-
দ্যাশের কতা
– শরীফ এমদাদ হোসেনদ্যাশটা এখন অই গেলো যেনো পচা গাছের ছাল
বাইরে সবুজ রঙের রঙতুলি ভিত্তরে দিমাকের খইলানআইনের লাঠি হইলো কী বাঁশের বাঁশি?
বাজাইলে শুধু শাসনের সুর—
মানুষের মুখে ঝুলাইছে কী তালা?
কবর শ্মশান আর নদীর স্রোতে ভাসে বেওয়ারিশ…আইজকাল বিশ্ববিবেক বইলে কিছু আছে নাকি?
সব অইছে কুনো ব্যাঙ
চুপ মাইরা কাদা গিলে বসে…Read More2 Comments -
দিবসটা চিঠির
— শরীফ এমদাদ হোসেনকী করে যে ভুলে যাই? দূর ছাই!
আজ ছিলো দিবসটা চিঠির
যার হাত নিয়েছি হাতে, দিয়েছি উজাড় করে ভালোবাসা সব, চোখে চোখ স্থীর
তাকে তো পেলাম চিঠির পরে
একে একে বহুদিন ধরে
লিখে গেছি মিতালির মালা থরে থরে থরে।সাজানো সে লেখাগুলো কোনটা কবিতা
কোনটা নদীর জন্মকথা কোনটা আকাশ নীলের
বিরহ চিত্ত ভরে পাঠানো বারতা
কোনটা…Read More3 Comments -
অসমাপ্ত পাণ্ডুলিপি
– শরীফ এমদাদ হোসেনরাতের বুকের ভেতর দেখা দেয়া
তিন-চোখওয়ালা শিশু
যার কপাল জুড়ে জ্বলছে ভবিষ্যতের নীল শিখা
সে হাত বাড়িয়ে দিলেই
বাঁধার দেয়াল ভেঙে রক্তের লাল সমুদ্র বয়ে যাবে
বিপ্লবীর কাঁধে ঝলসে উঠবে মারণাস্ত্র
গেয়ে যাবে সমস্বরে স্লোগানের গোপন মন্ত্রকোনো এক কালো ঘূর্ণির ভেতর
কলম আর বন্দুক জন্ম দেয় এক অদ্ভুত জানোয়ার
যে…Read More2 Comments -
মৃত্যুর রান্নাঘর
— শরীফ এমদাদ হোসেনপাশের বাড়ির উনুনে মাংসের গন্ধ নয়
যেন ভেসে আসে অসহায় অদৃশ্য পশুর হাহাকার
এই বাড়ির উনুনে শাক নয়
যেন শুকিয়ে যাওয়া পাতার কঙ্কাল
ধীরে ধীরে জ্বলে উঠে মানুষের হাতের রেখায়।এ বাড়ি সন্ধ্যা নামে, অথচ চাঁদ ওঠে না ভেসে
চরাচর ঘুটঘুটে অন্ধকার
আকাশ ঝরে পড়ে স্বভাবসুলভ, পৃথিবী ওঠে না হেসে
ও’বাড়ির ঝলমলে আলোয় রঙিন…Read More2 Comments -
অনাগত সময়
~ শরীফ এমদাদ হোসেনরক্তে ভিজে গেছে মানচিত্রের কাগজ
দিগন্তে জ্বলে উঠে ধ্বংসের লেলিহান শিখা
শুকিয়ে গেছে মায়ের স্তন
কান্নার ঝর্ণায় ভেসে গেছে শিশুর শৈশবপৃথিবী আজ এক যুদ্ধের মঞ্চ
এখানে প্রতিদিন অভিনীত হয় মৃত্যু আর
প্রতারণার নাটক
সভ্যতার খোলসে ঢেকে রাখা লোভের আগুন,
দম্ভের পতাকা, প্রতিশ্রুতির ঢেউ।দাঁড়িয়ে আছি একা
ভাবি, এ…Read More1 Comment -
যদি আর ফিরতে না পারি
শরীফ এমদাদ হোসেনআমাদের যদি আর ফেরার গান না বাজে
যদি সীমান্তের লাল রেখা রক্তের মতো ভেসে যায় নদীর তলদেশে
তবে জেনে রেখো, হে আমার স্বদেশ!
এখানে ভাঙা খড়কুটোয় জন্ম নেবে না কোনো গৃহ
বরং মাটির বুকেই ঘুমাবে অগ্নিশিখার শিশু।এখানে কার্তিক আসে পোড়া ধানের গন্ধে
ফাল্গুন আসে রক্তিম আগুনে পোড়া পলাশ হয়ে
শ্রাবণ কি এসেছিল খরার…Read More1 Comment -
অদৃশ্য ফিনিক্সের দেশে
~ শরীফ এমদাদ হোসেনরাত্রির গোপন চৌকাঠে
আমি দেখি—
শবযাত্রা আর ধানক্ষেত এক হয়ে গেছে
পোড়ো বাড়িতে জন্ম নিচ্ছে দ্রোহ
আর তার ফুলকি জ্বলছে অন্ধকারের বুকেঅদূরে ডাকছে কমরেড এক
অথচ নেই তার অবয়ব, হাতে ভাসমান মশাল
চিত্তের দোলায় দুলছে নাগরিক সবচিরকাল চেতনারা বাজায় অদৃশ্য বাঁশি
কেউ শোনে কেউ শোনে না, অথচ তার সুরে
ঘুম…Read More1 Comment -
অচেনা দরজার ওপারে
~ শরীফ এমদাদ হোসেনবিকেলের ফাঁকা রেললাইন পেরোতে গেলেই
শুনি কারও নিঃশ্বাস—ডাকে কোথাও যাবার জন্য
অদ্ভুত এক পথ
যেখানে বাতাসে লেগে থাকে পুরনো ধুলো
আর আকাশে ভাসে রঙহারা চাঁদ।ফেলে আসতে হবে গলির চায়ের ভাঁড়
বাড়ির দরজায় রাখা ভিজে ছাতা
সন্তানের প্রথম আঁকা ছবি
বন্ধুর মুখে লেগে থাকা অপূর্ণ হাসি।হয়তো পৌঁছবো কোনো ভুলে যাওয়া…Read More
1 Comment -
অরুণ আলোর রথে
~শরীফ এমদাদ হোসেনকেবল ডোবেনি বাংলাদেশ, ডুবছে ভবিষ্যৎ
কী এমন তাড়া ছিলো
কী অভিলাষ ঘুরে ফিরে এসেছিলো মনে?
নানা ষড়যন্ত্রের জালে ছড়ালে বাষ্পবিষ
অতি, অতি সঙ্গোপনে।এই তার পরিচয়?
অন্তহীন দুঃখ আগামীর, রুয়ে দিলে জমিনে নিশ্চয়।পদে পদে বাঁধা,
রক্ত ক্ষয়, লোক ক্ষয় হতে হতে অবশেষে
কত যে অশ্রু বিসর্জনে
শকুনের লোলুপ থাবার…Read More1 Comment -
আলো কেবল সূর্য থেকে জন্মায় না
~ শরীফ এমদাদ হোসেনএই দেশে রাত আসে ভয়াবহ অন্ধকার নিয়ে
রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে অদৃশ্য মুখোশধারী
হাতে অস্ত্র আর শব্দের মতো ধারালো হুমকি
আর শাসন করছে সরকার নয়, যেন এক বিশাল দানব
যার হাজার পা, প্রতিটি পা চেপে রেখেছে মানুষের বুক।মব সন্ত্রাস বেড়াচ্ছে ঘুরে জোনাকির মতো
ওরা কিন্তু আলো নয়, ওরা অন্ধকারের ক্ষুদ্র…Read More1 Comment -
আলো কেবল সূর্য থেকে জন্মায় না
~ শরীফ এমদাদ হোসেনএই দেশে রাত আসে ভয়াবহ অন্ধকার নিয়ে
রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে অদৃশ্য মুখোশধারী
হাতে অস্ত্র আর শব্দের মতো ধারালো হুমকি
আর শাসন করছে সরকার নয়, যেন এক বিশাল দানব
যার হাজার পা, প্রতিটি পা চেপে রেখেছে মানুষের বুক।মব সন্ত্রাস বেড়াচ্ছে ঘুরে জোনাকির মতো
ওরা কিন্তু আলো নয়, ওরা অন্ধকারের ক্ষুদ্র…Read More1 Comment -
তুমি কি শোনোনি?
~শরীফ এমদাদ হোসেনআকাশের হাড়ে বাঁধা রঙিন ঘুড়ির ক্রন্দন
চাঁদের চোখে আটকে থাকা কালো পিঁপড়ের মিছিল
তুমি কি দ্যাখোনি?
জোনাকিরা রাতের বুক থেকে তুলে নিচ্ছে নক্ষত্রের লাশ? তাও কি দ্যাখোনি?আমাদের নিঃশ্বাসেলবণ আর ভাঙা আয়নার গন্ধ
যেখানে মুখ খুঁজতে গিয়ে হাত কেটে যায় স্বপ্নে
তুমি কি টের পাওনি?
সময়ের ঘড়িতে আমাদের দিনগুলো কেমন…Read More1 Comment -
ছায়ার ভেতর
~ শরীফ এমদাদ হোসেনবাতাসে হঠাৎ ভেসে ওঠে অচেনা অক্ষরের মিছিল
যেনো কাগজে নয়, আকাশে লেখা হচ্ছে
নদী শূন্যতার চিঠি।পাঠ বারান্দায় যে ধূলোপড়া বিকেল ছিলো
সেটি আজ এক অদৃশ্য শহর
যেখানে প্রতিটি জানালার পর্দায়
আলপনার মতো স্মৃতিরা হেঁটে যায় উল্টো পায়।দুপুরের রোদ নেই, রোদের গন্ধ আছে—
শুকনো মাঠে ঘাসেরা কথা বলে
ভুলে যাওয়া বন্ধুদের…Read More2 Comments -
পাখির মতো
–শরীফ এমদাদ হোসেনপাখির চোখে সন্ধ্যা নামে
মেঘ ছুঁয়ে যায় ধবল রাতের আকাশ
আকাশ তবু সুনীল বলেই জানিবৃক্ষশাখায় জীবন কাটে তার,
রাতের শেষে শিস দিয়ে দেয় হাক,
সুরের টানে মনে যে দেয় দোলা
ভোরের শিশির নরম ঘাসের পরে
আলতো করে ফোঁটায় ফোঁটায় ঝরেপাখির চোখে ভোরের আলোর খনি
মেঘের কাছে ঠিক ঠিকানা আঁকা
সুনীল আকাশ দেয় পাড়ি দেয়,…Read More2 Comments -
শাদা আগুন
— শরীফ এমদাদ হোসেনআমি জন্ম নিয়েছিলাম
রেশন দোকানের পেছনে, পলিথিনের নিচে
মায়ের জরায়ু ফেটে যখন বেরোলাম,
তখনই প্রথম থুথু দিয়েছিলাম
রাষ্ট্রের মুখে।জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে
আজ আমি শব্দ বাক্য দিয়ে দেয়াল ভাঙি
আমার জন্য সমস্ত ছাপাখানার দরজা বন্ধ
কারণ আমি কবিতা লিখি না—
কেবল বিদ্রোহের নীল-কালো মানচিত্র আঁকি!আমি রাতের…Read More
2 Comments -
রক্তের সেলাইঘর
~ শরীফ এমদাদ হোসেনরাতের আকাশে বাঁধা রয়েছে বিশাল সেলাই মেশিন
তার সূঁচে গাঁথা আমাদের শ্বাসপ্রশ্বাস—
প্রতিটি টানায় জোড়া লাগে শহর
প্রতিটি কাটায় ছিঁড়ে যায় স্বাধীনতার সুখআমি দেখেছি—
প্রেমের বদলে কাঁচের বুকে জমে আছে পেট্রোল
যে দেশের মানচিত্র জল দিয়ে এঁকেছিলাম
সেটি আজ ধোঁয়ায় ভরে গেছে
লংকার রাবণেরা শুয়ে আছে রঙিন সোফায়
তাদের…Read More2 Comments -
দু’ হাতে দুঃখ সরাও
— শরীফ এমদাদ হোসেনদুশমন হতে বলিনি তোমায়
বলেছিলাম পারলে কারো বন্ধু হতে
কারো যন্ত্রণার ভাগীদার হতে
কখনো যদি পারো ছুঁয়ে দিও আনন্দাশ্রু
ব্যথা কারো যেওনা হতে
পারবো না ফেরাতে মন
পারবো না সইতে আঘাত।বলিনি দুঃখ দিও
বলেছিলাম বৃষ্টি হয়ে ভিজিয়ে যেও
সৃষ্টিতে রেখো চোখ।
বলেছিলাম…Read More1 Comment -
শূন্যতার আলোছায়া
— শরীফ এমদাদ হোসেনঘরের কোণে এখনো কিছু স্মৃতিরা ঘোরাফেরা করে—
ভাঙা চেয়ার, দেয়ালে টাঙানো পুরোনো ছবি,
একটা কাঁথা, যার ভাঁজে আজও ঘুমের গন্ধ।একসময় এখানে আলো জ্বলে উঠত
কারও ঠোঁটে গুনগুন গান
চুলের গন্ধে ভরে উঠত সকালের বারান্দা
হাতের ছোঁয়ায় সেঁকে যেত কপালের ক্লান্তি।এখন জানালার পাশে বসলে
কেউ আর চায়ের কাপ বাড়িয়ে দেয়…Read More1 Comment -
এই মাটি জানে
— শরীফ এমদাদ হোসেনরাতের শহরে শকুনেরা ঘুমোয় না—
তারা ভবিষ্যৎ ছিঁড়ে ছিঁড়ে খায়
ইশারায় রাতভর গিলে খায় চাঁদের ছায়া
ভোর হলে হাওয়ায় ঝোলে নির্ধারিত নীরবতা।একটি শিশু জন্মালে রাস্তায়
তার নাড়ি কাটে অদৃশ্য কাঁচি—
টিভিতে ঘোষক হাসে: “সব শান্ত, দেশটা স্থির।”জনতা দাঁড়ায় লাইনে
আগে থেকে লেখা থাকে বানী
চোখ শুধু ফেরানোর বাকি আছে…Read More4 Comments -
মিশেল
– শরীফ এমদাদ হোসেনস্বপ্নের কাছে মসনদও তুচ্ছ পারাপার
কর্মের কাছে বেঁচে থাকা মহাকাল
দুঃখের কাছে অনন্ত দুঃখই অনুপম
আর অন্ধের কাছে? ক্লিওপেট্রাও অন্ধকার
কিবা জ্যোৎস্না কিবা কৃষ্ণপক্ষের চাঁদ
সবকিছু একাকার!কে বোঝে কার দুঃখ কষ্ট ব্যথা?
রোদের চমক যেমন
ক্ষয় শেষে নিয়ে আসে প্রান্তিক বিকেল
দুরন্ত ঘড়িও নুইয়ে দেয় সময়ের চাকা
এই আলো, এই…Read More3 Comments - Load More Posts
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


ভাষার ভেতরে আঞ্চলিক টান আছে, আবার রূপক, ব্যঙ্গ, প্রতীকি চিত্র—সব মিলিয়ে এক তীব্র আবেগ তৈরি হয়েছে।