Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ভান
    ~ শরীফ এমদাদ হোসেন

    ইফতারি শ্যাষ অইলো আইজ
    এই এট্টা মাস পাড়ার উটতি বয়সী ছেলেগুলো রোজার ভান ধইরা সন্ধ্যায় মসজিদে আইয়া খাইলো
    জিকির আজকার করলো, নমাজ পড়লো

    আছর ওয়াক্ত অইলেই মসজিদের আসপাশ দিয়া ওদের ঘুরাঘুরি
    থালবাটি গেলাস ধোয়া, বারান্দা পইস্কার করার মানসের অভাব অয় না
    কালতক কেউ আইবো না
    মসজিদের সিঁড়িগুলো ধুল…Read More

  • চৈতী বিকেলের খসড়া
    ~ শরীফ এমদাদ হোসেন

    ধুলো উড়া পথে একা দাঁড়িয়ে বটবৃক্ষ
    ছায়াগুলো লম্বা হতে হতে মিশে যায় অন্য বৃক্ষে
    বাতাসে কোনো শব্দ নেই, কেবল ঝিঁঝিঁর একটানা সুর
    চৈত্রের রোদে সেদ্ধ হওয়া নিঝুম এক প্রহর।

    আয়নায় ধরা পড়ে না যে ক্লান্তি
    তা জমা হয় খটখটে শুকনো পুকুরের তলায়
    একটু জলের তৃষ্ণা কিংবা একটু বৃষ্টির ঘ্রাণ
    এর বাইরে আজ আর ক…Read More

    2
    2 Comments
    • “চৈত্রের রোদে সেদ্ধ হওয়া নিঝুম এক প্রহর।” – অপূর্ব! পুরো লেখাটাই ভালো আগল। শুভেচ্ছা নিবেন।

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

  • ফেরারি আকাশ
    ~ শরীফ এমদাদ হোসেন

    মন এক ফেরারি আকাশ
    দেখেছে সে দু’চোখে আদিম অরণ্যের ছায়া
    যেখানে রোদ্দুর নামে মায়াবী চাদর হয়ে
    তৃষ্ণার তুমুল ঘড়ি হয়ে ছুটে চলে নিস্তরঙ্গ নদী

    আমি এক ভিনদেশি দিকভ্রান্ত, নির্ভীক নাবিক
    কারো মোহনায় এসে থমকে গেছে আমার জাহাজ
    জলতরঙ্গ নয়, দেখেছি তার গ্রীবায় খেলা করে অবাক জ্যোৎস্না এক
    যার কাছে হার মানে নক্ষত্রের…Read More

    3
    2 Comments
    • আধ্যাত্মিক দহন আর পরাবাস্তব সৌন্দর্য

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

  • তবুও প্রদীপ জ্বলে
    ~ শরীফ এমদাদ হোসেন

    তৃষ্ণায় বুক ফাটে একফোঁটা বৃষ্টির আশায়
    ক্ষণগোনে তরুবীথি, প্রাণীকূল, ফসলের মাঠ
    নাই নাই হাহাকার তাড়িত জীবন

    কলসে ওঠে না জল না কাকডাকা ভোরে
    জমেছে শ্যাওলা আজ স্মৃতির খিলানে
    নাই সেই সোনা রোদ, ভেজা আলপথ
    ঘাসের নূপুর পরা প্রান্তিক বিকেল
    বিরহী সারস আর আকাশ মেপে ওড়ে না কোথাও
    দেখা তো যায় না প্রায় নীড়ে ফেরা প…Read More

    3
    3 Comments
    • “ফিরবার প্রাচীন প্রতীক্ষা “__ বেশ সুুন্দর!

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

    • এ যেন ‘তপ্ত পৃথিবীর এক বিমূর্ত হাহাকার’……………………

  • আশ্রয় তার কবিতার ঘর
    – শরীফ এমদাদ হোসেন

    যে মনে নদীর বহতা নেই, কেবল জল টলমল
    সে মন কতোটা সাহেবি পথিক, কতোটাই বা কাব্যিক?
    মনকে জিজ্ঞাসা হোক সময় কারে ধরে রাখে, কারে দেয় তলিয়ে স্মৃতির ওপার
    কে রাখে ধরে কাব্যের অস্তিত্ব, আর কে হারায় বন্দকী শব্দের কিনার-

    কেননা অস্তিত্বের হামাগুড়িতে যারা
    ধরে রাখতে চায় অথবা ছেঁড়ে যায় কাব্য-কবিতা,
    সৃষ্টির…Read More

    2
    3 Comments
  • বিশ্ব নারী দিবসের কবিতা
    শেকড়
    ~ শরীফ এমদাদ হোসেন

    জন্মদাতা অনেকটা যাযাবর মেঘের মতো
    আকাশের নীলিমায় সখ্য গড়ে, আবার বাতাসের টানেই ফিরে যেতে পারে অজানায়।
    আশ্রয়ের প্রতিশ্রুতিতে নত হলেও
    ঝড়ের পূর্বাভাসে মাটির মায়া ত্যাগে অনেক সময়।

    আর মা তো মেঘ নয়, মা যেন অটল পাহাড়
    যার শরীর খুঁড়ে ঝরনা নামে, যার বুকে জন্মায় গহীন অরণ্য।
    সন্তান সে পাহাড়ে লেপ্ট…Read More

    2
    1 Comment
    • বাবা এবং মায়ের চরিত্রের যে শাশ্বত বৈপরীত্য তুলে ধরেছে, তা এক কথায় অসাধারণ।

  • বিবেকের ইশতেহার
    – শরীফ এমদাদ হোসেন

    সব সময় মিছিলের স্লোগান না তুলে
    যদি মাঝে মাঝে নিজের হৃদপিণ্ডের ধকধকানি শুনি
    তবে কি আমি খুব বেশি অপরাধী হয়ে যাবো?

    সব সময় মঞ্চের উজ্জ্বল আলোয় জয়গান না গেয়ে
    যদি সেই অন্ধকার গলির না-বলা দীর্ঘশ্বাস নিয়ে কিছু বলি
    তবে কি আমাকে দেশদ্রোহীর তকমা দেবেন ?

    আপনার দলের অনুগত নয় বলে
    মেধাবী ছেলেটি যখন ফুটপাতে হক…Read More

  • বিবর্ণ প্রহর
    – শরীফ এমদাদ হোসেন

    কিছু পুরনো মেঘ আজও বুকের ওপর স্থির হয়ে আছে
    যেন বহুকাল আগে ফেলে আসা কোনো এক বিকেলের ছায়া
    নদীর বাঁকে জল যেভাবে দীর্ঘশ্বাস গোপন করে বয়ে যায়
    মানুষের মনও কি সেভাবে নিরবতা নিয়ে বেঁচে থাকতে পারে?

    বলতে পারো, কতটুকু সময় পার হলে—
    ক্ষতগুলো কেবলই ইতিহাসের ধূসর পাতা হয়ে যায়?
    শহরের দেয়ালে যখন কেউ কান্নার পোস্টার…Read More

    3
    3 Comments
    • অন্যের মাঝে নিজেকে খুঁজে পাওয়া/ নেওয়া টাও এক প্রকার জীবনকে উপভোগ করা বলা চলে। হোক সেটা সুখের ছায়া কিংবা দুঃখ বিলাস। 🫂

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

    • “পুরনো মেঘ আজও বুকের ওপর স্থির হয়ে আছে”—এই চিত্রকল্পটি দারুণ

  • ঠিকানা
    ~ শরীফ এমদাদ হোসেন

    পৌঁছেছো?
    দুটো অক্ষরের একটা মাত্র সেতু
    অথচ এর ওপর দিয়েই হেঁটে যায় হাজার বছরের নিশ্চিন্ত নির্ভরতা।

    পৌঁছেছো?
    জিজ্ঞেস করতেন দুঃখীনি মা আমার দু’হাত তুলে
    মায়াময় সেই হাত দুটোর আড়ালে
    যেন গোটা বিশ্বব্রহ্মাণ্ড আমায় আগলে রাখতো।
    সেই মায়া আর ছায়া বিলীন হয়েছে আজ।

    পৌঁছেছো?…Read More

    3
    1 Comment
    • “মানুষ কি সত্যিই কোথাও পৌঁছায়? নাকি সারা জীবন কেবল এক মায়া থেকে অন্য মায়ার স্টেশনে পাড়ি জমায়!”………………….এটি যেন কেবল একটি কবিতার লাইন নয়, বরং পুরো মানবজীবনের এক চিরন্তন সত্য।

  • আমার পাঠশালা
    ~ শরীফ এমদাদ হোসেন

    পাণ্ডিত্যের তর্কে আমি নেই
    তোমাদের আলমারি ভরা বই পুস্তক না পড়লেও
    আমার কোনো হীনম্মন্যতা নেই।

    আমি পড়ি জলজ্যান্ত মানুষ,
    শ্রমিকের ঘাম আর ঘাসের ডগায় জমে থাকা শিশির
    যেখানে লালন-নজরুল-বুদ্ধেরা মিলেমিশে একাকার।

    তোমাদের মলাটবন্দি জ্ঞানের পাহাড় ডিঙাইনি বলে
    আমি একটুও বিচলিত নই,
    বরং আমি জীবনের জীবন্ত পাণ্ডু…Read More

    2
    1 Comment
    • “জীবনের জীবন্ত পাণ্ডুলিপি”—এই শব্দবন্ধটি অসাধারণ।

  • হে কবি
    – শরীফ এমদাদ হোসেন

    হে কবি!
    কত আর নীরব থাকবে এ অন্ধকারে ?
    সময় তো থাকে না থেমে
    সময় পিছলে যায় ক্ষুধার সাজানো বাগানে
    এখনো তুমি জাগাতে পারো
    এখনো তোমার কণ্ঠে ধাক্কা দিতে পারো ঘুমানো বিবেক

    দ্যাখো—
    এখনো মাঠে দাঁড়িয়ে কৃষক
    মাটির চোখে চোখ রেখে জিজ্ঞেস করে
    আসবে কি আগামী সকাল?
    এখনো মায়ের বুকে কান্না জমে থাকে
    প্রগাঢ় অন্ধক…Read More

    4
    1 Comment
    • “শিল্পের জন্য শিল্প” নয়, বরং “মানুষের জন্য শিল্প”

  • কালো দুঃখের ছাপ
    ~ শরীফ এমদাদ হোসেন

    আহা! এই কি আমার দেশ!
    আমার স্বদেশ ধর্মান্ধে ভরা, লুটেরা পাচারকারী
    গোপনে ও সরাসরি
    নানান ফাঁদে দিয়েছে ডুবিয়ে ঋণে
    রাখো বাঙালি রাখো, হায়েনারে রাখো চিনে।

    করে গেলো যত বিতিকিচ্ছিরি কাজ
    মানেনি বিধান আইন কানুন রীতি
    পুষে গেছে তবু ব্যর্থ দুষ্ট নীতি
    চাটুকারী আর তোষণনীতির অপূর্ব কারুকাজ।

    ভরা জ…Read More

  • সত্য বলার সাহস
    ~ শরীফ এমদাদ হোসেন

    আমি জন্মাইনি কেবল নিঃশ্বাস নেবার জন্যে
    আমার ভেতরে অক্ষর-খচিত অস্থিমজ্জা
    ধ্বনি জেগে ওঠে ক্ষুধার মতো
    আর ব্যঞ্জনবর্ণেরা রাতভর ঠুকে যায় দরোজা—
    বলতে চায়, “আমাদের উচ্চারণ করো, নইলে আমরা ইতিহাসে পরিণত হবো।”

    আমি শব্দের কাছে দায়ী
    কারণ তারা আমাকে উচ্চারণ শিখিয়েছে
    নদী যেমন তৈরী করে চর
    মা যেমন শেখায় প্রথম ডা…Read More

    1
    1 Comment
    • আপনার এই দ্রোহী উচ্চারণ মনে করিয়ে দেয় যে—বেঁচে থাকা মানে কেবল নিঃশ্বাস নেওয়া নয়, নিজের ভাষায় সত্য বলার সাহস রাখা।

  • কী করে এগোবো?
    ~ শরীফ এমদাদ হোসেন

    এক পা এগোলে দুই পা পিছিয়ে যাই
    সামনে অসমান, খানা খন্দে ভরা
    বিপত্তির উৎপাতে আছড়ে পড়া বিছানায় কাঁটার শরীর, দুরারোগ্য শোকের মতো।

    সামনে অসমান, এগোতে পারি না
    ছিনতাই হয়ে গেছে ভালোবাসবার মোহন অধিকার
    আমার সারারাত্রি চোখের শ্রাবণ
    আলোহীন বিবর্ণ কষ্টের উৎসব, বিচ্ছিন্নতা।
    সবুজ সংকেতহীন অনিশ্চয়তা।

    সামনে অস…Read More

    1
    1 Comment
  • হতে হতে কতকিছু হয়
    ~ শরীফ এমদাদ হোসেন

    কত কথা মনে আসে রোজ
    কখনো করিনা, এমন কথার খোঁজ
    তাও আসে,
    মন হাসে
    বিকেলের বিশুদ্ধ বাতাসে
    (রাষ্ট্র রাজনীতি নিয়ে)মগ্নতার চলে ভুরি ভোজ।

    বসন্ত আসার ক্ষণে
    হাত কাঁপে, কথা থামে রাষ্ট্রের ঋণে
    এ যাবৎ যা হয়েছে জমা
    পাচার রমরমা
    হবে না তা অকারণে ক্ষমা
    বাড়-বাড়ন্ত হবে আরো আগামীর দিনে।

    যারা এলো, যারা…Read More

    2
    1 Comment
    • বসন্তের আগমনে যখন রোমান্টিক হওয়ার কথা, তখন আপনার কবিমন বিচলিত হচ্ছে “রাষ্ট্রের ঋণ” আর “পাচার হওয়া অর্থ” নিয়ে।

  • যুবকেরা
    – শরীফ এমদাদ হোসেন

    ভোরকে বলেছিলাম,
    আজ আর দিও না আলো
    অতিরিক্ত সত্যে পুড়ে যায় চোখ
    থাকুক না আরেকটু অন্ধকার, মৃত্যুর মতো শোক।

    তবু পূবের আলো এলো
    কাটা ঘায়ের ওপর নুনের মতো
    উন্মুক্ত করল শহরের সেলাই-দেওয়া ক্ষত।

    দেখি, মানুষেরা লাইনে দাঁড়িয়ে অহরহ
    নিজেদের বিবেককে দিচ্ছে জমা
    গোপন ছাড়পত্রের বিনিময়ে লিখে নিচ্ছে সকল ক্…Read More

    4
    1 Comment
  • ফেরার দিন
    – শরীফ এমদাদ হোসেন

    যদি নষ্ট ঘড়ির মতো সময় থমকে দাঁড়াতো
    আমি জানলার ধারে বসে থাকতাম
    নদীর দিকে পিঠ দিয়ে
    যেন কেউ পেছন থেকে নাম ধরে ডাকবে
    আর সে ডাকটা চিনতে একটুও দেরি না হয়।

    তুমি চলে গেলে বলেই গাছেরা এখন অকারণ পাতা ঝরায়, বিকেলের রোদ হালকা বারুদ ছড়ায়
    পুকুরপাড়ে বসে থাকা ছায়াগুলো অপেক্ষা না করে
    অন্ধকারে তলিয়ে যায়।

    আমি জানি, যাব…Read More

    3
    1 Comment
    • “চালের নিচে জমে থাকা কথাগুলো তখনো শুকোয়নি”—এই উপমাটি এত ঘরোয়া এবং স্পর্শকাতর যে এটি পড়ার সময় বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।

  • কেন আসো
    — শরীফ এমদাদ হোসেন

    কেন আসো
    শীতের জমাট ঘুম ভেঙে রোদের পাতলা হলুদে
    শুকনো ডালপালার গায়ে নতুন কুঁড়ির অস্বস্তি নিয়ে
    কেন আসো?

    মাটির ভিতরে গুমরে থাকে পুরোনো ক্ষুধা
    পায়ের নিচে ভাঙা বছর, অসমাপ্ত হিসেব
    তবু কেন হঠাৎ হালকা হাওয়ার নামে
    ডেকে তোলো আমাদের?

    আমরা তো শিখে গেছি শীত সইতে
    নিঃশ্বাস জমিয়ে রাখতে, বাঁচতে অল্প আ…Read More

    2
    1 Comment
    • সাধারণত কবিরা বসন্তকে স্বাগত জানান, কিন্তু আপনি বসন্তকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়।

  • হে কবি!
    — শরীফ এমদাদ হোসেন

    হে কবি!
    কত আর নীরব থাকবে এ অন্ধকারে ?
    সময় তো থাকে না থেমে
    সময় পিছলে যায় ক্ষুধার সাজানো বাগানে অবশেষে
    এখনো তুমি জাগাতে পারো
    এখনো তোমার কণ্ঠে ধাক্কা দিতে পারো ঘুমানো বিবেক

    দ্যাখো—ঘামে ভেজা মানুষগুলো এখনো
    দিনভাড়া করে রোদের কাছে বন্ধক রাখে শরীর
    এখনো মাঠে দাঁড়িয়ে কৃষক
    মাটির চোখে চোখ রেখে জিজ্ঞেস করে
    আগাম…Read More

    2
    1 Comment
    • “এখন আর কবিতা ভাবি না”র বিষাদ থেকে—এক প্রচণ্ড জাগরণী মন্ত্র।

  • দাগ
    ~ শরীফ এমদাদ হোসেন

    এখন আর কবিতা ভাবি না।
    ভাবতেও চাইনা
    তবু রাত গভীর হলে ভূতের দরবারে ডাক আসে
    ওরা মিহি সুরে বহুবিধ আবদার করে আবৃত্তি করে আমার কবিতা ;
    জলের গানে ভরে তোলে সজনে বাগান
    আমি রোজ ওদের চায়ের নিমন্ত্রণে যাই।
    রাত জাগতে জাগতে ভোর হয়
    ভূতেরা বিদেয় হলেও আগামী এসে সামনে দাঁড়ায় কবিতাই তাই আমাকে দিয়ে লিখিয়ে নেয় আগামী…Read More

    2
    1 Comment
    • “আমিই ফেলে যাবো পৃথিবীতে সূর্যাস্তের দাগ”—কালজয়ী হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে।

  • Load More Posts
Skip to toolbar