-
সভ্যতার ধ্বংসাবশেষে
আমরা হেঁটে যাই দূরে, বহু দূরে,
শতাব্দীর সীমারেখা অতিক্রম করে।
পার করে আসি মেঠো পথ, সবুজ আবাদী জমির জমিন।
হলদে ফুলের ঘ্রাণ।
কৃষিজীবী জীবনের জাপিত দুঃখ।
নীল নদের পার ধরে আমরা ক্রমশ এগিয়ে যাই,
পরে থাকে সুদৃশ্য পিরামিড আর আনুবিসের অন্ধকার মন্দির।
রোমের সূর্য অস্তমিত।
আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি সভ্যতার চিনহ রূপে জ্বলে যায়…Read More -
বিষণ্ণতার প্রান্তরে
মলিন বিষণ্ণতার রাত শেষে তুমি,
তোমার দুঃখকে ভাসিয়ে দাও ওই পরাজিত আকাশে,
হলদে ঘুড়ির আবহে।
ধানের মাঠ শূন্য শুয়ে থাকে ফসলের বেদনায়- যেমন তুমি।
পাড়া গাঁয়ে নবান্নের ধূম।
ফসলের মাঠ একাকী অপেক্ষা করে রিক্ত চাঁদের পূর্ণিমায়।
আবারো ফসলে ভরে উঠবে আবাদী জমিন-তোমার মতো।
কুয়াশায় ভিজে যায় এই প্রান্তর,
শীতের রাতের শূন্য চালে শিশিরের অশ্রু…Read More -
গত জন্মের স্বপ্ন
বর্ষা গেলে নবান্নের ধান শুকাইলাম,
সোয়ামী তবু আইলা না।
কোন দরিয়ায় নাও ভাসাইলা,
দিবস গেলো একাকী কাটিয়া।
ঘরের চালে ছন ফুরালো,
বানের জলে উনোন ভাসিল,
সোয়ামী তবু আইলা না।পরিযায়ী পাখির মতো আমরা একই শহরে থেকেও কতটা দূরে।
কিভাবে দিন গুলো চলে যায়।
ভেসে যায় বেনোজলে পরিচ্ছন্ন চরাচর।
দখিনের বাতাসে নকশা আঁকি, বৃত্তাকার ছন্দে ধারণ করি জাপিত…Read More2 Comments -
অপার্থিব শীতের রাতে
রাতের গভীরে শীতের শহরে লিখতে বসে,
কার ছবি আঁকি, কার চোখে মায়া মাখি?
কোথায় সে? কোন ঘরেতে থাকে?
মাটির উঠোন জুড়ে ফসলের বাসি ঘ্রাণে,
তার দীঘল শরীরে মাতাল মাদকতা।
চোখের জলে বুঝিয়ে দিল কত গোপন ওই গভীরতা,
সেথায় নদীর জল বরফ হয়ে দুঃখ জমায়।
আমি মাদুর পেতে বসে থেকে ঢেঁকির পাড়ে দেখি,
ওই নারীর ভেতরে কেমন কোমল ভালোবাসা-
উথলে উথলে পরে,
সুনীল…Read More -
ক্যানভাসে কিছু নেই
বিষণ্ণতার শাদা কালো ক্যানভাসে,
তোমাকে রঙে রঙে আঁকি।
তোমার চুলে, চোখে, অস্পশওষ্ঠে, কপালে,
গ্রিবায়, নাভিমুলে, স্তনে,
ওষ্ঠে, অধরে, নিতম্বে, কালো তিলে, দেহের বঙ্কিম ভাঁজে,
গভীর চুম্বনে, সঙ্গমে,
তোমার ছবি আঁকি।
ছবি আঁকি তোমার নশ্বর দেহের অন্তরালে শাশ্বত হৃদয়ে,
লুকিয়ে রাখা ক্ষোভ, যন্ত্রণা, ব্যাথা, বেদনা, ক্রোধ, কাম,
রিপুর তাড়না,…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
স্মৃতির দাবী বেঁচে থাকে হাজার বছর। স্মৃতির দাবী ফিরে ফিরে আসে হাজার বছর পরও।
-
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] Changed their profile cover
-
স্বপ্নভঙ্গ
দ্বিধাহীন, নিঃসঙ্কোচে,
আমরা বেঁচে আছি এক আকাশ তারাদের নিচে।
এখানে নিরন্তর সংগ্রাম।
কাম, ক্রোধ, লোভ, পাপের প্নক্তিতে রচিত প্রেমের আলেখ্য।
এখানে মিথ্যের ইতিহাস।
পারস্পরিক শত্রুতা, মিত্রতা এবং নিরন্তর যুদ্ধ।
এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মিথস্ক্রিয়ায়,
আমাদের লুকিয়ে থাকা, হারিয়ে যাওয়া।
যুদ্ধাহত সৈনিকের মতো,
কাঁচঘরের বাঙ্কারে…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
খেলাঘরে আকাশ আঁকি
এ কেমন খেলা ঘরে আনলে ঈশ্বর,
নন্দিত নরকের ধংস স্তুপে বসে আমি বোকার মতো সাজাই নতুন পৃথিবী।
যখন সব শেষ হয়ে গেছে।
হাতের আঙুলের ইশারায় সৃষ্টি করি,
অপূর্ব সৌন্দর্য।
মুখের ভাষাকে কালো কালিতে সাজাই প্রিয়তমা পঙ্কতিতে।
পরিচিত মানবের জীবনের সকল পরাজয় চেয়ে দেখি,
সাজিয়ে দেই তার বাসস্থান, পবিত্র পুষ্পোদ্যান।
এই ক্ষয়ে যাওয়া পৃথিবীতে,
এক আকাশের…Read More5 Comments -
প্রথম দেখায়
তোমার আমার প্রথম দেখায়, প্রথম প্রণয়ে, প্রথম গোপনীয়তায়,
মিশে থাকে এই সব ক্ষুধার আর্তি,সভ্যতার ধংসস্তুপ।
মিশে থাকে মুক্ত বাণিজ্য, পাশ্চাত্য, প্রাচ্য দর্শন।
আর থাকে বান ভাসী মানুষের আহাযারি, তরুনীর আর্ত চিৎকার।
নাগরিক রোদে মিশে থাকা ক্ষোভ, ঘৃণা, কাম, কামনা।
সেখানে মিশে থাকে উচ্চ অট্টালিকা, মিলের সাইরেন, ব্ল্যাক আউটের পূর্ণিমা।
নদীর…Read More5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
তুমি তখন অন্য রকম
তুমি তখন অন্য রকম,
ভীষণ রোদে অন্য রকম; খোদার কসম।
তোমার শাড়ির আঁচল জুড়ে অন্য রকম।
দুঃখ বোনা চিরহরিত ভালবাসায়
মুগ্ধ চোখে চেয়ে দেখায় জনম জনম; অন্য রকম।
গায়ের ভাঁজে ঘামের ছোঁয়ায় অন্য কারো, অন্য রকম।
শীতের রাতে বইয়ের পাতায় ,
মুখ লুকিয়ে ছবির মতো,
চোখের জলে,
গত রাতের দুঃখ যাপন; অন্য রকম।
সবার মতো ঘরের কোণে লুকিয়ে থাকা,
আড়াল হওয়া…Read More1 Comment -
নিসঙ্গতা
তার প্রতীক্ষায় আমি রাত থেকে দিন দিন থেকে গোধূলি
একাকী ঘরে অপেক্ষায় মগ্ন।
ওদিকে শিশিরের জল অপরের অশ্রু হয়ে নেমে আসে ধুলো ধরা পৃথিবীতে।
কেমন অবাক করা রোদ একাকী খেলা করে,
পাতা ঝরা ব্যথিত বৃক্ষের পদতলে।
আঁধারের রাত আর জোনাক জ্বলে জ্বলে নক্ষত্রের চিতায়,
মহাজাগতিক মহা শ্মশানে বিস্মৃতির পুঁথি পাঠ।
নদী তীরে কেমন অপূর্ব আলো ছায়া…Read More1 Comment -
তারা গোনা রাতে
পকেট হাতড়ে দেশলাই বের করি। জ্বলন্ত শিখায় জ্বলে যায় ভালোবাসার নিকোটিন। প্রবল বাতাস আমাকে জড়িয়ে ধরে পরম বন্ধুর মতো। আমি পিক আপে গা হেলিয়ে বসে বসে তারা গুনি অথবা গুনি না। এই তারা গুলোর হিসেব রাখা খুব ঝামেলার, যখন জীবনের হিসেব মেলাতে পাড়ি নি। বার বার ভুল করি, ভুলে ভুলে ভুল জন্ম। পিক আপের ব্যাকে আমার সঙ্গী ওই পাগলা রফিক। শালা দেশি মদ…Read More
-
জীবনে আপনার যা প্রয়োজন তা হল প্রখর সূর্যালোক, বিশুদ্ধ বাতাস, সুপেয় পানি। প্রয়োজন মাথা গোঁজার আশ্রয়, পরিধেয় বস্ত্র, পুষ্টিকর খাবার এবং সুচিকিৎসার। কারো জন্য বেঁচে থাকার প্রবল তৃষ্ণা আর গুঁটি কয় বিশ্বস্ত বন্ধুর। মোটামুটি সচ্ছল আরথিক সক্ষমতা এবং সুন্দর পরিবেশ। সুখী হতেে এর চেয়ে বেশি কিছুর দরকার নেই। আমার কাছে এটাই সুখ, এটাই সাফল্য।
2 Comments -
অবিকৃত
এইসব আলো আঁধারের ক্রমান্নয়ের আবর্তনে,
কেমন এক অদ্ভুত জীবনের স্রোত, কেমন মায়া মাখা ,
ঘুম ঘুম সপ্নাতুর চোখ।
কেমন ছায়া ছায়া অন্ধকারে তোমার জন্য আমার প্রার্থনা,
নিভু নিভু অগ্নির জ্বলজ্বলে লালচে শিখায় ক্রমশ,
একা হতে যাওয়া মোহনীয় নিঃসঙ্গতা। -
কবিতার রাজপুত্র
আমাদের কবিতার আড্ডায় এক আঠারো বছর বয়সী ছেলেটা ছুটে ছুটে আসে।
কবি প্রিয়র হাতে চুমু খায়।
ভীষণ খেয়ালি, আর কবিতায় আঁকে নগ্নতার ছবি।
কবিতা তুমি হও নির্লজ্জ, বেহায়া- বলে অট্টহাসি করে।
ওর সকল কবিতায় নির্লজ্জ উলঙ্গ নারী দেহ অথবা সঙ্গমের নগ্ন চিত্র।
বলে কবিতা মিথ্যে বলে না।
কি ভীষণ বেহায়ার মতো শব্দের পরে শব্দ সাজায়, কি ভীষণ উপমা।
ওপারের…Read More -
প্রতিশ্রুতি
সকল আঁধার ঘনিয়ে এলে,
আমি একা বসে থাকি নিরজনে নিরালায়,
দূরত্বের অবহেলায় কবে কোন ষ্টেশন চত্বরে হারিয়েছি নিজেকে।
আলো আর আঁধারের ছায়া মাখা মায়া মাখা অপরূপ জ্যামিতিতে,
নিজকে ক্রমশ বিলীন করি।
আমার এই নিস্তব্ধার মৌণ ব্রত।
শুনতে কি পাও এই নিস্তব্ধতার আর্ত চিৎকার?
যেন প্লাবনের জলে ডুবে যাওয়া চরাচরে একাকী বৃক্ষ।
পরিযায়ী পাখি যাকে গান শোনায়…Read More1 Comment -
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] and
বিদ্রোহী !!!……….. are now friends
-
মুখোশে
তোমার অন্ধ চোখে কাকে দেখো?
মুখোশে কি তোমার মতো?
জানালায় বিলীন আকাশ।
কল্পনার রক্তে গভীর গাড়।
একদিন আকাশের সীমানায় ছিল,মেঘের ছটা,
আর আলোর অনন্য ধারা।
আজ সেখানে কেমন ধুসর,
তির্যক বর্ণিল মলিন নকশায় কৃত্রিমতা।
স্বাধীনতা বাঁধা পড়ে,
নিজের মলিন কাঁচে
প্রবল যুদ্ধে আকাশ বারুদ মাখা।2 Comments -
দিবারাত্রির নাশকতা
আমার ঘরের ভাঙা চাল,
ভাইসা গেলো ভাটির টানে।
তাহার মুখ চান্দের লাহান,
আসমানতে আন্ধার কনে ?ওই রুপে পুইড়া হইলাম কালা,
তবু বন্ধু আমার হইলা না।এইসব দিবারাত্রির নাশকতার নিচে আর গোপন গভীরে,
আমার এক কামরার ঘরের ভেতর,
এক অপূর্ব আয়নায় প্রতিফলিত হয় তার মুখচ্ছবি।
ওই দীঘল দীর্ঘ দেহ।
কোমনীয় স্রোতের বক্রতায় উজান থেকে ভাটির টানে,
মোহনার…Read More1 Comment - Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam





চমৎকার