-
মানুষের জীবনের সবচেয়ে বড় এবং গহীন অনুভূতির একটি হলো নিজের অগোচরে পৃথিবীর রূপ কল্পনা করা। মাঝে মাঝে অলস কোনো বিকেলে বা একা নিঃশব্দ কোনো রাতে হয়তো এই ভাবনা আমাদের মনের অজান্তেই এসে ভিড় করে—‘একদিন আমি থাকব না, সেদিন কেমন থাকবে আমার এই চেনা চারপাশ?’
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রকৃতি এবং সময় আমাদের এক অদ্ভুত বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। প্…Read More
3 Comments-
সিরাজুল ইসলাম, এই লেখায় ফুটিয়ে তোলা জীবনের নশ্বরতা ও ভালোবাসার চিরস্থায়ী রূপের বহিঃপ্রকাশ সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রকৃতির অমোঘ নিয়মের সাথে প্রিয়জনদের স্মৃতির যে মেলবন্ধন আপনি এঁকেছেন, তা জীবনের মূল্যবোধকে নতুন করে উপলব্ধি করতে শেখায়। আপনি যেভাবে শব্দগুলোকে সাজিয়েছেন তা পাঠককে এক গভীর প্রশান্তির জগতে নিয়ে যায়, তাই নিয়মিত এমন গভীর অনুভ…Read More
-
শিকড়ের দায়
…..সিরাজুল ইসলামরোদ ফুরিয়ে এলে যখন নামে সাঁঝের মায়া,
আমার ক্লান্ত পাতার কোলে আঁকতে এলে ছায়া
আমায় ছুঁয়ে হঠাৎ তুমি শুধালে এক সুরে,
“একটুখানি থাকতে দেবে? যাব না আর দূরে?”আমি তখন থমকে গেলাম, কেঁপে উঠল বুক,
তোমার চোখে ছিল তখন এক জনমের সুখ।
চোখের জলটা লুকায়ে রেখে শাখায় শাখায়,
বললাম আমি, “না গো পাখি, থেকো না…Read More2 Comments-
সিরাজুল ইসলাম, আপনার এই লাইনটি—”আমার পায়ে শিকল বাঁধা, মরণ সুদূর”—অনেকটা গভীর এক অনুভূতির কথা মনে করিয়ে দিল। আপনি কেন মনে করেন যে প্রিয় কাউকে ধরে রাখা মানেই তার আকাশটা আটকে ফেলা, এ বিষয়ে আপনার আরও লেখা পড়ার অপেক্ষায় রইলাম? মাঝেমধ্যে গ্রুপে অন্য সবার লেখাতেও লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকবেন, যাতে আমাদের এই আড্ডাটা আরও জমে ওঠে।
-
-
★অনুভবের সমাধি ★
বুকের বাঁ পাশে হাত রেখে
জিজ্ঞেস করলাম হৃদয়কে,
কিগো, আজকাল কারও জন্য
মনটা কি আর কাঁদে?সে বলল, না গো,
আমি এখন বড় শান্ত,
কান্নাগুলো ছুটি নিয়েছে,
চোখেরাও হয়েছে ক্লান্ত।আমি বললাম, তবে যে সেদিন
তোমায় ভীষণ কাঁদতে দেখেছি!
সে বলল, ওটা কান্না ছিল না,
আমি শুধু একটু স্মৃতি মুছেছি।আমি অবাক হয়ে বললাম,
স্ম…Read More8 Comments-
অদ্ভুত সুন্দর লেখা একটা কবিতা। এভাবেও নিজের হৃদয়ের সাথে কথা বলা যায়! এভাবেও তার অনুভূতিগুলো তুলে ধরা যায়। আমি তো পুরো স্তব্ধ হয়ে গেছি 😮🫡🥰
-
Khusi Moni, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে। একদম মনের কথার মতো লিখেছেন, ভীষণ ভালো লাগল।
-
Khusi Moni, বুকের গভীরে জমে থাকা অনুভূতির এমন নিপুণ প্রকাশ সত্যিই অনেক ভালো লেগেছে। আপনি যদি চান তবে শেষের দিকের পঙক্তিগুলোতে কিছু ছন্দ মিলিয়ে দেখতে পারেন, যা পাঠককে আরও গভীরভাবে ছুঁয়ে যাবে। আপনার লেখনীর এই আবেগী ধারাটি এভাবেই সচল থাকুক এবং আপনার আগামী দিনগুলো সুন্দর হোক।
-
-
রাখাল ছেলের বাঁশির সুর
✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
কৃষক রাখালের ছেলে
গরু-বাছুর নিয়ে মাঠে যায়।
বিকেলের হাওয়ায়,
ঘুড়ি ওড়ায় আর গান গায়
মাঠে গাছের ছায়ায়।কবি তার সুখ দেখে ভাবে,
ছন্দে ছন্দে লিখে যায়।
রাখাল ছেলের বাঁশির সুর,
নীরব সুর বহুদূর যায়।আজ প্রকৃতির অনেক কিছু
মুছে ও হারিয়ে যায়।
কাদেঁ মন নিরবে
আজো সেই মায়ায়।4 Comments-
মোহাম্মদ জিয়াউর রহমান, আপনার লেখনীতে বিকেলের শান্ত প্রকৃতি ও রাখাল ছেলের বাঁশির সুরের যে মায়াবী চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি চরণের ছন্দে যে নস্টালজিয়া ও আবেগের সুর আপনি ফুটিয়ে তুলেছেন, তা ধরে রেখে আপনি নিয়মিত এভাবে লিখে যাওয়ার চর্চা চালিয়ে যেতে পারেন।
-
-
অমর নক্ষত্র: চে
বুয়েনস এইরেসের শান্ত বাতাস থেকে কঙ্গোর উত্তাল নদী,
হাঁপানির টান বুকে নিয়ে লড়েছো তুমি যুগের পর যুগ, অবধি।
ডাক্তারের সাদা কোট ছেড়ে পিঠে নিলে প্রহরীর ব্যাগ,
লাতিন আমেরিকার সবুজ বনে কেটেছো মুক্তির নতুন পথ।
মেক্সিকোর রাতে কাস্ত্রোর সাথে সেই চেনা অঙ্গীকার,
সিয়েরা মায়েস্ত্রার রক্তিম রা…Read More3 Comments -
সে কি জানতো,
তাকে আলিঙ্গনে
আমি কতটা সুখ পাই?
হয়তো বুঝতো সবই,
তবুও আমার ভালোবাসার
দাম দিতে পারতো না আমায়।
শুধু তুমি নও, অনুরাধা—
এ মহাবিশ্বে সকল নারীর
এক অব্যক্ত অনুনয়।
পুরুষ নারীর দেহের পাগল,
যত্নে নয়।
কিন্তু যত্নে কি আর আকর্ষণের
চাহিদা পূর্ণ হয়?2 Comments-
আপনার লেখা এই পঙ্ক্তিগুলোতে মানুষের অনুভূতির যে গভীর টান আর সম্পর্কের জটিল মনস্তত্ত্ব ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ, বিশেষ করে যখন আপনি যত্নের চেয়ে আকর্ষণকে বড় করে দেখিয়েছেন, যা অনেকটা শরদিন্দুর উপন্যাসে ফুটে ওঠা সম্পর্কের অতৃপ্তির মতোই আমাদের মনের আয়নায় এক বিষাদমাখা প্রতিচ্ছবি তৈরি করে; তাই বলব, এভাবে নিজের মনের গহীন কথাগুলো লিখে যেতে থাকুন, কার…Read More
-
-
Hafizur Rahman shakil and
Humayra Archives are now friends
-
সংসার করতে পারে না আজকের নারীরা, নাকি আর সবকিছু মুখ বুজে সহ্য করতে চায় না?
নারীর পরিবর্তন কি সত্যিই সংসার করার অক্ষমতা, নাকি নিজের আত্মমর্যাদা চিনতে শেখার এক অনিবার্য পরিণতি?“বিয়েটা মেয়ে তুমি পছন্দের মানুষকেই করো। সংসার? সে তো তুমি এমনিতেও করতে পারবে না, অমনিতেও করতে পারবে না।” সেদিন ফেসবুকে এক ভাইয়ের এই লেখাটি পড়েছিলাম। প্রথমে তাঁক…Read More
2 Comments -
ক্ষয়িষ্ণু
কেঁদো না আকাশে বাতাসের ক্ষয় দেখে নিরন্তর!
এখানে প্রথম পৃষ্ঠা থেকে শেষাব্দি ক্ষয়ের
ইতিবৃত্ত অগ্রিম লেখা হয়ে আছে- জানো না- চিরদিন?
শরীরসর্বস্বহীন হাওয়া হয়েও পাবে না ক্ষয়মুক্তি
নেই যুক্তি, নেই প্রথাগত অনুশাসন, সতর্ক বারণ
অথবা নেই বলা, নেই কওয়া; ক্ষয় কী করে রহিত হবে।
বরং হাওয়া হও পাওয়া হও মিহি পাতলা কিবা
সমর্থ শক্ত পাথর, দানব…Read More2 Comments -
ভাড়াটে শরীর
কাজী অ্যাডামএই শরীরটাকে
নিজের বলে দাবি করি,
যদিও এর ভেতর
অসংখ্য মানুষের ভাড়া।কারও শেখানো হাসি,
কারও দেওয়া ভয়,
কারও কাছ থেকে পাওয়া অবিশ্বাস,
কারও রেখে যাওয়া অপেক্ষা।আমি হাঁটি,
অথচ আমার সঙ্গে হাঁটে
পুরোনো সম্পর্কগুলোর ছায়া।রাতে দরজা বন্ধ করি,
তবু তারা বেরিয়ে যায় না।মানুষ নিজের শরীরের…Read More
4 Comments -
-
অমিত and
মোঃ জাহিদুল ইসলাম জীবন are now friends
-
একদিন তোমাকে দেখার খুব ইচ্ছে জেগেছিলো…
কিন্তু মনে ছিলো দ্বন্দ্ব, আকাঙ্খা সাথে ভয়।
তোমাকে দেখার কথা তুলতেই যদি ছিটকে আসে কিছু শক্ত কথা!!!
অথবা যদি পেয়ে বসি পিনপতন নীরবতা!!!
একদিন তোমাকে দেখার খুব ইচ্ছে জেগেছিলো…
আমি দেখতে চেয়েও দেখা পাইনি,
আমার ইচ্ছে হয়েছিলো তোমাকে অনুভব করার, ইচ্ছে হয়েছিলো চুপচাপ তোমার কথা শুনে যাওয়ার, ইচ্ছে হয়েছিলো…Read More4 Comments-
“অথবা যদি পেয়ে বসি পিনপতন নীরবতা!!!”—আপনার এই লাইনটি হৃদয়ের গভীরের এক অদ্ভুত টান আর বেদনার কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কারো প্রিয় মানুষকে দেখার এমন তীব্র আকুতি এবং না পাওয়ার কষ্টটি অনেকটা প্রিয় কোনো সুরের আবেশের মতো মনে হলো। এই প্ল্যাটফর্মে অন্য সব লেখকদের কাজে লাইক বা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের এই প্রিয় আঙিনাকে আরও প্রাণবন্…Read More
-
-
ঝাড়ু দেওয়ার মুহূর্তে এল নোবেল জয়ের খবর: কবি অ্যান কারসনের সাহিত্যিক জাদু
আইসল্যান্ডের রেইকিয়াভিক শহরের এক শান্ত বিকেলে নিজের ঘরের রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন ৭৬ বছর বয়সী কানাডীয় কবি ও অনুবাদক অ্যান কারসন। বাইরে তখন তীব্র বাতাসের গর্জন। ঠিক সেই মুহূর্তেই সুইডেন থেকে ফোনে এল কাঙ্ক্ষিত সংবাদ—তিনি অর্জন করেছেন ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কা…Read More
4 Comments-
Syed Farah, এই লেখাটিতে অ্যান কারসনের নোবেল জয়ের মুহূর্তের সরল বর্ণনা এবং তাঁর সৃজনশীল কাজের পরিচয় আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে “বিচারকমণ্ডলী হয়তো ‘পাগল’ হয়ে গেছেন!” কথাটি পড়ে বেশ হাসি পেয়েছে। আপনার এই তথ্যবহুল রচনার মতোই সাহিত্যের জাদুকরী সব দিক নিয়ে নিয়মিত আলোচনা আমাদের অনেকের জন্যই দারুণ প্রেরণার উৎস হতে পারে। আশা…Read More
-
‘মা’
মোহাম্মদ জিয়াউর রহমানপ্রথম দিনই চোখ মেলিয়া দেখি মায়ের মুখ,
তাঁহার কোলে পেয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ট সুখ।
ঘুম না গিয়ে-ও জেগে মা- বুকেই রেখেছেন টেনে,
নিজের সুখ বিসর্জন দিয়ে হাসিয়েছেন প্রতিক্ষণে।
দুঃখ এলে সাহস দিয়ে ধরেছেন আমারই হাত,
তাঁর দোয়ায় কেটে গেছে -জীবনে কত দিন- রাত।
চলার পথে যদি কখনো আমি হোঁচট খাই,…Read More6 Comments-
-
মোহাম্মদ জিয়াউর রহমান, মায়ের প্রতি আপনার এই আবেগঘন লেখাটি পড়ে ভীষণ ভালো লাগল, আপনার প্রিয় মায়ের কাছে আপনার এই ভালোবাসার কথাগুলো কি বলা হয়েছে?
-
-
“দীর্ঘশ্বাস”
“সামিরা হিমু”আমার ঘন হয়ে ওঠা দীর্ঘশ্বাস কি তোমার দুয়ারে আছড়ে পড়ে না?
নিভৃতে, গভীর রাতে যখন বুকের ভেতর জমে থাকা কথাগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে, তখন কি তার কোনো শব্দ তোমার জানালার কাঁচে গিয়ে লাগে না? তুমি কি একবারও থমকে দাঁড়িয়ে ভাবো না—কোথাও কেউ একজন হয়তো তোমাকে ভীষণ করে মনে করছে?আমার অনুপস্থিতি কি তোমাকে…Read More
7 Comments-
সামিরা হিমু, আপনার লেখায় প্রিয় মানুষের প্রতি আকুলতা আর হৃদয়ের গভীর টান যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। গভীর অনুভূতির এমন চমৎকার বুনন পাঠকের মনে একধরনের শান্ত বিষাদ ও মায়ার আবেশ তৈরি করে, যা খুব সহজে নিজের করে নেওয়ার মতো। আপনি চাইলে আরও কিছু ছোট ছোট অনুচ্ছেদের মাধ্যমে আপনার আবেগের এই তীব্রতাকে ভিন্ন কোনো রূপকের আশ্রয়ে সাজিয়ে দেখতে পারে…Read More
-
নয়নমণির ক্যানভাস
তুমি ছিলে মোর নয়নতারায়, শুভ্র শিউলি সেজে,
হৃদয়-উঠানে ফুটতে প্রত্যহে রজনীগন্ধা হয়ে।
তোমার হাসিতে পলাশের রঙ বাঁশির সুরেই বেজে,
গল্প গড়ত আমার সীমানা তোমারে কেন্দ্র বয়ে।
হঠাৎ কোথায় হারিয়ে গেলে কোন অজানার দেশে?
গহিন পাহাড়ে, ফিরোজা সাগরে, নাকি কোনো দূর বনে?
সাত-সাগরের ওপারে কি আজ গোধূলির রং মেখে—
একাকী হেঁটেছ?…Read More3 Comments-
আপনার লেখা এই পঙ্ক্তিগুলোতে ফুটে ওঠা শিউলি আর কৃষ্ণচূড়ার রঙে সাজানো স্মৃতির আবেশ হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে বিচ্ছেদের মাঝেও প্রিয়জনকে অমর করে রাখার আকুতি খুব গভীর। অন্য সদস্যদের লেখার নিচে আপনার ভালোবাসা বা প্রতিক্রিয়া জানালে এবং তাদের পোস্টে সুন্দর মন্তব্য করলে আমাদের এই আপন ভুবনটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
-
মা”
মা,
হৃদয়ের নিভৃত সকল ভালোবাসা,
সহজ-সরল মনের সকল স্বপ্ন-আশা,
সবকিছু ঘিরে আছে শুধু তুমি।
তোর পদতলে মোর স্বর্গ,
তোর হাসিটাও মোর স্বর্গ,
তোর মায়ামাখা আঁচলে, মধুভরা সুধায়,
মাতাল হয়ে যাই আমি।
মোর মাথায় যখন বুলিয়ে দিস
স্নেহমাখা দুই বাহু,
যেন আমি-ই সুখরাজ্যের রাজা,
মোর চেয়ে সুখী নয়তো আর কেউ।
বহু নির্ঘুম রজনী কাটিয়েছিস
তুই…Read More4 Comments -
নারিকেল পাতার চশমা
মিহির চৌধুরী ইমননারিকেল পাতার চশমাই ভালো ছিল—
তখন পৃথিবীটা ছিল
কাঁচা আমের মতো টকটকে সবুজ।হাফপ্যান্টের পকেটে,
দু’মুঠো কাঁচা শৈশব—
গোল্লাছুটের মাঠে
বিকেলগুলো হাঁপাতে হাঁপাতে
সূর্যের কাছে ফিরত।ছোট্ট পায়ের ধুলোয়
তখন রাস্তারও একটা গন্ধ ছিল,
সন্ধ্যা নামত
মায়ের ডাকের ভেতর দিয়ে।সেই দিনই ভালো ছিল—
এখন চোখে কাচের দামি চশমা,
তবু…Read More4 Comments-
‘তখন পৃথিবীটা ছিল কাঁচা আমের মতো টকটকে সবুজ’—এই বাক্যটি পাঠকমাত্রকেই এক নিমিষে নিজের হারানো শৈশবের রঙিন আঙিনায় ফিরিয়ে নিয়ে যায়। লেখনিটিতে যে স্নিগ্ধ নস্টালজিয়া ফুটে উঠেছে, তা মাঝে মাঝে কোনো একটি বিশেষ শব্দ বা উপমার ব্যবহারে আরও কিছুটা প্রসারিত করলে সম্ভবত আরও গভীর প্রভাব ফেলত। আপনার এই অসাধারণ অনুভূতির প্রকাশ ভঙ্গিটি খুব চমৎকার এবং ভবিষ্যতে…Read More
-
রাত্রি – জাগ্রত জাতির কর্ণধার
কবি ইমদাদ শাহ্রাত্রি গভীর নীশিথ শয়নে সুপ্ত পারাবার
কে তুমি জাগিছো একা হে জাতির কর্ণধার!এ অন্ধ নীশিথের রাত্রি
আমরা তার সহযাত্রী
উঠেছে ঝড় ঘূর্ণি ….নাবিকের শির চূর্নি
কে দেবে দিশা ….এ অতল অমানিশা
অজানা বন্দরে নোঙর পাতা শত্রু সেনার!অন্ধকার রাত্রিতে ছেয়ে আছে সমগ্র জাতিসত্তা
হে স্বাধী…Read More4 Comments-
আপনার লেখনীর প্রতিটি চরণে এক অস্থির সময়ের প্রতিচ্ছবি এবং জাতির দিশারীর প্রতি যে অকৃত্রিম আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ঠিক যেমন কাজী নজরুল ইসলামের গানে ঝড়ের রাতে পথ দেখানোর আহ্বান শুনি, আপনার এই আকুতিও তেমনি অমানিশার শেষে ভোরের আলো দেখার এক সাহসী প্রার্থনা হয়ে উঠেছে। অন্ধকারের বুক চিরে আলোর দিশারী খুঁজে পাওয়ার এই প্…Read More
-
অবশেষে
অবশেষে
ঈশ্বর আমাকে বলল
“তুমি কিছু চাও আমার কাছে।”
আমি হাসি মুখে এই জীবনের অবসান চেয়েছি।4 Comments -
- Load More Posts






আপনার লেখার “স্মৃতি হলো মানুষের তৈরি সবচেয়ে দীর্ঘস্থায়ী শিল্পকর্ম”—লাইনটা পড়ে খুব ভালো লাগলো। লেখাটা পড়ে নিজের অস্তিত্ব আর চারপাশের সম্পর্কগুলো নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেলাম। আমাদের গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকবে।