Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অসংলগ্ন উচ্চারণ

    আমার করোটিতে একটি রক্ত মাখা শার্ট, মানুষের মৃতদেহ, বুলেট বিদ্ধ দেহ,
    ধর্ষিতার নগ্ন লাশের গলায় পাকানো দড়ির মতো লাল শাড়ি।
    একালের ছবিতে ভাসে ভাইয়ের পিঠে বহন করা বোনের ছিন্ন বিছিন্ন স্প্লিনটারবিদ্ধ লাশের, মাংসের দলা।
    সমুদ্র সৈকতে জমে ওঠে শিশুদের স্তুপাক্রিত লাশ।
    আমি চেয়ে দেখি মৃত লাশ ভাগাড়ে ফেলে দেয়া হয় মৃত কুকুরের সাথে।
    দূর…Read More

    6
    5 Comments
    • মৃতদেহ, যুদ্ধ, ধর্ষণ, শিশুহত্যা, নির্বিকার সমাজ আর একান্ত ভেতরের মানবিক বেদনার এক নির্মম কোলাজ এই কবিতাটি। বিশেষকরে, “মৃত্যু শুধুই সংখ্যা” আর “স্মৃতির আয়ু বড়জোর কয়েক ঘণ্টা” এই অংশদুটো—এখনকার সামাজিক উদাসীনতার খুব নির্মম সত্যকে তুলে ধরেছে।

    • ভারী কণ্ঠে উচ্চারিত হয়- জগতের সকল প্রাণী সুখি হোক।

    • এটা ভালো কবিতা—কারণ এতে সমাজ ও মানবতার নির্মম বাস্তবতা খুব শক্তিশালীভাবে ফুটে উঠেছে। তবে পড়তে ভারী ও বেদনাদায়ক লাগতে পারে, তাই সবার জন্য সহজপাচ্য নাও হতে পারে।

  • পুনরাবৃত্তির রাত

    সবাই ঘুমিয়ে পড়লে আমি জেগে উঠি। আমার এক কামরার চিলে কোঠার জানালা খুলে চোখ দেখি। এখানে কনক্রিটের জঙ্গলে হাজার হাজার খোপ খুপরিতে থাকে কত শত পরিবার। এখন অনেক রাত। শহুরে বাসিন্দারা ঘুমিয়ে পড়েছে নীরবে বাস্পের মতো ক্রোধ গলায় জমা রেখে। বড় রাস্তায় হ্যালোজেন আলো ঠিকরে পড়ে চিট চিটে পিচমাখা কালো রাস্তায়। প্রতিরাতে আমার চিলেকো…Read More

    4
    3 Comments
  • জাদুর শহর
    সন্ধ্যা হলেই এই শহরের বড় রাস্তার বাতি গুলো জ্বলে ওঠে। গতরাতের বৃষ্টির মতো ধুয়ে যাওয়া কালো পিচের পথে প্রতিফলিত হয় দালান কোঠার, অট্টালিকা, চায়ের টঙের শরীর থেকে ঠিকরে আসা কাঁচ ভাঙা আলোর শরীর। শহরের ল্যাম্প পোস্টে আলো জ্বলে আর মোটর কারের লাল বাতিতে শুরু হয় অনন্ত মশাল মিছিল। ক্রমশ কোন পথে ছুটে চলেছে সে? রিক্সার ট্রিং ট্রিং, টুং টুং,…Read More

    7
    2 Comments
    • পড়তে গিয়ে মনে হচ্ছে যেন শহরের ভেতর দিয়ে হাঁটছি, ভিজে কালো পিচের উপর আলো ভাঙা প্রতিচ্ছবি দেখছি, হর্ন, রিকশার ট্রিং-ট্রিং, মানুষের কোলাহল শুনছি। আপনার লেখায় শহরকে কেবল দৃশ্যমান বস্তু হিসেবে নয়, বরং এক চলমান, শ্বাস-প্রশ্বাস নেওয়া প্রাণী হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।

  • ন্যাটালি হ্যান্ডেলের কবিতার অনুপ্রেরণায়,

    অসমাপ্ত

    একটা ফোন কল- ছেলেটি পাঙ্ক রক গেঞ্জিতে হেঁটে আসছিলো তার প্রিয় গলিতে। তার ডান চোখের ওপরের অংশে একটা টাটকা ক্ষত চিনহ। গত রাতে মদ্যপ বাবার ভালোবাসার চিনহ ওটা। কিন্তু সে নির্বিকার হেঁটে আসছিলো। তার মা গত রাতে বেদম মার খেয়ে এখনো বিছানায় একা শুয়ে আছে। তার কাছে এগুলো কিছু না। ডাস্টবিনের সাম…Read More

    5
    2 Comments
  • নির্বাক রাতের কবিতায়

    তবুও অজস্র শব্দ অর্থ হারালে,
    আধো আলো ছায়ায় মুখোমুখি প্রদীপের নিভু নিভু আলোয়,
    দোদুল্যমান থরো থরো কামনা।
    পিদিমের আলোতে উষ্ণ নিঃশ্বাস আর তোমার অবনত চিবুক যেভাবে অহংকারে বিনীত,
    মুখ উঁচু করে আগ্রহী ভঙ্গিতে চোখে চোখ রাখে প্রাচীন প্রতিমা।
    অব্যক্ত ধারণার প্রেমের মানসমূর্তি – যেন রক্ত মাংসের…Read More

    6
    4 Comments
  • আত্মমগ্ন
    প্রকৃত জলে আমি আমার ছায়াকে দেখলাম-
    আত্মমগ্ন।
    বক্ষ পিঞ্জরে লুকোনো হৃদয় খুঁড়ে আমি নিজেকে খুঁজলাম-
    সে এখনো একা।
    চিন্তার জগতে সে বিক্ষিপ্ত, শুধুই নিরন্তর অর্থহীনতা।
    মৌনতাকে প্রশ্ন করতেই সে বললো আমি তাকে চিনি না।
    আকাশের দিকে মুখ তুলতেই দেখলাম- আকাঙ্ক্ষা।
    অতঃপর আত্মার দিকে চোখ রাখতেই সে বললো-
    আমি চাই সকল জীর্ণ ও কঠোর শৃঙ্খল থেকে ঐশ্বরিক স্বাধীনতা।

    3
    1 Comment
    • আমি চাই সকল জীর্ণ ও কঠোর শৃঙ্খল থেকে ঐশ্বরিক স্বাধীনতা।…………………………চমৎকার বলেছেন

  • বন্দনা_ দেবী জন্ম

    এই সব রাতজাগা ঘুম ঘোরে তুমি ফিরে আসো সময়ের শতাব্দী সমুদ্রে,
    উত্তাল জলরাশি, শিশিরের অশ্রুর মতো ভেঙে ভেঙে, সেই চন্দ্রালোকিত রাতে।
    প্রাচীন পৃথিবীর সেই পুরাতন রাত-
    সহস্রাব্দের বাণীবদ্ধ বিধির মতো তোমার এই পুনরুত্থান বারংবার,
    এই সময়ের সমুদ্রে।
    আকাশে তখন সহস্র সূর্য নীরবে কেঁপে উঠছে,
    তোমার চারপাশে ফেনিল লোনা…Read More

    4
    4 Comments
  • আমার লেখা বই ‘খেরোখাতা’ এর অংশ বিশেষ। পাওয়া যাবে রকমারিতে।
    বই এর সাথে হোক নিত্য বসবাস।

    রঙিন রিকশায় আঁধারের গল্প
    সন্ধ্যার আঁধার ঘন হয়ে এলে শহরের বিভিন্ন বৈদ্যুতিক বাতিতে রাত গভীরতা পায়। উপমা একটা রিকশায় রওনা দেয় প্রিয় গন্তব্যে। বাস, রিকশা, টেম্পুর ধোঁয়া ঢাকা শহরে বিভিন্ন আলোর নিচে উপমা ছুটে চলে মগ্ন আঁধারে। শাদা পোশাকের উপমা আগ্রহী দৃষ্টি…Read More

    7
    2 Comments
  • আমার লেখা বই ‘খেরোখাতা’ এর অংশ বিশেষ। পাওয়া যাবে রকমারিতে।
    বই এর সাথে হোক নিত্য বসবাস।

    কার প্রতি আক্রোশ
    মতিন সাহেব চেয়ারে অস্থির বসে আছেন। পা নাড়ছেন অনবরত। যতটা সম্ভব জোর দিয়ে কথা বলছেন। বোঝাতে চাচ্ছেন। মনে মনে বিরক্ত হচ্ছেন। কথাগুলো কি ওর কানে ঢুকছে? পাশে বসে থাকে নির্ঝর। তার সদ্য ভেজা চুলে কোমল জলের শরীরে আলোর প্রতিবিম্ব খেলা করে। স…Read More

    5
    2 Comments
  • আমার লেখা বই ‘খেরোখাতা’ এর অংশ বিশেষ। পাওয়া যাবে রকমারিতে।
    বই এর সাথে হোক নিত্য বসবাস।

    ছাদে একজন
    রাত সাড়ে আটটা। গালিব ছাদের রেলিঙে বিপদজনক ভঙ্গিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই পাঁচ তলার উচ্চতা থেকে নিচের গাড়িগুলোকে খেলনা লাগে। ফ্যালনা মনে হয় সব কিছু। গালিবের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ধোঁয়া ছাড়তে ছাড়তে সে নিচের ফুটপাতে চোখ রাখে। এক তরুণ দম্পতিক…Read More

    3
    2 Comments
  • আমিই সে

    আঘ্রাণের শেষে এই শীত শীত রাতের শূন্য ফসলের মাঠে এই একাকীত্ব শুধু আমার।
    এই পেঁচাদের একাকী শিকারি নজরদারি আর সেই পুরনো একেলা রাঙ্গা ভাঙা চাঁদ,
    আজ সবটুকু একাকীত্ব নিয়ে আমি শুধুই আমার।
    রাতের আকাশে অপরের চোখের জল শিশিরের মতো সিক্ত করে আমায়।
    ঘরে ফেরার কিছু নেই, কেউ নেই।
    এখানে এই বিশাল আকাশের নিচে আমি একা একজন,নিঃসঙ্গ।
    নির্বিকার চোখে তাকিয়…Read More

    5
    4 Comments
    • কবিতায় প্রকৃতি এসেছে অপরূপ রুপে, সাথে দ্রোহ আর মানব শক্তির আত্মবিশ্বাস। অনেকদিন পর আপনার সিগ্নেচার স্টাইলের কবিতা। চমৎকার।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • নাগরিক জার্নাল

    এই শহরের কোন এক নাম না জানা ঘরে তুমি উদাস মনে জানালায় আকাশ দেখো। আমি পথের সাথে সন্ধি করে পথে নামি। শহরের গোপন আলোয় দুঃখ লুকায় বোকা যুবক। পিতার অনুপস্থিতিতে ভিজে ওঠে চোখের কোণ কোন এক প্রাণোচ্ছল তরুণীর। আমি আবার পথের সাথে সন্ধি করে পথে নামি। গত জন্মের ভুলের মাশুল দেই। খোলা পিক আপে শ্রমিকের মনে পরে গ্রামে থাকা তার মেয়ের কথা…Read More

    3
    2 Comments
  • । তোমাকে বন্দী করা হয়েছে?
    – কেন? কী আমার অপরাধ?
    । তুমি স্বপ্ন দেখতে শিখেছো। তুমি তোমার চতুর বাক্যবাণে মানুষকে করেছো বিহ্বল। তুমি এক জাদুকর। তুমি মানুষকে করেছো মন্ত্র মুগ্ধ। তোমার জন্য এই শৃঙ্খলিত কারাগার।
    – প্রহরী তুমি অন্ধ এবং বধির।
    । আমার চোখ, কান সব ঠিকই আছে।
    – হা হা! হাসালে আমায়। যার হৃদয় অন্ধ তার ইন্দ্রিয়ের প্রয়োজনীয়তা…Read More

    3
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমি বরাবরই আপনার লেখার মুগ্ধ পাঠক। এই লেখা পড়ে অনেকক্ষন কীবোর্ডে হাত রেখে বসে ছিলাম, মন্ত্রমুগ্ধের মতো।

  • সংসার

    বাবুই পাখির নীড়ের মতো ছোট্ট একটা ঘর থাকবে।

    এক পশলা বৃষ্টি ভেজা সবুজ সতেজ রোদ হাসবে।
    বারান্দাটা ঝড়ো হাওয়ায় কবেই যেন ছাদ হারিয়ে,
    বৃষ্টি বিলাস দেখার আশায় পাখির কাছে কথা রাখবে।

    বাবুই পাখির নীড়ের মতো ছোট্ট একটা ঘর থাকবে।

    গভীর রাতে তোমার যতো কান্না এলে আদর করে,
    বউটি আমার বলে আবার, নামটি নেবার লোক থাকবে।
    জোছনা রাতে কবিতা আর…Read More

    3
    2 Comments
  • অসমাপ্ত

    একটা ফোন কল- ছেলেটি পাঙ্ক রক গেঞ্জিতে হেঁটে আসছিলো তার প্রিয় গলিতে। তার ডান চোখের ওপরের অংশে একটা টাটকা ক্ষত চিনহ। গত রাতে মদ্যপ বাবার ভালোবাসার চিনহ ওটা। কিন্তু সে নির্বিকার হেঁটে আসছিলো। তার মা গত রাতে বেদম মার খেয়ে এখনো বিছানায় একা শুয়ে আছে। তার কাছে এগুলো কিছু না। ডাস্টবিনের সামনে যেখানে রাজপথ এসে মিলেছে এই গলিটার সাথে সেখানে দ…Read More

    2
    2 Comments
  • লেখালিখি হচ্ছে না। তবু একটা ব্যর্থ চেষ্টা করলাম।
    ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ পূর্ণিমা-চাঁদ যেন ঝল্‌সানো রুটি।। – সুকান্ত ভট্টাচার্য …

    নুন ঝালের গল্প
    জাকের আদিত্য

    আর বলো না, মামীর জ্বালায় কিছু করা যাচ্ছে না।
    কেন? কি হয়েছে?
    মামীর ধারণা আমি প্রেম করি। তাই আমার পিছনে একটা স্পাই লাগিয়ে দিয়েছে।
    সে কি! আমার সম্পর্কে জেনে গেছে নাকি?…Read More

    4
    2 Comments
  • আমি ঢাকার ছেলে। ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা। আমার প্রিয় শহর ঢাকা। গ্রামের বাড়ি কুমিল্লা। সেখানে মনোরম প্রকৃতি। নিজের বাড়ি আছে, ঢাকার ফ্ল্যাটের মতোই মাণ সম্পন্ন। ঢাকায় এখন প্রায় দুই কোটি মানুষ থাকে। সবুজের পরিমান কমে দুই শতাংশ। বাতাসে সীসার পরিমাণ অতিরিক্ত। এ শহরের ৬০ ভাগ শিশুদের রক্তে বিষাক্ত সীসা। বসবাসের অযোগ্য নগরী বলা যায়। ইট, কাঠ, কনক্রিটের…Read More

    5
    2 Comments
  • যেখানে বাংলাদেশ

    বিস্তৃত ধানের ক্ষেত আর অস্তমিত সূর্যের গোধূলিবেলায়,
    যখন মাঠে মাঠে সোনার ফসল নিয়ে আসে নবান্নের ঘ্রাণ-
    সে আমার দেশ, আমার বাংলাদেশ।
    গ্রাম্য পুকুরে স্বাধীন বালিকার ডুবসাঁতার,
    আর হিজলের ছায়ায় পানকৌড়ি ডেকে যায় একা।
    দূরে বেত বনে, বাঁশের চিরল পাতায় পূর্ণিমার চাঁদ,
    নিয়ে আসে শীতের ন্যাড়া মাঠ-
    সে আমার বাংলাদেশ।
    শহুরে সন্ধ্যায় তরুণ ব…Read More

    6
    6 Comments
  • Load More Posts
Skip to toolbar