-
ঘড়ি
– শরীফ এমদাদ হোসেনদেয়ালের ঘড়িটা অনেক পুরোনো
একসময় সেকেন্ডের কাঁটা গুনত আমাদের নিঃশ্বাস।
আহা! সেই কতকালের পুরোনো ঘড়ি!রোজ দুপুরে মা দিতেন চুলোয় আগুন
বাবা বলতেন— “সময়কে আটকানো যায় না।”
তারপর একদিন থেমে গেল টিকটিক শব্দ
কেউ আর চাবি চেপে ঘোরায়নি কোনোদিন।তবু মাঝরাতে কখনো
ঘরের ভেতর হালকা টিকটিক শোনা যায়
যেন কেউ অন্ধকারে সময় মাপছে…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
ফিরবো নিশ্চয়ই
– শরীফ এমদাদ হোসেনরাত নেমেছে, চারদিক অন্ধকার
আমি দাঁড়িয়ে আছি পরিত্যক্ত বন্দরে
জলের বুক থেকে উঠে আসে নামহীন আওয়াজ
যেন হারানো জাহাজেরা ডাকছে সমুদ্রের দিক।দূরে আলো জ্বলে আর নেভে
কোনো নাবিক হয়তো ভুল করে ফেলেছে দিক
অথবা খুঁজছে সেই পাথুরে তট
যেখানে একদিন আমি রেখে গিয়েছিলাম একটি কবিতার খাতা।বাতাসে লবণ
কোথাও বাজছে…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
নিশ্বাসের শোকগাথা
– শরীফ এমদাদ হোসেনআকাঙ্খার আলো ফুরিয়ে গেলে নিঃশব্দে নেমে যাই নিজস্ব দহনভূমিতে
যেখানে শ্বাসও পুড়ে যায় ধূপের মতো
ধোঁয়ার ভেতর লুকিয়ে থাকে সমস্ত প্রার্থনার অক্ষর।আমার ভিতরে বয়ে চলে নিরুপায় নদী
জল তার ঘোলা নয়—
কেবল ভেসে যায় অচেনা স্বপ্নদের মৃতদেহ
সময়ের বাঁধন খুলে তারা ভেসে যায় অন্ধকারের দিক
যেখানে আর কোনো পথ নেই, নেই…Read More1 Comment -
রঙমঞ্চের রাজনীতি
~ শরীফ এমদাদ হোসেনরাজধানীর মাঝখানে বিশাল রঙমঞ্চ
সেখানে প্রতিদিন নাটক হয়—নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি, নতুন পতাকা।
তবে দর্শকরা জানে চরিত্রগুলো পুরোনো, শুধু কস্টিউম বদলায়।একদিন পাহাড় নড়ে উঠল!
মানুষ চমকে গেল, বলল, “সুবহানাল্লাহ! প্রকৃতি বদলে যাচ্ছে।”
কিন্তু এক বৃদ্ধ হাসলেন আর হাদীসের বানী উচ্চারণে বললেন, “পাহাড় নড়লে…Read More2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
রুজি রোজগারের গান
— শরীফ এমদাদ হোসেনপ্রতিদিন সকালে
আমরা জাতীয় সঙ্গীতের বদলে গেয়ে যাই
রুজি রুটি রোজগারের গানআমাদের চোখের নিচে গজিয়ে ওঠে শপথবাক্য
ঘাম শুকোয় পতাকার ছায়ায় আর মশারির ভেতর জন্ম নেয় একটি নতুন সংবিধান—
যার প্রথম লাইন: “তুমি চুপ করে থাকো।”টেলিভিশনের পর্দায়
একজন মৃত নেতার প্রতিদিন আবার মৃত্যু হয়
তবু তার ঠোঁট থেকে ঝরে পড়ে…Read More2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
তবু কোথাও না কোথাও
— শরীফ এমদাদ হোসেনমা মারা গেছে বহু বছর হয়
তবু মাঝে মাঝে মনে হয়, বেঁচে আছেন
মাটির নিচে নয়, আকাশেও নয়,
বরং এই দেশের মধ্যিখানে
যেখানে বাতাসে মিশে আছে স্লোগানের গন্ধ
মানুষেরা হাঁটে নিজেদের ছায়ার ভেতর।আমি জানি, মা নেই
তবু প্রতিদিন পতাকা উড়লে আমি তাঁর কণ্ঠ শুনি
যেন কাঁপা গলায় বলছেন তিনি,“স্বাধীনতা মানে সূর্য নয় বরং সেই…Read More1 Comment -
বাবা
— শরীফ এমদাদ হোসেনএই নিঃশব্দ সন্ধ্যায়
দেয়ালের ঘড়িটা থেমে আছে
এক সেকেন্ডের মতো পুরোনো ক্লান্তিতে।
ওই যে জানালার পাশে, আলোছায়ার ফাঁকে
চুপচাপ বসে আছেন—
তিনি আমার বাবা।মাথার কাছে কুঁচকে থাকা বালিশ
তার ওপরে জমে থাকা ঘাম,
আর এক পাশে রাখা পুরোনো রেডিও
যেন প্রতিটি যন্ত্রই
তার মতো ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে।বাইরে ছাদের ওপর…Read More
1 Comment -
অসামর্থ্য আমারই
– শরীফ এমদাদ হোসেনঅসামর্থ্য আমারই
নিজেরই হাত কেটে বানিয়েছি ফুলদানী
তাতে জল নয়, জমেছে ধুলা
আর কিছু কান্না নীরবে নিশ্চুপের।যে আয়নায় নিজেকে দেখতাম
সে আজ দেয়ালে ঝুলে আছে উল্টো হয়ে
মুখ দেখলেই দেখি অন্য কেউ
সম্ভবত আমি-ই
অথবা আমার অনুতাপের প্রতিরূপ।শহরের রাত্রিতে কুকুরের ডাক
এখন কবিতার চেয়ে বেশি সত্য
আর বিজ্ঞাপনের…Read More1 Comment -
দোজখ
–– শরীফ এমদাদ হোসেনআজকাল খবর পড়লে মনে হয়,
আমরা ভুল গ্রহে নেমে পড়েছি—
যেখানে আগুনই ধর্ম,
আর ছাই হলো নাগরিকতার পরিচয়।এক নাস্তিক বন্ধু একদিন বলল হাসতে হাসতে,
“তুই জানিস, দোজখ কেমন হয়?”
তার চোখে তখন জ্বলছিল ট্রাফিক বাতির লাল রঙ,
পেছনে সাইরেনের হাহাকার ছুঁয়ে যাচ্ছিল দেয়াল।আমি বললাম, “ওসব ধর্মের গল্প, মানুষই বানিয়েছে।”
সে চুপ…Read More8 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
❑❑ তুমি
— শরীফ এমদাদ হোসেনতুমি উপকূল। আরেকটা শহর।
অর্ধেক ডোবা রিকশার চাকা। নোনা। নরম।
তুমি ভিজে পত্রিকার শেষ পাতায় আটকে থাকা খবর।
বৃষ্টির রাতে অঘোষিত বিদ্যুৎ বিচ্ছিন্নতা।তুমি তিলোত্তমা। তিলে তিলে হারানো নিদ্রা।
তুমি কারও কণ্ঠে না-বলা “থেমো না”
যা বারান্দার বাতাসে ঘুরে বেড়ায় বহুদিন।তুমি একটা ফাটা বাঁশি আর ভেতরকার বাতাস।
বাজে…Read More4 Comments -
কীভাবে জানাই
– শরীফ এমদাদ হোসেননদীর চেয়েও ভালো যদি হয় প্রেম
স্বপ্নের চেয়েও আগে যদি হয় দেখা
স্রোতের চেয়েও বেঁকে যায় যদি মন
কিভাবে পাঠাবো ছুঁয়ে থাকা সেই লেখা !!কিভাবে জানাই এতো শুভ প্রীতি রাত
দু’জনে মেলাই দুই হাতে দুই হাত।ফুলের চেয়েও লাগে যদি তার ঘ্রাণ
আকাশ থেকেও নীল হয় তার চোখ
ভোরের থেকেও ফোটে যদি মুখে আলো
কখনো চাবো না এই প্রাণে…Read More2 Comments -
এ দেশ পেয়েছি
— শরীফ এমদাদ হোসেনদিয়েছি রক্ত আরো কত চাও দেশ
বহু বিপ্লব জমা পড়ে আছে মনে
তবুও চাই না যুদ্ধের ডামাডোলে
মৃত্যু মিছিলে সব হয়ে যাক শেষ।চাকুরী নামক আধুনিক দাস হতে
দাবী আদায়ের মিছিল হলো যে পথে
তারা আজ চায় ক্ষমতার মসনদ
চাকুরী তাহলে করবে কে? সভাসদ?শাসন ত্রাসন তারই মানায় জানি
যার হৃদে থাকে সেবার আসনখানি
যার দেহ গড়া…Read More2 Comments -
আগামীর পৃথিবী
— শরীফ এমদাদ হোসেনঅনেক বলেছি, তবু কেন বলতে ইচ্ছে হয়
কেন আবার স্বপ্নভূক পদ্য লিখি, নতুনের আলপনায়?কতই দেখেছি, কষ্টের চোরাগলি পার হতে হতে,
আহত স্বপ্নেরা দাঁড়ায় না এসে বিস্তৃত রাত্রির অন্ধকার জুড়ে। চাওয়া আর পাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে থাকি আমি আর আমার বেওয়ারিশ স্বপ্নেরা।সময়ের হাহাকারে কতবার ভিজেছে ক্লান্ত দুচোখ
কতবার…Read More2 Comments -
আমরা পারিনি
~ শরীফ এমদাদ হোসেনমা বললেন, মিছিলে যা,
আমরা মিছিলে যাই, মিটিংয়ে যাই
এক একজন দেশপ্রেমিক হয়ে ঘরে ফিরি
সেই ছোট্ট বয়সে বাবলু স্যার একখান হোগলার পাটিতে লেখা প্লাকার্ড দিয়েছিলো আমাকে
আকাশের দিকে উঁচু করে আমরা মিছিলে গিয়েছিলাম। সে কি আগুন ঝরা কথামালা!মা নেই, দূর আকাশের তারা
বাবলু স্যারও বেঁচে নেই আজ
অথচ স্যারের…Read More3 Comments -
ইচ্ছের কাছে
~ শরীফ এমদাদ হোসেনইচ্ছামৃত্যুর দলিলে যেদিন স্বাক্ষর করে এসে
ক্ষণ গণনা শুরু করলাম
সেদিন হতে ভুলতে শুরু করলাম
যতসব দিয়ে যাওয়া মিথ্যে প্রতিশ্রুতির শব্দমালা,
কেবল জিইয়ে রইলো সুদূরের ডাক
যদি আসে.. তো.. যাবো চলে….আমি স্বপ্ন ময়ূরের ডানায় চেপে, দূরে মেঘমালার দেশে হারিয়ে যাবো
অনন্তে মিলে যাবে আমার সমস্ত কারুকার্যময়…Read More2 Comments -
প্রতারক বিশেষ
– শরীফ এমদাদ হোসেননিজেকে যতই জাহির করো তুমি দেশপ্রেমিক
আসলেই কী তুমি তা?
তোমার ভেতরে বাস করে কী এক অন্য মানুষ?
তুমি লোভী ইতর সর্বস্ব লুণ্ঠনকারী নও তো?
নও তো আভরণে আচ্ছাদিত এক ভণ্ড প্রতারক বিশেষ?বারবার মানুষ প্রতারিত
ধোকার পরে ধোকায় আবদ্ধ হতে হতে
এখন আর বিশ্বাস বলে কোনো শব্দ নেই
এখন আর কোনো প্রতিশ্রুতি নেই
লাউয়ের ডগার…Read More1 Comment -
সবকিছু ছিল একদিন
— শরীফ এমদাদ হোসেনস্মৃতির চোখে তাকালেই ভিজে ওঠে চোখের উঠোন
ফিকে হয়ে আসে অতীত ঐতিহ্য, ঐশ্বর্য
সুতো ছেঁড়া ঘুড়ির মতো স্মৃতিপূর্ণ আবেগের নৌকাগুলো পালছিঁড়ে ভেসে আসে হৃদয়ের মোহনায়।স্মৃতির চোখ মেললেই শুনি অদূরে গর্জায় মধুমতী
রাত্রির অন্ধকারে দুগ্ধবতী মায়ের শিশুসহ বাঁচাও বাঁচাও চিৎকার, স্মৃতিময় বাড়িঘর, মসজিদ মন্দির…Read More1 Comment -
এ আমার দৃঢ় বিশ্বাস
~ শরীফ এমদাদ হোসেনআসেপাশে আপাতত কোনো প্রিয়জন নেই
রাষ্ট্রের এই দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে গা ঢাকা দিয়েছে সবাই।
কারো ঠাঁই কয়েদখানায়
কেউ কেউ বেঘোরে ঘুমিয়েছে সংক্ষিপ্ত কামরায়।আমি এক অসচ্ছল শব্দের চাষী, যাচ্ছি না কোন রেস্তোরাঁয়, পড়ে আছি ছিলাম যেমন
বিভক্ত মনকে পারছি না লাগাতে জোড়া
খুব ভোরে আলোর চমকানি নিয়ে পূর্ব…Read More1 Comment -
শেষবারের মতো
– শরীফ এমদাদ হোসেনমৃত্যু কি আসে ধ্বংস হয়ে?
না কি খুব সাদামাটা কোনো লোকাল ট্রেনের মতো
যার কাঁচপাট ভাঙা, কাগজে মোড়া জানালায়
পেছনে থাকে শুধু ধুলোর পথ?আমি দাঁড়িয়ে আছি সাত নম্বর প্ল্যাটফর্মে
বেলুন বিক্রেতা পিছু হটছে
যার কাছ থেকে একসময় গোলাপ কিনতাম
সে আর এখন আসে না।হাতে টিকিট নেই
মাথায় কাঁধে কিচ্ছু নেই—
শুধু জামার ভেতর…Read More3 Comments -
বন্দী সন্তানের মা
– শরীফ এমদাদ হোসেনদরজার চৌকাঠে বসে আছে দিন
আদালত পাড়ায় হেঁটে হেঁটে ফাটল ধরেছে পায়—
যেখানে জন্ম নিত আশা,এখন সেখানে গজায় না ঘাস
ভরা বর্ষাও পারেনি দিতে জলের যোগান।মা— একটানা হাঁটছেন
মেঘের ভিতর দিয়ে যেন কাঁটা বুনে চলেছেন
নিজেই নিজের পায়।
চোখের কোণে একটুকুও জল নেই আর
শুধু দু’ঠোঁট নড়ে… আলতো করে,
যেন যাকে শুনাতে চায়,…Read More2 Comments - Load More Posts
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


সময়কে আটকানো যায় না।”