• কবিতা- এক কাপ কফি

    হয়ে যাক এক কাপ কফি
    যেখানে থাকবে ছন্দ
    পাবো আনন্দ
    রইবে না কোনো দ্বন্দ্ব
    কফির আবেশে হারিয়ে যাওয়াই হবে মূলমন্ত্র
    হয়ে যাক এক কাপ কফি
    চিনি এবং দুধ যেমন হয়ে যায় দ্রবীভূত
    বেদনাগুলো হয়ে যাক বাষ্পীভূত
    হয়ে যাক এক কাপ কফি
    বাইরে বৃষ্টি, সাথে কফি আর কি চাই
    ছোট ছোট মুহূর্তেই তো বেঁচে থাকার প্র…Read More

    4
    4 Comments
  • এ যে কোথায় এলাম
    অচেনা এই জায়গায় নিজেকে হারালাম
    তবে ইহা আমি ঠিকই বুঝিলাম
    এই জায়গা মন্দ নয়ে
    তাই বলিয়াইতো এই জায়গায়ই রয়ে গেলাম
    মানুষের বসবাসের চিহ্নতো পাইলাম
    তবে ইহা সুনিশ্চিত না হইলাম যে
    তারা কী রক্ত – মাংসের মানুষ নাকি
    মানুষ রুপে ফানুস?

    2
    1 Comment
  • ক্লাস্টার

    মিলিয়ন, মিলিয়ন ডলার—
    যুদ্ধ-অস্ত্র চালান ব্যবসায়ী,
    পকেট ভারী মিলিয়নিয়ার।
    কূটনীতি, শান্তি স্থাপন,
    আর্থিক ক্ষতিপূরণের সই,
    সমঝোতা চুক্তি—
    শত্রুতার রণতরী।

    বৈরুত, সিরিয়া, ফিলিস্তিন
    লেবানানে কান্না, আহাজারি
    লাশের মিছিলে তোমরা
    শান্তি দিতে এসেছো আমাদের?

    স্টেডিয়াম কর্ণারে বন্দীশিবিরে
    ক্যাফটেরিয়ায় ব্রডকাষ্ট চ্যানেলে
    নিধন…Read More

    3
    2 Comments
    • ভণ্ড কূটনীতির রক্তিম দর্পণ….🖤

    • শব্দের ভেতরে জমে থাকা ক্ষোভ বেদনা আর মানবতার আহ্বান
      অসাধারণ লিখেছেন!

  • আ্যথলেট ফুটবলার

    মিসাইল, বোমা হামলায়
    ভাঙোনি তোমরা রাষ্ট্রের অবকাঠামো;
    সে রাষ্ট্রের জনপথে, রাজপথে
    অগণিত মানুষের লাশের স্রোত।

    সে রাজপথে একজন—
    সহিংসতা, গণহত্যা, যুদ্ধ বন্ধে
    বাস্তুচ্যুত মজলুম শ্রেণি জনতার
    অধিকার আদায়ের প্রতিনিধি।
    পেতে চাইনি তারকা খ্যাতি,
    তবু বিশ্ব শান্তি-সম্প্রীতি
    মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে,
    তোমাদের নিধনের মিশনে
    তা…Read More

    3
    1 Comment
    • শুধু একজন অ্যাথলেটের গল্প নয়, যুদ্ধের মধ্যে হারিয়ে যাওয়া হাজারো স্বপ্নের প্রতিচ্ছবি
      সুন্দর চিন্তার প্রতিফলন।

  • আম
    লেখক – মোঃ নাজমুল আখতার।

    আম টুপ টুপ গাছে আম
    বাগান জুড়ে আছে আম

    পা ধপ ধপ মাটির পথ
    পথ ডিঙ্গিয়ে হই পার

    ঘ্রাণে থক থক বাগান জুড়ে
    অতিথিদের কাছে যাবে সেঁজে

    বাজার শুন শুন শোর গোলে
    পরসা সাঁজিয়ে আছি তার সনে

    লোকে লোকারণ্য বাজার জুড়ে
    আমায় নিয়ে যাবে তার গৃহে

    পথ আঁকা বাঁকা পথ জুড়ে
    চলে যাই তার সাথে
    দেহ মনের সঙ্গী হয়ে
    সপে দেই নিজ প্রাণে..

    3
    4 Comments
  • বারবার বলি— তাকে ভুলে যাও,
    জবাব আসে— মন থেকে বলো না কেনো?

    আমি চুপ করে যাই।
    কারণ মনকে কী করে বুঝাই,
    যে মানুষটা নেই, সে-ই সবচেয়ে বেশি রয়ে গেছে।

    বারবার বলি— তাকে ভুলে যাও,
    জবাব আসে— কাকে? নিজেকে ভুলে কাকে রাখবো?

    যে রাতগুলো জেগে কাটালে,
    যে স্বপ্নগুলো ভেঙে ফেললে,
    যে বুকভরা অপেক্ষা জমিয়ে রেখেছিলে—
    তাদের কোথায় রাখবে?

    বারবার বলি— ত…Read More

    3
    5 Comments
    • ভুলে যাওয়ার ব্যর্থ লড়াই…..🖤

    • কবিতার প্রতিটা লাইন যেন বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস তৈরি করে। বিশেষ করে ওই যে
      ‘যে স্বপ্নে সে ছিল, কোথায় তার কবর করবে?’
      অসাধারণ এক সত্যি কথা!
      খুব গভীর এবং সুন্দর। আপনি খুব ভালো লিখছেন

      • আপনারা কি সুন্দর করে পড়ে কথাগুলো ধরে রাখতে পারেন। আমি অনেক সময় ঠিকঠাক ভাবে জবাব দিই না। আমার এমন ব্যার্থতাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

      • সর্বদা পাশে আছি নিরন্তন শুভেচ্ছা জানবেন

  • তুলটের এপস নাই?

  • এই যে যার জন্য
    নিজেকে ভেঙে চুরে নিঃশেষ করলাম
    সে কেবল ভালোবাসা অভিনয় করেছিল মাত্র
    অথচ আমি শুধু ভালোবেসে দুঃখ আর বেদনার ভার বয়ে গেলাম। মানুষ ভালবাসতে জানে না
    নিঃশব্দে দুঃখ দিয়ে দূরে চলে যায়।

    লেখা: কেয়া ইসলাম

    2
    2 Comments
    • বেদনার ভারে ক্লান্ত মন….🖤

    • যার জন্য সবটুকু উজাড় করে দেওয়া হয়, সেই যখন অভিনয় করে, তখন মেনে নেওয়া খুব কঠিন
      আপনার জন্য অনেক শুভকামনা রইল

  • E lekhata mainly initiate metaphore theke lekha( :

    ফুড ডেলিভারি ম্যান।

    বই, খাতা, কলম, ব্যাগ—
    একাডেমিক ক্লাস গুছিয়ে,
    রেডি করে কাঁধে বোঝা,
    দায়িত্ববোধ চাপায় দেওয়া—
    অভিভাবকদের অমর বাণী…

    তোকে হতে হবে অনেক বড়,
    গর্ববোধ, আদর্শ সন্তান,
    জাতির ভবিষ্যৎ কান্ডারী।

    তোমারই অন্য এক সন্তান,
    তোমাদের মতন সাধারণ
    মধ্যবিত্ত পিতামাতার…Read More

    3
    2 Comments
    • শিক্ষার ভারে কুঁজো পিঠ….🖤

    • কবিতাটা পড়ে সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতার সেই জীবনযুদ্ধের কথা মনে পড়ে গেল। রানার যেমন খবরের বোঝা বয়, আপনার ফুড ডেলিভারি ম্যানও তেমনি মধ্যবিত্তের স্বপ্নের বোঝা বয়ে বেড়াচ্ছে

  • আমার হয়তো তোমাকে পাওয়া হবে না
    পাওয়া হবে না বলেই আমি এখন
    বিশাল এই আকাশের সখ্যতা পাওয়ার আশায়
    দিন রাত এক করে চুক্তি করি
    যা কিছু শূন্যতা থাকবে,তা নিয়ে বিনিময় হবে
    আমি দিব কিছু না পাওয়া,আর
    আকাশ আমায় কৃষ্ণপক্ষেও কিছু জোসনা।

    3
    3 Comments
  • তুমি নেই বলে
    তাপস কুমার দে
    ১৮/০৬/২০২৬

    ছেড়া কাগজের টুকরোগুলোই তোমার স্মৃতি
    জোড়া দিতে দিতে শিশিরের কাব্য পড়ি
    আর নিজেকে টেনে নিয়ে যাই পলাশের বনে
    সেখানে প্রথম ভালোবাসার চিহ্ন রেখেছিলে
    আমার ঠোঁটে

    তবুও বারুদ জ্বলে আমার নাভি মূলে
    বাগানেও দেখি চেনা-অচেনা যে কতো ফুল ফোটে
    শুধু তুমি নেই বলে গোলাপের কাঁটা
    রক্ত চুষে নিলো

    সব ফুল জোছন…Read More

    4
    6 Comments
  • @raisaanjumporshi সাধারণত লিখি না। কি মনে হলো, ভাবলাম তোমার জন্য লিখি দু’লাইন। ভালো লাগলে বলো।

    তোমার হাতের সুতোর ভাঁজে, তুলির ছোঁয়ায় আঁকা,
    গল্পে মজে কাব্য খোঁজে মনটা তোমার ঢাকা।
    ব্যস্ত চোখের শান্ত আলো, লুকিয়ে রাখা জেদ—
    ক্লান্ত দিনেও তোমার বুকেই মিটুক মনের খেদ।
    তুমি আমার নিত্য চেনা, কাব্য-ভরা মন,
    আড়াল থেকে দেখেই তোমায় কাটছে আজীবন।

    3
    3 Comments
    • চমৎকার লেখা

    • আড়ালেই বাঁধা থাকে কাব্য….🖤

    • কাউকে উৎসর্গ করে যখন এমন সুন্দর কবিতা লেখা হয়, তার আবেদনই অন্যরকম।
      আপনার এই সাহস আর ভালোবাসা প্রশংসনীয়। এভাবেই প্রিয়জনকে নিয়ে লিখে যান

  • ইসলাম ধর্ম কেন অন্যান্য ধর্ম থেকে আলাদা? — মেঘনা নদীর পাড়ে চার বন্ধুর আড্ডা

    সন্ধ্যার শেষ আলো পড়েছে মেঘনা নদীর বুকে। নদীর পাড়ে বসে আছে চার বন্ধু—আরিফ, নাবিল, সিয়াম ও রায়হান। চায়ের কাপে ধোঁয়া উঠছে। হঠাৎ রায়হান প্রশ্ন করল,

    রায়হান: পৃথিবীতে এত ধর্ম থাকতে মানুষ কেন ইসলামকে সত্য বলে? ইসলাম অন্য ধর্ম থেকে আলাদা কোথায়?

    আরিফ: প্র…Read More

    2
    3 Comments
  • ফুটবল মেলা: মাঠের বুকে মহোৎসব

    ​সবুজ ঘাসে বলের লড়াই, বিশ্ব মাতাল সুরে,
    কানাডা, মেক্সিকো আর আমেরিকার চেনা-অচেনা পুরে।
    ১২টি গ্রুপে ৪৮ দল, বুকে হাজারো আশা,
    ফুটবল আজ মিলিয়ে দিল সব দেশের ভাষা।
    ​ব্রাজিল, জার্মানি, পর্তুগাল আর ইংল্যান্ডের সেই টান,
    আর্জেন্টিনার আকাশী-সাদা জাগায় কোটি প্রাণ।
    মেসি আজও লড়ছেন ওই জাদুর ছোঁয়া পায়ে,
    এমবাপের গতি ঝড় তো…Read More

    5
    2 Comments
    • এক মাঠে মেলে বিশ্ব…🤍

    • ৪৮ দলের লড়াই আর মেসি-এমবাপের কথাগুলো খুব ভালো লাগল।
      আপনি খুব সহজ করে আমাদের মনের কথাগুলো বলেছেন।
      এভাবেই লিখে যান, অনেক শুভকামনা

  • কুলিন কাক

    একটি শালিকের সাথে চড়ুইদের বৈঠকে
    একটি কাক এসে দাঁড়ালো পুরোহিত হয়েঃ
    তটস্থ সভায় কুলিন কাক বিশাল ভাষনে
    গাইলো নিজের মর্যাদায় বাক আড়ম্বর।
    সকলে নিশ্চুপ ছিল,
    একটি চড়ুই তার চিত্রনাট্য
    তুলে ধরতেই কাক চেচিয়ে উঠলো।
    মলিন মুখাবয়বে কাচুমাচু সভাসদ
    ধেয়ে গেলো চড়ুই এর দিকে।
    এরপর নিমজ্জিত রণতরীঃ
    উড় গেলে প্রতিরোধে।

    3
    5 Comments
    • কাকের রাজে চড়ুই নীরব…..🤍

    • কবিতাটা পড়ে সুকুমার রায়ের ‘হযবরল’ বা ব্যঙ্গাত্মক কবিতাগুলোর কথা মনে পড়ে গেল।
      পশুপাখির গল্পের ছলে এত বড় একটা সত্যি কথা বলে দিলেন!
      আপনার লেখার হাত খুব ভালো, চালিয়ে যান।

    • খুব সুন্দর লেখা। ভালো লাগলো

  • “​অধর্ম বিপণন”
    ——মোস্তাক আহমেদ।
    ================================

    ​তুমি ওখানে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছো উল্লাসে,
    আর এখানে বুকে জ্বেলে দিচ্ছো প্রতিহিংসার আগুন। এখানে ওরা মসজিদ ভেঙে, দেবতার সর্বোচ্চ মূর্তি বানিয়ে ঈশ্বরের উচ্চতা মাপছে!

    ​আফসোস, হিন্দু বা মুসলিমের আগে এরা মানুষ !
    তবুও ধর্মীয় পরিচয় নিয়ে সকালে খবরের কাগজ খুলি, আর রাতে আতঙ্কে চ…Read More

  • ​শান্তির সুবাস: ভালোবাসার আলো

    ​পবিত্রতার চাদরে ঢাকা নিখাদ এক অনুভূতি,
    সত্যের আলোয় জ্বলে যেখানে শাশ্বত চির-জ্যোতি।
    স্রষ্টার প্রেমে মগ্ন যে মন, চেনে সে সুন্দরের রূপ,
    শান্তির সাগরে ডোবে তার হৃদয়, গভীর ও নিশ্চুপ।
    ​মাওয়াদ্দাহ আর রহমাহ্ মাখা দুটি প্রাণের বন্ধন,
    ধরণীকে করে তোলে স্বর্গীয়, জুড়ায় অনুক্ষণ।
    মানবের তরে যে হৃদয়ে জাগে নি…Read More

    4
    2 Comments
    • প্রেমেই জ্বলে শাশ্বত জ্যোতি…..🤍

    • আপনার লেখনী এভাবেই মানুষের হৃদয়ে শান্তির সুবাস ছড়াক।
      শুভকামনা

  • এইযে বৃষ্টি ঝরছে,
    চারদিক জুড়ে যেমন মেঘের তাণ্ডব—
    তেমনই বুকের ভিতর তোমার হাহাকার।
    জানালার কাঁচ বেয়ে জল নামে,
    আর আমার ভেতর বেয়ে নামে
    তোমাকে মনে পড়ার পুরোনো অসুখ।

    মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে।
    মনে হয়, তোমার নামটা বুঝি
    আকাশের বুকেই লেখা ছিলো—
    তাই এত আলোড়ন।

    জানালার পাশে দাঁড়িয়ে ভাবি,
    তুমি কি কোথাও এই বৃষ্টি দেখছো?
    নাকি অন্…Read More

    3
    4 Comments
  • রোদভাঙ্গা মেঘ

    কোনোদিন আসিস যদি ভুল করে আমার আঙ্গিনায়
    দেখা হবে, বলে গেল চল্লিশে দেখা পাওয়া
    শৈশবে হারিয়ে যাওয়া মায়াবি রমনী
    বুকের ভেতরে কাঁপন ধরিয়ে
    আহা এক বাইসন যেন বুনো উল্লাসে লণ্ডভণ্ড করে দিলো
    স্মৃতির সাজানো সজনে বাগান, ধানক্ষেত, কুমড়ো ডাটার ঝার
    ত্বরিত চৈতি ঝড়ের পালক নেড়ে
    মাথার আঁচল আলতো করে সরিয়ে ফের
    ধূসর ধূলিঝড় তুলে হারিয়ে গে…Read More

    3
    4 Comments
    • ‘শরীরের অস্থিমজ্জায় অবিরাম শুনি এক নিঃসঙ্গ ডাহুকের গান’—লাইনটা বুকের ভেতর কেমন যেন একটা শান্ত বিষাদ তৈরি করে দিয়ে গেল। চল্লিশে এসে শৈশবের সেই মায়াবী রমণীর খোঁজ আর রাতজাগা অভিমানের এই কাব্যিক প্রকাশ সত্যিই অনন্য।

    • বুকের ভেতরে কাঁপন ধরিয়ে

    • ধূলিঝড়ে হারায় পুরনো মায়া……🤍

    • পুরানো দিনের কথা মনে করিয়ে দিলেন।
      হারিয়ে যাওয়া কাউকে হঠাৎ ফিরে পাওয়ার সেই অনুভূতিটা

  • Load More Posts
Skip to toolbar