-
প্রতিশ্রুতি এবং আরো একটি লাশ
আরো একটি লাশ পাওয়া গেলো-
লাশটি এক বাউন্ডুলে কিশোরের।
ওরা সেই শুভ্র কিশোরের চোখ দুটি উপড়ে ফেলেছে,
কারণ সেই দুরন্ত চোখে সে কিশোর স্বপ্ন দেখেছিলো নতুন দিনের।
আরো একটি লাশ পাওয়া গেলো-
লাশটি এক তরুণ ছাত্রের।
ওরা সেই বিপ্লবী তরুণের হাত দুটি কেটে ফেলেছে,
কারণ সেই প্রতিবাদী হাতে সে তরুণ উড়িয়েছিল বিজয়ের লাল…Read More3 Comments -
ঈর্ষা
সিসিফাস, আমি তোমাকে ঈর্ষা করি।
একটা দীর্ঘ পথ তোমাকে পাড়ি দিতে হয় ভারী পাথরের বোঝা ঠেলতে ঠেলতে- তুমি ঠেলে যাও।
বাংলাদেশে জন্মালে ভালো ঠেলাওয়ালা হতে নির্দ্বিধায়- অস্বীকার করি না।
এই ভীষণ অবাঞ্ছিত পাথরের বোঝা ঠেলে নিয়ে তুমি পৌঁছে যাও পাহাড়ের চূড়ায়।
যেখান থেকে খুব সহজেই লাফিয়ে পরা যায়- কোন দীর্ঘশ্বাস ফেলবো না।
সিসিফাস, তবু তুমি লাফিয়ে…Read More1 Comment -
অশ্রু
অশ্রু, তোমার চোখের জল কি চোখের অনেক নিচে টলমল করে, নাকি না?
আমি তোমাকে কখনো কখনো কাঁদতে দেখেছি,
কিন্তু তোমার গভীর চোখে কোন জল খুঁজে পাই নি।
তুমি যখন কাঁদো, তখন তোমার না বলা দুঃখগুলো
শোকে ভেজা কষ্টগুলো
আর তোমার দ্যাখা না দ্যাখা ক্ষতগুলো
নিরর্থক শব্দে অথবা তীব্র শারীরিক কাঁপনে আর জান্তব চিৎকারে প্রকাশিত…Read More -
ভালোবাসা
সুখের স্বপ্নে চোখের জল
দুখের ব্যথায় টলমল।2 Comments -
দেবী
দেবী, তোমারই চরণে দিলাম,
সহস্র পুষ্পের শ্রদ্ধাঞ্জলি।
শুধু একবার আশীর্বাদ দাও,
পাষান হৃদয়ের পাথর বাগানে,
মাথা উঁচু করে দাঁড়াবে সবুজ বৃক্ষ,
মরুপ্রান্তরে অঙ্কুরিত হবে
বিশুদ্ধ গোলাপ।
রক্তস্নাত চাঁদ দূর থেকে দেখে যাবে
মুক্ত পাখির দুরন্ত অভিযান।
শুধু একবার স্পর্শ করে দেখো,
হৃদয়ের লোনা সমুদ্রে, গর্জে উঠবে
শতাব্দী প্রাচীন অতল…Read More6 Comments -
স্বপ্নের শরীরে সহস্র ক্ষত
অন্ধ চোখ,
স্তব্ধ মন,
একলা ঘর,
স্বার্থপর।
রুদ্ধ দ্বার,
দূর পাহাড়,
নিঝুমপুর
কতোদূর?
অতল জল,
টলমল,
চোখের কোণে,
ছলছল।6 Comments -
মাটির ঢেলা ও অগ্নি
এক তাল মাটি পরে ছিলো প্রান্তরে। প্রথম ভাস্করের প্রবেশ ঘটলো। কোমল মৃত্তিকা দেখে তার মনে এক অসাধারণ স্বপ্নের সঞ্চার হলো। তিনি ঠিক করলেন এই তাল তাল মাটিকে তিনি একটি দৃঢ়চিত্ত মানবের রূপ দেবেন। সে প্রান্তরের দক্ষিন কোণে বসে একটু একটু করে তাল তাল মাটিকে মানবরূপে গড়ে তুলতে শুরু করলেন। ধীরে ধীরে তাল তাল স্তুপাকৃত মৃত্তিকা মানবে পরিণত…Read More
4 Comments -
এখানে আকাশ নীল
রাধা জংলি ফুলগুলো দিয়ে মালা গাঁথে। রুদ্র তাকে মাঝে মাঝে বোনের জংলি ফুল নিয়ে আসে। রাধা সেগুলো দিয়ে মালা গাঁথে। প্রত্যেকটা মালা সে নিজের কাছে রেখে দিয়েছে। এরকম তেরোটা মালা হয়েছে। ফুল গুলো নষ্ট হয় না। রাধা জানে না সে কেন এরকম করে। অথবা সে জানে।
একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন…Read More3 Comments -
-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইলোকটি চা পিরিচে ঢেলে ঢেলে খাচ্ছে। তার বসার ভঙ্গি যথেষ্টই অভদ্র। সামান্য শিষ্টাচার নেই।
এ বাসার সাথে আপনার সম্পর্ক কি?
আমি এ বাসার কেয়ার টেকার ছিলাম। তখন অবশ্য বাড়িটা অন্য ধরণের ছিল। এখন অন্যরকম। বলে ভদ্র লোক বিশ্রী ভঙ্গিতে হাসে। দুই তলার ঘরটি দেখেছেন?
নীলাঞ্জনা অবাক হয়ে বলে,…Read More3 Comments -
পাগল শুধু ভালোবাসে
এক দুপুরে,
ভীষণ রোদে,
পুড়ছি আমি,
খুব খুশিতে।দেখছো তুমি,
অনেক দূরে,
একলা বসে,
গাছের তলে।দূরে থেকে,
ভাবছো তুমি,
পাগলটা কি,
ভালোবাসে?আমি আবার,
হাঁটছি পথে,
একলা ছায়া,
সঙ্গী করে।উড়ছে পাখি,
দূর আকাশে,
তোমার চোখে,
কাঁপন তুলে।অবাক আমি,
হাসছি জোরে,
ঝলমলে সেই,
রোদের সাথে।আবার তুমি,
আমায় দেখে,
ভাবতে থাকো,
আপনমনে-
পাগলটা…Read More2 Comments -
-
এ শহর কাঁদতে জানে না
এ শহর কাঁদতে জানে না,
আমি অবশ হয়ে দেখি।
এ শহর কাঁদতে জানে না,
ছাত্রী হলের মেয়েটিকে নির্যাতন করে,
বিবস্ত্র করা হল।
অন্তরজালে হাসি তামাশা হল।
এ শহর কাঁদতে জানে না।
রাস্তার পাগলটা ডাস্টবিনে খাবার খুঁজে হন্যে হল,
আর ও বাসার ছেলেটির বিয়ের দুই ডেকচি পোলাও রাস্তায় ফেলা হল।
এ শহর কাঁদতে জানে না।
রাস্তার ভাসমান মেয়েরা…Read More3 Comments -
গভীর রাতের পথচারী
আমি গভীর রাতের পথচারী,
এই নষ্ট নগরীতে একলা ঘুরি।
দেয়ালের লেখা পরি।
কতো জন কতো কিছু লিখে গেলো।
সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না।
আগে দেয়ালের মানচিত্রে লেখা হতো কষ্টে আছি আইজুদ্দিন।
আজ সবাই কষ্টে আছে।
লাবণ্য, অনন্যা, ফাইয়ায, অমিত, ডেভিড সবাই কষ্টে আছে।
আমি এক শাদা দেয়ালের সামনে অবাক দাঁড়িয়ে থাকি।
পরকে আপন ভাবি, আপনকে পর…Read More4 Comments -
ফাঁকা রাস্তার কাব্য
আমারো সাধ ছিল স্বপ্ন বাসর সাজাবো,
প্রিয় পুষ্পোদ্যানের মতো।
ছাপোষা চাকরি করবো।
ঘরে ফিরে শিশুর সাথে পঙ্খি রাজের খেলা খেলবো।
কিন্তু জীবনটা কেমন হয়ে গেলো।
পথে পথে ঘুরি।
আর নির্বিকার দর্শকের মতো মানুষ দেখি।
প্রিয়া তোমার সাথে আমার বাসর হবে না।
আমি মাথার ভেতর বুলেট নিয়ে
ফাঁকা রাস্তায় কাব্য করি।
তোমাকেই ভালোবাসি, তোমাকেই…Read More4 Comments -
আমি কি ভুল বলছি?
ও বাসার মেয়েটাকে তার স্বামী ছেড়ে চলে গেছে।
সদ্য বিবাহিত মেয়েটির হাতে মেহেদির আলপনা।
আর অবাক অজ্ঞান হয়ে পরে থাকা।
পুবের বাসাটায় এই নিয়ে কথা হয়।
আমি গভীর যাতনায় পত্র লিখি।
পুবের বাসাটায় এ নিয়ে কতো হাসি, তামাশা হল।
এ কেমন পাশবিকতা।
আমাকে জানাবেন কেউ? আমি কি ভুল বলছি?
আমি গভীর যাতনায় পত্র লিখি।
রাস্তার পাগল মেয়েটা এখনো ডাস্টবিনে…Read More5 Comments -
কালো গোলাপ আর বুলেটের ক্ষত চিহ্ন
এই নষ্ট নগরীতে আমি দেখেছি,
কিভাবে মানুষের বেচাকেনা চলে।
আমি দেখেছি কিভাবে রাস্তার পাগলিটা গান গায় বেসুরো গলায়।
এই নষ্ট নগরীতে আমি এক পলাতক আসামি।
যার কেউ নেই, কোনদিন হবেও না।
এই নষ্ট নগরীতে পোশাকি মানুষের ঢল।
আমি কফিনের কাবিনে বাসর সাজাই।
কালো গোলাপের চাষাবাদ করি।
ওরা গুলশান বনানীতে সুধায় মুগ্ধ হয়ে থাকে।
ওদের…Read More10 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
নাজারাথের ঈশ্বর
তুমি কি জানো খ্রিষ্টের অপরাধ কি ছিল?
জেরুজালেমের পবিত্র নগরীতে সে সব ভেঙে দিয়েছিলো।
যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে।
ধর্মের দোহাই দিয়ে তারা বলেছিল আরো স্বর্ণ মুদ্রা দাও।
নাজারাথের ঈশ্বর বলেছিল
উপাসনালয় আজ বাজারে পরিণত হয়েছে।
খ্রিষ্টের অপরাধ ছিল, এই প্রতিবাদ।
দ্রোহের মন্ত্রে সে আমায় মুগ্ধ করে।
তুমি কি জানো ঈসা ইবনে মারিয়াম…Read More2 Comments -
কবিতা লিখতে ইচ্ছে জাগে
কবিতা লিখতে ইচ্ছে জাগে,
রাত জেগে আমি কবিতা লেখার চেষ্টা করি।
কবিতা আসে না।
মাথার ভেতর বুলেট, দাঙ্গা ধর্ষণ, লাশ।
শ্মশানে শ্মশানে জ্বলে চিতা জ্বলে।
গোরস্থানে গোর খোরা হয়।
আমি একটি কবিতা লিখতে চেষ্টা করি।
কিন্তু এতো কিছু দেখে দেখে এখন আর কবিতা আসে না। -
কতোগুলো রাত কোথায় হারালো?
কতোগুলো রাত,
ভেজে একা একা।
কতোগুলো ভোর,
ঘুমে দিশেহারা।
তবু কতো চোখে,
কতো জল জমেছিলো।
ব্যথার নীলের ভিড়ে,
গোলাপে গরল ক্ষত।
কাঁটার আঘাতে তবু,
রক্তে জমাট শীতলতা।
জীবনের প্রবল উষ্ণতায়,
কবে কোথায় কে, কেনো বা হারালো?5 Comments -
রোদেলা বিকেলে অনন্ত যাত্রায়
একটি রোদেলা বিকেলে
আলোহীন সাইকেল ক্লান্তির ধুলো গায়ে মেখে মেখে,
একা পথ খোঁজে।
সন্ধ্যা নেমে এলে পর
ফুটপাতে জমে থাকাসাইরেনে জ্বলে ওঠে লালবাতি, ঝিকমিকি।
আলো জ্বলে বিষাদী প্রহরের বাতিঘরে।
ছন্নছাড়ার দল রাস্তায় রাস্তায় হেঁটে চলে অনন্তযাত্রায়,
গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়?
সব পথ মিলেমিশেএকাকার, অনন্তযাত্রায়।1 Comment - Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam




হৃদয় ছোঁয়া আর্তনাদ শান্তির দ্বারে । শুভেচ্ছা নেবেন।