-
ঈদ মুবারক
দুপুর বেলায় হঠাৎ ফোন পাই—নীচে আয়; আমি নূরুর দোকানে।
পঁচিশ বছর আগের কন্ঠ; চিনতে তবু ভুল হয় না।শার্ট চাপিয়ে নিচে নেমে আসি ।
নূরুরও বয়স বেড়েছে। থুতনিতে একমুঠো পাকা দাড়ি।
রায়হান বলে—এইতো আমি; টাক্লু; চিনবি কী করে!
ছিপছিপে রায়হানের ছিল একমাথা ঝাকড়া চুল। দিন যায়; মানুষ বদলায়।
আমি বলি—তুই না কানাডায় থাকিস?
হ্যাঁ পরশু এলাম। মা…Read More5 Comments -
এমন হত্যাকান্ড ভোলা যায় না
যুদ্ধের মধ্যে আমরা চন্দ্রঘোনা ছেড়ে রাঙ্গুনিয়া কলেজের পিছনে তৈয়ব চাচার বাড়িতে আশ্রয় নিই।
বনেদি তালুকদার বাড়ি। বড়ো উঠানের দুইপাশে দুইটা মাটির ঘর। পেছনে পুকুর আর সামনে টিনের কাচারী।
পুরুষরা কাচারীতে থাকে। মহিলারা বড় বড় ঢেগে ভাত-সালুন রাঁধে।
পাকিস্তানের প্রতি আনুগত্য বোঝাতে বাড়ির মাথায় চাঁনতারা প…Read More11 Comments -
বৃষ্টিকে মনে হয় হানাদার
যুদ্ধ কোনো সহজ ঘটনা না। অস্ত্রকারবারিদের নির্মম খেলা চাপিয়ে দেওয়া হয়েছিলো আমাদের উপর।
কর্ণফুলি পেপার ও রেওয়ান মিল অবাঙালী দাউদ কোম্পানির সম্পত্তি হওয়ায় যুদ্ধের শুরুতে সেনাবাহিনী চন্দ্রঘোনায় ঘাঁটি গাড়ে।
মিলগেটের তল্লাশি এড়ানোর জন্য মা আমাদের নিয়ে স্কুলের পিছনের পাহাড় ডিঙিয়ে নিস্তব্ধ বনপথে দোভাষী বাজারের দিকে এগ…Read More15 Comments -
যে জীবন ফেলে এসেছি
চন্দ্রঘোনা। অনন্য শৈশবের দেশ।
যেখানে পাহাড়ের কোল ঘেঁষে চাঁদের মতন বাঁক নেয় কর্ণফুলি।
যেখানে কুয়াশারা শরীর ছুঁয়ে যায়; অঝর ধারার বৃষ্টি আর উষ্ণ হাওয়া শৈশবকে করে প্রনবন্ত।
নদীর ওপারজুড়ে সীতা পাহাড়ের ক্রমশ ধূসর হয়ে যাওয়া গিরিশ্রেনির অপরূপ শোভা
আমি কী ভুলিতে পারি!
আজ এই পঞ্চাশোর্ধ বয়সে মনে পড়ে আসাম লতার উৎকট ঘ্…Read More11 Comments -
বরেণ্য কবি
কাব্য তার আসে না তেমন
তবু তাকে লিখতে হয়
বলতে হয় কাব্যকথা
কারণ তার কবি পরিচয়!
হয়তো দামাল বয়সে
ভর করেছিল দেবী বীনাপানি
আত্ম প্রচারার্থে বের করেছিল লিটলম্যাগ
দুঃখ উপায় করে
সরু-নাক কিশোরীর থেকে
তখন কাব্য তাকে সান্ত্বনা দেয়।
সুখ আর দুঃখ টেবিলের দুই জোকার
জীবন-জুয়ায় গলাগলি ধ…Read More11 Comments -
একটি তিনকোনা মাঠ
মাঠের স্বরূপ পাল্টে যাচ্ছে
মাঠের এখন ত্রিসীমানা
একপাশে বন
গাছগুলো বেশ ভালোই আছে
গাছগুলো বেশ নিরহংকার
চাওয়া নাই, পাওয়া নাই
একটা জায়গায় দাড়িয়ে আছে
আত্মবিশ্বাস
আমার এতো কিসের চাওয়া
শ্যামল পাতা!
টিক-টিক ঘড়ির কাটা ঘুরবেইতো
মাঠের স্বরূপ পাল্টে যাচ্ছে
মাঠের এখন ত্রিসীমানা
একপাশে বন।15 Comments -
মুখোশ/ ২
জাতি আর সম্প্রদায় এক না। জাতি নৃতাত্বিক বা জেনেটিক। যেমন, বাঙালি, রুশ, তামিল, আরব ইত্যাদি। সম্প্রদায় তার পেশাগত পরিচয়। যেমন, জেলে, চাষি, তাতি, ইহুদি, মুস্লিম ইত্যাদি।
ইদানিং সাম্প্রদায়িক পরিচয়কে জাতি পরিচয়ে চালানো হচ্ছে। এতে সঙ্ঘাত হচ্ছে নিজেদের মধ্যে।
বাংলাদেশি বা আমেরিকান কোনো জাতি পরিচয় না; বিরজমান রাষ্ট্র-কাঠামোয় বসবাসকারি মানু…Read More6 Comments -
শ্যামল পাতা
কোন ফাগুনে কখন যেন নেই তা মনে
মনের মাঝে গোপন মনে ঠাঁই নিয়েছো
ঠাঁই নিয়েছো ঘর বেধেঁছো শ্যামল পাতা।
ঠোঁটের হাসি চোখের ভাষা তীরের ফলা
উড়াল পাখি মনের মাঝে খুন ঝরালো
খুন ঝরালো ঘুন ধরালো বুকের মাঝে
কোমলতার ছোঁয়া নেবার ইচ্ছেগুলো।
মেঘলাকাশে রোদের মতো ঝিলিক তুলে
যখন তুমি ক্ষণিক চেয়ে যাও লুকিয়ে
যাও লুকিয়ে জড়িয়ে থাকো দ…Read More12 Comments -
মুখোশ/১
গ্রামীণ যুগে ডাকাতি ছিল ভয়ানক পেশা। এরা চিঠি পাঠিয়ে জোতদার বাড়িতে আসতো সর্বস্ব লুটে নিতে। আরো ছিল ঠগ, শিদেল চোর, জোচ্চোর।
আধুনিক যুগে এসে এরা পিছে পড়ে গেছে। এদের জায়গায় দেখলাম চিটার, বাটপার, প্রতারক, দালাল, লুম্পেন।
এদের দৌরাত্ম্যে শহর-বন্দরে লোকজন তটস্থ থাকতো।
এরপর এলো ক্যাডাররা।
মার্কসবাদী শ্রেনিসংগ্রামীদের ক্যাডার পদবী…Read More14 Comments-
মুখোশগুলো একে একে টেনে খুলে ফেলুন গুরু। শুভেচ্ছা নেবেন।
আমার মনে হয় এটি একটি প্রবন্ধ কিন্তু মঞ্চগুরু মঞ্চে লেখাটি ছোট ছোট ভাগে প্রকাশ করছেন। @haradhan-sharma -
@ovimanimon বাস্তবতা ……কিছু করার নেই তামাশা দেখা ছাড়া
-
বৃষ্টি বৃষ্টি
এই বর্ষায় একজন মাতাল
রাস্তার পাশে হিস্যু করে, আর বলে—যীশু, যীশুকে তো
কোথাও দেখি না!
যীশু বড়ুয়া, আমার বন্ধু
সে ছিলো বাসায়
ডিম ভাজা দিয়ে পান্তাভাত খাবে, এই আশায়
ডাইনিং টেবিলে বসে পেপার দেখতেছিলো
জানালার ওপাশে দুইটা ভেজাকাক
গোত্তা খেয়ে ইলেক্ট্রিক তারের উপর যেইনা বসে—
বিকট আওয়াজ তুলে বিদ্যুৎ চলে যায়
এই বর্ষা-দুপুরে…Read More15 Comments -
চিহ্ন থাকে সাহিত্য
চিহ্ন বিজ্ঞান বিকশিত হতে হতে ছাপাখানার যুগ থেকে মানুষের হাতে হাতে চলে এসেছে। এখনতো সফট কপি সেল ফোনে হাতের মুঠোয় রেখে পড়ে ফেলা যায়। আজকের সাহিত্য হচ্ছে চিহ্ন-বিজ্ঞানের অনুপম সৃষ্টি। নানান চিহ্ন সাজিয়ে লেখকরা গড়ে তোলেন সাহিত্য সম্ভার; যা জ্ঞান ও কল্পনাকে সহজেই অপরের কাছে পৌঁছে দেয়।
মৌখিক সাহিত্যের যুগে এই চিহ্ন ছিলো ‘ধ্বণি খন্…Read More13 Comments -
* আমি সেই অভিমানী/ আমি সেই হতভাগা মন/ কখনো পড়লে মনে/
লিখো তুমি যাখন তখন *
অভিমানী তোমার কাছে চিঠিরাগ করেছো বুঝি? রাগ করো না।
এখনো ঘাসফুলে শিশির জমে
হাস্নাহেনা গন্ধ ছড়ায়
কালো কাক কার্নিশে বসে ডাক দেয় প্রত্যুষে
আমারো ঘুম ভাঙ্গে; তোমার কথা? সেও
মনে পড়ে ঠিকই; কিন্তু লেখা হয় না!
হ্যাঁ, আজই লিখলাম, অনেকদিন পর বলতে
পারো। ভু…Read More11 Comments-
মান অভিমানের চাপে পড়ে আজ ভালোবাসা ছেড়ে দূরে-বহুদুরে।
তোমায় ভেবে এখনও বুক পকেটে বেলিফুলের মালা নিয়ে ঘুরি রোজ।
কিন্তু ইট-পাথরের এই নিঠুর শহরে কে রাখে কার খোঁজ।
প্রতিনিয়তই প্রভাতে ডাকা পাখিদের থেকে জেনে নেই তোমার খবর।
কিন্তু কাছে যাওয়ার সাহস করে উঠতে পারিনা।
কারণ অভিমানের দেয়ালে যে বন্দী আমি।
ভালো থেকো, অনেক ভালো থেকো।
-
শ্লোক-১
যেতে যেতে পথে
যত কিছু পাও
ঝরে পড়া ফুল
বাউলের ভুল
হোক তা তুচ্ছ
হাতে তুলে নাও।
হতে পারে রাত
মূর্খের আঘাত
মারী ও মড়কে
চরাচর হায়
পুঁতিগন্ধময়!
কাল নয়, দেখ
পরশুও হতে পারে
শ্রেষ্ঠ সময়।13 Comments -
আমরা দু’টি ভাই, শিবের গাজন গাই
কল্লোল হঠাৎ ফোন করে বলে—ভাই, আর বাঁচতে পারবো না।
কেনো?
অফিস আমার বিরুদ্ধে দুর্ণীতির চার্জ আনতেছে; কোনো বেনিফিট না দিয়ে ফায়ার করে দেবে…।
বলো কী!
হ্যাঁ, ভাই। চলেন তো, বিদেশে যাই গিয়া।
এইটা ভালো কইছো; ‘চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রানে বাজায় বাসি…’ বইলা এই গার্বেজে পইড়া থাকার মানে হয় না। দুনিয়…Read More12 Comments -
শিশুর হাসি
আজকাল গণহত্যা দেখি নির্বিকার
মহল্লার কুকুরগুলো মেরে ফেলা হচ্ছে মানুষকে
আরো নিরাপদ রাখবে বলে!
যেন পৃথিবীটা অন্য প্রানীদের নয়!
বাউল কী ভুল বলে—মানুষ মারার কল বসাইছে জগৎ জুড়িয়া!
পাহাড়ে গিয়ে দেখি, গাছের গোড়ায় বসে আছে
নিষ্ঠুর কাঠুরিয়া!
সাগর জলে ভাসে মৎস বিজ্ঞানী; অথচ অমার
নানীর বিছানায় দেখেছি বিড়ালের নিরাপদ নি…Read More11 Comments -
* আমি সেই অভিমানী/ আমি সেই হতভাগা মন/ কখনো পড়লে মনে/ লিখো তুমি যাখন তখন *
অভিমানী তোমার কাছে চিঠিরাগ করেছো বুঝি? রাগ করো না।
এখনো ঘাসফুলে শিশির জমে
হাস্নাহেনা গন্ধ ছড়ায়
কালো কাক কার্নিশে বসে ডাক দেয় প্রত্যুষে
আমারো ঘুম ভাঙ্গে; তোমার কথা? সেও
মনে পড়ে ঠিকই; কিন্তু লেখা হয় না!
হ্যাঁ, আজই লিখলাম, অনেকদিন পর বলতে
পারো। ভু…Read More11 Comments -
গনতন্ত্র
শিক্ষক ব্লাক বোর্ডে লেখে—কলা।
ওটা কলা নয়। কয়েকটা চিহ্ন কেবল।
শিক্ষক এরপর হলুদ রঙের একটা পাঁকা কলার ছবি আঁকে।
ওটাও কলা নয়।
কলা গাছে ধরে।দোকানে কিনতে পাওয়া যায়।।
ছাত্ররা কলা খাওয়ার তুমুল বায়না ধরে।
শিক্ষক ওদের দিকে কলার স্বাদযুক্ত চকলেট ছুড়ে মারে।
ছেলেমেয়েরা কাড়াকাড়ি মারামারি জুড়ে দেয়।
আসল কলার কথা ওদের মনে থাকে না।।9 Comments -
সাহিত্য ছিলো শ্রুতিভাষ্য
আদিতে কবিতাই ছিলো সাহিত্য। শ্লোক, ধর্মকথা, রূপকথা, প্রেমকথা, জ্ঞানকথা—সবই হতো কাব্যে।
কবিতা ছিলো মৌখিক। কবিরা বলতেন; আর জনে জনে মুখে মুখে বিস্তার ঘটতো সর্বত্র।ধরা যাক, পাঁচ হাজার বছর ধরে; পুরো সামন্ত যুগজুড়ে কবিতা ছিলো বাচনিক।
শুধু ভারতবর্ষে নয়; পৃথিবীব্যপি এই মৌখিক সাহিত্য মানবসভ্যতার বিকাশ ঘটায়।
গুরুগৃহে, হাট-বাজ…Read More7 Comments -
দাম্পত্য/ ২
আমরা পাঁচ তলয় দুই রুমের ছোট্ট ফ্লাটে থাকি। রাতে দাপাদাপি করলে লোহার খাটটা ও-আল্লা, ও-আল্লা বলে কোঁকাতে থাকে। মিথিলা বলে—বালের খাট! এইটা পাল্টাও।
আমি বলি—ভাঙ্গারীর দোকানে বেচে দিয়ে চলো, ফ্লোরিং করি।
মিথিলা ক্ষেপে যায়—ফকিরের ঘরের ফকির; তোরে কে কইছে সংসার পাততে! যা পার্কে গিয়া পইড়া থাক।
সকাল বেলায় ছোট্ট ড্রেসিং টেবিলের…Read More12 Comments-
বাস্তবতা’র খন্ড চিত্র ; অসাধারণ……@ovimanimon
-
শব্দই মোক্ষ
কবিতার মূল উপদান হলো ‘শব্দ’।
কবির সাধনায় ‘শব্দ’ই মোক্ষ। কবি শব্দের অন্বেষী। চিন্তাকে প্রকাশের জন্য মোক্ষম শব্দটি খুঁজে খুঁজে হয়রান কবি; তখনি ক্ষান্ত হন যখন মুক্তার মতন শব্দটি বসাতে পারেন কাব্য মালায়।
মনে রাখা দরকার, যেকোন ভাষায় শব্দ সীমিত। সামান্য শব্দের ভান্ডার ঘেঁটে অসীম চিন্তাকে সজ্জিত করে পাঠকের সামনে উপস্থাপন করেন ক…Read More9 Comments - Load More Posts
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali




ঈদ মানে এক হওয়ার উৎসব! ঈদ মোবারক মঞ্চগুরু!