• আমাদের সবচেয়ে ব্যক্তিগত দুঃখ
    কাজী অ্যাডাম

    আমাকে দুঃখের কথা জিজ্ঞেস করলে
    আমি একটি মেয়ের নাম বলি।
    অভাবের কথা জিজ্ঞেস করলে
    আমি আবারও সেই নামটিই বলি—
    যেন একজন মানুষ হারানোই
    পৃথিবীর শেষ অর্থনৈতিক সংকট।

    আমাদের ঘরে চাল কমে আসে,
    আব্বার পকেটে মাসের শেষ সপ্তাহটা দীর্ঘ হয়,
    আম্মার ওষুধের তালিকা প্রতি বছর বাড়ে—
    আমরা সেসবের নাম দিই…Read More

    7
    16 Comments
    • আমাদের সবচেয়ে ব্যক্তিগত দুঃখও
      কখনও কখনও ব্যক্তিগত নয়— 100% right /

      • প্রিয় কবি বন্ধু, একদম ঠিক ধরেছেন। কিছু দুঃখ ব্যক্তিগত মনে হলেও তার শিকড় ছড়িয়ে থাকে সম্পর্ক, সমাজ আর আমাদের চারপাশের বাস্তবতায়। আপনার এই অনুধাবনটিই কবিতার কথাটাকে আরও পূর্ণ করে দিল। অনেক প্রীতি রইল।

    • পড়তে পড়তে কয়েকবার মনে হলো, আরে! ব্যাপারটা তো সত্যিই এমন। খুব সহজভাবে বড় একটা কথা বলে গেলেন।

      • প্রিয় কবি বন্ধু, এই “আরে! ব্যাপারটা তো সত্যিই এমন” অনুভূতিটাই লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি। সহজ কথার ভেতর লুকিয়ে থাকা সত্যটুকু আপনার মনে ধরা দিয়েছে জেনে সত্যিই ভালো লাগল। মন দিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল।

    • Kazi Adam, জীবনের প্রতিটি স্তরের এই গভীর অনুভূতিগুলো পাঠককে খুব সহজে নিজের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আপনার এই সুন্দর লেখার পাশাপাশি গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক ও কমেন্ট করে সক্রিয় থাকার অনুরোধ রইল যাতে আমাদের এই প্ল্যাটফর্মটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর ও মননশীল পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। লেখাটি পাঠককে নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করেছে, এটাই আমার বড় প্রাপ্তি। আর অবশ্যই, সহযাত্রীদের লেখায় লাইক, কমেন্ট ও মতামত দিয়ে পাশে থাকার চেষ্টা করি এবং প্রতিদিন আরও সক্রিয় থাকার চেষ্টা থাকবে। আপনাদের সবার অংশগ্রহণেই আমাদের এই সাহিত্যভুবন আরও প্রাণবন্ত হয়ে উঠবে।…Read More

    • বাহ্ চমৎকার

      • প্রিয় কবি বন্ধু, আপনার এই আন্তরিক প্রশংসাটুকু সত্যিই আনন্দ দিল। হৃদয় থেকে কৃতজ্ঞতা ও অনেক প্রীতি রইল।

    • প্রেমের ছায়ায় ঢাকা জীবনের নীরব ক্ষতগুলোই এখানে সবচেয়ে গভীর হয়ে ওঠে…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, আপনি কবিতার ভেতরের নীরব ব্যথাটুকু খুব সুন্দর করে ধরেছেন। প্রেমের আলো যতটা উজ্জ্বল, তার ছায়ায় লুকিয়ে থাকা ক্ষতগুলোও ততটাই গভীর। আপনার এই অনুভব সত্যিই ভালো লাগল।

    • সামাজিক-মনস্তাত্ত্বিক সত্যি উপলব্ধি করলাম😊😊

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর উপলব্ধি সত্যিই ভালো লাগল। ব্যক্তিগত অনুভূতির ভেতর সামাজিক ও মনস্তাত্ত্বিক সত্যটুকু আপনি খুঁজে পেয়েছেন, এটাই লেখকের বড় প্রাপ্তি। অনেক প্রীতি রইল।

    • লেখাটা পড়ে খুব ভালো লাগলো, একদম মনের কথাগুলোই যেন আপনার লেখায় ফুটে উঠেছে। সত্যিই তো, নিজের জীবনের আসল অপ্রাপ্তিগুলোর চেয়ে প্রেমের কষ্টকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আপনার মতে, বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের কথাগুলো কেন আমাদের কবিতায় ঠিকঠাক উঠে আসে না?

      • প্রিয় কবি বন্ধু, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। আমার মনে হয়, বাস্তব জীবনের কঠিন লড়াইগুলো এতটাই প্রতিদিনের ও কাছের যে আমরা সেগুলোকে অনেক সময় কবিতার মতো করে দেখতে পারি না। অথচ প্রেমের ক্ষতকে একটু দূর থেকে দেখলে তার ভাষা সহজে ধরা পড়ে। আপনার এমন গভীর পাঠ ও প্রশ্ন সত্যিই ভাবিয়ে দিল। অনেক প্রীতি রইল।

    • সুন্দর করে লিখেছেন ভাই

      • ভাই, আপনার ভালো লাগাটুকুই লেখার আনন্দ বাড়িয়ে দেয়। মন দিয়ে পড়ে সুন্দর কথাটি জানানোর জন্য কৃতজ্ঞতা।

  • নক্ষত্র দুটো
    মাহমুদ হায়াত
    শরীর-শরীর রাত নেমে এলে নিভে যায় ঝাড়বাতি,
    তৃষ্ণায় জ্বলে ওঠে দুইজোড়া জোনাকচোখ,
    একুরিয়ামের জলে সাঁতারাতে থাকে রঙিন মাছ ,
    আর অস্তমিত সূর্য মুখ গোজে বুকের উপত্যকায়।
    জাদুকরী হাত দুটোও বুঝে নেয় যুগল ভূখণ্ডের মালিকানা,
    অতপর তুমুল কোলাহলে প্রতিমার শরীর থেকে খসে গেলে কাঁদামাটি ,

    নক্ষত্র দুটো আবার পাশাপাশি ঘুমিয়ে পড়ে।

    3
    5 Comments
    • একটু রহস্যময়, একটু আবেগী—কবিতার আবহটা ভালো লেগেছে।

    • আপনার লেখা “তৃষ্ণায় জ্বলে ওঠে দুইজোড়া জোনাকচোখ” লাইনটি এক গভীর আবেগের নিবিড় অনুভূতির কথা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। শব্দের এমন সাবলীল প্রয়োগ এবং বর্ণনাভঙ্গি বেশ চমৎকার, তাই আপনার এই মুগ্ধতা ছড়ানো লেখনী চালিয়ে যেতে অনুরোধ রইল।

    • দেহের উন্মাদ জোয়ার শেষে দুই নিঃসঙ্গ নক্ষত্রে ফিরে আসে নীরব সহাবস্থানের ঘুম…..🤍🖤

    • Mahmud Hayat, আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, দারুণ লিখেছেন তো!

  • #অপত্যাশিত_কথা

    #পর্ব_৫

    #লেখিকা_নাদিয়া রিফাত রিতু

    (গল্পের নায়ক কে হবে এখনো বলা যাবেনা তবে বেঞ্চে বসা ছেলেটাকে ছেলেটা বলতে কেমন যেন লাগছে পাঠকের ও হয়তো ভালো লাগছেনা ছেলেটার নাম  রুহান তবে গল্পের লামিয়া এখনো জানেনা সময় হলে জানবে প্রিয় পাঠকরা লামিয়া কে আবার বলে দেবেন না।)

    রুহান বললো ,আজকে আপনাকে অন্যরকম লাগছে।

    লামিয়া বললো…Read More

    4
    7 Comments
    • নাদিয়া রিফাত রিতু, আপনার লেখায় রুহানের এই কথাটি— “না আমি ওকে পছন্দ করিনা আমি অন্য কাউকে পছন্দ করি”—বেশ চমৎকার একটি অনুভূতির মুহূর্ত তৈরি করেছে। খুব সাবলীল ভঙ্গিতে কথোপকথনের মাধ্যমে চরিত্রগুলোর মনের কথা ফুটিয়ে তোলার কৌশলটি আপনাদের সৃজনশীলতার এক অনন্য বহিঃপ্রকাশ। এই সুন্দর ধারা বজায় রেখে নিয়মিত লিখলে আগামীতে আরও দারুণ কিছু উপহার পাব বলে আশা করি।

    • না-বলা ভালোবাসার মিষ্টি ইশারায় কৈশোরের দিনগুলো যেন নীরব বসন্তের গল্প হয়ে ওঠে…..🤍🖤

    • শেষে “অন্য কাউকে পছন্দ করি” বলে রুহানের যে ইঙ্গিতটা দিলো, এইটা পরের পর্বের জন্য আগ্রহ তৈরি করে দিলো😌😊👌

    • গল্পের রুহানের এই যে “আমার সাথে কথা বললে নাম্বার পাবেন না, প্রেম তো হবে” লাইনটা পড়ে একদম হাসি পেয়ে গেলো। রুহান যে লামিয়াকে পছন্দ করে সেটা কি লামিয়া খুব দ্রুত বুঝতে পারবে বলে আপনার মনে হয়?

    • রুহানের ঈঙ্গিতটা অন্যদিকে ইশারা করলো।

  • মায়ের দোয়া

    — ইসমাঈল মজুমদার

    জীবন যখন অচেনা পথে মেলে আঁধার-জাল,
    মায়ের দোয়া প্রদীপ হয়ে দেখায় পথের কাল।
    দুর্বিপাকে দিগন্তজুড়ে ঝড়ের উন্মাদনা,
    মায়ের দোয়া বুকে থাকলে হারায় সব ভয়-ভাবনা।

    কণ্টকিত পথের ধুলো পায়ে যখন লাগে,
    মায়ের দোয়া নীরব ছায়া হয়ে পাশে জাগে।
    ভাগ্য যদি বিরূপ হয়ে রুদ্ধ করে দ্বার,
    মায়ের দোয়া খুলে দেয় যে সম্ভাবনার পার।

    আমার…Read More

    2
    4 Comments
    • পড়ে নিজের মায়ের কথা মনে পড়ে গেলো।

    • “মায়ের দোয়া প্রদীপ হয়ে দেখায় পথের কাল”—এই পঙক্তিটি যেমন গভীর আবেগময়, তেমনি এর ভেতর দিয়ে মাবোনের যে অসীম শক্তি ফুটে উঠেছে তা হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে। আপনার এই অসাধারণ অনুভূতির প্রকাশ আমাদের মনে করিয়ে দেয় যে মায়ের ভালোবাসা ঠিক যেন পরম আশ্রয়ের মতো, তাই আপনি অনায়াসে আপনার লেখনী দিয়ে এই ধারাটি আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।

    • মায়ের আশীর্বাদের ছায়ায় জীবনের প্রতিটি অন্ধকার পথও সাহসের আলোয় ভরে ওঠে…..🤍🖤

    • অনুভূতির ডাইরি, “মায়ের দোয়া প্রদীপ হয়ে দেখায় পথের কাল” – কথাগুলো ভীষণ সুন্দর আর একদম মনের কথা লিখেছন আপনি।

  • অরণ্যের শেষ প্রহর

    (অধ্যায় ছয়)
    রিসোর্টে প্রথম ঘটনার পরের সকালটা অস্বাভাবিক নীরব ছিল। মেঘদূত মাউন্টেন রিসোর্টের নির্মাণ এলাকায় প্রতিদিন সকাল হলেই যে হৈচৈ শুরু হতো, সেদিনও তার ব্যতিক্রম হওয়ার কথা ছিল না। শ্রমিকেরা ঘুম থেকে উঠে চা-সিগারেট খাবে, কেউ বাঁশ কাঁধে নিয়ে বের হবে, কেউ মাটি কাটার জায়গায় যাবে, মেশিনের ইঞ্জিন গর্জে উঠবে, ট্রাকের চ…Read More

    3
    5 Comments
    • ‘তোমরা এখনো আমাকে বুঝতে পারোনি’ — রেজোয়ানের পরবর্তী পদক্ষেপ নিয়ে দারুণ কৌতূহল হচ্ছে।

    • অরণ্যের রহস্যময় পরিবেশ আর রেজোয়ানের চরিত্রচিত্রণ যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা বেশ চমৎকার হয়েছে। “পাহাড় কখনো নিজের সব রহস্য একবারে প্রকাশ করে না”—এই লাইনটি যেমন গভীর, তেমনি পাঠকদের মনে কৌতূহল জাগিয়ে তোলার জন্য দারুণ একটি উপায়। আপনার লেখনীর এই রহস্যময় আবহে ডুবে থাকতে ভালো লাগছে, তাই কলম এভাবেই সচল রাখুন।

    • পাহাড়ের নীরব অন্ধকারে রহস্যের ছায়া আরও গভীর হয়ে ওঠে…..🤍🖤

    • রেজোয়ানের সেই রহস্যময় কৌশলটা অসাধারণ, একজন পাহারাদারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েও “মারতে আসে নাই” এই কথাটা বলানোটা তার উদ্দেশ্যটা স্পষ্ট করে না দিয়েও একটা রহস্য রাইখা দিলো😀😀

    • বিষণ্ন সুমন, অরণ্যের রহস্য আর রেজোয়ানের চরিত্র নিয়ে আপনার এই লেখাটি একদম দারুণ হয়েছে। “পাহাড় কখনো নিজের সব রহস্য একবারে প্রকাশ করে না”—আপনার গল্পের এই লাইনটা সত্যি বেশ গভীর। রহস্যে ঘেরা এই পাহাড়ি পরিবেশের বর্ণনা পড়ে সত্যিই খুব ভালো লাগল, পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

  • ছেলেবেলার স্কুল
    মাহমুদ হায়াত
    ছেলেবেলার স্কুল আর স্কুল পালানো
    সেই দিনগুলো এখন আমার কাছে,
    মাতৃকোলে যেন স্বস্নেহে শিশু দোলানো
    মধুময় অম্লান স্মৃতিতে মিশে আছে।
    বাবার পকেট হাতানো পয়সা কিছু,
    পকেটে নিয়ে,খুশিতে তিলেখাজা কিনে,
    পালিয়েছি স্কুল কখনো ভাবিনি পিছু,
    পরদিন টিচার দিতেন কান টেনে।

    বয়স বেড়েছে চুল দাড়ি আঁধ…Read More

    4
    6 Comments
    • সনেট আকারে লেখা এই কবিতাটা পড়তে দারুণ লাগলো।

    • আপনার লেখাটি পড়ে ছেলেবেলার সেই সরল ও মিষ্টি দিনগুলোর কথা মনে পড়ে গেল, যেখানে শৈশবের দুষ্টুমি আর স্কুলের ঘণ্টার সুরগুলো এক অদ্ভুত মায়ায় জড়িয়ে আছে, তাই আপনি এভাবেই আরও নতুন নতুন সুন্দর সব স্মৃতি কলমের ডগায় ফুটিয়ে তুলুন।

    • শৈশবের দুষ্টুমিভেজা দিনগুলো আজও স্কুলের ঘণ্টাধ্বনিতে মধুর স্মৃতির দরজা খুলে দেয়…..🤍🖤

    • দুষ্টুমির সেই দিনগুলা কী সুন্দর😌😌

    • আপনার লেখা এই লাইনটি—”মধুময় অম্লান স্মৃতিতে মিশে আছে”—পড়ার সময় সত্যিই বেশ ভালো লাগছিল। ছোটবেলার সেই স্কুল পালানো আর টিচারের কান টেনে দেওয়ার ঘটনাগুলো একদম জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে উঠল। লেখাটা খুব চমৎকার হয়েছে, একদম মনের গভীরের কথাগুলো উঠে এসেছে আপনার কবিতায়।

  • ‘মৃতসাগর’
    মাহমুদ হায়াত
    তখন ঢেউ ঢেউ আকাশ ছাঁদের উপর,
    উটের ক্যারাভেনে ঘুম চোখে ফেরে ক্লান্ত মুসাফির।
    ভাটফুল ঠোঁটে বুকের কার্নিশে জমা নির্জন রাত,
    নিজের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত সমুদয় নদী।
    দুটো ঘুমশালিক এক পায়ে দাঁড়ানো,
    গল্পের শেষে তারার আলিম্পন টিপ্পনী কাটে
    খড়কুটো ঠোঁটে পাখিবেলা শেষ হয়।
    ঝোপ ঝোপ দুধারে ফোটা রডোডেনড্রোন।
    বিরান মাঠ…Read More

    4
    5 Comments
    • সহজে বোঝা যায় না, কিন্তু পড়তে ভালো লাগে—এই কবিতাটা তেমনই।

    • ‘বুকের উঠোনে মৃতসাগর চাইলেই ভাসতে পারো’—এই লাইনটির গভীর অনুভব আমাকে ভীষণ মুগ্ধ করেছে, আর আপনার এই চমৎকার লেখাটি পাঠকদের মনে এক শান্ত আবেশ ছড়িয়ে দিক—এটাই একান্ত কামনা করি।

    • নির্জনতার বিস্তীর্ণ প্রান্তরে আত্মমগ্ন মনই যেন নিজের ভেতর এক অদ্ভুত সাগর আবিষ্কার করে…..🤍🖤

    • Mahmud Hayat, আপনার লেখা এই কবিতার শব্দগুলো একদম অন্যরকম একটা ঘোর তৈরি করে দিল। এত সুন্দর আর ছিমছাম অনুভূতির বর্ণনা খুব একটা সচরাচর চোখে পড়ে না।

  • সন্ধ্যা
    কবি ইমদাদ শাহ্
    সন্ধ্যা হলো সূর্যি ডুবে ডুবে
    আধার তার পর্দা নামায় পুবে
    সাঁঝের আকাশ কালো কালো
    পশ্চিমের ধার রক্ত আলো
    সবুজ পারুল ধানক্ষেত মিশে একাকার
    সূর্যটি মাথা পেতে দেয় যেন সে সন্ধ্যার
    নদীর জলছাপে সন্ধ্যা মুঠি মুঠি
    এবার বুঝি সূর্যের হয়েছে ছুটি
    গোধূলির ঝিলমিল আলো ধিকধিক
    সন্ধ্যারা তড়িঘড়ি ছুটছে সেদিক
    রাখাল কৃষক জেলেদ…Read More

    3
    6 Comments
    • একরাশ মুগ্ধতা!!
      গ্রামবাংলার গোধূলিলগ্নের দৃশ্যকল্পগুলো মনে গেথে থাকার মত, শুভেচ্ছা নেবেন!

    • গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে।

    • সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রকৃতির বদলে যাওয়ার ছবিটা খুব ভালো লাগলো

    • কবি ইমদাদ শাহ্, আপনার এই চমৎকার লেখায় প্রকৃতির রূপ পরিবর্তনের দৃশ্যগুলো যেভাবে ফুটে উঠেছে তা অত্যন্ত স্নিগ্ধ ও প্রাণবন্ত, তাই আপনি যদি চান তবে কোনো কোনো জায়গায় শব্দ চয়নের ছোটখাটো অদল-বদল করে বর্ণনাটিকে আরও গভীর করে তুলতে পারেন, আপনার লেখনী এভাবেই আমাদের মুগ্ধ করে রাখুক।

    • রক্তিম গোধূলির কোমল ছায়ায় গ্রামবাংলা যেন নীরব সৌন্দর্যের এক মায়াময় ছবিতে ঢেকে যায়…..🤍🖤

    • আপনার লেখা সন্ধ্যা নিয়ে কবিতাটা পড়ে মনটা একদম শান্ত হয়ে গেল, অসাধারণ লিখেছেন।

  • সন্ধ্যা গীতি
    কবি ইমদাদ শাহ্
    ওগো সন্ধ্যা তোমার পরশ বুঝি
    লাগিল আমার গায়
    এত রূপে রূপে রাঙালে তুমি
    দু চোখ জুড়িয়ে যায়
    এত সুন্দর বিরহী রূপ তোমার
    শিউলি বকুল কামিনী বনের বায়

    এসো এসো এসো হে সন্ধ্যা

    এসো এসো সৌরভে
    আলতো আলতো ঠোঁটে কথা কবে
    তবু চোখের পাতায় পাতায় মোর মন পরে রবে

    রবে রবে সৌরভে
    মম হৃদয় গহীন অনুভবে
    ব্যথা ব…Read More

    4
    7 Comments
    • সুরের বুনন সত্যিই অনবদ্য!

    • এতো সুন্দর কিযে বলি

    • কবিতাটা পড়ে মনে হলো, সন্ধ্যা শুধু সময় না—একটা অনুভূতিও বটে।

    • কবি ইমদাদ শাহ্, আপনার এই লেখাটিতে ‘শিউলি বকুল কামিনী বনের বায়’ অংশটি দারুণভাবে প্রকৃতির এক শান্ত আমেজ ফুটিয়ে তুলেছে। আপনার লেখায় সন্ধ্যার যে রূপ ও বিরহের ছোঁয়া ফুটে উঠেছে, তা পাঠকের মনে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়। এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত থাকুক এবং আপনার লেখনী আরও প্রাণবন্ত হয়ে উঠুক।

    • রক্তিম গোধূলির কোমল ছায়ায় গ্রামবাংলা যেন নীরব সৌন্দর্যের এক মায়াময় ছবিতে ঢেকে যায়…..🤍🖤

    • সন্ধ্যাবেলার আবেগময় সৌন্দর্যটা দারুণ লিখছেন😊😊

    • ইমদাদ শাহ্, আপনার কবিতার ‘এত হাসি এত গান এত কথা, তবুও যেন চারিদিকে মৃদু নীরবতা’ লাইনটি অসম্ভব সুন্দর লেগেছে। আমাদের গ্রুপের বাকিদের লেখাতেও একটু লাইক আর কমেন্ট করে তাদের উৎসাহ দেবেন, এতে আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হবে।

  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    কবি ইমদাদ শাহ্ changed their profile picture

    4
    3 Comments
  • উপকথা ১২ অক্টোবর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    স্পর্শে যদি ভয় ভাঙে
    আশিক ও সীনার আতঙ্ক-কাহিনি ৩

    অভিশাপ লেখা দেয়ালে
    তৃতীয় কেসটা ছিল অন্য রকম বিপজ্জনক, কারণ এইবার শত্রুটা কোনো ভূত না, কোনো বাড়ি না — এইবার শত্রু ছিল একটা লেখা। একটা অভিশাপ, দেয়ালে খোদাই করা, পুরনো হরফে, আর যে কেউ সেই লেখাটা পড়ে ফেলত, সে সাত দিনের মধ্যে মারা যেত রহস্যজনকভাবে।
    এই দ…Read More

    3
    4 Comments
    • আপনার লেখাটি পড়ে এক অপূর্ব মায়াবী জগতের অনুভূতি হলো, বিশেষ করে “এই দুনিয়ায় সত্যিকারের সান্ত্বনা শুধু শব্দে হয় না, স্পর্শে হয়” – এই লাইনটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।

    • ভয় আর মমতার মায়াবী মেলবন্ধনে সত্যের স্পর্শেই অশান্ত আত্মারা খুঁজে পায় মুক্তির আলো…..🤍🖤

    • অভিশাপের সেই কেসটায় সত্য প্রমাণের মাধ্যমে মুক্তি দেওয়ার আইডিয়াটা👌😌

    • আপনার লেখা আশিক ও সীনার এই গল্পগুলোর মধ্যে ‘মন থেকে ভালোবাসা থাকলে দুইজন মানুষ স্বপ্নেও দেখা করে ফেলে, তাতে ভূত-প্রেত লাগে না’— এই লাইনটা আমার খুব ভালো লেগেছে। আপনি কি আশিক আর সীনার সম্পর্কের মতো এমন কোনো রহস্যময় কিন্তু মিষ্টি প্রেমের গল্পের আরও কিস্তি লিখবেন?

  • প্রবন্ধ :
    গৃহিণী পরিবার, সমাজ ও দেশের অদৃশ্য চালিকাশক্তি

    গবেষণায়: মোহাম্মদ মিজানুর রহমান ( কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
    বি. এস সি (গণিত) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বি. এড।

    সারসংক্ষেপ

    গৃহিণী পরিবারের এমন এক গুরুত্বপূর্ণ সদস্য, যার শ্রম, দায়িত্ববোধ ও সেবার ওপর একটি পরিবারের সার্বিক স্থিতিশীলতা নির্ভর করে। যদিও গৃহিণীর কা…Read More

    6
    4 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), গৃহিণীদের নিঃস্বার্থ অবদানের যে গভীর সত্যটি আপনি খুব সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন, তা পড়ে পরিবার সম্পর্কে আমার হৃদয়ে এক গভীর কৃতজ্ঞতাবোধ জাগ্রত হয়েছে এবং আপনি চাইলে গৃহিণীদের দৈনন্দিন কাজের পাশাপাশি তাদের মানসিক দৃঢ়তার দিকটি নিয়ে আরও দু-একটি বাস্তব উদাহরণ যোগ করতে পারেন…Read More

    • গৃহিণীর নীরব শ্রমেই পরিবার, সমাজ ও সভ্যতার অদৃশ্য ভিত্তি প্রতিদিন শক্ত হয়ে ওঠে…..🤍🖤

    • আমরা প্রতিদিন এইগুলা কতটা অবহেলা করি🙁🙁

    • মোহাম্মদ মিজানুর রহমান, গৃহিণীরা যে আসলে সব পেশার মূল চালিকাশক্তি, তা আপনার লেখায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। ‘তিনি হলেন পারিবারিক পরিবহনের ড্রাইভার’—এই লাইনটি পড়ে সত্যিই খুব ভালো লাগল।

  • অভিমানের দাস্তান

    নিশীথের অন্ধকার-
    সে তো মোর কান্নার রাজসাক্ষী
    বুকের চওড়া পাঁজর-
    সে তো মোর বেদনার দোররক্ষি।।

    আকাশের নীলিমা-
    সে তো মোর অভিমানের দাস্তান
    ধূসর মেঘপুঞ্জ-
    সে তো মোর দুঃখের আস্তরণ।।

    উত্তাল ঢেউয়ের নদী-
    সে তো মোর চোখের প্রতিচ্ছবি
    তুষের নীরব অগ্নি-
    সে তো মোর হৃদয়ের পৃথিবী।।
    -১৪/০৯/২০২৬

    6
    7 Comments
    • অভিমানটা যেন পুরো কবিতাজুড়ে নীরবে কথা বলছে।

    • মোস্তফা কামাল সাকি, আপনার লেখনীর ছন্দে ফুটে ওঠা অনুভূতির গভীরতা এবং নিশীথ ও তুষের আগুনের মতো শক্তিশালী চিত্রকল্পগুলো ভীষণ ভালো লেগেছে, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য আপনার প্রতি রইল অনেক শুভকামনা।

    • নীরব অভিমানের আড়ালে জমে থাকা কান্নাই যেন আকাশ, মেঘ আর ঢেউয়ে নিজের ভাষা খুঁজে পায়…..🤍🖤

    • প্রকৃতির প্রতিটা রূপে নিজের কষ্টের প্রতিচ্ছবি খুঁজে পাওয়াটা অসাধারণ লাগলো😌😌

    • আপনার কবিতাটা পড়ে খুব গভীর এক অনুভূতি কাজ করছে মনের মধ্যে। শব্দের বুননগুলো একদম মনের আয়নার মতো পরিষ্কার আর সুন্দর হয়েছে। সত্যিই দারুণ লিখেছেন আপনি!

  • ছোটবেলার একটা প্রিয় খেলনা কিংবা একটা দামী চকোলেট না পাওয়ার বেদনার কাছে বড়বেলার সকল দু:খ কষ্ট ম্লান হয়ে যায়। ওই বয়স টা তো সুখের,শান্তির!! তখন কেন কষ্ট থাকবে, হাহাকার থাকবে। কেন চোখের জল গোপনে লুকাতে হবে।

    আশেপাশে অনেকেই আছে যাদের ছোটবেলা টা কাটে না পাওয়ার বেদনায়। আজ তারা হয়তো অনেক প্রতিষ্ঠিত কিংবা লড়াই করছে প্র…Read More

    7
    8 Comments
    • কিছু না-পাওয়া মানুষকে ভেঙে দেয়, আবার কিছু মানুষকে আরও মানবিক করে তোলে। সুন্দর উপলব্ধি।

    • শায়লা এ্যামিন, শৈশবের অতৃপ্ত মুহূর্ত আর পরিণত বয়সের মানবিক উপলব্ধির মিশেলে আপনার লেখাটি দারুণ গভীরতা পেয়েছে, যেখানে আপনার নিজের অভিজ্ঞতার আলোকে বিষয়টিকে আরেকটু সংক্ষেপ করলে পাঠকের মনের ওপর এর প্রভাব আরও জোরালো হতে পারে বলে মনে হয়, তবে আপনার এই সচেতন আর সহমর্মী লেখনী সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।

    • ছেলে বেলার অনুভূতি গুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন

    • শৈশবের না-পাওয়া কষ্টই অনেক হৃদয়ে এমন মানবিকতা জাগায়, যা মানুষকে অন্যের অশ্রুর কারণ হতে দেয় না…..🤍🖤

    • “তারা জানে তাদের শেকড় কোথায়” এই লাইনটা মনে গেঁথে বসে গেলো, নিজের কষ্টের স্মৃতি থেকেই যে মনুষ্যত্ব জন্ম নেয়

    • শায়লা এ্যামিন, “নিজের দু:খকে সুখের মোড়কে না ঢেকে বরং মাটির কাছাকাছি থেকে বেঁচে থাকার এই বোধটা সত্যিই খুব সুন্দর লেগেছে আমার। আমাদের এই প্ল্যাটফর্মের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু সময় নিয়ে লাইক বা কমেন্ট করবেন, তাহলেই আমাদের গ্রুপটা আরও প্রাণবন্ত থাকবে।

    • ওই বয়স টা তো সুখের,শান্তির!!

  • আমার খুব কাঁদতে ইচ্ছে করছে
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আমি বলছি না,
    কেউ আমার ভালো চায় না।
    কেউ কেউ তো খুব ভালোই চায়—
    শুধু আমি ভালো আছি কিনা,
    সেটা জানতে চায় না কেউ।

    কখনো বলি না,
    আমি খুব কষ্টে আছি।
    কষ্টে থাকলে মানুষ কাঁদে,
    আমি তো কাঁদিও না—
    শুধু মাঝরাতে হঠাৎ
    ঘুম ভেঙে যায়,
    তারপর অনেকক্ষণ
    অন্ধকারের দিকে তাকিয়ে থাকি।…Read More

    5
    8 Comments
    • “একটু পাশে বসো”—শেষের কথাটা সত্যিই বুকের ভেতর লাগলো।

    • শাহ্ আলম আল মুজাহিদ, মানুষের ভিড়ে লুকিয়ে থাকা একাকীত্বের এমন হৃদয়স্পর্শী বহিঃপ্রকাশ এবং গভীর নীরবতার প্রতিটি পঙ্‌ক্তি পাঠক হিসেবে আমার হৃদয় ছুঁয়ে গেছে, তাই আপনার কলমের এমন সাবলীল ও মানবিক প্রকাশ যেন আগামীতেও নিয়মিত আমাদের মুগ্ধ করে।

    • নিঃশব্দ একাকিত্বের ভেতর জমে থাকা কান্না আজ শুধু একজন নীরব সঙ্গীর উষ্ণ উপস্থিতি চায়…..🤍🖤

    • “তুই কেমন আছিস” এই সহজ প্রশ্নটা না শোনার আক্ষেপটা😌😌

    • শাহ্ আলম আল মুজাহিদ, আপনার লেখাটা পড়ে মনের ভেতরটা অদ্ভুত রকমের ভারী হয়ে গেল, যেন নিজের না বলা কথাগুলোই ফুটে উঠেছে এখানে।

  • অন্ধকারে আলোক অভেদ্য সীমান্ত-বেড়াজাল পেড়িয়ে
    ওরা যুগল পায়ে এগিয়ে যেতে চায় সুদূরে…
    সভ্যতার অসাম্য রীতি অস্ফুট অভ্যন্তরে
    জড়িয়ে ধরে বিবেক বচন…
    তবু প্রীতি অনুসারে সকল বাধা অগ্রাহ্য করে
    এগিয়ে যায় সন্তর্পনে…
    নাতিদীর্ঘ অসম সে পথচলা…
    ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে,
    আবেগী হৃদয় ভালোবাসা খুঁজে ফেরে…
    প্রতিফল-প্রতিদান অজানা
    তব…Read More

    5
    7 Comments
    • সোহেল রানা, আপনার লেখা ‘ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে’ লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি প্রকাশ পেয়েছে আপনার লেখায়।

    • প্রেমের পথ কখনো সহজ না, তবু মানুষ হাঁটে।

    • ‘ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে’—এই লাইনটি পড়ে আপনার লেখার গভীরতা ও আবেগের মেলবন্ধন মন ছুঁয়ে গেল। জটিল সব অনুভূতির মাঝে ভালোবাসার যে অটল যাত্রা আপনি তুলে ধরেছেন, তা পাঠকের মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয়। আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও নতুন রূপ পাবে বলে আশা রাখি, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা যেন সবসময় অব্যাহত থাকে।

    • বাধা আর অসাম্যের অন্ধকার পেরিয়ে ভালোবাসার সাহসী পদচারণাই শেষ পর্যন্ত জয়ের পথ আঁকে…..🤍🖤

    • ২০১৭ সালে লেখা হলেও এই থিমটা আজও প্রাসঙ্গিক , দারুণ লিখছেন😯👌

  • ❝দেয়াল❞
    —মোস্তাক আহমেদ।
    =============================

    ​মেঘ ছড়িয়ে যায়, দূর অজানায়, শুন্যতার খাম-খেয়ালে,
    বুক পাতলে নদী বহে নিরুদ্দেশে, কান পেতেছি দেয়ালে

    দেয়ালের কান ছিঁড়ে নিয়ে উড়ে গেছে কোথাকার চিল
    জড়িয়ে ধরার অভিনয়ে প্রত্যেকে গড়ে নিয়েছি পাচিল

    এ বাড়ি পুজো, ও বাড়ি ঈদ, কারো বাড়ি ক্ষুধা ক্ষুরধার
    যার যার সীমান্তে বেড়া বা দেয়া…Read More

    3
    5 Comments
    • Khondkar Mostaque Ahmed, দেয়াল নিয়ে লেখা আপনার এই দারুণ কবিতাটা পড়ে একদম চুপ হয়ে গেলাম, খুব সুন্দর লিখেছেন।

    • বলার ভাষা খুজে পেলাম না

    • দেয়াল তো শুধু ইটের না, মানুষের মনেও কত দেয়াল!

    • আপনার এই লেখাটির ‘যার যার সীমান্তে বেড়া বা দেয়াল তুলে লুকাই আঁধার!’ পঙক্তিটি মনের গভীরের এক দারুণ সত্যকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। মানুষের মনের লুকানো সব টানাপোড়েন আর সম্পর্কের মাঝে গড়ে ওঠা অদৃশ্য দেয়ালগুলোর কথা আপনি যেভাবে তুলে এনেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন সুন্দর ও গভীর চিন্তার বহিঃপ্রকাশ আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থ…Read More

  • * অবৈধ পরকিয়া ভালোবাসা নহে *

    প্রেমের সূচনা:- এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে,
    সবাই সুন্দরের পূজারী।
    এ কথা সবার জানা,
    যে মানুষের মন যত সুন্দর
    তার,
    ভালবাসা হয়ে থাকে তত পবিত্র।
    পৃথিবীতে,ধনী,গরীব,মধ্যবৃত্ত পরিবারের সকল ছেলে মেয়ের ভালবাসার
    অধিকার আছে।
    আর,
    প্রত্যেক ছেলে মেয়ের জীবনে একটা বিশেষ সময়ে প্রেম জাগে।
    যখন,
    বাল্যকাল অতিক্…Read More

    3
    5 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো কারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথাগুলো অনেক বেশি জরুরি ছিল।

    • ভালোবাসা যদি সম্মান আর দায়িত্ব না শেখায়, তাহলে সেটা নিয়ে ভাবার দরকার আছে।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখায় আবেগ ও অনুভূতির যে গভীর প্রকাশ ঘটেছে তা পাঠকদের মনে এক ধরণের সচেতনতার বার্তা পৌঁছে দেয়। প্রতিটি শব্দের মাধ্যমে পবিত্র সম্পর্কের মর্যাদা ও মূল্যবোধ নিয়ে আপনার এই ভাবনাগুলো সত্যিই প্রশংসার দাবি রাখে, তাই সামনের দিনগুলোতে আরও এমন চমৎকার সব লেখা উপহার দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন বলে আশা করছি।

  • উপন্যাসঃ তটরেখার বিজয়

    অষ্টম পরিচ্ছেদ: মাটির টানে মিছিল
    খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো উপকূলে। ড্রেজার মেশিন আসছে। সরকার এই নদীর বুক চিরে বিশাল এক নৌ-পথ করবে, যার জন্য ড্রেজিংয়ের সমস্ত বালু ফেলা হবে রাশেদদের সেই কষ্টের চরে। যে চরে মাত্র কয়েকদিন আগে নোনা-সহিষ্ণু ধানের চারা লাগানো হয়েছে, সেটি বালুচাপা পড়ে এক বন্ধ্যা মরুভূমি হয়ে যাবে।…Read More

    2
    2 Comments
    • মনে হচ্ছে তটরেখার আসল যুদ্ধটা এখন থেকেই শুরু হলো।

    • Syed Farah, মাটির প্রতি মানুষের এই অকৃত্রিম টান এবং কুসুমের অদম্য সাহসের বর্ণনা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনি চাইলে এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের অনুভূতিগুলোকে আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন, যা পাঠকদের আরও গভীরভাবে আচ্ছন্ন করবে। আপনার এই চমৎকার লেখাটি অনেক দূর এগিয়ে যাক এবং আপনার সৃজনশীলতা সবসময় অম্লান থাকুক।

  • Load More Posts
Skip to toolbar