Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • ব্রীডের কুকুর ও শিল্পী

    সকাল থেকে উশখুশ করে রাইন। পকেটে টাকা নেই। কীভাবে যাবে উদ্যানে! উদ্যানে যেতে পারছে না ভেবে মন দিয়ে সকালের পরাটা ও ডিম খেতে পারছেনা রাইন। চায়ে চুমুক দিয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ মেসের বিছানায় শুয়ে থাকে। একটু পরে বাথরুম খালি হবে। তখন গোসল সেরে নেবে। আধা ঘন্টা পরে মেস ফাকা হয়। রাইন গায়ে সাবান ও মাথায় দুই টাকার শ্যাম্পু ঘষে…Read More

  • দ্য ব্ল্যাক এন্ড হোয়াইট

    আকরাম সাহেবের ক্যান্সার ধরা পড়ার পরে লাভের লাভ এই হয়েছিল যে তিনি তার স্ত্রীর থেকে আলাদা শুতে পারছিলেন। যদিও তার স্ত্রী অনেক আপত্তি করেছিলেন কিন্তু তিনি অসুস্থতার দোহাই দিয়ে সরে পরেছেন। এখন তিনি সামনের ঘরে ঘুমান সঙ্গে থাকে তার আদরের ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইটের গায়ে কিছু কমলা ছোপও আছে। কিন্তু সে ক্যালিকো…Read More

    7
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • গল্পটি মানবিক অনুভূতি এবং সম্পর্কের জটিলতা সুন্দরভাবে তুলে ধরে, যেখানে বৃদ্ধ বয়সে একাকীত্ব এবং পোষা প্রাণীর সঙ্গ মানসিক শান্তির প্রতীক হয়ে ওঠে।

  • আর্টিস্ট

    প্রদর্শনী শুরু হওয়ার পরে একদিন চলে গেছে। তেমন লোকজন আসেনি গতকাল। প্রদর্শনীর জায়গা হিসেবে জাদুঘর বেছে নেওয়া ভুল হয়েছে। চারুকলায় ডেট পাওয়া যায়নি এজন্য জাদুঘরে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা সাতটা বাজে এখনো তেমন লোকজন আসেনি। জাদুঘরের বাইরে গিয়ে চা খায় রুপম। আবার ভিতরে যেতে হবে নিজের আকা ছবির দিকে তাকিয়ে থাকতে হবে ভেবে খুব একটা…Read More

  • সমঝদার

    রহমান সাহেব ধনী ব্যক্তি হলেও সজ্জন। বহু বছর বিদেশে কাটিয়ে এসেছেন। শ্রম ও শ্রমিকের মর্যাদা তিনি দেন। তার উপরে শিল্প ও সাহিত্যের সমঝদার তিনি। রহমান সাহেবের বউই তাকে বললো যে তাদের অফিসের একজন দারোয়ানকে তিনি একটি নাটকে দেখেছেন।

    রহমান সাহেব তার অফিসের এই দারোয়ান কাম অভিনেতা আশরাফ আলীকে খুঁজে বের করলেন। তাকে নিজের কামরায় ডেকে কথা বললেন।…Read More

    7
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কম দামি রবিন

    রুনুকে তার বড় বোন ঝুনু এক কাপ চা হাতে দিয়ে দুলাভাইকে দিয়ে আসতে বললো।
    আপা তুমি দিয়ে এসো না। রুনু জানে এসব কথা বলা যাবেনা। স্বামীকে তার স্ত্রী এক কাপ চা দিয়ে আসবে তা না। অলস আপাটা তাকে দিয়েই চা পাঠাবে।

    রুনু দুলাভাইয়ের টেবিলের উপর হাসিমুখে চা টা রাখে। দুলাভাই বই থেকে মুখ তোলে না।
    দুলাভাই কী পারতো না তাকে ধন্যবাদ জাতীয় কিছু একটা বলতে!…Read More

    6
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সুখ
    ইমাম সাহেবের ছেলে রবিন সাত সকালে একটা মাইক্রো চেপে ছেলে আর বউকে নিয়ে কক্সবাজার চলে গেল। রবিন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। অফিসের খরচে বউ বাচ্চা নিয়ে বেড়াতে যাচ্ছে। ইমাম সাহেবের স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়লেন। ইমাম সাহেব স্ত্রীকে বললেনঃ
    যাবে নাকি কোথাও?
    কোথায় যাবো?
    তোমার ভাইয়ের বাড়ি বা বোনের বাড়ি।
    না।
    এই না বলার মধ্যে…Read More

    4
    2 Comments
    • সুখ বড় আপেক্ষিক জিনিস। যে যেভাবে সুখ পায় সেটাই পূরণ করার চেষ্টা করাটাই ভালো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • লাবন্য

    রুবি অনেকক্ষণ বাথরুমের আয়নার দিকে তাকিয়ে থাকে। গোসল সেরে টাংগাইলের তাতের শাড়িটা পরেছে সে। তাকে কি “শেষের কবিতা”র লাবন্য’র মতো লাগছে? লাবন্য কেমন? সে কি লাবন্য হতে পারবে। রুবি, রুবি বলে ডাকছে কেউ, সে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে।

    মেজ ভাই বাইরে থেকে জুতায় কাদা মেখে এসেছে। রুবি রান্নাঘর থেকে একটা ন্যাকড়া এনে মেজ ভাইয়ের জুতা মুছে দেয়।…Read More

    5
    3 Comments
  • দারুন খেতে একটা কাঁচা মরিচ

    তোমরা যখন আত্মহত্যা করো, মরে যাও বা
    কেঁদে কেটে অস্থির
    নিজের ঘাড় নিজে মটকাও
    ঠিক তখন এক কাপ কফি
    বা একটা বার্গার বা এক কাপ চা’য়ের জন্য আমি বাঁচতে চাই।
    ভেবেছ আমি বুঝি খুব হ্যাংলা
    হবেও বা। ওই সব কেক, প্যাস্ট্রি, চকলোট আর আইসক্রিমের কি টেস্ট রে বাবা!
    আরও যদি পাই ফ্রেঞ্চ টোস্ট!
    উহ, কি মজা ঝাল ঝাল খিচুড়ি
    দারুন খেতে…Read More

    6
    2 Comments
    • সত্যি বেঁচে থাকাটা উদযাপনের।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সমকালীন লেখকদের গল্প পড়তে চাই। তেমন কিছু না পেয়ে নিজে একটা লিখলাম। সবাই মন্তব্য করবেন।

    আমরা
    তুহিন আমাকে ওর বাবার একটা কথা প্রায়ই বলতো “কুত্তার বাচ্চা যতোই আহ্লাদ করে বিছানার কম্বলের মধ্যে নিয়া শোয়াও; কুত্তার বাচ্চা চুলার ছাই গায়ে মাখবেই।” এই কথা দিয়ে তুহিন ওর বাবার ব্যক্তিত্ব এবং দৃঢ়তা ও ঋজুতা প্রকাশ করতে চাইতো। আমার কেমন লাগতো। মোটেই ভালো…Read More

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খুব সুন্দর করে বুঝালেন।

  • টিনটিন ও এক স্বার্থপর দৈত্য

    লাবিব ও গালিব পিজ্জা নিয়ে ঝগড়া শুরু করেছে। গালিবই প্রথম পিজ্জা খাওয়ার কথা মনে করে নিজের জমানো টাকা ও ভাইয়ের ফোন নমবর দিয়ে পিজ্জার অর্ডার করেছে। এখানেই চরম ভুল করে ফেলেছে গালিব। আম্মুর ফোন নমবর দিতে পারতো। তা না করে ভাইয়ের ফোন নমবর দিয়ে ফেললো। ডেলিভারি ম্যান যখন ফোন করলো গালিব সরল মনে জিজ্ঞেস করলো “কার ফোন…Read More

    8
    5 Comments
    • আমি শুরুতে লাবিবের মতই ছিলাম অনেকটা 🤣

    • সিবলিং রিলেসন এমনই হয়। টক-ঝাল-মিষ্টি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • প্রতিশোধ

    আকরাম সাহেবের মন খুব খারাপ। সকাল বেলা রিনি ও রিন্টিকে ডেকে ঈদের কেনাকাটা করার জন্য তিনি দশ হাজার টাকা দিয়েছেন। রিনি ও রিন্টি তারপর থেকে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। এই দুর্মুল্যের বাজারে দশ হাজার টাকা কম না। তারপরে যদি কমও হয় তারা কেন এতো ইনসেনসেটিভ ব্যবহার করে বাবাকে তা বুঝতে দেবে? তিনি দুই মেয়েকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান। মেয়েরা…Read More

    4
    1 Comment
    • প্রায়ই বাবাদের আত্মত্যাগ সন্তানদের চোখে পরে না। বাবা-মা তাদেরো নিজস্ব ইচ্ছা-অনিচ্ছা থাকে যেটা আমরা সন্তানেরা ভুলে যাই

  • দ্য ওয়াইজ মেন অব গোথাম
    এক লোক বাজারে যাচ্ছে পথে ব্রিজের উপরে আরেক লোকের লগে দেখা।
    -ভাই কোই যাও?
    -বাজারে।
    -কি করতে?
    -কয়ডা ভেড়া কিনমু।
    -ভেড়া কিনবি! তয় লইয়া যাবি কোন হাইন্দা?
    -এই ব্রিজের উপর দিয়া
    -না, তুই ব্রিজের উপর দিয়া নিয়া যাইতে পারবি না।

    এরপর দুইজন প্রচুর মারামারি করতে থাকে। একজন কয় আমি এই ব্রিজের উপর দিয়া ভেড়া লইয়া যামু। আরেকজন কয়…Read More

    5
    2 Comments
    • কিছু জিনিসকে বিতর্কের উর্ধে রাখা উচিত।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • পিকুর একদিন

    সকাল থেকে একা একা বসে আছে পিকু। পিকুর মা, বোন ও ভাই, পাশের বাসায় থাকা তার ন খালা, খালু, খালাতো ভাই ও বোন সবাই বড় খালার ছোট মেয়ের বিয়েতে গেছে। আত্মীয় স্বজনের প্রচুর ঘনিষ্ঠতা থাকা সত্বেও পিকু বিয়েতে যায় নি। অথচ এই খালাতো বোনের বিয়ে নিয়ে কতো জল্পনা কল্পনা করেছে তারা। জলি নামে তার খালাতো বোনটা প্রেম করে বেড়াতো শুধু। শেষে আটকে গেল…Read More

  • সুখ ও বিষণ্ণতা

    ঊর্মির ভারি একটি পা সুমনের পায়ের উপরে পরে ছিল। এতক্ষণ ঊর্মির দুই মোটা পা আর পুরুষ্ট স্তন খুব ভাল লাগছিল সুমনের। চরম রতিতে ডুবে যেতে যেতে ভীষণ ভালবাসছিল ঊর্মিকে। শুধু সেক্স সুমন কারো সঙ্গে করতে পারে না। ঊর্মিকে সে ভালবাসে, স্নেহ করে। বিশেষ করে এই উথাল পাতাল আবেগে ভাসা ঊর্মির জন্য তার মনে বিশেষ ভালবাসা আছে। ঊর্মি যখন তাকে দেখার…Read More

    5
    1 Comment
  • মন কেমন করে ওঠে

    প্রতিবার করিম যখন মাকে ছেড়ে বাবার সঙ্গে থাকতে আসে। মায়ের জন্য তার এতো মন খারাপ হয় যে সে ভাবে বাবার সঙ্গে বেশিদিন থাকবে না। বাবাকে ছেড়ে যায় যখন তখন বাবা’র জন্য এতো মন খারাপ হয় যে কয়েক দিন মনমরা হয়ে থাকে। এবার সে প্রায় তিন মাস পরে বাবার বাসায় আসলো। মা তাকে গেটের কাছে নামিয়ে দিল। গেটের কাছের বটগাছটা’র পাতায় এতো ময়লা জমেছে যে করিমের…Read More

    6
    5 Comments
    • সুন্দর গল্প… 🖤🖤

    • করিমের জন্য সত্যি মনটা কেমন জানি করে উঠলো, কেন যে সুন্দর আনন্দময় দিনগুলো ফুরিয়ে আসে?

    • ব্রোকেন ফ্যামেলির বাচ্চাদের একটা মানসিক ক্রাইসিস থেকেই যায়। শিশুর মনোজগতটা খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এমন বাচ্চাগুলো জীবন কে অন্যরকম ভাবে দেখে বোধ করি।

  • কাক
    অপু নুডুলস খেতে খেতে ভাবলো আজ সে কাকের ছবিটা আকবে। অনেক দিন থেকেই অপু কাকের ছবিটা আকতে চাচ্ছে। কিন্তু নিরিবিলি সময় পাচ্ছে না। ঘরে খালাতো ভাই, মামাতো বোনেরা আসছে যাচ্ছে। অপু আবার সবার সামনে ছবি আকতে পারেনা। সে শুধু ঘরে কেউ না থাকলে ছবি আকার চেষ্টা করে।

    কিছু দিন ধরে বাসায় শুধু মেহমান আর মেহমান। তাদের হৈচৈ চিতকার চেচামেচিতে বাড়ি ভরে যাচ্ছে।…Read More

    7
    3 Comments
    • “ভেজা কাক হয়ে থাক আমার মন”

    • খুদে মানুষের ভাবনার জগতটা হয় বিশাল আর পরিচ্ছন্ন! খুব সুন্দর লিখেছেন। ভালো লাগছে লেখাগুলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কা কা কথা

    দুপুরে বেড রুমে বসে টিভি দেখতে দেখতে হঠাতই আইসক্রিম খেতে ইচ্ছে করে মানি’র। ঘরে শিউলি আপু কাজ করছে। শিউলি আপুকে বললেই একটা পিরিচে করে আইসক্রিম দিয়ে যাবে তবে মানি’র শিউলি আপুকে ডাকতে ইচ্ছে করলো না। মানি খুব শান্ত ও ভদ্র ছেলে। স্কুলে তার চেয়ে অনেক পাতলা একটা ছেলে প্রায়ই মানিকে ঠ্যালা দেয়, গায়ে জোরে থাপ্পড় মারে মানি তাকে কিছু বলে না।…Read More

    5
    10 Comments
    • অনেকদিন পর একটা মনের মত গল্প পেলাম !
      খুব আনন্দ নিয়ে পুরো গল্পটা পড়লাম, কাকের আইসক্রিম খাওয়ার ব্যাপারটা আমারো এত ভালো লেগেছে যে, এখনি খাতা পেন্সিল নিয়ে আঁকতে ইচ্ছে করছে ! সত্যি খুব তৃপ্তি পেলাম গল্পটা পড়ে, ভালোবাসা নেবেন গল্পকার এমন সুন্দর গল্পটির জন্য !

      • সত্যজিৎ রায়ের ‘সদানন্দের খুদে জগৎ’ পড়ে না থাকলে পড়বেন ।

      • ধন্যবাদ, ভালো পাঠক না পেলে লিখতে ইচ্ছে করে না। আপনাদের দুইজন এর ভালো লেগেছে বলে আরেকটি কাকের গল্প দিলাম। বাই দ্য ওয়ে আপনি কী ছবি আকেন?

      • মঞ্চবন্ধু পৃথুলা, ‘সদানন্দের খুদে জগৎ’ এখনো পড়া হয়নি, শীঘ্রি পড়ে নেব। @prithula

        লেখিয়েবন্ধু Kanej-Roksana, আমি ছবি আঁকার চেষ্টা করি মাঝে মধ্যে। ঠিক আপনার আজকের গল্পের অপুর মত।

    • খুব সুন্দর প্রানবন্ত লেখা। মনটা ভালো হয়ে গেলো। আপনার এই লেখার সাথে হূমায়ুন আহমেদের ‘একি কান্ড’র কাহিনীর একটা মিল আছে।বইটা পড়ে না থাকলে পড়বেন। আর সত্যজিৎ রায়ের ‘সদানন্দের খুদে জগৎ’

      • ধন্যবাদ, এক বছর আগে লিখেছি। আমি হুমায়ূন আহমেদের লেখা অনেক পড়েছি। তার ছাপ থাকতে পারে। তবে সত্যজিৎ রায়ের লেখা এখন আর পড়িনা। একটা কারণে। অনেকগুলো গল্প লিখেছিলাম। এখানকার নিয়ম কানুন জানিনা, আস্তে আস্তে সব লেখা দেব। পাঠক না পেলে লিখতে ইচ্ছে করে না।

      • সত্যজিৎ রায়ের লেখা না পড়ার কারণটা কি জানতে পারি??

      • সত্যজিৎ কেন পড়া হয় না আমিও জানতে চাই।

      • প্রিয় লেখকের ছাপ লেখায় আসলে দোষের কিছু নাই। আপনি লিখুন। ভালো লেখার পাঠক সব সময়ই আছে।

      • @darko sajib @prithulazaman আপনাদের প্রশ্ন কেন সত্যজিৎ রায়ের লেখা আর পড়িনা? রিপ্লাই অপশন না থাকায় দিতে পারি নাই। ম্যাক্সিমাম পড়েছি। কিন্তু হুমায়ূন আহমেদ লিখেছেন বাংলাদেশের একজন লেখক সসত্যজিৎ এর বাসায় গিয়ে বলেছে “আমি আপনার ও আপনার বাবার নামে দুটি বই লিখেছি।” সত্যজিৎ উত্তরে বলেছেন আমার বাসায় এতো বই রাখার জায়গা নেই। লোকটাকে বসতেও দেয়নি।

Skip to toolbar