Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • আনন্দে যায় বেলা,
    (ছড়া)

    পাখির ডাকে ঘুম ভেঙে যায়
    উঠোন ভরে ফুলে,
    আমার দেশটা রূপের রাণী
    হরেক শোভা মেলে।

    ছয় ঋতুতে ভাগ হয়েছে
    ভিন্ন ভিন্ন রূপে,
    তারি মাঝে বসন্ত যে
    মন কেড়ে নেয় চুপে।

    ফুলে ফলে বৃক্ষরাজি
    ফুল পাখিতে মেলা,
    কোকিল ডাকে মিষ্টি সুরে
    আনন্দে যায় বেলা।

    রঙিন ঘুড়ি উড়ছে বায়ে
    লাটাই সুতো হাতে,
    আমার ঘুড়ি বলছে কথা
    সুদূর চিলের সাথে।

    কি আনন্…Read More

    4
    1 Comment
  • সেদিন ব‍্যথিত মনে,
    (সনেট)

    সেদিন ব‍্যথিত মনে চেয়েছি কাননে,
    অদূরে মালীর আঁখি দেখেছে আমায়;
    ফুটেছে অনেক ফুল ভ্রমরেরা ঘ্রাণে,
    চৌকস মালীর বাণী ভুলো হে ক্ষমায়।

    বুঝি হে তরুণ কবি এতো বোকা নই,
    দু-হাতে ফুটিয়ে ফুল বিতরণ করি;
    গুন গুন ভ্রমরের আশেপাশে রই,
    ঝরে গেলে ফুল হেথা হাফ ছেড়ে হেরি।

    আসেনা ভ্রমর আর ঝরা ফুলে চেয়ে,
    বৃথা কেন জল চোখে ভুল গা…Read More

    3
    2 Comments
  • ছাদ বাগান,
    ( ছড়া )

    ছাদ বাগানে ফুল ফুটেছে
    পাখির আনাগোনা,
    সুরের তালে তাল মিলিয়ে
    দুটি দোয়েল ছানা।

    উড়ছে সবে মুক্ত মনে
    মা পাখিটা পাশে;
    লোভী কাকের দৃষ্টি সেথা
    চেয়ে ইষৎ হাসে।

    শিস দিলে মা অমনি নীড়ে
    আত্মগোপন করে;
    লোভী কাকের বিফল যাত্রা
    যায় সে উড়ে দুরে।

    নানা জাতের ফুলের মাঝে
    মন কেড়ে নেয় বেলি,
    গন্ধে মাতাল ছুটে আ…Read More

    4
    2 Comments
  • ভাবনা জাগে,
    (ছড়া)

    ডুবলো যখন দিনের বেলা
    আঁধার এলো তেড়ে,
    ভাবনা জাগে ফিরে দেখা
    না হয় যদি ভোরে।

    থাকলো জমা কিছু আশা
    ঋণের বোঝা ঘাড়ে,
    না হোক পূরণ আশা সকল
    মহাজন যে দ্বারে!

    ভব লীলা সাঙ্গ তখন
    প্রাণ পাখিটা দুরে,
    নিথর দেহ ছয় দেয়ালে
    দেখবে না কেউ তারে।

    কর্ম সকল বলবে কথা
    এপার জগত জুড়ে;
    আর হবেনা আসা হেথায়
    ঋণ শুধিবার তরে।

    মাফ করিও জগত ব…Read More

    3
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সংগীত,

    কেটে গেছে আজ তিনটি বছর রেখেছি দু চোখ ষ্টেশনে,
    কলেজের গন্ডি পেরুলে যেদিন ভুলেছ আমার সেদিনে।।

    কতো জন আসে প্রিয় জনে হাসে-তুমিহীন চোখে ফিরি অবশেষে।

    ছায়া নীড়ে যাই দেখা নাহি পাই ডাকে মোরে দুর গগনে।।

    নির্জন শহর রাতের প্রহর কোথাও জ্বলছে জোনাকি,
    কবিতার পাতা ডেকে আনে ব‍্যথা জানালায় চেয়ে একাকি।

    যে…Read More

  • দাদা দিদি,
    (ছড়া)

    এক ঘরে দু দাদা দিদি
    ঝগড়া করে রোজ,
    একটু খানি আড়াল হলে
    জল ঝরিয়ে খোঁজ।

    দুষ্টু মিষ্টি খুনসুটি আর
    পড়তে গেলে ঘুম,
    রান্না শেষে মায়ের বকা
    বাবায় মুখে চুম।

    ঘুম ভাঙিয়ে খাবার বেলা
    কতো আদর তার,
    তবু দাদা চায়না খেতে
    মুখ খানি যে ভার।

    দিদির বেলা বাবা বলে
    মা’গো কোথা আয়,
    অমনি হেসে বাবার পাশে
    বসে খাবার খায়।

    মায়ের কোলে…Read More

    6
    4 Comments
  • সেদিন গোধূলি বেলা,

    সেদিন গোধূলি বেলা,বয়ে চলা নদীর কিনারে,
    শৈশরের কতো স্মৃতি দোলা দেয় কাছে ডাকে ফিরে।
    পুরাতন বট বৃক্ষ,গোয়ালের হাড়ি পাতা দই,
    মাঝিদের কন্ঠে গান,হারিয়েছে সব দেখা কই?

    বাউলের ভরা কন্ঠ,গানে গানে চোখে আনে জল,
    ঘাটে বাঁধা খেলাঘর,ভেঙে গেছে সব নদী তল।
    গোয়ালীর সে ঘন্টাটি,বাজেনা কথা’র তালে তালে,
    ঘটি পানি দূর্বা ডগা,তাতে গরুর ঔষধ…Read More

  • সংগীত,

    এসো প্রিয় মোর হৃদয় গহীনে তারারা যখন হাসে নিশিতে;
    পরাবো তোমায় শিউলি মালাটি দীর্ঘ‍ রজনী ভরা শশীতে।।

    কেটে যাবে সব কালো মেঘ গুলি- স্বপ্ন আঁকাবে মনে রংতুলি।

    আকাশের মতো সাজবো দুজনে ভুলে অভিমান মধুর হাসিতে।।

    ফুলের মালাতে গন্ধ ছড়াবে দৃরের শশীটি চুম দিয়ে যাবে,
    কভু বিরহে কাঁদিলে হৃদয় স্মৃতির মেলাতে রোজ খুঁজে পাবে।

    বাঁধিও প্রিয় মোরে প…Read More

  • বেলা ফুরাবার আগে,

    সুখের ভূবনে আজ শূন্যতায় মন,
    ভুলে গেছে নীলাঞ্জনা ভাবী সারাক্ষণ।
    বেলা ফুরাবার আগে,দেখা দিও মোরে,
    কত প্রেম জমা আছে হৃদ করিডোরে।

    নিও ওগো কিছু তার,ওই দুটি হাতে,
    ডাগোর আঁখিতে দেখো বিদায় বেলাতে।
    কতোটা আবেগ লয়ে কত পথ ঘুরে,
    জমিয়েছি ফুল মালা পরাবার তরে।

    দিন শেষে রাত হয় ফুল মালা শুকে যায়,
    আশার সমাধি নিয়ে করি হায় হায়।…Read More

    6
    4 Comments
  • নিস্ফল স্বপ্নের কান্না,

    তোমার দেখানো পথে হেটে চলি অবিরত রোজ,
    বসে থাকি বট তলে,নিলেনা কখনো আর খোঁজ।
    খুলে দেখি পান্ডুলিপি কতো কথা লিখেছি সেথায়;
    ফেলে আসা স্মৃতি আর,ভুল স্বপ্নের গল্প কথায়।

    কোথাও চোখের জলে,কিছু লেখা মুছে গেছে তাতে,
    উম্মাদ অতৃপ্ত মন ভেসে চলে সেই ব‍্যর্থ স্রোতে।
    চোখ দুটি বড় ক্লান্ত বিনিদ্র শোকের কালো ছায়া;…Read More

    4
    2 Comments
  • আমারে খুঁজিও তুমি,

    আমারে খুঁজিও তুমি গগনের তারায় তারায়,
    মুছে যাবে যবে নাম,তোমাদের সুখের ধরায়।
    শালিকের মতো করে হবেনা আসা আর কখনো;
    তৃষিত হৃদয় তবু চেয়ে রবে এভাবে তখনো।

    দগ্ধ হৃদয় সেদিন শোনাবেনা পোড়া বাঁশি সুর!
    কতো দিন কতো রাত কেটে গেছে বেদনা বিধুর।
    আঁখিপাতে ঝরা জল কপোল ভেজায় বারেবারে,
    ঝরে পড়া ফুল ভেবে তাকালেনা কভু আ…Read More

    5
    2 Comments
  • সংগীত,

    নদীর ঘাটে এসো তুমি
    ভর দুপুরের বেলা,
    গা ভাসিয়ে নদীর জলে
    খেলবো সাঁতার খেলা।।

    মাছ কুড়াবো দু-হাত ভরে,
    দেখবো তোমায় বারেবারে;
    এ কুল ও কুল দু কুল জুড়ে
    থাকবে স্মৃতি জীবন ঘিরে।

    দেখবে চেয়ে কাশের ফুলে
    বাতাসে দেয় দোলা।।

    উঠবে যখন রংধনুটা
    পূব আকাশের কোনে,
    ডিঙি নায়ে ভাসবো তখন
    মন মাতানো গানে।

    দু- ফোঁটা জল দিও মুখে,
    পান করিবো…Read More

    4
    4 Comments
  • এক মুঠো রোদ,

    এক মুঠো রোদ আর জোনাকির আলো,
    আমার আঁধার বেলা নিজ হাতে জ্বালো।
    পথ ভোলা হয়ে গেছি বিরহী হৃদয়,
    তনুমনে শোক ছায়া সব যেনো ক্ষয়।
    চরণ চলেনা আর পথে ঘাটে মোর;
    আসেনা সুখের সেই সুখ ছোঁয়া ভোর।
    নভোনীলে চেয়ে থাকি নোনা জল ঝরে,
    পাশাপাশি হেটে চলা স্মৃতি মনে পড়ে।

    চাঁদের আলোয় বসে ভাবি মনে মনে,
    ভালোবেসে অতঃপর ব‍্যথা…Read More

    3
    2 Comments
  • আমারে ডেকোনা কেনো?

    আমারে ডেকোনা কেনো?বয়ে চলা নদীর কিনারে,
    ফুটেছে কাশের ফুল,চেয়ে থাকি মন নাহি ভরে।
    আকাশের এক কোণে রংধনুটি ডাকে ইশারায়,
    শ্রান্ত ঘুঘুরা কোথাও,আমারি মতো সুর মিলায়।

    নিমগ্ন স্মৃতির ভারে বয়ে চলা স্রোতে হাত রাখি,
    প্রতিটি জলের বিন্দু তোমাতে আমাতে মাখামাখি।
    নেই আজ অভিমান, কোথা সেই অধরের হাসি!
    পাষাণ সময় যেনো বুকে…Read More

  • স্বপ্ন ভাঙা ক্ষণে,

    সেই স্বপ্ন ভাঙা ক্ষণে অগ্নিদগ্ধ মন,
    দু-ফোঁটা জল বিয়োগে ব‍েদনা বরণ।
    নিভে যায় শেষ আলো ঘন ঘোরে ঢাকে:
    আঁখি যেনো তবু তাতে চেয়ে চেয়ে থাকে।
    শ্রাবন্তীর এলোচুল উড়েছিল বায়ে,
    নিশ্চুপ বদন তার প্রস্থান নির্দয়ে।
    দুর পথিকের মতো কিছুক্ষণ রয়,
    ক্লান্তির প্রহর শেষে ফিরে চলে যায়।

    কতো রূপে কতো জন সুখের সন্ধানে,
    চেয়ে নেয় ভালোবা…Read More

    4
    4 Comments
  • সংগীত,

    চঞ্চল আঁখিতে কে তুমি দাড়িয়ে মেঘের পরশ বুলায়ে,
    রবে কি এভাবে আরো কিছুক্ষণ তপ্ত হৃদয় ভোলায়ে।।

    তনুমন জাগে প্রেম ভরা রাগে-কে তুমি কে তুমি দেখিনিকো আগে।

    যেওনা গো রবি আঁকি তার ছবি মনের মাধুরী মিলায়ে।।

    নিদ নাহি চোখে মন তারে ডাকে বেহালায় সুর তুলেছি,
    রুপালী আলোয় নিশিতে নিলয় সে সুরে আসতে বলেছি।

    প্রিয় সেই হাতে বেঁধে দেব রাখ…Read More

  • সংগীত,

    হা হা হা হা এক পা দু পা
    করে চলোনা,
    ওই দেখো দুরে হাসে
    রুপালী জোছনা।।

    মিটিমিটি হাসে তারা,
    আমি যেনো দিশেহারা।

    জোনাকিরা জ্বলে নেভে
    আঁখি বুজোনা।।

    শিউলি ফুলের গন্ধ আসে
    মৃদু মলয়ে,
    প্রণয় বেলার সেই স্মৃতি
    চেয়ে নিলয়ে।

    নির্জন রাত মন ছন্দে ভাসে,
    ডানামেলে দুর আকাশে।

    এমন মধুর স্বপ্নগুলি
    মুছে দিওনা।।

    মোঃ নুরনবী সরকার…Read More

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ছোট ছোট আশা,
    (ছড়া)
    ও বুড়ো দা যাচ্ছ কোথা
    হাটে যাচ্ছি ভাই,
    তোর বুড়ি মার সাধ জেগেছে
    পিঠে খাবে তাই।

    করবো কি বল টাকার অভাব
    নিলাম দুটো নারকেল,
    বেচবো হাটে কিনবো সেথা
    চাউল চিনি আর তেল।

    হবে কি তায় কম টাকাতে
    মিটবে আশা তাতে?
    সাধ ছিল রে সাধ‍্য যে কম
    দিন কাটেনা ভাতে।

    একটু খানি চাষের জমি
    খরা বন‍্যায় নষ্ট,
    নিত&…Read More

    5
    5 Comments
    • দারুণ লিখেছেন!

    • দারুণ লিখেছেন 💐

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ফুঁটেছে কাশ ফুল,
    (ছড়া)

    ওই দেখো ওপারেতে
    ফুঁটেছে কাশ ফুল,
    ঝাঁকে ঝাঁকে ছোট পাখি
    নাচ গানে মশগুল।

    নদী জলে তরী চলে
    রূপসী জলকে,
    বলাকারা ডানামেলে
    শোভা দেয় নীল কে।

    বেহালাটা সুরে সুরে
    অশ্রু’র ঝর তোলে,
    ভানু গেলে অস্তাচলে
    আঁধারের কোলে।

    জোনাকিরা ঝোপে ঝাড়ে
    নিভে আর জ্বলে,
    খুকি ঘুমে মায়ের কোলে
    কতো সুখ মেলে।

    নিশি জাগা পাখির মতো…Read More

    5
    4 Comments
    • সুন্দর ছন্দ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar