• প্রবন্ধ শিরোনাম:
    হিংস্রতা ও বুদ্ধিমত্তায় মানুষের ক্রমবিকাশ ও ধ্বংস

    সারসংক্ষেপ

    মানবসভ্যতার বিকাশের ইতিহাসে শারীরিক শক্তি, অভিযোজনক্ষমতা, প্রতিযোগিতা, হিংস্রতা এবং বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদিম মানবজীবনে খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার জন্য শারীরিক সক্ষমতা ও শিকার করার দক্ষতা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। দীর্ঘকাল ধরে প্রাকৃতিক ও সামাজিক…Read More

    3
    5 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখাটি পড়ে অনেক নতুন বিষয় নিয়ে ভাবার সুযোগ হলো। “মানববুদ্ধির অগ্রগতি একই সঙ্গে মানবজাতির সম্ভাবনা ও অস্তিত্বের জন্য ঝুঁকি সৃষ্টি করছে” – এই লাইনটি দারুণভাবে বাস্তবতাকে তুলে ধরেছে। এত জটিল একটা বিষয় আপনি খুব সহজ ভাষায় গুছিয়ে লিখেছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

    • মানবজাতির বিবর্তন, জ্ঞান-বিজ্ঞানের জয়যাত্রা এবং আত্মঘাতী পরিণতির এক গভীর ও চমৎকার দার্শনিক বিশ্লেষণ!

    • আপনার এই লেখায় মানব বিবর্তনের ধারায় বুদ্ধি ও সহজাত প্রবৃত্তিগুলোর যে টানাপোড়েন ফুটে উঠেছে তা বেশ চিন্তার খোরাক জোগায়। মানবজাতির অস্তিত্বের ভবিষ্যৎ নিয়ে আপনার এই বিশ্লেষণটি আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে চাইলে বিভিন্ন উদাহরণের মাধ্যমে কিছু জায়গা একটু বিস্তৃত করতে পারেন। আমাদের এই গ্রুপে অন্য সবার লেখাতেও সময় করে লাইক বা মন্তব্য করবেন, এতে আমাদের সৃজনশীল…Read More

    • চমৎকার বিশ্লেষণ আর উপস্থাপন। বিষয়টাও খুব ইন্টারেসটিং। তবে এভাবে বিশ্বাস করতে কেন যেন ইচ্ছা হয় না … মনে হয় যে, না, ভালোবাসা বা মায়া মমতাও বেঁচে থাকার জন্য একটা দরকারী গুন। ফলে বিবর্তনের সাথে সাথে এই গুনাবলী সমৃদ্ধ মানুষেরাও টিকে গেছে … ভালোবাসা, মায়া মহব্বত হারিয়ে যাবে না।

    • বিবর্তনের এই জয়যাত্রাই একদিন হয়তো ডেকে আনবে মানবজাতির নিজস্ব ধ্বংস
      বুদ্ধি আর হিংস্রতার সেই নিষ্ঠুর দ্বন্দ্বে….🤍🖤

  • ম্যাজিক বিভ্রম।। দ্বীপ সরকার

    ঘরের আলনায় একটা কিছু ঝুলে আছে
    আমি নিকটবর্তী হই
    ফের অদৃশ্য হয়

    ঘরে চার কোণায়
    একটা কিছু অন্ধকার
    আরো নিকটবর্তী হই
    কোথায় যেনো হারিয়ে যাচ্ছি

    আলো আঁধার,ঘোর
    চুড়ির মতোন ঝন ঝন শব্দ আসে
    দেয়ালের ভেতর থেকে

    নিশ্চুপ কে ওখানে?
    যাকে ভুলে যেতে কসম খেয়েছি,সে?

    ছায়াটা নিশ্চুপ!

    যুক্তিবিদের কাছে সেদিন জানতে…Read More

    5
    5 Comments
    • বাহ, সুন্দর আধারের কবিতা! মনের মাঝে অসাধরণ কিছু ছায়াছবি বুনে দিলেন যেন!

    • দ্বীপ সরকার, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর তৈরি হলো, কিন্তু শেষমেশ কুনোব্যাঙ হয়ে নিজের অন্ধকার আর ছায়ার রাজা হওয়ার এই রূপকটা আপনার মাথায় কীভাবে এল?

    • কী অদ্ভুত আর মায়াবী এক ঘোরলাগা কবিতা!

    • আপনার এই লেখনীর “এই অন্ধকার আমার, এই ছায়ার মালিক আমি” অংশটুকু সত্যিই অসাধারণ এবং দারুণ এক আবেগের প্রকাশ, তাই আপনার এমন সৃষ্টিশীল কলম যেন নিয়মিত চলতে থাকে।

    • ঘরের কোণে জমে থাকা ছায়ার মধ্যেই লুকিয়ে থাকে আত্মপরিচয়ের অদ্ভুত এক খেলা
      অন্ধকারকেই একদিন আপন রাজ্য বলে মেনে নিতে হয়…..🤍🖤

  • “আপনি একটা অসভ্য!”

    “ আরে আরে চলে যাচ্ছো কেনো? খাবারটা শেষ তো করে যাও।”

    ফেরে না মেয়েটা। এমন দুষ্টু বর থাকলে শান্তি আছে কোনো? রান্নাঘরের কাছে এসে বুকে হাত রেখে হাঁপাতে থাকে সে। চাপা হাসিতে লাল হয় অবয়ব। তবে পাশ থেকে কারো হাসির শব্দে মুছে যায় সে হাসি।

    “কি? কেমন চলছে দিনকাল, হুম হুম? সব ঠিকঠাক তো? নাকি…!”

    মেঝো জা’য়ের টিটকারিতে লজ্জায়…Read More

    6
    7 Comments
    • দাম্পত্যের সবচেয়ে সুন্দর প্রেমগুলো হয়তো ‘ভালোবাসি’ শব্দে নয়—এক প্লেট ভাত ভাগ করে খাওয়ানো, অসুস্থ রাতে মাথায় পানি ঢালা আর নীরবে পাশে বসে থাকার মধ্যে লুকিয়ে থাকে। গল্পটি মন ছুয়ে যাচ্ছে।

    • তিতা ফুল, আবরার যেভাবে ইন্তিহাকে খাইয়ে দিচ্ছে সেটা পড়ে মনটা একদম ভরে গেল, আর এই লাইনটা তো দারুণ— ‘আবরারের থেকে চোখ লুকাতে চাইলেও পারে না লুকাতে।’

    • আপনার লেখনীর গভীরতা এবং চমৎকার সব আবেগঘন মুহূর্তগুলো আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে “কেনো এতো পুড়াচ্ছে অন্তর?” বাক্যটি ভীষণ ভালো লেগেছে। চরিত্রগুলোর মধ্যকার মায়া এবং যত্নবান হওয়ার এই চিত্রায়নগুলো সত্যিই হৃদয়স্পর্শী। এই সুন্দর ধারা বজায় রেখে আপনি নিশ্চিন্তে আপনার গল্পটি সামনের দিকে এগিয়ে নিতে পারেন।

    • খুবই ভালো লাগলো আশা করি আগামী পর্ব আরও মজাদার হবে সেই অপেক্ষায় রইলাম।

    • অভিমান আর আদরের এই লুকোচুরিতেই বেড়ে ওঠে ভালোবাসা
      প্রতিটি নীরব যত্নে গড়ে ওঠে বিশ্বাসের নতুন এক ভাষা।…..🤍🖤

  • কবির ভাবনা
    মিজান পঞ্চায়েত

    কবিতার প্রেমে কবি
    কল্পনাতে আঁকি আমি
    স্বপ্নলোকের ছবি।

    মনটা চির সবুজ পট
    কখনো তা সাগর তট,
    মরু প্রান্তর হয়ে গেলে
    লাগে যত জট।

    গোপন রথে প্রেয়সী আসে
    রচি কাব্য বসে পাশে,
    সবি মনের কল্পনাতে
    মনের আলোর আল্পনাতে।

    জ্ঞান পিপাসু মনটা নিয়ে
    এথায় সেথায় যাই,
    বিন্দু বিন্দু সঞ্চয় করি
    যাহা যেথায় পাই।

    নাওয়া…Read More

    3
    4 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখা প্রতিটি পঙক্তি খুব সহজ-সরল অথচ দারুণ গভীর এক বার্তা বহন করে। নিজের আদর্শে অটুট থেকে মানুষের পাশে দাঁড়ানোর এমন মনোভাব সত্যিই বেশ মুগ্ধকর। মানবতার জয়গান গাওয়ার এই অনুপ্রেরণা আপনি মূলত কোন বিষয় থেকে বেশি পান?

    • তোষামোদে নত না হয়ে নিজের ছন্দে লিখে যাওয়ার মানসিকতা মন ছুঁয়ে গেল। দারুণ লিখেছেন!

    • আপনার লেখায় ফুটে ওঠা মানবিক মূল্যবোধ আর স্বপ্নের জগৎ তৈরির এই প্রচেষ্টাটি সত্যিই অসাধারণ এবং হৃদয়স্পর্শী। অসাম্যের বিরুদ্ধে আপনার এই সাহসী কণ্ঠস্বর এবং ছন্দময় উপস্থাপনা বজায় রেখে আপনি চাইলে আরও অনেক চমৎকার কাজ উপহার দিতে পারেন।

    • কল্পনার আল্পনায় মানবতার গান গেয়ে যাওয়া এই কবি জানে না ভেদাভেদের হিসাব
      শুধু জানে কলমই তার অসহায়ের পাশে দাঁড়ানোর অস্ত্র….🤍🖤

  • Profile picture of দ্বীপ সরকার
    3
    1 Comment
  • বিশ্ব চিঠি দিবস উপলক্ষে —
    খুব সম্ভবত ১৯৮৪-৮৫ সালের কথা। আমার যখন ছয়-সাত বছর বয়স তখন আব্বা কুয়েতে যান চাকরি নিয়ে। আব্বা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর বিমান বাহিনী থেকেই আব্বাকে কুয়েতে পাঠানো হয়।

    তখন তো চিঠির যুগ। প্রিয়জনের ভালোবাসা আর আদরের সবটুকু উষ্ণতা বুকে ধারণ করা একেকটি চিঠি কতটা মূল্যবান সে শুধু তার…Read More

    9
    9 Comments
    • চিঠি দিবসের শুভেচ্ছা মঞ্চবন্ধু! চিঠির গাড় আবেগের সাথে সাহিত্যের যে একটা নিবিড় বন্ধন আমি এটা অনেক পরে উপলদ্ধি করতে পারি। মনের কথামালা ঠিক করে হয়ত সবসময় বলা হয়ে ওঠেনা, কিন্তু চিঠির মাঝে সেই কথাগুলোই পরম যত্নে যখন সাজিয়ে লেখা হয় তখন চিঠিগুলো অনেক বড় বড় উপন্যাস হার মানতে পারে! চিঠি নিয়ে আরো গল্প হোক, শুভেচ্ছা নেবেন!

    • Fatema-Kasem, আপনার লেখাটা পড়ে ছোটবেলার অনেক স্মৃতি হুট করে মনে পড়ে গেল। চিঠির ওই আবেগের জায়গাটা এখনকার এই যান্ত্রিক সময়ে খুব বেশি মিস করি।

    • প্রবাসের বিরহ, বাবার স্নেহ আর শৈশবের চিঠির ভিড়ে হারিয়ে যাওয়া এক অমূল্য ও মধুর স্মৃতিকথা!

    • “আজ লিখতে গিয়ে চোখের সামনে যেন হীরে মানিকের মত জ্বলজ্বল করছে ছোট্ট সেই চিঠির পাতাগুলো”—আপনার এই আবেগময় অংশটুকু পড়ে শৈশবের সেই হারানো দিনগুলোর কথা দারুণভাবে মনে পড়ে গেল এবং আপনি দারুণভাবে সেই স্মৃতিগুলোকে জীবন্ত করে তুলেছেন, তাই আপনার লেখনী চলুক আরও অনেক দূর।

    • চিঠি লেখার সোনালী দিনগুলো সত্যি চমৎকার ছিল চিঠি দিবসের শুভকামনা।

    • চিঠির জন্য প্রতীক্ষার যে আবেগ, তা এ যুগের ইন্সট্যান্ট যোগাযোগ মাধ্যমে পাওয়া অসম্ভব

    • কালির প্রতিটি ফোঁটায় জমে থাকা দূরত্বের সেই আক্ষেপই আজও হীরের মতো জ্বলজ্বল করে স্মৃতির পাতায়….🤍🖤

    • প্রিয়জনে লেখা চিঠিতে সব আবেগ মাখা কথা আজও স্মৃতির পাতায় ভাসে।

  • ক্রমিক ছয় অবশেষ
    রোমান রাহমান

    এক।। একটি রাতে আঘাতে রক্তাক্ত শরীর নিয়ে ঘর ছেড়ে গেলাম শহরে ক্রন্দনরত কণ্ঠে কষ্টকর পথ পাড়ি দিলাম ভাড়াটে মেসে।

    দুই।। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে একদিন মন খারাপ করে বসে আছি রাতে একা সম্পূর্ণ বোকা একটি মেইল পড়লাম ইংরেজি।

    তিন।। আশেপাশে কেউ নেই পরিচিত মুখ আর একটু দূরে বসে আছে যারা তাঁরা চা কফি কোল্ড…Read More

    5
    5 Comments
    • আপনার লেখা এই লাইনটা খুব দাগ কেটেছে যে, “তারপর আমার বুকের ব্যথাটা আর কমেনি ব্যথা স্বাধীনতার ব্যথা।” লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির ভেতর দিয়ে গেলাম। সত্যি বলতে, বর্তমান পরিস্থিতির সাথে এই কথাগুলো খুব গভীরভাবে মিলে যায়।

    • এই কবিতা শুধু একজনের গল্প নয়, একটা প্রজন্মের ব্যথার দলিল।

    • আপনার এই প্রতিটি স্তবকের গভীর বিষাদ এবং তীব্র অনুভূতির প্রকাশ আমাকে এক অন্যরকম ঘোরগ্রস্ত অভিজ্ঞতার মুখোমুখি করেছে। আপনার লেখনীর এই আবেগময় যাত্রাকে বাঁচিয়ে রাখতে আপনি চাইলে নিয়মিত নিজের এমন সব একান্ত উপলব্ধির কথা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন।

    • বেশ অন্যরকম লেখা। ভালো লাগল!

    • রক্তাক্ত পথ পেরিয়ে বয়ে চলা এই ব্যথা শুধু ব্যক্তিগত থাকে না
      একদিন মিশে যায় স্বাধীনতার বুকচেরা ইতিহাসে…..🤍🖤

  • ইরার সংসার
    আজ আকাশটা খুব চমকাচ্ছে, আকাশটাকে দেখে মনে হচ্ছে তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যেন কান
    বন্ধ হয়ে গেছে ।
    ইরার মেজাজটা সকাল থেকেই খিটখিটে হয়ে আছে, অরন্য একটু দুস্টমি করলেই, ইরা চোখ রাঙাচ্ছে, অরন্য ভয়ে কুঁকড়ে থাকে ।
    অর্নব অনেক কস্টে নিজস্ব একটি ফার্মেসী দিয়েছে,
    ঢাকায় ছোট্ট একটি দুরুমের ফ্ল্যাটে ওরা…Read More

    5
    10 Comments
    • এমন ঝড়-বাদলের দিনে আরো জমাট গল্প হোক!

    • সংলাপগুলো এত স্বাভাবিক আর সাবলীল লেখা যে পড়তে পড়তে চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যাচ্ছিলাম। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    • “ইরা দুচোখ বিস্ফোরিত করে বলে, আরও দুদিন,তুমি জানো এত কাজ করার পরও কোথাও বিশ্রাম নেওয়ার জায়গা পাইনা”—এই লাইনটিতে একজন মানুষের মনের ক্লান্তি এবং পরিস্থিতির অসহায়ত্ব যেভাবে ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, তাই আপনার এই লেখার পরবর্তী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম, আপনি অনেক চমৎকারভাবে বাস্তব জীবনের টানাপোড়েন ফুটিয়ে তুলেছেন!

    • বাস্তব জীবনের টানাপোড়েন আর দাম্পত্যের ছোট ছোট অভিমান খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে।
      ইরার ক্লান্তি, অর্নবের অসহায়ত্ব আর আটপৌরে সংসারের চাপ গল্পটাকে বেশ জীবন্ত করে তুলেছে।

    • সংসারের ছোট্ট গণ্ডিতে ক্লান্তি আর অভিমান জমতে জমতে নীরব দূরত্ব হয়ে ওঠে
      দুজনের মাঝে থেকে যায় শুধু ভালোবাসার নিঃশব্দ প্রতীক্ষা….🤍🖤

  • শিরোনাম- প্রিয় নীলাঞ্জনা
    কলমে- রহমান সুমন
    তারিখ- ০১ সেপ্টেম্বর ২০২৬

    জানালার কাঁচে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। প্রতিটি ফোঁটা যেন আমার হৃদয়ের একেকটি না-বলা কথার অনুবাদ। আকাশ আজ যেমন তার সমস্ত জমে থাকা কান্না ঝরিয়ে দিচ্ছে, আমিও তেমনি তোমার স্মৃতির কাছে নিজেকে বারবার হারিয়ে ফেলছি। মনে হয়, এই বৃষ্টি শুধু প্রকৃতির নয় এ আমারও বিরহের বৃষ্টি।…Read More

    5
    5 Comments
    • চিঠি দিবসের শুভেচ্ছা মঞ্চবন্ধু! বৃষ্টির মত স্নিগ্ধ হয়েছে চিঠিখানি, পৌছে যাক ভালোবাসার ঠিকানায়!

    • রহমান সুমন, লেখাটা পড়ে একদম বৃষ্টির দিনের সেই নস্টালজিক ফিলিংটা চলে এল। আপনার শব্দগুলো অনেক গভীর আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।

    • শব্দে শব্দে জমে থাকা নিঃশব্দ কান্না আর অপার শুভকামনা। দারুণ লিখেছেন!

    • রহমান সুমন, আপনার লেখায় “কিছু ক্ষত সারানোর জন্য নয়; কিছু ক্ষত মানুষ বুকে নিয়ে বেঁচে থাকে” এই অংশটুকু এত গভীর ও মর্মস্পর্শী যে তা হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি বাক্যে বৃষ্টির সাথে মিশে থাকা আপনার সুগভীর আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ মুগ্ধ হওয়ার মতো, আপনি এভাবেই নিয়মিত লিখে যান।

    • বৃষ্টির প্রতিটি ফোঁটায় লেখা হয় এক অসমাপ্ত ভালোবাসার চিঠি
      যার প্রাপকহীন অপেক্ষাই থেকে যায় বিরহীর একমাত্র সম্বল….🤍🖤

  • কবিতা: ওকে একটু খেতে দাও
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    ওকে একটু খেতে দাও।
    আজ সারাদিন কিছু পড়েনি ওর পেটে।
    ও তো মানুষ।

    ওর মধ্যেও আছে রক্তমাংস, মানবিকতা বোধ,কিছু পাওয়ার আকাঙ্খা।
    ও তো মানুষ।

    ও যে পড়ে আছে রাস্তার এক কোনে।
    কত ধুলোবালিতে গা আচ্ছন্ন।
    গায়ে একটা শতচ্ছিন্ন নোংরা চাদর।
    মাথার চুল উষ্কখুষ্ক,
    দুনিয়ার ময়লায় পরিপূর্ণ।
    দেখো…Read More

    5
    5 Comments
    • অর্ঘ্যদীপ চক্রবর্তী, আপনার কবিতার প্রতিটি লাইন বুকের ভেতরটা যেন দুমড়ে-মুচড়ে দিয়ে গেল, খুব সত্যি কথা লিখেছেন আপনি।

    • মানবিকতার এই আহ্বান সবার হৃদয়ে পৌঁছাক।

    • রাস্তার পাশের অবহেলিত মানুষের যন্ত্রণাকে আপনি যেভাবে গভীর মমতায় ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। মানবিক বিবেকের তাড়না থেকে যে তীক্ষ্ণ অনুভূতিগুলো আপনি তুলে ধরেছেন, তা প্রতিটি পাঠকের মনে গভীর রেখাপাত করবে। আপনার লেখার এই শক্তিশালী প্রকাশভঙ্গি ধরে রাখুন, আশা করি এমন আরও অনেক মানবিক বার্তা নিয়ে আপনি আমাদের মাঝে ফিরে আসবেন।

    • রাস্তার ধুলোয় পড়ে থাকা এক মানবসন্তানের অবহেলাই যেন সমাজের বিবেকের কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায়
      দেওয়ার হাত সেখানে বড় বেশি কৃপণ…..🤍🖤

  • “ঘনিষ্ঠ কাতরতা!”

    বিষম ব্যথা, উষ্ণ যন্ত্রণা আর-
    উল্লাসিত বেদনা;
    অসীম বিরহের পথ যে
    কতটা উত্তপ্ত-
    কেবল জানে আমার
    রক্তসিক্ত পদদ্বয়!
    এক পশলা বৃষ্টির হাহাকারে
    কেমন বিমর্ষিয়ে যাচ্ছে
    একটি ভালোবাসার কবিতা!

    6
    7 Comments
    • আপনার লেখাটার শব্দচয়নগুলো এককথায় অসাধারণ। বিশেষ করে বৃষ্টির হাহাকারের সাথে ভালোবাসার তুলনাটা একদম মনের ভেতর গেঁথে গেল। এমন গভীর বেদনার অনুভূতিগুলো আপনার মাথায় কীভাবে আসে বলুন তো?

    • গভীর আর তীব্র অনুভূতির প্রকাশ।

    • আপনার লেখায় ফুটে ওঠা আবেগের তীব্রতা এবং বৃষ্টির অনুষঙ্গটি হৃদয়ের গভীরের ক্ষতগুলোকে এক অদ্ভুত মায়ায় স্পর্শ করে যায়। আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মে আরও প্রাণবন্ত আদান-প্রদান গড়ে তুলতে আপনিও অন্যদের লেখায় নিয়মিত লাইক-কমেন্ট করে তাদের উৎসাহ জোগাতে পারেন।

    • বিরহের উত্তপ্ত পথে হেঁটে চলা রক্তাক্ত পায়ের হাহাকারই যেন এক পশলা বৃষ্টিতে ভালোবাসার কবিতা হয়ে ঝরে পড়ে…..🤍🖤

  • ভালোবাসার ইতিহাস
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    তোমায় ভালোবাসি
    খুব ভালোবাসি
    খুব….।
    তোমায় ভালোবাসব
    আরও ভালোবাসব
    আরও….।
    তোমায় এমন ভালোবাসতে চাই
    এমন ভালোবাসতে
    যে এই পৃথিবীতে এর আগে
    কোনো প্রেমিক তার প্রেমিকাকে অত ভালোবাসেনি।
    আমরা চিরকাল বেঁচে থাকব না
    কিন্তু ভালোবাসার ইতিহাসে অমর হয়ে থাকব।

    — অর্ঘ্যদীপ চক্রবর্তী
    ১১/৮/২০২৬

    3
    4 Comments
    • আপনার লেখা “আমরা চিরকাল বেঁচে থাকব না কিন্তু ভালোবাসার ইতিহাসে অমর হয়ে থাকব” লাইনটা একদম মনের মতো হয়েছে। সুন্দর এক অনুভূতি নিয়ে দারুণ কিছু কথা গুছিয়ে লিখেছেন আপনি।

    • সহজ-সরল ভাষায় ভালোবাসার এই গভীর প্রতিশ্রুতি মন ছুঁয়ে গেলো।

    • অর্ঘ্যদীপ চক্রবর্তী, ভালোবাসার এই গভীর আর নিবিড় প্রকাশভঙ্গিটি পাঠক হিসেবে আমার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও ভালোলাগা তৈরি করেছে। আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে অন্য সদস্যদের লেখায় আপনার চমৎকার সব প্রতিক্রিয়া ও মন্তব্যের অপেক্ষায় রইলাম।

    • সসীম জীবনের প্রান্তে দাঁড়িয়েও এক ভালোবাসা চায় অসীমকে ছুঁতে
      ইতিহাসের পাতায় খোদাই হয়ে অমর থাকার আকাঙ্ক্ষায়…🤍🖤

  • “জোছনা-বধূ”

    আকাশে জমেছে ওই
    লঘুহীন মেঘদল
    পর্বত গায়ে ওই
    ঝর্ণার কল কল।
    দিগন্তে ওড়ে ওই
    পাখিদের ছুটপাল
    সাগরের পাড়ে ওই
    রংধনুর সাদা লাল।
    সবুজের বুকে ওই
    ঘুমন্ত বাড়ি জল
    বৃষ্টির ক্ষণে ওই
    গৃহিণী চঞ্চল।
    জোছনার রাতে ওই
    নিসর্গ মখমল
    ফুলশয্যায় বধূ ওই
    আঁখি দুই টলমল।

    5
    6 Comments
    • Mostofa Kamal, আপনার কবিতার প্রতিটি ছন্দে প্রকৃতির দারুণ এক ছবি ফুটে উঠেছে, পড়তে খুব ভালো লাগলো।

    • মেঘ, ঝর্ণা, রংধনু, জোছনা—প্রকৃতির এই সুন্দর চিত্রকল্পগুলো পড়ে মনটা প্রশান্তিতে ভরে গেলো।

    • আপনার লেখায় প্রকৃতির রূপ ও আবেগের যে সুন্দর মেলবন্ধন ফুটে উঠেছে, তা যেন শান্ত স্নিগ্ধ সন্ধ্যায় দেখা কোনো এক অপূর্ব দৃশ্যপটের কথা মনে করিয়ে দেয়। আপনি যদি চাইলে প্রতিটি চরণের ছন্দগুলো আরও একটু মিলিয়ে নিতে পারেন, তবে আপনার এই সৃষ্টিশীল কাজটুকু পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।

    • প্রকৃতির অসাধারণ অনুভূতি সত্যি দারুণ ।

    • জোছনার আঁচলে মোড়া প্রকৃতির এই মখমল সাজেই যেন লুকিয়ে থাকে নববধূর লাজুক টলমল দুই চোখ…..🤍🖤

  • অব্যক্তির কাছে

    — নাজনীন শামী
    — চট্টগ্রাম থেকে
    ১লা সেপ্টেম্বর ২০২৬ইং

    কিছু বিদায় উচ্চারিত হয় না,
    শুধু নিঃশব্দে বসে থাকে
    দু’টি মানুষের মাঝখানে—
    একটি অদৃশ্য দেয়ালের মতো।

    তুমি চলে যাওয়ার পর
    আমি শিখেছি নীরবতারও শব্দ আছে;
    সেখানে প্রতিরাতে
    অসংখ্য না-বলা বাক্য
    আমার ঘুমের দরজায় কড়া নাড়ে।

    তোমাকে ভুলে যাওয়ার কথা ছিল—
    কিন্তু স্মৃতি…Read More

    5
    6 Comments
    • “কিছু মানুষ হাতের রেখায় থাকে না, তবুও ভাগ্যের চেয়েও গভীরভাবে হৃদয়ের ভেতর লিখে যায় নিজের নাম”—আপনার লেখা এই লাইনটা একদম বুকের ভেতর গিয়ে লাগল, ভীষণ সুন্দর লিখেছেন আপনি!

    • কী ভীষণ শান্ত অথচ বুকভাঙা এক বিচ্ছেদের কবিতা!

    • নাজনীন শামী, ‘কিছু মানুষ হারিয়ে যায় জীবনের পথ থেকে, কিন্তু তাদের রেখে যাওয়া শূন্যতা কোনোদিন হারিয়ে যায় না’—এমন গভীর উপলব্ধি হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার এই আবেগী লেখাটির ভাব ও ভাষার প্রকাশ যেন অনায়াসেই পাঠককে নিজের অনুভূতির আয়নায় দাঁড় করিয়ে দেয়।

    • মন্তব্যে অভিভুত হলাম

  • 4
    2 Comments
  • “চিঠি দিবস”
    চিঠি! তুমি কেমন আছো
    কখনো জিজ্ঞেস করা হয় নি!
    এমনকি মোদের সাক্ষাৎও
    ঘটে নি এ জনমে।
    তুমি অতীত হয়ে গেছো
    আমার বর্তমান সৃষ্টি হওয়ার
    বহু আগেই।
    তোমার গাত্রবর্ণ এবং
    তোমাতে মিশে থাকা-
    প্রেয়সীর উষ্ণ হাতের ছোঁয়া;
    প্রিয়জনের সিক্ত আবেগ ও
    ভালোবাসার আদ্রর্তা-
    এ সবই আমার কল্প-আকাশে
    ডানাহীন রঙিন ঘুড়ি।
    আজ এই চিঠি দিবসে…Read More

    4
    4 Comments
    • Mostofa Kamal, আপনার লেখা “তুমি অতীত হয়ে গেছো আমার বর্তমান সৃষ্টি হওয়ার বহু আগেই” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা ফিলিং কাজ করছে। প্রযুক্তির এই যুগে চিঠির নস্টালজিয়া নিয়ে এতো সুন্দর করে ফুটিয়ে তোলা আপনার লেখাটা খুব ভালো লাগলো। সত্যি বলতে, আপনি কি কখনো কাউকে নিজের হাতে চিঠি লিখে পোস্ট করার কথা ভেবেছেন?

    • Mostofa Kamal, আপনি অতীতে হারিয়ে যাওয়া আবেগের যে নিবিড় ও মায়াময় চিত্র এঁকেছেন তা সত্যিই খুব হৃদয়স্পর্শী, আর আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের মাঝে আরও প্রাণবন্ত হয়ে উঠুক এই শুভকামনা রইল।

    • কালের ব্যবধানে হারানো এক সত্তার প্রতি হাত বাড়িয়ে দেওয়াই যেন আজও থেকে যায় কল্পনার ডানাহীন এক ঘুড়ি….🤍🖤

  • ▫️ সংসদের ছায়ায় রক্তের দাগ
    ✍️রতন চন্দ্র রায়

    সংসদ ভবনের ছায়ায় আজ শোকের মাতম,
    ব্যাগ টানতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক একজন।
    মুহূর্তে ছন্নছাড়া স্বপ্নের সোনার পালঙ্ক,
    রিকশা থেকে পড়ে আজ নিভে গেল সব আলো।

    ব্যাগ টানতে গিয়ে টেনে নিল তাঁর স্বপ্ন ও ভালোবাসা, ছিন্নভিন্ন হলো সাজানো এক জীবনের গল্প।…Read More

    3
    3 Comments
    • রতন চন্দ্র রায়, “ব্যাগ টানতে গিয়ে টেনে নিল তাঁর স্বপ্ন ও ভালোবাসা”—এই লাইনটির গভীর অনুভব আমাকে দারুণভাবে স্পর্শ করেছে। আপনি যেভাবে খুব সহজ কথায় এমন একটি মর্মান্তিক ঘটনার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন সংবেদনশীল বিষয় নিয়ে আপনি আরও লিখতে থাকুন, আপনার প্রতিটি শব্দ মানুষের মনে গভীরভাবে দাগ কাটে।

    • রতন চন্দ্র রায়, আপনার লেখাটা পড়ে সত্যি খুব খারাপ লাগছে, এমন মর্মান্তিক ঘটনাগুলো আমাদের সবার মনেই একরাশ অস্থিরতা আর ভয়ের সৃষ্টি করে।

    • একটি ব্যাগ ছিনতাইয়ের নির্মমতাই কেড়ে নিল একটি সাজানো জীবন,
      প্রশ্ন তুলে যায় রাজপথের নিরাপত্তার অসম্পূর্ণ দায়…..🤍🖤

  • ▫️ মেঘনার বুকে এক অপরিচিতা
    ✍️ রতন চন্দ্র রায়

    মেঘনার জলে ভাসে কচুরিপানা,
    তার মাঝে এক নারী, মুখটি অজানা।
    নরসিংদীর নাগরিয়াকান্দি পাড়,
    উদ্ধার হলো লাশ, ভারী হলো বাতাস।

    স্বপ্ন হয়তো ছিল চোখে, ভালোবাসা বুকে,
    সবই হারিয়েছে আজ, মেঘনার গভীর সুখে।
    কার বোন সে? কার মেয়ে? কার হবে আপন?
    প্রশ্ন সবার মনে, নিরব সবার…Read More

    2
    2 Comments
    • মেঘনার বুকে ভেসে আসা অজানা সেই জীবনের হাহাকার ও অসংগতিগুলো আপনার লেখনীতে অত্যন্ত মর্মস্পর্শী হয়ে ফুটে উঠেছে। হৃদয়ের এই গভীর বেদনাকে শব্দের মালা গেঁথে আপনি যেভাবে তুলে ধরেছেন, তা অব্যাহত থাকুক এবং আপনার কলম আরও অনেক সৃষ্টিশীলতায় মুখর হয়ে উঠুক।

    • রতন চন্দ্র রায়, আপনার লেখাটা পড়ে সত্যি খুব খারাপ লাগছে, মেঘনার স্রোতের সাথে জীবনের এমন নিষ্ঠুর বাস্তবতা এভাবে ফুটিয়ে তুলেছেন যে মনটা ভার হয়ে গেল।

  • কবিতা: আজকাল ইদানিং – ম পানা উল্যাহ্

    এই যে জনাব আজকাল যা দেখছেন
    কেবল দেখেই যান, অবাক হওয়ার কিছু নেই
    চেপে যান চেপে যান।
    এই যে জনাব আজকাল যা দেখছেন
    হতাশ হবেন না
    কেন না এটা এই সময়ের স্বাভাবিক ঘটনা
    ভাবছেন পূর্ব সূত্র আছে বুঝি! না না সেকি কথা?
    চেপে যান চেপে যান।
    এই যে জনাব আজকাল যা শুনছেন, শুনে যান
    একেবারে অমূলক কিছু নয়, খুবই…Read More

    3
    3 Comments
    • ম পানা উল্যাহ্, আপনার রচনায় ‘চেপে যান চেপে যান’ কথাটির পুনরাবৃত্তিতে যে এক ধরণের গূঢ় অস্থিরতা ফুটে উঠেছে তা বেশ দারুণ লেগেছে, তাই আপনি আপনার এমন লেখনী অব্যাহত রাখবেন বলে আশা করি।

    • আপনার লেখা ‘চেপে যান চেপে যান’ লাইনটা এত বেশি প্রাসঙ্গিক যে পড়েই নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো।

    • চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটি অন্যায়েই যেন এক নিঃশব্দ আপোষের নির্দেশ বাজে
      চেপে যাওয়াই আজ এই সময়ের স্বাভাবিক ভাষা।…..🤍🖤

  • Profile picture of Kazi Adam
    Profile Photo
    Fatema-Kasem
    @fatema-kasem
  • Load More Posts
Skip to toolbar