Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আলো আঁধারে

    খুন হই প্রতি দিন এসব আলো আঁধারে,
    আড়ালে অথবা প্রকাশ্যে।
    যখন চারি দিকে অন্ধকার ঘনিয়ে আসে।
    আমি তোমার গালে ঠোঁট ছুইয়ে,
    তোমার গর্বিত বুকের নেকলেসটা নিজের দিকে এক আঙুলে টেনে নিয়ে,
    বাই হানি, বলে ছুটে যাই এই মৃত নেক্রোপলিসে।
    হেঁটে যাই ওই গলি পথের নগরীতে।
    পাশের ডাস্টবিনে সিগ্রেট ছুঁড়ে ফেলে,
    ঠোঁটের আড়ালে দাঁতের চাপে ভাঙা পেনসিলে,
    গত কালের কাগজ…Read More

    3
    2 Comments
  • নিমন্ত্রণ_ ট্রয়ের হেলেন অথবা জোয়ান অফ আর্ক

    আমার অন্ধকারে তুমি বার বার ফিরে এসো-
    ট্রয়ের হেলেন নয় জোয়ান অফ আর্ক হয়ে।
    তোমার রুপে, অরূপে আগুন জ্বেলে।
    ফিরে আসো- ফিরে আসো প্লাবনের মতো সহস্রাব্দের জীর্ণ সংসারে,
    এখনো রাস্তায় পরে থাকে শিশুদের স্তুপাক্রিত লাশ।
    আলো জ্বালো ওই মৃত সংস্কারের পুরনো শব দেহে, সকল শ্মশানে।
    ফিরে এসো-
    এই মলিন বুকে…Read More

    5
    8 Comments
  • আবারো কবিতা

    কবিতা, তুমি ছলনার প্রেম থেকে বের হয়ে এসো।
    তুমি আর গাঢ় নৈঃশব্দে জমে থাকা
    আর্তনাদের গান গাইতে গাইতে ক্লান্ত হয়ো না।
    তুমি পলাতক কৈশোরের স্বপ্নময় আশায় আলোড়িত করো না।

    কবিতা, তুমি মৃত্যুর প্রবল কুয়াশায় আলো জ্বালো।
    তুমি প্রিয়তমার বাহুডোর থেকে বেরিয়ে এসো।
    তুমি নাগরিক রাস্তায় নেমে আসা রোদে একলা পুড়ো না।

    কবিতা, তুমি শোকে কাতর…Read More

    2
    1 Comment
    • কবিতা ফিরে আসুক স্বমহিমায়, কাব্যময়তায়। সেখানে নিপীড়িত মানুষের কথা যেমন থাকবে, তেমনি প্রেম-বিরহ, তারুণ্য, কিশোরবেলা, প্রকৃতি সব থাকুক। শুধু কবিতারা ফিরে আসুক মত প্রকাশের স্বাধীনতা হয়ে।

  • কিছু বিক্ষিপ্ত চিন্তাধারা
    প্রাচীন গ্রীসের এথেন্সে লোক সংখ্যা ছিল মাত তিন লক্ষ, যার মধ্যে প্রায় এক লক্ষ মানবাধিকার বঞ্চিত কৃতদাস। পঞ্চাশ হাজার শিশু, এক লক্ষ নারী যারা গৃহে বন্দী। বাকি থাকে পঞ্চাশ হাজার লোক। এদের চার থেকে ছয়টি প্রজন্মই পৃথিবীকে দিয়েছে গ্রীক সভ্যতা। যে গ্রীক সভ্যতার ছায়ায় মধ্যযুগে ইউরোপের রেনেসা। এই গুঁটি কয় লোকের ভেতর থেকে প্লেটো,…Read More

    2
    4 Comments
    • জ্ঞানত বিষয় গুলো এমনিতেই সুন্দর হয়ে উঠে, অভিজ্ঞতার মহিমায়। সৌন্দর্য পূজারী মানুষ পশ্চাৎপদ হয়নি কখনো, আপন অজ্ঞতাকে চাপা দিয়ে কল্যাণময় জ্ঞানের সন্ধানে ব্রতী হয়েছেন । আপনার ভাবনার আলো থাকবেই। আমার ভালো লেগেছে।

    • শিরোনাম ‘কিছু বিক্ষিপ্ত চিন্তাধারা’ হলেও লেখাটা অনেক গোছানো এবং সুগভীর চিন্তার প্রকাশ করেছে। বাংগালীর উত্থানের গল্প ফুটে উঠেছে। এবিষয়ে আরো বিস্তারিত লেখা আশা করছি।

      • ধন্যবাদ, লেখাটা আর বিস্তৃত এবং চিন্তা ভাবনা করে লেখা উচিত ছিল। তাই এই শিরোনাম। আমার মনে হয় বাংলা ভাষা ভাষী জনগোষ্ঠীর উত্থান এর যে গতি গত দুইশ বছরে তা বাঙালি আগে কখনো দেখে নি। যে কোন ক্ষেত্রেই। স্বাধিকার, স্বাতন্ত্র্য, জাতীয়তাবাদ, আত্ম পরিচয় সব রূপ রেখাই আমরা গত দুই শতাব্দীতে আবিষ্কার করেছি। তাই আমার মনে হয় গত দুই শতক বাঙ্গালির রেনেসাঁ যুগ। তার আগে…Read More

  • প্রেম আর সহস্র রজনীর গল্প

    প্রতিটি শীতের রাতের মতোই আর একটি রাত, আর তা চোখে খেলা করে।
    সহস্রাব্দের স্মৃতিতে ম্লান জাতিস্মর।
    ওই সব তারের জালে আটকে থাকা ছেলেবেলা,
    প্রেম- বিরহ- দুঃখ- দুঃখ নিরবধি।
    বিছানার চাদরে আটকে থাকা আসমানি আলোর আকাশ।
    আর ব্যবিলন।
    ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মতোই বিস্তৃত তার শয়ন কক্ষ-
    বারান্দার বাইরে পদ্মের মতো ফুটে থাকে নীলচে…Read More

    2
    4 Comments
  • আমার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। পাওয়া যাবে রকমারিতে এবং অমর একুশে বইমেলা ২০২৫ এ বাতিঘর স্টলে [স্টল নম্বর-১৮] । বই দুটি হল ছাড়পত্র [ কবিতা সংকলন ] এবং খেরোখাতা [ উপন্যাস ]. ধন্যবাদ তুলট পরিবারের সকলকে। যাদের নিরন্তর উৎসাহ আমাকে লেখার অনুপ্রেরণা দিয়ে। সকলের জন্য নিরন্তর শুভকামনা।
    খেরোখাতা ও ছাড়পত্র, লেখক জাকের আদিত্য
    প্রকাশকঃ Worthy…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • জীবনানন্দ স্মরণে

    রাতের পিদিম জ্বালিয়ে শুয়ে পরতেই,
    আকাশে জেগে ওঠে সাতটি তারার তিমির।
    আর সব পৌষ রাতের মতো এ কুয়াশা মাখা শিশিরের রাত।
    মনে পরে ওই সব মানুষের কথা।
    যারা জেগে রয় নিরন্তর রাতের আঁধারে অশরীরি হয়ে।
    মস্তিষ্কের করোটিতে তেরোটি বুলেট।
    স্নাইপারে ছিন্ন বিছিন্ন শার্টের আস্তিন দিয়ে ভেতরে আসে এসিরিয় বাতাসের অবাক মেঘ দল।
    মনে পরে তাকে, এই ঘাস ফুল, বেত…Read More

    3
    4 Comments
  • আমি তাকে ফিরিয়ে দিয়েছি,
    নির্লজ্জ কাপুরুষের মতো ফিরিয়ে দিয়েছি।
    সে এসেছিলো ভালোবাসা নিয়ে,
    কিন্তু আমি অহমের গরিমায় তাকে বিচ্ছেদে পুড়িয়েছি।

    আসাদ, মাসজিদের হুজুর জেনায় ফতোয়া দিয়েছে,
    কিন্তু জোলেখা তো ইউসুফকেই খামচে ধরেছে।
    তাতে কি ঐশী গ্রন্থের মানহানি হয়?
    এখনো জোলেখা ইসুফের প্রেমের নাশিদ ছাড়া আসর আসর নয়।

  • তুলট কাগজের সাথে যুক্ত আছি প্রায় তিন বছর। অনেকে আগের মতো লিখছেন না, তাই একটু দুঃখ হয়। তুলটের কিছু লেখকের সাথে পরিচিত হয়েছি যারা নিয়মিত হলে, তুলট সাহিত্য ব্লগ আরো জমজমাট হবে। কয়েক জন বিজ্ঞান ভিত্তিক কিছু প্রবন্ধ লিখেছে, লিখেছে সনেট, রুবাইয়াত এবং নিরিক্ষাধর্মী কবিতা। এখানে অভিজ্ঞ লেখকের অভাব নেই। খুব ভালো লাগত যদি সবাই একটু নিয়মিত লিখতো, এবং বিশেষ…Read More

    1 Share
    3
    3 Comments
    • সময় যেনো বেসামাল।জীবন-সংসারে ব্যস্ত পশারীর মতন…. নেই যেনো কিছুই আর আগের মতো ; দিনে দিনে যেনো সব কিছু হোটচ খেয়ে,দুমড়ে -মুচড়ে পড়ে যাচ্ছে। তাই তো আর আগের মতো যায় না দেখা ” তুলট” পাতার ঘাটে….

    • R8: খুব ভালো লাগত যদি সবাই একটু নিয়মিত লিখতো

    • সবার নিয়মিত লেখার প্রত্যাশায় থাকি, কিন্তু প্রত্যাশা তো পূরণ হয় না! পুরনো এবং নতুন লেখকদের পদচারণায় মুখরিত হোক তুলটের ক্যানভাস।

  • প্রশ্ন আজন্মরহিত

    এই যে আজ আমি ভীষণ ভীষণ অন্যরকম,
    অন্য মানুষ, অন্য রকম।
    কোন এক স্মৃতির বিকেলে নিজেকে হারিয়ে,
    কবিতায় খুঁজে ফিরি প্রকৃত নিসঙ্গতা।
    এলেমেলো শব্দকে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলি প্রিয় পঙক্তিমালা।
    আঁধারের আলোতে খুঁজি মরুদ্যানের রক্ত গোলাপ।
    প্রকৃত জল।
    মাতৃ জঠরের স্মৃতি হারিয়ে কোন এক অন্ধকারের নৌকায় শুয়ে থাকি-
    একা।
    ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে…Read More

    4
    7 Comments
  • আমার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। পাওয়া যাবে রকমারিতে। বই দুটি হল ছাড়পত্র [ কবিতা সংকলন ] এবং খেরোখাতা [ উপন্যাস ]. ধন্যবাদ তুলট পরিবারের সকলকে। যাদের নিরন্তর উৎসাহ আমাকে লেখার অনুপ্রেরণা দিয়ে। সকলের জন্য নিরন্তর শুভকামনা।
    খেরোখাতা ও ছাড়পত্র, লেখক জাকের আদিত্য
    প্রকাশকঃ Worthy Publications

    খেরোখাতা
    খেরোখাতা উপন্যাসের গঠন কাঠামো এক অদ্ভুত একাকী…Read More

    1 Share
    9
    14 Comments
  • রাতের রূপকথা

    রাত গভীর হতেই আমাদের এই কনক্রিটের বস্তিতে ছায়ারা ঘন হয়ে আসে। দূরবর্তী চার্চের ঘণ্টা ধ্বনি শুনতেই আমার দোতলার কক্ষের জানালা খুলে বাইরের বাতাসে শ্বাস নেই। আবার এসেছে ব্যবিলনের রাত মৃত্যুর মতো করুণ আর গম্ভীর। পাশের গলি থেকে একটা কালো বিড়াল নিচের রাস্তায় হেঁটে যায়। আমি জানালার পাশের সিঁড়ি দিয়ে নেমে আসি। আমার হাত এ অপূর্ব মরু গোলাপ,…Read More

    4
    3 Comments
  • ভোরের বোধ

    এই অবাক সময়ের নিস্তরঙ্গতায় ভেসে চলা সময়ে আমি কেমন মলিন বসে থাকি জলতিথির আলোড়িত আয়োজনে। এ কেমন বিষাদ, কেমন গভীর ধুসর আর্তনাদ জমে থাকে কণ্ঠনালীতে। যখন সব কিছু ভেঙে পড়ে তখন কিভাবে একাকী সাজাই এই প্রত্যন্ত স্বপ্নের বসত ভিটা। চারিদিকের সকল ক্লেদ ভুলে আমি নিরন্তর সৌন্দর্যের সন্ধানে রচনা করি বিক্ষিপ্ত পঙক্তিমালা। যখন সব কিছু প্রতি ক্ষণে ভেঙে…Read More

    5
    4 Comments
    • সব কিছু প্রতি ক্ষণে ভেঙে পড়ে নদীর ভাঙ্গনের মতো তখন সহ্রসাব্দের শূন্যতায় আমার তাঁতে রচিত হয় স্বপ্নের আসমানি জমিন।……………. চমৎকার লাগলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ব্রাত্য জনের প্রার্থনা

    আমার এই উন্মুক্ত শৃঙ্খলতায়,
    কিভাবে, কিভাবে খুন হই প্রতি দিন।
    নিরন্তর যুদ্ধে আমি ক্লান্ত, অনাবিষ্কৃত দ্বীপের মতো একা,
    পর্বতের মতো শান্ত, মৌন।
    ওই প্রবাহিত মেঘনার ভয়ংকর স্রোত আজ মৌন দীঘির জলের মতো শান্ত।
    এই নগরের পথে পথে উদ্বাস্তুর মতো যুদ্ধ করে আমি ছুঁয়ে এসেছি,
    পর্বত শৃঙ্গের সুউচ্চ অসীম উচ্চতা।
    অথচ ঘরে ফিরে…Read More

    4
    6 Comments
  • শব্দজট

    একটা জীবন কেমন করে পার করেছি,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    দু:খ মাখা পথের পথিক কোথায়, কাকে খুঁজে মরি,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    ঘর সাজাতে ঘর ভেঙ্গেছি, কেমন করে, খেলার ছলে,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    রাতের তারায় কি পেয়েছি, স্বপ্ন দেখে খুব কেদেছি,
    কেউ জানে না, কেউ বোঝে না।
    তপ্ত দুপুর, অগ্নি মিছিল, পিচ ঢালা ঐ ভ্রান্ত…Read More

    3
    9 Comments
  • অমলের দাবী

    ক্ষুধার দাবী নিয়ে এসেছি মা,
    ভাত দে।
    ও পাড়ার ফ্রক পড়া মেয়েটা যে রোজ রোজ স্কুলে যায়।
    ওর মা তো খাঁচায় থাকা মুনিয়াদের খুদ দেয়।
    তুই, তাও দিস না।

    ক্ষুধার দাবী নিয়ে এসেছি মা,
    ভাত দে।
    দাদা বুঝি আজো মিছিলে গেছে?
    সন্ধ্যা হলে ফিরবে দুশো টাকা নিয়ে।
    আমাকে তবু ঘুড্ডি দেবে না।

    ক্ষুধার দাবী নিয়ে এসেছি মা,
    ভাত দে।
    তোর পেট ফুলে আছে কেন?
    আবার বুঝি…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar