Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani changed their profile picture

    10
    1 Comment
  • হেমন্ত এসে গেছে

    শরতের কাশ ঝরা বিদায়ের ক্ষণে
    আনন্দ প্রদীপ বুঝি নিভে যায়!
    ঝরা পল্লবের বিষাদ আননে
    রিক্ততা ছুঁয়ে আছে নীলাভ্রের গায়ে।

    শিশির ঝরা স্বচ্ছ ঊষায়
    মিষ্টি ভেজা রোদ বুলায়ে
    কুহেলীর পরশ ছোঁয়ায়ে
    হেমন্ত এসে গেছে মৃদু পা’য়।

    উদাস পথিকের বাঁশী বাজে
    নীল বিষন্নতার সাজে
    টুপটাপ শিশিরের দোলায়িত ঘাসে
    কৃষকের শ্রান্ত হাসি…Read More

    8
    11 Comments
  • Profile Photo
    নন্দিনী
    @nandini-chowdhuri
  • প্রতিটি ধুসর মেঘের আড়ালে
    রূপালী রেখার ঝলকানি ভাসে
    আঁধার বিবরে সবুজ জোনাকী
    আলোর নিশান নিয়ে আসে ।

    12
    18 Comments
    • অপরূপ মায়াময় বিষাদিত নিরাশ পথের বাঁকে’ও আশা জাগানিয়া নতুন পথের উৎসরণ… প্রতিটি শব্দ যেন হৃদয়ের গহীনকে আলোকিত করতে থাকে… শুভ হোক…

      • অনেক কৃতজ্ঞতা, প্রীতিমুগ্ধতা ও শ্রদ্ধা।

    • এই তো জীবন আঁধার কেটে আলো আসবেই আশা।শুভেচ্ছা নিবেন।

      • ধন্যবাদ। আপনি ও শুভেচ্ছা নিবেন ব্নধু।

    • একটুও বাড়িয়ে বলছিনে, যদি কোনো লেখাতে ১০ বার পর্যন্ত রিয়্যাক্ট করার সুযোগ থাকতো তবে আমি এখানে ১০ বারই রিয়্যাক্ট দিতাম…! এর প্রতিটি শব্দ আমার চোখে সুন্দর, অর্থবহ, আনন্দময়… বিমুগ্ধতা জানিয়ে গেলাম প্রিয় কবি…

      • আমার লেখা অতি সামান্য। কিনতু আপনার  মন্তব্য অসাধারণ।  আপনাদের অতি মূল্যবান মন্তব্যের জন্যই আমি অসম্ভব অনুপ্রাণিত হই। এটাই আমার কাছে পরম পাওয়া।  নিরন্তর কৃতজ্ঞতা,  শ্রদ্ধা ও  শুভকামনা রইল।

    • সুন্দর কিছু শব্দমালায় দারুণ পজিটিভিটি দিয়ে গেলেন কবিপ্রিয়।

      • অনেক অনেক ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা জানবেন ।

    • এ যেন অল্প খেয়ে তৃপ্তি পেলাম।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা,  ভালবাসা ও  শ্রদ্ধা  তুলট এর সাথে সম্পৃক্ত  সবাইকে

    • শুভকামনা

  • স্পন্দন
    প্রভাত রবি যেমন
    নীল আকাশ রাঙায়
    বর্ণিল রং এর সাজে,
    মেঘেরা রংতুলির ছোঁয়ায়
    নানা কারুকাজে
    নিয়ে আসে সোনালী অহনা,
    তেমনি অনেক সম্ভাবনায়
    একটি সুন্দর দিনের হোক সূচনা।
    একটি প্রভাত শুরু হোক
    একটি নির্মল হাসির স্পন্দনে।
    প্রথম প্রার্থনা দৃঢ়তা আনুক,
    পথযাত্রার শক্তি বর্ধনে।
    হদয়গহীনে বাজুক ক্ষণে ক্ষণে
    একটি সুর আশার উদ্দীপনে,
    সব ব…Read More

    10
    9 Comments
  • এক ফোঁটা আলো

    যখন সন্ধ্যা নামে সোনালী আবীরে,
    ক্লান্ত পাখিরা ফিরে, যার যার নীড়ে,
    দিবালোক মিলায় ধীরে ধীরে,
    রাতের গভীর অমানিশার তীরে।
    হঠাৎ চমকে উঠে যেন আলোর রেখা,
    নিশুতির বুকে আঁকে ঊষার চিত্রলেখা।
    চারদিকে আঁধার সিন্ধু,
    আমি শুধু হন্যে হয়ে খুঁজি
    একফোটা আলোর বিন্দু।

    আমি আর হতে চাই না ক্লান্ত,
    আমি একবার আলোর সমূদ্র…Read More

    13
    10 Comments
    • ভালোলাগাটুকু আশায় পূণতা পাক শুভকামনা

    • “আগামী প্রজন্মের জন্য যেতে চাই রেখে
      একটি নিরাপদ নি:শঙ্ক রাত,
      আঁধারের ধোঁয়াশা কেটে একটি সোনালী প্রভাত…”
      অনিন্দ্য সুন্দর মায়াময় এই একটি মাত্র জীবনে মানুষের কর্মযজ্ঞের প্রতিপাদ্যই হোক আগামী প্রজন্মের জন্যে একটি আরো সুন্দর বাসযোগ্য পৃথিবী… শুভ হোক মঙ্গল হোক…

    • ‘আমি আর হতে চাই না ক্লান্ত,
      আমি একবার আলোর সমূদ্রে হতে চাই স্নাত।
      অন্তহীন জলধির সহস্র জলতরঙ্গের রং এ রেখে হাত——-’ অনবদ্য কথাগুলো মন ছূঁয়ে গেল। অভিনন্দন কবিপ্রিয়।

    • আলোর এই ঝর্না ধারায় হারিয়ে যাও। অভিনন্দন।

      • অসংখ্য ধন্যবাদ। নিরন্তর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন। দোয়া করবেন।

    • আপনি আলো হয়ে আছেন কবি আমাদের ভূবনে! সবসময়ের মতই জানাই একরাশ অকৃত্রিম ভালোবাসা!

      • বরাবরের মত আপনার অসাধারণ মূল্যবান মন্তব্যের জন্য অন্তহীন কৃতজ্ঞতা জানাই। আপনার প্রতিও রইল অকৃত্তিম ভালবাসা ও শ্রদ্ধা।

  • একমুঠো ভাত

    হে মোর সোনার দেশ,
    ক্ষুধিত স্বাধীনতার তরে,
    লক্ষ ফুল গিয়েছে ঝরে।
    এ সুখের দীপ রাখতে অনির্বাণ
    মাটিতে ঝরে শহীদের শোণিত ঘ্রাণ।

    এত মমতা, এত প্রীতি,
    তবু আজও সেই ক্ষিতি,
    কেন এত আহাজারিতে ভরা!
    সর্বগ্রাসী ক্ষুধার পীড়নে অশ্রুঝরা
    লোচনে ধুধু মরুভূমির নিঃস্বতা ভরা!

    জন্ম মাগো, এদেশে আমার
    একটু নুন আর পান্তাভাত
    এ মোর পা…Read More

    16
    21 Comments
  • আলোর সুপ্ততা আঁধারে ভাসে
    প্রত্যেকটি সূর্যাস্ত একটি ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে।

    8
    6 Comments
  • আকাশে বজ্রের শব্দ শুনি

    চারদিকে যেন অশান্ত বাতাসের কল্লোল!
    থেমে থেমে যাচ্ছে স্বপ্ন সরোবরের হিল্লোল।
    প্রচ্ছন্ন কোন ঝড়ের ঘনঘটা আকাশে,
    যদি বাজে আজ রণ দামামা বাতাসে,
    অসমতার অর্গলে যদি হই বন্দী,
    শামুকের সাথে তবু করবোনা সন্ধি।

    বারে বারে যদি হ্ই আহত,
    তবু যেন শির না করি নত ,
    অসততার খোলসে হবোনা আবৃত।
    আত্মাকে যেন না করি দ্বিখন্ডিত…Read More

    8
    11 Comments
  • শ্রান্তির অপেক্ষায়

    আমি সবসময় হেটেছি
    মৃদুমন্দ জলছোঁয়া মনে,
    কখনো বেশী আশা করিনি
    অতি বৃষ্টির ধারা অরণ্যে,
    তাইতো ভয় ছিল প্লাবনে।
    তবুও যখন বৃষ্টি এসে
    প্লাবিত করে যায় সীমান্ত,
    আবার কোন অজানা ভয়ে
    ছেঁয়ে যায় হৃদয়ের প্রান্ত,
    যদি হারিয়ে ফেলি বসন্ত!

    এলোমেলো বন্ধুর ছন-দে
    বহতা নদীটিতে ছিল স্পন্দনশীলতা,
    হঠাৎ বক্র রেখার ঘূর্ণাবর্তে
    কেটে গেল সেই ছন্দের পত…Read More

    10
    8 Comments
    • অতি সুন্দর

    • “আমি সবসময় হেটেছি
      মৃদুমন্দ জলছোঁয়া মনে” …
      হৃদয়কাব্যিক এক শীলিত ছন্দচিত্র…! অতলান্তিক শুভেচ্ছা এবং অবশ্যই প্রীতিমুগ্ধতা…

    • 🌈😍: আলোছায়ার দোল খেলায়
      আজ অনেক বেশী ক্লান্ত।
      তাই বেশী শব্দশীলতায়
      আর হতে চাইনা বিভ্রান্ত।

      • আপনি আকস্মিক আমার কবিতা চরণের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন স্পষ্ট করে বলুন। মানুষের সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষন করা শুধু অন্যায় নয় অবশ্যই পাপ। এই ধরনের কাজে অংশ গ্রহণ কারী প্রত্যেককে অন্ততপক্ষে মহান সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে।

      • লাইনগুলো বেশী ভালো লেগেছে – এটাই। সব অনুভূতি কি স্পষ্ট করে বলা যায়? আপনার বাকী কথা গুলো কেন আসলো বুঝলাম না। অজান্তে কোন কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।

    • @শাহাদাতুর রহমান সোহেল স্পষ্ট করে বলাই ভাল। যতদিন আপনি বা আপনারা কোন ইঙ্গিতপূর্ণ কথা, কথা বা কবিতার মাধ্যমে বলে যাবেন, ততদিন সেই কারণে কোন না কোন সময়এর ফল ভোগ করতে হবে , এই কাজে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মানুষের মনে আঘাত আনার জন্য কোন ভ্রান্ত ধারণা পোষন করার জন্য । এটা প্রকৃতির বিধান। মানুষকে সম্মান ও শ্রদ্ধা করতে কোন অর্থের প্রয়োজন হয়না।

  • Profile Photo
    Moinul Islam
    @moi-nulislam
  • Profile Photo
    Fahmida Akter
    @fahmida420
  • পথযাত্রা

    হে প্রভূ
    বিশাল এ জলধি প্রাঙ্গনে-
    যার যার নিজস্ব তরণে,
    সহযাত্রী হয়ে সবাই,
    একই আলো বাতাসের ছায়ায়,
    ধাবমান আছি অদ্ভূত এক মায়ায় ।
    হাসি কান্না অনুরাগ ভালবাসার অনুষঙ্গে
    হারিয়ে যায় প্রহরগুলো অন্তহীন তরঙ্গে।
    স্বল্প সময়ের এ মায়াময় ভূবনে,
    কত রূপময়তা সযতনে লালনে,
    দিয়েছ মোদেরে করতে আস্বাদন
    একই সাথে করতে করনীয় অনুধাবন।
    মানুষের অবয়ব থেক…Read More

    13
    16 Comments
  • আলো আমার আলো

    আজ পূর্ণিমার আলোর হাসি,

    ভাসিয়ে দিক অলিন্দ।

    সহস্র জ্যোৎস্নার রাশি,

    নিয়ে আসুক ভালবাসার আনন্দ।

    আঁধারবিন্দু যদি কিছু থাকে আঁকিবুকি;

    আঁধারী পথে দেখাতে আলো,

    জ্বলতে থাকুক সবুজ জোনাকী।

    যত অমানিশা কালো,

    দূর করুক তারার ঝিকিমিকি।

    9
    4 Comments
    • অপরূপ মোহিনী পূর্ণিমার আলো যেন হয় আঁধারের অমানিশা বিনাশিনী… ফুলেল শুভেচ্ছা…

    • অপূর্ব লিখেছেন কবি৷ আকাশে চাঁদ, মিহি বাতাস আলতো করে স্পর্শ করে যায় আর সেই সময়ে ছাদে একা দাড়িয়ে আপনার কবিতা মনে এক সুখকর অনুভূতিস জন্ম দেয়৷ ধন্যবাদ কবি এমন অনুভূতি উপহার দেওয়ার জন্য৷

  • আলোছায়ার বৃত্তে

    কখনও আকাশের ঘন নীলে,
    শুভ্র মেঘের ভাঁজে,
    রৌদ্রকণায় মুক্তো ঝরে।
    কখনও ধুম্র মেঘের জালে,
    নিদাঘ দুপুরের বাষ্প ঝরে।
    কখনও ধুসর মেঘের কোলে
    পুঞ্জীভূত অশ্রুবিন্দু
    বৃষ্টি হয়ে ঝরে।
    জমাটবাঁধা আঁধারসিন্ধু
    গলে গলে ঝরে।
    মেঘ বৃষ্টি আলোর রেশে,
    এমনি করে যাচ্ছি ভেসে।
    হাসি কান্নার জলতরঙ্গে,
    নিভৃত অভ্রটুকু নিয়ে যা…Read More

    10
    14 Comments
    • খুব ভালো লাগলো।

    • এত সুরভিত শব্দ ও হৃদয় স্পন্দিত ধ্বনি কবিতার সমান্তরালে, মিশে যায় স্নিগ্ধ প্রতিবেশের আরও ছন্দিত নিখিলে… যে মায়াময় পৃথিবী একজন সাধারণ মানুষকেও কবি ক’রে তোলে, নিজেকে খুঁজতে শেখায়, অপরূপ সেই প্রতিবেশ থেকেও কোনো একদিন তাকে অন্তর্হিত হতে হয়… কবিতার অসহনীয় সুন্দর উদ্বেলিত স্বগতোক্তিগুলোর সাথে একীভূত হতে পেরে দারুন অনুভূতির সঞ্চার হয়ে…Read More

    • ভালো লাগায় মুগ্ধতা সহ শুভকামনা

    • কবিতাটায় দারুণ একটা ছন্দ পেলাম।

    • ভালো লাগলো কবি।

    • অপুর্ব লেখনী।সত্যিই আপনার লেখাগুলো খুব ভাল লাগে।যদিও সময় স্বল্পতার জন্য সব লিখা পড়তে পারিনা।শুভ কামনা রইল।

      • আমি জানি আমার কবিতা খুবই সামান্য, কিন্তু আপনাদের সবার মন্তব্য অসাধারণ ও মূল্যবান। অনেক ধন্যবাদ।  আপনার এবং আপনাদের সবার লেখা অনেক সুন্দর ও তথ্যমূলক। ভালো থাকবেন।

    • অসাধারণ লেখনি!😍

  • প্রিয়নবী (সাঃ)

    আঁধার এর গাঢ় কুয়াশায়
    এ ধরা ছিল যখন ভাসমান;
    বিশ্বের বুকে আলোর ফোয়ারায়
    শান্তির ধারা রখতে বহমান,
    মক্কার গৃহকোণে ধুসর সাহারায়
    আলোর দুত হয়ে এলেন দুনিয়ায়,
    আমাদের প্রিয় নবী (সাঃ)।
    আকাশ, বাতাস, শশী, রবি,
    আজিকে আনন্দে মাতোয়ারা সবি!
    আদিঅন্তের সীমানা জুড়ে,
    কী ঐশ্বরিক শাশ্বত নুরে,
    ধূলি ধূসরিত বিশ্বজাহান
    হয়েছিল দেদীপ্যমান,
    আঁধারকে…Read More

    11
    19 Comments
  • স্মরণে

    তিনটি বছর হয়ে গেছে লীন,
    বাতাসের সেই রক্তের গন্ধ আজও হয়নি বিলীন!
    শুকায়নি এখনো মায়ের আঁচলে
    লেগে থাকা ঘর্মসিক্ত মুখের সৌরভ,
    বাবার মুখে ভেসে থাকা সেই স্বপ্ন প্রদীপের গৌরব।
    এ দেশ ভুলেনি তোমার আত্মার শুভ্রতা,
    বুকের তাজা রক্তের নহর,
    যে রক্তের প্রচ্ছন্নতায় ছিল গাঁথা,
    স্বদেশের প্রতি ভালবাসার লহর।
    বুকের রক্তে দিয়…Read More

    9
    11 Comments
  • Load More Posts
Skip to toolbar