• Profile Photo
    Sayed Mohammad Farid
    @sayedmohammadfarid
  • মাটি ও মানুষের গান-

    সবাই বলে প্রকৃতি কত সুন্দর,
    আমি বলি, তার চেয়েও রূপসী তুমি—
    আমার প্রিয় মাতৃভূমি।
    বহু জাতি, বহু আত্মা, শত মতবাদ,
    তবুও এক সুতোয় বেঁধে রেখেছে আমাদের—
    হৃদয়ের মূল ভিত্তি, এই জাতীয়তাবাদ।
    আন্দোলন আর সংগ্রাম তো আমার অধিকার,
    গণতন্ত্রের আসল সৌন্দর্যই হলো—
    ভয়ে জড়সড় না হয়ে, প্রাণখুলে কথা বলার।
    সবকিছুর…Read More

    4
    8 Comments
  • ঢাকার চাকা!
    মোহাম্মদ জিয়াউর রহমান

    এই দেশেরই শ্রেষ্ঠ শহর, নামটি হলো ঢাকা, সেই শহরে দিনরাত ঘুরছে কত চাকা!

    কলের চাকা, গাড়ির চাকা, ঘুরছে সকাল-সাঁঝে, রঙবেরঙের কত চাকা ছুটছে আপন কাজে।

    কারও আছে দুইটি চাকা, কারও চারটি চাকা, কারও আবার শেষ সম্বল— তিন চাকারই রিকশা।

    জীবন চলে আঁকাবাঁকা পথটা কিন্তু সোজা। গ্রাম ছেড়েও শহরের মানুষ বইছে…Read More

    2
    5 Comments
    • মোহাম্মদ জিয়াউর রহমান, ‘এই দেশেরই শ্রেষ্ঠ শহর, নামটি হলো ঢাকা, সেই শহরে দিনরাত ঘুরছে কত চাকা’—এমন দারুণ ছন্দে শহরের ব্যস্ততাকে ফুটিয়ে তোলা সত্যিই প্রশংসনীয়। এমন সহজ ও সাবলীল শব্দচয়ন পাঠকদের মনে এক গভীর ভালো লাগা তৈরি করে, তাই আপনার লেখনী নিয়মিত জারি রাখুন।

    • ঢাকার ঘূর্ণায়মান চাকায় রাজধানীর স্বপ্ন আর ক্লান্ত মানুষের জীবন পাশাপাশি ছুটে চলে……🖤🖤

    • আপনার ছড়ায় আমাদের এই শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ছবিটা দারুণভাবে ফুটে উঠেছে!

    • ঢাকার ঘূর্ণায়মান জীবনের চমৎকার ছন্দময় ছবি! 😊😌😌

  • ​শূন্যতার আড়ালে”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ০২রা অক্টোবর ২০২৬ইং

    ​ছুটেছি অসীমে, পাওয়ার আশায়,
    এক অধরা স্বপ্নের পেছনে অবিরাম।
    ভেবেছিলাম পথ শেষে আলো ফুটবে,
    মেটাবো হৃদয়ের যত অপূর্ণ দাম।
    ​কিন্তু আজ কাঁচের ওপারে যাকে দেখি,
    সে তো এক অচেনা ছায়ার অবয়ব।
    বুকের ভেতর এক নিঃশব্দ হাহাকার,
    ভেঙে চুরে গেছে ভালোবাসার ব…Read More

    5
    12 Comments
    • মেটাবো হৃদয়ের যত অপূর্ণ দাম।

    • সে অচেনা ছায়ার অবয়ব

    • আপনার এই রচনায় অসীম পাওয়ার আকাঙ্ক্ষা আর মরীচিকার পেছনে ছোটার যে নিগূঢ় বিষাদ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী এবং প্রতিটি ছত্রে আপনি অনুভূতির গভীরতাকে যেভাবে তুলে ধরেছেন তা মুগ্ধ হওয়ার মতো, তাই আগামী দিনে আপনার লেখনী থেকে আরও সুন্দর সব সৃষ্টি দেখার অপেক্ষায় রইলাম।

    • অধরা স্বপ্নের পেছনে ছুটে শেষে মানুষ বুঝে, মরীচিকার ওপারেও অপেক্ষা করে এক গভীর শূন্যতা……🖤🖤

    • নাজনীন শামীম, আপনার লেখা প্রতিটি শব্দে এক গভীর বিষাদ আর শূন্যতার ছাপ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি বলতে, এই আবেগঘন অনুভূতিগুলো পড়ার সময় একদম নিজেরই মনের কথা মনে হচ্ছিল।

    • মুগ্ধ হলাম। 😌😌

  • গল্প: সারা- দ্য ক্যাট’স মম

    ম্যানেজার স্যারের রুম থেকে মনটা একেবারে খারাপ করে বের হয়ে এলো সারা। চুপচাপ নিজের ডেস্কে গিয়ে বসে পড়লো। মন খারাপের সময় প্রশ্ন করতে নেই। তাই আমি আর এগোলাম না। লাঞ্চের সময় সারাকে ডেকে জিজ্ঞাসা করলাম, “কাজ নিয়ে কোন সমস্যা সারা? স্যার তোমাকে কিছু বলেছে?”

    —- “না আশিক ভাইয়া, কাজের ব্যাপারে না। বললো, আমি যেন অফিসে আর বিড়…Read More

    8
    11 Comments
    • বাহ দারুণ গল্প তো পড়ে মজা পেলাম।

    • আপনার এই রচনায় প্রাণীর প্রতি মমতা ও মানুষের সম্পর্কের যে সুন্দর মেলবন্ধন ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। বিশেষ করে ‘আমি চেয়েছিলাম লিওর ড্যাড হতে’—আপনার এই লাইনটিতে চরিত্রের মানবিক আবেগ এত গভীরভাবে প্রকাশিত হয়েছে যে তা পাঠককে দারুণভাবে আলোড়িত করে। এই চমৎকার ভাবনার ধারা বজায় রেখে আপনি ভবিষ্যতে আরও সুন্দর ও বড় কোনো পরিসরে কাজ…Read More

    • হারানো লিওর স্মৃতি পেরিয়ে সারা আর আশিকের ভালোবাসা দুইশোটি অসহায় প্রাণের নতুন আশ্রয় হয়ে উঠল……🖤🖤

    • গল্পটা পড়ে মনটা এক্কেবারে ভালো হয়ে গেলো, দারুণ লিখেছেন আপনি! সারার অসহায়ত্ব আর শেষে এসে ওর ঘুরে দাঁড়ানোর গল্পটা খুব মায়াবী লেগেছে। আপনাদের এমন সুন্দর একটা হ্যাপি এন্ডিং পড়ে বেশ ভালো লাগলো।

    • ভালোবাসা পেল নতুন ঠিকানা😌😌

  • আমাদের ছেলে সমাজ
    — মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা

    সারাদিন ধরি শুধু মেয়েদের দোষ
    শতশত পাপ করে আমি নির্দোষ।

    বাইরে তো খেলা করি
    কত যে ঝামেলা করি
    আর অবহেলা করি
    নগ্নতা দেখে দেখে উঠে যায় জোশ।

    চরিত্রহীন ধরা খেলে
    কোনো ছাড় না পেলে
    সব অভিযোগ ঠেলে
    সেজে যাই সবশেষে মহান পুরুষ।

    চাহিদাটা নয় ফিকে
    চোখ মেয়েদের দিকে
    দোষটা ওদের লিখে…Read More

    4
    9 Comments
    • মেয়েদের দোষ দিয়ে মহান বনে যাওয়াটা কি সত্যি মহান হয়।

      • প্রকৃত মহানুভবতা লুকিয়ে থাকে অন্যের মর্যাদা স্বীকার করার মাধ্যমেই। অন্যকে খাটো করে কেউ কখনো মহান হতে পারে না। মেয়েদের ছোট করে আদৌ সমাজের কোনো লাভ হচ্ছে না, বরং নিজেদের কর্তৃত্ব ভঙ্গুর হবে বলেই তারা নারীদের সমান অংশ স্বীকার করতে পারে না।

    • মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা, আপনার এই লেখায় সমাজের প্রচলিত বৈষম্য এবং পুরুষতান্ত্রিক মানসিকতার যে চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও চিন্তাশীল। “চরিত্রহীন ধরা খেলে, কোনো ছাড় না পেলে, সব অভিযোগ ঠেলে, সেজে যাই সবশেষে মহান পুরুষ”—এই কথাগুলো বাস্তবতার এক কঠিন আয়না হয়ে সামনে দাঁড়িয়েছে। আপনি যেভাবে সমাজের অসংগতিগুলোকে এত সাবলীল ভাষায় তুলে ধরেছেন, তা অব…Read More

    • নারীর দোষ খুঁজে নিজের পাপ ঢাকে যে পুরুষতন্ত্র, তার মুখোশেই সমাজের নোংরা সত্য ভেসে ওঠে……🖤

      • কার্যত এই পুরুষতান্ত্রিক সমাজে নারী মুক্তির কোনো পথ নেই। নাই হলো, কিন্তু পুরুষতন্ত্রের দোষ না ধরার প্রবণতা বা লাগামহীনতা নারী নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সমান অধিকার তো হবেই না, তবে একপাক্ষিক আধিপত্য ও নির্যাতন আসলেই এই আধুনিক বিশ্ব সভ্যতার অংশ কি-না বুঝা বড় দায়। একতরফা কর্তৃত্ব ধরে রাখার মাধ্যমে কার্যত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থ…Read More

    • আপনার লেখাটা পড়ে একদম বাস্তব সমাজের চিত্র চোখের সামনে ভেসে উঠল। “আমি মহান থাকি হয়ে যাই খুশ”—এই লাইনটা খুব গভীর এবং বর্তমান সময়ের সাথে একদম মিলে যায়। সমাজের এই দ্বিমুখী স্বভাব নিয়ে আপনার এমন সাহসী লেখা সত্যিই প্রশংসার যোগ্য।

    • অনেক না বলা কথা যেন সুকৌশলে বলা হয়ে গেল।ধন্যবাদ কবি।

  • ফোন কল
    ————————————
    আজকাল ফোন করলে অনেকেই রিসিভ করেন না
    মানে ফোন করলে উত্তর দেন না
    কেন দেন না, কে জানে…
    হয়তো তাদের কাছে কোনো উত্তর নেই
    কিংবা উত্তর দেবার প্রয়োজন বোধ করেন না তারা
    আমি কিন্তু উত্তর পেয়ে যাই তৎক্ষণাৎ
    উত্তর পেতে আমাকে কসরত করতে হয় না কখনো
    কিংবা অপেক্ষা, কারণ আমি জানি —
    Not answering a phone call is an answer

    3
    4 Comments
    • আনিস কবির, বর্তমান সময়ের এক অতি পরিচিত অস্থিরতাকে আপনি অত্যন্ত সহজ ও গভীর উপলব্ধির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার লেখাটির শেষে যে উপলব্ধির ছোঁয়া আছে, তা পাঠককে মুহূর্তের জন্য নিজের জীবনের কোনো এক মুহূর্তের কথা নতুন করে ভাবতে বাধ্য করে। এই ধরনের অন্তর্মুখী চিন্তাগুলো খুব চমৎকার, আপনি এভাবেই নিয়মিত লিখে যাওয়ার উৎসাহ ধরে রাখুন।

    • আনিস কবির, বর্তমান সময়ের এক অতি পরিচিত অস্থিরতাকে আপনি অত্যন্ত সহজ ও গভীর উপলব্ধির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার লেখাটির শেষে যে উপলব্ধির ছোঁয়া আছে, তা পাঠককে মুহূর্তের জন্য নিজের জীবনের কোনো এক মুহূর্তের কথা নতুন করে ভাবতে বাধ্য করে। এই ধরনের অন্তর্মুখী চিন্তাগুলো খুব চমৎকার, আপনি এভাবেই নিয়মিত লিখে যাওয়ার উৎসাহ ধরে রাখুন।

    • নীরব ফোনের ওপারেও উত্তর থাকে, কখনো না ধরাই সম্পর্কের শেষ উচ্চারণ হয়ে ওঠে……🖤🖤

    • আনিস কবির, আপনি দারুণ একটা সত্যি কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বর্তমান সময়ের ব্যস্ত জীবনে এই অনুভূতিটা একদম প্রাসঙ্গিক মনে হলো। আপনি গ্রুপের অন্য সবার লেখাতেও লাইক বা কমেন্ট করে একটু সক্রিয় থাকলে সবাই বেশ খুশি হবে।

  • অসমাপ্ত বিভীষিকা
    আসল নাম না দিয়ে কাল্পনিক নাম দেওয়া হয়েছে সুরাইয়া মিমি শ্রাবন্তী। (সত্য ঘটনা যা আজ পর্যন্ত চলমান)
    আমার নাম মিমি
    ২০২২ সারা জীবনের জন্য সালটা স্মৃতি হয়ে থাকবে আর থাকবি না কেন এতো ২০২২ সাল থেকে ২০২৬সাল হয়ে গেল এখনো কিছু আর ছাড়লো না জানিনা এটার সমাপ্তিটা কোথায় আর কিভাবে ঘটবে।
    ২০২২ সালটা ছিল আমার সরি আমাদের জন্য নতুন কি…Read More

    1 Comment
  • 🚂 ট্রেন জার্নি

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ট্রেন ছুটে যায় ঝিকঝিক করে,
    রেললাইনের পথে,
    জানালাতে বসে দেখি—
    কতই না রঙিন ঘুড়ি উড়ে।

    সবুজ মাঠ আর নদীর ধারা,
    গ্রামের আঁকা ছবি,
    কৃষক তখন মাঠে নামে,
    হাসে সোনার কবি।

    কখনো শহর, কখনো গ্রাম,
    কখনো গাছের সারি,
    ছুটে চলে লোহার ঘোড়া,
    গন্তব্যেরই ভারী।

    স্টেশনে এসে থামে ট্রেন,
    যাত্রী ওঠে নামে,
    কেউ ব…Read More

  • আমি নিয়মিত লেখা পাঠাই

    2
    4 Comments
    • আপনার লেখাগুলোর গভীরতা বেশ চমৎকার, বিশেষ করে “আমি নিয়মিত লেখা পাঠাই” লাইনটি আমার খুব ভালো লেগেছে। আপনি সাধারণত কী ধরণের বিষয় নিয়ে লিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

    • শুভকামনা রইল।

    • আপনার নিয়মিত লেখাগুলো আমাদের এই আঙিনায় এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে দেয়, যা অনেকটা ভোরের স্নিগ্ধ শিশিরের মতো প্রশান্তিদায়ক। প্রতিটি অনুভূতির গভীর প্রকাশে শব্দের যে মায়া আপনি তৈরি করেন, তা আরও বিস্তারিত বর্ণনায় তুলে ধরলে হয়তো পাঠকদের মনে আরও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। আপনার এই নিরলস সৃজনশীলতা আমাদের অনুপ্রাণিত করে এবং আগামী দিনে আপনার কলম থেকে আরও চমৎক…Read More

    • নিয়মিত কলমের চলনে একদিন আপনার শব্দই সাহিত্যের আকাশে নিজস্ব নক্ষত্র হয়ে জ্বলবে……🖤🖤

  • আলোর সান্নিধ্য

    ​যাকে তুমি খুঁজে ফেরো দূরের আকাশে,
    তিনি তো আছেন ঘিরে তোমারি নিশ্বাসে।
    নিজের চোখ কি পারে নিজেরে দেখতে?
    দীপ লাগে না তো আর আলো আলোমতে!
    ​চোখ মেলে যা কিছু দেখ, কানে যা শোনো,
    বুকের ভেতরে শ্বাস গুনে চলা কোনো—
    সবই তো তাঁরই আলো, তাঁরই দয়া-দান,
    তোমার মাঝেই আছে তাঁরই আহ্বান।
    ​পবিত্র কুরআনে তিনি স্পষ্ট বলেছেন,
    শাহরগের চেয়েও কাছে তিন…Read More

    1 Share
    1
    3 Comments
  • আমরা সকলে ছাত্র
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    ফকির হওয়া যায় সহজে
    কিন্তু,
    রাজা হওয়া খুবই কঠিন
    তেমনি,
    কাউকে আঘাত করা যায়
    সহজে
    কাউকে ক্ষমা করা কঠিন।
    বিচার সবাই করতে পারে
    ন্যায় বিচার না,
    ইনসাফ আর জুলুম কখনো
    মুমিনের আচরণ না!

    স্রষ্টার এই পরিক্ষায়,আমরা
    সকলে হলাম ছাত্র।

    3
    7 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখা জীবনের গভীর একটা সত্যকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা এমন সব পরিস্থিতির কথা ভেবে কি আপনি এই অসাধারণ লেখাটি লিখেছেন? গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটি অনেক বেশি প্রাণবন্ত থাকবে।

    • ঠিকই বলেছেন কবি।

    • আপনার লেখাটির ‘ইনসাফ আর জুলুম কখনো মুমিনের আচরণ না’—এই চমৎকার লাইনটি আমার হৃদয়ে গভীর দাগ কেটেছে এবং জীবনের কঠিন সত্যগুলো এভাবে সহজ ভাষায় ফুটিয়ে তোলার জন্য আপনার লেখনী সত্যিই প্রশংসার দাবি রাখে, তাই আশা করছি আপনি এমন সুন্দর সব ভাবনা আমাদের সাথে নিয়মিত শেয়ার করে যাবেন।

    • ক্ষমা আর ন্যায়ের কঠিন পাঠেই মানুষ স্রষ্টার পরীক্ষায় সত্যিকারের উত্তীর্ণ হয়……🖤🖤

  • Profile Photo
    Hafizur Rahman shakil
    @shakilahamed72gmail-com
  • প্রবাহের সুর

    ​পাথরে আঘাত দিলে নদী তো থামে না কখনো,
    নীরবে সে পথ খুঁজে বয়ে যায় আপন গতিতে।
    কঠিন যা কিছু আছে, ভেঙে পড়ে হঠাত ঝড়ে,
    নম্র যে নদী জল, বাধা ডিঙায় হাসিমুখে।
    ​প্রভু তো বলেছেন মোদের শান্ত হয়ে হাঁটতে ধরায়,
    অহংকার দূরে রেখে নম্রতায় বাঁচতে সদাই।
    কঠিন না হয়ে তুমি পানির মতন নরম হও,
    ধৈর্য আর ভালোবাসায় দূর গন্তব্যে বয়ে যাও।
    ​যেজন নম্…Read More

    5
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, জীবনকে সহজভাবে নেওয়ার এত সুন্দর একটা বার্তা এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে মুগ্ধ হয়ে গেলাম।

    • কঠিন যা কিছু আছে ভেঙে পরে ঝড়ে।

    • Syed Farah, আপনার প্রতিটি চরণে স্রোতস্বিনীর অদম্য প্রাণশক্তি এবং বিনয়ের যে গভীর বার্তা ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়। প্রবাহের এই রূপকটি ব্যবহার করে আপনি জীবনের কঠিন সত্যকে যেভাবে সহজ করে তুলে ধরেছেন, তা অনেকের মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। আপনি নিয়মিত এমন সুন্দর সব ভাবনা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • নদীর মতো নম্রতায় বয়ে চলা মানুষই ধৈর্য আর ভালোবাসায় জীবনের সাগরে পৌঁছায়……🖤

  • মানুষ তো আমরা সবাই,
    এক একটি এক এক প্রাণ…

    অন্য প্রাণ দাঁড়াতে চাইলে পাশে,
    হৃদয় থেকে হৃদয়ে শীতল নীল আগুনের খোঁজে থাকলে,
    এতো ছুৎ ছুৎ অচ্ছুৎ, সুন্দর অসুন্দর,
    ধনবান হতভাগ্য বাছ বিছারে,
    মানবতার আস্বাদ খুঁজবো কোথায়..?

    মানুষ হয়ে জন্ম অর্থ মানুষ হয়ে যাওয়া নয়;
    মনুষ্যত্ব ফসলের পুঁজি থাকা চাই…

    বিতরণে মানুষ যেনো হতে পারে শতসিদ্ধ…

    #পুঁজির খবর…

    3
    6 Comments
    • আপনার লেখাটা পড়ে সত্যিই অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম, ভীষণ গভীর একটা বিষয় তুলে ধরেছেন। আমাদের এই প্ল্যাটফর্মের অন্যদের লেখাতেও সময় করে একটু রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে।

      • আপনিও রিএ্যক্ট করুন…
        আর ভাবুন- কী করে এই কথার কারিগরদের মূল্যায়ন করবেন পৃথিবীর বুকে, মানুষের ভেতর…

    • সত্যিকার মানুষ হয়ে জন্মানো হতে পারাটাই আসল মানুষ ।

    • আপনার লেখা প্রতিটি পঙক্তিতে ফুটে ওঠা গভীর মানবিক বোধ আর বিবেকের আলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। চমৎকার এই অনুভূতির প্রকাশগুলো যেন পাঠককে নতুন করে ভাবতে শেখায়, তাই আপনার লেখনী নিয়মিত জারি রাখুন।

    • মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না, মানবতার বীজ বুকে থাকলেই মনুষ্যত্বের ফসল ফলে……🖤🖤

  • একটাই দুর্বলতা
    মানিকুল ইসলাম মানিক

    তোমাকে ভালোবাসি বলেই বারবার ফিরে আসি,
    তাতে কী!
    আমি তো বরাবরই একজন ব্যর্থ মানুষ।

    এই ব্যর্থতায়
    আমার হৃদয়-মনকে ক্ষতবিক্ষত করে
    ভেঙে পড়ি সাগরের অতল গভীরে।

    একটা সময় মনে হতো,
    কেউ আমার জন্য কিছু করুক—
    মাথা ব্যথায় আলতো করে মাথা টিপে দিক,
    জ্বর হলে মাথায় জলপট্টি দিয়ে দিক,
    প্র…Read More

    6
    17 Comments
  • অদৃশ্য নিয়তি
    মিহির চৌধুরী ইমন

    পৃথিবীর
    কোন এক অলিখিত নিয়মে
    মানুষ সুখের আশায় ফিরে যায়
    সেই দুয়ারে—

    যেখানে তার জন্য
    দুঃখ ছাড়া
    আর কিছুই
    অপেক্ষা করে না?

    2
    4 Comments
    • মিহির চৌধুরী ইমন, আপনার লেখা “যেখানে তার জন্য দুঃখ ছাড়া আর কিছুই অপেক্ষা করে না” লাইনটা খুব গভীরভাবে ছুঁয়ে গেল। এই চিরন্তন সত্যটা কী দারুণভাবে যে ফুটিয়ে তুলেছেন আপনি!

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় মানুষের চিরন্তন এক দোটানাকে যেভাবে খুব অল্প কথায় ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় স্পর্শ করে এবং আপনি নিয়মিত লিখে আমাদের আরও এমন সব গভীর ভাবনার সাথে পরিচয় করিয়ে দিন।

    • অদৃশ্য নিয়তির টানে মানুষ বারবার সেই দুয়ারেই ফেরে, যেখানে সুখের বদলে অপেক্ষা করে পুরোনো বিষাদ……🖤🖤

    • আপনার কবিতার শেষ লাইনটা গভীর

  • সাঁঝপরী
    কবি ইমদাদ শাহ্

    মেঘের মুলুক ঝিমিয়ে আসে
    আকাশ করেছে কালো
    সূর্যি মামা মুদিছে নয়ন
    সাঝপরিটাই আকাশ আলো

    ঝিলমিল ঝিলমিল তারাধূলি পথ
    জেগেছে ওই নীল গায়
    মাঠের রাখাল কুটিরে ফেরে
    সুর তুলে বাঁশিটায়

    ঘুম-পাড়ানি গান গেয়ে পরী
    নেমে আসে সু শ্যামে
    চোখে তার ভরা মায়াবী স্বপন
    শান্তির সুধা নামে

    ঝিমিয়ে পড়েছে পল্লীর পথ…Read More

    3
    4 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার কবিতার ‘আঁচলে তাহার সোনার রেখা কপালে রূপার তরী’ লাইনটা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। দিনশেষে এমন একটা স্নিগ্ধ বর্ণনা খুব ভালো লাগলো।

    • পাখিরা নীড়ে ডানা মেলেছে দারুণ ।

    • কবি ইমদাদ শাহ্, সাঁঝপরীর আগমনে প্রকৃতির যে শান্ত ও স্নিগ্ধ রূপ আপনি ফুটিয়ে তুলেছেন, তা পড়লে মন এক পরম প্রশান্তিতে ভরে ওঠে। গ্রুপের অন্যান্য সদস্যদের লেখাতেও আপনি নিয়মিত ভালোবাসা ও প্রতিক্রিয়া জানাতে পারেন, যেন আমাদের এই আঙিনাটি সবার অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

    • সাঁঝপরীর নরম ডানায় ক্লান্ত পৃথিবী ঘুমিয়ে পড়ে, আর পল্লীর আকাশে শান্তির সোনার রেখা জ্বলে……🖤🖤

  • Load More Posts
Skip to toolbar