Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • যখন মহান বৃক্ষরা সমূলে উৎপাটিত হয়
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    যখন মহান বৃক্ষরা সমূলে উৎপাটিত হয়
    দূরবর্তী পাহাড়ে বিকট শব্দে
    সিংহ চুপ করে যায়
    হাতিরা আশ্রয় খোঁজে
    যখন মহান বৃক্ষরা সমূলে উৎপাটিত হয়
    ছোট জীবেরা গুতিয়ে যায়।
    তারা ভয়ে নীরব হয়ে যায়।
    যখন মহৎ মানবের মৃত্যু হয়
    তখন আমাদের চারিপাশের বাতাস হালকা হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়।
    আমাদের নিঃশ্বাস…Read More

    2
    1 Comment
  • কিছুদিন আগে ফিওদর দস্তয়েভস্কি এর একটি বই পড়লাম। A Gentle Creature. বাংলায় অনুবাদ করা হয়েছে নিরীহ। মনে রাখতে হবে বইটি লেখার সময় সোভিয়েত ইউনিয়ন এক প্রবল অর্থনৈতিক দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতি দিনই সংবাদ পত্রে আত্মহত্যার খবর। অনেকেই হতাশার ভেতর দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বইটি লেখা। গল্পটি শুরু হয় এক তরুনীর আত্মহত্যার পর থেকে। সে মা মেরির আইকন…Read More

    3
    1 Comment
    • মানসিক দ্বন্দ্বের যে ব্যাপার টা… এটা থেকে সবাই বের হয়ে আসতে পারেনা। কেউ কেউ নিজেকে পজিটিভিটির সাথে জড়িয়ে নিয়ে বের হতে পারে… কিন্তু সার্বিক বিষয় টা হচ্ছে যে প্রতিবেশে সে বড় হচ্ছে বা থাকছে… তার মনঃসত্ত্বায় ওই পরিবেশেরই বিরুপ প্রভাব..যার ফলে সে নিজেকে পজিটিভিটির সংস্পর্শে আনতে পারেনা… আমি জানিনা আমার কথাটার যুক্তিকতা কার কাছে কতোটুকু!!! তবে…Read More

  • বয়সের ভার
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    যখন তুমি আমাকে নীরবে বসে থাকতে দেখো,
    জান একটা বোঝা যা ঘরের কোণে ফেললে রাখা হয়েছে
    ভেবো না তোমার আলাপচারিতা শোনার জন্য আমি ব্যস্ত
    আমি নিজের মনের কথা শুনছি।
    থামো! বন্ধ করো! আমাকে করুনা করো না।
    থামো! তোমার সহানুভুতির আমার প্রয়োজন নেই।
    হুহ, যদি বুঝতে পারতে!
    নয়তো তোমাকে ছাড়াও আমার চলবে।
    যখন আমার হার…Read More

  • অন্ধকার মাতৃত্ব
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    সে তার ঘরে ছুটে আসলো
    তার অভিশপ্ত মাতৃত্বের বোঝা নিয়ে
    গভীর অন্ধকারে
    তার চোখে অঝোর ধারায় সোনালি অশ্রু বয়ে যায়
    সে তার ঘরে ছুটে আসলো
    সে নিচে নেমে আসলো কষ্টে,
    এক জোড়া অন্ধকার হাত তার জন্য অপেক্ষা করছিলো
    উষ্ণ হৃদয় অপেক্ষারত
    অপার্থিব স্বপ্নের রূপকথা, তার বাদামি মুখ থেকে ঝরে যায়
    সে নিচে নেমে আসলো…Read More

  • অপরিচিত

    নিঝুম রাত্রির কোলে, দুঃখের এই নগরীতে একজন বিবাগী একা আনমনে হেঁটে বেড়ায়। রাত্রির গভীরে শিশিরের অশ্রু ঝরে। তার হাতে পুড়ে যায় বিশ্বস্ত নিকোটিন। বিবিধ গলিতে সচকিত কুকুরের দল তাকে দেখে অবাক তাকিয়ে রয়। বোঝার চেষ্টা করে, সতর্ক ঘ্রাণ নেয়। বিবাগী নিশ্চুপ হেঁটে চলে। তার ধারালো চেহারায় প্রবল নিঃস্পৃহতা। বিবাগী একাকী শুন্য দৃষ্টিতে আকাশ দেখে।…Read More

  • ক্যালিফোর্নিয়ার বিশ্ময়
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    চোখ যত দূর যায়, এই সমতল ভূমি ক্রমান্বয়ে নিম্ন ভূমি থেকে বিরান ভুমিতে পরিনত হয়।
    একটি দানব বট বৃক্ষের শাখা ঝুড়ি হয়ে নেমে আসে। এই সব খসে পড়া ইট, পলেস্তরার দেয়ালের ভেতর থেকে।
    আমরা বিবর্ণ হয়ে অপেক্ষা করি নতুন শতাব্দীর।
    আমাদের পুরনো বাড়ির মরচে ধরা পানির কল,
    ভারী পুরনো সাজের দেয়ালের…Read More

    3
    2 Comments
    • “তার সবজির ক্ষেত সোনালি হয়ে আসে।
      সোনালি বিপ্লবে তার গানের ছন্দ।
      প্রতিদিন তার গমের গোলা পরিপূর্ণ হয়ে ওঠে সোনালি ধানে।
      নক্ষত্রের চোখের নিচে, যে অনেক দূরে একা জ্বলে যায়।
      সোনালি রোদ তার পায়ের পাশে পরে থাকে।” খুব সুন্দর লাইনগুলো!

  • অভিশপ্ত যাত্রা
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    কোন সতর্কতা সংকেত নেই আমার ঘরের দরজায়,
    নেই কোন ভারী বুটের পদচারনা আমার ঘরের দুয়ারে।
    এই অন্ধকার কারাগারে আমি বন্দি, আমি জানি পাকিস্তানের কোন এক বৃদ্ধা মহিলার মুখে আলো খেলা করে।
    যাদের জীবনে কোন সময় এক সুখময় দিন ছিল।
    আমি মুখ ভরে এক মুঠো বাতাস গিলে নেই কারণ আমার শ্বাস কষ্ট হচ্ছে।
    আততায়ী নির্দেশ মেনে…Read More

    3
    2 Comments
  • অসুখের গল্প

    রাত্রি দ্বিপ্রহর। খলিল ফুটপাতে শুয়ে শুয়ে একা কাতরায়। তার পঙ্গু শরীরে রাজ্যের ক্লান্তি। ক্ষতের আঘাতে আঘাতে সে জীবিত লাশের মতো শুয়ে থাকে আর গোঙায়। পশুর মতো গোঙায়। ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে। পার্শ্ববর্তী ল্যাম্পপোস্টের হ্যালোজেন আলোয়, যন্ত্রনার হলদে রঙ বৃষ্টিতে এলোমেলো মিলে মিশে অপার্থিব শহরে একা চিৎকার করে। খলিলের মুখ থেকে লালা ঝরে।…Read More

    4
    2 Comments
  • খাঁচার পখি কেন গান গায় তা আমি জানি
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    বনের পাখি বাতাসে ভোর দিয়ে ভেসে যায়।
    যতক্ষণ না এই স্রোত শেষ না হয় এবং তার পাখাকে ভেজায় সূর্যালোকে।
    এবং সে আকাশকে নিজের সাম্রাজ্য বলে ঘোষণা দেয়।
    কিন্তু খাঁচার পাখি তার ক্রোধের গারদের ভেতর দিয়ে দেখে।
    তার পাখা ছেঁটে দেয়া হয়েছে এবং তার পায়ে শেকল বাঁধা আছে।
    খাঁচার পাখি গায় অদেখা…Read More

    3
    2 Comments
  • মানব পরিবার
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    আমি অবাক বিস্ময়ে দেখি একেকটি পরিবার কি ভীষণ অন্য রকম।
    কিছু রাশভারি, কিছু সহজাত।
    কেউ বলে তাদের জীবন অতিবাহিত হয়েছে পরাক্রমে,
    কেউ বলে তাদের জীবন প্রবাহিত হয়েছে বাস্তবতায়।
    আমাদের রঙের পার্থক্য বিস্ময়কর, কেউ শাদা, কেউ কাল, বাদামী, গোলাপি, রঙিন বা শাদাশাদা কালাকালা।
    আমি সাত সমুদ্র পাড়ি দিয়েছি,
    দেখেছি…Read More

  • অন্ধত্ব

    হাবলঙ্গের বাজারের মাঠে আজ বিশাল আয়োজন। তিনি এসেছেন। এই সেই ব্যক্তি। এই সে কামেল দৈব পুরুষ। মাঠে শাদা মাটা, সাধারণ, অসাধারণ, আটপৌরে, চতুর কর্পোরেট মানুষের ঢল নেমেছে। খাদিমের দল মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি এসেছেন। তার জাদুর স্পর্শে সব মুশকিল আসান। তিনি স্মিত হাসি আর নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে আছেন। ভিড়ের মানুষেরা ঠেলাঠেলি করে…Read More

  • সে আমাদের ছিল
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    প্রিয়তম এখন আমরা জানি আমরা আসলে কিছুই জানি না।
    আমাদের হাতের আঙুলের ফাঁক দিয়ে গলে পরে আলোকিত নক্ষত্ররাজি যেন বসন্তের বাতাস।
    আমাদের না জানিয়েই আমাদের প্রিয় ভালোবাসা চলে যেতে পারে।
    এবং মহাজাগতিক নক্ষত্রে সুর তোলে ও সেই প্রিয় ছন্দে নাচে।
    আমরা মাত্রই জেনেছি মাইকেল চলে গেছে, আমরা আসলেই কিছুই জানি না।
    কোন…Read More

  • জীবন আমি ভয় পাই না
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    দেয়ালের ছায়া,
    শব্দের খেলা,
    জীবন আমি ভয় পাই না।
    ড্রাগনের প্রতাপ,
    আমার লেখায়,
    জীবন আমি ভয় পাই না।
    আমি বলি বু,
    তার বলে শু,
    আমি ধরি গান,
    তাদের প্রস্থান,
    আমি কাঁদি নি,
    তারা যেন ওড়ে নি,
    আমি শুধু হাসি,
    তারা দেয় গালি।
    জীবন আমি ভয় পাই না।
    পালোয়ান খেলে,
    রাতের আড়ালে,
    জীবন আমি ভয় পাই…Read More

    2
    1 Comment
    • বাগানে বাঘ,
      আঁধারের ডাক,
      জীবন আমি ভয় পাই না…. ভয়ের আর কোনো কারণ বাকি নেই জীবনে 🙂

  • যাত্রাপুরে একদিন

    চৈত্রের এ মধ্য দুপুরে সেলিম তার এলোমেলো চুলে হাত বোলায়। চোখে কালো সানগ্লাসের পেছনে জমে থাকা বিরক্তি, আড়ালে ঢাকা পরে। সেলিমের মনে হয় রাজ্যের ধুলোয় তার চুলগুলো আঠা আঠা হয়ে আসে। কপালে জমে থাকা ঘামে আর কুঞ্চিত কেশরাজির আড়ালে সেলিম বিবমিষা বোধ করে। সে এখন মানিকগঞ্জ সদরে। দীর্ঘ ঘর্মাক্ত যাত্রার মধ্য বিরতি। কি কথা ভেবে যে, সে নীলার…Read More

  • সমতা
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    তুমি প্রকাশ্যে ঘোষনা করেছো আমি ক্ষীণ, যাকে এক ঘোলা কাঁচের গ্লাসের ভেতর থেকে দেখা যায়।
    যদিও আমি তোমার সামনে প্রবল শক্তিতে দাঁড়িয়ে আছি, র‍্যাঙ্কে ছোট,সময়ের ইতিহাসে।
    তুমি প্রকাশ্যে ঘোষনা করেছো তুমা আমার কণ্ঠস্বর শুনতে পাও যা দুর্বল,
    কিন্তু আমার এই গান প্রবল শব্দে বেজে চলে, যা একই কথা বলে।
    সমতা, আমার…Read More

    5
    6 Comments
  • নিউইয়র্কের ভোর
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    পর্দারা তাদের প্রবল শক্তিতে,
    বাতাসকে প্রতিহিত করেছিলো,
    বাচ্চারা ঘুমুচ্ছে,
    তাদের স্বপ্নের লেন দেন চলছে।
    এই শহর নিজকে জাগিয়ে রাকে সাব ওয়ের টানে; এবং
    আমি, এক সতর্ক সংকেত, জেগে আছি,
    নৃশংস যুদ্ধের মতো,
    মিথ্যেরা নেমে আসে ভোরের প্রথম আলোয়,
    নেই কোন জবাবদিহি, বিচারহীন।

    4
    2 Comments
  • অঝোর শ্রাবণ উদ্যান

    নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে জানালার সামনে দাঁড়িয়ে আছে। নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে প্রায় দু ঘণ্টার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলে মনে হবে জানালার সামনে পাথরের দেবমূর্তি অপেক্ষায় অবস্থান করছে। নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আকাশে জমে থাকা কালো মেঘদল সে কথাই বলছে। নগরের…Read More

    4
    6 Comments
  • একটি পবিত্র সত্য
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    আমরা এই ছোট একাকী পৃথিবীর বাসিন্দারা,
    ছুটে চলি কোন এক সাধারন সূর্যের সাথে, কোন এক অনির্দিষ্ট গন্তব্যের দিকে,
    যেখানে সব গুলো দিক দিক দেখায়, এবং জানতে পারি এক পরম সত্য।
    এবং আমরা ক্রমশ ধাবমান হই শান্তির দিকে, বর্বরতা ভুলে,
    আমাদের হাতের তালুতে শান্তির সুবাতাস।
    আমরা শান্তিকে বেছে নেই,
    ভুলে যাই তারা…Read More

    3
    4 Comments
  • তুমি যখন আমার কাছে আসো
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    তুমি যখন আমার কাছে আসো, শপথহীন,
    আলোকিত করো আমায়।
    অনেক দিনের পুরনো ঘর,
    স্মৃতির যাদুঘর।
    আমাকে প্রস্তাব দাও, যেন আমি এক শিশু, যেন হারানো বস্তু,
    মলিন দিনের স্মৃতি বহনকারী।
    চুরি হয়ে যাওয়া চুম্বনের বুদ বুদ
    স্মৃতি ধার করা ভালবাসার।
    বাক্সবন্দি ভালোবাসা।

    আমি কাঁদি।

  • Load More Posts
Skip to toolbar