চেয়ে একসাথে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাই গভীর…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শৈশবের সেই হারানো দিনগুলোর কথা মনে পড়ে গেল, কী দারুণভাবে গ্রামবাংলার রূপ ফুটিয়ে তুলেছেন! তবে আপনার কি মনে হয় ব্যস্ত এই শহরে আমরা আবার কখনো সেই রূপকথার মতো নির্ভেজাল আড্ডায় ফিরে যেতে পারব?

    • শরীফ এমদাদ হোসেন, “কুড়াতে পারবো কি সেদিনের সেই ফেলে রাখা টক কুল আম আমলকি !!” এই অংশটি পড়ে শৈশবের নস্টালজিয়া খুব সুন্দরভাবে হৃদয় ছুঁয়ে গেল। আপনার লেখনীর এই আবেগী ছন্দগুলো দারুণ, আশা করি আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যাবেন।

    • বৈঁচি তলা, হিজলের ফুল, টক কুল আর আমলকির গন্ধে যেন হারানো শৈশবটা আবার ফিরে এলো।

  • [শ্রাবণ সন্ধ্যার কাব্য]

    [পর্ব – ৮]

    ঈশান ভিতর থেকে বললো কি “চাই”? মাহি বললো কিছু কথা ছিলো। ঈশান দরজা টা খুললো খোলার সাথে সাথেই মোস্তফা এসে হাজির হলো। মাহি ঈশানকে দেখে অবাক হলো এখনো রেডি হয়নি বলে। মোস্তফা আসার কারণে বিরক্ত ও হলো।

    মোস্তফা রেগে বললো রেডি হচ্ছো না কেনো। ঈশান কিছু বললো না। ঈশান তুমি কি চাও এতো গুলো মানুষের সামনে আমার ম…Read More

    3
    5 Comments
    • জোর করে বাঁধা এই বিবাহের আড়ালে ঈশানের নীরব বিদ্রোহ আর মাহির অপূর্ণ ভালোবাসা মিলেমিশে এক অশান্ত রাতের সূচনা করেছে…..🤍🖤

    • Nusrat jahan, গল্পটা দারুণ এগোচ্ছে আর টানটান উত্তেজনা কাজ করছে। ঈশানের ওপর রাহাকে জোর করে বিয়ে দেওয়ার বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে। এখন দেখার বিষয় মাহি আর ঈশানের ভবিষ্যৎ কি হয়, আপনি পরবর্তী পর্বটা তাড়াতাড়ি দিন।

    • দারুণ অন্যবদ্য লেখা।

    • ঈশানের মনের চাপা কষ্ট আর অস্থিরতার মুহূর্তগুলো আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনীর এই ধারা অব্যাহত রেখে সামনে এগিয়ে গেলে গল্পটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

    • মাহির মনে নতুন আশার আলো, আর রাহার জীবনে নতুন অনিশ্চয়তা—গল্পটা এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষা।

  • কিছু মানুষ আমাদের মনে হলদে খামের মতোই প্রিয় বৃষ্টি দিনে ছাতা না হোক মেঘের মতো প্রিয় হয়। আপনার কখনো এমন হয়েছে খুব জ্বরের ঘোরে হুট করে ঠান্ডা খাওয়ার ইচ্ছে। বা ধরুন খুব অশান্তির ভিতরে রাতের বেলায় নিজের প্রিয় কোনো খাবারের স্বাদ নিতে ইচ্ছে করা। কিছু মানুষ আমাদের জীবনে তেমন হয় আমরা জানি তাদের সঙ্গে আমাদের থাকা উচিত না। বা সম্ভব না কিন্তু আমরা তা…Read More

    3
    3 Comments
    • কিছু মানুষ অসম্ভব জেনেও মনের ভেতর বৃষ্টিভেজা আশ্রয়ের মতো থেকে যায়, কারণ তাদের ছাড়া একাকিত্ব আরও গভীর লাগে…..🤍🖤

    • কিছু মানুষ এমনও হয়, তার উপস্থিতি সহ্যের সীমানা অতিক্রম করে ফেলে তবুও কিছু করার নেই।

    • অদ্ভুত এই মায়া—না পাওয়া যায়, না সহজে ছেড়ে আসা যায়।

  • কার্তিকের ঠোঁট ”
    – আহমেদ আরভিন

    ঠিক তোমার
    শিরোধরা শিরার মাঝ থেকে,
    বিপুল বিঘ্ন-গন্ধ রাত শেষে —
    আমি শুষে নেই উষ্ণ-আধো চোখ খুলে।
    মাদকতায় বিভ্রান্ত,
    কিংবা জড়তার বক্ষে
    তোমার কুন্তলী-স্রোত শিশির বৃত্তে;
    আমি হয়তো মুগ্ধ বা চির সুখে সিক্ত,
    হয়তো উভয় — হয়তো তোমার প্রেমেই লিপ্ত!
    নয়তো এই আশ্বিন আকাশ
    ক…Read More

    2
    4 Comments
    • অপেক্ষা, মুগ্ধতা আর বিলয়ের সীমানায় প্রেম এখানে এক অনিবার্য মায়াবিষের মতো আত্মাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে…..🤍🖤

    • আপনার লেখা কবিতার শব্দগুলো খুব সুন্দর আর অন্যরকম এক অনুভূতির ছোঁয়া আছে। বিশেষ করে শেষের লাইনগুলো বেশ দারুণ লেগেছে, পড়তে খুব ভালো লাগলো।

    • আহমেদ আরভিন, আপনার এই লেখায় নিবিড় আবেগ আর প্রকৃতির যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে যেভাবে অনুভূতির এক গভীর ঘ্রাণ মিশে আছে, তা পড়তে পড়তে বেশ ভালো লাগলো, চাইলে শব্দের বুননে আরও একটু নিরীক্ষা করে দেখতে পারেন। আমাদের এই ছোট সুন্দর আড্ডায় অন্যান্য লেখকদের কাজে আপনার মূল্যবান মন্তব্য আর ভালো লাগ…Read More

    • প্রেম, অপেক্ষা আর অনিশ্চয়তার এক অদ্ভুত মায়া ছড়িয়ে আছে কবিতাটায়।

  • আমার পৃথিবী
    মানিকুল ইসলাম মানিক

    বিশাল পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম,
    হয়তো মৃত্যু অবধারিত ছিল।
    হঠাৎ তাঁর ইচ্ছায় তোমার উদয় হলো,
    হাতটা বাড়িয়ে দিলে,
    জীবনের আলো দেখালে।

    জীবনে কাউকে ভালোবাসিনি,
    ভালোবাসার মানে বুঝিনি।
    তুমি শেখালে ভালোবাসতে,
    সবসময় পাশে পাশে থাকতে,
    শেখালে ভালোবাসার যত্ন নিতে।

    তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা,
    অন্ধকার রা…Read More

    4
    7 Comments
    • এই “তুমি”টা কে সেটা আমি পাঠক হিসেবে অজ্ঞাত হয়ে রইলাম! 😑 কিন্তু কবিতাটা অসাধারণ ❤️

    • ভালোবাসার হাত ধরে পতনের অন্ধকার পেরিয়ে এক মানুষ তার জীবনের আলো, আশ্রয় ও পূর্ণতার ঠিকানা খুঁজে পেয়েছে…..🤍🖤

    • মানিকুল ইসলাম মানিক, আপনার কবিতার ‘তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা’ লাইনটা পড়লাম, খুব সুন্দরভাবে অনুভূতির গভীরতা ফুটে উঠেছে।

    • মানিকুল ইসলাম মানিক, আপনার লেখাটিতে ‘তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা’ এই পঙক্তিটির গভীর আবেগ আমাকে দারুণভাবে ছুঁয়ে গেছে এবং আপনি যদি ভালোবাসার এই ব্যাকুলতা প্রকাশের ক্ষেত্রে আরও কিছু রূপক অলঙ্কার ব্যবহার করেন তবে পাঠকদের জন্য তা আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনার এই সুন্দর লেখনী অব্যাহত রাখুন।

    • এখনও রহস্য রয়ে গেছে আমার.. কবি নিরব থাকবেন না! আমাকে উত্তরটা জানাবেন দয়া করে 🙂

    • তোমারই হয়ে যেন পারি জীবন ফুরাতে লাইনটি খুব চমৎকার।

    • খুব সহজ ভাষায় মনের গভীর কথাগুলো বলেছেন।

  • Load More Posts
Skip to toolbar