Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অলৌকিক অন্ধকার
    ~ শরীফ এমদাদ হোসেন

    স্মৃতিরা ধূসর পান্ডুলিপি
    ডান হাতের তালুতে এখন আর চন্দ্রমল্লিকা ফোটে না সেখানে কেবল লোনা জলের রেখা।
    কুয়াশার ওপারে যে ঘরবাড়ি ছিল, তা এখন নামহীন কোনো নদীর গর্ভে
    আমি তোমাকে ডাকতে গিয়ে ভুল করে মেঘের ভাষায় কথা বলে ফেলেছি, তাই সমস্ত আকাশ আজ আমার বুকের ভেতর ঝমঝম করে ঝরছে।

    ধানক্ষেতের ওপর দিয়ে যখন বিকেলে…Read More

    7
    4 Comments
  • নিঃসঙ্গতার নাম
    — শরীফ এমদাদ হোসেন

    অবশ্য এখনো মনে আছে
    বৃষ্টির ভেতর ভিজে যাওয়া একটি কবিতা
    একটি চিঠি অথবা দহন
    যার অক্ষরগুলো ধীরে ধীরে নেমে গিয়েছিল
    অন্য কারো নীরবতার নদীতে
    অন্য কোনো ইশারার খেয়ালে
    ভাবতেই পারিনি এভাবেই আমি ডুবে গেছি
    মন বিহঙ্গের অতল তলে।

    কেউ কি এখনো মনে করে
    সেই বিকেলের কথা
    যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম
    নিজের ছায়া…Read More

    4
    4 Comments
    • নিঃসঙ্গতাকে শুধু অনুপস্থিতি নয়, বরং একটা সক্রিয়, প্রবহমান অভিজ্ঞতা!
      কবিপ্রিয়, কবিতায় নিঃসঙ্গতা, হারানো প্রেম এবং অসমাপ্ত আবেগের যে গভীর অনুভূতি তুলে ধরেছেন সত্যি মুগ্ধ করে! ভালোবাসা নেবেন!

    • তবে কি সেদিনই শুরু হয়েছিল
      না বলা কথার দীর্ঘ উপন্যাস? — মন ছুঁয়ে গেলো।

    • বিষণ্ণতাকে চমৎকারভাবে শিল্পে রূপ দিয়েছেন

    • আপনি আপনার নিঃসঙ্গতাকে পাঠকের সঙ্গে শেয়ার করেছেন। শুভেচ্ছা, আপনাকে।

  • এই আছি, এই নাই
    – শরীফ এমদাদ হোসেন

    একজনেরে মন দিছিলাম।
    নান্দাইলের জাহাঙ্গীর পুর ইউনিয়নের রায়পাশা গ্রামে। সেও দিছিলো—
    গ্রামের নাম রায়পাশা- মায় করে না পুতের আশা!

    চইলা আসবার সময় দুইটা মুরগীর বাচ্চা কিইনা দিছিলাম। কইছিলাম মুরগী বড় অইবে, ডিম পাড়বে, বাচ্চা দেবে। আর আমি তহন আইয়া খামু…….
    কিন্তু কই? আর তো যাওন অইলো না।
    স্বপ্নের বাগানে স…Read More

    1 Comment
  • তবুও কৃষক
    – শরীফ এমদাদ হোসেন
    ভয় হয় যদি আকাশ না গলে পড়ে
    যদি দেয়া ডাকে কড়াৎ কড়াৎ করে
    মাঠ ঘাট বিলে কৃষকেরা কাজে নেমে
    জীবন প্রদীপ যদি যায় তার থেমে!
    কী হবে উপায়? ভরা সংসার ফেলে
    উপার্জনকারী এভাবে তে যায় চলে!
    কেউ কি চাইবে এমনি করেই থাক
    লেলিহান তাপে পুড়ে যাওয়া বৈশাখ?

    এমনি করেই আসে আর যায় দিন
    এমনি করেই জীবনের বাড়ে ঋণ
    কখনো তো আসে ভরা পূর্নি…Read More

    2
    3 Comments
    • কৃষকেরাই দেশের আসল সম্পদ, অথচ তারা বেঁচে থাকে ঘুনে ধরা কাঠের মতো 😢

    • কৃষকের মুখে হাসি মানেই তো পৃথিবীর হাসি।

    • “তবুও কৃষক হাসুক পৃথিবী ‘পরে”__ আপনার মহৎ এই আশাবাদের জয় হোক! কৃষি ও কৃষকই হচ্ছে সভ্যতার ভিত্তি।”কৃষকের মুখে হাসি মানেই তো পৃথিবীর হাসি “।

  • সুখ বলেছে দুঃখ যমজ ভা
    – শরীফ এমদাদ হোসেন

    সুখ বলছে দুঃখ আমার ভাই
    মিলের থেকে অমিল বেশী জেনো
    এই জীবনে যতই তোমার চাই
    মনে রেখো এইসব যেনতেন

    সৃষ্টি হতে সৃষ্টিতে সব আঁধার
    চাঁদ সূর্যের আলোয় হচ্ছে আলো
    চলছে তালাশ জ্ঞান ও গরিমার
    ভ্রান্তি পথ আর কোন পথটি ভালো

    পাথর হতে উৎস জলের ধারা
    নদীর শেষে গড়ছে বালুর চর
    দেহের থেকে আসছে নতুন…Read More

    4
    4 Comments
  • নাগর
    – শরীফ এমদাদ হোসেন

    ইচ্ছে করলেই সুরভী ছড়াতে পারতে
    মাঠের ফসলের মতো দোলাতে পারতে অযুত জনতা
    হাসাতে পারতে সমৃদ্ধির সুবায়ুর আস্তরণে দেশ
    কিন্তু! করলেটা কি?
    প্রমাণ করেই ছাড়লে মূর্খতা কখনো যায় না ঢাকা
    তেঁতো কখনো হয়না মিষ্টি, অন্ধ কখনো দ্যাখে না প্রলয়।

    মানুষ তো বসে থাকে মানুষের দিকে মুখ ফিরে
    আশায় বসতি গড়ে মনের ভেতর
    আর স…Read More

    3
    1 Comment
  • দেহ বিলাস
    — শরীফ এমদাদ হোসেন

    লালসারা নাচছে উপবনে
    তবুও বলিনি পেতে পারি, সহজের সুতীব্র ঘ্রাণ
    হাত বাড়ালেই তৃষ্ণার্ত নদী…

    কতবার ভেঙ্গেছি স্বপ্নদ্বার
    ফুল থেকে কামনার রস, প্লাবিত দুঃখ সেকেলের
    সেই তো বারবার করি নবায়ন ,আসি আর যাই
    ক্রমশ বৃদ্ধির যোগ অভাব আর জনসমাগম
    তারপরও আকাঙ্ক্ষারা ছিঁড়ে খায় বাষ্পালু ওম

    আহা! স্বর্গ বুঝি এখ…Read More

    3
    6 Comments
  • ইনবক্সে রয়ে যাবে
    ~ শরীফ এমদাদ হোসেন
    শহরের যান্ত্রিকতায় সবাই যখন লিফটে চড়ে ছুঁতে চায় কাঁচের আকাশ
    আমি তখন ফুটপাথে বসে নর্দমার গভীরতা মাপি
    যেখানে আমাদের দিনগুলো পচে পচে মিথেনে পরিনত হয়।

    এমনি করেই একে একে ডাস্টবিনে জমা হবে বিকেলের সমস্ত রোদ্দুর
    প্লাস্টিক ব্যাগে ভরে লোকে ফেলে দেবে বাসি আশ্বাস
    চোখের সামনেই ঝকঝকে মলে বিক্রি হবে রঙিন মিথ্যে সকল…Read More

    3
    4 Comments
    • সোজা কথায়—এই কবিতাটা শহুরে বিচ্ছিন্নতা আর ভেতরের শূন্যতাকে খুব তীক্ষ্ণভাবে ধরেছে। “ইনবক্সে রয়ে যাবে দীর্ঘশ্বাস” লাইনে এসে পুরো ব্যথাটা crystallize হয়। ইমেজারিগুলো (নর্দমা, ডাস্টবিন, মল, স্ক্রিন) শক্তিশালী, তবে সামান্য trimming করলে ইমপ্যাক্ট আরও direct ও ধারালো হবে। কবিতাটি উত্তর-আধুনিক (Post-modern) কবিতার একটি সার্থক উদাহরণ।

    • শহরের চাকচিক্য আর লিফটে চড়ে “কাঁচের আকাশ” ছোঁয়ার যে ইঁদুর দৌড়, তার বিপরীতে কবি ফুটপাথে বসে নর্দমার গভীরতা মাপছেন—এটি এক দারুন শক্তিশালী মেটাফর।

  • মনের আস্তরণ
    ~ শরীফ এমদাদ হোসেন

    পাঠ বারান্দায় ধূলোপড়া বিকেল—
    মন বনে সাঁতরায় বহুবিধ স্মৃতিদের আলপনা
    স্থির বোধ ছিঁড়ে পরাবাস্তব জানিয়ে দিয়েছে
    কবিতার দুরন্ত গমন

    হৃদয়ে ছিলো একদিন প্রবল দুপুর
    মাঠের পর মাঠ, পাখির কাকলী, নদীর স্রোতধারা
    মহল্লার হইচই চেনাজানা বন্ধু স্বজন
    কবিতার সে কি অম্ল…Read More

    4
    2 Comments
    • “নির্জন মনান্তরে তবুও দেখতে পাই
      রাত্রির ঘন অন্ধকার বিদীর্ণ করে, আজও কবিতারা বিমুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে কল্পনার দিক।” অনবদ্য!

    • ‘মাঠের পর মাঠ, নদীর স্রোতধারা’—হারিয়ে যাওয়া সেই দিনগুলোর জন্য এক গভীর হাহাকার অনুভব করলাম আপনার প্রতিটি শব্দে। অসাধারণ প্রকাশ!

  • স্মৃতির দহনকাল
    ~ শরীফ এমদাদ হোসেন
    চৈতী রোদের প্রখরতায় যখন পুড়ে যায় তরুবীথি
    তখন আমি ছায়া খুঁজি এক চিলতে শৈশবের
    যেখানে তৃষ্ণা মানেই ছিল মা
    আর দুঃখ মানে ঘুড়ি ছিঁড়ে যাওয়া নাম।

    দুপুরের দীর্ঘশ্বাসে বৃক্ষরা আজও দাঁড়িয়ে
    মূলের গভীরে তার জলের আদিম হাহাকার
    সে কি জানে, আকাশ মেঘ না দিলে
    মাটির বুক চিরে কতদূরে জল পাওয়া যায়?

    হয়েছি এক ফেরারি পথিক…Read More

    4
    1 Comment
    • সময়কে ‘নিষ্ঠুর জাদুকর’ বলাটা এক নিরেট সত্য।

  • মানুষ কখনো সুখী নয়
    – শরীফ এমদাদ হোসেন
    হাতের রেখার ভেতর শুকালো যে কত নদী
    কত সরোবর তমসা অবধি
    কত সমতল ভেঙ্গেছে সৃষ্টি ও কারবার
    হিসেব রাখিনি তার।

    চৈত্রের দাবদাহে ফিরেছে মাটির সোঁদা ঘ্রাণ
    আড়মোড়া ভেঙে জেগেছে নিস্তব্ধ প্রাণ
    পত্র পল্লবও বুঝি আছে চুপিচুপি বৃষ্টির চূড়ান্ত প্রতীক্ষার
    অথচ দেশে দেশে এ কি যুদ্ধ যুদ্ধ খেলা
    ক্ষুধা জ্বরা মহামা…Read More

    3
    2 Comments
    • চৈত্রের দাবদাহ থেকে যুদ্ধের বারুদ—প্রকৃতি আর বাস্তবতাকে দারুণ এক সুতোয় বেঁধেছেন

    • পৃথিবীর নিরেট বাস্তবতা কবিতায় স্পষ্ট! বেশ ভালো লাগলো কবিপ্রিয়!

  • শৈবাল স্মৃতির ছায়া
    ~ শরীফ এমদাদ হোসেন

    পথের বাঁকে নামহীন ঘাসফুল মাথা নিচু করে কাঁদে
    যেন ওরা জানে, এই পথ ধরে আজ আর ফেরবার কেউ নেই
    যখন সেই চেনা শিউলি গাছের তলা দিয়ে হাঁটি
    ঝরা ফুলের গন্ধে মা’কে খুঁজি, খুঁজি নিজের হারিয়ে যাওয়া ছায়া
    আকাশের বুক ফেটে যখন শ্রাবণ নামে
    তখন ধুলোবালির সাথে মেঘ হওয়ার খুব শখ জাগে।

    ফিরতি পথে গ্রামের ধুলোমাখা সেই…Read More

    3
    4 Comments
  • উচ্ছিষ্টের উৎসব
    ~ শরীফ এমদাদ হোসেন

    দেখছি এ যে শুধু রাষ্ট্র রাজনীতি নয়
    এ এক আজব কসাইখানা
    এখানে রাজপথে রক্তের আলপনা এঁকে
    বড়ো বড়ো হলের ভেতরে চলে সুগন্ধি ধূপের আরতি।

    যাদের ঘামে ইটের পাঁজরে খিলান ওঠে আকাশছোঁয়া
    তাদের কপালে জোটে উচ্ছেদের হুলিয়া আর ছাদহীন প্রান্তর
    তাদের থালায় ভাতের বদলে ওঠে মিথ্যে আশ্বাসের কঙ্কর;
    আর বুদ্ধিজীবীর ম…Read More

  • উশুল
    ~ শরীফ এমদাদ হোসেন

    কোথায় যাচ্ছি?
    স্বর্গ থেকে নেমে আদম হাওয়া পৃথিবীকে করেছে বাসের উপযোগী
    কাল মহাকাল দিয়েছে সভ্যতার উন্নয়ন।
    আর এখন?
    নেড়ি কুত্তাও আযান শুনলে ঘেউ ঘেউ করে
    রাজাকার, রাজাকারের চেলা স্বাধীনতা ভূলুণ্ঠিত করে
    তারা চায় ইবলিস তাকে ঘিরে থাক
    ধ্বংস তাকে স্বাগত জানাক
    আর অভাব, পায়ে শেকলের মতো জড়িয়ে যা…Read More

  • কম্পোজিটর
    – শরীফ এমদাদ হোসেন

    লোহার শরীরে লেগে আছে কালির ঘ্রাণ
    চাকার ঘূর্ণনে জেগে ওঠে এক-একটা অবিনাশী নাম।
    তপ্ত সিসার অক্ষরে যখন ছোঁয়া লাগে সাদা কাগজের
    তখনই জন্ম নেয় মলাটবন্দী কোনো নতুন ইতিহাস।

    মেশিনের ঘড়ঘড় শব্দে চাপা পড়ে কবির নিভৃত দহন
    অথচ এই যান্ত্রিক হাতই আগলে রাখে সৃষ্টির শেষ রেণু।
    সবাই দেখে কেবল ঝকঝকে এই মুদ্রিত শরীর
    কেউ দ…Read More

  • ভান
    ~ শরীফ এমদাদ হোসেন

    ইফতারি শ্যাষ অইলো আইজ
    এই এট্টা মাস পাড়ার উটতি বয়সী ছেলেগুলো রোজার ভান ধইরা সন্ধ্যায় মসজিদে আইয়া খাইলো
    জিকির আজকার করলো, নমাজ পড়লো

    আছর ওয়াক্ত অইলেই মসজিদের আসপাশ দিয়া ওদের ঘুরাঘুরি
    থালবাটি গেলাস ধোয়া, বারান্দা পইস্কার করার মানসের অভাব অয় না
    কালতক কেউ আইবো না
    মসজিদের সিঁড়িগুলো ধুল…Read More

  • চৈতী বিকেলের খসড়া
    ~ শরীফ এমদাদ হোসেন

    ধুলো উড়া পথে একা দাঁড়িয়ে বটবৃক্ষ
    ছায়াগুলো লম্বা হতে হতে মিশে যায় অন্য বৃক্ষে
    বাতাসে কোনো শব্দ নেই, কেবল ঝিঁঝিঁর একটানা সুর
    চৈত্রের রোদে সেদ্ধ হওয়া নিঝুম এক প্রহর।

    আয়নায় ধরা পড়ে না যে ক্লান্তি
    তা জমা হয় খটখটে শুকনো পুকুরের তলায়
    একটু জলের তৃষ্ণা কিংবা একটু বৃষ্টির ঘ্রাণ
    এর বাইরে আজ আর ক…Read More

    2
    2 Comments
    • “চৈত্রের রোদে সেদ্ধ হওয়া নিঝুম এক প্রহর।” – অপূর্ব! পুরো লেখাটাই ভালো আগল। শুভেচ্ছা নিবেন।

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

  • ফেরারি আকাশ
    ~ শরীফ এমদাদ হোসেন

    মন এক ফেরারি আকাশ
    দেখেছে সে দু’চোখে আদিম অরণ্যের ছায়া
    যেখানে রোদ্দুর নামে মায়াবী চাদর হয়ে
    তৃষ্ণার তুমুল ঘড়ি হয়ে ছুটে চলে নিস্তরঙ্গ নদী

    আমি এক ভিনদেশি দিকভ্রান্ত, নির্ভীক নাবিক
    কারো মোহনায় এসে থমকে গেছে আমার জাহাজ
    জলতরঙ্গ নয়, দেখেছি তার গ্রীবায় খেলা করে অবাক জ্যোৎস্না এক
    যার কাছে হার মানে নক্ষত্রের…Read More

    3
    2 Comments
    • আধ্যাত্মিক দহন আর পরাবাস্তব সৌন্দর্য

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

  • তবুও প্রদীপ জ্বলে
    ~ শরীফ এমদাদ হোসেন

    তৃষ্ণায় বুক ফাটে একফোঁটা বৃষ্টির আশায়
    ক্ষণগোনে তরুবীথি, প্রাণীকূল, ফসলের মাঠ
    নাই নাই হাহাকার তাড়িত জীবন

    কলসে ওঠে না জল না কাকডাকা ভোরে
    জমেছে শ্যাওলা আজ স্মৃতির খিলানে
    নাই সেই সোনা রোদ, ভেজা আলপথ
    ঘাসের নূপুর পরা প্রান্তিক বিকেল
    বিরহী সারস আর আকাশ মেপে ওড়ে না কোথাও
    দেখা তো যায় না প্রায় নীড়ে ফেরা প…Read More

    3
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar