Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • ধুসর স্বপ্নের আখ্যান

    এক
    মেয়েটা পা ঝুলিয়ে গাছের ডালে বসে আছে।
    গেরস্ত বাড়ীর বৈঠক ঘরের গোড়া ঘেসে গজিয়ে উঠা লিকলিকে পেয়ারা গাছ। ওটার একমাত্র পোক্ত ডালটি ধনুকের মত বাঁকা হয়ে বাড়ীর সামনে দিয়ে চলে যাওয়া পথের উপর উঠে গেছে। মেয়েটি বাঁকানো ডালটির ঠিক মাঝখানে বসে পরম আনন্দে দোল খাচ্ছে। ভারসাম্য রক্ষার জন্য দু’হাত দিয়ে উভয় দিকের…Read More

    4
    7 Comments
  • তোমার চাহনি

    বদলে যাবার মিছিলে এখন তুমিও।

    ঘাসের ডগাগুলো সব গেছে নুয়ে।
    সবুজের জমিনে জড়ানো বাদামী প্রলেপ
    অমলিন সরলতায় আঁকে বয়সী আস্তরণ।
    হুমড়ি খেয়ে যায় সতেজ শিশির
    ঝড়ে পড়ার ফেরে তাই কুয়াশার মরণ।

    এক রত্তি পায়ে হাঁটা পথকেও দেখি
    তকতকে কার্পেটের শোভায় যায় মুড়ে।
    চার চাকায় চলার গতিময় স্পন্দন
    খুঁজে ফেরে এঁদো গলি স্…Read More

    5
    4 Comments
  • অপত্য আকাংখ্যা

    কখনো কখনো বুকের ভেতরটা কঁকিয়ে উঠে।
    সমান্তরাল চেতনায় মাছের পিঠের মত
    কষ্টের উর্বর ভুমির জেগে উঠা টের পাই।
    একটা অতল সাগরে খাবি খাবার ছলে
    বেঁচে থাকার অমিয় সম্ভাবনা নিয়ে
    ক্রমশঃ মাথা উঁচু করে অনূভূতির ব-দ্বীপ।

    আকাশ কুসুম চিন্তার পরিসরে
    জীবনের ছবি যতই রাঙ্গানো হোক।
    অথৈ সমুদ্রে ডিঙ্গি নৌকোর অবগাহন
    অপরিসীম সত্যের মত…Read More

    3
    2 Comments
  • কৈফিয়ত

    আমি বুঝতে পারিনা
    তোমার কিসের এত অহংকার।
    শালিনতার আবরণটুকু সরিয়ে নিলে
    তুমি তো বিধাতার আর সব সৃষ্টির মতই সাধারণ।
    তারপরেও মুগ্ধ ক্ষুধিত দৃষ্টিগুলো
    তোমায় যে কেন ঘিরে থাকে
    আমি সত্যিই জানিনা।

    তোমার নিরাভরন দেহে আকর্ষণ থাকতে পারে
    কিন্তু তাতে ভালবাসা জাগে না।
    তোমার নারীত্বে আনন্দ আছে
    কিন্তু সততা নেই।

    জানি তোমার সানি্নধ্যে আসতে…Read More

    3
    2 Comments
  • যে জলে তৃষ্ণা মেটেনা

    আজ দুইদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমাদের বাড়ীর চারপাশ মাঠ-ঘাট ডুবে একাকার। যেদিকেই তাকাই শুধুই পানি আর পানি। এরকম বৃষ্টিতে মানুষের জীবনযাত্রা বিশেষ করে গ্রামীন জনপদ একদম স্থবির হয়ে যায়। আমাদের অবস্থাও তাই। মা তো কেবল লাগোয়া রান্নাঘর আর বড় ঘর এই দু’য়ের মাঝে দৌড়াদৌড়ি করেই সময় পার করছেন। বাড়ীর উঠো…Read More

  • বাবার জন্য ভালোবাসা

    বয়স হলেই মরে যায় মানুষ।

    তারপরেও বেঁচে থাকে কেউ।
    বেঁচে থাকে আড্ডায়। মননে।
    কিম্বা আমাদের ভাবনায়।

    কখনো কি দেখেছো বাবাকে
    দেওয়ালে টাঙ্গানো ছবি হতে ?
    বাবার ছবি আমি রাখিনি কোথাও।
    আমার মনেও পড়েনা কখনো
    বাবা নেই।

    আমার একটা আকাশ ছিল।
    ইচ্ছেমত ওড়ার শখ ছিল।
    আমি কখনো পাখি হতে পারিনি।
    তারপরেও ওড়েছি দিগ্‌বিদিক।…Read More

    2
    2 Comments
  • বাবা

    এক রত্তি আকাশ
    ছুঁয়েছো কি কখনো?
    হাতের আংগুল নাড়িয়ে
    কখনো কি পাল্টেছো
    একটা গোটা দৃশ্যপট।

    ছবির মত করে পাল্টেছে জীবন
    দিন মাস বছর ধরে অবিরত।
    কখনো ছন্দপতন ঘটেনি
    কিংম্বা ঘটলেও তুমি টের পাওনি।

    তুমি ছিলে লুকানো থলের ভেতর
    একটা অসম্পূর্ণ সাজানো পুতুল।

    সযতনে গড়েছে তোমায়
    আবার নেড়েছে অতীব সাবধানে।
    বহুবিধ আলোর ছটায়
    তোমায় সাজিয়েছে অবল…Read More

    2
    2 Comments
  • তোমাতে-আমাতে

    মনে রেখো
    এই যুদ্ধ তোমার আমার।

    তোমার বুকে ভাঙ্গনের গান।
    দৃষ্টিতে শ্রাবণ নিনাদ।
    বিধ্বংসী আকাংখা বয়ে যায়
    আঘাতে এবং আঘাতে তোমার।

    অথচ আমি যেন অনমনীয় ভালোবাসা।
    নিরলস হাতুড়ি পিটিয়ে
    হৃদয়ের ভগ্নপ্রায় স্বপ্নগুলো
    এক এক করে জুড়ে দেই।
    যতবার তুমি আঘাত হানো
    ততবার আমি উঠে আসি।
    নিখুঁত চাদর বোনার মত করে
    গোটা গোটা স্বপ্ন বুন…Read More

    8
    11 Comments
  • আত্মার বেসাতি

    কষ্টের সুতীব্র দহনে পুড়ছে হৃদয়।

    পুড়ছে চোখের নোনাজল
    লুকানো আশ্বাস
    আকুল প্রহর
    সব কিছু।

    বুকের ভেতর আগুন লেগেছে।

    কোমল সাগরে এখন ঝড়ের মাতম।
    অন্ধকার মৃত্যুবৃত্তের লোভনীয় হাতছানি
    সহসা জীবন ছুঁয়ে যায়।
    বুকের রক্তাক্ত গভীরে
    নারকীয় উল্লাসের আর্তনাদ শুনি।
    বাহিরে মিথ্যার আকাশ।
    বিবস্ত্র বেশ্যার বু…Read More

    7
    10 Comments
  • একটি দুঃস্বপ্নের মৃত্যু

    আসসালাতু খাইরুম মিনান নাউম…

    ফজরের আজান হচ্ছে। এই আজান শুনে অনেকেই ঘুম থেকে জেগে উঠবে।
    কিন্তু আমাদের ঘরে কেউ জাগবে না। কেননা গতরাতে আমাদের ঘরে কেউ একরত্তি ঘুমায়নি।
    সবাই এমনিতেই জেগে আছে। জেগে থাকবার একজন যাও ছিল, সেই এখন চিরতরে ঘুমিয়ে আছে।
    তার আর কোনোদিন জাগবার জো রইলো না।

    খুব বেশি দূরে নয়।
    আমি এখন যেখানে বসে আ…Read More

    5
    6 Comments
  • ফেরা

    রুপসীর পেয়ালায় সৌন্দর্যের ভাপ উঠে
    ক্রমশঃ মিলিয়ে যায় রুপোলী ক্যানভাসে।
    অসীম তৃপ্ততায় পরিশেষের ঢেকুর তুলে
    অবলিলায় মজে থাকি মগ্ন বিলাসে।

    একরত্তি চোখ শেষ কবে হয়েছিল কামুক
    তার ইতিহাস বেচে চলে ছন্দের বিকিকিনি।
    ফুলের পাপড়িতে জুটে কলংকের আচড়
    অলির পদভারে তবু নবজীবনের আশ্বাস শুনি।

    শিল্পির তুলিতে আঁকা স্বপ্নের ছবি
    আজ তু…Read More

    6
    7 Comments
  • ব্যাধি

    ইদানীং নিজেকে খুব প্রেমিক মনে হয়।
    মনে হয় নতুন করে প্রেমে পড়ছি।

    যদিও আমি বরাবরই প্রেমে পড়তে ভয় পাই।

    আমার ধারোনা
    প্রেম একটা ভীষন মানসিক ব্যাধি।

    অহর্নিশ ভেতরটা পোড়ায়।
    পুড়ে পুড়ে খাঁক করে দেয়
    একটা গোটা জীবন।

    আপনারা আমার চোখ দেখুন।
    দেখবেন ওখানে একটা সুন্দর মুখ
    দিব্যি হাসি মুখে আলো ছড়াচ্ছে।

    আপনারা আমার নাড়ি টিপ…Read More

    3
    2 Comments
  • শিকার

    ঘুম থেকে জেগেই আসমার প্রথম যে অনুভুতিটা জাগলো, তা হলো ক্ষুধার। অপুষ্টিতে ভোগা রোগা শরীর। এমনিতে চৌকি থেকে নামতে তার যথেষ্ট বেগ পোহাতে হয়। তবুও কি এক শক্তি বলে সে বেশ দ্রুতই বিছানা থেকে নেমে গেল। ত্বরিৎ এগিয়ে গেল ঘরের এক কোণে বসানো মাটির চুলাটার দিকে। ওটার উপর চড়িয়ে রাখা ঢেবা-ঢোবা পাতিলটা দৃষ্টি আকর্ষণ করল ওর। হাতের এক ঠেলায় পাত…Read More

    3
    7 Comments
    • বোবা কান্নায় ভেজা জীবন….🤍

    • আপনার গল্পের শেষ টানগুলো একদম স্তব্ধ করে দিয়ে যায়।

      • আসলে আমি গল্পের শেষে একটা টুইস্ট রাখতে ভালোবাসি। সম্ভব হলে আমার সাথে ফেসবুকে এড হোন। আমার প্রথম উপন্যাসের পিডিএফ ভার্সনটা আপনাকে দিতে পারবো আশাকরি।

    • আপনার এই গল্পটি সমাজের এক রূঢ় সত্যের প্রতিচ্ছবি। আপনার আরও কোনো সৃষ্টি থাকলে অবশ্যই শেয়ার করবেন।

      • অনেক ধন্যবাদ আপনাকে। গতকালকেও আমার এরকমই একটা গল্প শেয়ার করেছি। আপনি পড়ে দেখতে পারেন।

    • গল্পের শেষটা মনটা নাড়া দিয়ে গিয়েছিলো। তাই মনে আছে।

  • ক্ষুধার নিবৃত্তি

    মাঝ রাত্তিরে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল ময়নার। সারা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করলো। এখানে-ওখানে মারের চোটে চামড়া ফেটে কালসিটে পড়ে গেছে। ফাটা জায়গাগুলো খুব জ্বালা করছে। তারপরেও এই ব্যথা তাকে তেমন একটা কাবু করতে পারছে না। সেই ছোট বেলা থেকে এখন পর্যন্ত এই জীবনে কম মার তো খায়নি। তাই এসব এখন গা সওয়া হয়ে গেছে। তার জন্মের…Read More

    6
    2 Comments
    • চারটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে একই রাতের গল্পকে এক বিন্দুতে মিলিয়ে আনা সহজ কথা না। গল্পের প্লট, আবহ এবং ক্লাইম্যাক্স এক কথায় অনবদ্য।

  • পথ খোঁজ না বন্ধু

    তোমার হয়তো পথ জানা নেই
    এ পথ তো জানে থামবে কোথায়।
    বিশ্বাষের তরে যাওনা এগিয়ে
    বন্ধু জন সব পথেই মিলায়।

    তোমার ঈপ্সিত পথের পিঠে
    ফনিমনসা’রা লুটোপুটি খায়।
    অকল্যাণ ছেড়া ফুলঝুড়ি ছুটে
    নহবত বাজে দেখ আঙিনায়।

    মলিন ছেড়া-ফোড়া এলো বাতাস
    তুবড়ি বাজিয়ে যায় যে সহসা।
    রোদে ভেজা সফেদ বালুকা বেলা
    শোষে নেয় অমৃত ঘন তমসা।

    অকস্মাতের তীরে তর…Read More

    4
    8 Comments
  • ভান করেই না হয় থাকি

    ইদানীং কেউ কেউ সত্যের মত করে মিথ্যে বলে।
    মুখচোরা আমি বুঝতে পারলেও কিছু বলতে পারি না।

    ছোটবেলায় রুপকথার দঁতাল দৈত্য দানোর কথা শুনে খুব ভয় পেতাম।
    রাতের বেলা ঘুমুতে পারতাম না মোটেই।

    এখন ঘুমুতে পারি ঠিক
    কিন্তু রাতের ভয়টা কাটেনি এখনো।
    এক পরাক্রমশালী ক্ষুদ্র দানো
    ঘুম কেড়ে নিয়েছে সবার।

    অসহায় পতঙ্গের মত মরছে মানুষ।
    আবার…Read More

    4
    3 Comments
  • পথ গিয়েছে বেঁকে

    নরসুন্দা নদীতে আজ নতুন পানির বান ডেকেছে। পূর্ণ যৌবনা নারীর মতই কানায় কানায় ভরে উঠেছে তার বুক। ছলাৎ ছলাৎ ঢেউ তুলে তা বারবার আছড়ে পড়ছে দু’পাড় জুড়ে। তারেরঘাট বাজারের বটতলায় ইটের বেদীতে বসে থাকা হারান ফকীরের মনের মাঝেও উথাল-পাতাল ঢেউ উঠেছে। আজ প্রায় তিন দিন সে বাড়ী ছাড়া। ক’দিনের টানা বৃষ্টিতে জীবনযাত্রা স্থবির…Read More

    4
    5 Comments
    • পড়ার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার মতো একটি গল্প।

      • প্রায় দেড় যুগ আগের লিখা গল্প। আপনারা এ সময়ের পাঠক-পাঠিকারা এরকম গল্পে অভ্যস্ত কিনা জানতেই …………..নতুন করে আবার দিলাম।

      • আমি কি আর এই যুগের……………………

      • আপনাকে বলিনি। আপনাদের বলেছি, যারা এখন সহজেই পর্দার আড়ালে দেখতে পান। বুঝে যান ঠিক কি ঘটতে যাচ্ছে। অথচ আপনি আমি এই বয়সে অনেক কিছুই বুঝতাম না।

  • কেউ না হয় হোক অসুখী

    এক অস্পৃশ্য সংশ্রবে হার-জিতের খেলা।

    এখানে মানব মনন চলে ঘাষের জমিনে।
    দুর্বিপাক কাটে সাতার অস্পষ্ট আলোয় ।
    দিক মেলেনা তার ভাসেনা তরী
    তবু শত চিহৃ রোদ্দুর হাসে অবাক ফাগুণে।

    জীবনের জলসায় খেলছে সবাই
    ভাগ্যের পাঞ্জায় জোড়সে মেরে টান।
    তীরের কাছেই ভীড়বে তরী
    অলক্ষ্যের আবডালে চলুক আলোর জয় গান।

    স্পর্শের ডালপালায় হেঁচকি…Read More

    2
    3 Comments
    • শব্দচয়ন আর রূপকের ব্যবহার এক কথায় অনবদ্য।

      • আমার প্রতিটি লিখাতেই নিয়োমিত পাই আপনাকে। আমি কৃতজ্ঞ। তারপরেও মাঝে মাঝে কোথায় হারিয়ে যান?

      • ঘর-সংসার সামলে পড়ার সময় বের করাটাই একটা চ্যালেঞ্জ। তারপরও শত ব্যস্ততার ভিড়ে তুলট আমার জন্য এক টুকরো মুক্ত আকাশ…………………

  • দানব

    বিষন্নভরা এই নগরীতে ফুল ফোঁটে অন্ধকারে।
    তাতে কারো বুক জ্বলে খাবি খায় অস্ফুট যাতনায়।
    শিশুরা তড়পায় মায়ের উদোম স্তনে লাথি মারে।

    আমার আকাশটা আজ আগুন পোড়া।
    দিকে দিকে রাতের বেশ্যারা পুরুষ খোঁজে।
    কামুক চোখগুলো ভুলে গেছে শরীরের উত্তাপ
    পরিহাস করে তাকায় অন্ধকারের লালসায়।

    ভয়ংকর শব্দের লেলিহান শিখাগুলো যেন উন্মত্ত পৌরুষ।
    বার…Read More

    2
    3 Comments
  • ব্যাক টু হেল (ওয়েস্টার্ণ)

    অধ্যায় তিন
    রকীং স্প্রীং ক্রীকের সকালটা আগের দিনের মতো ছিল না। আলো ছিল পরিষ্কার, কিন্তু তার ভেতর একটা কঠিন ভাব ঢুকে পড়েছিল, যেন সূর্য নিজেই জানে, আজ তার আলো কারও কাজে লাগবে না। ক্রীকের জল আগের মতোই বয়ে যাচ্ছিল, কিন্তু সেই স্রোতের শব্দে এখন আর শান্তি ছিল না। শব্দটা যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল, সবকিছু চলছে, কিন্তু ঠিক…Read More

  • Load More Posts
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar