Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • প্রিয় পুত্র আমার,

    লিখতে চেয়েছিলাম— প্রিয় বড় পুত্র আমার।
    কিন্তু আমি চাই না, এই “বড়” শব্দটা তোমার ওপর কোনো চাপ তৈরি করুক।
    তুমি যে আমার বড় পুত্র— এটা তোমার নিজের কোনো সিদ্ধান্ত ছিল না। আমার রব চেয়েছেন বলেই তুমি এই জায়গায় এসেছো।

    আমি যেমন আমাদের পরিবারের সবচেয়ে ছোট— সেটাও তো আমার নিজের পছন্দে হয়নি।
    আমার রব যদি সুযোগ দিতেন, হয়তো আমিও বড় হতে চাই…Read More

    1
    1 Comment
  • অনেক অনেক বছর পরেও আমরা কোন উদাহরণ দেওয়ার সুযোগ পেলাম না।কোন অপরাধী ই দৃষ্টান্তমূলক শাস্তি পেলো না।

    “হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
    অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
    মানুষের অধিকারে
    বঞ্চিত করেছ যারে,
    সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
    অপমানে হতে হবে তাহাদের সবার সমান।”
    ——-
    রোহান…Read More

    6
    2 Comments
    • এর পরেও ভাংগা টেপ রেকোর্ডারের মতো বেজেই চলে ……………”আইনের চোখে সবাই সমান”…………হায়রে দেশ! হায়রে আইন!!

    • বইয়ে অধিকারের কথা লেখা আছে, কিন্তু বাস্তবে সেই অধিকারের প্রমাণ দেওয়ার মতো উদাহরণ নেই। এই শূন্যতাটাই সবচেয়ে বেদনাদায়ক!

  • প্রিয় তুহিন ,
    তোমার মনে আছে নিশ্চয়ই , বিয়ের অনেক বছর পরে আমার হটাৎ খুব শখ হলো যে আমি নাক ফুঁটো করবো?
    সাথে করে দুই ছেলে এবং তোমাকে নিয়ে পার্লারে গিয়ে নাক ফুঁটো করলাম, পার্লার থেকে নাক ফুল পরিয়ে দিলো।এবং বলে দিলো কিছু দিন পরে এই নাকফুল খুলে সোনার নাকফুল পরতে পারবো। তুমি খুব সুন্দর ছোট্ট একটি নাকফুল বানিয়ে দিলে।কিন্তু আমি সেই নাকফুল পরলেই…Read More

    1 Share
    6
    7 Comments
    • উপন্যাসের মায়াবী টান আপনার লেখায় ফুটে ওঠে। আপনার লেখা উপন্যাস কিংবা গল্প পড়বার প্রত্যাশা সুদৃঢ় হচ্ছে। শুভকামনা।

      • আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।গল্প, উপন্যাস কোনটা ই লেখার যোগ্যতা আমার নেই।আমি যেটা পারি ,সেটা হলো মনের কথা গুলো সহজ ,সরল ভাষায় লেখে ফেলি ।

      • আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।গল্প, উপন্যাস কোনটা ই লেখার যোগ্যতা আমার নেই।আমি যেটা পারি ,সেটা হলো মনের কথা গুলো সহজ ,সরল ভাষায় লেখে ফেলি ।

    • অনেকদিন বাদে আপনার লেখা চিঠি পড়ে অনেকক্ষণ চুপ থাকলাম! প্রতিটি শব্দে যে একাকীত্ব, সেটা বুকে এসে লাগল!

    • আপনার চিঠিগুলো পড়ার পর কিছুক্ষণের জন্য শব্দহীন হয়ে থাকতে হয়। এগুলো কেবল মাত্র চিঠি নয়, বরং ১৯ বছর ১২ দিনের এক মহাকাব্যিক পথচলার নির্যাস, যেখানে ভালোবাসা, নির্ভরতা আর বিচ্ছেদের এক করুণ সুর মিশে আছে।

      • অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।খুব সুন্দর মন্তব্য করতে পারেন আপনি ।আপনার এই বৈশিষ্ট্য আমাকে আকৃষ্ট করে।

  • পরিবার মানে আমার ছেলেরা জানতো- বাড়ি থেকে স্কুলে যাওয়ার আগে চারজনের ৫ সেকেন্ডের “হাগ”।পরিবার মানে আব্বুর শাসন মেশানো ভালোবাসা- একসপ্তাহের জন্য ডাইনিং টেবিলের নির্দিষ্ট চেয়ারে কে বসবে তার লটারি কিংবা টিভির রিমোট আজ কার হাতে থাকবে তার লটারি। আম্মু আব্বুর ঝগড়া হলে আব্বুর লেবুর শরবতটা আম্মুর বদলে ওদের ই দিতে হবে আব্বু বাহির থেকে আসলে,…Read More

    5
    4 Comments
  • প্রিয় তুহিন,
    শুনো, এই রমজানে তোমার বড় ছেলে প্রতিদিন সেহেরিতে খাবার রেডি করে আমাকে ডেকে তুলেছে। আমি উঠে সেহেরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছি। আর তোমার পুত্র আমার প্লেট সহ সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছে।
    প্রথম প্রথম আমার একটু লজ্জা , লজ্জা লাগতো।পরে লজ্জা বাদ দিয়ে এটাকে ই অভ্যাস করেছি।
    বরং ডিম পোজ করার সময় যেন ডিমের কুসুম আস্ত…Read More

    6
    5 Comments
    • “আমার স্বপ্ন আর বাড়ি যায় না তুহিন।”…………………… এই একটি বাক্যেই যেন পৃথিবীর সব বিষাদ জমা হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

    • “আমার স্বপ্নপুরের স্বপ্নরা আমার জন্য অপেক্ষা ক’রে থাকে না। আব্বা থাকলে বাঁধের ওপর দাঁড়িয়ে থাকতেন তাঁর মা-মণির বাসের অপেক্ষায়, আম্মা দরজায় ব’সে থাকতেন___ তাঁর লায়লা কখন আসবে তাই ” খুবই সুন্দর বর্ণনা! চোখের সামনে দৃশ্যটা ভেসে ওঠে,হু হু ক’রে ওঠে বুকের ভেতর।অভিনন্দন, আপনাকে! ভালো থাকবেন।

  • আমার ফেসবুকের পোস্টগুলো দেখে মাহিন বলে-” মা- মনি, তুমি এতবড় পোস্ট না দিয়ে একটা উপন্যাস লেখে ফেল”
    আমি উত্তর দেই- টাইপ রাইটার নেই জন্য উপন্যাস লেখতে পারছিনা। (এখানে আমি Ulterior transactions ব্যবহার করেছি। Ulterior transactions সম্পর্কে অন্য কোন দিন আপনাদেরকে বললো, আজ শুধু এইটুকুই বলি,Ulterior transactions এ দুটো ম্যাসেজ থাকে, ১টি হলো- Ov…Read More

    3
    2 Comments
  • ২০০১ সালের শেষের দিকে যখন গবেষণার এর কাজে ঢাকা আসলাম, তখন আমি ঢাকা শহরের কিছুই চিনিনা( এখনো চিনিনা)।এসেছি গোছানো ছিমছাম শহর রাজশাহী থেকে, যার বিশ্ববিদ্যালয় টাও বিশাল পরিসর নিয়ে, কিন্তু গোছানো।আমাকে কাজকরতে হবে ঢাকাবিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর হামিদা আক্তার ম্যাডামের সাথে।তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাকে যেতে হতো। journal খোঁজার…Read More

    2
    1 Comment
    • আপনার এই স্মৃতিচারণটি পড়তে পড়তে আমার চোখের কোণও ভিজে এল।

  • প্রিয় তুহিন ,
    শোন, আমি না দিনে দিনে তুমি হয়ে যাচ্ছি।
    তুমি খুব মুভি দেখতে এবং একই মুভি ঘুরে ফিরে দেখতে।
    এটাতে কোন সমস্যা নেই কারণ এটা আমিও করতাম।কিন্তু তুমি করতে কি, মুভি দেখে কাঁদতে। শুধু চোখ দিয়ে পানি পড়তো তা নয়, একদম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে।
    আমি আর তোমার ছেলেরা এটা নিয়ে খুব হাসাহাসি করতাম।যেহেতু আমি অফিস থেকে ফেরার পরে ছেলেদের লেখা পড়া…Read More

    4
    4 Comments
    • আপনার এই লেখাটি বিরহের এক শ্রেষ্ঠ উদাহরণ। এটি পড়তে পড়তে চোখের কোণে জল আসা স্বাভাবিক। এমন সাবলীল অথচ গভীর আবেগপূর্ণ লেখা খুব কম দেখা যায়। চিঠিটির সবচেয়ে শক্তিশালী এবং কাব্যিক অংশ হলো “এমপ্যাথি ব্যাংক”-এর ধারণা। মানুষের কষ্টের সময় যদি সহমর্মিতা বা এমপ্যাথি ধার পাওয়া যেত, তবে পৃথিবীর শোকগুলো হয়তো সহ্য করা সহজ হতো। রাহেনার এই চাওয়াটি প্রতিটি নিঃসঙ্গ…Read More

    • প্রিয়তম মানুষের অনুপস্থিতিতে তার প্রতিচ্ছবি হয়ে ওঠার এক জীবন্ত দলিল।

  • # আমার মন খারাপ #
    রাহেনা বেগম
    গত ০৬/১১/২২ তারিখে চতুর্থ শ্রেণীর একছাত্র ছুটির আবেদন পত্রে কারণ দিয়েছে – ৩/১১/২২ তারিখে তার মন খারাপ ছিলো জন্য আসতে পারেনি।
    চিঠি টা অনেকের টাইম লাইনে ঘুরছে।
    নাহ্, আমি চিঠি টা সংযুক্ত করবো না, তার নাম এবং স্কুলের নামও দিবো না।
    তার মনখারাপ এর কারণের সাথে যেন দরখাস্ততের কারণ টা আবার নতুন করে মন খারাপ ( বুলিং) এ…Read More

    2
    2 Comments
    • একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে যেভাবে শিশুটির পাশে দাঁড়িয়েছেন এবং ওর ‘মন খারাপের শেকড়’ খোঁজার পরামর্শ দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়

  • আমি রুনা।

    আমার পরিচিতজনেরা কি কখনো আমাকে দাঁত বের করে হাসতে দেখেছেন? নাহ্ দেখেননি। তাই বলে কি আমি রামগরুড় এর ছানা? আরে নাহ্, আমি হাসিখুশি একজন মেয়ে। কিন্তু ছোট বেলা থেকে কিভাবে যেন মাথায় ঢুকে গেছে দাঁত বের করে হাসলে আমাকে ভালো লাগে না। কারণ আমার দুইপাশে দুটো গজদন্ত আছে। শুধু কি দাঁত নিয়ে আমার সমস্যা ছিলো? নাহ্, চেহারা, গায়ের রং সব…Read More

    2
    2 Comments
    • শৈশবের কঠোর নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের অভাব থেকে শুরু করে, জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে এককভাবে সব দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার এই গল্পটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আপনার জন্য শুভকামনা।

  • আমার দুই পুত্রের স্কুলের শিক্ষক, শিক্ষিকা, বন্ধুদের মায়েদের সাথে আমার পরিচয় নেই। স্কুলে বা কোচিং-এ যেয়ে আমি বসে থাকিনা। কোচিং থেকে ছেলেদের আনতে গেলেও মা’রা যেখানে বসে, সেখানে আমি কোনো দিনও বসার জায়গা পাইনা। কারণ আমি পরে, অর্থাৎ ছুটির সময় আমার সন্তানকে নিয়েই চলে আসি। তাই আমার জন্য তাঁদের জায়গা বরাদ্দ নেই।

    তারপরেও যদি ২/১দিন একটু আগে যাই তবে…Read More

    4
    2 Comments
    • শহুরে বা আধাশহুরে সমাজে মা-বাবার মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা এবং তার ফলস্বরূপ শিশুদের শৈশব ও নৈতিকতার যে পতন—তা নির্মম বাস্তবতার সঙ্গে তুলে ধরেছেন।

  • আজ ভোরে জেগে উঠেছি বৃষ্টির শব্দে। ঝুম বৃষ্টির শব্দে মনে হলো – আজ স্কুলে যাবো না, কম্বল খুব ভালোমত গায়ে জড়িয়ে ঘুমানোর পায়তারা করলাম।হঠাৎ মনে হলো – আরে! কিসের স্কুল! আমিতো স্কুলে পড়িনা,তাহলে কে পড়ে স্কুলে। ও আচ্ছা – আমার দুই গুনধরপুত্র পড়ে স্কুলে। আর আজ তাদের কোভিড- ১৯ ভ্যাকসিন এর ২য় ডোজ। কি আর করা আরামের ঘুম বাদ দিয়ে নাস্ত…Read More

    6
    3 Comments
  • প্রিয় তুহিন,
    আজ তোমার বড় ছেলের রেজাল্ট দিয়েছে।
    যেদিন থেকে রেজাল্টের তারিখ ঘোষণা করেছে, সেদিন থেকেই আমি অসুস্থ হয়ে গেছি।বারবার শুধু মনে হচ্ছিলো , তুমি থাকলে আমার এমন দুঃশ্চিতা হতো না।
    তুমি থাকলে রেহান ঠিক মতো পড়াশোনা করতো।
    তুমি থাকলে আমাকে সাহস দিতে। অসুস্থ
    হবো নাই বা কেন বল?

    তার পুরো এইচএসসি জার্নিতে সে একনাগারে ১৫ মিনিট ও পড়াশোনা করে ন…Read More

    2
    2 Comments
  • প্রিয় রেহান,

    তুমি যখন এই পৃথিবীতে এলে, আমি প্রথমবারের মতো জীবনের মানে নতুন করে বুঝেছিলাম।
    তোমার প্রথম হাসি, প্রথম কথা, প্রথম হাঁটা — সবকিছু আমার মনের ক্যামেরায় আজও জ্বলজ্বল করে।
    সেই ছোট্ট রেহান এখন ১৯-এর তরুণ, নিজের জীবন, ভাবনা আর স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে এক নতুন পথে।

    জানো রেহান, এই বয়সটা জীবনের এমন এক সময়, যখন মন চায় নিজেকে বুঝতে, পুরনো দ…Read More

    4
    2 Comments
  • Load More Posts

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
মেঘ
@megh
Skip to toolbar