Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • কিংবদন্তি দেখো চেয়ে, কি অমানিশা
    চতুর্দিকে রঙ্গ , মৃত্যু তামাশা!
    হতাশায় ছেয়ে মনন’
    মানুষের মন যেন কেমন?
    একি দূর্দশা বিগড়ে গেছে অনুশাসন।
    আমাদের ভালোবাসায় দহন
    নিরবে নিভৃতে ঝরে যায় জীবন।
    একি সেলুকাস বিচিত্র চিত্রে
    সংগিন কাননঃ
    দেখে চেয়ে বিষন্ন উন্মুক্ত মৃত্যুরা
    ঘুরেফিরে গৃহে , দিগবিদিক ছড়িয়ে
    মৃত…Read More

    9
    5 Comments
    • মন ভরে পড়লাম কবিতাখনি! জীবনকে এতো সুন্দর-শুভ্র ভাবে ভাবা সত্যিই অসাধারণ! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • আগেও কোথাও পড়েছি মনে হয়। অভিনন্দন।

      • ধন্যবাদ অভিমানী মন। পড়তে পারেন কারন কবিতাটি সংশোধিত ও বর্ধিত করা হয়েছে।
        কিন্ত তুলটে কবিতাটি আগে দেয়া হয়নি, আমার
        ফেসবুকে আগে দেয়া হয়েছিলো, কিন্তু একটু
        ভিন্ন অবয়বে।

  • অনিরুদ্ধ ফিরে যা-ই চলো
    হারিয়ে যাই দূরে -তেপান্তরে
    অনিরুদ্ধ নিরব কেন?
    মিথ্যে হলে কিছু বলো”
    কখনো কি সম্বরে – অম্বরে
    সাদা অন্ধকারে!
    ছুটবে না, জানবে না,
    কখন ছুটি হলো।
    অনিরুদ্ধ দাঁড়িয়ে আছো কেন?
    নির্বাক হয়ে
    কি দেখো,
    অভিমান কিসের,
    জানো তো বাঁচতে হলে
    দেখতে হ,য় নিজর।
    তুমিতো জন্মের অধিকারে
    এসেছিল মৃত্যুর…Read More

    8
    7 Comments
  • চিরকুট

    নীলাম্বর দেখে চেয়ে বিষন্ন হৃদয়
    তুমিতো বিশালতায় ছুঁয়ে মন,
    ভগ্ন বিচ্ছিন্ন দ্বীপে তুলে আলোড়ন
    বেঁচে আছো বেঁচে রবে;
    পৃথিবী ছুঁয়ে যাবে তোমার মনন।
    আমিতো ধূসর-লাল রক্তাম্বর
    যেদিকে তাকাই, সেথা মরু সাগর।

    5
    3 Comments
  • বেশ ভালো আছি আমি
    দেখো শ্বাসনালীর স্বরতন্ত্রীয় সজাগ
    চেয়ে দেখে চোখে আমার
    কি সবুজ মাঠ খড়খড়ে
    বিশাল প্রান্তরেখায় ধূধূ বালিয়াড়ি!
    এসব গাছেদের সাথে
    গুল্মলতায়, পাতায়,
    বটগাছ মরমর
    নিস্তেজ আছে, নিজ সভায়ঃ
    আমি বেশ আছি
    নেই ধরাবাঁধা মাঠ
    যেখানে হৃদয় খুঁড়ে
    চলছে অচিন অভিযান!
    এখনো দীর্ঘ পথ,
    যদি অবেলার ঘুঘু…Read More

    7
    4 Comments
  • Profile picture of Shohel Nawaz
    Profile Photo
    Anup Dey
    @anup-dey
  • শর্ষে সবুজ মাঠ ডাকছে
    ডাকছে নদীর বাঁক;
    ডাকছে দূরের শ্যামল গ্রাম
    বাজছে মনে ঢাক।
    তেপান্তরে হারিয়ে যেতে
    ইচ্ছে খুশীর বনে
    হারিয়ে যাওয়ার ভয় করিনা
    হারাই হৃদি রণে।
    আজকে ঢেউ উঠলো বুকে
    রঙ্গিন ঘুড়ির চোখে
    দিগন্তের ঐ আকাশ আমায়
    উড়িয়ে নেব , সুখে।
    শিশির ভেজা কচি পাতায়
    উড়িয়ে ভোরের ঘুম
    আলতোভাবে মাড়িয়ে…Read More

    7
    4 Comments
  • এখন বুঝতে পারলাম তোমার জন্য
    অনেক পরাজিত পাথার বুকে
    হাসিটা অনিবন্ধিত অতিথির
    রাত্রি ক্রমশ নিশিত
    এমন অস্বাভাবিক
    গভীর প্রেম হারানোর ভয়ে
    শোকেসে তুলে রাখা লেপের
    আদরের আশ্রয় শীত।
    চোখ মিটমিট করে খুলছে
    আরও গভীর ঘুম চাই
    সকল নিরাশ্রয় মানুষের জন্ম
    লেপ্টে রয়েছে একা ফুটপাত।
    সড়ক বাতি জ্বালিয়ে নিভিয়ে…Read More

    8
    4 Comments
  • শব্দ কারারুদ্ধ আজ অব্যক্ত অবরুদ্ধতায়
    বেদনার্ত ভাষা আজ নিরুপায়, অসহায়
    কোন পাপে কাঁদছে, পুড়ছে হৃদয়
    নিভৃত দূরত্বে, নিরালম্ব নিরালায়।
    এমন সঙ্গীন সময় কঠিন পবন
    বিক্রি হচ্ছে সম্পর্ক সারাক্ষণ
    এখন শান্তি সন্ত মন
    বিরুদ্ধ পরিবেশ;
    নির্বিকার স্বভাবে তপ্ত দেহমন।
    তব আঁখি দোঁহে
    মৃত্তিকার আগুন দেহে
    জীবনের…Read More

    6
    3 Comments
    • আমার ছন্নছাড়া,ভাঙ্গাচুরা রাতগুলাকে কাব্যিকতা মিশিয়ে বিষণ্ণ করে দেয়ার জন্যে অবিরাম ভালোবাসা কবিপ্রিয়!

    • তৎসম শব্দের ব্যবহার কবিতাকে মধুর করে। অভিনন্দন।

    • শব্দ কারারুদ্ধ আজ অব্যক্ত অবরুদ্ধতায়
      বেদনার্ত ভাষা আজ নিরুপায়, অসহায় Excellent

  • আজও তিমির সম্বরি, নীলাদ্রি নীল
    অফুরন্ত অভিশপ্ত আঁখি ঝিলমিল
    কোন চোখে দ্রোহ – প্রেম,
    কোথায় অন্তমিল?
    জানিনা নিগুঢ় সবি
    কোথায় সত্য ছবি?
    কি মহিমা প্রচার
    সকলে নিজের আঁধার।
    পথ আছে পথ নাই
    চলিতে থেমে , ধাই”
    বুঝিনা কুহকজাল ।
    সকলি কি মোহ মায়া?
    ছলনার মায়াজাল।
    যদিও হারায়ে যাই
    সম্বিত ফিরে পাই
    একটু উষ্ণ…Read More

    10
    13 Comments
  • আমি আজও বসে থাকি নির্লিপ্ততায়
    সকালের শিশিরের রোদ গায়ে
    মেখে নেই জীবনের রংবেরঙ
    এখানে ভোরের আলো এসে
    উৎসব এ-র উপলক্ষ রাঙিয়ে
    দেয় বিভাজিত মন, অলক্ষ্যে,
    জেনে নেয় ইতিহাসের পথ
    আমাদের মনুষ্যত্ব তেপান্তরে
    অবোধ্য বিবমিষা প্রলাপে
    নাগরিক জীবনের দূরে
    নীলাম্বর বব্স আকাশ।
    এখানেই শেষ কবিতার
    সাথে বিহঙ্গ…Read More

    5
    2 Comments
  • এখন মানুষ আসে, বসে,
    গল্পে’র ঝুলিতে! সকলের
    অনেক কথা জেনে , মনে
    হয় পৃথিবীর সকল প্রগতি এখানে।
    দুঃখ কষ্টের, অভিধানে, আনন্দ ও
    অবিরাম, মন খুলে নিঃশ্বাসের
    বাতাসে, বেঠকি আয়েশ।
    সকলের চেতনায় সময়ক্ষেপণ
    অনেকের গোপন জীবন কাহিনীর,
    স্তরে স্তরে তাঁর বিন্যাস, নব ।
    তবুও স্বভাবজাত প্রবৃত্তি থেকে
    ভুলে যাওয়া…Read More

    7
    3 Comments
  • মাঝেমধ্যে
    আলো নীল মৃন্ময়ী পৃথিবীর মন,
    মনের মধ্যে মানুষ, মানুষ যখন!
    মাঝেমাঝে
    এলেমেলো বাউলিয়ানা গান
    নীলা বর্তে সুর , শুধু অভিমান।
    এখনো বুঝিনা কিছু,
    এখনো দীর্ঘ পথে
    চলছে অচিন অভিযান।
    কে তুমি?
    নীলাম্বরে দূরে,
    সবুজ রঙের মাঠে
    কালো – সাদা, অন্ধকারে।
    জানিনা নিগুঢ় রহস্য ঘেরা
    পৃথিবীর মন!
    মাঝেমধ্যে…Read More

    6
    2 Comments
  • কি রে তুই কেমন আছিস ,
    দেখেছিস কি সকাল তোর?
    ভোর থেকে আজ সন্ধা হলো
    সকাল গেলো নেই খবর!
    রোজ এক জীবনযাপন
    খুঁজছিস তো কে আপন?
    নিজেই নিজের দূর- বন্ধু
    কোথায় পাবি প্রিয়জন?

    5
    3 Comments
  • ক্লান্তির কলতান নেই , আছে নিঃশব্দ অভিমান
    শরীরের আড়মোড়া ভেঙে শরীরের কথা!
    নিরব নহরে প্লাবিত, আমি নেই আছে আদিমতা।
    নিঃসঙ্গ নিরভ্র আকাশে ছোঁয়ার চোখে
    কে কার মন খুঁজে দেখে?
    সবাই-ই আমিতে শূন্য, আমিত্ব পূর্ণ।!
    এখানেও উদ্ভিদ লতাতন্তু জীবাশ্ম প্লাবনঃ
    যাযাবর যাযাবর জীবন -যাপন।
    সমস্ত নিগুঢ়…Read More

    8
    4 Comments
  • কুহেলিকা
    সোহেল নেওয়াজ
    শীতের ঝরা পাতায় হিম ভোরবেলা
    তুমি এলে, চলে গেলো কুয়াশার ভেলা।
    হেমন্তের ধানের জমির শীষের উপর
    একবিন্দু ঝরে পড়া শিশির, নিশীর
    মেখে নিলাম বিন্দু বিন্দু প্রেমের আবির।
    পাখিদের মতোই তুমি হঠাত করে
    উড়ে গেলে, চলে গেলো বহুদূরে।
    এরপর শুভ্র সাদা মেঘের স্বরে
    কুহেলিকা নামে, ডাকি তোমারে।…Read More

    6
    4 Comments
  • চোখ যদি যায়
    মন যদি চায়ঃ
    তবে কি তারে,
    ভুলে থাকা যায়।
    সে তৃষিত তব পিয়াসায়
    আঁখিতে , আঁখিতে, যদি কিছু হয় ”
    আঁখিযে বোঝে , আঁখিরো ভাষা
    মন বলে, আহারে ভালবাসা
    বোঝে না, সর্বনাশা
    মিনতি আমার নয়নো রবিতে
    দেখেনা সে, নয়নো ছবিতে।

    6
    4 Comments
  • ইচ্ছে করে লিখিনা!
    অথচ শব্দেরা নিরক্ত
    অনর্থক বাক্য ব্যবহারে!
    অনেক দূরন্ত দিনের গল্প মগজে,
    মগজ থমকে যায় কবজে।
    নিরর্থক বোকা কথা সহজে;
    এসে যায় কাগজে!
    চেয়ে দেখি দিনে-রাতে
    অন্ধ হ’য়ে গগজে।
    কি যে করি
    তোমাদের বুঝাতে
    নিজেই জানিনা কিছু ;
    কি শিখছি
    নিজেকে বাঁচাতে?
    এখনো দীর্ঘ রাতে ;
    একাকী গহীন পথে
    আছি…Read More

    8
    5 Comments
  • চোখের জলবায়ু পরিবর্তন
    আজ কান্না পাচ্ছে ভীষণ
    আমি ভাবতাম আমি অনুভূতিহীন
    এখন শুনছি
    কান্নার শব্দ গ্রন্থন!
    চলে যাঁরা যায় সময়ের সফরে
    দূরত্বের কাছে,দূরে, একা দূরে
    সবাই লুকিয়ে কাঁদে
    নিমগ্ন অনিল নদে
    যে যার মতন।
    চোখের জলবায়ু পরিবর্তন
    আজ কান্না পাচ্ছে ভীষণ।
    এখানেই শেষ কবিতা,
    গদ্য , পদ্য, লিখে
    জীবনের…Read More

    9
    8 Comments
  • Load More Posts
Skip to toolbar