Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • গননার নিয়মাবলী
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]
    মৃত্যু অনেক সময়ই বেখেয়ালি। এটা অনেক সময় পরন্ত বিকেলের প্রেমের সাথে শূন্য রুমের পার্থক্য করতে পারে না। শূন্য দেয়ালের সাথে বিরহ যাতনার অভাবে কি মিল তা বুঝতে পারে না। একটা বিশাল মুখ গহ্বর তোমায় চিবিয়ে খায় যখন তুমি ঘুমিয়ে থাকো। আমি নিজের হৃদয় এবং ভাষাকে উন্নত শব্দে প্রস্তুত করি যেমন পুরো পৃথিবী তোমার…Read More

    3
    6 Comments
  • শ্লোক
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আমার জন্য কেঁদো না- আমি বাঁচবোই।
    ওই নরম কোমল পরশ; মমতা মাখা,
    দক্ষিণ মেরুর ভেতর জমে থাকা বরফ পিণ্ড।
    উত্তরের ক্রোধান্বিত বায়ু, যা গিলে খায়,
    দক্ষিনের পতঙ্গ, তার শপথ- আমি বাঁচবোই।
    আমার জন্য কেঁদো না- আমি বাঁচবোই।
    ওহে বোকা বালক, যে পাথরের রাজপথের ভিখিরি।
    ওহে মাতাল, যে শেষ পেগে চুমুক দিয়ে উঠে গেছে।
    এবং এই…Read More

    3
    6 Comments
  • জানি না পৃথিবীতে কি হচ্ছে
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    জানি না কি চলছে,
    হয়ত নতুন দিনের জন্য।
    কি অপূর্ব নতুন সম্ভাবনা।
    অথচ মানুষের মৃতদেহ!
    যেমন ছিল হোমারের সময়- অন্ধ।
    যখন আঙ্গুরের মাদকতা।
    গোলাপের অগ্নি, সবুজের সতেজতা,
    যেমন ছিল অতীতের দিনে।
    এবং তোমার জন্য মৃত্যুর নিষেধাজ্ঞা,
    এবং জন্ম- জীবনের আনন্দে বড় হওয়া।
    অথচ সেই পুরনো আবহে বড়…Read More

    3
    2 Comments
  • দৈব দিন
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    ওহে! দৈব দিন, তুমি কি অদ্ভুত, ওই গলাপি পাহাড়ে সময় কাটিয়ো না।
    সন্ধ্যার অন্ধকারে তোমার প্রতিকৃতি নষ্ট হতে দিয়ো না।
    তুমি কেন আমাকে ডাকলে এবং ওই অন্ধকার গহ্বর?
    আমি তোমাকে চিনতে পেরেছি, উরবিনোর প্রান্তরে।
    ওহে দৈব দিন, ফিরে যাও তোমার ইটালিতে।
    এখানে এখনো শীত,এবং আমাদের জনগণ যুদ্ধে মগ্ন।
    একটি হিংসুটে রুপকথার…Read More

  • সৃষ্টিশীলতা
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    এবং এভাবেই সে আসে, মধুরতম শব্দে,
    আর আমি কান পেতে শুনি ঘড়ির মৃদু সঙ্গীত।
    এবং বজ্রের গম্ভীর ক্রোধ ধ্বনি।
    আমার মনে হয়, আমি শুনতে পাই,
    দূরে অভাগাদের দল যারা বন্দি এবং প্রার্থনারত।
    আমাদের গোপনীয় বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসে।
    কিন্তু এই মৃদু শব্দ এবং আধো আলো কথার উপত্যকায়, দিকহীন,
    উপস্থিত হয় সেই ধ্বনি যা সবার…Read More

    5
    6 Comments
  • সময় ঘনিয়ে আসছে
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    ঘড়ির কাটায় সময় ঘনিয়ে এসেছে, টিকটিক করে,
    সব কিছু ভেঙ্গে পরে, গত বছরের চেয়েও দ্রুত।
    যেভাবে একটি আপেল আঘাত করে নিচের তুশারকে,
    আপেল পরার মধুর শব্দ।
    যেভাবে সঙ্গীত, আনন্দ এবং পরিপাটি মন,
    কেন এই পুনরাবৃত্তি, কেন সব শেষ হয়ে যায় না?
    সেই পুরনো বাগান, পরিচিত সৈনিক,
    এ মুহূর্ত যেন চিরকালীন।
    এ যেন ভালও ভাবে…Read More

  • মোমবাতি
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    তোমার একটা মাত্র মোমবাতি জ্বালানোর প্রয়োজন।
    একটা খুব শাদা মাটা মোমবাতি।
    সেই পুরনো কায়দায় আগের মতো,
    নিজেকে মনে করার জন্য।
    তারপর দ্রুত কলমটা হাতে নাও।
    আলো জ্বালো ওই নাটকের দৃশ্যে যা বাতিল হয়ে গেছে।
    সেই পুরাতন চমক আর তির্যক প্রখর শব্দে,
    যা তোমার হৃদয় প্রজ্বলিত করে।
    এখন তুমি বন্ধু খোঁজো আগের মতো,
    আগের…Read More

    3
    4 Comments
  • আমি এখনো পুরনো রীতি আঁকড়ে ধরে আছি
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আমি এখনো পুরনো রীতি আঁকড়ে ধরে আছি।
    আমি আমার পূর্ব পুরুষদের জাদুকর কণ্ঠে মুগ্ধ।
    যা হতে পারে সবচ্যে তীক্ষ্ণ,
    এবং নতুন কোন কবিতার থেকেও নতুন।
    যে কেঁদে বলে, আমার স্বদেশ,
    এখনো আগের মতো দুরন্ত এবং তেজী।
    যা আমাকে অনুপ্রানিত করে,
    আবার জেগে উঠতে।
    আমি আবার জেগে উঠবো, অন্ধকারের…Read More

  • সে এসে দাঁড়ায় সামনে
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    সে এসে দাঁড়ায় সামনে- তার আঠারো বছরের সকল উচ্ছলতায়,
    বয়স কত তোমার? সে তরুণী উত্তরে বলে, আঠারো।
    হাতের মুদ্রায়, চিবুকে আর কপালে,
    একটি অহঙ্কারী বাঁকা ভঙ্গিমায় পুনরায় গলে যায়।
    এই মেয়ের কাছে বিশ্বের সকল বিস্ময়,
    তনুশ্রীর সাহস আর চোখের দৃষ্টি সৈনিকের মতো উজ্জ্বল।
    কি সুন্দর ওই ভ্রু- যা আমি আগে চিনতাম…Read More

    5
    6 Comments
    • আপনার কবিতা বরাবরই আমার কাছে সুখপাঠ্য।

      • রুশ কবি বেলা আখামুডিলিনাের কবিতা। আমিতো শুধু অনুবাদ করলাম। অনুবাদ করতে ভালোই লাগছে। ভিন্ন সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে পরিচিত হচ্ছি। বেলা আখামুডিলিনার রুশ ভাষার একজন নারী কবি। তবে এ পর্যন্ত যাদের কবিতাই অনুবাদ করেছি তাদের মধ্যে কোথাও একটা বিশেষ যোগসুত্র আছে। জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কবিতায় তাদের একটা মিলনের যোগসূত্র আছে। নিজেদের জাতিসত্ত্বার…Read More

      • প্রিয় মঞ্চবন্ধু, এরকম করে মাঝে মাঝে কবি ও কবিতা নিয়ে আপনার ভাবনাগুলো জানবেন আমাদের। আমরা যারা পাঠক আছি, তাঁরা আসলে সবসময় কবিতা পড়েই কিন্তু তৃপ্ত হই না, আমাদের আরো জানতে ইচ্ছা হয়, আরো ভালো করে বুঝতে চাই কবির ভাবনা কে। আর বরাবরের মত আপনার শব্দ দিয়ে নতুন নতুন কবিতা আমাদের উপহার দেয়ার জন্য অজস্র ভালোবাসা রইল !

      • তাদের কবিতাগুলো আমাদের ভাষায় পরিচয় তো আপনিই করে দিচ্ছেন। আমি এটা লক্ষ্য করেছি আপনি তাদের কবিতাই অনুবাদ করেনবা করছেন যারা তাদের নিজেদের সময় থেকে এগিয়ে নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে কলম তুলেছিল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তেপান্তরের বিরান প্রান্তর

    অন্ধকার থেকে আমরা আলোতে ফিরে আসি,
    সময়ের প্রয়োজনে।
    ওই বিশাল আকাশের সূর্যের নিচে ক্রমশ সাহসী হয়ে উঠি,
    তবে তাই হোক,
    পেছনে পড়ে থাক সকল জড়তা, আঁধারের কাপুরুষ চরিত্র।
    অতীতের কান্না।
    আমরা বড় হয়ে উঠি ওই সূর্যের নিচে,
    কান পেতে শুনি নবান্নের উৎসবের গান।
    গত বসন্ত ছেঁড়া স্মৃতির পাতায় পরে থাক।
    এই বিশাল জনপ্রান্তরের বিরানভূমি, যার…Read More

    3
    6 Comments
  • থিয়েটার
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আহা! এই মৃত্যু আমার জন্য একটি প্রাপ্তি এবং একটি বেদনা
    আমার জীবনে, সবসময় সেই দেয়াল্কে ভেঙ্গে ফেলার চেষ্টা করা।
    কিনতি শিল্পকলার থিয়েটারের প্রতিটি আলক বাতি প্রজ্বলিত।
    এবং তারা নিভে যায়- যখন সেখানে প্রবেশ করি।
    এখন কি দেরি হয়ে যায় নি যখন এই শেষ দৃশ্যের মঞ্চায়ন হয়?
    না আমি পারবো না। বরং ওই মখমলের চাদরে নিজেকে…Read More

  • নির্বাসন

    ও পোড়া মন, জগত জুড়ে ঘুইরা আইলি
    জগত জোড়া সুনাম তোর, সোনার মানুষ তুই।
    রাজ্য জয়ে নাম কামালি,
    যুদ্ধ শেষে ঘরে ফিইরা, দেখলি শুধু ঘর খানা তোর খালি।

    তারপর আর এক চুমুক বিষ পাণে দগ্ধ হয়,
    ওই নগরের রাজপথে আবারো সে ঠিকানাহীন হল,
    শত সংগ্রামে সব জিতে সর্বহারা হল সে।
    তারপর একটি অন্ধকার ঘরে,
    নিভু নিভু আলো ছায়ায় শুয়ে শুয়ে একাকী সময়ের ঘূর্ণন…Read More

    3
    7 Comments
  • আর একটি সুযোগ পাওয়া গেলো
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আর একটি সুযোগ পাওয়া গেলো এই প্রকৃতিতে,
    যদিও খালি চোখে এই সবুজ ভীষণ রুক্ষ।
    এবং সে বেড়ে ওঠে অপূর্ব গতিতে,
    মাশরুমের আকৃতি গোল, শাদা।
    এবং এই পুরনো বাগান দেখায়,
    সকল বৃক্ষ এবং নিরন্তর আকাশকে।
    এবং আমার ইচ্ছের প্রতিফলন দেখা যায়
    ওই তিনটি মুখে যাদের আমি ভালোবাসি।
    মথের মৃত শরীর পড়ে থাকে,
    আলোক…Read More

  • এক পেগ কবিতার মাজুরকা
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    ওহ! আমাদের কি সৌভাগ্য,
    আমরা কি ভীষণ ভাগ্যবান।
    যখন একটি গানের এক পেগ
    আমাদের মধ্যকার দূরত্ব।
    প্রথমে সেই মানবী ডিস্কের হিস,
    যেন একটি ঘাস সাপ, যাকে ধরা হয়েছিল একটি মেঝেতে।
    কিন্তু তখন সন্ত এক পেগ,
    তার ভুল ভাঙ্গালো।
    এবং একটি তরল পানীয়,
    যার সাথে স্বচ্ছ নীলাভ পানি।
    একজন মাজুরকা মেয়ে সেখানে…Read More

    3
    3 Comments
  • দুঃখের গান

    ও লো রাই, একবার শুধু এই কানাইয়ের পাণে চেয়ে দ্যাখ।
    এই ভবের দরিয়ায় হাল টানিয়া কেমনে হইলাম একা।
    তুফান নদী পার হইয়া এই বুকটা কেমন ফাঁকা।
    দুখিনি শুধু মরার গান গায়, আর আমি হইলাম পুইরা কালা।

    আরেকবার, আরেকবার ওই নগরের যান্ত্রিকতায়,
    যখন আমি ঝড়ের পড়ে ঝড়,
    তুফানের পর তুফান পেরিয়ে আবার জনস্রোতে হারিয়ে গেলাম।
    তবু সে চেয়েও দেখে না।
    ওই…Read More

    3
    2 Comments
  • অভিনয়
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আগত দিন গুলো শাদা হয়ে থাকে ঘন অন্ধকারে।
    যে দিন আসবে তা এক মধুর সঙ্গীতের মতো।
    আর ওই চার জনের চোখে অবাক বিস্ময়,
    যারা আমাকে নদীতীরে নিয়ে যাবে।

    এই চার জনের মহানুভবতায় আমি কৃতজ্ঞ।
    আমার চোখে তাদের দেখার আশায় জেগে থাকে ঘুমিয়ে পরার আগ পর্যন্ত।
    আর কোন বিকল্প সমাধান খোঁজার দরকার নেই।
    একটি আত্মার সস্তি- একটি…Read More

    2
    2 Comments
  • সময় গুছিয়ে নেবার
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    এখনই সময় গুছিয়ে নেবার। হারিয়ে যাবার আগে।
    এই মুহূর্ত এবং যা হয়েছে অতীত।
    অতীত এবং বর্তমান। এই দুই কে গুছিয়ে নেবার সময় হয়েছে,
    যেমন চার্চের ঘণ্টার ধ্বনি এবং ওই পর্বত গুহায় তৈরি হয়
    আর একটি আশাবাদী কবিতা পৃথিবীর জন্য।
    আমি ফেলে আসা বসন্তকে ভালবাসতাম, যা ছিল কোমল আর নাজুক।
    আমি ভালবাসি আমার পুষ্পোদ্যান…Read More

    5
    4 Comments
    • বাহ্, এই কবিতাটি তো খুব সুন্দর !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • এই সব দিনরাত্রি

    আমরা কতিপয় নিশাচর বুভুক্ষু রাত জেগে থাকি,
    কবিতায় কবিতায় লিখি,
    কবে পাবো নতুন সূর্যোদয়।
    আহত, নিহত জনপদ, ত্রস্ত,ভীত,
    নৈরাজ্য আর নৈরাজ্যের থেকে বেরিয়ে আশার প্রবল চেষ্টা।
    প্রবল আক্রোশে অতীতকে মুছে ফেলে আবার অতীতেই ফেরা।
    ওদিকে ত্রস্ত জনপদ।
    জানে না কি হবে? জানে না কি হবে?
    মানুষ মানুষকে চেন।
    বিশ্বাস করো ও তোমারই মতো ভীত।
    তার ও আছে স্বজন…Read More

    3
    4 Comments
  • @ সিজোফ্রেনিক

    এই শতাব্দী প্রাচীন পুরাতন পোকায় কাঁটা চাঁদ,
    চেয়ে চেয়ে দেখে এই রোগাক্রান্ত পৃথিবীকে।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    এই রক্তাক্ত ক্লেদে পরিপূর্ণ ধ্বংসের পৃথিবী।
    তার ইতিহাস কাটা হাত আর রক্তের রঙে রঞ্জিত মিথ্যের ইতিহাস।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    মৃত্যুকে সে অসহায় করেছে, করেছে দাসত্বের কাছে পরাজিত।
    এ…Read More

    4
    5 Comments
    • মারাত্নক রকমের সুন্দর কবিতাখানি !
      এটা কি আপনার মৌলিক কবিতা?

      • আসলেই ভাল হয়েছে কি? একটা পর্যায়ে মানসিক ভাবে অচল হয়ে যাচ্ছিলাম, সে সময় লেখা। “আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।
        আমি তারে পারি না এড়াতে………” জীনবনানন্দ দাসের অপূর্ব পঙ্কতিমালা, বাকি চরণ গুলো করোটির গভীরে থাকা বিবিধ বিক্ষিপ্ত প্নক্তিমালা, শুধু সাজানোর চেষ্টা করেছি।

      • হ্যাঁ বন্ধু, মন থেকে বলছি, কবিতাটি অসামান্য লেগেছে আমার কাছে !
        “এই শতাব্দী প্রাচীন পুরাতন পোকায় কাঁটা চাঁদ,
        চেয়ে চেয়ে দেখে এই রোগাক্রান্ত পৃথিবীকে।” শুরুতেই এই লাইনগুলো মন জয় করে নিয়েছে ! তবে, একি লাইন বারবার ব্যবহারে সতর্ক থাকবেন।

        মঞ্চবন্ধু, জীবনে সবদিন একরকম যায় না কারোই। কিছুদিন থাকে প্রজাপতির ডানার মত সুন্দর, বর্নিল আবার কিছুদিন হয় সাদা…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar