• প্রেম বাজারে মূল্যস্ফীতি
    বিরহের কমেছে দাম
    তুমিই বলো অনুরাধা
    কি দেবো এই প্রেমের নাম

    3 Comments
    • আপনার এই কবিতার লাইনগুলো দারুণ লিখেছেন, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতায় কি আসলেই প্রেমের দাম এতটা কমে গেছে?

    • মো মবিনুল ইসলাম সিয়াম, বিরহের সঙ্গে বাজারের এমন চমৎকার তুলনাটি পড়তে ভীষণ ভালো লেগেছে। অনুরাধার কাছে জানতে চাওয়ার এই আকুতিতে এক ধরনের মিষ্টি বিষণ্ণতা ফুটে উঠেছে যা পাঠককে বেশ ছুঁয়ে যায়। গ্রুপের অন্য বন্ধুদের লেখাগুলোতেও নিয়মিত লাইক ও মন্তব্য করে আমাদের এই সুন্দর আড্ডাটিকে আরও প্রাণবন্ত করে তুলুন।

  • মানুষের চিন্তাভাবনা যুগের পর যুগ একই রকম থেকে যায়। তারা বদলাতে চায় না,বদলানোর সামান্য চেষ্টাটুকুও করতে চায় না। আর সেই চিন্তাভাবনাই যখন একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,তখন প্রকৃতি প্রতিশোধ নেয়। সে প্রতিশোধের কোনো শব্দ নেই,কোনো পূর্বঘোষণা নেই;অথচ তার অভিঘাতে কেঁপে ওঠে গোটা সভ্যতা।
    প্রকৃতি কখনো চিৎকার করে প্রতিশোধ নেয় না। সে কোনো আদালতে মামলা করে না,…Read More

    2
    4 Comments
    • নাঈম অরণ্য, প্রকৃতির সাথে আমাদের এই অদ্ভুত আর জটিল সম্পর্কের জায়গাটা আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। লেখালেখি চালিয়ে যাওয়ার পাশাপাশি গ্রুপের অন্যদের পোস্টে নিয়মিত রিয়েক্ট এবং সুন্দর মন্তব্য করে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।

    • আপনার লেখাটির “মানুষের চিন্তাভাবনা যুগের পর যুগ একই রকম থেকে যায়” এই শক্তিশালী পঙ্ক্তিটি পড়ে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে যা একদম জলবায়ু পরিবর্তনের বিশ্বব্যাপী সংকটের মতো আমাকে দারুণভাবে আলোড়িত করেছে এবং আপনার এই সত্য উচ্চারণের শৈলী বজায় রেখে আপনি আরও এমন প্রাণবন্ত সব কাজ আমাদের উপহার দিন।

    • কিছু মানুষ পৃথিবীকে সম্পত্তি মনে করে, আমরা পৃথিবীর মেহমান একথা তারা ভুলে যায় খুব ভালো লাগলো কবি।

  • ভিয়েনা কনভেনশন অনুযায়ী কনস্যুলার অ্যাক্সেস বা নিজ দেশের আটক নাগরিকদের আইনি ও মানবিক সুরক্ষা দেওয়া দূতাবাসের সর্বপ্রধান দায়িত্ব। তিন বছর ধরে নিজ দেশের দুটি নাগরিক জেলে পচবে, বিচার চলবে, মৃত্যুদণ্ড ঘোষিত হবে এবং কার্যকর হয়ে যাবে—অথচ রাষ্ট্রদূতের দফতর ঘুমিয়ে থাকবে, এমন অপদার্থতার নজির আধুনিক কূটনৈতিক ইতিহাসে বিরল। রাষ্ট্র যখন সাধারণ মানুষের ট্যাক্স…Read More

    1
    3 Comments
    • সিরাজুল ইসলাম, আপনার লেখাটা পড়ে অনেক কিছু ভাবার আছে এবং বিষয়গুলো একদম সময়ের দাবি। আপনি প্লিজ গ্রুপের অন্য লেখকদের পোস্টে নিয়মিত রিয়্যাক্ট ও কমেন্ট করবেন, যাতে আমাদের এই কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকে।

    • সিরাজুল ইসলাম, আপনার লেখায় ফুটে ওঠা গভীর ক্ষোভ ও দেশপ্রেমের আকুতি পাঠক হিসেবে আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কূটনৈতিক দায়িত্ববোধের প্রতি আপনার এই বলিষ্ঠ দাবি ও যৌক্তিক প্রশ্নগুলো যে কোনো সচেতন নাগরিককে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আশা রাখি, আপনার এই জোরালো কণ্ঠস্বর আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সচেতন করে তুলবে এবং আপনি নিয়মিত এমন…Read More

  • বিরহ উৎসব
    – আহমেদ আরভিন

    আমি রাখিনি তোমায় কাছে,
    একটু দূরে ছুড়ে ফেলা চিঠিগুলোর ভাঁজে।
    জানালা খোলা, বৃষ্টি ততক্ষণে—
    মুহুর্মুহু সাদা মেঘ ঢুকে গেল ঘরে।
    আমি অপেক্ষায়, চিঠিগুলো ভিজছে;
    হেমন্ত-নীল গন্ধ ঘোমটা দিয়ে আছে,
    যেন টুকরো টুকরো চিঠিগুলোর
    মাঝে ছড়িয়ে পড়বে।
    আমি শুধু অপেক্ষায়—
    কবে যে লেখা অক্ষরগুলো মিশে যাবে,
    নিয়মে বাঁধা কবুতর, নগ্ন উড়ে…Read More

    1
    3 Comments
    • চিঠি, বৃষ্টি আর বিরহের মিশেলে অসাধারণ এক বিষণ্ন আবহ তৈরি হয়েছে।

    • আহমেদ আরভিন, আপনার লেখা ‘তুমি উড়ে গেলেই যত বিমূঢ় জলে ভিজি’ লাইনটা পড়ে মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে, তবে আপনি কি সত্যি কোনোদিন সেই নূপুরের শব্দের পিছু ছুটতে চেয়েছেন?

    • আহমেদ আরভিন, আপনার লেখাটির “আমি কোনো ফিরতি চিঠি দিইনি তাকে” লাইনটির মধ্যে যে এক অদ্ভুত অভিমান ও বিষণ্ণতার ছোঁয়া আছে তা হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। বৃষ্টির দিনে খোলা জানালার পাশে দাঁড়িয়ে প্রিয়জনহীনতার এমন অনুভবগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখার ধারা এভাবেই অব্যাহত রাখলে দারুণ হবে।

  • [“দুঃখমুখী ফুল”]
    —সাব্বির হোসেন।

    আমি বাতায়নপাশে নিঃশব্দে ফুটে থাকা—
    এক দুঃখমুখী ফুল,
    যাঁর প্রতিটি পাপড়িতে জমা হয়ে আছে
    অভিমানের অজস্র ভুল।

    ​হয়তো এই বেলা, নয়তো ওই বেলা—
    আমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাই,
    একাকীত্বের অতল গহীনে প্রতিদিন
    নিজেরই ছায়া খুঁজে পাই।

    ​যদি কুঁড়ি অবস্থাতেই আমি ঝরে পড়ি
    এই অবেলার প্রহরে,
    তবে দুঃখকে এক চিলতে বা…Read More

    1
    4 Comments
    • যাকে সবচেয়ে আপন ভাবা হয়েছিলো, তার কাছেই পর হয়ে যাওয়ার যন্ত্রণা প্রতিটি পঙ্‌ক্তিতে অনুভব করা যায়।

    • সাব্বির হোসেন, আপনার কবিতার শব্দগুলো বড্ড বেশি আবেগী আর হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা অনুভূতি পেলাম আপনার এই লেখাটা পড়ে।

    • আপনার এই রচনাটির প্রতিটি ছত্রে এক গভীর ও স্নিগ্ধ বিষণ্ণতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। শেষাংশে প্রিয়জনকে শেষবার দেখার আকুতিটুকু প্রকাশের ভঙ্গিটি অত্যন্ত মর্মস্পর্শী এবং প্রশংসার দাবি রাখে। আপনি মনের গভীর থেকে এমন সুন্দর সব অনুভূতি আরও লিখে যান, আমাদের এই আঙিনায় আপনার নিয়মিত উপস্থিতি কাম্য।

  • ★যত্নের আড়ালে ভাঙন★

    কেউ একজন আমায়
    খুব যত্ন করে ভাঙে,
    আলতো হাতে নরম করে,
    নতুন করে গড়ে।

    এত নিখুঁত তার বুনন-কৌশল,
    যেন কোনো এক দক্ষ কারিগর।

    দেহের ওপর প্রলেপ লাগায়
    মায়াবী হাতে তাঁহার
    বুকের ভেতর আস্তে আস্তে
    করে যেন প্রহার।

    বিষের দহনে বুক পুড়ে যায়,
    তবু থাকি নির্বিকার;
    মিষ্টি হাসি ঠোঁটে তাঁহার,
    যেন চুপিসারে ভালোবেসে
    ক…Read More

    4
    11 Comments
    • প্রতিটি পঙ্‌ক্তিতে নীরব ভাঙনের যন্ত্রণা অনুভব করা যায়।

    • Khushi Moni, আপনার লেখায় “বিষের দহনে বুক পুড়ে যায়, তবুও থাকি নির্বিকার” এই পঙ্‌ক্তিটি যেমন গভীর যন্ত্রণার প্রকাশ ঘটিয়েছে, তেমনই ভালোবাসার ভেতরের অসংগতিগুলোও এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। জীবনের জটিল সম্পর্কের টানাপোড়েন বা কোনো মোহময় বিষাক্ত সম্পর্কের সাথে আপনার এই রচনার দারুণ মিল খুঁজে পাওয়া যায়, যা পাঠককে বেশ ভাবিয়ে তোলে। আপনি চাইলে বি…Read More

    • কি নিদারুণ যন্ত্রণা দেয় একটা মানুষ। তবু তার কাছে মন ভালোবাসা খোঁজে, যেন খুঁজে পায় অনন্ত সুখ..! বাস্তবতা কেন যেন এমনই..! যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা হয়, সেই সকল দুঃখের ডালা সাজিয়ে রাখে উপহার দেবার জন্য!! 😶😶

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কী দারুণভাবেই না যন্ত্রণার অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন!

    • ভালবাসার ও ভাঙা গড়া আছে খুব ভালো লাগলো মঞ্চ বন্ধু।

  • চিঠি ১
    মিহির চৌধুরী ইমন

    প্রিয়তমেষু
    মানুষ সৌন্দর্যে মুগ্ধ হয়, কথায় আবেগ খুঁজে পায়;
    কিন্তু সত্যিকারের প্রেম জন্ম নেয় আত্মার গভীরে—
    যেখানে নীরবতা ভাষার চেয়েও গভীর,
    আর নিঃস্বার্থ অনুভূতি
    হাজারো প্রতিশ্রুতির চেয়েও সত্য।

    যেদিন তুমি এই সত্য উপলব্ধি করতে পারবে,
    সেদিন বুঝবে—
    প্রেম মানে শুধু কাউকে পাওয়া নয়,
    বরং তার অস্তিত্বের গ…Read More

    1
    3 Comments
    • প্রেম মানে শুধু কাউকে পাওয়া নয়, তার অস্তিত্বের গভীরে নিজের জন্য একটু আশ্রয় খুঁজে পাওয়া—কী সুন্দর উপলব্ধি!

    • আপনার লেখা এই গভীর অনুভূতির প্রকাশটুকু পড়ে হৃদয় শান্ত হয়ে গেল, যেখানে ভালোবাসার চিরন্তন সত্য আর নীরব অনুভূতির মেলবন্ধন এমন সুন্দরভাবে ফুটে উঠেছে যে মনে হলো যেন রূমি বা জীবনানন্দের কবিতার কোনো নির্যাস এখানে মিশে আছে, তাই এমন চমৎকার সৃষ্টির ধারা যেন সবসময় অব্যাহত থাকে।

    • মিহির চৌধুরী ইমন, আপনার লেখা এই চিঠির প্রতিটি কথা সত্যিই খুব গভীর আর মন ছুঁয়ে যাওয়ার মতো। ভালোবাসার এমন সুন্দর সংজ্ঞা ইদানীং খুব কমই পড়তে পাই। আমাদের গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন, তাহলেই তো সবার অংশগ্রহণে প্ল্যাটফর্মটা প্রাণবন্ত থাকবে।

  • ভার্চুয়াল জানালা
    কাজী অ্যাডাম

    প্রতিদিন সন্ধ্যায়
    একটি জানালার সামনে বসি।

    জানালাটি বাস্তব নয়,
    তবু তার ওপারে
    পুরোনো পৃথিবী দেখা যায়।

    সেখানে তুমি আছো,
    আমি আছি,
    আমাদের কথাগুলো এখনও কাফন জড়ায় নি।
    ইচ্ছে করলে
    সেই পৃথিবীতে ফিরে যেতে পারি,
    নরকের সন্তান হয়ে।

    কিন্তু জানি,
    ওটা শুধু একটি নির্মিত দৃশ্য।
    বাস্তব জীবনে
    তুমি আর আ…Read More

    2
    9 Comments
    • মনের ভেতর পুরোনো পৃথিবীটা যতই সুন্দর হোক, একসময় জানালাটা বন্ধ করে বাস্তবের মুখোমুখি হতেই হয়।

      • কবি বন্ধু, পুরোনো পৃথিবীটা মায়ায় ডাকে, আর বর্তমান বাঁচার দায়ে ফিরিয়ে আনে। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে জানালাটা বন্ধ করাই বোধহয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

    • Kazi Adam, “আমাদের কথাগুলো এখনও কাফন জড়ায় নি”—এই অংশটুকু পড়ার সময় আপনার হৃদয়ের গভীর হাহাকার আমাকে দারুণভাবে ছুঁয়ে গেছে। স্মৃতির মায়াবী পৃথিবীতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা আর বাস্তবের রুক্ষতার এই দ্বন্দ্ব আমাদের অনেককেই নাড়া দেয়, তাই আপনি লিখতে থাকুন কারণ আপনার প্রতিটি শব্দ মনের অনেক অব্যক্ত কথাকে দারুণভাবে তুলে ধরছে।

      • কবি বন্ধু, কথাগুলোকে মৃত বলতে পারিনি বলেই হয়তো ওই পঙক্তিটুকু এসেছে। মানুষ দূরে সরে গেলেও তার সঙ্গে বলা না-হওয়া কথাগুলো বেঁচে থাকে, কখনো স্মৃতির চেয়েও বেশি জেদ নিয়ে। আপনার এত গভীর পাঠ সত্যিই ছুঁয়ে গেল।

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের অদ্ভুত শূন্যতা কাজ করছে। ভার্চুয়াল জানালার এই কনসেপ্টটা অনেক সুন্দর আর সেই সাথে বেশ গভীর। মায়ার ভেতরে হারিয়ে যাওয়া যে কতটা বিপজ্জনক হতে পারে, তা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

      • চমৎকার হয়েছে।ধন্যবাদ কবি।

      • কবি বন্ধু, ভার্চুয়াল জানালাটা শুধু অতীতে ফেরার পথ নয়, কখনো বর্তমান থেকে পালানোর আশ্রয়ও। সেই আশ্রয় কখন বিপজ্জনক হয়ে ওঠে, আপনার পাঠে বিষয়টি আরও স্পষ্ট হলো। এত মন দিয়ে অনুভব করার জন্য ভালোবাসা।

      • আপনার পাঠে সেই দ্বন্দ্বটুকু এত গভীরভাবে ধরা পড়েছে জেনে সত্যিই ভালো লাগল।

  • নীলা তুমি যেওনা
    কবি ইমদাদ শাহ্

    নীলা তুমি এভাবে চেয়ে থেকো না
    এ দীর্ঘ রূপালী আগুন রাতে
    আকাশের বুকে অতন্দ্র নীলিমার
    নীল খুঁজতে যেও না
    তীব্র যন্ত্রণায় যখন বিঁদ্ধ হয় এ বুক
    আমাকে একা করে যেওনা
    তুমি সংবরন কর নিজেকে
    তোমার চলার পথকে
    আর মেঘে মেঘে মুখটাকে
    ঢেকে আড়াল করে রেখো না

    আর এ নীলের গহীন অতলে আমায় ডুবিয়ে দিও না
    তুমি এতট…Read More

    1
    3 Comments
    • কিছু ভালোবাসা সত্যিই শেষ হয় না, শুধু দীর্ঘশ্বাস হয়ে মনের ভেতর থেকে যায়।

    • আপনার এই রচনায় নীল রঙ আর ভালোবাসার আকুতির যে গভীর সংমিশ্রণ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়কে এক মায়াবী আবেশে ছুঁয়ে যায়। লেখার প্রতিটি ছত্রে জমে থাকা না পাওয়ার বেদনা ও অভিমানের এই অনুভবগুলো পাঠককে অন্য এক জগতে নিয়ে যায়, তাই আপনি এভাবেই নিয়মিত লিখে যান।

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, বিশেষ করে “যতবার মরেছি তোমার অবহেলায়, ততবার বেঁচেছি এই একটি মিষ্টি হাসির আশায়” লাইনটা হৃদয়ে গেঁথে গেল। শব্দের মাধ্যমে আপনি যেভাবে শূন্যতা আর গভীর আবেগের মিশেল ঘটিয়েছেন তা সত্যিই অসাধারণ। অনেক সুন্দর লিখেছেন আপনি, আপনার লেখনী আরো অনেক দূর এগিয়ে যাক।

  • || গোফতার–ই–দীল ||
    – (কালাম ০৫)

    কি করিবো আমি বলুন আমার ভাই!
    তাঁহার প্রেমে পড়ে নিজেকে ভুলে যাই।
    মুর্শিদ! আপনার নামের গান সদা গাই,
    দেখুন, বাঁশির সুরে আমি তবলা বাজাই।

    – রাতিন আহমেদ

    [ গোফতার-ই-দীল—হৃদয়ের গভীর থেকে উঠে আসা ছোট ছোট কবিতা, শায়েরী ও অনুভূতির বাণী।
    নীরব মনের না-বলা কথাগুলোকে শব্দের মালায় গেঁথে প্রকাশ করাই এই কাব্যধারার উদ্দেশ্য। ]

    2
    3 Comments
    • বাঁশির সুর আর তবলার ছন্দে যেন হৃদয়ের অনুরাগই শব্দ হয়ে ধরা দিয়েছে।

    • রাতিন আহমেদ, আপনার এই নিবেদনটিতে হৃদয়ের আকুলতা আর সুরের যে সুন্দর মিলন ঘটিয়েছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। আধ্যাত্মিক প্রেমের এমন আকুতি আর ভালোবাসার প্রকাশ অনেকটা প্রাচীন বাউল গানের মতোই এক গভীর আবেশ তৈরি করে, যা শ্রোতার মনকে শান্ত করে দেয়। আপনি অনায়াসে আপনার এই অনুভূতির ধারাটি এভাবেই নিয়মিত আমাদের মাঝে লিখে যেতে পারেন, কারণ আপনার শব্দচয়ন দারুণ প্রাণবন্ত।

    • রাতিন আহমেদ, ‘বাঁশির সুরে আমি তবলা বাজাই’—আপনার এই লাইনটা দারুণ লাগলো। লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা প্রশান্তি পেলাম।

  • ফ্রান্ৎস কাফকা (৩রা জুলাই ১৮৮৩ – ৩রা জুন ১৯২৪) মাত্র ৪১ বছরের জীবনকালে যখন মেটামরফোসিস্‌ (১৯১৫) লিখছেন তখন সাদাত হাসান মান্টোর বছর তিনেক বয়স আর তিনি অর্থাৎ মান্টো নিজেও প্রায় ওই সময়কালের অর্থাৎ মাত্র তেতাল্লিশ বছরের জীবদ্দশায় (১১ই মে ১৯১২ – ১৮ই জানুয়ারী ১৯৫৫) অভিমানে নিজের ভারতভূমি ছেড়ে পাকিস্তানে চলে গেলেন বটে কিন্তু বেঁচে থাকার শেষ বছর…Read More

    1
    3 Comments
    • কাফকা, মান্টো, জীবনানন্দ আর বিবেকানন্দকে একই ভাবনার সূত্রে যুক্ত করার প্রচেষ্টাটি ইনটারেস্টিং। ইতিহাসের আড়ালে থাকা মানুষগুলোকে নতুন করে ভাবতে ইচ্ছে করে।

    • মৈনাক, এই তিন মহাপ্রাণ সাহিত্যিক ও সন্ন্যাসীর জীবনবোধের সমান্তরাল বিশ্লেষণটি পড়ার সময় মনে হচ্ছিল যেন এক গভীর দর্শনের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছি। “সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন”— জীবনানন্দের এই অমোঘ পঙ্‌ক্তিটি উদ্ধৃত করে আপনি তাঁদের অস্তিত্বের যে ক্ষণস্থায়ী অথচ প্রগাঢ় প্রভাবের কথা তুলে ধরেছেন, তা সত্যিই এক অসাধারণ সংবেদনশীল…Read More

      • শুধুমাত্র তিনজন নয় এখানে একদম শেষে অপর একজনের জীবনের সাথে তাঁদের যুক্ত করা হয়েছে

  • প্রিয়তমেষু
    মিহির চৌধুরী ইমন

    প্রিয়তমেষু,
    তোমাকে আর কী বলব!

    আমি প্রতিনিয়ত তোমার সঙ্গে মরি,
    অথচ তুমি আমার সঙ্গে বেঁচে থাকো।

    হৃদয় তো জ্বলে যায়
    তোমার অমর প্রেমে।

    প্রিয়তমেষু,
    আর কতবার গ্রাস করবে আমায়
    তোমার প্রেমের অতল ক্ষুধা—
    তবুও কি ফুরোবে না
    আমার অস্তিত্বে তোমার অনন্ত তৃষ্ণা?

    2
    3 Comments
    • লেখাটা পড়ে খুব মায়া লাগল, একদম মনের গভীরের কথাগুলো ফুটে উঠেছে। আপনার লেখা এই অমর প্রেমের অনুভূতিগুলো কি বাস্তবে কোনো বিশেষ মুহূর্ত থেকে অনুপ্রাণিত?

    • কী গভীর এক অনুভব!

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় ভালোবাসার তীব্রতা এবং সেই সঙ্গে মিশে থাকা গভীর হাহাকার অত্যন্ত সুন্দর ও হৃদয়স্পর্শী হয়ে ফুটে উঠেছে। প্রিয়জনের প্রতি এমন অকৃত্রিম আকুতি যেন জীবনানন্দ দাশের কোনো কবিতার মতোই এক অনন্ত বিরহ ও আবেগের দোলা দিয়ে গেল, আপনি নিয়মিত লিখে যান।

  • চিরকুট
    মাহমুদ হায়াত
    কারও কারও মুখ যেন
    জেগে ওঠা চর,
    কারও কারও বুক যেন
    কাঁদামাটি ঘর।

    কারও কারও চোখ যেন
    মেঘবাড়ি ছায়া,
    কারও কারও নোখ যেন
    নীলশাড়ি মায়া।

    কারও কারও হাসি যেন
    পাড় ভাঙে কুল।
    কারও কারও চুল যেন
    সুভাসিত ফুল।

    কারও আবার কিছু নেই
    সব যেন লুট,
    কেঁদে ফেরে ব্যর্থ প্রেমিক
    হাতে চিরকুট।

    3
    3 Comments
    • Mahmud Hayat, “কারও কারও হাসি যেন পাড় ভাঙে কুল” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো। অনেক সুন্দর আর ছন্দে ভরা আপনার লেখাটা পড়ে সত্যি খুব ভালো লাগলো।

    • ছোট্ট কবিতা, অথচ উপমার কী সুন্দর বৈচিত্র্য!

    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘কারও কারও হাসি যেন পাড় ভাঙে কুল’ পঙক্তিটি যেমন গভীর চিত্রকল্পে ভরপুর, তেমনই প্রতিটি স্তবকের সহজ ও সুন্দর ছন্দ মনের ভেতর এক অদ্ভুত ভালোলাগা তৈরি করে, তাই এই সুন্দর ধারায় আপনি নিয়মিত লিখে যান।

  • কবিতা দুটো আশাকরি ভালো লাগবে।

    মাটি ও ইমানের টানে

    যে মাটিতে প্রথম মেলেছি দুই আঁখি,
    যেখানে ভোরের পাখি
    ডাকে সুমধুর তান তুলিয়া সুরে,
    মাথার ওপর সঘন আকাশ নীল বহুদূরে।
    এই মাটিকে ভালোবাসি বুকের গভীর থেকে,
    যেথা আমার জীবনপ্রদীপ জ্বেলেছে বিধাতাকে ডেকে।

    ভোরের আজানে জাগে এ মাটির মেঠো পথ,
    মন্দিরে বাজে কাঁসর, পূজার মহা সংকল্প।…Read More

    2
    5 Comments
    • মাটি, সবুজ আর প্রার্থনার মিলনে স্বদেশ এখানে স্রষ্টার দয়ার এক পবিত্র ঠিকানা হয়ে উঠেছে…..🤍🖤

    • তাহমিনা মোরশেদ, “দেশপ্রেম আর ধর্মবোধ একই সূতোয় বাঁধা” এই লাইনটা পড়ার সময় খুব ভালো লাগল। আপনার লেখা কবিতা দুটোর মধ্যে এক ধরনের অদ্ভুত প্রশান্তি আছে যা খুব সহজেই মন ছুঁয়ে যায়। আমাদের এই শ্যামল বাংলাকে নিয়ে আপনার এমন সুন্দর চিন্তাগুলো আরও কি কি বিষয় নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন?

    • দুটো কবিতাই ভালো লাগল। মাটির প্রতি ভালোবাসা, দেশপ্রেম আর স্রষ্টার প্রতি বিশ্বাসকে খুব সুন্দরভাবে এক সুতোয় গেঁথেছেন।

    • আপনার শব্দচয়ন এবং মাটির প্রতি গভীর মমত্ববোধ এক অসাধারণ অনুভূতি তৈরি করেছে, যা পড়ার সময় হৃদয় ভরে ওঠে। প্রতিটি ছত্রে মিশে থাকা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও দেশপ্রেমের অপূর্ব মেলবন্ধন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আপনি নিয়মিত এভাবে লিখে যান, আপনার লেখনী যেন এভাবেই পাঠকের মনে প্রশান্তি ছড়িয়ে দিতে থাকে।

  • [শ্রাবণ সন্ধ্যার কাব্য]

    [পর্ব – ৯]

    রাহা শুয়ে শুয়ে মার কথা ভাবছে। খুব মন খারাপ লাগছে আম্মার জন্য। আম্মা যে একা হয়ে গেলো। ঈশান বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আর ভাবছে এ কি হয়ে গেলো তার জীবনে। কিছুতেই ঘুম আসছে না। সারারাত না ঘুমিয়েই পার করে দিলো ঈশান।

    সকালের আজান শুনে উঠলো রাহা। উঠে ওযু করে ফজরের নামাজ পরলো। মায়াকে…Read More

    3
    5 Comments
    • রাহার সরল মনে ঈশানের কঠোর কথায় ঝরে পড়ল প্রথম অশ্রিফুল…..🤍🖤

    • Nusrat jahan, আপনার গল্পের এই লাইনটি খুব সুন্দর ছিল যে, “সকালের হালকা হালকা আলো খুব ভালো লাগলো রাহার।” পুরো পর্বটিতে রাহার সরলতা আর নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার কষ্টটা খুব দারুণভাবে ফুটে উঠেছে।

    • ফুল তুলতে গিয়ে রাহাকে এত কথা শুনতে হবে, ভাবিনি! মেয়েটার জন্য মায়া লাগছে।

    • আপনার রচনায় রাহার বাগানে ফুল ছিঁড়তে যাওয়ার মুহূর্তে যখন সে বুঝতে পারে, “ফুল সবার হাতে মানায় না”—এই অংশটি আমার খুব মনে ধরেছে এবং রাহার কোমল মনের ব্যাকুলতা ফুটে উঠেছে দারুণভাবে, তাই অনুরোধ রইল এমন সুন্দর অনুভূতিগুলো ধারাবাহিকভাবে লিখে যাওয়ার জন্য।

  • একটি অলিখিত ডাক

    …সিরাজুল ইসলাম

    সবাই তো খবর নেয় কাজের, হিসেবের,
    দিনশেষে কতটুকু বাঁচা হলো কার,
    কতটা বাড়লো দেনা, কতটা সঞ্চয়—
    অথচ কেউ আর সন্তর্পণে দরজায় দাঁড়িয়ে
    চোখ নামিয়ে বলে না,
    “কিছু মুখে দিবি না বাবা?

    এই শহরের নিয়ন বাতিগুলো বড় নিষ্ঠুর,
    তারা কেবল কাজের সময়টুকু মেপে রাখে।
    অফিসের কাঁচঘেরা টেবিলে,
    হাজারো মেকি হাসির ভিড়ে
    ক্লান…Read More

    1
    3 Comments
    • সিরাজুল ইসলাম, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, আমাদের যান্ত্রিক এই শহরে দিনশেষে এমন একটু মায়ার ডাক কি আসলে সত্যিই খুব বেশি পাওয়া যায়?

    • “তুই খেয়েছিস তো?”—কত ছোট্ট একটি প্রশ্ন, অথচ এর ভেতরে লুকিয়ে থাকে পৃথিবীর সবটুকু মায়া।

    • সিরাজুল ইসলাম, আপনার লেখায় ফুটে ওঠা ‘ক্ষিদে তো আসলে শুধু পেটের হয় না, ক্ষিদে জমে থাকে অন্তরের গভীরেও’—এই লাইনটি ভীষণ গভীর ও হৃদয়স্পর্শী, আর আপনার এমন আবেগঘন লেখনী আমাদের সবার হৃদয়ে এক অদ্ভুত মায়া জাগিয়ে রাখে, তাই আপনার কলম যেন এভাবেই আমাদের আরও অনেক সুন্দর কিছু উপহার দিয়ে যায়।

  • সৎ মা
    মিজান পঞ্চায়েত

    যে সব শিশুর শৈশবে
    থাকে সৎ মা,
    তাদের জীবন হয়ে উঠে
    নুন মাখানো ঘা!

    সৎ মায়ের জিহ্বায় থাকে
    কাল নাগিনীর বিষ,
    সৎ সন্তানকে প্রতিক্ষণে
    করে হিস্ হিস্।

    নিজ সন্তানকে ক্ষণে ক্ষণে
    আদর যত্ন করে,
    সৎ সন্তানকে বিনা দোষে
    নানা আঘাত করে।

    সৎ সন্তানের দোষ খোঁজে
    প্রতি কাজে কাজে,
    অপবাদের ঢালা সাজায়
    সকাল বিকাল…Read More

    4
    5 Comments
    • অসাধারণ লিখেছেন প্রিয় কবি

    • মায়ার ঘরে বৈষম্যের বিষ ঢুকলে শিশুর শৈশব ফুল নয়, নীরব ক্ষতের বাগান হয়ে ওঠে…..🤍🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, সৎ মায়ের কষ্ট নিয়ে আপনার এই কবিতাটি পড়ে খুব খারাপ লাগল। জীবনের এমন কঠিন বাস্তবতার নিখুঁত প্রতিফলন ফুটিয়ে তুলেছেন আপনি।

    • মা হওয়া শুধু পরিচয়ের বিষয় নয়, মমতা দিয়ে আগলে রাখার নামও।

    • আপনার এই লেখায় ‘নুন মাখানো ঘা’ উপমাটি এক গভীর কষ্টের চিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছে। পারিবারিক সম্পর্কের জটিল এই দিকটি আপনি বেশ সাহসিকতার সাথে তুলে ধরেছেন, যা পাঠকের মনে খুব সহজেই দাগ কাটে। আপনি নিয়মিত আপনার ভাবনার জগতকে এভাবেই শব্দের মালা দিয়ে সাজিয়ে তুলুন, আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।

  • Load More Posts
Skip to toolbar