-
মৃদঙ্গ
আমি বৃষ্টিতে ভিজি
কেউ যেন আমার অশ্রু না দেখে।
যেদিন হাসি না
দিনটা পঁচা ফলের মতন
নর্দমায় গড়ায়।
আমি হাসতে হাসতে
বৃষ্টি মাথায় ফুটপাত ধরে হাঁটি।
লোকে আঙ্গুল তুলে বলে—
ঐযে, ঐ মানুষটা পাগল।
আমি বৃষ্টিতে হাটি
কেউ যেন আমার কান্না না বোঝে।13 Comments -
শ্যামল পাতা
কোন ফাগুনে কখন যেন নেই তা মনে
মনের মাঝে গোপন মনে ঠাঁই নিয়েছো
ঠাঁই নিয়েছো ঘর বেধেঁছো শ্যামল পাতা।
ঠোঁটের হাসি চোখের ভাষা তীরের ফলা
উড়াল পাখি মনের মাঝে খুন ঝরালো
খুন ঝরালো ঘুন ধরালো বুকের মাঝে
কোমলতার ছোঁয়া নেবার ইচ্ছেগুলো।
মেঘলাকাশে রোদের মতো ঝিলিক তুলে
যখন তুমি ক্ষণিক চেয়ে যাও লুকিয়ে
যাও লুকিয়ে জড়িয়ে থাকো দ…Read More11 Comments -
ছুঁয়ে দাও কোমলতা
ছুঁয়ে দাও কোমলতা, ছুঁয়ে দাও এই দুটি হাত।
ছুঁয়ে দিয়ে মুছে ফেলো কিংকর্তব্যবিমূঢ়তার
সমূহ নিপাত। ছুঁয়ে দাও এই ঠোঁট,খুব বেশি পিপাসা
কাতর। কঙ্কাল পাজর ছোঁও, মুছে যাবে অনির্বাদ
ঊদ্যায়ি অনুর মতো ভ্রান্তি-পাথর। কাছে এসে বসো
একবার; চেয়ে দেখো কোমলতা, শরীরে আমার
নিস্ফলা ঘাম; ক্লান্তিতে ছেয়ে আছে আমার
আনন। ভ…Read More10 Comments -
গোলাপ তুমি
( ২৫ শে মার্চ কালো রাত্রিতে
রোকেয়া হলে নির্যাতিতা ছাত্রীদের স্মরণে )
হাত বাড়িয়ে ছুঁয়ে দিই
ঝরে পড়ো কয়েকটি পাপড়ি
ও মেয়ে, যেতে যেতে আঁড় চাও
নওতো সেই গোলাপ কুঁড়ি
ঝড়ো হাওয়া চাবুক চালায়
লণ্ডভণ্ড চরাচর
হানাদার হামলে পড়ে
বিশ্ববিদ্যালয় রক্তাক্ত প্রান্তর
পত্রিকার ফিচার ফটো তুমি
নির্লিপ্ত নয়না…Read More11 Comments -
দাম্পত্য
বহুবছর আমি একা ঘুমাতাম। ইদানিং একটা মেয়েকে সঙ্গে নিয়ে থাকি। মেয়েটার আপনজনরা ঘটা করে ওকে আমার সঙ্গে দিয়ে দেয়। আমরা একসাথে খাই, ঘুমাই, টিভি দেখি; বিয়ে এবং জন্মদিনের অনুষ্ঠানে বেড়াতে যাই।
আমরা যা যা কথা বলি তা হলো—খাইতে আসো; জ্বর কেমন দেখি; বাজার শেষ, ফর্দ দেইখা সদাই কিনবা; আমাকে কেমন লাগতেছে, দেখতো; মশারি খাটাও; এখনো কম্পিউটারে কি করো!…Read More12 Comments -
শ্লোক-১
যেতে যেতে পথে
যত কিছু পাও
ঝরে পড়া ফুল
বাউলের ভুল
হোক তা তুচ্ছ
হাতে তুলে নাও।
হতে পারে রাত
মূর্খের আঘাত
মারী ও মড়কে
চরাচর হায়
পুঁতিগন্ধময়!
কাল নয়, দেখ
পরশুও হতে পারে
শ্রেষ্ঠ সময়।17 Comments-
অসম্ভব ভালো লাগল @ovimanimon
-
যুদ্ধ
কী বলবো বলো, নদীতীরে এসে!
নীলিমায় ডানামেলা একজোড়া চিল
জলে ফেলে ছায়া।
ছায়ার মায়ায় নাচে ঝাঁকেঝাঁকে মীন।
রূপালী আভাস পেয়ে জেলে ডিঙ্গি
ভেসে ভেসে সেই দিকে যায়!
বুকে হাঁটা কাদামাখা মেছো উদ্গুলো
জেলেদের নাও দেখে গর্তে লুকায়বেপারীরা চেয়ে থাকে মেছোদের দিকে
মরা মাছ কড়া করে ভেজে খেতে হয়।
কী বলবো বলো,
আমার বসতবাটি বেপারী পাড়ায়।14 Comments-
আপনি আমাকে চেনেন না। আমিও আপনাকে চিনি না। তুলটে এসেই যতটুকু। আমি বেশ লক্ষ করছি, আপনি না পড়েই আমার লেখায় আবোলতাবোল মন্তব্য করে চলেছেন।এতে করে আমি নিয়মিত এখানে আসতে পারছি না। দয়া করে আপনি আমার লেখায় মন্তব্য হতে বিরত থাকুন।নতুবা সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে গঠনমূলক মন্তব্য করুন। আমার বয়স ৫০ এর বেশী। আমি আপনার উপহাসের পাত্র নই।আমি…Read More
-
ফিফটি/ ফিফটি
বেঁচে আছি, এইতো বেশ
চেয়ে দেখি, নর্দমার কিনারে হাঁটু গেড়ে
ঈশ্বরকে অভি্বাদন জানাচ্ছে
কয়েকজন জোচ্চোর!
টিভির টকশোতে বসে হাসতে হাসতে
কাবুলের নারীদের দুর্দশার কিচ্ছা শোনাচ্ছে
দুইজন লম্পট
আমার স্ত্রী করনার টিকা নিলো; নাইলে সে
চাকুরীটা হারাবে! আমি দাঁড়িয়ে ছি…Read More9 Comments-
খুব প্রস্রাব পাচ্ছিলো
লকডাউন উঠে যাওয়ায়
ছবির হাটে গিয়ে দেখি, লেকপাড়ে জড় হয়ে
হা-ভাতে কবিগুলো মেতে আছে
মুজিব বন্দনায়
যেনো কেউ এসে লাঞ্চ প্যাকেট দিয়ে যাবে!
আমাকে দেখে একজন বলে ওঠে
—শুধু গাঁঞ্জা! চা-টা হবে না!
আমার প্রস্টেট ফুলে গেছে মনে হয়
স্বাধীনতা উদ্দ্যানে গাছের গোড়ায় মুতে দেওয়া
নিশ্চয় বড় কোনো অপরাধ না; কী বলেন?“অসাধারণ কবি বন্ধু” বাস্তবতার ঝড়
-
আমার শহর
স্টেশনে মাল্ গাড়ি এসে কিচকিচ করে থামে
বগি থেকে ডিমগুলি গড়িয়ে যায়!
গড়াতে গড়াতে বাচ্চা ফুটে শহরে ছড়ায়ে পড়ে।
স্টেশনে মালগাড়ি এসে
কিচকিচ করে থেমে যায়।10 Comments -
একটি তিনকোনা মাঠ
মাঠের স্বরূপ পাল্টে যাচ্ছে
মাঠের এখন ত্রিসীমানা
একপাশে বন
গাছগুলো বেশ ভালোই আছে
গাছগুলো বেশ নিরহংকার
চাওয়া নাই, পাওয়া নাই
একটা জায়গায় দাড়িয়ে আছে
আত্মবিশ্বাস
আমার এতো কিসের চাওয়া
শ্যামল পাতা!
টিক-টিক ঘড়ির কাটা ঘুরবেইতো
মাঠের স্বরূপ পাল্টে যাচ্ছে
মাঠের এখন ত্রিসীমানা
একপাশে বন।-
@ovimanimon আমাদের বাংলাদেশ ?
-
@ovimanimon অসাধারণ লেখনী লেখন ,মুগ্ধতায় মুগ্ধ মনচয়ন।
-
শিশুর হাসি
আজকাল গণহত্যা দেখি নির্বিকার
মহল্লার কুকুরগুলো মেরে ফেলা হচ্ছে মানুষকে
আরো নিরাপদ রাখবে বলে!
যেন পৃথিবীটা অন্য প্রানীদের নয়!
বাউল কী ভুল বলে—মানুষ মারার কল বসাইছে জগৎ জুড়িয়া!
পাহাড়ে গিয়ে দেখি, গাছের গোড়ায় বসে আছে
নিষ্ঠুর কাঠুরিয়া!
সাগর জলে ভাসে মৎস বিজ্ঞানী; অথচ অমার
নানীর বিছানায় দেখেছি বিড়ালের নিরাপদ নি…Read More11 Comments -
গনতন্ত্র
শিক্ষক ব্লাক বোর্ডে লেখে—কলা।
ওটা কলা নয়। কয়েকটা চিহ্ন কেবল।
শিক্ষক এরপর হলুদ রঙের একটা পাঁকা কলার ছবি আঁকে।
ওটাও কলা নয়।
কলা গাছে ধরে।দোকানে কিনতে পাওয়া যায়।।
ছাত্ররা কলা খাওয়ার তুমুল বায়না ধরে।
শিক্ষক ওদের দিকে কলার স্বাদযুক্ত চকলেট ছুড়ে মারে।
ছেলেমেয়েরা কাড়াকাড়ি মারামারি জুড়ে দেয়।
আসল কলার কথা ওদের মনে থাকে না।।13 Comments -
মৃদঙ্গ
আমি বৃষ্টিতে ভিজি
কেউ যেন আমার অশ্রু না দেখে।
যেদিন হাসি না
দিনটা পঁচা ফলের মতন
নর্দমায় গড়ায়।
আমি হাসতে হাসতে
বৃষ্টি মাথায় ফুটপাত ধরে হাঁটি।
লোকে আঙ্গুল তুলে বলে—
ঐযে, ঐ মানুষটা পাগল।
আমি বৃষ্টিতে হাটি
কেউ যেন আমার কান্না না বোঝে।12 Comments -
জীবীকা
আবু মিয়ার সঙ্গে আবার দেখা হয় ডেমরা থানার মোড়ে। গলায় মাফলার পেঁচিয়ে লোকজনের ভিড়ে ঘুরঘুর করতেছিলো। ফুটপাতের দোকানে বসিয়ে জোর করে চা খাওয়ায়। কুশল জানতে চাইলে মিষ্টি হেসে বলে—মাশাল্লা, ভালো আছি স্যার। বহুত শান্তিতে আছি…।
এতদিন দেখি নাই যে! গ্রামের বাড়িতে গেছিলা নাকি?
আবু আক্ষেপ করে—গেরামের বাড়ি! হাসাইলেন স্যার। গেরাম আছে, বাড়ি নাই…Read More13 Comments -
কেউ জানে না
কথা ছিলো সন্ধ্যায় জন্মদিনের অনুষ্ঠানে আসবে; আর শিল্পী সবাইকে বলবে—সে অনিকে ভালোবাসে। কিন্তু অনি আসে না। কেনো এলো না! তবে কী ওকে অনি ভালোবাসে না! বিচিত্র দূর্ভাবনায় মাকে সব খুলে বলে। মা বলে—আজ আসে নি; পরে আসবে।
শিল্পী কাঁদে—ওর ফোনটাও বন্ধ পাচ্ছি।
মা সান্তনা দেয় বটে, জন্মদিনের আনন্দটা মাটি হয়ে যায়। শিল্পী ঘুমিয়ে পড়ে এই আশা ন…Read More12 Comments-
অতুলনীয় @ovimanimon
-
শুরু হয় বাঁচার সংগ্রাম
১৬ ডিসেম্বর হানাদাররা আত্মসমর্পণ করে। দেশ স্বাধীন হয়। মানচিত্রের কতৃত্ব পায় বাঙালি।
হাজার বছরের ইতিহাসে এটা অনেক বড় ঘটনা।
কিন্তু তখন তখনি শুরু হয়ে যায় নতুন ধরণের সংগ্রাম; পুনর্গঠনের; পুনর্বাসনের।
৭২ এর ফেব্রুয়ারিতে আমরা লঞ্চ ট্রেন বাসে চেপে আবারো চন্দ্রঘোনায় আসি।
এই প্রত্যাবর্তনে আনন্দ ছিল বটে; তবু ছিল করুন।
ন…Read More-
মরণকে বরণ করে নিয়েছিল এ ভূখণ্ডের মানুষ, তারপরই স্বাধীনতা ও বিজয়। এর সুখে কেউ হেসেছিল আবার কেউ কেঁদেছিল…..কি নির্মম পরিহাস! তোমরা দেখেছো, আমরা শুনেছি, যুদ্ধ পরবর্তী প্রজন্ম আমরা অনুধাবন করেছি জীবন ও সম্পদ হারানোর হাহাকার। সত্যিই অবশেষে নিস্ব অসহায়ের মতন শুরু হয় আমাদের স্বাধীনতার বিজয়। সুন্দর লিখুনীর মাধ্যমে সঠিক ইতিহাস ব্যক্ত করার জন্য ধন্যবাদ প্রিয়।
-
বর্ণমালার সাথে আমার প্রেম
কাউখালী, হুলারহাট, পিরোজপুরে যদিবা যুদ্ধের দামামা বাজে; দূরপ্রান্তের জোলাগাতী গ্রামে তার আঁচ দেখি না। শুধু দেখি, কচানদী দিয়ে হানাদারদের গানবোট ছুটে যায়। আর একটা ডুবে যাওয়া বড় লঞ্চ ভেসে যেতে দেখেছি।
বড়রা আমাদের নদীর পাড়ে যেতে দিতো না। বাড়ি এসে আমরা খেলাধুলায় মেতে থাকি।
বর্ষায় খুব কৈমাছ ধরা পড়ে। রোজা আর ঈদ হয় গা…Read More11 Comments -
নিরাপদ নিবাসে ফেরা
লঞ্চ থেকে নেমে দেখি, বৈঠা হাতে নদীতীরে দাঁড়িয়ে আছে মোদাচ্ছের মাঝি; শক্তপোক্ত চাপদাড়িঅলা; বাবড়ী চুল;
আমাকে আর শহীদকে দুইবগলে ধরে নৌকায় তুলে নেয়।
যুদ্ধ আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে বিপদে না ফেলে শেষপর্যন্ত বাড়িতে নিয়ে এসেছে; মা এজন্য মনে মনে দোয়া পড়ে।
জ্যৈষ্ঠের দুরন্ত হাওয়ায় কচানদী থৈথৈ করে।
যুদ্ধের আতঙ্ক ভুলে মায়া…Read More -
কোথাও মুক্তাঞ্চল ছিলো না
যুদ্ধ একটা ব্যবসা; অস্ত্র কারবারিদের।
আমেরিকা, রাশিয়া, চীন; এমনকি নব্য ভারতও এই ব্যবসায় পক্ষ-বিপক্ষকে সহায়তার নামে সামিল হয়।
হানাদারদের অস্ত্রের দাপটে অসহায় মানুষ ছিটকে বেরিয়ে যায় সীমান্তের ওপারে।
আমরা নগর ছেড়ে মুক্তাঞ্চলের খোঁজে নিজগ্রামে ফিরে যাওয়ার বাসনা পোষণ করি। জানিনা, জুনের তপ্ত মৌসুমে আমাদের গ্রা…Read More13 Comments -
লুঙ্গি খুলে দেখে নিতো হিন্দু না মুসলমান
৭১এর চিটাগাং ছিল ছোট্ট শহর। সদরঘাট থেকে বহদ্দার হাট পযর্ন্ত এর দৈর্ঘ্য। খুলশী, পাহাড়তলী, শোলোশহর, হালিশহর, পতেঙ্গা ছিল শহরতলীর জনপদ।
যুদ্ধ শুরুর পর বন্দরের কাজকর্ম কমে আসে। পথঘাট সৈন্যদের দখলে চলে যায়। শহরে চেপে বসে গুজব আর আতঙ্ক।
এরিমধ্যে আমরা মাদারবাড়িতে মামার বাসায় আসি।
তিনটা দোতলা ভবনের মা…Read More10 Comments - Load More Posts
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali




Nice