-
পরীর চোখের জল,
কেউ জানে না, কেউ বোঝে না,
কতোটা অতল?
বুঝলো পাগল ছেলে।
অনেক স্মৃতি পরলো মনে,
দূর পাহাড়ের দেশে।
বুঝলো পাগল ছেলে।
অনেক আগেই সব হারিয়ে,
কতোটা সর্বনাশ।
বুঝলো পাগল ছেলে।
স্মৃতির পাতায় পরলো মনে,
কতো কতো মুখ।
মন খারাপের এই ভুবনে,
কতোই সর্বরূপ।
পরীর চোখের জল,
কেউ জানে না, কেউ বোঝে না,
কতোটা অতল?3 Comments -
মা আমার মা
এক ভোরে আমি জেগে উঠে দেখি একজন মহিলা আমার দিকে এগিয়ে আসছেন। তিনি বললেন, “আমি তোমার মা।“ তারপর সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে নিয়ে গেলেন আমায়। এক ঝলক আলোক রেখায় আমার চোখ প্লাবিত হল। আমি দেখলাম বিশাল নীল আকাশ আর সবুজের সমারোহ। তখন আমার বয়স কত? চার অথবা পাঁচ। তিনি আমাকে বললেন এটাই তোমার দেশ। তিনি আমার মা। আজো তিনি আমাকে বলেন, তোমাকে ছাড়া আমি বাঁচবো…Read More4 Comments -
আমরা ক্রমশ
আমরা ক্রমশ একটি পতনের অপেক্ষায় অপেক্ষারত। প্রতিদিন দেখি সহস্র ধর্ষিতার চিৎকার। এলোমেলো আমি আরো একটু এলোমেলো হই। আমরা ক্রমশ পতনের শব্দে উন্মাতাল হই। প্রিয় মুখ স্মৃতি হয়ে ভেসে যায়। জীবন জীবনের মতো এগিয়ে চলে। আমরা ক্রমশ পতনের শব্দে উন্মাতাল হই। আমাদের পাথুরে দেয়ালে কোন ক্ষত জন্মে না। নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত থাকি।প্রতিটি ভিন্ন কক্ষে…Read More4 Comments -
আলো আর অন্ধকার
একটি গাছ যখন অন্ধকারে আঁটকে যায়, তখনো সে আলো খোঁজে। আলোর যাত্রায় সে বাড়িয়ে দ্যায় তার তরুপল্লব। মানুষ মাথা গোঁজার আকাঙ্খায় আশ্রয় খোঁজে। গড়ে তোলে নগর জনপদ। তার মনে হয়, সে উন্নত জীবনের পথে। সেভাবে এই আরোপিত আশ্রয় তার অস্তিত্বের জন্য আবশ্যক। কাজটি করার সময় সে নিশ্চিতভাবে তার পার্শ্ববর্তী প্রকৃতির মানচিত্র বদলে ফেলে।সেভাবে তার অস্তিত্বই…Read More2 Comments -
চিরকুট
ফ্রাঞ্জ কাফকার মেটামরফোসিস।গল্পের পটভূমি খুব সরল। একটি পরিবার। বৃদ্ধ বাবা মার এক ছেলে, এক মেয়ে। মেয়েটি ছোট। ছেলেটি; গল্পের প্রধান চরিত্র, ছোটখাটো কোনরকম একটা চাকরি করে। তার সামান্য রোজগারে পরিবারটি জীবনধারণ করে টিকে আছে। সাধারণ পটভূমির গল্পের সূচনা হয় এক অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে। গল্পের নায়ক এক ভোরে ঘুম থেকে জেগে উঠে আবিষ্কার করে সে আর…Read More1 Comment -
অর্বাচীন বালক
আমি এক অর্বাচীন বালক,
পথের পাশে কতো দুপুর,
অভুক্ত থেকেছি।
ভীষণ ঝড়ে ছুট দিয়েছি।
রাতের পথে খুব হেঁটেছি।
মায়ার বাধায় ছিন্ন হয়ে,
বুকের কোণে বিদ্ধ হয়েছি।
ভালবেসে যাকে খুঁজেছি,
সেই হারিয়েছে দূর পরবাসে।
ভালো লাগায় যা ভেবেছি,
অবহেলার ভীষণ ব্যথায় সবকিছু নষ্ট হয়েছে।
আমি এক অর্বাচীন বালক,
এখন থেকে আর কিছু নয়,
ভালো লাগায়…Read More -
পথে দেখা
পথে দেখা,
কতোদিন কতোদিন পর?
কিছু কি মনে পরে?
বুকের ভেতর রিমঝিম করে কিছু কি বাজে?
তোমার পায়েল হাতে নিয়েছি,
রেখেছি যতনে।
স্মৃতির গভীরে স্মৃতি।
রক্তের লাল গোলাপ।
হেসে বললে?
কেমন আছো?
উত্তরে আমি বললাম বেশ আছি।
তোমাকে ছাড়া ছড়াগানে ডুবে আছি।
রাতের চাদরে ঘরের সিলিঙে একলা আমি,
ভালোই আছি। -
বাজি
আমরা দুজন একটা জুয়ার টেবিলে বসে আছি।
দানে দানে তুলে দিচ্ছি প্রিয় কবিতার পঙ্কতিমালা, গোলাপের রঙ।
এ খেলার নিয়ম একটাই, হারতে হবে।
জয়ের জন্য আমরা খেলছি না।
অথচ দানে দানে আমার হাতে বিজয়ের কার্ড।
আমার হারতে হবে,
না হারলে খেলাটাই ভেস্তে যাবে।5 Comments-
-
তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি
তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি
সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজি
কার ঘরে যায় করতালি, পুড়ছে আলোর বাজি- এ গানটা মনে পরলো।
-
-
চিরকুট
রবীন্দ্রনাথ না জীবনানন্দ? কে? কে? কাকে বেশি ভালো লাগে?
আসলে রবীন্দ্রনাথ সুন্দরকে সুন্দর শব্দের প্রতীকে এঁকেছেন। সৌন্দর্য ধারণ করার ক্ষমতা সবার নেই।এক ভিন্ন বৌদ্ধিক স্তরে উত্তীর্ণ না হলে রবীন্দ্রনাথ বোঝা যায় না।গুরুদেব তো কবিদের কবি। কালোত্তীর্ণ এক কবি।আরো একশ বছর পর তার গীতিকবিতা ভিন্ন মানুষের হৃদয়ে একই সুর তুলবে, একইঅনুভবে শিহরিত…Read More2 Comments -
চিরকুট
আমার খুব প্রিয় দুটি বই হলো, হেরমান হেসের “সিদ্ধার্থ” এবং হোসে সারামাগোর “যিশুখৃস্টের একান্ত সুসমাচার”।দুটি বই এর লেখনী অসাধারণ। ভাষা, বর্ণনা এবং গভীরতায় দুটি বই কালজয়ী শিল্পকর্মের অন্তর্ভুক্ত হবে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু দুটি বইয়ের সমাপ্তিতে থেমে যাই বারেবার।
উদাহরণ স্বরূপ “সিদ্ধার্থ” এর শেষে,উপন্যাসের সিদ্ধার্থ জানায়, “সবই যদি মায়া হয়,…Read More2 Comments -
চিরকুট
জীবনানন্দ নামটা উঠতেই মনে হয় কলকাতার পুরনো শহরে বিভিন্ন পলেস্তরা ওঠা ছোট বড় এলোমেলো দালান ঘিরে থাকা আঁকাবাঁকা সরুপথে এক মধ্যবয়সী ভদ্রলোক সিগ্রেটে টান দিতে দিতে হেঁটে বেড়ায়। অভিজাত ব্রিটিশ স্থাপনা পেরিয়ে পার্কের খোলা বেঞ্চিতে সে মধ্যবয়সী, ছকে আঁকা শার্ট আর মলিন ধুতিতে গভীর রাতে মশারির মতো সূক্ষ্ম বুননে ঝুলে থাকা নিহত নক্ষত্রের নীচে একা আনমনে…Read More -
দাবী
প্রেম নাই, প্রেম চাই,
অনিঃশেষ তৃষ্ণার মুক্তি চাই।
অভুক্ত কিশোরের একটাই দাবী,
প্রেম নাই, প্রেম চাই।1 Comment -
নেত্রকোনায় প্লাবন
আকাশ শুধু নীল যে তখন,
রোদ উঠেছে যেমন,
মানুষগুলো ব্যস্ত তেমন,
হাঁটছে পথে যখন।
রঙিন মানুষ,
রঙিন জীবন,
রঙের ছড়াছড়ি।
ব্যস্ত মানুষ,
ক্লান্ত জীবন,
পাখির ওড়া উড়ি।
বৃষ্টি ভুলে গেছে শহর,
আকাশ জুড়ে আগুন,
তপ্ত পিচের কালো পথে,
ঝরছে ফুলের ফাগুন।
হাসছো তুমি,
হাসছি আমি,
হাসছে জগতবাসী।
ভালোই আছি,
ভালোই তুমি,
ভালোই…Read More1 Comment -
কবিতা
কবিতা, তুমি আমার কাঁচা হাতের লেখা
তুমি আমার এক ফোঁটা জল
একলা দুপুর
গভীর ভালোবাসা।2 Comments -
নারী স্বাধীনতা
অবশ্যই আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি নারী কোন ভোগ্য পণ্য নয়। যখন আমি নারী স্বাধীনতার কথা বলি তখন আমি মানুষের অধিকারের কথা বলি। আমি বিশ্বাস করি প্রতিটি মেয়ের অর্থনৈতিক ভাবে সাবলম্বি হওয়া উচিত। তাহলে সেও তার ঘরে থাকা পুরুষ মানুষটির নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারবে। আপনি বিধবা মেয়েটিকে গালি দিলেন, কিন্তু আপনি কখনো…Read More
2 Comments -
গভীর রাতের কথোপকথন
যে মেয়েটিকে তুমি আজ বিধবা বলে কটাক্ষ করো তুমি কি শুনেছ তার গভীর রাতের আর্তনাদ? যে মেয়েটি গান গায়, কবিতা আবৃত্তি করে অথবা যে মেয়েটি অপূর্ব মুগ্ধতায় নাচে তুমি কি জানো তার সবটুকু গল্প? তুমি কি জানো তার গভীর রাতের ক্রন্দন ধ্বনি। তুমি ধর্মের নামে অধর্ম করো আর আমরা অবাক তাকিয়ে রই।
5 Comments -
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
তুমি লাল সবুজের যে মানচিত্রে বাস করো তা সকল ধর্ম, বর্ণ জাতিগোষ্ঠীর মানুষের আত্মত্যাগের বিনিময়ে এসেছে। এসেছে লাখো শহীদের রক্তে আর সহস্র মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। সহস্র শ্রমিকের আর সেলাই দিদিদের আত্মত্যাগে তুমি এ দেশে বেঁচে আছো। দীর্ঘ দিন আমি আমার ব্যগে বহন করে চলেছি লাল সবুজের পতাকা। মানুষ সাধারণত তার সবচেয়ে…Read More
7 Comments -
আমি আছি
আমি আছি, তোমারই আশেপাশে
টুকরো কাগজে অথবা ধূসর স্মৃতিতে।
খুঁজে পাবে আমায় আগুন ঝরা
মিছিলে বা নীরব কোলাহলে।
হয়তো বা তোমার শেকড়ে
ব্যথিত বৃক্ষের চিলতে পত্রে।
অথবা দূর আকাশে
যেখানে শিকারী চিল হারিয়ে যায়
চক্রাকারে
ক্রমান্বয়ে মেঘমালার আবর্তনে।আমি আছি, কোন অন্ধকার রাতে
তোমার স্বপ্নে অথবা
তোমার ঘোরলাগা স্বপ্নভঙ্গে
এখনো অনেকটা…Read More3 Comments -
পোড়া প্রজাপতি
চেয়ে দ্যাখো-
ওখানে রোদ, বৃষ্টিতে ভেজা ধান,
শুকনো পাতার গান।
ওখানে আলো, জোনাক জ্বলে যায়,
নক্ষত্রের রাত, আর এতটুকু অভিমান।
কালো মেয়ে,
ছোট্ট পুকুর, জলে ঢাকা আয়না,
তাকে ভালোবাসে না।
চেয়ে দ্যাখো-
ওখানে ফুল, নীলচে রঙের ভুল,
ধুলো মাখা,
কবিতার খাতা।
ওখানে স্বপ্ন, দুরন্ত নদী,
বয়ে যায় একা,
আধো চাঁদ বাঁকা।
কালো মেয়ে,
একলা…Read More6 Comments -
প্রস্ফুটিত ফুল তুমি আজ অন্য কারো
ঘাসফড়িঙ, তুমি আজ অন্য কারো হও।
দুখিনী মেঘ, তুমি আজ অন্য কারো হও।
বৃষ্টির বৃক্ষ, তুমি আজ অন্য কারো হও।
হলদে ঘুড়ি, তুমি আজ অন্য কারো হও।
অবুঝ বোধ, তুমি আজ অন্য কারো হও।
জংলী ফুল, তুমি আজ অন্য কারো হও।
একলা রোদ, তুমি আজ অন্য কারো হও।
পদ্ম পাতার জল, তুমি আজ অন্য কারো হও।রঙিন শাড়ি, তুমি আজ অন্য কারো…Read More
2 Comments - Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam




কেউ জানে না, কেউ বোঝে না,
কতোটা অতল?- কেন জানি এই জায়গাটা খুব মনে ধরলো। ভালো হয়েছে।