Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চেতনা জাগাতে
    ~শরীফ এমদাদ হোসেন

    একদিন ভালোবাসা ছিলো রোদ্দুরের মতো
    হাওয়া ভেঙে পড়ত গলির কাঁঠালগাছের নিচে
    আজও সেই স্পর্শ আজও সেই রঙ
    চোখে ভেসে আসে
    মুখে না বললেও বুকের ভেতরে ধ্বনিত হয়

    আজও অবাক জোছনা ফোটে দেশে
    পাটিসাপটার বিলে আজও জল ছিটায়
    কৈ মাগুর শিঙ
    কৃষকের ঘরে ওঠে বারোমাসী ফসলের ডাক
    আজও প্রেমিক বেহালার ছড়ে তোলে তুমুল বৈশাখ…Read More

    1
    1 Comment
    • অতীতের প্রেমের সোনালী স্মৃতি, প্রকৃতির চিরন্তন সৌন্দর্য এবং বর্তমান সমাজের অন্ধকার ও হতাশার মাঝে এক দৃঢ় সামাজিক ও রাজনৈতিক চেতনার আহ্বান

  • চলো আজ
    ~ শরীফ এমদাদ হোসেন

    এখনো কী সাজিয়ে বসে আছো কটিদেশে রাঙা তলোয়ার, হাতেবর্ম রক্তরাঙা চোখ
    সাতরঙা দিন?
    নাভিশ্বাসের অখণ্ড সংসদ?
    নাকি বিপ্লবের প্রবলটানে রক্তরাঙা আলপনায় সাজাচ্ছো বসে ইউক্রেন রাশিয়া?
    অগুনতি মানুষ কিন্তু এখনো দাঁড়ানো চিতায়
    সম্পূরক প্রশ্ন নিয়ে বুকে
    চোখ রাখে, বারুদ নিভাচ্ছে কত জীবন প্রদীপ?

    এর থেক…Read More

    1
    1 Comment
    • যুদ্ধোন্মাদনা ও বৈশ্বিক সংঘাতের বিপরীতে মানবিকতা, প্রেম এবং শান্তির এক শক্তিশালী আহ্বান

  • নিস্তব্ধ উত্তরাধিকার
    — শরীফ এমদাদ হোসেন

    অতীত এখানে শুয়ে আছে
    চোখের পাতা ভাঁজ করে
    কথার ভেতর ঢুকে পড়েছে ছোঁয়াচে ধুলো।

    যে মিছিল একদিন ডাক দিয়েছিল রাস্তাকে
    আজ সে নিজেই রাস্তার নিচে
    পা টিপে হাঁটে নিশ্চুপে….

    শহরের ফুসফুসে জমে আছে দীর্ঘশ্বাস
    শ্বাস নেয়, শব্দ করে না
    জীবন যেন অনুমতি ছাড়া বাঁচে।

    আমি হাত রাখি ইতিহাসের বুকে
    ক…Read More

    1
    1 Comment
  • তেসরা জানুয়ারী
    – শরীফ এমদাদ হোসেন

    একে তো পৌষমাস, কনকনে শীত
    অনেকগুলো খেজুরগাছে রস হতো আমাদের
    মা পায়েস রান্না করতেন, দুধ মিশিয়ে
    চুলার পাশে বসে বাসন পেতে সদ্য রান্না পায়েস
    পৃথিবীর সেরা অমৃত
    সেই দিনগুলো নেই, মা নেই
    হু হু কান্নায় ভারী হয়ে আসে বুক…….

    ৩ জানুয়ারী ‘৬৯ এ আমি জন্মেছিলাম
    মা বলতেন,”তুই শুক্র…Read More

    2
    1 Comment
  • আবার বর্ষ আবাহন
    — শরীফ এমদাদ হোসেন

    আবার চোখ ছুঁয়ে, জল ছুঁয়ে,
    জীবনের পথে
    ক্রাসে ভর করে দুঃখ নিয়ে হাঁটা
    আবার আশা নিয়ে স্বপ্ন নিয়ে
    কাটবে জোয়ার আর ভাটা।

    চলে তো গেলো কতো বন্ধ্যা রজনী
    কতো চেনাজানা মানুষ সকল
    যারা যায়, তারা আর ফেরে না
    ফেরে না শৈশব।

    ঘর ছেঁড়ে যারা গেলো গোধুলির আগে
    তারা সবটুকু অনুভূতি দিয়ে
    জাগি…Read More

    1
    1 Comment
  • চৌরাস্তার পাঠশালা
    — শরীফ এমদাদ হোসেন

    আমি ভিক্ষুকের মতো বসে থাকি চৌরাস্তায়।
    হাত পেতে নয়, চোখ পেতে।

    আমার পাশ দিয়ে হেঁটে যায় তাড়া
    হাঁটু ছুঁয়ে যায় ক্লান্তি
    মুখের ওপর দিয়ে ছায়া ফেলে ছুটে যায়
    অফিস ফেরা সন্ধ্যা।

    লোকজন ভাবে আমি কিছুই দেখি না
    অথচ আমি দেখি
    কীভাবে মানুষ নিজের মুখের ভেতর
    দরজা লাগিয়ে চলে।

    কেউ সন্তানের…Read More

    1
    1 Comment
    • আধুনিক শহুরে জীবনের ব্যস্ততা, বিচ্ছিন্নতা এবং একাকীত্বের মধ্যে দাঁড়িয়ে থাকা এক পর্যবেক্ষকের গভীর আত্ম-উপলব্ধি

  • তবুও তোমাকে ঘৃণা
    ~ শরীফ এমদাদ হোসেন

    মন থেকে তুমি কখনো চাওনি আমাকে
    হয়তো আমিও
    তাইতো শব্দ শুনি ভাঙ্গনের
    জোয়ারের টানেও উজান চলতে দেখি নদী
    দ্রোহ ভরা রোদ্দুর এসে খাক করে দিচ্ছে হৃদয়
    মিথ্যে স্লোগান তুলে কোন লাভ নেই
    কখনো কোন প্রেম-ভালোবাসা পায়নি এদেশ
    কেবলই মোহ নিয়ে ছলনার বাতি তুমি জ্বালিয়েছ
    চোখের ওপর

    তোমার ছলনার ফুল বিষে ভরা
    তোমার চতু…Read More

    1
    1 Comment
    • বিশ্বাসঘাতকতা, অপ্রাপ্ত প্রেম এবং প্রতারণার মুখে দাঁড়িয়েও দৃঢ় আত্মমর্যাদা ও দ্রোহের এক শক্তিশালী ঘোষণা

  • অন্ধকারের খোঁজ
    — শরীফ এমদাদ হোসেন

    একাই বসে আছি
    শহরের শূন্যে শব্দগুলো ভেসে যাচ্ছে
    কেউ ধরে রাখছে না।

    উদ্যান দূরে জেগে আছে
    তবু তার সুবাতাস আমার দিকে আসে না।
    প্রতিটি গাছ, প্রতিটি পাতা
    অন্তহীন অপেক্ষায় আছে—কিছু না বলার।

    চাঁদ নেই, কুয়াশা ঘন,
    আমি তার মধ্যেই হারাই নিজেকে,
    নির্জন পথের ধ্বংসাবশেষে।

    অস্তিত্বের লড়াই এখানে চুপচাপ
    যুদ্ধ…Read More

    2
    4 Comments
  • মানুষ আবার
    — শরীফ এমদাদ হোসেন

    ভোর আর আসে না এখন
    শুধু আলোয় ধরা পড়ে
    অনাহারীর পাশে পড়ে থাকা শীতার্ত সকাল।

    হাওয়া এলে খুলে যায় সমস্ত পুরনো যন্ত্রণা
    যে সকল প্রশ্ন ছিল একসময়
    এখন অভ্যাস।

    শহর কথা বলছে বিজ্ঞাপনে, রক্তে, লাশে
    গাঁয়ের মানুষ অসহায়
    হাত বাড়ালে অভাব, ভাঙা মন
    অথবা কারও ফেলে যাওয়া নাম, ঘৃণা, ক্ষোভ।

    আমি জানি,
    এইসব দিন…Read More

    3
    2 Comments
    • সমকালীন সমাজের নিদারুণ বাস্তবতা, হতাশা এবং এর মধ্যেও আশার ক্ষীণ শিখা জিইয়ে রাখার এক তীব্র প্রয়াস

    • আমি জানি,
      এইসব দিন কবিতার উপযুক্ত নয়।
      তবু, ভেঙে পড়া বাক্যের ভেতর
      একটা নিঃশ্বাস রেখে দিই—
      যদি কোনো কালে
      মানুষ আবার ছন্দে ফিরতে চায়। অসাধারণ।

  • সময় এখন যে কবিতা চায়
    – শরীফ এমদাদ হোসেন

    সময় এখন প্রশ্ন করে
    কবিতা কেন কম কথা বলে,
    কেন শিরোনাম হয়ে ওঠে খবরের কাগজ?

    দেশ শব্দটা মানচিত্রে আছে, মুখে মুখে নেই।
    ভাষা ক্লান্ত, উচ্চারণে ফাটল,
    মাতৃভাষা আজ নোটিফিকেশনের ভিড়ে
    নিজের নামটাই হারায়।

    কবি বলে—
    এই সময় প্রেম লেখা ঝুঁকিপূর্ণ
    পাখির ডাক সন্দেহজনক
    নদী মানেই ডেট…Read More

    3
    1 Comment
  • ছেড়ে দেবো
    ~শরীফ এমদাদ হোসেন

    ভাবছি ছেড়ে দেবো রঙ করা ঘরে রঙ দেয়া
    সুর দেয়া গানে সুর
    রোদ মেখে এ রঙের শরীরে
    মোহ মিশে গেছে জানি
    এবার ছাড়ার চমক লাগিয়ে দেবো
    ঘুম জাগানিয়া,পাখিগুলো শুনে রেখো ।

    এবার কিন্তু ছেড়ে দেবো আরো
    ভুল করা ভুলে ভরা, ক্ষুধার বসুন্ধরা
    রুগ্ন জীবন অনটন আর চারদিক পাপাচার
    অন্যায় অবিচার।

    এবার তারে ছেড়ে যাবো?…Read More

    2
    1 Comment
    • আপনার এই কবিতাটি নিরাশা এবং অবসাদের বিরুদ্ধে লড়াই করে আশা ও মানবতাকে আঁকড়ে ধরার এক দ্বিধাযুক্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞার প্রকাশ।

  • বাস্তবেও অবে তাই..
    ~শরীফ এমদাদ হোসেন

    বাড়ি আমার টুঙ্গিপাড়া
    ৫৫ বচ্ছর ধইরা কবি পদে আছি আমি
    আইনের উপর আমার ভারী শ্রদ্ধা
    এহনে আমি কবি থেইক্যা পদত্যাগ করবার চাই
    কার কাছে দেবো পদত্যাগ?
    কন দিকিনি, কী বেপদে আছি?

    আছে কী এ বাংলায় এমন যুগ্য লোক
    যে আমার কবি পদ বহন করে নেবে?
    মনে অয় নাই….
    অ আ’ র ভার, বহনে সক্ষম এমন সাধ্য কার?

    তয় এ…Read More

    2
    1 Comment
    • বর্তমান রাজনৈতিক দূষণ নিয়ে এক কবির হতাশাব্যঞ্জক অথচ প্রতিবাদী ঘোষণা

  • আঁধার আলোয়
    — শরীফ এমদাদ হোসেন

    সুদীর্ঘ অপেক্ষা, পাললিক নদীতীরে
    ডেকে চলে সময়ের পাখি, ঠোঁটের স্বপন
    বাঁশঝাড়ে আটকে থাকা চাঁদ
    বাতাসে নাড়িয়ে যায় জোছনা চমক
    মন হারা হয়ে আর কী হবে
    আকাশ নিকষ কালো হলে, উঠবেই ঝড়।

    বাতিঘর ঘোর অন্ধকার
    যেন মধ্যপ্রাচ্যে আজ জ্বালানির সংকট
    মনপ্রাচ্য ঘুরছে টালমাটাল
    দেউলে হতে বাকী আর খুব বেশী নাই
    মলিন অপেক্ষার…Read More

    2
    1 Comment
    • ব্যক্তিগত বিষাদকে মহাজাগতিক উপমা ও বাস্তব জীবনের সংকটের (মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট) সঙ্গে যুক্ত করে এক বৃহত্তর চিত্র তৈরি করেছেন। চমৎকার

  • বিচলিত
    -শরীফ এমদাদ হোসেন

    বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মতো মন বেঁধেছি
    তবু চুয়ে চুয়ে আসে জল
    মন থেকেও গড়িয়ে পড়ে ভালোবাসার রঙ
    জল থেকে জলে, অথৈ ভাবনায়
    আমি আজ আমাকে চিনতে পারি না
    আমার আকাশে ওড়ে তবু অব্যক্ত চাহিদারা-

    কেন এমন হয়?
    কেন পাল্টায় মানুষের মন?
    বদলে যায় একের পর এক ওপরে উঠবার সিঁড়ি!
    আসলেই মানুষ কখনো স্থির নয়
    কখনোই সচল নয়
    যুতসই কক্…Read More

    2
    2 Comments
    • আবেগকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা, মানব মন ও লক্ষ্যের অস্থিরতা এবং জীবনে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়ার এক সর্বজনীন কষ্টের প্রকাশ।

    • ”বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মতো মন বেঁধেছি
      তবু চুয়ে চুয়ে আসে জল”………..সত্যিই অসম্ভব মুগ্ধ হওয়ার মতোই কাব্যিক চয়ন

  • আামাকে রাখুন চিনে
    – শরীফ এমদাদ হোসেন

    আমাকে রাখুন চিনে
    আমি শরৎ বাবুর প্রথম প্রেমের সাক্ষী অদ্বিতীয়
    শীতরাত্রির অবিচ্ছিন্ন সহযাত্রী এক
    আমি চিরকাল এক নির্বাসিত সান্ধ্য নাগরিক
    জলহীন হাওয়াহীন গুমোট নগরীর বুকে
    তবু আমি টেনে দেই আশা আর আলোর ইস্কুল

    যদিও এ প্রেমের বাগান নিঃস্ব এখন
    ব্যথার পৌষে ফুটছে না হিমাচ্ছন্ন ফুল
    ভাঙ…Read More

    2
    1 Comment
    • নিঃসঙ্গতা, বিষাদ, এবং তা সত্ত্বেও শিল্প ও আশার সৃষ্টির এক শক্তিশালী স্ব-ঘোষণা

  • আলোর দ্যুতি
    – শরীফ এমদাদ হোসেন

    পাড়ার রাস্তায় দাঁড়িয়ে যে ছোকরার দল রোজ
    বিড়ি ফোঁকে, গাঁজা টানে, মেয়েদের শিস দেয়
    স্কুল ফেরতা ছাত্রদের হেনস্তা করে
    রাতের আঁধারে খোপের মুরগী চুরি করে বেঁচে দেয় মোমরেজের দোকানে
    ডাব, নারকেলসহ ফল পাকড়া পেড়ে খায়,নষ্ট করে
    একসাথে বসে ইন্টারনেটে পাবজি খেলে
    পাড়ার মুরব্বি কিংবা চৌকিদার এলেই বলে যায়
    তোদের আর রক্ষে নে…Read More

    2
    1 Comment
    • সামাজিক ভণ্ডামি, শ্রেণিবৈষম্য এবং বঞ্চিত যুবকদের অপ্রকাশিত মানবিক সম্ভাবনার উপর লেখা একটি অসাধারণ ব্যঙ্গাত্মক ও সহানুভূতিশীল কাব্য।

  • নেই কোন পথ
    ~ শরীফ এমদাদ হোসেন

    ডুবে গেছি পাপে আমি.. তুমি…সব্বাই……
    তাইতো নেই কোন পথ__
    অন্ধ হরিণের মতো উঁকি দিয়ে দেখি, আমার চোখই আমার সাথে নেই
    আমার সাথে নেই আমার বিবেক ও মনুষ্যত্ব
    যদি থাকতোই, তাহলে এভাবে ডেকে আনতে পারতাম না এ অশান্তির বারুদছটা
    তৈরী হতে দিতাম না এ জ্বলন্ত কারাগার।

    যদি চোখই থাকতো আমার অক্ষিকোটরে
    যদি…Read More

    4
    1 Comment
  • মুখোশের দিনলিপি
    ~শরীফ এমদাদ হোসেন

    রাতে যারা চোখের ভেতর লুকিয়ে রাখে জল
    ভোরে তারা আয়নার সামনে দাঁড়িয়ে
    দাঁত বের করে হাসে

    তাদের টেবিলে খবরের কাগজ
    এক কাপ চা,
    আর দুই লাইনের স্বপ্ন
    যা চিনি ছাড়া সহজেই গিলে ফেলা যায়।

    কেউ বলে, সব ঠিক হয়ে যাবে
    কেউ বলে, সময় লাগবে আরো…
    অথচ সময়, নিজেই নিজের কাজ করে যায়
    কারও দিকে তাকানোর অবসর ন…Read More

    4
    1 Comment
  • আবার একবার
    ~ শরীফ এমদাদ হোসেন

    মন নেই তাই আঁকতে পারিনা নদী
    পাহাড়ের পাদদেশ
    মেঘেদের ছুটোছুটি, সাতরঙা ঝিলমিল
    মন নেই তাই ভালোবাসা দূরে ঠেলে
    দেশ বেচি অবশেষ।

    মন নেই তাই মিছিলে যাই না আর
    চারদিকে চেয়ে দেখি, খুন আর রাহাজানি
    হিংস্র শুয়োর তুঘলকি রাজাকার

    মন নেই তাই ভালো নেই কোনকিছু
    একাত্তরের স্মৃতিতে কাঁদছি একা
    জায়নবাদের জানাজা নামাজ পড়া…Read More

    5
    1 Comment
    • প্রথমে ব্যক্তিগত শূন্যতা ও অসহায়তা প্রকাশ করলেও শেষাংশে এসে তা দৃঢ় সংকল্প ও সামাজিক দায়িত্ববোধে রূপান্তরিত হয়েছে।

  • এ কোন সভ্যতা?
    ~ শরীফ এমদাদ হোসেন

    কেউ দুঃখ এঁকে রেখেছিলো এ দেশের বুকে
    সেটা প্লাইস্টোসিন যুগ, মধ্যযুগ
    অথবা আধুনিক যুগেও হতে পারে
    সে দুঃখ ঘোচেনি এখনো
    বরং নতুন করে আরো রঙীন হয়েছে।

    আমার মা বলেছিলো পাখিরা হারিয়ে গেলে
    আকাশও তার অচেনা হয়ে যায়।
    আর মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেলে?
    তখন সে নিজেকেও ভুলে যায়।

    আজ আমরা আমাদেরই ভুলে গেছি…Read More

    3
    1 Comment
  • Load More Posts
Skip to toolbar